পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
ভূগোল সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার মীমাংসা হয়েছে কোন আদালতে?
  1. ক) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  2. খ) স্থায়ী সালিশি আদালত
  3. গ) আন্তর্জাতিক ফৌজদারি আদালত
  4. ঘ) সমুদ্র আইন আদালত
সঠিক উত্তর:
খ) স্থায়ী সালিশি আদালত
উত্তর
সঠিক উত্তর:
খ) স্থায়ী সালিশি আদালত
ব্যাখ্যা
বাংলাদেশ বনাম ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় নেদারল্যান্ডস এ অবস্থিত স্থায়ী সালিশি আদালতে (Permanent Court of Arbitration-PCA)।
এই সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় ২০১৪ সালের ৮ জুলাই।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ ছিল ২৫,৬০২ বর্গকিলোমিটার। এই মামলার রায়ে বাংলাদেশ পায় ১৯,৪৬৭ বর্গকিলোমিটার।
উৎসঃ প্রথম আলো।
.
আয়তনের দিক থেকে চীন বিশ্বের কততম রাষ্ট্র?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
ব্যাখ্যা

আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া।
কানাডা, যুক্তরাষ্ট্র, চীন ও ব্রাজিল যথাক্রমে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বৃহত্তম দেশ।
জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন এবং দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস

অনেকের কনফিউশন হতে পারে তাই বিস্তারিত আলোচনা করা হলঃ
World Bank Data Center এবং ওয়ার্ল্ড এটলাসের সূত্রমতে, শুধু স্থলভাগের আয়তনের (Land area) হিসাবে চীন আয়তনে তৃতীয়।
কিন্তু জল-স্থল (Water & Land area) হিসাবে যুক্তরাষ্ট্র তৃতীয়।
কয়েকটা ব্যাপার,
বাংলাদেশের আয়তন : ১৪৭,৫৭০ বর্গকিমি (ভূমি : ১৩৩,৯১০ বর্গকিমি, জলজ : ১০,০৯০ বর্গকিমি)
সুত্রঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

আমরা যে আয়তন জানি সেটা Land and Water মিলিয়ে Total Surface Area.
World Bank অনুসারেঃ
Total Surface area of United States: 9,831,510 (square km)
Total Surface area of China: 9,562,910 (square km)
ওয়ার্ল্ড এটলাসের সূত্রমতেঃ
United States - 9,833,517
China - 9,596,961

এছাড়াও বলে রাখা প্রয়োজন যে, ভৌগোলিক ব্যাপারগুলোর জন্য ওয়ার্ল্ড এটলাস ব্রিটানিকা থেকে অনেক বেশি গ্রহণযোগ্য।
আশা করি আর কোন কনফিউশন থাকবে না।

.
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী হলেন-
  1. ক) নিশাত মজুমদার
  2. খ) আসমা খানম
  3. গ) নিশাত খন্দকার
  4. ঘ) সুরাইয়া ইসলাম
সঠিক উত্তর:
ক) নিশাত মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ক) নিশাত মজুমদার
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২), দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম এবং এভারেস্টের দুই দিক থেকে দুইবার জয় করেন এম এ মুহিত।
উৎসঃ বিবিসি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
নিচের কোনটি বিশ্বব্যাংকের মতে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ?
  1. ক) জাপান
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) ন্যাদারল্যান্ড
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ।
২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য ৫টি ঝুকিপূর্ণ দিক চিহ্নিত করেছে।
এগুলো হলো মরূকরণ, বন্যা, ঝড়, সসমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা।
এগুলোর প্রতিটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ ১২টি দেশের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার ৫টি ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণসহ ৩টিতে নাম আছে বাংলাদেশের।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে গিয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে?
  1. ক) পদ্মা
  2. খ) যমুনা
  3. গ) করতোয়া
  4. ঘ) মেঘনা
সঠিক উত্তর:
খ) যমুনা
উত্তর
সঠিক উত্তর:
খ) যমুনা
ব্যাখ্যা

১৭৮২ থেকে ১৭৮৭ সালের মধ্যে সংঘটিত ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান কালের যমুনা নদীর সৃষ্টি হয়।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নামক স্থানে ব্রহ্মপুত্র নদ তার পুরানো গতিপথ পরিবর্তন করে দক্ষিণাভিমুখী যমুনা নদী নামে প্রবাহিত হয়ে আরিচায় গঙ্গা (পদ্মা) নদীর সঙ্গে মিলিত হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি মিঠা পানির উৎস?
  1. ক) হ্রদ
  2. খ) মহাসাগর
  3. গ) উপসাগর
  4. ঘ) সাগর
সঠিক উত্তর:
ক) হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
ক) হ্রদ
ব্যাখ্যা
পৃথিবীর সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন- লবণাক্ত ও মিঠা পানি।
পৃথিবীর সকল মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত এবং নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি মিঠা পানির উৎস।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
ইসরাইল-এর সমুদ্রবন্দর কোনটি?
  1. ক) আকাবা
  2. খ) আন্টওয়ার্প
  3. গ) জেদ্দা
  4. ঘ) হাইফা
সঠিক উত্তর:
ঘ) হাইফা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাইফা
ব্যাখ্যা
হাইফা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ইসরাইলের প্রধান সমুদ্রবন্দর।
জর্ডানের সমুদ্রবন্দরের নাম আকাবা।
আন্টওয়ার্প বেলজিয়ামের সমুদ্রবন্দর।
জেদ্দা সৌদি আরবের সমুদ্রবন্দর।
উৎসঃ ব্রিটানিকা এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট
.
নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ক) কানাডা
  2. খ) ঘানা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) পেরু
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
বিশ্বে ছিদ্রায়িত রাষ্ট্রের সংখ্যা দুইটি। এগুলো হলো- দক্ষিণ আফ্রিকা ও ইতালি।
দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে ‘লেসোথ’ নামের আরেকটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত।
অন্যদিকে, ইতালির অভ্যন্তরে ‘ভ্যাটিকান সিটি’ ও ‘সানম্যারিনো’ রাষ্ট্রদ্বয় অবস্থিত।
উৎসঃ ওয়ার্ল্ড অ্যাটলাস
.
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো-
  1. ক) হালদা নদী
  2. খ) তিস্তা নদী
  3. গ) মেঘনা নদী
  4. ঘ) হাকালুকি হাওড়
সঠিক উত্তর:
ক) হালদা নদী
উত্তর
সঠিক উত্তর:
ক) হালদা নদী
ব্যাখ্যা
চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
এটি খাগড়াছড়ি থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
হালদা নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম। সম্প্রতি সরকার এই নদীকে ''বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ'' ঘোষণা করেছে।
উৎসঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট
১০.
কোন শহরে ১৯৯২ সালের ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ অনুষ্ঠিত হয়?
  1. ক) রিও ডি জেনেরিও
  2. খ) রোম
  3. গ) প্যারিস
  4. ঘ) হামবুর্গ
সঠিক উত্তর:
ক) রিও ডি জেনেরিও
উত্তর
সঠিক উত্তর:
ক) রিও ডি জেনেরিও
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন বা United Nations Conference on Environment and Development’ অনুষ্ঠিত হয়।
এতে ১১৭টি দেশের রাষ্ট্রপ্রধানসহ মোট ১৭৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
এই সম্মেলন থেকে এজেন্ডা-২১, UNFCCC, জীববৈচিত্র্য সম্পর্কিত সনদ এবং পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’ গৃহিত হয়।
উৎসঃ ব্রিটানিকা
১১.
পূর্বাশা কোন দ্বীপের অপর নাম?
  1. ক) দক্ষিণ তালপট্টি
  2. খ) মনপুরা
  3. গ) নিঝুমদ্বীপ
  4. ঘ) হাড়িয়াভাঙ্গা
সঠিক উত্তর:
ক) দক্ষিণ তালপট্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ তালপট্টি
ব্যাখ্যা
দক্ষিণ তালপট্টি দ্বীপ, পূর্বাশা বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরের অবস্থিত ভারতের ছোটো জনবসতিহীন সাগরমুখী দ্বীপ।
এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে। নদীর মোহনা থেকে দুই কিলোমিটার দূরে এর অবস্থান।
উৎসঃ বাংলাপিডিয়া।
১২.
নিচের কোনটি প্রবাল দ্বীপ?
  1. ক) সোনাদিয়া
  2. খ) সেন্ট মার্টিন
  3. গ) কুতুবদিয়া
  4. ঘ) মহেশখালি
সঠিক উত্তর:
খ) সেন্ট মার্টিন
উত্তর
সঠিক উত্তর:
খ) সেন্ট মার্টিন
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
১৩.
সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কী?
  1. ক) পৃথিবীর আহ্নিক গতি
  2. খ) সমুদ্রজলের তাপমাত্রার পার্থক্য
  3. গ) সমুদ্রজলের লবণাক্ততার পার্থক্য
  4. ঘ) নিয়ত বায়ু প্রবাহ
সঠিক উত্তর:
ঘ) নিয়ত বায়ু প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিয়ত বায়ু প্রবাহ
ব্যাখ্যা
নিয়ত বায়ু প্রবাহই সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। এসব বায়ু প্রবাহ সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে।
সমুদ্রস্রোত সৃষ্টির আরো কিছু কারণের মধ্যে - পৃথিবীর আহ্নিক গতি, সমুদ্রজলের তাপমাত্রার পার্থক্য, সমুদ্রজলের লবণাক্ততার পার্থক্য উল্লেখযোগ্য।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
১৪.
জোয়ার অত্যন্ত প্রবাল হয় কখন?
  1. ক) চন্দ্র ও সূর্য একই সরল রেখায় থাকলে
  2. খ) চন্দ্র ও সূর্য কৌণিকভাবে অবস্থান করলে
  3. গ) পৃথিবী ও চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে
  4. ঘ) সূর্য ও পৃথিবী এক সমকোণে অবস্থান করলে
সঠিক উত্তর:
ক) চন্দ্র ও সূর্য একই সরল রেখায় থাকলে
উত্তর
সঠিক উত্তর:
ক) চন্দ্র ও সূর্য একই সরল রেখায় থাকলে
ব্যাখ্যা
প্রধানত দুটি কারণে জোয়ার-ভাটা সৃষ্টি হয়৷ এগুলো হলো-
১. চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং ২. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ শক্তি৷
সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না।
তবে চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকলে উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়।
অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে অধিকমাত্রায় জোয়ারের ফলে নৌকা, লঞ্চ ডুবে যায় এবং জানমালের ক্ষতি হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণির ভূগোল বোর্ড বই
১৫.
বাংলাদেশে গ্রীষ্মকালের সময়সীমা হলো কোনটি?
  1. ক) কার্তিক-অগ্রহায়ণ
  2. খ) ফাল্গুন-জ্যৈষ্ঠ
  3. গ) বৈষাখ-জ্যৈষ্ঠ
  4. ঘ) কার্তিক-জ্যৈষ্ঠ
সঠিক উত্তর:
খ) ফাল্গুন-জ্যৈষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাল্গুন-জ্যৈষ্ঠ
ব্যাখ্যা
বাংলাদেশের মার্চ থেকে মে মাস (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল, যা এদেশের সবচেয়ে উষ্ণ ঋতু।
এ সময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এ ঋতুতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৬.
সমুদ্র সমতল থেকে কোন শীলাস্তুপ কমপক্ষে কত মিটার উচু হলে একে পর্বত বলা যাবে?
  1. ক) ৫০০
  2. খ) ৬০০
  3. গ) ৯০০
  4. ঘ) ১০০১
সঠিক উত্তর:
ঘ) ১০০১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০১
ব্যাখ্যা
সমুদ্র সমতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উচু ও খাড়া ঢালবিশিষ্ট শীলাস্তুপকে পর্বত বলে।
সাধারণত ৬০০ - ১০০০ মিটার উচু, স্বল্পবিস্তৃত শীলাস্তুপকে পাহাড় বলে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৭.
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত কোনটি?
  1. ক) ২১ জুন
  2. খ) ২২ জুন
  3. গ) ২২ ডিসেম্বর
  4. ঘ) ২১ মার্চ
সঠিক উত্তর:
গ) ২২ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ ডিসেম্বর
ব্যাখ্যা
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত হলো ২১ জুন। এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।
২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন। একইদিন দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।
উৎসঃ ভুগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি