পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
মহাবিশ্ব সৃষ্টি এবং এর বিবর্তন সংক্রান্ত বিজ্ঞান-
  1. ক) Astronomy
  2. খ) Particle Physics
  3. গ) Cosmology
  4. ঘ) Astrology
ব্যাখ্যা
Cosmology - the science of the origin and development of the universe. Modern cosmology is dominated by the Big Bang theory, which brings together observational astronomy and particle physics.
Source: Oxford
.
পাচক রস কোনগুলো?
  1. ক) ট্রিপসিন
  2. খ) লাইপেজ
  3. গ) এমাইলেজ
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলির প্রাচীরে থাকে। এ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ট্রিপসিন, লাইপেজ, এমাইলেজ যা গ্যাস্ট্রিক জুস বা পাচক রস নামে পরিচিত।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
.
সুর্যের প্রধান উপাদান কোনটি?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) হিলিয়াম
  3. গ) নিয়ন
  4. ঘ) ক্রিপ্টন
ব্যাখ্যা
The Sun, like others stars, is a ball of gas. In terms of the number of atoms, it is made of 91.0% hydrogen and 8.9% helium. By mass, the Sun is about 70.6% hydrogen and 27.4% helium.
Source: NASA
.
আধুনিক পদার্থ বিজ্ঞানের সূত্রপাত ঘটে কোন তত্ত্বের মাধ্যমে?
  1. ক) স্ট্রিং তত্ত্ব
  2. খ) কোয়ান্টাম তত্ত্ব
  3. গ) আপেক্ষিকতা তত্ত্ব
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আধুনিক পদার্থ বিজ্ঞানের সূত্রপাত ঘটে ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারের মাধ্যমে। এই তত্ত্বের সাহায্যে তিনি কালো বস্তুর (ডার্ক ম্যাটার) বিকিরণের শক্তি কোয়ান্টায়নের কথা বলেন। ১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব প্রদান করেন।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই
.
সুর্যের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
  1. ক) আলফা সেন্টুরাই
  2. খ) সিরিয়াস
  3. গ) বার্নার্ড’স স্টার
  4. ঘ) লাকাইল ৯৩৫২
ব্যাখ্যা
সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে আলফা সেন্টুরাই নক্ষত্র। এটি পৃথিবী থেকে চার আলোক বর্ষ দূরে অবস্থিত। আলফা সেঞ্চুরাই আসলে একটি ত্রিপল স্টার সিস্টেম।
Source: NASA
.
ব্ল্যাক হোল সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়?
  1. ক) নিচের সবগুলো উক্তি সত্য
  2. খ) এর মাধ্যাকর্ষণ বল খুব শক্তিশালী
  3. গ) এর থেকে আলো বিকিরণের মাধ্যমে নির্গত হয়
  4. ঘ) একটি তারকার মৃত্যুর সময় এর সৃষ্টি হয়
ব্যাখ্যা
A black hole is a place in space where gravity pulls so much that even light can not get out. The gravity is so strong because matter has been squeezed into a tiny space. This can happen when a star is dying.
Source: NASA
.
হ্যালির ধূমকেতু কোন কক্ষপথে সূর্যকে আবর্তন করে?
  1. ক) পর্যাবৃত্তাকার
  2. খ) বৃত্তাকার
  3. গ) উপবৃত্তাকার
  4. ঘ) উল্লম্বাকার
ব্যাখ্যা
সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ উপবৃত্তাকার যা একধরনের পর্যায়বৃত্ত গতি। সূর্যকে যারা প্রদক্ষিণ করে তারা সূর্যকে ঘিরে উপবৃত্তাকার বা Elliptical পথে ঘুরে৷
উৎসঃ নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
.
প্লুটো একটি-
  1. ক) নক্ষত্র
  2. খ) উপগ্রহ
  3. গ) গ্রহ
  4. ঘ) বামন গ্রহ
ব্যাখ্যা
প্লুটো সহ সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস নামে আরো কয়েকটি বামন গ্রহ আছে৷ ২০০৬ সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়, বর্তমানে এটাকে বামন গ্রহ (Dwarf Planet) বলা হয়ে থাকে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
.
থিওরি অব রিলেটিভিটি কয়টি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। ১৯০৫ সালে আইনস্টাইন এই দুটি স্বীকার্য প্রদান করেন।
প্রথম স্বীকার্যঃ- স্থির বা গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অপরিবর্তিত থাকে।
দ্বিতীয় স্বীকার্যঃ- শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষকের জন্য একই এবং তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান ২য় পত্র বই (উন্মুক্ত)
১০.
আলোর ব্যাপারে কোন তথ্যটি ভুল?
  1. ক) কোনো তথ্যই ভুল নয়
  2. খ) আলো এক ধরনের তরঙ্গ
  3. গ) আলো এক ধরনের কণা
  4. ঘ) আলো এক ধরনের তাড়িত চৌম্বকীয় তরঙ্গ
ব্যাখ্যা
আলো একধরনের তাড়িতচৌম্বকীয় তরঙ্গ। তরঙ্গতত্ত্ব অনুসারে আলো তরঙ্গ এবং কণাতত্ত্ব অনুসারে আলো কণা দিয়ে গঠিত৷ আসলে আলো তরঙ্গ এবং কণা দুই ধরণের বৈশিষ্ট্যই প্রদর্শন করে৷
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই এবং ব্রিটানিকা
১১.
কোন যন্ত্রের সাহায্যে হিগের কণার অস্তিত্ব প্রমাণিত হয়েছে?
  1. ক) ক্রলার ট্রান্সপোর্টার
  2. খ) লার্জ হ্যাড্রন কলাইডার
  3. গ) স্মল হ্যাড্রন কলাইডার
  4. ঘ) ন্যাশনাল ইগনিশন ফ্যাসিলিটি
ব্যাখ্যা
লার্জ হ্যাড্রন কলাইডার যন্ত্রের সাহায্যে ২০১৩ সালে হিগসের কণার অস্তিত্ব ধরা পড়ে৷ এই কণাকে ঈশ্বর কণা বলে অভিহিত করা হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
১২.
বায়ুমণ্ডলের কোন স্তরটি না থাকলে আবহাওয়ার সৃষ্টি হতো না?
  1. ক) এক্সোস্ফিয়ার
  2. খ) আয়নোস্ফিয়ার
  3. গ) স্ট্রাটোস্ফিয়ার
  4. ঘ) ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা
ট্রপোমণ্ডল ছাড়া কোন আবহাওয়ার সৃষ্টি হতো না; বরফ জমতো না; তুষার, কুয়াশা, শিলাবৃষ্টি ইত্যাদির সৃষ্টি হতো না। শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই
১৩.
নিরক্ষীয় অঞ্চলে বছর জুড়ে কোন প্রক্রিয়ায় বৃষ্টি হয়?
  1. ক) পরিচলন বৃষ্টি
  2. খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
  3. গ) বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি
  4. ঘ) ঘূর্ণি বৃষ্টি
ব্যাখ্যা
দিনের বেলায় সূ্র্যকিরণের জন্যে পানি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তৃতি অধিক এবং এখানে সূর্য সর্বদা লম্বভাবে কিরণ দেওয়ায় এখানকার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সব সময় বেশি থাকে। ফলে এই হালকা জলীয়বাষ্প উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকেল অথবা সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি ঘটায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই
১৪.
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থানের কারণে কোন ধরনের বায়ু নিয়মিত প্রবাহিত হয়?
  1. ক) সমুদ্র বায়ু
  2. খ) মৌসুমি বায়ু
  3. গ) স্থল বায়ু
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থানের কারণে সমুদ্র ও স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই
১৫.
চারটি মৌলিক বল তার বর্তমান রূপ লাভ করে কখন?
  1. ক) কোয়ার্ক কালে
  2. খ) মেসন কাল
  3. গ) ল্যাপটন কাল
  4. ঘ) স্ট্রিং কালে
ব্যাখ্যা
বিগ ব্যাং এর পরে

10-12s থেকে 10-6s

সময়কালকে কোয়ার্ক কাল বলে, এই সময়েই চারটি মৌলিক বল তাদের বর্তমান রুপ লাভ করে৷
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
১৬.
গ্লুকোজ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
  1. ক) ইনসুলিন
  2. খ) ট্রিপসিন
  3. গ) গ্লুকাগন
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
প্যানক্রিয়াস একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। এটি গুরুত্বপুর্ন দুইটি হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে। গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এ হরমোন দুটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
১৭.
বিবর্তনবিদ্যার আলোচ্য বিষয় নয় কোনটি?
  1. ক) প্রাণের বিকাশ
  2. খ) জীবের বিবর্তন
  3. গ) কালের বিবর্তন
  4. ঘ) জীবের ক্রমবিকাশ
ব্যাখ্যা
বিবর্তনবিদ্যা (Evolution): পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবংক্রমবিকাশের তথ্যসমূহের আলােচনা এ শাখার বিষয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
১৮.
শূন্যস্থানে ফোটনের বেগ কত?
  1. ক) 3×108 ms-1
  2. খ) 3×107 ms-1
  3. গ) 3×106 ms-1
  4. ঘ) 3×105 ms-1
ব্যাখ্যা
ফোটন আলোর বেগে প্রবাহিত হয়। আলোর বেগ ৩০০০০০ কিলোমিটার/সেকেন্ড অর্থাৎ ৩০০০০০০০০ মিটার/সেকেন্ড বা 3×108 ms-1
উৎসঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি- ড. আমির হোসেন
১৯.
“The origin of species by means of natural selection” বইটির লেখক কে?
  1. ক) মেন্ডেল
  2. খ) ডারউইন
  3. গ) ডে ভ্রিস
  4. ঘ) ভাইজম্যান
ব্যাখ্যা
১৮৫৯ সালে ডারউইনের The origin of species by means of natural selection বইটি প্রকাশিত হয়। এই বইয়ের মাধ্যমে তিনি প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেন।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
২০.
কার আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিলো?
  1. ক) অরস্টেড
  2. খ) কাউন্ট রামফোর্ড
  3. গ) ম্যাক্স প্লাংক
  4. ঘ) মাইকেলসন
ব্যাখ্যা
১৯০০ সালে ম্যাক্স প্ল্যাংক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন, এই তত্ত্ব ব্যবহার করে পরবর্তীতে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিলো।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
২১.
মানবদেহে রোগ প্রতিরক্ষার দ্বিতীয় স্তর-
  1. ক) ত্বক
  2. খ) সিলিয়া
  3. গ) লিম্ফোসাইট
  4. ঘ) নিউট্রোফিল
ব্যাখ্যা

রোগ জীবাণু কিংবা পরজীবী আক্রমণ প্রতিরোধের জন্য মানবদেহে সাধারণভাবে তিন ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা লক্ষ করা যায়।
প্রথম প্রতিরক্ষা স্তর - ত্বক, সিলিয়া ও মিউকাস, এসিড, লাইসোজাইম এনজাইম ও রক্ত জমাট।
দ্বিতীয় প্রতিরক্ষা স্তর - শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন বিভিন্ন ধরনের ফ্যাগোসাইটিক কোষ (ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ইত্যাদি), প্রদাহ সৃষ্টিকারী সাড়া ও দেহের তাপমাত্রা বৃদ্ধি প্রভৃতি দেহে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।
তৃতীয় প্রতিরক্ষা স্তর - ইমিউনিটি জনিত সাড়া (immune response) তৃতীয় স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত এবং এটি নির্দিষ্টভাবে (In specific) প্রতিরক্ষা প্রদান করতে পারে। অর্থাৎ বিশেষ বিশেষ জীবাণু বা পরজীবীর বিরুদ্ধে কিংবা বিশেষ কোনো অ্যান্টিজেন প্রতিরোধের জন্য এই ব্যবস্থায় ভিন্ন রকমের প্রতিহত পন্থা দেখা যায়।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান ২য় পত্র বই।

২২.
ইকোকার্ডিওগ্রাফি করা হয় কোনটির সাহায্যে?
  1. ক) এক্স রে
  2. খ) আলট্রাসাউন্ড
  3. গ) ইলেকট্রোকার্ডিওগ্রাম
  4. ঘ) সিটিস্ক্যান
ব্যাখ্যা
হৃৎপিন্ড পরীক্ষা করার জন্য যখন আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়, তখন এই পরীক্ষাকে ইকোকার্ডিওগ্রাফি বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
২৩.
কোন ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মা হয়?
  1. ক) Streptococcus
  2. খ) Armatimonadetes
  3. গ) Mycobacterium Tuberculosis
  4. ঘ) Chlamydiae
ব্যাখ্যা
যক্ষ্মা সাধারণত Mycobacterium Tuberculosis নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয় যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। অস্বাস্থ্যকর পরিবেশে বাস করলে অতি সহজে দেহে রোগ জীবাণুর বিস্তার ঘটে। যক্ষ্মা শুধু ফুসফুসের রোগ এই ধারণাটা সঠিক নয়। যক্ষ্মা অন্ত্র, হাড়, ফুসফুস এরকম দেহের প্রায় যেকোনো জায়গায় হতে পারে। সংক্রমিত গরুর দুধ খেয়েও যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
২৪.
রক্তে উচ্চ কোলেস্টরেলের কারণে কোন রোগ হয়?
  1. ক) এনিমিয়া
  2. খ) এনজিনা
  3. গ) লিউকোমিয়া
  4. ঘ) অস্টিওপরোসিস
ব্যাখ্যা
হৃৎপিণ্ডের করোনারি ধমনি গাত্রে চর্বি জমা হলে রক্তের সাহায্যে হৃৎপিণ্ডে অক্সিজেন ও খাদ্যসার পরিবহন ব্যাহত হওয়ায় বুকে ব্যাথা অনুভূত হয়। এ অবস্থাকে এনজিনা বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
২৫.
অপ্টিকাল ফাইবার ব্যবহার করা হয় কোন যন্ত্রে?
  1. ক) ইসিজি
  2. খ) সিটিস্ক্যান
  3. গ) এন্ডোস্কোপি
  4. ঘ) এনজিওগ্রাফি
ব্যাখ্যা
চিকিৎসার কারণে দেহের ভেতরের কোনো অঙ্গকে বাইরে থেকে সরাসরি দেখার প্রক্রিয়ার নাম এন্ডোস্কোপি৷ এন্ডোস্কোপি যন্ত্রে অপটিকাল ফাইবার ব্যবহার করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই
২৬.
কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন-
  1. ক) জন ফ্লেমিং
  2. খ) ম্যাক্সওয়েল
  3. গ) আইনস্টাইন
  4. ঘ) ম্যাক্স প্ল্যাঙ্ক
ব্যাখ্যা
কোন কোন ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হয় একে ফটো-তড়িৎ ক্রিয়া বলে। ১৯০৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন। এই জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
উৎস: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি
২৭.
ভূগর্ভের ভাগগুলোকে বলে-
  1. ক) টেকটোনিক প্লেট
  2. খ) লেয়ার
  3. গ) স্ট্রাটা
  4. ঘ) অশ্মমণ্ডল
ব্যাখ্যা

ভূগর্ভ বা ভূঅভ্যন্তর প্রধাণত ৩টি স্তরে তথা Layer এ বিভক্ত। প্রত্যেকটা স্তরকে কে বাংলায় মণ্ডল বলা হয়ে থাকে। ৩টি মণ্ডল নিয়ে ভূঅভ্যন্তর গঠিত, যথা, অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল।
এর মধ্যে, অশ্মমণ্ডল বা ভূত্বক কতগুলো প্লেট দ্বারা গঠিত এগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়ে থাকে।
প্রশ্নানুসারে, সঠিক উত্তর হয়, Layer বা মণ্ডল।
সুত্রঃ মাধ্যমিক ভূগোল বোর্ড বই।