পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes১২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
মানুষের দেহে মোট কতটি ক্রোমোসোম থাকে?
  1. ক) ৪৪টি
  2. খ) ৪৫টি
  3. গ) ৪৬টি
  4. ঘ) ৪৭টি
ব্যাখ্যা
মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোসোম থাকে। এ ২৩ জোড়া ক্রোমোসোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোসোমকে বলা হয় অটোসোম। অটোসোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই। অপর এক জোড়া ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম। সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম। লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়।
.
DNA নেই কোনটিতে?
  1. ক) TMV
  2. খ) E. Coli
  3. গ) T2 - ব্যকটেরিও ফাজ
  4. ঘ) ছত্রাক
ব্যাখ্যা
কিছুসংখ্যক ভাইরাস ছাড়া (যেমন, TMV বা Tobacco Mosaic Virus) প্রায় সব জীব কোষেই DNA বিদ্যমান। টোবাকো মোজাইক ভাইরাসে RNA থাকে।
.
On the Origin of Species গ্রন্থের লেখক কে?
  1. ক) Jean-Baptiste Lamarck
  2. খ) Charles Darwin
  3. গ) Alfred Russel Wallace
  4. ঘ) Gregor Mendel
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি
.
বায়ুথলিকে কি বলা হয়?
  1. ক) ব্রঙ্কাস
  2. খ) অ্যালভিকিওল
  3. গ) ব্রঙ্কিউল
  4. ঘ) ট্রাকিয়া
ব্যাখ্যা
দুটি ফুসফুস বক্ষগহ্বরের মধ্যে দুপাশে অবস্থিত। ইহা স্পঞ্জের ন্যায় নরম ও কোমল। ডান ফুসফুস তিন খন্ডে ও বাম ফুসফুস দু’খন্ডে বিভক্ত। প্রতিটি ফুসফুসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ বা বায়ু থলি থাকে। এ বায়ুথলিগুলোর মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে। বায়ুথলিগুলিকে অ্যালভিওলাসও বলা হয়। প্রতিটি ব্রঙ্কিউলের শেষপ্রান্তে অ্যালভিওলাস থাকে।
.
বৃক্কের মাধ্যমে কোন বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়?
  1. ক) নাইট্রোজেন ঘটিত বর্জ্য
  2. খ) কার্বন ডাই-অক্সাইড
  3. গ) পিত্ত রঞ্জক
  4. ঘ) ঘাম
ব্যাখ্যা
প্রাণিদেহের সৃষ্ট বর্জ্য পদার্থের শতকরা ৭৫ ভাগ অংশ রেচনকার্য সম্পন্ন করে বৃক্ক। এজন্য বৃক্ককে প্রধান রেচন অঙ্গ বলা হয়। মানবদেহে ফুসফুসের সাহায্যে কার্বন ডাই অক্সাইড, ত্বকের সাহায্যে ঘাম জাতীয় পদার্থ, যকৃতের সাহায্যে পিত্তরঞ্জক এবং বৃক্কের সাহায্যে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ বা মূত্র (টৎরহব) নিষ্কাশিত হয়। সকল ধরনের বর্জ্য বা রেচন পদার্থের নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন পদ্ধতি বলা হলেও, প্রকৃতপক্ষে রেচন বলতে আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ দেহ থেকে বহিষ্কার করার পদ্ধতিকে বুঝায়। কাজেই মূত্রই মানবদেহের একটা প্রধান রেচন দ্রব্য এবং বৃক্কই মূত্র নিষ্কাশনের প্রধান অঙ্গ।
.
ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয় কোন অংশ থেকে?
  1. ক) শুক্রাশয়
  2. খ) অগ্নাশয় গ্রন্থি
  3. গ) ডিম্বাশয়
  4. ঘ) থাইমাস গ্রন্থি
ব্যাখ্যা
ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্ট্রেরণ ও রিলাক্সিন হরমোন নিঃসৃত হয়।
.
উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান কয়টি?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ ৬ টি।
নতুন ব্যাখ্যাঃ
উদ্ভিদের ম্যাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাইক্রো উপাদান বা গৌণ পুষ্টি উপাদান ৬ টি।
যথা- দস্তা বা জিংক (Zn), ম্যাংগানিজ (Mn), মোলিবডেনাম (Mo), বোরন (B), তামা বা কপার (Cu) এবং ক্লোরিন (Cl) ।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোনটি মসবর্গের অন্তর্ভুক্ত?
  1. ক) পেঁপে
  2. খ) নারিকেল
  3. গ) Riccia
  4. ঘ) Fungi
ব্যাখ্যা
ব্রায়োফাইটা বা মসবর্গঃ এ বিভাগে কতক উদ্ভিদকে নরম কান্ড ও পাতার মত অংশে বিভক্ত করা যায় এবং কতক উদ্ভিদ থ্যালোয়েড জাতীয়। উদাহরণঃ Riccia, Marchantia ইত্যাদি।
.
সবাত শ্বসন কোথায় ঘটে?
  1. ক) ক্লোরোপ্লাস্টে
  2. খ) সাইটোপ্লাজমে
  3. গ) মাইটোকন্ড্রিয়াতে
  4. ঘ) উপরের খ ও গ
ব্যাখ্যা
সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপটি কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং ক্রেবস্ চক্রটি মাইট্রোকন্ড্রিয়াতে ঘটে। সবাত শ্বসনে মোট যে ৩৮টি ATP (অ্যাডিনো সাইন ট্রাই ফসফেট) উৎপন্ন হয়, যা কোষের প্রয়োজনীয় শক্তির উৎস হিসেবে কাজ করে।
১০.
Virus শব্দটির অর্থ কি?
  1. ক) মিষ্টি
  2. খ) বিষ
  3. গ) ক্ষুদ্র বস্তু
  4. ঘ) ক্ষুদ্র জীবাণু
ব্যাখ্যা
ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকেই ভাইরাস বলা হত। এরা অকোষীয় এবং আকারে এতই ছোট যে খালি চোখেতো দূরের কথা, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। এদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়।
১১.
HIV এর পূর্ণরূপ কি?
  1. ক) Harmful Immunodifficulty virus
  2. খ) Human Immunodeficiency virus
  3. গ) Human Immuno virus
  4. ঘ) Human Immunodeficiency virus
অনির্ধারিত
ব্যাখ্যা
খ ও ঘ দুটোই সঠিক।
১২.
ডিপথেরিয়া রোগের কারণ কোনটি?
  1. ক) Mycobacterium
  2. খ) Bacillus
  3. গ) Corynebacterium
  4. ঘ) Diplococcus
ব্যাখ্যা

Mycobacterium tuberculosis - যক্ষ্মা
Bacillus dysenteri - আমাশয়
Corynebacterium diptheriae - ডিপথেরিয়া
Diplococcus pneumoniae - নিউমোনিয়া

১৩.
সায়ানোব্যাকটেরিয়া কোন ধরনের শৈবালের অন্তর্ভুক্ত?
  1. ক) সবুজ শৈবাল
  2. খ) নীলাভ-সবুজ শৈবাল
  3. গ) লোহিত শৈবাল
  4. ঘ) লাল শৈবাল
ব্যাখ্যা
সায়ানোব্যাকটেরিয়া তথা নীলাভ সবুজ শৈবালগুলির (Blue Green Algae) বিস্তারণ সম্ভবত উষ্ণমন্ডলীয় দেশগুলিতে বেশি। তবে, সায়ানোব্যাকটেরিয়া বাংলাদেশে ব্যাপকভাবে জন্মে থাকে। এরা ব্যাকটেরিয়া থেকে আকারে বড় এবং দেখতে নীলাভ সবুজ বর্ণের।