পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes১৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৪
সিলেবাস
"Exam - 52 Daily Quiz Bangla: Topic: প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ ইত্যাদি।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
'নশ্বর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অস্থায়ী
  2. অনশ্বর
  3. ক্ষণস্থায়ী
  4. অবিনশ্বর
ব্যাখ্যা
• 'নশ্বর' এর বিপরীত শব্দ - অবিনশ্বর

অন্যদিকে, 
- 'ক্ষণস্থায়ী' শব্দের বিপরীত শব্দ - দীর্ঘস্থায়ী।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- ‘প্রত্যয়’ এর বিপরীত শব্দ- 'সংশয়'
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো - বিরত।
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত'
- ‘ভদ্র’ এর বিপরীত শব্দ- অভদ্র। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘অতল’ শব্দের প্রতিশব্দ -
  1. প্রগাঢ়
  2. তালাশ
  3. প্রবণতা
  4. সংবাদ
ব্যাখ্যা
‘অতল’ শব্দের প্রতিশব্দ:
- নিবিড়, গভীর, গহন, প্রগাঢ়।

অন্যদিকে,
‘সন্ধান’ শব্দের প্রতিশব্দ:
- সংবাদ, বার্তা, তথ্য, সমাচার, বিবরণ, খবর, বৃত্তান্ত, খোঁজখবর।

‘খোঁজ’ শব্দের প্রতিশব্দ:
- সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ

‘আকর্ষণ’ শব্দের প্রতিশব্দ:
- টান, প্রবণতা, ঝোঁক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘বনিতা’ শব্দের অর্থ কী?
  1. অঙ্গনা
  2. কান্তা
  3. পত্নী
  4. প্রেয়সী
অনির্ধারিত
ব্যাখ্যা
• ‘বনিতা’ শব্দের অর্থ:
- স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী

অন্যদিকে,
‘ললনা’ শব্দের অর্থ:
- নারী, কান্তা, পত্নী

‘অঙ্গনা’ শব্দের অর্থ:
- অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

[প্রশ্নে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]
.
'সাকার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সরস
  2. সরব
  3. নিরাকার
  4. আকার
ব্যাখ্যা
• 'সাকার' শব্দের বিপরীত শব্দ - নিরাকার

অন্যদিকে,
- 'নীরস' শব্দের বিপরীত শব্দ - সরস।
- 'সরব’ শব্দের বিপরীতার্থক - নীরব। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. ভূ
  2. মর্ত্য
  3. ক্ষিতি
  4. বসুধাধর
ব্যাখ্যা
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় - বসুধাধর
- 'পর্বত' শব্দের সমার্থক শব্দ - বসুধাধর।

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:

- জগৎ,
- ভুবন,
- সংসার,
- বিশ্ব,
- ধরা,
- বসুমতী,
- বসুন্ধরা,
- ভূ,
- মর্ত্য,
- মহী,
- মেদিনী,
- ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পর্ণ' শব্দের অর্থ নয় -
  1. পান
  2. শিখর
  3. তাম্বুল
  4. ডানা
ব্যাখ্যা
• 'পর্ণ'
- 'পর্ণ' একটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
এর অর্থ: 
- গাছের পাতা, তাম্বুল, পান, ডানা ইত্যাদি।

অন্যদিকে,
'শিখর' শব্দের অর্থ:
- শীর্ষদেশ, চূড়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘প্রবাস' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ভিনদেশ
  2. স্বদেশ
  3. নিজদেশ
  4. স্ববাস
ব্যাখ্যা
• 'প্রবাস' শব্দের বিপরীত শব্দ - স্ববাস

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও ‍নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
.
‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কোকিল
  2. কলাপী
  3. কাক
  4. কবুতর
ব্যাখ্যা
• ‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ - কোকিল

কোকিল’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর, মধুসখা।

অন্যদিকে,
• ‘কবুতর’ শব্দের প্রতিশব্দ:
- কপোত, পায়রা, পারাবত, নোটন।

• ‘কাক’ শব্দের প্রতিশব্দ:
- বায়স, পরভৃৎ, পরপোষক।

• ‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পূরণ' শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
  1. পূর্ণ
  2. অসম্পূর্ণ
  3. হরণ
  4. অপূরণ
ব্যাখ্যা
• 'হরণ' শব্দের বিপরীত শব্দ - পূরণ।

অন্যদিকে,
- 'রিক্ত' শব্দের বিপরীত শব্দ - পূর্ণ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল'
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১০.
'শীকর' শব্দের অর্থ কী?
  1. বাতাসে ভাসমান জলকনা
  2. শীর্ষ
  3. রাজস্ব
  4. মূল
ব্যাখ্যা
'শীকর' শব্দের অর্থ:
- বাতাসে ভাসমান জলকনা, জলবিন্দু।

অন্যদিকে,
- 'শিকড়' শব্দের অর্থ - মূল।
- 'রাজস্ব' শব্দের অর্থ - সরকারের প্রদেয় কর বা খাজনা।
- 'শীর্ষ' শব্দের অর্থ - চূড়া, মাথা, অগ্রভাগ, সর্বোচ্চ স্থান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'খতি' শব্দের অর্থ -
  1. বিপদ
  2. ক্রেতা
  3. ক্ষণকাল
  4. ঘুস
ব্যাখ্যা
• 'খতি' শব্দের অর্থ - ঘুস

অন্যদিকে,
- 'খতর' শব্দের অর্থ - বিপদ।
- 'খদ্দের' শব্দের অর্থ - ক্রেতা।
- 'খনেক' শব্দের অর্থ - ক্ষণকাল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
'ত্বরিত' এর বিপরীত শব্দ -
  1. আস্তে
  2. দ্রুত
  3. মৃদু
  4. শ্লথ
ব্যাখ্যা
• 'ত্বরিত' এর বিপরীত শব্দ - শ্লথ

অন্যদিকে,
- 'জলদি' এর বিপরীত শব্দ হচ্ছে - আস্তে।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ) ও ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ -
  1. অম্বুবাহ
  2. কুবলয়
  3. দামিনী
  4. বিপিন
ব্যাখ্যা
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
'প্রলম্বন' শব্দের অর্থ -
  1. বৃক্ষের শাখা
  2. সৌহার্দ্য
  3. কূটপ্রশ্ন
  4. দীর্ঘকায়
ব্যাখ্যা
• 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা

অন্যদিকে,
- 'প্রহেলিকা' শব্দের অর্থ - কূটপ্রশ্ন।
- 'প্রাংশু' শব্দের অর্থ - দীর্ঘকায়।
- 'মৈত্রী' শব্দের অর্থ - সৌহার্দ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।