পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
'ঘোড়াকে চাবুক মার'- বাক্যে 'চাবুক' কোন কারক?
  1. কর্ম কারক
  2. করণ কারক
  3. অপাদান কারক
  4. সম্বন্ধ কারক
ব্যাখ্যা
• করণ কারক:
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমন-
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কান্তে দিয়ে ধান কাটছে।

এরূপ-
- ঘোড়াকে চাবুক মার। 
[বাক্যকে ঘোড়াকে কি দিয়ে / দ্বারা মার প্রশ্ন করলে উত্তর পওয়া যায় 'চাবুক'। সুতরাং চাবুক করণ কারকে শূন্য বিভক্তি।] 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
‘মুহাজিরীন হত্যার জন্য দায়ী কে?’ প্রবন্ধের রচয়িতা কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  3. কাজী নজরুল ইসলাম
  4. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
• ‘মুহাজিরীন হত্যার জন্য দায়ী কে?’ কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটি দৈনিক নবযুগ প্রকাশিত হয়। 
- এই প্রবন্ধের জন্য ওই বছরেরই আগস্ট-সেপ্টেম্বরের দিকে পত্রিকার জামানত বাজেয়াপ্ত হয় এবং নজরুলের ওপর পুলিশের দৃষ্টি পড়ে।
- পরবর্তীতে প্রবন্ধটি কবি নজরুলের 'যুগবাণী' প্রবন্ধগ্রন্থে সংকলিত হয়েছে। 

--------------
এ.কে ফজলুল হকের (শেরে-বাংলা) সম্পাদনায় অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২০ সালের ১২ জুলাই সান্ধ্য দৈনিক নবযুগ প্রকাশিত হলে তার মাধ্যমেই নজরুলের সাংবাদিক জীবনের সূত্রপাত ঘটে। নজরুলের লেখা ‘মুহাজিরীন হত্যার জন্য দায়ী কে?’ প্রবন্ধের জন্য ওই বছরেরই আগস্ট-সেপ্টেম্বরের দিকে পত্রিকার জামানত বাজেয়াপ্ত হয় এবং নজরুলের ওপর পুলিশের দৃষ্টি পড়ে। নবযুগ পত্রিকার সাংবাদিকরূপে নজরুল যেমন একদিকে স্বদেশ ও আন্তর্জাতিক জগতের রাজনৈতিক-সামাজিক অবস্থা নিয়ে লিখছিলেন, তেমনি মুজফ্ফর আহমদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সভা-সমিতিতে উপস্থিত থেকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও ওয়াকিবহাল হচ্ছিলেন। পাশাপাশি বিভিন্ন ঘরোয়া আসর ও অনুষ্ঠানে যোগদান এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তরুণ কবির সংস্কৃতিচর্চাও অগ্রসর হচ্ছিল।

উৎস: বাংলাপিডিয়া।
.
'ফোঁপরদালালি' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কথার মাঝে বিদ্রূপ করা
  2. তুচ্ছ জ্ঞান করা
  3. নেতৃত্ব গ্রহণ
  4. অযাচিত মাতব্বরি করা
ব্যাখ্যা
• 'ফোঁপরদালালি' বাগ্‌ধারার অর্থ - অযাচিত মাতব্বরি করা।
- বাক্য: আমাদের ব্যক্তিগত ব্যাপারে তুমি ফোঁপরদালালি করতে এসো না।

অন্যদিকে, 
• 'ফোড়ন কাটা' অর্থ - কথার মাঝে বিদ্রূপ করা। 
• 'নকড়া ছকড়া করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা। 
• 'হাল ধরা' অর্থ - দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ।
.
'টা / টি' নির্দেশকের রূপান্তর কোনটি?
  1. টে
  2. টুকু
  3. টু
  4. টুক
ব্যাখ্যা
• -টা, -টি পদাশ্রিত নির্দেশক:
বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে-টা, -টি নির্দেশক বসে। এর দুটি রূপান্তর:-টো ও-টে।
যেমন:
- বাড়িটা, ছেলেটা, এটা, সেটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, করাটা; দিনটি, মেয়েটি, একটি, কয়েকটি, আরেকটি; দুটো; তিনটে ইত্যাদি।

-----------------
• -টুকু পদাশ্রিত নির্দেশক:
-টুকু নির্দেশক দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়। বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে নির্দেশকটি ব্যবহৃত হয়। এর রূপভেদ:-টু বা টুক।
যেমন:
- সাবানটুকু, হাসিটুকু, শরবতটুকু, এতটুকু, সময়টুকু, একটু, আধটু, যতটুক, ততটুক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
'মিছিলটি সামনে এগিয়ে যায়'- বাক্য 'মিছিল' কোন পদ?
  1. ক্রিয়াবিশেষণ
  2. বিশেষণ
  3. বিশেষ্য
  4. সর্বনাম
ব্যাখ্যা
• 'মিছিলটি সামনে এগিয়ে যায়'- বাক্যে 'মিছিল' বিশেষ্য পদ। 

• মিছিল (বিশেষ্য পদ),
- এটি ফারসি ভাষার শব্দ। 
অর্থ:
- শোভাযাত্রা (একুশের মিছিল, মহরমের মিছিল);
- সমান,
- সমকক্ষ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'বাস্তু থেকে উৎখাত হয়েছে যে' এক কথায় বলে-
  1. উদ্বায়ী
  2. উদ্বাস্তু
  3. উপ্ত
  4. উদ্ধত
ব্যাখ্যা
• 'বাস্তু থেকে উৎখাত হয়েছে যে' এক কথায় বলে- উদ্বাস্তু।

অন্যদিকে, 
• 'বপন করা হয়েছে' এক কথায় বলে- উপ্ত।
• 'বাতাসে উবে যায় এমন' এক কথায় বলে - উদ্বায়ী।
• উদ্ধত অর্থ -  দুর্বিনীত; ধৃষ্ট; স্পর্ধিত, গর্বিত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
.
'সূর্য পূর্ব দিকে ওঠে।' কোন ধরনের বর্তমান কালের উদাহরণ?
  1. ঘটমান বর্তমান
  2. সাধারণ বর্তমান
  3. পুরাঘটিত বর্তমান
  4. অনুজ্ঞা বর্তমান
ব্যাখ্যা
• বর্তমান কাল:
বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে। বর্তমান কাল চার প্রকার, যথা-

• সাধারণ বর্তমান: যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন:
- আমি স্কুলে যাই।
- সূর্য পূর্ব দিকে ওঠে।

• ঘটমান বর্তমান: যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায়, তাকে ঘটমান বর্তমান কাল বলে।
যেমন:
- আমি স্কুলে যাচ্ছি।
- আমাদের পরীক্ষা চলছে।

• পুরাঘটিত বর্তমান: এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে।
যেমন:
- আমি অঙ্কটি করেছি।
- তারা বাড়িতে ফিরেছে।

• অনুজ্ঞা বর্তমান: যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
যেমন:
- তাড়াতাড়ি কাজটি করো।
- সকলের মঙ্গল হোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
ই প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ-
  1. জেলেনি
  2. ধোপানি
  3. বাঘিনি
  4. পাগলি
ব্যাখ্যা
• প্রত্যয় যোগে নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দগঠন-
নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়। এ রকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োগ দেখানো হলো:
- ই প্রত্যয়: দাদা-দাদি, জেঠা-জেঠি, পাগল-পাগলি।

এরূপ-
- আ প্রত্যয়: বৃদ্ধ-বৃদ্ধা, প্রিয়-প্রিয়া, কনিষ্ঠ-কনিষ্ঠা।
- ইনি প্রত্যয়: কাঙাল-কাঙালিনি, বাঘ-বাঘিনি।
- ইনী প্রত্যয়: বিজয়ী-বিজয়িনী, যোগী-যোগিনী, তেজস্বী-তেজস্বিনী।
- ঈ প্রত্যয়: কিশোর-কিশোরী, নর-নারী, সুন্দর-সুন্দরী।
- নি প্রত্যয়: জেলে-জেলেনি, বেদে-বেদেনি, ধোপা-ধোপানি।
- বতী প্রত্যয়: গুণবান-গুণবতী, পুণ্যবান-পুণ্যবতী।
- মতী প্রত্যয়: বুদ্ধিমান-বুদ্ধিমতী, শ্রীমান-শ্রীমতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. তদ্‌ + মধ্যে = তন্মধ্যে
  2. উৎ + লাস = উল্লাস
  3. বিপদ্‌ + জনক = বিপজ্জনক
  4. শম্ + কা = শঙ্কা
ব্যাখ্যা
• অশুদ্ধ- তদ্‌ + মধ্যে = তন্মধ্যে। 

• শুদ্ধ সন্ধি - তৎ + মধ্যে = তন্মধ্যে।
  [এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন।]

--------------
• ব্যঞ্জন + ব্যঞ্জন নিয়মে সন্ধি:
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন-
• চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)। 
বিপদ্‌ + জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)। 
উৎ + লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)। 
• বাক্ + দান = বাগ্দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)। 
শম্ + কা = শঙ্কা (এখানে কন্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ৬)। 
• সম্ + চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)। 
• সম্ + তাপ = সন্তাপ (এখানে দন্ত্যধ্বনি ত-এর প্রভাবে ম হয়েছে ন)। 
• সম্ + মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে)। 
• ষষ্‌ + থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি য-এর প্রভাবে থ হয়েছে ঠ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১০.
'ধনঞ্জয়' বৈরাগী চরিত্রের আবির্ভাব ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকে?
  1. রক্তকরবী
  2. বিসর্জন
  3. ডাকঘর
  4. প্রায়শ্চিত্ত
ব্যাখ্যা
• 'প্রায়শ্চিত্ত' নাটক:
- রবীন্দ্রনাথের 'বউ ঠাকুরাণীর হাট' উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক 'প্রায়শ্চিত্ত'।
- এই নাটকেই ধনঞ্জয় বৈরাগী চরিত্রের আবির্ভাব। নাটকটি প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
- 'প্রায়শ্চিত্ত' নাটককে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানবভূমিক নাটক। নাটকটি পঞ্চাঙ্কের। টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রভাব ও গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায় এ নাটকে।
- 'প্রায়শ্চিত্ত' নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ 'পরিত্রাণ' নাটক। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।

নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- ধনঞ্জয় বাউল,
- সুরমা,
- উদয়াদিত্য,
- বিভা ইত্যাদি।

উৎস: 'প্রায়শ্চিত্ত' নাটক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর। 
১১.
'সারঙ্গ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সাপ
  2. হাতী
  3. সিংহ
  4. হরিণ
ব্যাখ্যা
সারঙ্গ (বিশেষ্য পদ),
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
অর্থ:
- হরিণবিশেষ।

• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরা, ঋষ্য, সারঙ্গ, সুনয়ন, কুড়ঙ্গম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
১২.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. অপমানিত হবার ভয় নেই।
  2. পরবর্তী কালে আপনি এলে ভালো হবে।
  3. শুধুমাত্র এই কটা টাকা দিলে?
  4. শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
ব্যাখ্যা
• অশুদ্ধ: শুধুমাত্র এই কটা টাকা দিলে?
[ প্রদত্ত বাক্যে 'শুধুমাত্র' শব্দটি অপপ্রয়োগ।]
 
• শুদ্ধ বাক্য:  শুধু / মাত্র এই কটা টাকা দিলে?

অন্যদিকে, শুদ্ধ বাক্যগুলো হলো-
• অপমানিত হবার ভয় নেই।
• পরবর্তী কালে আপনি এলে ভালো হবে।
• শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
Nabila has a beautiful voice.. Here, what kind of noun is "Voice"?
  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
ব্যাখ্যা

Voice is a Common Noun.

Common Noun
- যে সকল word দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় শ্রেনীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বুঝায় তাকে Common Noun বলে।
- অর্থাৎ, Voice (কথা, কণ্ঠস্বর) দ্বারা কোনো জিনিসের সাধারণ নাম নির্দেশ করা হচ্ছে বিধায় এটি Common Noun
- এটি শোনা যায়, গণনা করা যায়। 
- এর Singular (a voice) এবং Plural (voices).

Source: High School English Grammar - Wren & Martin.

১৪.
We need a healthy environment for our children to grow up. Here, 'healthy' is a/ an -
  1. Noun
  2. Adjective
  3. Preposition
  4. Adverb
ব্যাখ্যা
• We need a healthy environment for our children to grow up. এখানে 'healthy' শব্দটি Adjective.
- 'healthy environment' অর্থ 'স্বাস্থ্যকর পরিবেশ'।
- এখানে 'environment' শব্দটি 'Noun' হিসেবে ব্যবহার হয়েছে।  কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- বাক্য 'environment' কে modify করেছে 'healthy' শব্দটি। আর 'healthy' শব্দটি দ্বারা আমরা এখানে পরিষ্কার বাতাস, বিশুদ্ধ পানি, কম দূষণ, এবং ভালো স্বাস্থ্যকর অবস্থা সম্পর্কে ধারণা পেয়েছি।
- তাই এই বাক্যে 'healthy' শব্দটি Adjective.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
১৫.
She wants __ (go) to the concert tomorrow.
  1. gone
  2. going
  3. to go
  4. go
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

• Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Correct Answer: She wants to go to the concert tomorrow.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
What does "Plagiarism" mean?
  1. বেতনবৃত্তি
  2. প্রত্যক্ষবৃত্তি
  3. ভিক্ষাবৃত্তি
  4. কুম্ভিলকবৃত্তি
ব্যাখ্যা
• Plagiarism (Noun)
English meaning: The practice of using or copying someone else's idea or work and pretending that you thought of it or created it.
Bangla meaning: কুম্ভিলকবৃত্তি করা।

Synonym: Copying, Piracy, Replication.
Antonym: Acknowledgement, Creativity, Authenticity, Innovation.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
১৭.
The dog started to bark __ the stranger standing near our house.
  1. at
  2. on
  3. upon
  4. in
ব্যাখ্যা
• Correct Answer: The dog started to bark at the stranger standing near our house.

• Bark at এর বাংলা অর্থ হলো: ঘেউ ঘেউ/হুক্কাহুয়া করা।
- প্রদত্ত Sentence টির বাংলা অর্থ হলো: কুকুরটি আমাদের বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা অপরিচিত ব্যক্তির দিকে ঘেউ ঘেউ করতে শুরু করল
 
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
Let the best answer be chosen. (make it active)
  1. Chose the best answer.
  2. The best answer is chosen.
  3. Choose the best answer.
  4. Choose the answer.
ব্যাখ্যা
Let যুক্ত Sentence এর Passive Voice থেকে Active Voice এর রূপান্তরের নিয়ম:
- যেহেতু প্রদত্ত Sentence টি Let দিয়ে শুরু হয়েছে তাই Sentence টিকে Imperative Sentence (passive voice) এ দেয়া আছে। 
- Active Voice এর ক্ষেত্রে প্রথমে Let উঠে গিয়ে মূল Verb এর Base Form বসবে।
- be উঠে যাবে।
- Passive Voice এর Subject টি Active Voice এ Object হিসেবে বসে।

Passive Voice: Let the best answer be chosen.
Active Voice: Choose the best answer.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৯.
He has said to me, "I shall go out but you will stay." (make it indirect)
  1. He told me that he will go out but I shall stay.
  2. He has told me that he would go out but I should stay.
  3. He has told me that he would go out but I shall stay.
  4. He has told me that he will go out but I shall stay.
ব্যাখ্যা
• Direct Speech থাকে Indirect Speech এ রূপান্তরের নিয়ম:
- Direct Speech এ Reporting Verb এর Tense যদি Present tense বা Future Tense হয় তখন Indirect SpeechTense এর কোন পরিবর্তন হবে না।
- Inverted Comma এর পরিবর্তে that বসে।
- Reported Speech এর Person এর পরিবর্তন হয়।

Direct Speech: He has said to me, "I shall go out but you will stay."
Indirect Speech: He has told me that he will go out but I shall stay.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২০.
Since he started exercising, he has become healthier. Here, the underlined clause is -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Prepositional Clause
ব্যাখ্যা
Adverbial clause of time:
- Principal clause এর কাজ সম্পন্ন করার সময়কে নির্দেশ করে।
- Adverbial Clause of time টি Conjunctions of time দিয়ে শুরু হয়।
- যেমন: As soon as, Before, After, Hardly --- when, No sooner --- than, Since, The sooner ইত্যাদি দিয়ে শুরু করে কমা পর্যন্ত বা এগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত Adverbial Clause এবং বাকী অংশ Principle Clause.
- Adverbial Clause of time, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

Correct Answer: Since he started exercising, he has become healthier. Here, the underlined clause is - Adverbial Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২১.
The Antonym of the word 'Gallant' is -
  1. Cowardly
  2. Brave
  3. Childish
  4. Robust
ব্যাখ্যা
• Gallant (Noun, Adjective, Verb).
- English meaning: Brave, especially in a very difficult situation.
- Bangla meaning: সাহসিক, দুঃসাহসিক, অকুতোভয়।

Synonym: Brave, Heroic, Fearless.
Antonym: Timorous, Ungallant, Dastardly, Coward.

অন্যদিকে,
Cowardly - ভীরু, কাপুরুষ;
Brave - সাহসী, নির্ভীক;
Childish - বালসুলভ, চপল;
Robust - মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২২.
The synonym of the word 'Blithe' is -
  1. Sad
  2. Joyous
  3. Dull
  4. Lazy
ব্যাখ্যা
• Blithe (Adjective).
- English meaning: Having or showing a good mood or disposition.
- Bangla meaning: হাসিখুশি; প্রফুল্ল; আনন্দিত।

Synonym: Cheerful, Optimistic, Bright.
Antonym: Sullen, Gloomy, Morose.

অন্যদিকে,
Sad - অসুখী, বিষণ্ণ;
Joyous - আনন্দময়, উল্লাসময়;
Dull - নিষ্প্রভ, অনুজ্জ্বল;
Lazy - অলস, শ্রমবিমুখ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৩.
Choose the correct sentence.
  1. The quality of the products are not good.
  2. Five hundred dollars are too much for this item.
  3. A bouquet of flowers is on the table.
  4. Neither John nor his friends is coming to the party.
ব্যাখ্যা
• Correct Sentence: A bouquet of flowers is on the table. (অপশন গ).
- A bouquet of flowers হলো একটি Noun phrase এবং এই phrase -এর head word (A bouquet) হলো singular তাই verb টিও singular হবে।

অন্যদিকে
,
(ক) যখন কোন Infinitive, Gerund, Verbal Noun, Clause বা Phrase কোন Sentence এর Subject হয় তখন Verb Singular হয়। 
Correct Sentence: The quality of the products is not good.

(খ) একক দৈর্ঘ্য, পরিমাপ বা স্থান বুঝালে Subject দেখতে Plural হলেও Verb Singular হয়।
Correct Sentence: Five hundred dollars is too much for this item.

(ঘ) Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
Correct Sentence: Neither John nor his friends are coming to the party.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৪.
What is the meaning of the idiom "Cat's sleep"?
  1. Pretending to be asleep
  2. Deep slumber
  3. Sleeping disorder
  4. Early riser
ব্যাখ্যা
• Cat’s sleep (Noun)
- English Meaning: A state where someone pretends to be asleep while still being aware of their surroundings.
- Bangla Meaning: ঘুমের ভান করা।

উল্লিখিত অপশনগুলো,
Pretending to be asleep - ঘুমের ভান করা,
Deep slumber - গভীর ঘুম,
Sleeping disorder - ঘুমের সমস্যা,
Early riser - ভোরে ওঠার অভ্যাস।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৫.
Would that I ___ (visit) my hometown more often.
  1. visit
  2. could visit
  3. to visit
  4. visiting
ব্যাখ্যা
Would that দিয়ে Sentence শুরু হলে Subject এরপর Could বসে এবং Verb এর Present Form বসে।
- Would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়।

Correct Sentence: Would that I could visit my hometown more often.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৬.
Washing with a special cream is recommended for scalp infections. Here 'Washing' is a/an -
  1. particle
  2. Verb
  3. Gerund
  4. Present Continuous
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে verb এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হয়।
- Object হিসেবে ব্যবহৃত হয়।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Wash' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: Washing with a special cream is recommended for scalp infections. Here 'Washing' is a/an - Gerund.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৭.
They were going to attend the meeting. (make it passive)
  1. The meeting were going to be attended by them.
  2. The meeting was going to been attended by them.
  3. The meeting was being going to be attended by them.
  4. The meeting was going to be attended by them.
ব্যাখ্যা
be going to দিয়ে Active Voice থাকলে তা Passive Voice এ রূপান্তরের নিয়ম:
- Active voice এর Object টি Passive voice এর Subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
- going to এর কোন পরিবর্তন হয় না।
- going to এরপর be বসে।
- মূল verb এর Past participle form বসে।
- by বসে।
- Active voice এর Subject টি Passive voice এ Object হিসেবে বসে।

Active Voice: They were going to attend the meeting.
Passive Voice: The meeting was going to be attended by them.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৮.
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সঙ্গে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১১
  3. ১৫
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সঙ্গে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = a

প্রশ্নমতে, 
(২a) + ১৫ = ৪১৫ 
বা, ৪a + ১৫ = ৪১৫ 
বা, ৪a = ৪১৫ - ১৫ 
বা, ৪a = ৪০০ 
বা, a = ৪০০/৪ 
বা, a = ১০০ 
বা, a = ১০
∴ a = ১০ 

∴ সংখ্যাটি = ১০  ।
২৯.
১.৮ হেক্টর সমান কত একর? 
  1. ৪.২ একর
  2. ৪.৫ একর
  3. ৪.৭৫ একর
  4. ৪.৮ একর
ব্যাখ্যা
প্রশ্ন: ১.৮ হেক্টর সমান কত একর? 

সমাধান: 
আমরা জানি, 
১ হেক্টর = ২.৪৭ একর 
∴ ১.৮ হেক্টর = (২.৪৭ × ১.৮) একর 
= ৪.৪৪৬ একর 
= ৪.৫ একর (প্রায়) ।
৩০.
৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যে ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ২৪ ফুট
  3. ১৬ ফুট
  4. ২৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যে ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক 
∴ ছোট অংশ = ২ক/৩ 

শর্তমতে, 
ক + (২ক/৩) = ৪০ 
বা, (৩ক + ২ক)/৩ = ৪০ 
বা, ৫ক/৩ = ৪০ 
বা, ৫ক = (৪০ × ৩) 
বা, ক = (৪০ × ৩)/৫ 
∴ ক = ২৪ 

∴ ছোট অংশ = ২ক/৩ 
= (২ × ২৪)/৩ 
= ১৬ ফুট ।
৩১.
2x2 - 5xy + 2y2 এর একটি উৎপাদক হবে কোনটি?
  1. (x - 2)
  2. (x + 2)
  3. (x + 2y)
  4. (x - 2y)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 5xy + 2y2 এর একটি উৎপাদক হবে কোনটি? 

সমাধান: 
2x2 - 5xy + 2y2
= 2x2 - 4xy - xy + 2y2 
= 2x (x - 2y) - y (x - 2y) 
= (x - 2y) (2x - y)
৩২.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 14 মিটার এবং ক্ষেত্রফল 91 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? 
  1. 60°
  2. 90°
  3. 120°
  4. 150°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 14 মিটার এবং ক্ষেত্রফল 91 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? 

সমাধান: 

মনে করি, 
ত্রিভুজ ABC এর AB = c = 13 মিটার, AC = b = 14 মিটার 
△ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = 91 বর্গমিটার, 
AB ও BC বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। 

∴ △ ক্ষেত্র ABC ক্ষেত্রফল = (1/2) × c × b × sinθ
বা, 91 বর্গমিটার = (1/2) × 13 × 14 × sinθ বর্গমিটার 
বা, 7 × 13 × sinθ = 91 
বা, sinθ = 91/(7 × 13)
বা, sinθ = 91/91
বা, sinθ = 1
বা, sinθ = sin90° 
∴ θ = 90° 

∴ নির্ণেয় অন্তর্ভুক্ত কোণ = 90°  ।
৩৩.
যদি x/y = 3/4 হয়, তবে (x + y)/(x - y) এর মান কত? 
  1. - 2
  2. - 3
  3. - 5
  4. - 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x/y = 3/4 হয়, তবে (x + y)/(x - y) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x/y = 3/4
বা, (x + y)/(x - y) = (3 + 4)/(3 - 4)  [যোজন-বিয়োজন করে] 
বা, (x + y)/(x - y) = 7/-1
∴ (x + y)/(x - y) = - 7
৩৪.
৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত?
  1. ৩৫°
  2. ৩০°
  3. ৩৩°
  4. ৩৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত? 

সমাধান: 
দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণ অপরটির পূরক কোণ। 
∴ একটি কোণ ৫৫° হলে, 
অপর কোণটি হবে = (৯০ - ৫৫)° 
= ৩৫° । 
৩৫.
কেরোসিনের মূল্য ৩০% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ ৪% বেড়ে গেল। ঐ পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিলো? 
  1. ১০%
  2. ২০%
  3. ১২%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কেরোসিনের মূল্য ৩০% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ ৪% বেড়ে গেল। ঐ পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিলো? 

সমাধান: 
৩০% বৃদ্ধিতে মূল্য হয় = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা 

ধরি, 
ব্যবহার x% কমাতে হবে 
∴ ব্যবহার কমাতে হবে ১৩০ এর x% = ১৩০ × (x/১০০) = ১৩x/১০ 

শর্তমতে, 
৩০ - (১৩x/১০) = ৪ 
বা, (৩০০ - ১৩x)/১০ = ৪ 
বা, ৩০০ - ১৩x = ৪০ 
বা, - ১৩x = ৪০ - ৩০০ 
বা, - ১৩x = - ২৬০ 
বা, x = -২৬০/ -১৩ 
∴ x = ২০ 

∴ ব্যবহার ২০% কমাতে হবে।
৩৬.
9.2n - 2.2n-1 = কত?
  1. 2n
  2. 2- n
  3. 2n - 3
  4. 2n + 3
ব্যাখ্যা
প্রশ্ন: 9.2n - 2.2n-1 = কত? 

সমাধান: 
9.2n - 2.2n-1
= 9 × 2n - 2 × 2n × 2-1
= 9 × 2n - 2 × 2n. 1/2
= 9 × 2n - 2n
= 2n (9 - 1)
= 2n × 8
= 2n.23
= 2n + 3
৩৭.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ৩/৫ গুণ হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৩০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৫০ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ৩/৫ গুণ হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৫x মিটার
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = ৫x × (৩/৫) মিটার = ৩x মিটার

প্রশ্নমতে, 
২(দৈর্ঘ্য + প্রস্থ) = ১৬০ 
বা, ২(৫x+ ৩x) = ১৬০ 
বা, ২ × (৮x) = ১৬০
বা, ১৬x = ১৬০ 
বা, x = ১৬০/১৬ 
∴ x = ১০ 

∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৫x মিটার
= (৫ × ১০) মিটার 
= ৫০ মিটার । 
৩৮.
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত? 
  1. ২০,০০০ টাকা
  2. ২৫,০০০ টাকা
  3. ৩০,০০০ টাকা
  4. ৩৫,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত? 

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা 
∴ ১০০ টাকার ২০ বছরের সুদ = (৫ × ২০) টাকা = ১০০ টাকা 
∴ ১০০ টাকা ২০ বছরের সুদে-আসলে হবে = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা 

সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা 
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/২০০ টাকা 
∴ সুদাসল ৫০,০০০ টাকা হলে আসল = (১০০ × ৫০,০০০)/২০০ টাকা 
= ২৫,০০০ টাকা 

∴ মূলধন = ২৫,০০০ টাকা । 
৩৯.
3 + 6 + 9 + ............... ধারাটির কত তম পদ 33?
  1. 10
  2. 12
  3. 11
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + ............... ধারাটির কত তম পদ 33?

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 3

মনে করি, 
n তম পদ = 33
∴ a + (n - 1) d = 33 
বা, 3 + (n - 1) 3 = 33
বা, 3 + 3n - 3 = 33
বা, 3n = 33
বা, n = 33/3
∴ n = 11

∴ ধারাটির 11 তম পদ 33  ।
৪০.
বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ৩√২
  2. ২√৩
  3. ৫√২
  4. ৫√৩
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr

শর্তমতে, 
πr = ১৮π 
বা, r = ১৮ 
বা, r = √১৮ 
বা, r = √(৯ × ২) 
∴ r = ৩√২ 

∴ বৃত্তের ব্যাসার্ধ = ৩√২  ।
৪১.
দুইটি রাশির অনুপাত ৮ : ১৫ , পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত? 
  1. ১৫
  2. ৪৫
  3. ৭৫
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৮ : ১৫ , পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত? 

সমাধান: 
ধরি, 
উত্তর রাশি = x

প্রশ্নমতে, 
৮ : ১৫ = ৪০ : x
বা, ৮/১৫ = ৪০/x
বা, ৮x = (১৫ × ৪০) 
বা, x = (১৫ × ৪০)/৮ 
∴ x = ৭৫ 

∴ উত্তর রাশি = ৭৫ । 
৪২.
একটি থলিতে নীল বল ১২ টি, সাদা বল ১৬ টি এবং কালো বল ২০ টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৩
  2. ২/৩
  3. ১/৪
  4. ১/৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে নীল বল ১২ টি, সাদা বল ১৬ টি এবং কালো বল ২০ টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
থলিতে মোট বলের সংখ্যা = (১২ + ১৬ + ২০) টি 
= ৪৮ টি 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = ১৬/৪৮ 
= ১/৩ 

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩) 
= (৩ - ১)/৩ 
= ২/৩ । 
৪৩.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার হলে, উহার সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৪২ বর্গ সেন্টিমিটার
  2. ৪৮ বর্গ সেন্টিমিটার
  3. ৫৬ বর্গ সেন্টিমিটার
  4. ৬২ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার হলে, উহার সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে, 
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ৩ সেন্টিমিটার 
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, b = ২ সেন্টিমিটার 
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, c = ৫ সেন্টিমিটার 

আমরা জানি, 
আয়তাকার ঘনবস্তুর সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২(ab + bc + ca) বর্গ একক 
= ২(ab + bc + ca) বর্গ সেন্টিমিটার 
= ২{(৩ × 2) + (২ × ৫) + (৫ × ৩)} বর্গ সেন্টিমিটার 
= ২(৬ + ১০ + ১৫) বর্গ সেন্টিমিটার 
= (২ × ৩১) বর্গ সেন্টিমিটার 
= ৬২ বর্গ সেন্টিমিটার।
৪৪.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ১৬২ টাকা
  2. ১৯৮ টাকা
  3. ২০০ টাকা
  4. ২১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা
= ৯০ টাকা 

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ছিল = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ছিল = ১০০/৯০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য ছিল = (১০০ × ১৮০)/৯০ টাকা 
= ২০০ টাকা 

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ২০০ টাকা । 
৪৫.
বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন: 
- ১৯৭২ সালের ২৩ মার্চ The Constituent Assembly of Bangladesh Order, 1972 জারি করা হয়।
- ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের ১ম বৈঠক আহ্বান করা হয়।
- ১৯৭২ সালের ১১ এপ্রিল ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধানের খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন সময়ে বৈঠক করে।
- ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করা হয়।
- সুদীর্ঘ আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

উৎস: তথ্য অধিদফতর, জাতীয় তথ্য বাতায়ন। 
৪৬.
ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কী?
  1. এফবিআই
  2. মোসাদ
  3. কেজিবি
ব্যাখ্যা
মোসাদ (Mossad):
- ইসরায়েলের গোয়েন্দা/গুপ্তচর সংস্থা হচ্ছে মোসাদ। 
- হিব্রু: "গোয়েন্দা ও বিশেষ অভিযানের কেন্দ্রীয় সংস্থা"। 
- প্রতিষ্ঠা: ডিসেম্বর ১৯৪৯ সালে "ইনস্টিটিউট ফর কো-অর্ডিনেশন" নামে প্রতিষ্ঠিত।
- মূল কার্যক্রম:বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোয়েন্দা বিশ্লেষণ, গোপন অভিযান পরিচালনা। 
- প্রথম পরিচালক: রেউভেন শিলোয়াহ।
- উৎপত্তি: ব্রিটিশ ম্যান্ডেট আমলে হাগানাহ (ইহুদি সামরিক বাহিনী) এর গোয়েন্দা শাখা থেকে গঠিত।
- অন্য প্রধান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আমান (Aman): সামরিক গোয়েন্দা সংস্থা। 
- শিন বেত (Shin Bet): অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। 

এছাড়া,
- ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- ১৯৫৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রধান নিরাপত্তা সংস্থা ছিল কেজিবি।
- রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংক্ষেপে র বা RAW ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা। 

উৎস: Britannica.
৪৭.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
  1. ১১৭ নং অনুচ্ছেদে
  2. ১২৭ নং অনুচ্ছেদে
  3. ১৩৬ নং অনুচ্ছেদে
  4. ১৩৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন: 
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের  পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে।
- কর্ম কমিশন দেশব্যাপি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 

উৎস: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ওয়েবসাইট। 
বাংলাদেশের সংবিধান। 
৪৮.
কোন দেশ সর্বপ্রথম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে?
  1. সৌদি আরব
  2. আলজেরিয়া
  3. মিশর
  4. ইরান
ব্যাখ্যা
ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা (১৯৮৮): 
- তারিখ: ১৫ নভেম্বর, ১৯৮৮
- ঘোষণাস্থল: আলজিয়ার্স, আলজেরিয়া। 
- ঘোষণা প্রদানকারী: ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি মুক্তি সংস্থার (PLO) চেয়ারম্যান। 
- রাজধানী হিসেবে ঘোষণা: জেরুজালেম। 
- প্রথম স্বীকৃতিদাতা দেশ: আলজেরিয়া। 
- এই ঘোষণা প্রথম ইন্তিফাদার (ফিলিস্তিনি গণজাগরণ) সময়কালে ফিলিস্তিনি স্বায়ত্তশাসনের দাবি সুদৃঢ় করেছিল।

উৎস: আল জাজিরা (২২ মে, ২০২৪)
৪৯.
৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কোন অঞ্চলকে?
  1. খুলনা
  2. বরিশাল
  3. চট্টগ্রাম
  4. সিলেট
ব্যাখ্যা
৩৬০ আউলিয়ার দেশ: 
- হযরত শাহজালাল (র.) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর।
- সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে।
- সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (র.) এর ওপর রাজা গৌড়গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (র.) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা।
- এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।
- কেউ কেউ সিলেটকে পূণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
৫০.
বাংলাদেশে ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. সালফার
  2. রক ফসফেট
  3. অ্যামোনিয়াম নাইট্রেট
  4. প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস: 
- প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি।
- এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার উৎপাদন।
- শতকরা প্রায় ২১ ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
- আমাদের দেশে বেশির ভাগ বিদ্যুৎও উৎপন্ন করা হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে।
- শতকরা প্রায় ৫১ ভাগ প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
- প্রায় শতকরা ২২ ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্পকারখানায়, ১১ ভাগ বাসাবাড়িতে এবং ১১ ভাগ জ্বালানি হিসেবে।
- এছাড়া প্রায় শতকরা ১ ভাগ প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানির কাজে ব্যবহৃত হয়।
- বাকি শতকরা ৫ ভাগ অপচয় (System Loss) হয়।
- আমাদের দেশে ২০০৩ সাল থেকে যানবাহনে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা শুরু হয়েছে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫১.
জাতিসংঘের বিশেষ সংস্থা ‘UNESCO’ কী নিয়ে কাজ করে?
  1. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
  2. শিশুদের অধিকার
  3. খাদ্য ও কৃষি
  4. পরমাণু শক্তি
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO):
- UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে বিস্তৃত পরিসরের দক্ষতা প্রদান করতে চায়।
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর, ১৯৪৫, লন্ডন। 
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স। 
- ইউনেস্কো ১২২৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে। [৯ মার্চ, ২০২৫]

উৎস: ইউনেস্কো ওয়েবসাইট।
৫২.
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড কোন সার উৎপাদন করে?
  1. টিএসপি
  2. ইউরিয়া
  3. এসএসপি
  4. এমওপি
ব্যাখ্যা
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড: 
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ কারখানাটি যমুনা নদী হতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে ১৯৯২ সালে তারাকান্দি, থানা- সরিষাবাড়ী, জামালপুর  জেলায় স্থাপিত হয়। 
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৬১,০০০ মেট্রিক টন।
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত। 
-যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান।

উৎস: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। 
৫৩.
২০২৪ সালের G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
ব্যাখ্যা
গ্রুপ অফ সেভেন (G7): 
- ১৯৭৩ সালের জ্বালানি সংকটের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়। 
- প্রথম সম্মেলন: ১৯৭৫ সালে, রামবুইয়ে, ফ্রান্স। 
- ২০২৪ সালের G7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে। 
- বর্তমান সদস্য: ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। 
- ইউরোপীয় ইউনিয়নও প্রতিনিধিত্ব করে, তবে সভাপতিত্ব পায় না। 
- ১৯৭৬ সাল: কানাডা যোগ দেয়, G7 বর্তমান কাঠামো পায়
- ১৯৯৭-২০১৩ সাল: রাশিয়া যুক্ত হয়ে G8 গঠন
- ২০১৪: ক্রিমিয়া সংযুক্তির কারণে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। 
- G7 বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিগুলোর মধ্যে সহযোগিতা ও নীতিগত সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

উৎস: G7 ITALIA ওয়েবসাইট। 
৫৪.
বাংলাদেশের কোন উপজাতির পরিবার মাতৃতান্ত্রিক?
  1. গারো
  2. চাকমা
  3. মারমা
  4. ত্রিপুরা
ব্যাখ্যা
গারোদের পরিবার, বিবাহ ও ধর্ম:
- গারো পরিবার মাতৃতান্ত্রিক।
- পরিবারের সকল কর্তৃত্ব ও ক্ষমতা মাতা বা স্ত্রীর হাতে ন্যস্ত থাকে।
- সে কারণে গারো পরিবারে ও সম্প্রদায়ে পুরুষের প্রাধাণ্য কম।
- এ সমাজে উত্তরাধিকার মাতৃধারায় মা থেকে মেয়েতে বর্তায়।
 এখানে মাতৃবাস রীতি অনুসরণ করা হয়।
- বিয়ের পর গারো দম্পতি স্ত্রীর মায়ের বাড়িতে বসবাস করে।
- ইদানীং শিক্ষিত গারো-দম্পতিদের মধ্যে এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হয়।
- গারো সম্প্রদায়ে একক বিবাহভিত্তিক পরিবার বিদ্যামান।
- বাংলাদেশে বসবাসরত গারো সম্প্রদায়ের প্রায় শতকরা ৯০ ভাগ ধর্মান্তরিত খ্রিস্টান।
- এদের ঐতিহ্যগত ধর্মের নাম সাংসারেক।
- বর্তমানে শতকরা প্রায় ৮ ভাগ সাংসারেক ধর্মের অনুসারী এবং বাকি ২ ভাগ ইসলাম ও হিন্দুধর্মে বিশ্বাসী।
- গারোসমাজে ব্যবহৃত 'সাংসারেক' শব্দটি সম্ভবত এসেছে বাংলা সংসার থেকে।
- জগৎ সংসার বোঝাতেই সাংসারেক শব্দটি ব্যবহার করা হয়েছ।
- সংসার, পরিবার, খানা অর্থাৎ জাগতিক বিষয়কে কেন্দ্র করেই গারোদের ধর্ম।

উল্লেখ্য, খাসিয়াদের পরিবারও মাতৃতান্ত্রিক।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ৩০টি
  2. ৩২টি
  3. ২৬টি
  4. ২৭টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU): 
- ১৯৫১ সালে ছয়টি দেশ মিলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় (ECSC) গঠন করে।
- এরপর ১৯৫৭ সালে রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে এটি ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) নামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে ২৭টি দেশ অন্তর্ভুক্ত। [মার্চ, ২০২৫]
- ২০২০ সালে যুক্তরাজ্য EU থেকে বেরিয়ে যায় (ব্রেক্সিট)।

ইইউ'র প্রশাসন পরিচালনার জন্য ৪টি প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি সম্মিলিতভাবে ইইউকে নীতি নির্দেশনা প্রদান করে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন ভূমিকা পালন করে: 
- ইউরোপীয় সংসদ (ব্রাসেলস/স্ট্রাসবুর্গ/লুক্সেমবার্গ)
- ইউরোপীয় কাউন্সিল (ব্রাসেলস)
- ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল (ব্রাসেলস/লুক্সেমবার্গ)
- ইউরোপীয় কমিশন (ব্রাসেলস/লুক্সেমবার্গ/ইইউ জুড়ে প্রতিনিধিত্ব) 

তাদের কাজ অন্যান্য প্রতিষ্ঠান এবং সংস্থা দ্বারা পরিপূরক, যার মধ্যে রয়েছে:
- ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত (লুক্সেমবার্গ)
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ফ্রাঙ্কফুর্ট)
- ইউরোপীয় নিরীক্ষক আদালত (লুক্সেমবার্গ)

উৎস: EU ওয়েবসাইট।