পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
  1. ক) সোনা
  2. খ) রূপা
  3. গ) টিন
  4. ঘ) ইস্পাত
সঠিক উত্তর:
ঘ) ইস্পাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইস্পাত
ব্যাখ্যা
সোনা, রূপা, টিন হলো মৌলিক ধাতু। অন্যদিকে ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু।
.
নিচের কোন দেশটি অন্যগুলোর থেকে ভিন্ন?
  1. ক) মিশর
  2. খ) মঙ্গোলিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) বেনিন
সঠিক উত্তর:
খ) মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
মিশর, আলজেরিয়া, বেনিন হলো আফ্রিকান দেশ। অন্যদিকে মঙ্গোলিয়া হলো পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর রাজধানীর নাম উলানবাটর।
.
কোনটি ছাড়া আধুনিক জীবন অসম্ভব?
  1. ক) কম্পিউটার
  2. খ) সিমেন্ট
  3. গ) বিদ্যুৎ
  4. ঘ) জ্বালানী তেল
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ
ব্যাখ্যা
বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন অসম্ভব। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটি বিষ্ময়কর আবিস্কার, তবে বিদ্যুৎ ছাড়া কম্পিউটার চলে না।
.
যদি A=G হয় এবং B=H হয় তবে E = কত হবে?
  1. ক) M
  2. খ) J
  3. গ) K
  4. ঘ) L
সঠিক উত্তর:
গ) K
উত্তর
সঠিক উত্তর:
গ) K
ব্যাখ্যা
B-F পর্যন্ত পাঁচটি বর্ণ বাদ দিয়ে A এর মান G ধরা হয়েছে। একই ভাবে B এর মান ধরা হয়েছে H. সুতরাং E এর মান হবে K.
.
Which man is the smallest?
when A is taller than B
B is taller than C
C is taller than D
E is taller than C.
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ঘ) D
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D
ব্যাখ্যা
চিত্রে উচ্চতার ক্রম দেয়া হলো। চিত্র হতে দেখা যাচ্ছে D সবথেকে ছোট। [এখানে E এর ক্ষেত্রে কেবল বলা হয়েছে C থেকে লম্বা, A,B এর সাথে E এর কোন সম্পর্ক বলা হয় নি।
.
Doctor : Disease :: ?
  1. ক) Flower : Bud
  2. খ) Sheriff : Crime
  3. গ) Clock : time
  4. ঘ) Misdeed : Penalty
সঠিক উত্তর:
খ) Sheriff : Crime
উত্তর
সঠিক উত্তর:
খ) Sheriff : Crime
ব্যাখ্যা
Doctor চেষ্টা করেন Disease এর প্রতিকার করতে। একইভাবে Sheriff (কোন শহরের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা) চেষ্টা করেন Crime এর প্রতিকার করতে।
.
ক এবং খ এর পিতা গ কিন্তু খ গ এর পুত্র নয়। আবার ক ঘ এর পুত্র। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি?
  1. ক) পিতা-কন্যা
  2. খ) ভাই-বোন
  3. গ) চাচাতো ভাই-বোন
  4. ঘ) স্বামী-স্ত্রী
সঠিক উত্তর:
খ) ভাই-বোন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাই-বোন
ব্যাখ্যা
ক ছেলে এবং খ মেয়ে, তারা পরস্পর ভাই বোন। গ এবং ঘ যথাক্রমে তাদের পিতা ও মাতা।
.
আদালত : জাতীয় সংসদ : : ফার্মেসি : ?
  1. ক) ডাক্তার
  2. খ) হাসপাতাল
  3. গ) ঔষধ কারখানা
  4. ঘ) রোগী
সঠিক উত্তর:
গ) ঔষধ কারখানা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঔষধ কারখানা
ব্যাখ্যা
আদালতে যে আইন প্রয়োগ করা হয় তা তৈরি হয় জাতীয় সংসদে, একইভাবে ফার্মেসিতে যে ঔষধ বিক্রি করা হয় তা তৈরি করা হয় ঔষধ কারখানায়।
.
ভোরবেলা সূর্যকে ডানদিকে রেখে আপনি ঘর থেকে বের হয়ে কিছুদূর হাটলেন। তারপর আপনি বাম দিকে মোড় নিয়ে আরো কিছুদূর যাওয়ার পর ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে আছে?
  1. ক) পূর্বদিকে
  2. খ) পশ্চিমদিকে
  3. গ) উত্তরদিকে
  4. ঘ) দক্ষিণদিকে
সঠিক উত্তর:
গ) উত্তরদিকে
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তরদিকে
ব্যাখ্যা
ভোরবেলা সূর্য পূর্বদিকে থাকে। সূর্য ডান দিকে থাকলে আপনার মুখ উত্তর দিকে থাকবে। তারপর একবার বামদিকে ও আবার ডানদিকে মোড় নিলে আপনার মুখ পুনরায় উত্তরদিকেই আসবে।
১০.
২০১৮ সালের ১ অক্টোবর সোমবার হলে ৭ নভেম্বর কত তারিখ হবে?
  1. ক) বুধবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
ক) বুধবার
উত্তর
সঠিক উত্তর:
ক) বুধবার
ব্যাখ্যা
অক্টোবর মাসের অবশিষ্ট ৩০ দিন + নভেম্বর মাসের ৭ দিন = ৩৭ দিন।
৩৭ কে ৭ দ্বারা ভাগ করলে ২ অবশিষ্ট থাকে।
সোমবার + ২ দিন = বুধবার।
১১.
কোন শ্রেণীতে যত জন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। ঐ শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৯০ জন
  2. খ) ৯০০ জন
  3. গ) ৬০০ জন
  4. ঘ) ৩০ জন
সঠিক উত্তর:
ঘ) ৩০ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ জন
ব্যাখ্যা

ঐ শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা x জন হলে শর্তমতে -
x.x.10 = 9000
⇒ x² = 900
∴ x = 30

১২.
কোন বৃত্তের ব্যাসার্ধ 10% কমলে বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
  1. ক) 19
  2. খ) 10
  3. গ) 20
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ক) 19
উত্তর
সঠিক উত্তর:
ক) 19
ব্যাখ্যা

বৃত্তের ব্যাসার্ধ, r = 10 হলে ক্ষেত্রফল, πr² = 10²π = 100π
ব্যাসার্ধ 10% কমলে ক্ষেত্রফল, 9²π = 81π
∴ ক্ষেত্রফল হ্রাস পায় 19%।

১৩.
ঘড়িতে কয়টা বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন ৯০° হবে?
  1. ক) 6:15
  2. খ) 12:15
  3. গ) 9:30
  4. ঘ) 3:00
সঠিক উত্তর:
ঘ) 3:00
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3:00
ব্যাখ্যা

ঘড়িতে 3:00 টা বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন
= │(11M - 60H)/2│
= │(11×0 - 60×3)/2│
= 90°

১৪.
দুইজন লোক একই বিন্দু থেকে হাঁটা শুরু করে পরস্পরের বিপরীত দিকে ৪ মিটার হাঁটার পর বামে মোড় নিয়ে ৩ মিটার গেলেন। তাদের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) ৬ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ১৪ মিটার
সঠিক উত্তর:
গ) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ মিটার
ব্যাখ্যা


চিত্র থেকে পাই,
তাদের মধ্যবর্তী দূরত্ব = ২×√(৪²+৩²)
= ২×৫
= ১০ মিটার

১৫.
ছেলেদের একটি সারিতে রাজন বাম দিক থেকে ২৩ তম এবং ডান দিক থেকে ১৭ তম হলে ঐ সারিতে কতজন ছেলে আছে?
  1. ক) ৪১ জন
  2. খ) ৪০ জন
  3. গ) ৩৯ জন
  4. ঘ) ৩৮ জন
সঠিক উত্তর:
গ) ৩৯ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৯ জন
ব্যাখ্যা

রাজনের বাম দিকে আছে ২২ জন এবং ডান দিকে আছে ১৬ জন।
∴ ঐ সারিতে বালকের সংখ্যা (২২+১+১৬) = ৩৯ জন

১৬.
কোন সংখ্যার সাথে ৭ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ২০
  3. গ) ৭৫
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা

সংখ্যাটি x হলে,
{৫(x+৭)/৯} - ৩ = ১২
বা, ৫(x+৭)/৯ = ১৫
বা, ৫x + ৩৫ = ১৩৫
বা, ৫x = ১০০
∴ x = ২০

১৭.
৫ জন ছেলে ৫ মিনিটে ৫ টি গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। ১ জন ছেলের ১ টি গাণিতিক সমস্যার সমাধান করতে কত সময় লাগবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ৫ মিনিট
  3. গ) ১০ মিনিট
  4. ঘ) ২৫ মিনিট
সঠিক উত্তর:
খ) ৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ মিনিট
ব্যাখ্যা

৫ জন ছেলে ৫ টি সমস্যার সমাধান করতে পারে ৫ মিনিটে
∴ ১ জন ছেলে ১ টি সমস্যার সমাধান করতে পারে (৫×৫)/৫ মিনিটে
= ৫ মিনিট

১৮.
একটি পার্টিতে একজন ব্যাক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান উপস্থিত ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪
ব্যাখ্যা

একজন ব্যাক্তি ও তার স্ত্রী = ২ জন
তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী = ২×২ = ৪ জন
প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান = ২×৪ = ৮ জন
মোট উপস্থিত = ২+৪+৮ = ১৪ জন

১৯.
‘Run riot’ means -
  1. ক) Run so fast
  2. খ) Be Ruined
  3. গ) Behave in a lawless way
  4. ঘ) To hurt intensely
সঠিক উত্তর:
গ) Behave in a lawless way
উত্তর
সঠিক উত্তর:
গ) Behave in a lawless way
ব্যাখ্যা
‘Run riot’ means- to behave in a way that is violent and/or not under control.
Source: oxfordlearnersdictionaries.com
২০.
খ, ছ, ঠ, ___ ধারার পররবর্তী অক্ষর কোনটি?
  1. ক) ঙ
  2. খ) থ
  3. গ) ফ
  4. ঘ) ম
সঠিক উত্তর:
খ) থ
উত্তর
সঠিক উত্তর:
খ) থ
ব্যাখ্যা
ধারাটিতে বর্গীয় বর্ণগুলোর দ্বিতীয় বর্ণ নেয়া হয়েছে।
সে হিসেবে ঠ এর পরে ত-বর্গের দ্বিতীয় বর্ণ থ আসবে।
২১.
একটি দেয়াল ঘড়ির দর্পণ চিত্র নিম্নরূপ।
ঘড়িটিতে কত সময় দেখাচ্ছে?
  1. ক) ৫ঃ০৫
  2. খ) ৬ঃ৫০
  3. গ) ৫ঃ৫৫
  4. ঘ) ৪ঃ৫৫
সঠিক উত্তর:
ক) ৫ঃ০৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ঃ০৫
ব্যাখ্যা

অর্থাৎ, ঘড়িতে ৫ঃ০৫ বাজে।
২২.
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৮, ৬, ১৪, ?, ২০, ১২…
  1. ক) ১১
  2. খ) ১০
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ঘ) ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯
ব্যাখ্যা

এখানের দুইটি সিরিজ পাশাপাশি আছে-
প্রথমটিতে সাধারণ অন্তর ৩ এবং ধারাটি- ৩, ৬, ৯, ১২ …
দ্বিতীয়টিতে সাধারণ অন্তর ৬ এবং ধারাটি- ৮, ১৪, ২০ ...
তাই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ৯ হবে।

২৩.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা

প্রথম বৃত্তে : (63/7) - (64/8) = 9 - 8 = 1
দ্বিতীয় বৃত্তে : (36/4) - (12/2) = 9 - 6 = 3
তৃতীয় বৃত্তে : (81/9) - (35/7) = 9 - 5 = 4

২৪.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 7
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 7
ব্যাখ্যা

উপরের দুইটি বৃত্তের সংখ্যাকে গুণ করে নিচের বৃত্তের সংখ্যা লিখা হয়েছে।
3×4 = 12
5×6 = 30
7×8 = 56
অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 7 হবে।

২৫.
If UNIVERSITY is coded as 1234567389 then RIVER would be -
  1. ক) 62454
  2. খ) 63456
  3. গ) 62456
  4. ঘ) 63465
সঠিক উত্তর:
খ) 63456
উত্তর
সঠিক উত্তর:
খ) 63456
ব্যাখ্যা

UNIVERSITY = 1234567389 হলে, R=6, I=3, V=4, E=5, R=6.
অর্থাৎ, RIVER = 63456

২৬.
শূন্যস্থানে কোন দুইটি সংখ্যা বসবে?
  1. ক) 22, 33
  2. খ) 7, 13
  3. গ) 37, 49
  4. ঘ) 29, 45
সঠিক উত্তর:
খ) 7, 13
উত্তর
সঠিক উত্তর:
খ) 7, 13
ব্যাখ্যা

উপরের সারিতে- 2+2=4, 4+3=7, 7+4=11, 11+5=16
নিচের সারিতে- 3+4=7, 7+6=13, 13+8=21, 21+10=31

২৭.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৫
  2. খ) ১/৫
  3. গ) √০.৫
  4. ঘ) ১/০.৫
সঠিক উত্তর:
ঘ) ১/০.৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/০.৫
ব্যাখ্যা

০.৫
১/৫ = ০.২
√০.৫ = ০.৭০৭
১/০.৫ = ২
অর্থাৎ, বৃহত্তম সংখ্যাটি ১/০.৫

২৮.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 36
  2. খ) 34
  3. গ) 42
  4. ঘ) 51
সঠিক উত্তর:
খ) 34
উত্তর
সঠিক উত্তর:
খ) 34
ব্যাখ্যা

বৃত্তের নিচের অর্ধেকের ঘরগুলোতে যে সংখ্যাগুলো আছে তার বিপরীত ঘরে তার দ্বিগুণ সংখ্যাটি লিখা হয়েছে। সে হিসেবে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 17×2 = 34 হবে।

২৯.
9 ÷ 3(1+2) = কত?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 6
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ঘ) 9
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9
ব্যাখ্যা

9 ÷ 3(1+2)
= 9 ÷ 3 × 3
= 3 × 3
= 9

৩০.
এই ধারার পরবর্তী ত্রিভুজ কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
ত্রিভুজটি বৃত্তসহ এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে। এভাবে ঘুরলে পরবর্তী প্যাটার্ন হবে ‘ক’ নং এর মত।
৩১.
Which figure does fully cover the first figure?
  1. ক) A
  2. খ) D
  3. গ) C
  4. ঘ) B
সঠিক উত্তর:
খ) D
উত্তর
সঠিক উত্তর:
খ) D
ব্যাখ্যা
D figure এর ডান পাশের অংশ প্রথম figure কে সম্পূর্ণ ধারণ করে।
৩২.
Which is the odd one out?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ঘ) D
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D
ব্যাখ্যা
D ছাড়া অন্য সবগুলোতে পঞ্চভুজের অভ্যন্তরের রেখা দুইটি যে বিন্দু তে মিলিত হয়েছে তার ডান পাশের ঘর ফাঁকা। কিন্তু D তে বামপাশের ঘর ফাঁকা।
৩৩.
নিচের কোনটি সমগোত্রীয় নয়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) D
  4. ঘ) C
সঠিক উত্তর:
ঘ) C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) C
ব্যাখ্যা
C ছাড়া সবগুলোতে একই জাতীয় দুইটি প্যাটার্ন রয়েছে।
৩৪.
প্রশববোধক চিহ্নিত স্থানে কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
সাদা বৃত্তযুক্ত রেখা Anti-Clockwise ঘুরেছে এবং কালো বৃত্তযুক্ত রেখা Clockwise ঘুরেছে।
৩৫.
কোনটির দর্পন প্রতিবিম্ব দেখতে ভিন্ন হবে না?
  1. ক) POP
  2. খ) MOM
  3. গ) TOM
  4. ঘ) NAM
সঠিক উত্তর:
খ) MOM
উত্তর
সঠিক উত্তর:
খ) MOM
৩৬.
নিচের চিত্রে A এবং B এর ভরের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) A > B
  2. খ) B > A
  3. গ) A = B
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) A > B
উত্তর
সঠিক উত্তর:
ক) A > B
ব্যাখ্যা

নিক্তি সমান হলে উভয় পাশের দূরত্ব × ভর সমান হবে। বাম পাশের দূরত্ব যেহেতু ডান পাশের দূরত্ব অপেক্ষা কম, তাই A এর ভর B অপেক্ষা বেশি হবে।
অর্থাৎ, A > B

৩৭.
একটি লন রোলারকে যদে দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
  1. ক) টেনে নেয়া ব্যক্তির
  2. খ) ঠেলে নেয়া ব্যক্তির
  3. গ) দুজনের সমান কষ্ট হবে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ঠেলে নেয়া ব্যক্তির
উত্তর
সঠিক উত্তর:
খ) ঠেলে নেয়া ব্যক্তির
ব্যাখ্যা
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।
৩৮.
যদি + অর্থ × হয়, - অর্থ ÷ হয়, × অর্থ - হয় এবং ÷ অর্থ + হয় তবে,
৭+১৫-৫×২÷১ সমান কত হবে?
  1. ক) ২০
  2. খ) ২১
  3. গ) ১৩
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা

চিহ্নগুলো তাদের অর্থবোধক চিহ্নে পরিবর্তন করে পাই
৭×১৫÷৫-২+১
= ৭×৩-১
= ২১-১
= ২০