পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
জাতিসংঘ - History, মূল সংস্থা, জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণ), জাতিসংঘ মিশন সমূহ, World Bank, IMF, WTO. সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে। তবে কার্যক্রম শুরু হয় ১ মার্চ, ১৯৪৭ সালে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে এ তহবিল প্রতিষ্ঠিত হয়। পরে এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
.
'ভেটো দেওয়ার' ক্ষমতা আছে নিচের কোন রাষ্ট্রগুলোর-
  1. ক) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও জাপান
  2. খ) যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও ব্রাজিল
  4. ঘ) চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ও যুক্তরাজ্য
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা ৫টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি। স্থায়ী সদস্যগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। তাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
.
আইএমএফের বর্তমান প্রধান অর্থনীতিবিদ-
  1. ক) অমর্ত্য সেন
  2. খ) গীতা গোপিনাথ
  3. গ) গাই রাইডার
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ এবং আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
.
'আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা' কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯০
  2. খ) ১৯৯২
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ২০০১
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ এই সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য। এই সংস্থাটির বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো। এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
.
নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য দেশ-
  1. ক) চীন ও ব্রাজিল
  2. খ) যুক্তরাষ্ট্র ও ভারত
  3. গ) চীন ও যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স ও জার্মানি
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। তাদের প্রত্যেকের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে 'ভেটো' প্রদানের ক্ষমতা আছে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবিদার কোন দেশটি?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য কয়েকটি রাষ্ট্র দাবি করছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি করা রাষ্ট্রগুলো হলো- জাপান, ভারত, ব্রাজিল, জার্মানি ইত্যাদি।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
.
আইএমএফের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১৯৩
  2. খ) ১৯১
  3. গ) ১৮৯
  4. ঘ) ১৮৭
ব্যাখ্যা
১৯৪৪ সালের জুলাই মাসে ব্রেটন উডস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় আইএমএফ। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১ মার্চ। সংস্থাটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সংস্থাটির বর্তমান সদস্য ১৮৯ টি। সর্বশেষ সদস্য দেশ নাউরু (২০১৬)। নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
.
'ICJ'- এর সদরদপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) দি হ্যাগ
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ, সোমালিয়া।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
.
'ICSID'- এর বর্তমান সদস্য সংখ্যা-
  1. ক) ১৫৫
  2. খ) ১৫৪
  3. গ) ১৭৩
  4. ঘ) ১৮১
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম সদস্য International Centre for Settlement of Investment Disputes (ICSID) এর প্রতিষ্ঠাকাল - ১৪ অক্টোবর, ১৯৬৬ সাল। এর পূর্ণ সদস্য সংখ্যা - ১৫৫টি।
বিশ্বব্যাংক কর্তৃক প্রণীত ICSID Convention - মোট ১৬৩টি দেশ স্বাক্ষর করেছে, তবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ৮টি দেশ এখনো তা অনুমোদন করে নি।
ICSID এর সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
উৎসঃ বিশ্বব্যাংক (ICSID) এর ওয়েবসাইট ও Live MCQ Content (Upcoming)

১০.
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে?
  1. ক) রবার্তো আজেভিদো
  2. খ) ডেভিড ম্যালপাস
  3. গ) উইকিয়ান আরমানো
  4. ঘ) প্যাসকেল রাউলিং
ব্যাখ্যা
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রধানকে মহাপরিচালক বলে। এই সংস্থার বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো। তিনি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার ষষ্ঠ মহাপরিচালক এবং ব্রাজিলের নাগরিক।
উৎসঃবিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।