পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ সেপ্টেম্বর, ২০২০সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-১২.১২.২০১৪ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ সেপ্টেম্বর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথ এর ব্যক্তিগত সচিব ছিলেন, তিনি হলেন-
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) অমিয় চক্রবর্তী
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

ত্রিশের দশকের অন্যতম কবি - অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। যদিও রবীন্দ্র কাব্যধারার বাইরে কবিতা লিখে তিনি বিখ্যাত।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- খসড়া, এক মুঠে, মাটির দেয়াল, অনিঃশেষ, অভিজ্ঞান বসন্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'এত শঠতা, এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা।'- কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে শূন্য
  4. ঘ) অধিকরনে ২য়া
ব্যাখ্যা

বাক্যে ‘মধুতে’ শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। বাক্যের ক্রিয়া পদকে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাই করণ কারক। সপ্তমী বিভক্তির উদাহরণ ‘এ’ ‘য়’ ‘তে’।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহন করেন-
  1. ক) কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) ভারতচন্দ্র রায় গুণাকর
  3. গ) ময়ূর ভট্ট
  4. ঘ) কানা হরিদত্ত
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ভুরসুট পরগণার পেড়ো (পান্ডুয়া) গ্রামের জমিদার বংশে জন্মগ্রহণ করেন। পিতা নারায়ন চন্দ্র রায় ও মাতা ভবানী দেবী। পরবর্তীতে নদীয়ার কৃষ্ণনগর রাজপরিবারে আশ্রয় গ্রহণ করেন। ১৭৬০ সালে মারা যান।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী-
  1. ক) লুই পা
  2. খ) ভুসুক পা
  3. গ) সরহ পা
  4. ঘ) কাহ্ন পা
ব্যাখ্যা

১) কাহ্নপা (আনু. ১০ম শতক) বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা। প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা, কনহপা, কাহ্নিল পা ইত্যাদি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ। পালরাজ দেবপালের রাজত্বকালে (আনু. ৯০০-৫০) তিনি বর্তমান ছিলেন। কাহ্নপা- চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কবি।
২) কাহ্নপা - সর্বমোট ১৩টি পদ রচনা করেন।
৩) কাহ্নপা রচিত পদগুলো হল - ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪, ৩৬, ৪০, ৪২ ও ৪৫।
৪) কাহ্নপা রচিত- ২৪ নম্বর পদটি পাওয়া যায় নি।
৫) কাহ্নপা রচিত পদগুলোতে- নিপুণ কবিত্ব শক্তি এবং তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেছে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'মৈথিল কোকিল' খ্যাত কে?
  1. ক) জ্ঞানদাস
  2. খ) গোবিন্দদাস
  3. গ) বিদ্যাদাস
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

‘মৈথিল কোকিল’ বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বুঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথালার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিল ভাষায় সুন্দর পদাবলী ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে মৈথিল কোকিল বলা হয়।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'বীরাঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা কত?
  1. ক) ১১
  2. খ) ২১
  3. গ) ৩১
  4. ঘ) ৪১
ব্যাখ্যা

'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। এতে পত্র সংখ্যা ১১ টি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহন করেন-
  1. ক) ১৮০২
  2. খ) ১৮২০
  3. গ) ১৮২১
  4. ঘ) ১৮২২
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতায় মারা যান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'পদ্মাবতী' কাব্য মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) উর্দু
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা

আলাওলকে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি বলা হয়। তার মোট ৭টি গ্রন্থের সন্ধান পাওয়ায় যায়। এগুলো হলোঃ পদ্মাবতী, সয়ফুলমুলক বদিউজ্জামাল, সপ্ত পয়কর, সিকান্দরনামা, তোহফা বা তত্ত্বোপদেশ, রাগতালনামা এবং দৌলত কাজীর অসমাপ্ত 'সতীময়না-লোর-চন্দ্রানী'। এর মধ্যে তার শ্রেষ্ঠ কাব্য হলো পদ্মাবতী। এটি হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর রচিত পদুমাবৎ কাব্যের অনুবাদ।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) পরি + ঈক্ষা
  2. খ) পরিঃ + ঈক্ষা
  3. গ) পরি + ইক্ষা
  4. ঘ) পরিঃ + ইক্ষা
ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। যেমনঃ সতী + ঈশ = সতীশ ; পরি + ঈক্ষা = পরীক্ষা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১০.
'রোহিণী’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) চন্দ্রশেখর
  3. গ) কৃষ্ণকান্তের উইল
  4. ঘ) রজনী
ব্যাখ্যা

রোহিণী চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত ''কৃষ্ণকান্তের উইল'' উপন্যাসের চরিত্র। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১১.
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা-
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৩
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিগ্রন্থ - শ্রীকৃষ্ণকীর্তন। গ্রন্থটি মোট ১৩ খন্ডে ৪১৮টি পদে বিন্যস্ত।
এর তিনটি চরিত্র - রাধা, কৃষ্ণ ও বড়াই। রাধা-কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র - বড়াই।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১২.
'হরতাল' কোন ভাষার শব্দ?
  1. ক) ইংরেজি
  2. খ) গুজরাট
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা

হরতাল, খদ্দর ইত্যাদি হলো গুজরাটি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।

১৩.
'কবর' নাটকটির বিষয়বস্তু কি?
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) বঙ্গভঙ্গ
  3. গ) ভাষা আন্দোলন
  4. ঘ) সিপাহী বিদ্রোহ
ব্যাখ্যা

কবর নাটকটির রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬, পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর।

১৪.
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'- গানটির শিল্পী কে?
  1. ক) আবদুল লতিফ
  2. খ) আবদুল গাফফার
  3. গ) আবদুল করিম
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার গোবিন্দ হালদার। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়। এতে কণ্ঠ দেন আপেল মাহমুদ।
গোবিন্দ হালদারের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ইত্যাদি।
সূত্রঃ দৈনিক প্রথম আলো।

১৫.
'একাত্তরের চিঠি' কী জাতীয় রচনা?
  1. ক) মুক্তিযুদ্ধের পত্র সংকলন
  2. খ) মুক্তিযুদ্ধের নাটক
  3. গ) মুক্তিযুদ্ধের চলচ্চিত্র
  4. ঘ) মুক্তিযুদ্ধের কবিতা সংকলন
ব্যাখ্যা
বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' এর যৌথ উদ্যোগে 'একাত্তরের চিঠি' নামে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন প্রকাশ করে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযুদ্ধাদের স্বজনদের নিকট লিখিত ৮২টি পত্রের স্থান পেয়েছে।
১৬.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) বাজনা
  2. খ) দোকানদার
  3. গ) মানব
  4. ঘ) বেঙাচি
ব্যাখ্যা

উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যথা- ১. তৎসম শব্দ, ২. অর্ধ-তৎসম শব্দ, ৩. তদ্ভব শব্দ, ৪. দেশি শব্দ ও ৫. বিদেশি শব্দ।
তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ = তার, সম = সমান] তার সমান। এখানে ‘তার’ বলতে ‘সংস্কৃত’র সমান বোঝানো হয়েছে। অর্থাৎ সংস্কৃত ভাষার যেসব শব্দ সরাসরি এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
উদাহরণ- চন্দ্র, সূর্য, ধর্ম, বৃক্ষ, মানব, পুত্র, রাত্রি, পর্বত, ভূমি, সিংহ, তাপসী, প্রশ্ন, পাত্র, জলধি ইত্যাদি।
সূত্রঃ এসএসসি বাংলা দ্বিতীয় পত্র (উন্মুক্ত)।

১৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সোন্দর্য
  2. খ) সৌন্দর্য
  3. গ) সোন্দ্যর্য
  4. ঘ) সৌন্দয্য
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘সৌন্দর্য’ শুদ্ধ বানান।
১৮.
'খোদা' শব্দটি কোন ভাষায় শব্দ?
  1. ক) আরবি
  2. খ) উর্দু
  3. গ) ফারসি
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা

ফারসি শব্দের উদাহরণ হলো- খোদা, গুনাহ, নামাজ, ফেরেশতা, চশমা, জানোয়ার, বান্দা, বেগম, জিন্দা, নমুনা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

১৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) উদীচি
  2. খ) ঐকত্য
  3. গ) ইয়াত্তা
  4. ঘ) কিঞ্চিত
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে কিঞ্চিত বানানটি শুদ্ধ।
২০.
রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি?
  1. ক) শেষের কবিতা
  2. খ) গীতাঞ্জলি
  3. গ) সমাপ্তি
  4. ঘ) শেষ ফেলা
ব্যাখ্যা

শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করা?
  1. ক) মতিচুর
  2. খ) সুলতানার স্বপ্ন
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) অবরোধবাসিনী
ব্যাখ্যা
সুলতানার স্বপ্ন গ্রন্থটি ইংরেজিতে রচিত একটি গ্রন্থ। গ্রন্থটির ইংরেজি নাম sultana's dream (নকশাধর্মী রচনা, ১৯০৮ সাল)। এ গ্রন্থটি তিনি নিজেই বাংলা অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা। এর পাণ্ডুলিপি পড়ে সাখাওয়াত হোসেন ‘ভয়ঙ্কর প্রতিশোধ’ বলে অভিহিত করেন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২২.
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি?
  1. ক) ৩৯
  2. খ) ৪১
  3. গ) ৪২
  4. ঘ) ৪৩
ব্যাখ্যা

প্রথমত, বাংলা ধ্বনির ক্ষেত্রে একটা বড় সমস্যা হল ব্যাঞ্জনধ্বনিগুলোর সংখ্যা নিরূপণ। এই বিষয়ে ধ্বনিতাত্ত্বিকদের মধ্যেও মতভিন্নতা রয়েছে। এই মতবিরোধ মূলত ব্যাঞ্জনের ৩টি এবং অর্ধস্বরের চারটি ধ্বনি নিয়ে।

বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে,
বাংলা স্বরধ্বনির সংখ্যাঃ ৭টি
বাংলা অর্ধস্বরধ্বনির সংখ্যাঃ ৪টি
বাংলা ব্যাঞ্জনধ্বনির সংখ্যাঃ ৩০টি
মোট ধ্বনি সংখ্যাঃ ৪১টি।

আবার, ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই অনুসারে,
বাংলা স্বরধ্বনির সংখ্যাঃ ৭টি
বাংলা ব্যাঞ্জনধ্বনির সংখ্যাঃ ৩২টি
মোট ধ্বনি সংখ্যাঃ ৩৯টি।
এছাড়াও, স্বরধ্বনিগুলোর অনুনাসিক হিসেবে আরও ৭টি ধ্বনি আছে।

সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলায় মোট ৩১টি ব্যাঞ্জনধ্বনি দেখিয়েছেন, সুহাস ও কৃষ্ণা দেখিয়েছেন ২৭টি এবং পবিত্র সরকার ৩০টি ব্যাঞ্জনধ্বনি দেখিয়েছে।
ডঃ হায়াত মামুদের মতে, ব্যাঞ্জনধ্বনি ২৮টি।

যাইহোক, বোর্ড বইয়ের চেয়ে বাংলা একাডেমি বেশি গ্রহণযোগ্য হওয়াতে আমরা ৪১টিকে সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি।

২৩.
মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
  1. ক) মেঘনাদবদ
  2. খ) বীরঙ্গনা
  3. গ) ব্রজাঙ্গনা
  4. ঘ) শর্মিষ্ঠা
ব্যাখ্যা

আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সার্থক নাটক - শর্মিষ্ঠা।
কেন তিনি বাংলা নাটক রচনায় মনযোগী হন সে সম্পর্কে এই নাটকের প্রস্তাবনায় তিনি লিখেন -
''কোথা বাল্মিকী ব্যাস
কোথা তব কালিদাস
কোথা ভবভূতি মহোদয়,
অলীক কূনাট্য রঙ্গে
মজে লোকে রাঢ়ে ও বঙ্গে
নিরখিয়া প্রাণে নাহি সয়।''
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২৪.
কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা?
  1. ক) খেলারাম খেলে যা
  2. খ) চিলেকোঠার সেপাই
  3. গ) রুদ্ধদ্বার মুক্তপ্রান
  4. ঘ) সারেং বৌ
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস - রচিত ''চিলেকোঠার সেপাই'' মহাকাব্যচিত উপন্যাসটির কাহিনীর প্রেক্ষাপট - উনসত্তরের পাকিস্তান বিরোধী গণঅভ্যুত্থান।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - ওসমান। উপন্যাসটির প্রকাশকাল - ১৯৮৬ সাল।
তার আরেকটি মহাকাব্যচিত উপন্যাস - খোয়াবনামা।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

২৫.
কোনটি সুফিয়া কামালের কবিতা?
  1. ক) ঝরাপাতা
  2. খ) কবর
  3. গ) তাহারেই পড়ে মনে
  4. ঘ) তোমাকেই পড়ে মনে
ব্যাখ্যা

কবি সুফিয়া কামালের বিখ্যাত কবিতা ‘তাহারেই পড়ে মনে’ প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। কবিতায় কবির অনুভূতির সাথে শীতের রিক্ততা তুলনীয়। তবে কবিতায় উল্লেখ আছে বসন্ত ঋতুর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২৬.
Who is a Nobel laureate?
  1. ক) W.B. Yeats
  2. খ) John Keats
  3. গ) Joseph Conrad
  4. ঘ) W.H. Auden
ব্যাখ্যা

William Butler Yeats (1865 – 1939):
- Irish dramatist, poet and critic.
- He is famous for his use of “Symbolism and Mysticism”.
- He wrote the preamble of Tagore's “Gitanjali” in 1912, which later got nobel prize in 1913.
- W.B Yeats got nobel prize in 1923.
- Major Works:
Poems: The wild swans at coole, The Tower, The Winding Stair and Other poems, The Resurrection, The Second Coming, The Cat and the Moon, Byzantium, The Lake Isle of Innisfree, Among School Children, The Lord of Harts, falling of leaves, A prayer for My Daughter, When You Are Old.
Drama: The countess Cathleen, Cathleen in Houlihan.
Source: Encyclopaedia Britannica and Live MCQ Lecture.

২৭.
Who was an Irish dramatist?
  1. ক) Henrik Ibsen
  2. খ) George Bernard Shaw
  3. গ) John Osborne
  4. ঘ) Eugene O'Neill
ব্যাখ্যা

George Bernard Shaw (1856 – 1950): Irish Born dramatist. Greatest modern dramatist and called the father of Modern English Drama.
He is famous for his “drama of ideas”. Awarded Nobel prize in 1925.
Major Works:
The philanderer, Arms and the Man, Man and Superman, Doctor’s Dilemma, Major Barbara, Heartbreak House, The Devil’s Discipline, The Apple cart, St. Joan, Pygmalion, Caesar and Cleopatra, You Never Can Tell.
Source: Encyclopaedia Britannica.

২৮.
You had better ______ the offer.
  1. ক) than
  2. খ) welcomed
  3. গ) accept
  4. ঘ) accepted
ব্যাখ্যা
had better একটি modal auxiliary verb. তাই এর পর verb এর present form বসে।
২৯.
They have yet to make a decision What does the sentence mean?
  1. ক) They have made a decision
  2. খ) They are ready to make a decision
  3. গ) They have not made a decision
  4. ঘ) They are about to make decision
ব্যাখ্যা
কোন কিছু এখনো করা হয়নি অর্থে have/has yet to ব্যবহৃত হয়।
৩০.
They made karim the captain- The structure of the following sentence is:
  1. ক) Subject+Verb+Object
  2. খ) Subject+Verb+Object+object
  3. গ) Subject+Verb+Object+complement
  4. ঘ) Subject+verb+complement+adverb
ব্যাখ্যা
No explanation added.
৩১.
Who among the following is a revolutionary poet?
  1. ক) John Keats
  2. খ) P.B. Shelly
  3. গ) S.T. Coleridge
  4. ঘ) William Wordsworth
ব্যাখ্যা

Shelley is known as Revolutionary Poet, Lyrical Poet, Poet of Wind and Poet of Hope and Regeneration. He was expelled from Oxford University for atheism. He was drowned while he was crossing the Adriatic Sea in 1822.
Famous works of Shelley:
Prometheus Unbound, Adonais, A Defence of Poetry, Ode to the West Wind, To a Skylark, Alaster, Ozymandias, Queen Mab, The Cloud etc.
[Source: Live MCQ Lecture]

৩২.
I wandered lonely as a cloud Which Figure of speech do you find in the following expression?
  1. ক) Simile
  2. খ) Metaphor
  3. গ) personification
  4. ঘ) alliteration
ব্যাখ্যা
যদি কোন বাক্যে দুটো জিনিসের মধ্যে তুলনা বুঝায় এবং As, like থাকে তাহলে তাকে Simile বলে। যেমনঃ The soul was like a star dwelt apart. The child shows the man, as morning shows the day.
৩৩.
We are committed to ____ our troops.
  1. ক) withdrawn
  2. খ) withdraw
  3. গ) withdrawing
  4. ঘ) withdrawal
ব্যাখ্যা
Committed to + verb + ing হলো সঠিক sequence। এর অর্থ হচ্ছে কোন কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং সঠিক বাক্যটি হবে- We are committed to withdrawing our Troops.
৩৪.
Which of the following word is not a verb?
  1. ক) Threaten
  2. খ) Worsen
  3. গ) Bounden
  4. ঘ) flatten
ব্যাখ্যা
According to The Oxford ‘bounden’ is an adjective.
৩৫.
I mentioned that he _____ in my room the previous day.
  1. ক) will lie
  2. খ) would lie
  3. গ) had lain
  4. ঘ) had laid
ব্যাখ্যা
নিজে শোয়ার verb হচ্ছে lie, যার past হচ্ছে lay এবং past participle হচ্ছে lain. প্রশ্নোক্ত বাক্যের expression বোঝা যাচ্ছে যে, সে যে তার রুমে ঘুমিয়ে ছিল তা সে উল্লেখ করেছিল অর্থাৎ ঘুমানোর ক্রিয়াটি উল্লেখ করা ক্রিয়ার পূর্বে হয়েছিল বলে তা past perfect হবে. সুতরাং (গ) had lain সঠিক উত্তর।
৩৬.
Which period does the poet Alfred Tennyson belong to?
  1. ক) Romantic
  2. খ) Victorian
  3. গ) Puritan
  4. ঘ) Elizabethan
ব্যাখ্যা

Lord Alfred Tennyson was a represented/ Lyric poet of the Victorian Age. His famous Elegy is In Memoriam.
Famous poems are-
Oenone, Ulysses, Lotus Eaters, Locksley Hall, Tears Idle Tears, Tithonus, The Two Voices, The Lady of Shalott, Vision of Sin, Morte D'Arthur etc.
The Falcon, Queen Marry, Harold are the famous comedies of Lord Alfred Tennyson.
“I will never rest from travels
I will drink life to the less”
is a quote from Lord Alfred Tennyson's famous poem 'Ulysses'.
[Source: Live MCQ Lecture]

 
৩৭.
Which sentence of the following is correct?
  1. ক) I feel hungry
  2. খ) I feel hunger
  3. গ) I feel hungrily
  4. ঘ) I feel hungered
ব্যাখ্যা
বাক্যটির অর্থ- আমি ক্ষুধার্ত অনুভব করছি।
৩৮.
He assisted me _____ answering the question.
  1. ক) by
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) through
ব্যাখ্যা
assist (somebody) (with something/in doing something/to do something) (আনুষ্ঠানিক) সাহায্য/সহায়তা করা।
৩৯.
I congratulate you ______ your brilliant success
  1. ক) on
  2. খ) over
  3. গ) for
  4. ঘ) after
ব্যাখ্যা
congratulate somebody (on/upon something) অভিনন্দন জানানো: I congratulated him on/upon his success.
৪০.
Great expectations is a novel written by-
  1. ক) Charles Dickens
  2. খ) Thomas Hardy
  3. গ) Jane Austen
  4. ঘ) Henry fielding
ব্যাখ্যা

Great Expectations, novel by Charles Dickens, first published serially in All the Year Round in 1860–61 and issued in book form in 1861. The classic novel was one of its author’s greatest critical and popular successes.
It chronicles the coming of age of the orphan “Pip” while also addressing such issues as social class and human worth.
His some other notable novels are -
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
Dickens enjoyed a wider popularity during his lifetime than had any previous author.
<br/>Source: Encyclopaedia Britannica.

৪১.
The ____ you worry, The better.
  1. ক) much
  2. খ) more
  3. গ) little
  4. ঘ) less
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে শূন্যস্থানে ‘যত-তত’ অর্থ প্রকাশ করতে less ব্যবহৃত হবে।
কারণ যদি better শব্দটির সাথে মিল রেখে more ব্যবহার করা হয়। তাহলে বাক্যের অর্থ অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক হবে- The more you worry, The better যার অর্থ যত দুশ্চিন্তা করবে তত ভালো।
আর less use করলে বাক্যের অর্থ ঠিক থাকে যেমন The less you worry, The better অর্থাৎ যত কম দুশ্চিন্তা করবে তত ভালো।
সুতরাং সঠিক উত্তর অপশন (ঘ)।

৪২.
Which one is the correct spelling?
  1. ক) Committee
  2. খ) Comittee
  3. গ) Commite
  4. ঘ) Commitee
ব্যাখ্যা
Committee (noun) বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
৪৩.
He has been ill _____ Monday last.
  1. ক) since
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) till
ব্যাখ্যা

The words ''for'' and ''since'' are used in sentences where the speaker wants to talk about something that started in the past and continues into the present.
''For'' is used when specifying the amount of time (how long):
I've had this watch for more than 40 years.
I've only known her for a few weeks.
He's been here for 6 months and still can't speak a word of German.
She's been smoking for a long time. No wonder she coughs so much!
''Since'' is used when specifying the starting point:
I've had this watch since 1965.
I've only known her since the beginning of last week.
He's been here since April and he still can't speak a word of German.
She's been smoking since she started grade 5. No wonder she coughs so much! প্রশ্ন যেহেতু monday last আছে। তাই সঠিক উত্তর since হবে।

৪৪.
'Who', 'What' and 'Which' are ______ pronouns.
  1. ক) Demonstrative
  2. খ) Personal
  3. গ) Relative
  4. ঘ) Reflexive
ব্যাখ্যা
Relative pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সম্বন্ধ বুঝিয়ে দেয়। এগুলি বাক্যের মাঝে বসে। যেমনঃ who, which, what, whose, whom, that etc.
৪৫.
Paradise lost is-
  1. ক) an Epic
  2. খ) a satirical work
  3. গ) a tragedy
  4. ঘ) a ballad
ব্যাখ্যা

John Milton is a writer of Caroline Age. He is called Epic Poet and also called 'A great master of verse in Puritan Period'.
His famous Epics are Paradise Lost and Paradise Regained.
[Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture]

৪৬.
Which one of the following is a plural?
  1. ক) News
  2. খ) Crises
  3. গ) Mathematics
  4. ঘ) Economics
ব্যাখ্যা

Crises এর singular form crisis.
কতগুলো শব্দ আছে যারা সবসময় singular হয়। যেমন- Mathematics, Electronics, Ethics, Economics, Politics, Physics, News, Innings ইত্যাদি।

৪৭.
What is the verb form of the word, 'Fresh'?
  1. ক) freshen
  2. খ) enfresh
  3. গ) freshy
  4. ঘ) defresh
ব্যাখ্যা

freshen (verb intransitive), (verb transitive)
freshen (up) চাঙ্গা/ঝরঝরে/তাজা/সতেজ হওয়া বা করা; পুনরুজ্জীবিত হওয়া বা করা: feel freshened up after a shower; freshen a drink আরো পানীয় যোগ করা; the breeze freshened, প্রবলতর হয়ে উঠেছে।

৪৮.
'Maiden speech' means-
  1. ক) Farewell speech
  2. খ) Late speech
  3. গ) Last speech
  4. ঘ) First speech
ব্যাখ্যা

Maiden speech means the first formal speech made by a British Member of Parliament in the House of Commons or by a member of the House of Lords.
Source: Cambridge Dictionary.

৪৯.
দুইটা বাজতে দশ মিনিট বাকি -
  1. ক) It is ten minutes to two
  2. খ) It is ten to two
  3. গ) It is two minutes to ten
  4. ঘ) It is ten hours to two
ব্যাখ্যা
সাধারণত সময় নির্দেশ করার ক্ষেত্রে 5, 10, 20, 25 সংখ্যাগুলোর সাথে ইংরেজি minutes শব্দটি ব্যবহৃত হয় না। তবে অন্য সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন 2.17 - Seventeen minutes past two. তাই সঠিক উত্তর অপশন (খ)।
৫০.
The tense of a verb is mainly related to-
  1. ক) Noun
  2. খ) Degree
  3. গ) Quantity
  4. ঘ) Time
ব্যাখ্যা
Verb বা ক্রিয়ার কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। অর্থাৎ Tense is related to time of a verb. তাই সঠিক উত্তর অপশন (ঘ)।
৫১.
সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) মেঘনা
  2. খ) যমুনা
  3. গ) পাদ্মা
  4. ঘ) ধলেশ্বরী
ব্যাখ্যা
সিরাজগঞ্জ শহর যমুনা নদীর তীরে অবস্থিত।
উৎসঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।
৫২.
মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দেশ কোনটি?
  1. ক) ব্রিটেন
  2. খ) ভারত
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বাংলাদেশের বিবেচনায় খুব হতাশাব্যঞ্জক। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছিল অখন্ড পাকিস্তান নীতিতে বিশ্বাসী। কিন্তু মার্কিন কংগ্রেসে বাংলাদেশের সমর্থন ছিল খুবই শক্তিশালী এমনকি মার্কিন প্রশাসনের সর্বোচ্চ স্তর ব্যতীত সরকারের অন্যান্য স্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ছিল ব্যাপক সমর্থন। পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যম এবং জনমনে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ছিল প্রশ্নাতীত। আমেরিকার বাঙালি মহলও সর্বতোভাবে মুক্তিযুদ্ধে নানা ধরনের সহায়তা করে। এমনকি পাকিস্তানের কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাঙালিরা এক পর্যায়ে বাংলাদেশের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে। যুক্তরাষ্ট্রের প্রায় সর্বত্র আমেরিকানরা বাঙালিদের বন্ধু অথবা সাহায্য সমিতি প্রতিষ্ঠা করে জনমত গঠন করে ও প্রবাসী বাংলাদেশ সরকার এবং শরণার্থী কেন্দ্রে বাঙালিদের নানা ধরনের সাহায্য করে। অর্থাৎ প্রেসিডেন্ট নিক্সন ও নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সহ মার্কিন প্রশাসনের নীতি নির্ধারক মহল ব্যতীত পাকিস্তানের বর্বর হামলা ও অমানবিক কর্মকান্ডের সমর্থন আমেরিকার কোথাও তেমন দেখা যায়নি। মুক্তিযুদ্ধকালীন পুরো নয় মাস নিক্সন প্রশাসন পাকিস্তানের জন্য নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন যুগিয়েছিল।
উৎসঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৩.
বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই?
  1. ক) স্পেন
  2. খ) তাইওয়ান
  3. গ) কাতার
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা

১৯৭৫ সালের ৪ই অক্টোবর, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
সূত্রঃ দ্য ক্যামব্রিজ হ্যান্ডবুক অব কন্টেমপোরারি চায়না।
যেহেতু কূটনৈতিক সম্পর্ক নেই তাই বাংলাদেশে তাইওয়ানের কোন দূতাবাস ও নেই

৫৪.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
  1. ক) খন্দকার মোশতাক আহমদ
  2. খ) তাজউদ্দীন আহমেদ
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) সৈয়দ নজ্রুল ইসলাম
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি।

৫৫.
ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) দিনাজপুর
  3. গ) যশোর
  4. ঘ) বাগেরহাট
ব্যাখ্যা

পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় খান জাহান আলী বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন। ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৫৬.
ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়?
  1. ক) ১৭৫৭
  2. খ) ১৮৫০
  3. গ) ১৮৫৭
  4. ঘ) ১৭৯৩
ব্যাখ্যা

১৮৫৭ সালে সংঘটিত ''সিপাহী বিদ্রোহ'' নানা কারনে তাৎপর্যপূর্ণ। সিপাহী বিদ্রোহের ফলে উপমহাদেশের শাসন ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তন হয়। কোম্পানির শাসনের অবসান ও ব্রিটিশ রাজের শাসন শুরু হয়। সিপাহী বিদ্রোহকে উপমহাদেশের প্রথম সশস্ত্র বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করা হয়।
১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পান্ডে নামে এক সিপাহী প্রকাশ্যভাবে বিদ্রোহ করে। বৃটিশ কর্তৃপক্ষ মঙ্গল পান্ডে এবং তার একজন সমর্থককে প্রাণদন্ডে দন্ডিত করে বিদ্রোহের আগুন নেভাবার চেষ্টা করে ব্যর্থ হন।
এরপর মে মাসে বড় আকারের বিদ্রোহ দেখা দেয় মীরাটের সেনা ছাউনিতে। সিপাহীরা সরকারী নির্দেশ অমান্য করে এবং কর্নেল ফিনিসকে গুলি করে হত্যা করার পর প্রকৃত বিদ্রোহের সূত্রপাত ঘটে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ১ম পত্র বই (উন্মুক্ত)।

৫৭.
আয়তনের দিক থেক বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
  1. ক) রাঙ্গামাটি পার্বত্য জেলা
  2. খ) ময়মনসিংহ জেলা
  3. গ) রাজশাহী জেলা
  4. ঘ) দিনাজপুর জেলা
ব্যাখ্যা

আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি। এর আয়তন ৬,১১৬.১৩ বর্গ কিলোমিটার। দ্বিতীয় বৃহত্তম জেলা চট্টগ্রাম (৫,২৮৩ বর্গকিমি)। আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ (৬৮৩ বর্গ কিমি)।
সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন।

৫৮.
বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
  1. ক) মারমা
  2. খ) চাকমা
  3. গ) ত্রিপুরা
  4. ঘ) গারো
ব্যাখ্যা

জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলো চাকমা সম্প্রদায়। এরা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বাস করে। শিক্ষা-দীক্ষায়ও এরা সবচেয়ে অগ্রসর জনগোষ্ঠী। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের প্রধান উৎসব হলো বিজু।
সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণী এবং বিবিএস রিপোর্ট।

৫৯.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১০২তম
  2. খ) ১২০তম
  3. গ) ১৩৬তম
  4. ঘ) ১৪০তম
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।
একই অধিবেশনে গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৬০.
জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
  1. ক) পাকিস্তান
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দেনেশিয়া। ৩০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘বাইতুর রহমান’ এখানেই অবস্থিত।
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান- চতুর্থ।
উৎসঃ দৈনিক কালের কন্ঠ।

৬১.
পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
  1. ক) ভারত মহাসাগর
  2. খ) প্রশান্ত মহাসাগর
  3. গ) আটলান্টিক মহাসাগর
  4. ঘ) ভূমধ্যসাগর
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এটি দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার। যা পৃথিবী পৃষ্ঠের প্রায় ৩২ শতাংশ, সমস্ত জলভাগের ৪৬% এবং পৃথিবীর সমস্ত ভূমি পৃষ্ঠের চেয়ে আয়তনে বেশি।
৬২.
পিএলও কখন গঠিত হয়?
  1. ক) ১৯৬৪ সাল
  2. খ) ১৯৫০ সাল
  3. গ) ১৯৭২ সাল
  4. ঘ) ১৯২৯ সাল
ব্যাখ্যা

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সংগঠনটি ১৯৬৪ সালে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ১০০ এর বেশি দেশ এই সংগঠনকে ফিলিস্তিনিদের ন্যায়সংগত প্রতিনিধি হিসেবে বিবেচনা করে ও এর সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।
সদর দপ্তর‎: ‎রামাল্লা‎, ‎পশ্চিম তীর।
প্রতিষ্ঠা‎: ‎২৮ মে ১৯৬৪।
Source: Encyclopaedia Britannica.

৬৩.
থিম্পু কোন দেশের রাজধানী?
  1. ক) তিব্বত
  2. খ) ভূটান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
ভূটানের রাজধানী এবং বৃহত্তম শহর থিম্পু। দেশটির সরকারি ভাষা জংখা এবং ধর্ম বৌদ্ধ।
Source: Encyclopaedia Britannica.
৬৪.
বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে যা IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। দেশ বা দ্বিপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পায় জাপান থেকে।
সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট।

৬৫.
অতীশ দিপঙ্কর বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) নরসিংদী
  3. গ) মানিকগঞ্জ
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (৯৮০-১০৫৩) বৌদ্ধ পন্ডিত, ধর্মগুরু ও দার্শনিক। দশম-একাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি পন্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান ৯৮০ খ্রিস্টাব্দে ঢাকা (বর্তমানে মুন্সিগঞ্জ) এর বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে জন্মগ্রহণ করেন।
উৎসঃ বাংলাদেশ সরকারের ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৬৬.
মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্টে আরোহণ করেন?
  1. ক) ২০০৮
  2. খ) ২০০৯
  3. গ) ২০১০
  4. ঘ) ২০১১
ব্যাখ্যা
প্রথম বাংলাদেশি হিসেবে লালমনিরহাট জেলার মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৩ মে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করার মর্যাদা লাভ করেন। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী লক্ষ্মীপুরের নিশাত মজুমদার। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী প্রথম বাংলাদেশী ফেনীর ওয়াসফিয়া নাজরীন।
৬৭.
আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) মক্কা
  2. খ) মদিনা
  3. গ) জেরুজালেম
  4. ঘ) বাগদাদ
ব্যাখ্যা

আল আকসা মসজিদ ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরে অবস্থিত। এটি মুসলমানদের দ্বিতীয় কিবলা নামে পরিচিত।
সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৬৮.
রেডক্রসের সদরদপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা

বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন। এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত। সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
সূত্রঃ রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট মুভমেন্ট ওয়েবসাইট।

৬৯.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ-প্রস্থের অনুপাত কত?
  1. ক) ১০ঃ৬
  2. খ) ৫ঃ৮
  3. গ) ১২ঃ৮
  4. ঘ) ১১ঃ৭
ব্যাখ্যা

পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
উৎসঃ বাংলাপিডিয়া।

৭০.
ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
  1. ক) ১৭৮৯
  2. খ) ১৭৯১
  3. গ) ১৭৯৫
  4. ঘ) ১৮০০
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব আধুনিক যুগের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ১৭৮৯ সালের ১৪ জুলাই সাম্য, মৈত্রী ও স্বাধীনতা'র মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ফরাসি জনগন কর্তৃক বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে। এর ঠিক একবছরের মাথায় ১৭৯০ সালে বাস্তিল কারাদুর্গের পতন ঘটে। এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের বিদ্যমান রাজতন্ত্র ও সামন্তবাদের পতন ঘটে। রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত হন। ফ্রান্সকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। নেপোলিয়ান বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।
সূত্রঃ হিস্টোরি ডটকম।

৭১.
বাংলাদেশ কোন সালে প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দান করে?
  1. ক) ১৯৮২
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৮৮
  4. ঘ) ১৯৯৫
ব্যাখ্যা

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন সদস্য পাঠিয়ে আবারো শান্তিরক্ষী পাঠানো দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, ৬৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।
১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশি শান্তিরক্ষীরা। ওই বছর ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক দলে ১৫ জন সামরিক পর্যবেক্ষক পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী।
১৯৯৩ সালে নৌবাহিনী ও বিমানবাহিনী শান্তিরক্ষী মিশনে যোগ দেয়। আর নামিবিয়া মিশনের মধ্য দিয়ে ১৯৮৯ সালে শান্তিরক্ষী মিশনে যাত্রা শুরু করে পুলিশ। পুরুষের পাশাপাশি বাংলাদেশি নারী শান্তিরক্ষীরাও ব্লু হেলমেটধারী হিসেবে অবদান রাখছেন।
উৎসঃ চ্যানেল আই, বাংলাদেশ প্রতিদিন এবং আইএসপিআর।

৭২.
টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবসস্থিত?
  1. ক) আসাম
  2. খ) মণিপুর
  3. গ) নাগাল্যান্ড
  4. ঘ) মিজোরাম
ব্যাখ্যা
‘টিপাইমুখ বাঁধ’ ভারতের মণিপুর প্রদেশে বরাক নদীর উপর অবস্থিত। এই বরাক নদীই বাংলাদেশে প্রবেশের আগে দুই ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারা নামে প্রবেশ করেছে; যা পরিশেষে মিলিত হয়ে মেঘনা নদী গঠন করেছে।
উৎসঃ বিবিসি এবং কালের কণ্ঠ।
৭৩.
আটলান্টিক ও প্রশান্ত মসাগরকে যুক্ত করেছে কোন খাল?
  1. ক) সুয়েজখাল
  2. খ) পানামা খাল
  3. গ) ইকুয়েডর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল। ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে। ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
সূত্র- ব্রিটানিকা।

৭৪.
দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত?
  1. ক) নীলফামারী
  2. খ) কুড়িগ্রাম
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা

দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত ছিল। ২০১৫ সালের পয়লা আগস্ট তা বিলুপ্ত তা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
উৎসঃ প্রথম আলো এবং বাংলাপিডিয়া।

৭৫.
ভাওয়াইয়া লোকসংগীত কোন জেলার?
  1. ক) রাজশাহী
  2. খ) রংপুর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা

নরনারীর জীবন প্রবাহ, প্রেম বিরহ, ব্যাকুলতা, যৌন আবেগ, নারীর জীবন ইত্যাদি ভাওয়াইয়া গানের বিষয়বস্তু। বাংলাদেশের দিনাজপুর-রংপুর অঞ্চলে এগুলো বেশি প্রচলিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭৬.
রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কোনটি?
  1. ক) ইথেন
  2. খ) মিথেন
  3. গ) রেয়ন
  4. ঘ) ফ্রেয়ন
ব্যাখ্যা
১৯২৭ সালে প্রথম আধুনিক ব্যক্তিগত রেফ্রিজারেটর বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক। আধুনিক রেফ্রিজারেটরগুলোতে ফ্রেয়ন এর বদলে টেট্রাফ্লুরোইথেন নামে একটি গ্যাস ব্যবহার করা হয় যেটা পরিবেশ বান্ধব। ফ্রেয়ন ওজোন স্তর ধংসের জন্য দায়ী।
৭৭.
রক্তের PH কত?
  1. ক) 7.35-7.45
  2. খ) 5.55- 5.65
  3. গ) 6.50-6.70
  4. ঘ) 4.79-5.00
ব্যাখ্যা

আমাদের ধমনীর রক্তের pH প্রায় ৭.৪। এর সামান্য হেরফের হলে (~ ০.৪) মারাত্বক বিপর্যয়, এমনকি মৃত্যুর কারণও হতে পারে।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৭৮.
পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড?
  1. ক) কার্বনিক এসিড
  2. খ) সাইট্রিক এসিড
  3. গ) পারক্লোরিক এসিড
  4. ঘ) হাইড্রোক্লোরিক এসিড
ব্যাখ্যা

আমাদের পাকস্থলির দেয়াল হাইড্রোক্লোরিক এসিড (HCl) উৎপন্ন করে। এ হাইড্রোক্লোরিক এসিড খাবারের সাথে বিভিন্ন ক্ষতিকারক অণুজীবকে মেরে ফেলে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে।
আবার পাকস্থলি থেকে অতিরিক্ত এসিড উৎপন্ন হলে বুক জ্বালা ও গলায় জ্বালাপোড়া অনুভব করে থাকি। তখন আবার অতিরিক্ত এসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট (NaHCO3) অথবা এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করে থাকি। এ কারণে খাদ্য তালিকায় অস্বাভাবিকহারে এসিড উৎপন্ন হয় এ ধরনের উপাদানকে কম পরিমানে রাখা উচিত।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বই (উন্মুক্ত)।

৭৯.
রঙিন টেলিভিশনের মৌলিক রং গুলো কি কি?
  1. ক) আসমানী,সবুজ, নীল
  2. খ) নীল, সবুজ, লাল
  3. গ) সাদা, লাল, সবুজ
  4. ঘ) হলুদ, লাল, নীল
ব্যাখ্যা

রঙিন টেলিভিশন
রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়। রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।

রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়। এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে। ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে। ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

রঙিন টেলিভিশন সম্পর্কিত আলোচনা থেকে আমরা শিখলাম যে, রঙিন টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য মূলত: লাল, নীল ও সবুজ এ তিনটি রং ব্যবহৃত হয়।

সুত্রঃ সবাই কাছাকাছি, বিজ্ঞান, এসএসসি।

৮০.
অভিকর্ষজ ত্বরনের মান কোথায় সবচেয়ে বেশি?
  1. ক) ভূ-পৃষ্ঠে
  2. খ) পাহাড়ের উপর
  3. গ) ভূ-কেন্দ্রে
  4. ঘ) মাটির নিচে
ব্যাখ্যা

কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে। আমরা জানি, W=mg এখানে g= অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8। এই g এর মান ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় g এর মান তত কমতে থাকে। এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম। মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
উৎসঃ অষ্টম শ্রেণির বিজ্ঞান বই।

৮১.
মানুষের শ্রাব্যতার সীমা কত?
  1. ক) 20 MHz-2000 MHz
  2. খ) 20 Hz-20000 Hz
  3. গ) 10 MHz-10000 MHz
  4. ঘ) 20 Hz-2000 Hz
ব্যাখ্যা

মানুষের শ্রাব্যতার সীমা ২০ Hz থেকে ২০০০০ Hz বা ২০ kHz। শব্দের উৎসের কম্পাঙ্ক যদি এই সীমার মধ্যে হয় তবে মানুষ সেই শব্দ শুনতে পায়।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৮২.
সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি?
  1. ক) মিথেন
  2. খ) ইথেন
  3. গ) প্রোপেন
  4. ঘ) বিউটেন
ব্যাখ্যা
সিলিন্ডারে করে বাজারে যে গ্যাস বিক্রি করা হয় তার মূল উপাদান হলো বিউটেন, যা সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু উচ্চচাপে তরল অবস্থায় পরিবর্তিত করা হয় যা উচ্চচাপ যুক্ত আধারে সংরক্ষণ ব্যবহার ও স্থানান্তরের জন্য সুবিধাজনক।
বিউটেন একটি চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। কক্ষতাপমাত্রায় বিউটেন একটি গ্যাসীয় পদার্থ। বিউটেনের রাসায়নিক সংকেত C4H10। বিউটেনের দুটি আইসোমার বা সমাণু আছে। n-বিউটেন এবং আইসো বিউটেন। আইসো বিউটেনের আরেকটি নাম মিথাইল প্রোপেন। এটি মূলত জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়।
৮৩.
মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
  1. ক) টেলিফোন অফিস
  2. খ) প্রেরক টাওয়ার
  3. গ) গ্রাহক টাওয়ার
  4. ঘ) প্রেরক-গ্রাহক টাওয়ার
ব্যাখ্যা
যখন কোনো ব্যক্তি কোন মোবাইল থেকে ফোন করে, কলটি বেতার তরঙ্গ হিসেবে কোন প্রেরক-গ্রাহক টাওয়ারে যায়। এরপর কলটি তার বা মাইক্রোওয়েভ এর মাধ্যমে মোবাইল সুইচ স্টেশনে যায়। এ স্টেশন কলটিকে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জে পাঠায়। সেখানে এটি প্রচলিত ফোন কল হয়ে গ্রাহকের নিকট যায়।
৮৪.
আলোর তরঙ্গ তত্ত্ব কে উদ্ভাবন করেন?
  1. ক) ডেমোক্রিটাস
  2. খ) হাইগেন
  3. গ) রজার বেকন
  4. ঘ) আল-মাসুদী
ব্যাখ্যা

ডাচ গণিতবিদ, জ্যোতির্বিদ এবং পদার্থবিদ, ক্রিশ্চিয়ান হাইগেনস, যিনি আলোর তরঙ্গ তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন, শনি গ্রহের রিংগুলির প্রকৃত আকৃতি আবিষ্কার করেছিলেন এবং গতিবিদ্যা বিজ্ঞানে মূল অবদান রেখেছিলেন।
সূত্রঃ ব্রিটানিকা।

৮৫.
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
ব্যাখ্যা

বাইনারি সংখ্যা পদ্ধতি ০ এবং ১ এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে। Binary Digit শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট (Bit)।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৮৬.
ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর নাম কি?
  1. ক) পরিকেন্দ্র
  2. খ) ভরকেন্দ্র
  3. গ) অন্তঃকেন্দ্র
  4. ঘ) লম্ব কেন্দ্র
ব্যাখ্যা
ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
৮৭.
ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫ঃ৬, এতে শতকরা কত লাভ হয়?
  1. ক) ২০%
  2. খ) ৪০%
  3. গ) ১০%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
শতকরা লাভ হবে = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য = (৬ - ৫)×১০০/৫ = ২০%
৮৮.
একটি চাকার ব্যাস ৭০ সে.মি.। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে?
  1. ক) ২.২৫৯ মি.
  2. খ) ২.১৯৯ মি.
  3. গ) ২.৩৫৯ মি.
  4. ঘ) ২.১৫৯ মি.
ব্যাখ্যা

চাকার ব্যাস ২r = ৭০ সেমি, তাহলে, ব্যসার্ধ r = ৩৫
চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr (π এর মান ২২/৭ ধরে)
= ২২০ সেমিঃ
= ২.২ মিঃ
≅ ২.১৯৯ মিঃ

৮৯.
একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, ২ থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/৩
  3. গ) ৫/৬
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা
২ থেকে বড় সংখ্যা আছে ৪ টি।
সুতরাং সম্ভাবনা = ৪/৬ = ২/৩
৯০.
কোন সমান্তর ধারায় p-তম পদ q এবং q তম পদ p হলে (p+q) তম পদ কত?
  1. ক) pq
  2. খ) p+q
  3. গ) pq (p+q)
  4. ঘ) 0
ব্যাখ্যা

ধারাটির p-তম পদ = a + (p-1)d
ধারাটির q-তম পদ = a + (q-1)d
ধারাটির (p+q)-তম পদ = a + (p+q-1)d
প্রশ্নমতে,
a + (p-1)d = q ……………(1)
a + (q-1)d = p …………….(2)

1 নং থেকে 2নং সমীকরন বিয়োগ করে পাই,
a + (p-1)d - a - (q-1)d = q - p
d(p-1-q+1) = q - p
d (p - q) = -(p - q)
d = -1
সুতরাং, (p+q)-তম পদ =
a + (p+q-1)d
= a + (p-1)d + qd
= q + qd [সমীকরণ 1 থেকে]
= q - q
= 0

৯১.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ এবং ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০ বর্গমিটার
  2. খ) ৮৪ বর্গমিটার
  3. গ) ৯০ বর্গমিটার
  4. ঘ) ৪৮ বর্গমিটার
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = √s (s-a)(s-b)(s-c) বর্গমি.
ত্রিভুজের অর্ধপরিসীমা = (১৩ + ১৪ + ১৫)/২ = ২১ মিটার
∴ ক্ষেত্রফল = √(২১(২১ - ১৩)(২১ - ১৪)(২১ - ১৫)) = ৮৪ বর্গমিটার।

৯২.
একটি শ্রেনীর প্রতি বেঞ্চে ৫জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চ ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেনীর ছাত্রসংখ্যা কত?
  1. ক) ৮৫
  2. খ) ৭৫
  3. গ) ৬৫
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা

ধরি, শ্রেণীতে বেঞ্চসংখ্যা x টি
১ম শর্তে ছাত্র সংখ্যা = ৫(x-৫) = ৫x-২৫
২য় শর্তে ছাত্র সংখ্যা = (৩x+৭)
প্রশ্নমতে,
(৫x-২৫) = (৩x+৭)
২x = ৩২
∴ x = ১৬
ছাত্র সংখ্যা = (৩×১৬+৭) = ৫৫ জন।

৯৩.
নিচের ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
  1. ক) ২,৩,৫ সে.মি.
  2. খ) ৪,৫,৬ সে.মি.
  3. গ) ৩,৫,৭ সে.মি.
  4. ঘ) ৫,৬,৮ সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।
প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে একমাত্র ২+৩ = ৫ বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।

৯৪.
A, B, C বর্ণের ৩ টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
  1. ক) ৩ টি উপায়ে
  2. খ) ৪ উপায়ে
  3. গ) ৫ উপায়ে
  4. ঘ) ৬ উপায়ে
ব্যাখ্যা
A, B, C বর্ণের ৩ টি করে বর্ণ নিয়ে বিন্যাস করা যায় ৩! উপায়ে বা ৬ উপায়ে।
৯৫.
একখানা বাড়ির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্য এর ৩/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি কত হবে?
  1. ক) ২৫% ক্ষতি
  2. খ) ২৫% লাভ
  3. গ) ২০% ক্ষতি
  4. ঘ) ২০% লাভ
ব্যাখ্যা

বিক্রয়মূল্য = ক্রয়মূল্য X (৩/৪)
এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ X (৩/৪)
= ৭৫ টাকা।
∴ শতকরা ক্ষতি হয়েছে = (১০০ - ৭৫)% = ২৫%

৯৬.
নিচের কোনটি দ্যা মরগানের সূত্র?
  1. ক) A ∪ B = B ∪ A
  2. খ) (A∪B)∪C = A∪(B∪C)
  3. গ) (A∩B)' = A' ∪ B'
  4. ঘ) A ∩ B' = A - B
ব্যাখ্যা

দ্যা মরগানের সূত্রদ্বয়ঃ
(A∩B)' = A'∪B'
(A∪B)' = A'∩B'

৯৭.

এর মান কত?
  1. ক) x
  2. খ) y
  3. গ) 1
  4. ঘ) z
৯৮.
∫(1/x2)dx এর মান কত?
  1. ক) −(1/x) + c
  2. খ) (1/x) + c
  3. গ) x-2 + c
  4. ঘ) In |x| + c
ব্যাখ্যা

∫(1/x2)dx
= ∫x-2dx
= [x(-2+1)/(-2+1)] + c
= - (x-1 ) + c
= - (1/x) + c

৯৯.
sin30° এর মান কত?
  1. ক) √3/2
  2. খ) 1/2
  3. গ) 1/√2
  4. ঘ) 1/√3
ব্যাখ্যা
sin30° এর মান 1/2.
১০০.
2x+7 = 4x+2 সমীকরণের সমাধান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 1
ব্যাখ্যা

2x+7 = 4x+2
বা, 2x+7 = 22x+4
বা, x+7 = 2x + 4
∴ x = 3