পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
টপিক: আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি, সিভিল সার্ভিসের গোরাপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলংকা ও পাকিস্তানের সিভিল সার্ভিস। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি. কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ – ডায়নামিক প্যানেল ও সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'কপ-২৮' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. মিশর
  2. উগান্ডা
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. আজারবাইজান
ব্যাখ্যা
জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮:
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে।
- স্থান: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
- সর্বশেষ সম্মেলন কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর।
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপুরণ দিতে ঐতিহাসিক 'লস অ্যান্ড ড্যামেজ' চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট। 
.
'জলবায়ু বিষয়ে পদক্ষেপ' নেয়ার কথা বলা হয়েছে টেকসই উন্নয়নের কত নম্বর লক্ষ্যমাত্রায়?
  1. দশম
  2. একাদশ
  3. দ্বাদশ
  4. ত্রয়োদশ
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
.
IUCN এর কাজ কোনটি?
  1. মানবাধিকার সংরক্ষণ করা
  2. পানি সম্পদ সংরক্ষণ করা
  3. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  4. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
ব্যাখ্যা
IUCN:
 
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালে ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN  এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে। 
- এটি নিয়ে  বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।
 
তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।
.
গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
  1. বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে
  2. খরা দেখা দিবে
  3. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
  4. নিম্নভূমি ডুবে যাবে
ব্যাখ্যা
- ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরুপ প্রভাব ফেলে একেই গ্রিন হাউজ প্রভাব (Green House Effect) বলা হয়।
- গ্রিন হাউস ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্চে।
- ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে।
- এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. প্যারিস
  2. রোম
  3. রিও ডি জেনিরো
  4. জেনেভা
ব্যাখ্যা
ধরিত্রী সম্মেলন:
- ধরিত্রী সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন।
- এই সম্মেলনের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা।
- ১৯৯২ সালে পরিবেশ ও উন্নয়নের উপর জাতিসংঘের সম্মেলন (UNCED), ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত।
- ধরিত্রী সম্মেলন ছিল ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশ। 
- এই সম্মেলনে ১১৭ জন রাষ্ট্রপ্রধান এবং ১৭৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
- সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি এবং অন্যান্য নথিপত্রের মাধ্যমে, বিশ্বের বেশিরভাগ দেশ নামমাত্রভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করে এমন উপায়ে যা পৃথিবীর পরিবেশ এবং অ-নবায়নযোগ্য সম্পদ রক্ষা করবে।
 
তথ্যসূত্র - Britannica.com
.
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির -
  1. ১৫ শতাংশ
  2. ২০ শতাংশ
  3. ২৫ শতাংশ
  4. ৩০ শতাংশ
ব্যাখ্যা
বনভূমি:
- যে সকল স্থানে বিভিন্ন প্রকারের প্রচুর পরিমানে গাছপালা দেখা যায় তাকে বন ভূমি বলা হয়ে থাকে।
- এক সময় পৃথিবীর স্থল ভাগের প্রায় ৪০ ভাগ বনভূমি দ্বারা আবৃত ছিল।
- কিন্তু মানুষের বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বনভূমি থেকে গাছপালা কেটে ফেলে বর্তমানে তা প্রায় ২৪ ভাগে এসে দাড়িয়েছে।
- পৃথিবীর বিভিন্ন স্থানের তাপ, মাটি, আলো, জলবায়ু প্রভৃতির কারণে বনভূমির তারতম্য হয়ে থাকে।
- দেশের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বনভূমি অপরিহার্য।
- একটি দেশের জন্য অন্তত ২৫% বনভূমির প্রয়োজন।
 
তথ্যসূত্র - বাণিজ্যিক ভূগোল, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাপানে সিভিল সার্ভিস নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
  1. OPM
  2. CSS
  3. NPA
  4. UPCS
ব্যাখ্যা
জাপান সিভিল সার্ভিস:

- জাপানে সিভিল সার্ভিসে নিযোগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে National Personnel Authority (NPA).
- এটি জাপান সরকারের কেন্দ্রিয় মানব সম্পদ বা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি নিরপেক্ষ ও বিশেষায়িত সংস্থা।
- NPA ১৯৪৮ সালের ডিসেম্বরে 'ন্যাশনাল পাবলিক সার্ভিস অ্যাক্ট' এর অধীনে প্রতিষ্ঠিত হয়। NPA এর কাজের মধ্যে রয়েছে:
• সিভিল সার্ভিস নিয়োগ পরিক্ষার আয়োজন
• সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ ও অবসানের বিধি বিধান সুপারিশ করা।
• সিভিল সার্ভেন্টদের সুযোগ-সুবিধাদি দেখভাল করা প্রভৃতি।

তথ্যসূত্র - NPA ওয়েবসাইট।
.
পরিবেশবাদী সংগঠন 'Worldwatch Institute' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ডরোথি স্টো
  2. জন বারথি
  3. জ্যাক ডরসি
  4. লেস্টার রাসেল ব্রাউন
ব্যাখ্যা
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute):

- ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠাকাল ১৯৭৪ সাল।
- প্রতিষ্ঠাতা লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)।
- সদরদপ্তর- ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউ ওয়েবসাইট।
.
জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে কোন দেশটি সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রিয়া
  3. মালদ্বীপ
  4. চীন
ব্যাখ্যা
সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক:
 
- জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপপুঞ্জটি কতোখানি হুমকির মুখে সে বিষয়ে বিশ্ববাসীকে জানাতেই মালদ্বীপ সরকারের মন্ত্রীরা ভারত মহাসাগরে জলের নিচে বৈঠক করেছেন।
- প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে মন্ত্রীরা ডুবুরির পোশাকে মন্ত্রীসভার বৈঠকে যোগদান করেন।
- বৈঠকের জন্যে সেখানে টেবিল বসানো হয় যার আশেপাশে প্রবালের ভেতর দিয়ে সাতার কাটছিলো উজ্জ্বল রঙের মাছ।
- বৈঠকের সময় তারা হাতের ইশারায় কথা বলেন এবং দলিলে স্বাক্ষর করেন।
- পরে জলের উপরিভাগে উঠে এসে এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন যে এর মধ্য দিয়ে তারা বিশ্বের কাছে জরুরী এক বার্তা পাঠাতে চেষ্টা করেছেন।
- উপস্থিত ছিলেন মন্ত্রীসভার একমাত্র মহিলা সদস্য।
- যারা স্কুবা ডাইভিং জানতেন না তাদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছিল।
- মন্ত্রীদের প্রত্যেকের সাথে ছিলেন একজন করে প্রশিক্ষক।
- এই বৈঠক থেকে পরিবেশের ক্ষতিকারক কার্বন-ডাই অক্সাইড গ্যাস নির্গমণ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানানো হয়।
 
তথ্যসূত্র - বিবিসি বাংলা, ১৭ অক্টোবর, ২০০৯।
১০.
Green Belt Movement (GBM) তাদের কার্যক্রম শুরু করে কত সালে?
  1. ১৯৭৬ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৭৮ সালে
  4. ১৯৭৯ সালে
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):

- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন। এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
- শুরুর সময় ১৯৭৭ সাল।
- শুরুর স্থান নাইরোবি, কেনিয়া।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র - গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
১১.
বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯২টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO):
 
- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO) ।
- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। 
 
তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
ইন্ডিয়ান সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন কে?
  1. কর্নওয়ালিস
  2. ওয়েলেসলি
  3. বেন্টিংক
  4. ডালহৌসি
ব্যাখ্যা
কর্নওয়ালিস:

- ইংরেজ যুগে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে যে উচ্চ পদস্থ কর্মচারীরা প্রসিদ্ধ হয়েছিল তার প্রথম পত্তন কর্নওয়ালিস করেছিলেন।
- তাঁর সময়েই পুলিশ ব্যবস্থার সুদুরপ্রসারী পরিবর্তন আনায়ন করা হয়।
- তাই লর্ড কর্নওয়ালিসের শাসনকাল উপমহাদেশের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
কোন জ্বালানিটি ব্যবহার করে বায়ুদূষণ কমানো যায়?
  1. কেরোসিন
  2. কয়লা
  3. সিএনজি
  4. পেট্রোল
ব্যাখ্যা
বায়ু দূষণ নিয়ন্ত্রণ:

- বায়ু যেমন দুষিত হয় ঠিক তেমনি দুষণও নিয়ন্ত্রণ করা যায়।
- বায়ু দূষণ প্রতিরোধের প্রথম উপায় হলো বায়ুমন্ডলে দুষিত বায়ু মিশ্রিত হওয়ার পূর্বেই তা নিয়ন্ত্রণ করা।
- এছাড়া যানবাহন ও কল-কারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ, সিএনজি ব্যবহার, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, অঞ্চলভিত্তিক ভূমি ব্যবহার, বৃক্ষরোপন প্রভৃতির মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়।
- আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থেই বায়ু দূষণ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইন মেনে চলতে হবে।

তথ্যসূত্র - ভুগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধের জন্যে কোন চুক্তিটি গৃহিত হয়?
  1. অটোয়া চুক্তি
  2. বাসেল কনভেনশন
  3. কিয়োটো প্রটোকল
  4. মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধ:
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে 'কিয়োটো প্রটোকল' গৃহিত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।

অন্যদিকে,
- মন্ট্রিয়াল প্রটোকল: ওজোনস্তরের ক্ষয়সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাস।
- বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ।
- অটোয়া চুক্তি: স্থলাইন নিষিদ্ধকরণ।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
১৫.
ওয়াটারএইড কী ধরনের সংস্থা?
  1. জলবায়ু পরিবর্তন
  2. প্রাণী সংরক্ষণ
  3. বিশুদ্ধ পানি, শালীন টয়লেট ও ভাল স্বাস্থ্যবিধি
  4. সুবিধাবঞ্চিত শিশুদের
ব্যাখ্যা
ওয়াটারএইড:
 
- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে। 
- বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে উক্ত প্রতিষ্ঠান।
- ওয়াটারএইড ২১ জুলাই ১৯৮১ সালে যাত্রা শুরু করে। 
- সংস্থাটির প্রথম প্রজেক্ট ছিল জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে। 
 
তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৬.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে-
  1. সমুদ্র স্তরের উচ্চতা হ্রাস পাবে
  2. মেরু অঞ্চলের বরফ গলে যাবে
  3. বৃষ্টিপাত বৃদ্ধি পাবে
  4. নদীর নাব্যতা হ্রাস পাবে
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়া:

- গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে।
- এতে করে মেরু অঞ্চলসহ অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে।
- যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে।
- ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।

তথ্যসূত্র - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১৭.
নিচের কোনটি পরিবেশবাদী সংস্থা?
  1. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
  2. রোটারি ইন্টারন্যাশনাল
  3. গ্রিনপিস ইন্টারন্যাশনাল
  4. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
গ্রিনপিস ইন্টারন্যাশনাল:

- 'গ্রিনপিস ইন্টারন্যাশনাল' একটি পরিবেশবাদী সংস্থা।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ উল্লেখযোগ্য।
- বর্তমানে Greenpeace International ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে অবস্থিত।

তথ্যসূত্র - Greenpeace International ওয়েবসাইট।
১৮.
কোনটি যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিসের অংশ নয়?
  1. Office of Personnel Management
  2. Federal Labor Relations Authority
  3. Merit Systems Protection Board
  4. Federal Workers' Authority
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস:

- Federal Workers' Authority যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিসের অংশ নয়।
- ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস কমিশন Civil Service Reform Act অনুসারে পুনর্গঠিত হয়।
- এই পুনর্গঠনের সময় বিকেন্দ্রীকরণ করা হয় এবং ৩টি আলাদা সংস্থায় সিভিল সার্ভিস কমিশনকে ভাগ করা হয়। তিনটি সংস্থা হচ্ছে-
- Office of Personnel Management বিধিমালা বাস্তবায়ন এবং ফেডারাল এক্সিকিউটিভ ওয়ার্কফোর্স পরিচালনার তদারকি।
- Merit Systems Protection Board - কর্মসংস্থান সম্পর্কিত শুনানি এবং আবেদনগুলি প্রক্রিয়া করণ।
- Federal Labor Relations Authority গাইডলাইন স্থাপন এবং সম্মিলিত দর কষাকষির সাথে সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করুন।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্র সরকারি ওয়েবসাইট।
১৯.
কোন ধরনের দূষণে বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায়?
  1. মাটি দূষণ
  2. পানি দূষণ
  3. বায়ু দূষণ
  4. শব্দ দূষণ
ব্যাখ্যা
- বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় বায়ুদূষণের কারণে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর মোট মৃতের সংখ্যার ৮ জনের ১ জন মারা যায় বায়ুদূষণের ফলে।
- এছাড়া বায়ুদূষণের ফলে মানুষের মাথাপিছু। গড় আয়ুষ্কাল ২.৯ বছর হ্রাস পাচ্ছে।
- ল্যানসেট সাময়িকী'র তথ্যমতে বায়ুদূষণের পর পানি দুষণ দ্বিতীয় সর্বাধিক মানুষের মৃত্যু কারণ।

তথ্যসূত্র - বিশ্বস্বাস্থ্য সংস্থা।
২০.
নেপালের 'পাবলিক সার্ভিস কমিশন' গঠিত হয় কবে?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৬১ সালে
ব্যাখ্যা
পাবলিক সার্ভিস কমিশন:

- নেপালের 'পাবলিক সার্ভিস কমিশন' গঠিত হয় ১৯৫১ সালের ১৫ জুন।
- ২০০৭ সালের নেপালি সংবিধান অনুযায়ী 'পাবলিক সার্ভিস কমিশন' একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান।
- একজন চেয়ারম্যান ও প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে এটি গঠিত।
- এর সদস্যদের পদের মেয়াদ ৬ বছর।

তথ্যসূত্র - নেপাল পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট।
২১.
UNFCCC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. অস্ট্রিয়া
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
UNFCCC:
 
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change. 
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। 
 
তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
২২.
ওয়ার্ল্ড ওয়াচ কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
  1. সুইডেন
  2. নিউজিল্যান্ড
  3. নেদারল্যান্ড
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ওয়াচ:

- ওয়ার্ল্ড ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা সংস্থা।
- এটি ১৯৭৪ সালে মার্কিন বিজ্ঞানী ও অর্থনীতিবিদ লেস্টার ব্রাউন প্রতিষ্ঠা করেন।
- এর প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- ওয়ার্ল্ড ওয়াচ বিশ্বের প্রথম বেসরকারি গবেষণা সংস্থা যা কেবল জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণায় নিয়োজিত।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড ওয়াচ ওয়েবসাইট।
২৩.
যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের নাম কী?
  1. Home Civil Service
  2. Queen's Civil Service
  3. Royal Civil Service
  4. Federal Service Commision
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সিভিল সার্ভিস:

- যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের নাম Her Majesty's Home Civil Service বা Her Majesty's Civil Service .
- এটি শুধু Home Civil Service নামেও পরিচিত।
- 'যুক্তরাজ্যের সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা বা ক্রাউন কর্মকর্তা হিসাবে পরিচিত হয়।
- তারা সংসদীয় কর্মকর্তা বা স্থানীয় সরকারের কর্মকর্তা নয়।

তথ্যসূত্র - যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।