পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Subject - English Language and Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. ------------------- [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
There were _____ cars in the parking lot.
  1. a little
  2. much
  3. a few
  4. a lot
ব্যাখ্যা
• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়
- Little এবং A little বসে Uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable noun এর ক্ষেত্রে।   
- Little ও Few, Negative Quantifier Determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে

• অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে Cars হচ্ছে Countable noun. তাহলে এখানে Few/ A few এর ব্যবহার হবে।
- আর আমরা জানি, Few অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- তাই এখানে A few হয়েছে।

Complete Sentence: There were a few cars in the parking lot.

• Noun এর আগে a lot of/ lots of ব্যবহার করা হয়। কেবল a lot বসে না।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
____ Japanese language uses three writing systems.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা
• ভাষার নামের পূর্বে The বসে না।
Example: English is an international language.

• কিন্তু ভাষার পর Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।

Correct Answer: The Japanese language uses three writing systems.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Identify the singular number.
  1. Criteria
  2. Analysis
  3. Data
  4. Analyses
ব্যাখ্যা
Analysis is the Singular Number.

Analysis
English meaning: The detailed study or examination of something in order to understand more about it; the result of the study.
Bangla meaning: বিশ্লেষণ; বাক্য-বিশ্লেষণ; সযত্ন পরীক্ষা; কোনো প্রক্রিয়ার ফলাফল যা লিখিত আকারে উপস্থাপন করা হয়।

• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।

নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো:
Singular - Plural
Phenomenon - Phenomena,
Radius - Radii,
Medium - Media,
Focus - Focuses/ Foci,
Analysis - Analyses,
Agendum - Agenda,
Datum - Data,
Cactus - Cacti,
Criterion - Criteria, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das
.
This is the author ____ books I love reading.
  1. that
  2. which
  3. where
  4. whose
ব্যাখ্যা
Correct answer: This is the author whose books I love reading.
- Bangla meaning: এটাই সেই লেখক, যার বইগুলো আমি পড়তে ভালোবাসি।

Relative Pronoun
- দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- বাক্যটির প্রথম অংশের অর্থ এটাই সেই লেখক।
- দ্বিতীয় অংশের অর্থ বইগুলো আমি পড়তে ভালোবাসি।

- দুটি অংশকে একত্র করতে হলে Relative Pronoun বসবে, কারণ দুটি অংশের মধ্যে সম্পর্ক আছে। আর সম্পর্ক বুঝানোর ক্ষেত্রে Relative Pronoun এর Possessive হয়, অর্থাৎ Whose (যার) হবে।
- অর্থাৎ, এখানে (কার/ কীসের) Books পড়তে ভালোবাসি, উত্তরে বুঝাছে author এর।
- সুতরাং, একমাত্র Whose বসালে বাক্যেটি  অর্থবোধক হয়।
.
I need some important _____ before making a decision.
  1. informations
  2. information
  3. the informations
  4. an informations
ব্যাখ্যা
Correct sentence: I need some important information before making a decision.

• Information (Noun)
English Meaning: Facts or details about somebody/ something.
Bangla Meaning: সংবাদ, তথ্য, জ্ঞান।

• Information শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article বসে না এবং তার Plural form হয় না।
- তাই শূন্যস্থানে সঠিক শব্দ হিসেবে Information শব্দটি বসবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
What kind of noun is 'Minority'?
  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা
• Noun বা বিশেষ্য হচ্ছে কোন কিছুর নাম, যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা, বা ধারণাকে প্রকাশ করে।

Collective Noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
- এখানে "Minority" দ্বারা একটি বৃহৎ গোষ্ঠীর তুলনায় জনসংখ্যায় ছোট একটি দল বা গোষ্ঠীকে বুঝানো হয়েছে।
- তাই "Minority" হচ্ছে Collective Noun.

অন্যদিকে
• যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু প্রকাশ করে Proper Noun বলে।
- Proper Noun এর প্রথম অক্ষর সব সময় Capital Letter হয়।
- Example: Bangladesh, Masum, etc.

• যে Noun কোন এ শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- Example: Country, Girl, etc.

• যে Noun কোন অবস্তুগত অনুভূতি, ধারণা, গুণ বা অবস্থাকে প্রকাশ করে তাকে Abstract Noun বলে।
- Example: Childhood, Studentship, etc.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Identify the determiner in the sentence "They visited many countries last year."
  1. visited
  2. many
  3. countries
  4. year
ব্যাখ্যা
• Determiner এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

- প্রশ্নে কেবল মাত্র Many হলো একটি Quantifier Determiner.
- কারণ এটি Noun Countries কে নির্দেশ করছে।
- সুতরাং, Correct answer: Many

নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
Articles:
- a, an, the.

Demonstratives:
- this, that, these, those.

Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

Numbers:
- one, two, three, four, five, six (etc.)

General Ordinals:
- Last, next, other, the other, etc.

Interrogative Determiners:
- which, what, whose.
.
Lack of sleep can be detrimental ___ your mental health.
  1. at
  2. with
  3. to
  4. on
ব্যাখ্যা
• Detrimental (Adjective).
- English meaning: Causing or capable of causing harm.
- Bangla meaning: ক্ষতিকর।
- Detrimental এরপর preposition হিসেবে To বসে।

Complete Sentence: Lack of sleep can be detrimental to your mental health.
- Bangla meaning: ঘুমের ঘাটতি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

Example Sentence:
01. Laziness is detrimental to success.
02. Excessive screen time can be detrimental to children's eyesight.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
.
What is the adjective form of "Globalise"?
  1. Globalisation
  2. Globalise
  3. Global
  4. Globally
ব্যাখ্যা
• The Adjective form of 'Globalise' is - Global.

• Global (Adjective)
- English meaning:
- Covering or affecting the whole world.
- Considering or including all parts of something.
- (computing) Operating or applying through the whole of a file, program, etc.
- Bangla meaning: গোলাকার; বিশ্বব্যাপী।

উল্লিখিত অপশনগুলো,
Globalisation (Noun) - বিশ্বায়ন;
Globalise (Verb) - বিশ্বায়ন করা;
Global (Adjective) - বৈশ্বিক;
Globally (Adverb) - গোলাকার; বিশ্বব্যাপী।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১০.
Which "Up" is an Adverb?
  1. The up train will come soon.
  2. Every man has ups and downs in life.
  3. Prices of essential commodities are going up.
  4. He went up the hill.
ব্যাখ্যা
Correct answer: Prices of essential commodities are going up.
- "up" সাধারণভাবে একটি Preposition.
- "up" এর পরে কোনো noun বা pronoun নেই, তাই এখানে preposition হিসেবে কাজ করছে না।
- এটি go ক্রিয়াকে বিশেষণ করছে — অর্থাৎ "go কোথায়?"
- "go up" = উপরের দিকে যাওয়া = বাড়া।

- তাই প্রদত্ত Sentence টিতে Up হলো Adverb.

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The up train will come soon.
- প্রদত্ত Sentence এ Up noun (train) কে modify করেছে।
- তাই এই sentence এ Up হলো Adjective.

খ) Every man has ups and downs in life.
- আমরা জানি, verb এর object হিসেবে Noun বা Pronoun বসে।
- প্রদত্ত Sentence এ Has এর object হিসেবে এখানে Up ব্যবহার করা হয়েছে।
- তাই এখানে Up হচ্ছে Noun.

ঘ) He went up the hill.
- Noun Phrase (article + noun = the hill) এর পূর্বে Preposition বসে।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
১১.
She grieved ___ her lost friend.
  1. for
  2. upon
  3. with
  4. at
ব্যাখ্যা
• Grieve (Verb).
- English meaning: To feel very sad, especially because somebody has died.
- Bangla meaning: দুঃখ বা শোক করা।

• Grieve এরপর "at অথবা for" Preposition টি appropriately বসে।
- "grieve for" বিশেষত মানুষের জন্য বা কিছু হারানোর জন্য,
- আর "grieve at" বিশেষত কোনো ঘটনা বা ঘটনার জন্য ব্যবহৃত হয়।

• তাই এখানে "Grieve for" ব্যবহার করা হয়েছে।

Correct Sentence: She grieved for her lost friend.
বাংলা অনুবাদ: সে তার হারানো বন্ধুর জন্য শোক করেছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
What is the Adverb form of "Strengthen"?
  1. Strength
  2. Strengthen
  3. Strong
  4. Strongly
ব্যাখ্যা
• The Adverb form of "Strengthen" is - Strongly.

• Strongly (Adverb)
- English meaning:
- In a way that shows definite and serious opinions or beliefs.
- To a great degree or extent.
- In a way that is easy to notice.
- Bangla meaning: প্রবলভাবে; দৃঢরুপে।

উল্লিখিত অপশনগুলো,
Strength (Noun) - শক্তি, বল, সামর্থ, ক্ষমতা;
Strengthen (Verb) - শক্তিশালী করা;
Strong (Adjective) -  কঠিন, কঠোর, তীব্র;
Strongly (Adverb) - প্রবলভাবে, দৃঢরুপে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৩.
He arrived last but still got the job.
Here, 'last' is -
  1. Adverb of time
  2. Adverb of place
  3. Adverb of manner
  4. Adverb of order
ব্যাখ্যা
Adverb
- Adverb হলো এমন একটি Word যা বাক্যে Noun বা Pronoun ব্যতীত যে কোনো Parts of Speech এবং এমনকি একটি সম্পূর্ণ বাক্যকে modify করে।
- Adverb এর মূল কাজ হচ্ছে Verb, Adjective, Adverb কে Modify করা।

• প্রদত্ত Sentence টিতে Last শব্দটি দিয়ে তার Order বা Position কে বুঝানো হচ্ছে।
- বাংলা অর্থ হলো: সে সবার শেষে এসেছিল কিন্তু তবুও চাকরি পেয়েছে।
- এ adverb গুলো verb এর কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা order কে নির্দেশ করে।
- কোন কাজটির পর কোনটি হবে তা নির্দেশ করে।

Adverb of order
- First, Second, Third, Last, Lastly, etc.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Adverb of time (When?) - Now, Then, Before, After, Since, Ago, Already, Today, Tonight, Yesterday, Tomorrow, Etc.
• Adverb of place (Where?) - Abroad, Home, Here, There, Away, Upstairs, Downstairs, Everywhere, Etc.
• Adverb of manner (How?) - Badly, Well, Aloud, Silently, Sadly, Softly, Slowly, Etc.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৪.
What is the Adjective form of "Naturally"?
  1. Nature
  2. Naturalise
  3. Natural
  4. Naturally
ব্যাখ্যা
• The Adjective form of 'Naturally' is - Natural.

• Natural (Adjective)
- English meaning:
-  Existing in nature; not made or caused by humans.
- Having little or no processing.
- Normal, as you would expect.
- Bangla meaning: স্বাভাবিক; প্রাকৃতিক; নৈসগিৃক।

উল্লিখিত অপশনগুলো,
Nature (Noun) - প্রকৃতি, স্বভাব;
Naturalise (Verb) - স্বাভাবিক করে তোলা;
Natural (Adjective) - স্বাভাবিক, প্রাকৃতিক, নৈসগিৃক;
Naturally (Adverb) - স্বভাববতঃ স্বাভাবিকভাবে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৫.
The detective investigated ____ the crime scene thoroughly.
  1. on
  2. at
  3. for
  4. No Preposition
ব্যাখ্যা
• Transitive Verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: Reach, Resemble, Violate, Discuss, Resign, Sign, Investigate, Recommend, Order, Command, Enter ইত্যাদি।

Correct Answer: The detective investigated the crime scene thoroughly.
- Bnagla meaning: তদন্তকারী দলটি অপরাধের স্থানটি গভীরভাবে তদন্ত করেছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৬.
What is the Adverb form of "Prescriptional"?
  1. Prescribe
  2. Prescriptional
  3. Prescribingly
  4. Prescription
ব্যাখ্যা
• The Adverb form of "Prescriptional" is - Prescribingly.

• Prescribingly (Adverb)
- English meaning: Giving authoritative direction, instruction, or rule.
- Bangla meaning: নির্দেশমূলকভাবে।

উল্লিখিত অপশনগুলো,
Prescribe (Verb) - নির্দেশ দেওয়া, নির্ধারণ করে দেওয়া;
Prescriptional (Adjective) নির্দেশ বা বিধি অনুযায়ী;
Prescribingly (Adverb) - নির্দেশমূলকভাবে; 
Prescription (Noun) -  নির্দেশনা, নিয়ম, বিধি।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৭.
____ gold of this ring is pure.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা
• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, crueity ইত্যাদি) এর আগে The বসে না।
Example: Gold is a precious metal.

• কিন্তু material noun / abstract noun এরপর Of + noun থাকলে তখন এর আগে The ব্যবহার করা হয়।
Example: The water of this pond is turbid. (ঘোলা)। 

Complete sentence: The gold of this ring is pure.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.