পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২২ অক্টোবর, ২০২২সময়50 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ক্রিসানথিমাম) (গ্রেড-১০) পরীক্ষার তারিখ: ১২.১০.২০১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২২ অক্টোবর, ২০২২ · ৮০ প্রশ্ন

.
কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই ব'লে ডাক যদি দেব গলা টিপে । হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা। — পংক্তিটি কোন কবির রচনা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সুকুমার রায়
  3. গ) শেখ ফজলুল করিম
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আলোচ্য পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কনিকা' কাব্যগ্রন্থের 'কুটুম্বিতা-বিচার' কবিতা থেকে নেয়া। 

কুটুম্বিতা-বিচার
কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,
ভাই ব’লে ডাক যদি দেব গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা—
কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা!

উৎস: 'কনিকা', রবীন্দ্রনাথ ঠাকুর।
.
জহির রায়হান রচিত 'বরফ গলা নদী' একটি—
  1. ক) গল্প
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
জহির রায়হানের 'বরফ গলা নদী' একটি উপন্যাস।
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আজ রবিবার' নাটকটির রচয়িতা কে?
  1. ক) জিয়া হায়দার
  2. খ) মাসুম রেজা
  3. গ) মামুনুর রশীদ
  4. ঘ) হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
'আজ রবিবার' নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ। 

হুমায়ুন আহমেদের প্রথম টেলিভিশন নাটক - প্রথম প্রহর (১৯৮৩, পরিচালনা- নওয়াজেস আলী খান)।
তাঁর প্রথম ধারাবাহিক নাটক - "এইসব দিনরাত্রি" বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।

এ ছাড়া অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে আছে:
- বহুব্রীহি (কমেডি),
- অয়োময় (সামাজিক-ঐতিহাসিক),
- কোথাও কেউ নেই (নাগরিক জীবনভিত্তিক),
- আজ রবিবার (পারিবারিক-সামাজিক),
- নক্ষত্রের রাত (আধুনিক জীবনসমস্যা) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অনসূয়া
  2. খ) অনুসূয়া
  3. গ) অনুসুয়া
  4. ঘ) অনূসূয়া
সঠিক উত্তর:
ক) অনসূয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অনসূয়া
ব্যাখ্যা
'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনূসূয়া'

অনসূয় (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া
অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মনহারিনি
  2. খ) মণহারিনী
  3. গ) মনোহারিণী
  4. ঘ) মনোহারিনি
সঠিক উত্তর:
গ) মনোহারিণী
উত্তর
সঠিক উত্তর:
গ) মনোহারিণী
ব্যাখ্যা
'মনোহারী' এর স্ত্রী লিঙ্গ = 'মনোহারিণী'

মনোহারী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = মনস্‌+√হৃ+ইন্‌
অর্থ: চিত্তাকর্ষী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'যা নিবারণ করা যায় না'—এক কথায় কী হবে?
  1. ক) অনিবারিত
  2. খ) নির্বাণ
  3. গ) অনিবারণযোগ্য
  4. ঘ) দুর্নিবার
সঠিক উত্তর:
ক) অনিবারিত
উত্তর
সঠিক উত্তর:
ক) অনিবারিত
ব্যাখ্যা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
নিবারণ করা যায় না এমন = অনিবার্য

অন্যদিকে, 
অনিবারিত (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ
অর্থ: অপ্রতিহত, অব্যাহত, অবাধ।

'অনিবার্য' এবং 'অনিবারিত' একই অর্থ প্রকাশ করে বলে সঠিক উত্তর হিসেবে 'অনিবার্য' না থাকায় 'অনিবারিত' গ্রহণযোগ্য হয়েছে। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'হনন করার ইচ্ছা'- এক কথায় কী হবে?
  1. ক) হননেচ্ছা
  2. খ) জিঘাংসা
  3. গ) হত্যা
  4. ঘ) অদম্য
সঠিক উত্তর:
খ) জিঘাংসা
উত্তর
সঠিক উত্তর:
খ) জিঘাংসা
ব্যাখ্যা
হনন করার ইচ্ছা - জিঘাংসা।

অন্যদিকে
দেখবার ইচ্ছা - দিদৃক্ষা,
নিন্দা করার ইচ্ছা - জুগুপ্সা এবং
গমন করার ইচ্ছা - জিগমিষা।

উৎস: ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) asartain
  2. খ) assertain
  3. গ) ascartain
  4. ঘ) ascertain
সঠিক উত্তর:
ঘ) ascertain
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ascertain
ব্যাখ্যা
Ascertain (verb transitive) নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

Other form of the word:
 Ascertainment (noun) নির্ধারণ।
Ascertainable (adjective) নির্ধারণযোগ্য; নিরূপণযোগ্য।

Source: Accessible Dictionary by Bangla Academy
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Brochur
  2. খ) Brochure
  3. গ) Broshur
  4. ঘ) Broshure
সঠিক উত্তর:
খ) Brochure
উত্তর
সঠিক উত্তর:
খ) Brochure
ব্যাখ্যা
Brochure (noun) কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
Synonyms: Pamphlet, Booklet 

Source:
Accessible Dictionary by Bangla Academy
১০.
One should be careful about _________ duty. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. ক) his
  2. খ) her
  3. গ) one's
  4. ঘ) the
সঠিক উত্তর:
গ) one's
উত্তর
সঠিক উত্তর:
গ) one's
ব্যাখ্যা
- One এর Possessive Adjective হিসাবে one's হবে।

- এবং he এর Possessive Adjective হিসাবে his হবে।
- she এর Possessive Adjective হিসাবে her হবে।
যেমনঃ
-He is my friend who come here.
-She performs his responsibility with accountability.

Source: Barron's TOEFL
১১.
The nurse attended _________ the patient. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. ক) on
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) upon
সঠিক উত্তর:
ক) on
উত্তর
সঠিক উত্তর:
ক) on
ব্যাখ্যা
1. Attend on- (upon) সেবা করা 
- The nurse attended on (upon) the patient.

2. Attend to- মনোযোগ দেওয়া
- Please, attend to your duty.

Source: Applied English Grammar & Composition by P.C. Das
১২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) He requested for my help.
  2. খ) Time and tide wait for no man.
  3. গ) The horse and carriage is at the door.
  4. ঘ) The ship, with its crew, were lost
সঠিক উত্তর:
গ) The horse and carriage is at the door.
উত্তর
সঠিক উত্তর:
গ) The horse and carriage is at the door.
ব্যাখ্যা
ক)
এখানে request হচ্ছে transitive verb.
এর পরে preposition না বসে direct object বসবে।
Correct Sentence: He requested my help.
--------------------------
খ) 
এটা নিয়ে বিতর্ক আছে।

চিরন্তন সত্য সবসময় Present Indefinite Tense-এ হয়। Time and Tide, Slow and Steady ইত্যাদি শব্দগুলো and দ্বারা যুক্ত হলেও এরা একটি মাত্র ভাব প্রকাশ করে তাই এগুলোকে Singular শব্দ হিসেবে গণ্য করা হয়। সেকারণেই মূল Verb wait-এর সাথে s যুক্ত হচ্ছে।

In a sentence like 'Time and Tide [waits/wait] for none/no one.' We should remember that Time and Tide form a singular pair.
So, we should substitute the singular 'It', and not the plural 'They' and choose singular 'waits' as the answer.
So the answer is - Time and Tide waits for none.

Source: British Council.

অন্যদিকে, ব্যকরণগত দিক বাদ দিয়ে, শুধু Proverb হিসেবে,
Time and Tide wait for none.
This proverb said to emphasize that people cannot stop the passing of time, and therefore should not delay doing things.

Source: Oxford.
---------------------------
গ)
একই সাথে সম্পাদিত বা একই সাথে চলে এ রকম দুটি Noun - and দিয়ে যুক্ত হলে সেটা Singular হয়।
The horse and carriage – singular তাই verb ও singular হবে, অর্থাৎ, is হবে। 
সে অনুসারে গ) অনশনটি সঠিক।
--------------------------
ঘ) 
এখানে subject হচ্ছে - The ship.
এটি singular হওয়ায় এর পরের verb টি were না হয়ে was হবে।
Correct sentence: The ship, with its crew, was lost.
===================

*** এখানে, প্রশ্নে যেহেতু শুদ্ধ বাক্য জানতে চাওয়া হয়েছে, তাই ধরে নিতে হবে ব্যাকরণগত দিক বিবেচনায় প্রশ্নকর্তা খ) অপশনটিকে ভুল হিসেবে বিবেচনা করে সঠিক উত্তর হিসেবে গ) অপশন নিয়েছেন।
১৩.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) I am feeling unwell.
  2. খ) The series here are very beautiful.
  3. গ) Let you and me do it.
  4. ঘ) Let you and I do it.
সঠিক উত্তর:
গ) Let you and me do it.
উত্তর
সঠিক উত্তর:
গ) Let you and me do it.
ব্যাখ্যা
- Let এর পরে Objective Pronoun হয়।
- তাই, Let you and me do it.
-Subjective Pronoun  I, we, he, she, you, they এর Objective Pronoun যথাক্রমে me, u্‌ him, her, you, them.

Source: Applied English Grammar & Composition by P.C. Das
১৪.
কোনটি 'Keen' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Eager
  2. খ) Pessimistic
  3. গ) Indifferent
  4. ঘ) Airy
সঠিক উত্তর:
ক) Eager
উত্তর
সঠিক উত্তর:
ক) Eager
ব্যাখ্যা
'Keen' শব্দের সমার্থক শব্দ Eager (আগ্রহী).

Keen(adjective)
(১) ধারালো: The knife has a keen edge;  তীক্ষ্ণ: keen sarcasm.
(২) (কোনো বিষয়ে উৎসাহ বা অনুভব) তীব্র; গভীর: He took a keen interest in domestic affairs.
keen on আগ্রহী; অনুরক্ত; উৎসুক:
- We are all very keen on getting through the exam.

Other form of the word:
keenly (adverb)
keenness (noun)

Source: Accessible Dictionary by Bangla Academy
১৫.
কোনটি 'Dormant' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Futile
  2. খ) Latent
  3. গ) Docile
  4. ঘ) Active
সঠিক উত্তর:
খ) Latent
উত্তর
সঠিক উত্তর:
খ) Latent
ব্যাখ্যা
Dormant (adjective)
(১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano.
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers.

Synonyms: latent, asleep, dozing, napping, resting, sleeping, slumbering
Antonyms: awake, sleepless, wakeful, wide-awake

Other form of the word:
dormancy (noun) সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় অবস্থা।

Source: Accessible Dictionary by Bangla Academy & Merriam-Webster Dictionary.
১৬.
যদি ক : খ = ৩ : ৪ এবং ক : গ = ৫ : ৬ হয়, তবে গ : খ = কত?
  1. ক) ১৫ : ১৬
  2. খ) ২০ : ১৮
  3. গ) ১৮ : ২০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১৮ : ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ = ৩ : ৪ এবং ক : গ = ৫ : ৬ হয়, তবে গ : খ = কত? 

সমাধান:
ক : খ = ৩ : ৪ = ১৫ : ২০ [৫ দ্বারা গুণ করে]
ক : গ = ৫ : ৬ = ১৫ : ১৮ [৩ দ্বারা গুণ করে]

গ : খ =১৮ : ২০
১৭.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ক) ১৭ : ৪
  2. খ) ১৭ : ৫
  3. গ) ১৫ : ৪
  4. ঘ) ১৬ : ৫
সঠিক উত্তর:
খ) ১৭ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩।  ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?  

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৩ = ১০

পিতার বর্তমান বয়স = ৬০ এর ৭/১০ = ৪২ বছর
পুত্রের বর্তমান বয়স = ৬০ এর ৩/১০ = ১৮ বছর
∴ ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল = (৪২ - ৮) : (১৮ - ৮) 
                                                                   =  ৩৪ : ১০
                                                                   = ১৭ : ৫
১৮.
পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৫, ৮৫ ও ৮০। চতুর্থ পরীক্ষা তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮২ হয়?
  1. ক) ৯০
  2. খ) ৮৯
  3. গ) ৯২
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
ঘ) ৮৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৫, ৮৫ ও ৮০। চতুর্থ পরীক্ষা তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮২ হয়?

সমাধান:
 
‘ক’ এর প্রথম তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি (৭৫ + ৮৫ + ৮০) = ২৪০
‘ক’ এর চারটি পরীক্ষার নম্বরের সমষ্টি হবে (৪ × ৮২) = ৩২৮
∴ চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে(৩২৮ - ২৪০) = ৮৮ নম্বর
১৯.
৩ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৫ বছর। ক, খ ও গ এর বর্তমান গড় বয়স ২০ বছর। ৬ বছর পর গ এর বয়স কত হবে?
  1. ক) ৩০ বছর
  2. খ) ৩৪ বছর
  3. গ) ৩২ বছর
  4. ঘ) ৩৮ বছর
সঠিক উত্তর:
ক) ৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৫ বছর। ক, খ ও গ এর বর্তমান গড় বয়স ২০ বছর। ৬ বছর পর গ এর বয়স কত হবে?

সমাধান: 
৩ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৫ বছর
৩ বছর আগে ক ও খ এর মোট বয়স ছিল = ১৫ × ২ বছর
                                                                = ৩০ বছর
ক ও খ এর বর্তমানে মোট বয়স = ৩০ +৩ + ৩ = ৩৬ বছর 

ক, খ ও গ এর বর্তমান গড় বয়স ২০ বছর
 ক, খ ও গ এর বর্তমান মোট বয়স (২০ × ৩) বছর
                                                  = ৬০ বছর 
গ এর বর্তমান বয়স = (৬০ - ৩৬) বছর 
                              = ২৪ বছর 
 ৬ বছর পর গ এর বয়স হবে = (২৪ + ৬) বছর = ৩০ বছর
২০.
একটি বানর ১৪ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে এবং প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ক) ৯ সেকেন্ড
  2. খ) ১২ সেকেন্ড
  3. গ) ১১ সেকেন্ড
  4. ঘ) ১৩ সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ১৩ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বানর ১৪ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে এবং প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?

সমাধান:
১ম সেকেন্ডে উঠে ৩ মিটার
২য় সেকেন্ডে নামে ১ মিটার
∴ ২ মিটার উঠবে ২ সেকেন্ডে
 
২ সেকেন্ডে উঠবে ২ মিটার 
৩ সেকেন্ডে উঠবে ২ + ৩ = ৫ মিটার 

 প্যাটার্ন অনুসারে, 
১,৩,৫,৭,৯,১১তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ৩,৫,৭,৯,১১,১৩ মিটার 
২,৪,৬,৮,১০, ১২তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ২,৪,৬,৮,১০,১২ মিটার
 
অর্থাৎ, ১১তম সেকেন্ডে ১৩ মিটার উঠার পর ১২তম সেকেন্ডে অতিক্রম করবে ১২ মিটার।  
এর পরের ৩ মিটার উঠতে সময় লাগবে ১ সেকেন্ডে 
∴পরের ২ মিটার উঠতে সময় লাগবে ২/৩ সেকেন্ড 
সুতরাং, ১৪ মিটার উঠতে মোট সময় লাগবে = (১২ + ২/৩) সেকেন্ড =১২.৬৭ সেকেন্ড 
 
অতএব, প্রাপ্ত উত্তর ১৩ সেকেন্ড এর কাছাকাছি হওয়ায় একে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। 
২১.
একটি পাহাড় থেকে নামতে যে সময় লাগে পাহাড়ে উঠতে তার তিনগুণ বেশি সময় লাগে। পাহাড়ে উঠানামা আর সে সঙ্গে ২ ঘন্টা বিশ্রাম নিয়ে সর্বমোট সময় যদি লাগে ১৪ ঘন্টা, তাহলে পাহাড়ের মাথায় উঠতে কত সময় লাগে?
  1. ক) ৭ ঘন্টা
  2. খ) ৯ ঘণ্টা
  3. গ) ১০ ঘন্টা
  4. ঘ) ৬ ঘন্টা
সঠিক উত্তর:
খ) ৯ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাহাড় থেকে নামতে যে সময় লাগে পাহাড়ে উঠতে তার তিনগুণ বেশি সময় লাগে। পাহাড়ে উঠানামা আর সে সঙ্গে ২ ঘন্টা বিশ্রাম নিয়ে সর্বমোট সময় যদি লাগে ১৪ ঘন্টা, তাহলে পাহাড়ের মাথায় উঠতে কত সময় লাগে? 

সমাধান:
পাহাড়ের মাথায় উঠতে সময় লাগে = ক ঘণ্টা 
পাহাড় থেকে নামতে সময় লাগে = ক/৩  ঘণ্টা 

প্রশ্নমতে
ক + (ক /৩) + ২ = ১৪
ক + (ক /৩) = ১৪ - ২
(৩ক + ক)/৩ = ১২
৪ক /৩ = ১২
৪ক = ৩৬
ক = ৩৬/৪
ক = ৯ 
পাহাড়ের মাথায় উঠতে সময় লাগে = ৯ ঘণ্টা
২২.
২০০৮, ২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
সঠিক উত্তর:
ঘ) ২১%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১%
ব্যাখ্যা
মনেকরি
২০০৮ সালে বেতন পায় ১০০ টাকা 
১০% বৃদ্ধিতে,
২০০৯ সালে মোট বেতন পায় = (১০০ + ১০০ এর ১০%)
                                             = (১০০ + ১০০ এর ১০/১০০)
                                             = ১১০ টাকা 

১০% বৃদ্ধিতে,
২০১০ সালে মোট বেতন পায় = (১১০ + ১১০ এর ১০%)
                                             = ১১০ +  ১১০ এর ১০/১০০
                                             = ১২১
২০০৮ সালের চেয়ে ২০১০ সালে বেশি পান = (১২১ - ১০০) টাকা = ২১ টাকা
২৩.
৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত? 

সমাধান:
১০ টি প্যান্টের ক্রয়মূল্য= x টাকা 
১ টি প্যান্টের ক্রয়মূল্য=x/১০ টাকা 


৮ টি প্যান্টের বিক্রয়মূল্য= x টাকা
1 টি প্যান্টের বিক্রয়মূল্য=x/৮ টাকা

 লাভ = (x/৮) - (x/১০)
         = (৫x - ৪x)/ ৪০
          = x/৪০

শতকরা লাভ =  [{(x/৪০)/(x/১০)} × ১০০]%
                    ={(x/৪০) × (১০/x) × ১০০}%
                   =  ২৫%
২৪.
'ঢাকের কাঠি' বাগ্‌ধারার অর্থ -
  1. ক) তোষামুদে
  2. খ) বাদক
  3. গ) স্বাস্থ্যবান লোক
  4. ঘ) সাহায্যকারী
সঠিক উত্তর:
ক) তোষামুদে
উত্তর
সঠিক উত্তর:
ক) তোষামুদে
ব্যাখ্যা
'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ 'তোষামুদে'। 

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
ঢাকের বাঁয়া - যার কোন মূল্য নেই
নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
'বহ্ন্যুৎসব' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে -
  1. ক) বহ্ন্যুৎ + উৎসব
  2. খ) বহ্ন্য + সব
  3. গ) বুহ্ন্যুৎ + উৎসব
  4. ঘ) বহ্নি + উৎসব
সঠিক উত্তর:
ঘ) বহ্নি + উৎসব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহ্নি + উৎসব
ব্যাখ্যা
'বহ্ন্যুৎসব' শব্দটির সন্ধিবিচ্ছেদ = বহ্নি + উৎসব 
সূত্র: ই+উ = য্‌+উ 
যেমন: প্রতি+উষ = প্রত্যুষ 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) দম্পতি
  2. খ) মহাবীর
  3. গ) নিটোল
  4. ঘ) প্রতিদিন
সঠিক উত্তর:
ক) দম্পতি
উত্তর
সঠিক উত্তর:
ক) দম্পতি
ব্যাখ্যা
জায়া ও পতি = দম্পতি। 
এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 

দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন: ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা,।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৭.
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) অহি-নকুল
  2. খ) গায়ে হলুদ
  3. গ) পীতাম্বর
  4. ঘ) রাজর্ষি
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

অলুক তৎপুরুষ সমাস:
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লােপ পায় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলা হয়।

যেমন-
ঘানি তেল = ঘানিরতেল,
ঘি দিয়ে ভাজা = ঘিয়েভাজা,
গােড়ায় গলদ = গােড়ায়গলদ,
তেলে ভাজা = তেলেভাজা,
হাতে কাটা = হাতেকাটা,
কল দ্বারা ছটা = কলেছাটা ইত্যাদি।

অহি-নকুল = বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। 
গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ - বহুব্রীহি সমাসের উদাহরণ।
পীতাম্বর = সমানাধিকরণ বহুব্রীহি সমাস
যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি - কর্মধারয় সমাস

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
  1. কোদালে মাটি কাটব
  2. জাহাজ চট্টগ্রাম ছাড়ল
  3. সাপের হাসি বেদেয় চেনে
  4. আমারে তুমি রক্ষা করো
সঠিক উত্তর:
সাপের হাসি বেদেয় চেনে
উত্তর
সঠিক উত্তর:
সাপের হাসি বেদেয় চেনে
ব্যাখ্যা

'সাপের হাসি বেদেয় চেনে' - বাক্যে কর্তৃকারকে/কর্তাকারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

• এখানে কে চেনে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বেদেয়
• আবার, বেদে শব্দের সাথে 'য়' - সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে।

কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ- 
- পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তির
- আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তির 
- পাছে লােকে কিছু বলে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
- বুলবুলিতে ধান খেয়েছে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
- ঘােড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তির 
- মানুষ ভাবে এক হয় আর এক = কর্তৃকারকে শূন্য বিভক্তির
- সবাইকে একদিন মরতে হবে = কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তির। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৯.
অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
  1. ক) আমার আহারে রুচি নাই
  2. খ) আগামীকাল বাড়ি যাব
  3. গ) আকাশ মেঘে আচ্ছন্ন
  4. ঘ) কাজে অবসর নিলাম
সঠিক উত্তর:
খ) আগামীকাল বাড়ি যাব
উত্তর
সঠিক উত্তর:
খ) আগামীকাল বাড়ি যাব
ব্যাখ্যা
অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

'আগামীকাল বাড়ি যাব' - বাক্যে অধিকরণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ ঘটেছে। বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
কিন্তু এতে কোন বিভক্তি যুক্ত হয় নি। তাই বাক্যটি = অধিকরণে শূন্য প্রকাশ করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
স্বর্গ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সবিতা
  2. খ) উদধি
  3. গ) ভৃঙ্গ
  4. ঘ) ত্রিদিব
সঠিক উত্তর:
ঘ) ত্রিদিব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ত্রিদিব
ব্যাখ্যা
'স্বর্গ' -এর সমার্থক শব্দ = ত্রিদিব 
'সবিতা' -এর সমার্থক শব্দ = সূর্য
'উদধি' - শব্দের অর্থ = সমুদ্র, মেঘ
'ভৃঙ্গ'- শব্দের অর্থ = ভ্রমর, অলি, মধুপ। 

'ত্রিদিব' (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ত্রি+দিব
অর্থ: স্বর্গ, অমরাবতী, দেবলোক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩১.
'Who is calling me?' বাক্যটির Passive form হবে -
  1. ক) By whom I am being called?
  2. খ) By whom I have been called?
  3. গ) By whom am I being called?
  4. ঘ) By whom have I been called?
সঠিক উত্তর:
গ) By whom am I being called?
উত্তর
সঠিক উত্তর:
গ) By whom am I being called?
ব্যাখ্যা
- Present Continuous Tense passive voice করার structure নিম্নরূপ:
- Active form এর object + am/is/are + being + verb এর past participle + Active form এর Subject এর Objective form + extension.
- Interrogative sentence এ who এর পরিবর্তে by whom হবে।

Active Voice: Who is calling me?
Passive Voice: By whom am I being called?

Source: Applied English Grammar & Composition by P.C. Das
৩২.
'Panic seized the writer' বাক্যটির Passive form হবে—
  1. ক) The writer was seized by panic.
  2. খ) The writer was seized with panic.
  3. গ) The writer has been seized by panic.
  4. ঘ) The writer had been seized with panic.
সঠিক উত্তর:
খ) The writer was seized with panic.
উত্তর
সঠিক উত্তর:
খ) The writer was seized with panic.
ব্যাখ্যা
Past Indefinite Tense কে passive voice করার structure নিম্নরূপ:
-  Active form এর object + was/were + verb এর past participle + Active form এর Subject এর Objective form + extension.

Active: Panic seized the writer.
Passive: The writer was seized with panic. 

Seized with অর্থ শারীরিকভাবে আক্রমণ করা বা অভিভূত করা।

Source: Applied English Grammar & Composition by P.C. Das
৩৩.
Kabir said, "I must write a letter." বাক্যটির indirect speech হবে—
  1. ক) Kabir said that he would write a letter
  2. খ) Kabir told that he should write a letter
  3. গ) Kabir told that he will have to write a letter
  4. ঘ) Kabir said that he had to write a letter
সঠিক উত্তর:
ঘ) Kabir said that he had to write a letter
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kabir said that he had to write a letter
ব্যাখ্যা
সাধারণত must, ought to এবং should-এর মতো modal auxiliary গুলির কোন পরিবর্তন হয় না, যদিও কখনো কখনো must এর জায়গায় had to বসে এবং should এর জায়গায় subject এর person পরিবর্তন অনুযায়ী would বসে। 
যথা:
Direct: Kabir said, "I must write a letter."
Indirect: Kabir said that he had to write a letter.

Source: Applied English Grammar & Composition by P.C. Das
৩৪.
'চপল' - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. স্তম্ভ
  2. গম্ভীর
  3. রাশভারী
  4. ঠাণ্ডা
সঠিক উত্তর:
গম্ভীর
উত্তর
সঠিক উত্তর:
গম্ভীর
ব্যাখ্যা

• চপল শব্দের অর্থ চঞ্চল, অস্থির।
চপল- এর বিপরীতার্থক শব্দ গম্ভীর।

• গম্ভীর অর্থ: নিরানন্দ, বিমর্ষ, গভীর, নিবিড়।
• রাশভারী (বিশেষণ) এর অর্থ = গম্ভীর প্রকৃতির বা গম্ভীর প্রকৃতির ব্যক্তি।
 
অন্যদিকে,
- 'চাপল্য' শব্দের বিপরীতার্থক শব্দ গাম্ভীর্য। 
- ঔদার্য শব্দের বিপরীতার্থক শব্দ কার্পণ্য। 
- ঔদ্ধত্য শব্দের বিপরীতার্থক শব্দ বিনয়। 

(রাশভারী ও গম্ভীর প্রায় কাছাকাছি অর্থ প্রকাশ করলেও, চপল শব্দের বিপরীতার্থক শব্দ হিসেবে গম্ভীর অধিক যুক্তিযুক্ত শব্দ। সুতরাং অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশন খ গ্রহণ করা হয়েছে)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৫.
The boy said, "Let me have a pen.'' বাক্যটির indirect speech -
  1. ক) The boy said that he might have a pen.
  2. খ) The boy told that he should have a pen.
  3. গ) The boy said that he must have a pen.
  4. ঘ) The boy told that he would have a pen.
সঠিক উত্তর:
ক) The boy said that he might have a pen.
উত্তর
সঠিক উত্তর:
ক) The boy said that he might have a pen.
ব্যাখ্যা
-Direct sentence এ Let থাকলে indirect sentence এ  main verb এর আগে might হবে।

Direct: The boy said, "Let me have a pen.'' 
Indirect: The boy said that he might have a pen. 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hissain.
৩৬.
কোনটি Abstract Noun?
  1. ক) Agency
  2. খ) Infant
  3. গ) Anxious
  4. ঘ) Grand
সঠিক উত্তর:
ক) Agency
উত্তর
সঠিক উত্তর:
ক) Agency
ব্যাখ্যা
- Agency is a Abstract Noun.

Agency (noun) (plural agencies)
(১) নিযুক্তক বা এজেন্টের ব্যবসা ও ব্যবসার স্থান; নিযুক্তক স্থান: travel agencies; an employment agency, নিয়োগ এজেন্সি।
(২) [Uncountable noun] the agency of ক্রিয়া; মাধ্যমে; সহায়তায়:
- Small stones made smooth and round through the agency of water.
- He got the contract through/by the agency of friends.

- infant (noun) is a common noun.
(১) শিশু; (আইন সম্বন্ধীয়) অপ্রাপ্তব্যবহার; অপ্রাপ্তবয়স্ক।

- anxious(adjective)
(১) anxious (about/at/for) উদ্বিগ্ন; চিন্তিত: I am anxious about my daughter’s safety.
(২) উদ্বেগপূর্ণ; শঙ্কাকুল: to have had an anxious time.

- grand (adjective)
(১) (সরকারি পদবিতে) প্রধান; সর্বোচ্চ: Grand Master, a grand master, দাবার শিরোপাধারী বা চ্যাম্পিয়ন। Grand Vizier, তুর্কি প্রধানমন্ত্রীর প্রাক্তন খেতাব।
(২) সর্বাধিক গুরুত্বপূর্ণ: The grand finale, সাড়ম্বর বা গুরুগম্ভীর পরিসমাপ্তি; the grand staircase/entrance, বৃহৎ ভবন বা অট্টালিকার সোপান/প্রবেশপথ।
(৩) মহিমান্বিত; চমৎকার: a grand performance.
(৪) আত্মম্ভরি: He went about in a grand manner.
(৫) (কথ্য) অত্যন্ত উপভোগ বা মজাদার: They had a grand time.
(৬) পূর্ণ, পূর্ণাঙ্গ: a grand orchestra, সর্বপ্রকার বাদ্যযন্ত্রসমন্বিত অকেস্ট্রা; the grand total, grand result পূর্ণাঙ্গ ফলাফল।
(৭) উন্নত নৈতিক গুণে বলীয়ান: Hajee Mohsin had a grand character.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
কোনটি Reflexive Pronoun?
  1. ক) Each
  2. খ) Who
  3. গ) Myself
  4. ঘ) He
সঠিক উত্তর:
গ) Myself
উত্তর
সঠিক উত্তর:
গ) Myself
ব্যাখ্যা
-কর্তা ও কর্ম এক হলে Reflexive Pronoun হয়. 
Singular   -  Plural
Myself         Ourselves
Yourself       Yourselves
Himself       Themselves
Herself        Themselves

- personal pronoun: I, we, you, he, she, they. এরা বাক্যে ব্যক্তির পরিবর্তে বসে।
- Interrogative pronoun: who, whose, whom, which, wthat. এগুলি প্রশ্ন করার জন্য বাক্যের প্রথমে বসে।
- Relative pronoun: who, whose, whom, which, that. এগুলি বাক্যের মাঝে বসে Relation তৈরি করে।
- Distributive Pronoun: each, either, neither.

Source: Applied English Grammar & Composition by P.C. Das
৩৮.
'Root and branch'-এর অর্থ -
  1. ক) from top to bottom
  2. খ) completely
  3. গ) branch like root
  4. ঘ) none
সঠিক উত্তর:
খ) completely
উত্তর
সঠিক উত্তর:
খ) completely
ব্যাখ্যা
- root and branch সম্পূর্ণভাবে 
- The current board of directors destroy this organization root and branch.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৬
  3. গ) ৭/৯
  4. ঘ) ১১/১৮
সঠিক উত্তর:
ঘ) ১১/১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ?

সমাধান:

৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৭
১১/১৮ = ০.৬১
৪০.
১২.৫ এর ৫% কত?
  1. ক) ০.০০৪
  2. খ) ০.০০০০৪
  3. গ) ০.০০০০০৪
  4. ঘ) ০.০০০৪
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: ১২.৫ এর ৫% কত?

সমাধান:
 ১২.৫ এর ৫% =  ১২.৫ এর ৫/১০০
                        =  ০.৬২৫

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৪১.
x + 1/x = 6 হলে, x2 + 1/x2 এর মান হবে - 
  1. ক) 32
  2. খ) 34
  3. গ) 36
  4. ঘ) 40
সঠিক উত্তর:
খ) 34
উত্তর
সঠিক উত্তর:
খ) 34
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 6 হলে, x2 + 1/x2 এর মান হবে - 

সমাধান: 
দেয়া আছে 
 x + 1/x = 6

প্রদত্ত রাশি = x2 + 1/x2 
                 = (x + 1/x)2 - 2.x. 1/x
                 = 62 - 2
                 = 36 - 2
                 = 34
৪২.
4x2 - 8x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণ বর্ণ হবে?
  1. ক) 25
  2. খ) 36
  3. গ) 49
  4. ঘ) 64
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 8x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণ বর্ণ হবে?
লাইভ পরীক্ষার প্রশ্নে  4x2 - 28x  এর  পরিবর্তে 4x2 - 8x  ভুলক্রমে চলে এসেছিল। টাইপিং জনিত ভুল থাকায় তা বাতিল  হয়েছে। 
সমাধান: 
4x2 - 28x + 49 = (2x)2  - 2.2x.7 + 72
                      = (2x - 7)2

4x2 - 28x এর সাথে 49 যোগ করলে যোগফলটি পূর্ণ বর্ণ হবে।
৪৩.
কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) অন্তঃকেন্দ্র
  3. গ) পরিকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
সঠিক উত্তর:
ক) ভরকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) ভরকেন্দ্র
ব্যাখ্যা
ত্রিভুজের পরিকেন্দ্র :
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
৪৪.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৪০°
= ৪০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪০°
                                                        = ৯
৪৫.
বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৯/২ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ আসলে ৫৫৮ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = ৬% = ৬/১০০ টাকা 
আসল P = ৪৫০ টাকা 
সুদ I = (৫৫৮ - ৪৫০) টাকা 
         = ১০৮ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n  = I /Pr 
     = ১০৮/{৪৫০ × (৬/১০০)}
     = ১০৮/২৭
      = ৪
৪৬.
বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়করূপে ব্যবহৃত হয় -
  1. ক) নিয়ন
  2. খ) ফ্রেয়ন /অ্যামোনিয়া
  3. গ) স্পিরিট
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ফ্রেয়ন /অ্যামোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রেয়ন /অ্যামোনিয়া
ব্যাখ্যা
বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়করূপে ফ্রেয়ন /অ্যামোনিয়া ব্যবহৃত হয়। 

- অ্যামোনিয়া হিম হিসাবে কাজ করে এবং জল শোষণকারী হিসাবে কাজ করে।

- একটি সরলীকৃত আকারে গ্যাস মডেলটিতে নিম্নলিখিত প্রযুক্তিগত মডিউল রয়েছে:
১. গ্যাস গরম করার মডিউল।
২. জেনারেটর (আরো সঠিকভাবে, একটি বয়লার)।
৩. ক্যাপাসিটর।
৪. শোষক। 
৫. ইভাপোরেটর।

- গ্যাস হিটার জেনারেটরের বিষয়বস্তু গরম করে। জেনারেটর মডিউলটি বাষ্পযুক্ত অ্যামোনিয়া তৈরি করতে এবং শোষক এলাকায় একটি দুর্বল অ্যামোনিয়া দ্রবণ সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।

- কনডেন্সার মডিউল অ্যামোনিয়া বাষ্পকে ঘনীভূত তাপমাত্রায় ঠান্ডা করতে কাজ করে। এবং "শোষক" নামক একটি মডিউল অ্যামোনিয়া শোষকের কার্য সম্পাদন করে। গ্যাস রেফ্রিজারেটরের বাষ্পীভবন একটি ঠান্ডা জেনারেটর হিসাবে কাজ করে।

সূত্র: American Society of Heating Website [লিঙ্ক]
৪৭.
রেললাইনের ফিস প্লেট কি কাজে ব্যবহৃত হয়?
  1. ক) ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণ করে
  2. খ) দুইটি রেলকে সংযুক্ত করে
  3. গ) উষ্ণতার কারণে রেললাইন বেঁকে যাওয়া নিবারণ করে
  4. ঘ) রেলকে সমদূরত্বে রাখে
সঠিক উত্তর:
খ) দুইটি রেলকে সংযুক্ত করে
উত্তর
সঠিক উত্তর:
খ) দুইটি রেলকে সংযুক্ত করে
ব্যাখ্যা
- রেললাইনের ফিস প্লেট দুইটি রেলকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। 
- ফিস প্লেট (Fish plate) এর অপর নাম Joint Bar. কারণ ইহা রেলের এক প্রান্তকে অপর প্রান্তের সাথে সংযোগ করে। 
 
 
৪৮.
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় -
  1. ক) পানির পুষ্টিগুণ বৃদ্ধির জন্য।
  2. খ) পানিকে সুস্বাদু করার জন্য,
  3. গ) পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য।
  4. ঘ) ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য।
সঠিক উত্তর:
ঘ) ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য।
ব্যাখ্যা
পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয় ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য।

- পানিতে ব্লিচিং পাউডার যোগ করলে উৎপন্ন ক্লোরিন বিভিন্ন জীবাণুকে জারিত করে মেরে ফেলে।
- পানিতে জীবাণু থাকলে জীবাণুনাশক ব্যবহার করে তা মেরে ফেলতে হবে, এ ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে ক্লোরিন গ্যাস ও ব্লিচিং পাউডার অন্যতম।
- এ ছাড়া কিছু পদার্থ আছে, যেগুলো পানির জীবাণু মারার কাজে ব্যবহার করা হয়।

- বন্যার সময় বিশুদ্ধ পানির খুবই অভাব থাকে। আর বাড়ির চারপাশের পানিতে নানা ধরনের জীবাণু থাকে। ওই অবস্থায় পানি বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট বা কিট দেওয়া হয়্এ‌ তে থাকে সোডিয়াম হাইপোক্লোরাইড। এর মধ্যে থাকা ক্লোরিন পানিতে থাকা জীবাণুগুলো জারিত করে মেরে ফেলে। বোতলজাত পানির কারখানায়ও এ পদ্ধতি ব্যবহার করা হয়।

সূত্র: Centers of Disease Control and Prevention Website [লিঙ্ক]  
৪৯.
পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী -
  1. ক) ইথেন
  2. খ) হাইড্রোজেন সালফাইড
  3. গ) হিলিয়াম
  4. ঘ) মিথেন
সঠিক উত্তর:
খ) হাইড্রোজেন সালফাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) হাইড্রোজেন সালফাইড
ব্যাখ্যা
হাইড্রোজেন সালফাইড পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী।

- হাইড্রোজেন সালফাইড গন্ধ পচা ডিম প্রতিম, সমস্ত পরিচিত।
- স্বাভাবিক অবস্থায় অধীনে, পদার্থ বায়বীয় অবস্থায় রয়েছে।
- এটা কোন রঙ আছে, জলে দুর্বল দ্রবণীয়, বিষাক্ত হয়।
- গড়ে, 20 ডিগ্রীর সেলসিয়াস 2.4 হাইড্রোজেন সালফাইড জল আয়তনের অবসান ঘটাবে। 
- হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে মিথেন থাইয়ল, ইথেন থাইয়ল ও থায়োগ্লাইকোলিক এসিডসহ বেশ কিছু জৈব যৌগ প্রস্তুত করা হয়।
- হাইড্রোজেন সালফাইড দ্বারা গ্যাস অথবা পানি দূষিত হলে ধাতব সালফাইডে রূপান্তরিত করে দূষণমুক্ত করা হয়।
- ডিউটেরিয়াম অক্সাইড বা সাধারণ পানি থেকে ভারী পানি পৃথকীকরণে গার্ডলার সালফাইড পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়।
- হাইড্রোজেন সালফাইড সাধারণত প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস এবং তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসে (এলপিজি) পাওয়া যায়। একে কয়েকটি উপায়ে সরিয়ে ফেলা যায়।

সূত্র: শিক্ষক বাতায়ন ওয়েবসাইট [লিঙ্ক]
৫০.
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
  1. ক) কার্বন মনোক্সাইড
  2. খ) কার্বন ডাইঅক্সাইড
  3. গ) সালফার ডাইঅক্সাইড
  4. ঘ) নাইট্রিক অক্সাইড
সঠিক উত্তর:
ক) কার্বন মনোক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
ক) কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা
দূষিত বাতাসে কার্বন মনোক্সাইড গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। 

- কার্বন মনোক্সাইড, এছাড়াও কার্বন মনোক্সাইড হিসাবে পরিচিত, একটি খুব শক্তিশালী আণবিক কাঠামো রয়েছে, রাসায়নিক বৈশিষ্ট্য জড় হয় এবং পানিতে দুর্বল দ্রবণীয়।
- এই কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস, বর্ণহীন এবং বিস্বাদ, গন্ধহীন হয়। তার রাসায়নিক ফর্মুলা - সিও, এবং একটি একক অণুর ভর 28,01 গ্রাম / Mol হয়।
- কার্বন মনোক্সাইড যেমন অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন যেমন কার্বন, ধারণকারী পদার্থ আংশিক জ্বলন দ্বারা উত্পাদিত হয়।

কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মানবদেহে যে সকল সমস্যা দেখা দিতে পারে- 
দুর্বলতা একটি অনুভূতি;
বমি বমি ভাব
মাথা ঘোরা
ক্লান্তি
বিরক্ত
দরিদ্র ক্ষুধা
মাথা ব্যাথা
disorientation
ঝাপসা দৃষ্টি
বমি
অজ্ঞান
খিঁচুনি

সূত্র: Centers of Disease Control and Prevention Website [লিঙ্ক]
৫১.
উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলা হয়—
  1. ক) বাষ্পীভবন
  2. খ) প্রস্বেদন
  3. গ) ব্যাপন
  4. ঘ) শ্বসন
সঠিক উত্তর:
খ) প্রস্বেদন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রস্বেদন
ব্যাখ্যা
উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলা হয় প্রস্বেদন। 

- যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের দেহের ভেতর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানির নির্গমন হয় তাকে প্রস্বেদন বলে।

প্রস্বেদন এর গুরুত্বসমূহ- 
- প্রস্বেদনের কারণে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়।
- প্রস্বেদন কোষরসের ঘনত্ব বৃদ্ধি করে। ফলে উদ্ভিদ সহজে মূল দিয়ে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে।
- প্রস্বেদনের কারণে উদ্ভিদদেহ ঠান্ডা থাকে এবং পাতায় আর্দ্রতা বজায় থাকে।

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫২.
'বিশ্ব পরিবেশ দিবস' হিসাবে ঘোষণা করা হয় কোন তারিখ?
  1. ক) ৫ এপ্রিল
  2. খ) ৫ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৫ জুলাই
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস
- ৪ অক্টোবর : বিশ্ব প্রাণী দিবস।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৫৩.
কোনটি চা-গাছে রোগ সৃষ্টি করে?
  1. ক) শৈবাল
  2. খ) ছত্রাক
  3. গ) ব্যাকটেরিয়া
  4. ঘ) ভাইরাস
সঠিক উত্তর:
খ) ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ছত্রাক
ব্যাখ্যা
- চা গাছ অধিকাংশ ক্ষেত্রে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। 
- এ পর্যন্ত ২২টি বিভিন্ন জীবানুঘটিত  রোগ চা গাছে শনাক্ত করা হয়েছে।
- মৌসুমের সব সময়ই চা গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় ও রোগবালাই এর আক্রমন লেগে থাকে। 
- সাধারনত রোগবালাই, পোকামাকড় ও আগাছার আক্রমনের কারনে চায়ের ফলন গড়ে প্রায় ১০- ১৫% কমে যায়।
- মৌসুমের সময় চায়ের Red rust, Black rot, Dieback, Blight, Charcoal stump rot ইত্যাদি রোগসমূহ বেশ প্রকট থাকে। 
- মৌসুমে মে- জুন মাসে একবার এবং আগস্ট- সেপ্টেম্বর মাসে একবার মোট দুইবার ছত্রাকনাশক যেমন নোইন ৫০ 'ডব্লিউপি (কার্বেন্ডাজিম) ব্যবহার করা হয়।

সূত্র: বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ওয়েবসাইট
৫৪.
কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
  1. ক) লৌহ
  2. খ) পটাসিয়াম
  3. গ) ম্যাগনেসিয়াম
  4. ঘ) ফসফরাস
সঠিক উত্তর:
ঘ) ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফসফরাস
ব্যাখ্যা
ফসফরাস  খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে।

- মাটিতে ফসফরাসের ঘাটতি দেখা দিলে কাণ্ড ও মূলের বৃদ্ধি হ্রাস পায়।
- গাছের শাখা প্রশাখা কুণ্ডলিকৃত বা পাকানো হয়ে যায়।
- গাছের পুরোনো পাতা অসময়ে ঝরে পড়ে।
- ফুলের উৎপাদন, পার্শ্বীয় কাণ্ড এবং কুড়ির বৃদ্ধি অনেকাংশে কমে যায়।
- পাতার গোড়া রক্তবর্ণ বা ব্রোনজ রং ধারণ করে থাকে।
- পাতার পৃষ্ঠভাগ নীলাভ সবুজ বর্ণ ধারণ করে এবং পাতার কিনারে বাদামি বর্ণ হয়ে শুকিয়ে যায়।
- এছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।
- ফসফরাস প্রয়োগের পরিমাণ বেশি হলে ফলন কমে যায়।
- গাছের বৃদ্ধি কমে যায় এবং অকাল পরিপক্বতা পরিলক্ষিত হয়।

সূত্র: কৃষি বাতায়ন ওয়েবসাইট [লিঙ্ক]
৫৫.
কম্পিউটারের মেমোরী ভাগ করা হয়েছে -
  1. ক) দুই ভাগে
  2. খ) তিন ভাগে
  3. গ) চার ভাগে
  4. ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর:
ক) দুই ভাগে
উত্তর
সঠিক উত্তর:
ক) দুই ভাগে
ব্যাখ্যা

• স্মৃতি বা মেমরি (Memory):
- কম্পিউটারের স্মৃতি অতি বিশাল, কোটি কোটি ডেটা ও নির্দেশ তাতে জমা রাখা যায়।
- কম্পিউটারের সঞ্চয় ক্ষমতাকে ব্যবহার করে অতি সহজে একই ধরনের কাজ বিভিন্ন সময় দ্রুতগতিতে করা সম্ভব।
- মেমরি থেকে কোনো ডেটা খুঁজে বের করতে কম্পিউটারের সময় লাগে ১ ন্যানো সেকেন্ড

• কম্পিউটার মেমরি প্রধানত ২ প্রকার। যথা:

১. প্রাথমিক/ প্রধান মেমরি (Main Memory):

- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে Volatile Memory বলে।
- RAM( Random Access Memory) এবং ROM (Read Only Memory) কে প্রাথমিক মেমরি বলা হয়।
- RAM কে Volatile Memory বলে।
- ROM কে Non - Volatile Memory বলে।

২. সহায়ক মেমরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
- এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।

• সহায়ক মেমরির উদাহরণ:
- হার্ডডিস্ক
- সিডি
- ডিভিডি
- পেনড্রাইভ
- জিপ ড্রাইভ
- ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৫৬.
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলে -
  1. ক) আয়ন বায়ু
  2. খ) প্রত্যয়ন বায়ু
  3. গ) নিয়ত বায়ু
  4. ঘ) মৌসুমী বায়ু
সঠিক উত্তর:
গ) নিয়ত বায়ু
উত্তর
সঠিক উত্তর:
গ) নিয়ত বায়ু
ব্যাখ্যা
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু  বলে। 

নিয়ত বায়ুকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন- অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুদেশীয় বায়ু।

অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু : কর্কটীয় ও মকরীয় উচ্চ চাপ বলয় দুটি (২৫ডিগ্রি থেকে ৩৫ডিগ্রি, উত্তর ও দক্ষিণ অক্ষাংশ) থেকে সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্ন চাপ বলয়ের (০ডিগ্রি থেকে ১০ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ) দিকে প্রবাহিত হচ্ছে। এ বায়ুকে অয়ন বা বাণিজ্য বায়ু বলা হয়।

পশ্চিমা বায়ু : কর্কটীয় ও মকরীয় উচ্চ চাপ বলয় (২৫ডিগ্রি থেকে ৩৫ডিগ্রি অক্ষাংশ) থেকে আরো দুটি বায়ু প্রবাহ সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ বলয়ের দিকে (অর্থাৎ ৬০ডিগ্রি থেকে ৬৫ডিগ্রি অক্ষাংশ) প্রবাহিত হয়।

মেরুদেশীয় বায়ু : সুমেরু ও কুমেরু উচ্চ চাপ থেকে নিয়মিতভাবে দুটি বায়ু প্রবাহ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ বলয় দুটির দিকে প্রবাহিত হতে থাকে। এরা ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এ কারণে এ বায়ু প্রবাহকে যথাক্রমে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব মেরুদেশীয় বায়ু বলা হয়।

সূত্র:  ব্রিটানিকা ওয়েবসাইট।
৫৭.
বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র -
  1. ক) ফ্যাদোমিটার
  2. খ) হাইগ্রোমিটার
  3. গ) অ্যামিটার
  4. ঘ) ব্যারোমিটার
সঠিক উত্তর:
খ) হাইগ্রোমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) হাইগ্রোমিটার
ব্যাখ্যা
বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার। 

- আর্দ্রতা পরিমাপের সবচেয়ে সহজ এবং সাধারণ উপায় ওয়েট এবং শুষ্ক বাল্ব সাইকোমিটার।
- এই ধরনের হাইড্রোমিটার দুটি মৌলিক মেরুকুরি থার্মোমিটার ব্যবহার করে, এক শুকনো বাল্ব দিয়ে ভিজা বাল্ব এক।
- ভিজা বাল্বের পানি থেকে বায়ুচলাচল তার তাপমাত্রা পড়তে পারে কারণ এটি শুষ্ক বাল্বের চেয়ে নিম্ন তাপমাত্রা প্রদর্শন করে।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
৫৮.
মৌমাছি পালনবিদ্যা -
  1. ক) এপিকালচার
  2. খ) এথনোলজী
  3. গ) এনটোমোলজি
  4. ঘ) জিওডেসি
সঠিক উত্তর:
ক) এপিকালচার
উত্তর
সঠিক উত্তর:
ক) এপিকালচার
ব্যাখ্যা
মৌমাছি পালনবিদ্যাকে এপিকালচার বলে। 

- মৌমাছিপালন (Apiculture)  উন্নত পদ্ধতিতে মৌমাছির (Apis spp.) লালন-পালন ও মৌচাকের যত্নের মাধ্যমে তাদের তৈরি মধু আহরণ ও সংরক্ষণ।
- মৌমাছি পালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাতের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হয়।
- ফুলের নির্যাস ও পরাগ সংগ্রহকালে মৌমাছি ফসল-উদ্ভিদের পরাগযোগ ঘটায়, এতে ফসল উৎপাদনের পরিমাণ বাড়ে।
- বাণিজ্যিক হিসেবে বাংলাদেশে Apis cerana indica সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌমাছি প্রজাতি। 
- আমেরিকান ও ইউরোপীয় ফাউল ব্রুড রোগ বাংলাদেশেও মৌমাছির একটি মারাত্মক ব্যাধি।

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট।
৫৯.
টেলিভিশন আবিষ্কার করেন -
  1. ক) এডিসন
  2. খ) ইস্টম্যান
  3. গ) অস্টিন
  4. ঘ) জন এল বেয়ার্ড
সঠিক উত্তর:
ঘ) জন এল বেয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জন এল বেয়ার্ড
ব্যাখ্যা
জন এল বেয়ার্ড  টেলিভিশন আবিষ্কার করেন। 

- গ্রিক শব্দ ‘Tele’ অর্থ দূরত্ব, আর ল্যাটিন শব্দ ‘Vision’ অর্থ দেখা, এই দুই ভাষার দুটি শব্দ মিলেমিশে সৃষ্টি হয়েছে ‘ Television‘ শব্দটি ।
- ইহা বর্তমান আধুনিক তথ্যপ্রযুক্তির অন্যতম প্রকাশ ও প্রচার মাধ্যম হিসেবে স্বীকৃত। 
- ১৯২৬ সালে জন এল বেয়ার্ড  টেলিভিশন আবিষ্কার করেন।
- টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে, অতঃপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।  
৬০.
ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে?
  1. ক) উইলো গাছ
  2. খ) পাইন গাছ
  3. গ) সেগুন গাছ
  4. ঘ) ইউক্যালিপটাস গাছ
সঠিক উত্তর:
ক) উইলো গাছ
উত্তর
সঠিক উত্তর:
ক) উইলো গাছ
ব্যাখ্যা
উইলো গাছের কাঠ থেকে ক্রিকেট ব্যাট তৈরি করা হয়। 
- ক্রিকেট ব্যাট ব্যবহারের প্রথম উল্লেখ পাওয়া যায় ১৬২৪ সালে।
- সবচেয়ে পুরোনো বলে স্বীকৃত ব্যাটটি প্রদর্শিত হচ্ছে লন্ডনের ওভালের একটি সংগ্রহশালায়।
- এটি ১৭২৯ সালে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হয়।
- সে সময় সাধারণত উইলো কাঠ দিয়ে তৈরি হতো ক্রিকেট ব্যাট।
- ১৮০০ শতকের আগেও ক্রিকেট ব্যাটের আকার ছিল অনেকটা এখনকার হকিস্টিকের মতো।
-  ১৮৩৫ সালে ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য ঠিক করা হয় ৩৮ ইঞ্চি। 

উৎসঃ প্রথম আলো
৬১.
প্লবতা বেশি -
  1. ক) পুকুরের পানির
  2. খ) সমুদ্রের পানির
  3. গ) নদীর পানির
  4. ঘ) সুইমিংপুলের পানির
সঠিক উত্তর:
খ) সমুদ্রের পানির
উত্তর
সঠিক উত্তর:
খ) সমুদ্রের পানির
ব্যাখ্যা
- নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে প্লবতা বেশি হওয়ায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।
- প্লবতা প্রবাহীর ঘনত্বের ওপর নির্ভর করে (সমানুপাতিক)। 
- নদীর পানির তুলনায় সমুদ্রের পানির ঘনত্ব কিছু বেশি। 
- তাই সাঁতার কাটার সময় নদীর পানির তুলনায় সমুদ্রের পানিতে বেশি উর্ধ্বমুখী বল পাওয়া যায়। 
- এ কারণে নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।
 
উৎস : কালের কণ্ঠ 
৬২.
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে—
  1. ক) জামালগঞ্জে
  2. খ) জকিগঞ্জে
  3. গ) রানীগঞ্জে
  4. ঘ) টেকেরহাটে
সঠিক উত্তর:
ক) জামালগঞ্জে
উত্তর
সঠিক উত্তর:
ক) জামালগঞ্জে
ব্যাখ্যা
- দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি গভীরতার কয়লাখনি জয়পুরহাট জেলার জামালগঞ্জে অবস্থিত। 
- এক কিলোমিটার গভীরতায় এই খনির অবস্থান।
- এখানে কয়লার মজুত প্রায় ১০০ কোটি মেট্রিক টন।
 
উৎস : প্রথম আলো 
৬৩.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) টাঙ্গাইল
  3. গ) রংপুর
  4. ঘ) ফরিদপুর
সঠিক উত্তর:
ঘ) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
২০২০-২০২১ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন হয় ৭৭.২৫ লক্ষ বেল।

পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:

- প্রথম : ফরিদপুর (৭.৩৮ লক্ষ বেল)
- দ্বিতীয় : পাবনা (৫.১২ লক্ষ বেল)
- তৃতীয় : কুষ্টিয়া (৪.৯৪ লক্ষ বেল)।

(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১)
৬৪.
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
  1. ক) শনি
  2. খ) বৃহস্পতি
  3. গ) বুধ
  4. ঘ) মঙ্গল
সঠিক উত্তর:
খ) বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃহস্পতি
ব্যাখ্যা
সৌরজগতের বৃহত্তম গ্রহরাজ বৃহস্পতি বা জুপিটার

- সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃ
- বৃহস্পতি গ্রহের  ব্যাস ১, ৪২, ৮০০ কিলোমিটার।
- আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১, ৩০০ গুন বড়।
- এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে।
- বৃহস্পতি ব্যতীত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে।
- বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। 

সূত্র: NASA Website [লিঙ্ক]
৬৫.
২০১২ সালে এশিয়া কাপে রানার্স-আপ হয় কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) বাংলাদেশ
  3. গ) পাকিস্তান
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
ব্যাখ্যা
২০১২ সালে এশিয়া কাপে রানার্স-আপ হয় বাংলাদেশ।
তবে এই প্রশ্নের উত্তর বর্তমানে আর প্রযোজ্য হবে না।
প্রশ্নে সাল উল্লেখ থাকায় বাতিল করা হয় নি।

উল্লেখ্য,
- ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে (টি টোয়েন্টি ফরমেট) চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা এবং রানার্স আপ হয় পাকিস্তান।
- ২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট (ওয়ানডে ফরমেট) পাকিস্তানে অনুষ্ঠিত হবে।
 
উৎস : আইসিসি ওয়েবসাইট ও প্রথম আলো।
 
৬৬.
এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশী কে?
  1. ক) মুসা ইব্রাহিম
  2. খ) নিশাত মজুমদার
  3. গ) এম. এ. মুহিত
  4. ঘ) ওয়াসফিয়া নাজরীন
সঠিক উত্তর:
গ) এম. এ. মুহিত
উত্তর
সঠিক উত্তর:
গ) এম. এ. মুহিত
ব্যাখ্যা
- ২০১০ সালের ২৩'মে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম৷ 
- তিনিই হচ্ছেন প্রথম বাংলাদেশি, যিনি কিনা এভারেস্টের চূড়ায় বাংলাদেশি পতাকা উড়ান৷ 
- ঠিক এক বছর পর, ২০১১ সালের মে মাসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়া জয় করেন এম এ মুহিত৷

- বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২), দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।

উৎসঃ ডয়েচেভেলে ওয়েবসাইট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৬৭.
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজী কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন?
  1. ক) ১২০৪ খ্রি.
  2. খ) ১২০৫ খ্রি.
  3. গ) ১২০৬ খ্রি.
  4. ঘ) ১২০৮ খ্রি.
সঠিক উত্তর:
ক) ১২০৪ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২০৪ খ্রি.
ব্যাখ্যা
ত্রয়োদশ শতকে ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়।
- ১২০৪ সালে বখতিয়ার খলজি বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন।
- উত্তর আফগানিস্তানের গরমশির (আধুনিক দস্ত-ই-মার্গ) এলাকার বাসিন্দা ইখতিয়ারউদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির খলজী সম্প্রদায়র্ভুক্ত ছিলেন। 
- বখতিয়ার খলজী স্বল্প সময়ের জন্য নদীয়ায় অবস্থান করেন এবং পরে তিনি গৌড়ের দিকে যাত্রা করেন।
- তিনি ৬০১ হিজরিতে (১২০৫ খ্রি.) বিনা বাধায় গৌড় জয় করেন এবং লখনৌতি নাম দিয়ে সেখানে তাঁর রাজধানী স্থাপন করেন। পূর্বে গৌড়ের নাম ছিল লক্ষণাবতী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৬৮.
বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?
  1. ক) চন্দ্রঘোনা
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) পার্বতীপুর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড।
- এটি চট্টগ্রামে অবস্থিত।
- এটি ১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন।
- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এটির শতভাগ শেয়ারের মালিক।

(তথ্যসূত্রঃ বিপিসি ও ইআরএল ওয়েবসাইট)
৬৯.
বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সমর দাস
  4. ঘ) শেখ লুৎফুর রহমান
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা।
- মূল কবিতার ২১ চরণ রণসঙ্গীত হিসেবে গৃহীত।
-  রণসঙ্গীতটি 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।
- 'নতুনের গান' শিরোনামে ঢাকার 'শিখা' পত্রিকায় ১৯২৮ (১৩৩৫) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। 
- পরে এর নাম হয় "চল্‌ চল্‌ চল্‌'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭০.
দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
  1. ক) কুশিয়ারা
  2. খ) আড়িয়াল খাঁ
  3. গ) হাড়িয়াভাঙ্গা
  4. ঘ) ফেনী
সঠিক উত্তর:
গ) হাড়িয়াভাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
গ) হাড়িয়াভাঙ্গা
ব্যাখ্যা
দক্ষিণ তালপট্টি দ্বীপ:
- পূর্ববাশা বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরের অবস্থিত ভারতের ছোটো জনবসতিহীন সাগরমুখী দ্বীপ। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে। 
- নদীর মোহনা থেকে দুই কিলোমিটার দূরে এর অবস্থান।

উৎসঃ বাংলাপিডিয়া।
৭১.
সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কখন?
  1. ক) আগস্ট মাসের দ্বিতীয় মঙ্গলবার থেকে
  2. খ) আগস্ট মাসের তৃতীয় মঙ্গলবার
  3. গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার থেকে
  4. ঘ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে
সঠিক উত্তর:
ঘ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে
ব্যাখ্যা
- জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা সাধারণ পরিষদ
- প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
- অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারেন কিন্তু ভোট দিতে পারেন ১টি।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৭২.
জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা
- জাতিসংঘ সচিবালয়ের প্রধান- মহাসচিব (সেক্রেটারি জেনারেল)।
- তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। একজন দুই মেয়াদে নির্বাচিত হতে পারেন।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে।
- মহাসচিব নিযুক্ত সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৭৩.
পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত?
  1. ক) চিলি
  2. খ) ব্রাজিল
  3. গ) গিনি
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ক) চিলি
উত্তর
সঠিক উত্তর:
ক) চিলি
ব্যাখ্যা
- পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি চিলিতে অবস্থিত। 
- কপার খনিগুলি উত্তর চিলিতে এবং উত্তর-চিলির আন্দিজ বরাবর অবস্থিত।

সূত্রঃ ব্রিটানিকা
৭৪.
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) কামরুল হাসান
  3. গ) জয়নুল আবেদিন
  4. ঘ) এস এম সুলতান
সঠিক উত্তর:
ক) হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) হামিদুর রহমান
ব্যাখ্যা
- বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার/স্থপতি হলেন হামিদুর রহমান।
- ১৯৫৬ সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজের পাশে হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- ১৯৬৩ সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম এই শহীদ মিনার উদ্বোধন করেন।

তথ্যসূত্র : বাংলাপিডিয়া।
৭৫.
ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) কুমিল্লা
  3. গ) কলিকাতা
  4. ঘ) ব্রাহ্মণবাড়িয়া
সঠিক উত্তর:
ঘ) ব্রাহ্মণবাড়িয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
সুর সম্রাট আলউদ্দিন খাঁ প্রথম বাঙালী যিনি সর্বপ্রথম পাশ্চাত্যে এই উপমহাদেশের রাগসঙ্গীতকে পরিচিত ও প্রচার করেন।
- অতি উচ্চমাত্রার সঙ্গীতকলাকার ছিলেন ওস্তাদ আলাউদ্দিন।

- বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে বিখ্যাত এক সঙ্গীতশিল্পী পরিবারে ১৮৬২ সালের ৮ অক্টোবর তাঁর জন্ম।
- তাঁর পিতা সবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। তাঁর মাতাঁর নাম ছিল সুন্দরী খানম। আলাউদ্দিনের ডাক নাম ছিল ‘আলম’।

- তিনি দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে অর্কেস্টার স্টাইলে একটি যন্ত্রি দল গঠন করে নাম দেন ‘রামপুর স্ট্রিং ব্যান্ড’।
- ব্রিটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে।
- অতঃপর ভারত সরকার তাঁকে একে একে ‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান (১৯৫২ খ্রিঃ)’, ‘পদ্ম ভূষণ (১৯৫৮ খ্রিঃ), ‘পদ্ম বিভূষণ (১৯৭১ খ্রিঃ)’, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশী কোত্তম (১৯৬১ খ্রিঃ)’, এবং দিল্লী বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করে।

- ১৯৫৪ সালে তিনি ভারত সরকার কর্তৃক প্রথম সঙ্গীত নাটক একাডেমির ফেলো নির্বাচিত হন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল তাঁকে আজীবন সদস্য পদ দান করেন। এসব দুর্লভ সম্মান ও খেতাব সঙ্গীত বিদ্যায় আলাউদ্দিন খাঁর অসাধারণ কীর্তি ও সাফল্যকেই প্রমাণ করে।
- সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

উৎস: দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট।
৭৬.
মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. ক) পকপ্ৰণালী
  2. খ) জিব্রাল্টার প্রণালী
  3. গ) মালাক্কা প্রণালী
  4. ঘ) ডোভার প্রণালী
সঠিক উত্তর:
গ) মালাক্কা প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
গ) মালাক্কা প্রণালী
ব্যাখ্যা
- মালাক্কা প্রণালি : সুমাত্রা (ইন্দো.) ও মালয়েশিয়া
- সুন্দা প্রণালি : জাভা (ইন্দো.) ও সুমাত্রা (ইন্দো.)
- মাকাসার প্রণালি : বোর্নিও (ইন্দো) ও সেলিবিস (ইন্দো.)
- পক প্র্রণালি : ভারত ও শ্রীলংকা।

(সূত্রঃ ব্রিটানিকা)
৭৭.
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
  1. ক) এ এন হামিদুল্লাহ
  2. খ) মোহাম্মদ ফরাস উদ্দিন
  3. গ) খোরশেদ আলম
  4. ঘ) ফেরদৌস হোসেন
সঠিক উত্তর:
ক) এ এন হামিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) এ এন হামিদুল্লাহ
ব্যাখ্যা
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১২তম) গভর্নর (প্রধান নির্বাহী) হলেন 'আব্দুর রউফ তালুকদার'।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ জুলাই, ২০২২ থেকে।
- তাঁর পূর্বে ১১তম গভর্নর  ছিলেন  ফজলে কবির (১৬ মার্চ ২০১৬ থেকে ৩ জুলাই ২০২২)।
- বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর ছিলেন এ. এন. এম. হামিদুল্লাহ্‌
- বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির মূল কার্যনির্বাহী প্রধানকে ‘গভর্নর' বলা হয়।
- গভর্নরের মেয়াদকাল: ৪ বছর
- গভর্নরের বয়সসীমা: ৬৭ বছর (২০২০ সালে ৬৫ থেকে ৬৭ বছর করা হয়) 

উৎস: দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
৭৮.
পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) গ্রীনল্যান্ড
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) টিটিকাকা
সঠিক উত্তর:
খ) গ্রীনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রীনল্যান্ড
ব্যাখ্যা
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড
-  এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন। 
- গ্রিনল্যান্ডের মোট আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটার। গ্রিনল্যান্ডের অধিকাংশ বরফাচ্ছাদিত।
- মাদাগাস্কার আফ্রিকার বৃহত্তম দ্বীপ।
- বোর্নিও এশিয়ার বৃহত্তম দ্বীপ।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৭৯.
ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?
  1. ক) ১৭৭৪ সালে
  2. খ) ১৭৭৭ সালে
  3. গ) ১৭৭৬ সালে
  4. ঘ) ১৭৭৮ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নের অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে। 
 
- ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে (বাংলা ১১৭৬ বঙ্গাব্দে) বাংলার ইতিহাসের ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। 
- বাংলা ১১৭৬ সনে এই দুর্ভিক্ষ সংঘটিত হওয়ায় তা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।

- এই দুর্ভিক্ষে তৎকালীন বাংলার মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মারা যায়। 
- ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জন কার্টিয়ার।

- দ্বৈতশাসন ব্যবস্থা এবং পরপর তিন বছর অনাবৃষ্টিজনিত খরার কারণে ফসল উৎপাদন কম হওয়ায় এই দুর্ভিক্ষ দেখা দেয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮০.
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ -
  1. ক) রাশিয়া
  2. খ) ভারত
  3. গ) মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
- বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। 
- বর্তমানে চীনের জনসংখ্যা ১.৪৩ বিলিয়ন। 
- দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ভারত।  
- বর্তমানে ভারতের জনসংখ্যা  ১.৪১ বিলিয়ন।

উৎসঃ গার্ডিয়ান ওয়েবসাইট