পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির _____?
  1. ক) সম্পূরক কোণ
  2. খ) বিপ্রতীপ কোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
.
একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে 70° এবং 80° হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ানে কত হবে?
  1. ক) π/9
  2. খ) π/10
  3. গ) π/6
  4. ঘ) π/12
ব্যাখ্যা

 ত্রিভুজের তৃতীয় কোণের মান = (180 - 150)° = 30°
90° = π/2 রেডিয়ান
∴30° = π/6 রেডিয়ান

.
ABCD একটি রম্বস। AC ও BD দুটি কর্ণ হলে, ∠AOD + ∠BOC = কত?
  1. ক) 80°
  2. খ) 180°
  3. গ) 90°
  4. ঘ) 120°
ব্যাখ্যা

আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
AC ও BD দুটি কর্ণ পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে
∠AOD = 90°
∠BOC = 90°
∴ ∠AOD + ∠BOC = 180°

.
চিত্রে, ∠BCA = 30°; ∠BAC = 105° এবং AD = BD হলে, ∠DAC = ?
  1. ক) 40°
  2. খ) 80°
  3. গ) 75°
  4. ঘ) 60°
ব্যাখ্যা

ΔABC এর ∠BAC + ∠BCA + ∠CBA = 180°
⇒∠CBA +105° + 30° =180°
⇒ ∠CBA = 45°
এখন, ΔABD এর BD = AD
∴ ∠DBA = ∠DAB = ∠CBA = ∠DAB = 45°
∴ ∠DAC = 105° - 45°= 60°

.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে অতিভুজের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ৯ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা

ধরি, লম্বের দৈর্ঘ্য ক মিটার
ভূমির দৈর্ঘ্য (ক - ১) মিটার
অতিভুজের দৈর্ঘ্য (ক + ১) মিটার
(ক + ১) = ক + (ক - ১)
বা, ক + ২ক + ১ - ২ক + ২ক -১ = ০
বা, ক - ৪ক = ০
বা, ক = ৪
অতিভুজ = (৪ + ১)= ৫ মিটার

.
কোনো বর্গের পরিসীমা কর্ণের কত গুণ?
  1. ক) 2√2
  2. খ) 2√4
  3. গ) 2/√2
  4. ঘ) 3√3
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের পরিসীমা = 4x
বর্গক্ষেত্রের কর্ণ = x√2
প্রশ্নমতে,
পরিসীমা/ কর্ণ = 4x/x√2
বা, পরিসীমা = 2√2 কর্ণ
∴ কোনো বর্গের পরিসীমা কর্ণের 2√2 গুণ।

.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। BC এর মধ্য বিন্দু D এবং AD = 9 মিটার হলে, ΔABC  এর ক্ষেত্রফল কত?
  1. ক) 27√3 বর্গমিটার
  2. খ) 81/√3 বর্গমিটার
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা

ADC সমকোণী ত্রিভুজের ∠ACD = 60°; ∠ADC = 90°; ∠DAC = 30°
∴ DC = AD/tan60° = 9/√3
∴ BC = 18/√3
ABC ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) ×(18/√3)² = 27√3 or 81/√3 বর্গমিটার

.
চিত্রে, ABCD একটি সামান্তরিক। AC ও BD কর্ণদ্বয় E বিন্দুতে পরস্পরকে সমানভাবে দ্বিখন্ডিত করলে। নিচের কোনটি সঠিক?
  1. ক) AE = EC
  2. খ) BE = DE
  3. গ) ∠AED = ∠BEC
  4. ঘ) সবগুলো সঠিক
ব্যাখ্যা

AC ও BD কর্ণদ্বয় E বিন্দুতে পরস্পরকে সমানভাবে দ্বিখণ্ডিত করলে, AE = EC এবং BE = DE
∠AED = ∠BEC [পরস্পর বিপ্রতীপ কোণ]
∴ সবগুলো সঠিক আছে

.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. ক) y = mx
  2. খ) x/a + y/b = 1
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা

সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) = y = mx
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ = x/a + y/b = 1

১০.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর ______?
  1. ক) সম্পূরক
  2. খ) পূরক
  3. গ) অনুরূপ
  4. ঘ) সন্নিহিত
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক (অনুসিদ্ধান্ত ৪)
১১.
যে চতুর্ভুজের কোণগুলোর অনুপাত 1:2:3:4 তার বৃহত্তম কোণের মান কত?
  1. ক) 300°
  2. খ) 144°
  3. গ) 120°
  4. ঘ) 150°
ব্যাখ্যা

বৃহত্তম কোণ = (360 × 4)/10 = 144°

১২.
চিত্রে, ∠PEA = 120° হলে, ∠EFD = কত?
  1. ক) 60°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 50°
ব্যাখ্যা

∠PEB = 180° - 120° = 60°
∠EFD = অনুরূপ ∠PEB = 60°

১৩.
ABC একটি সমবাহু ত্রিভুজ। BC রেখাকে D পর্যন্ত বর্ধিত করা হল। CE রেখা ∠ACD সমদ্বিখন্ডিত করলে ∠ECD এর মান কত?
  1. ক) 120°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 70°
ব্যাখ্যা

ABC একটি সমবাহু ত্রিভুজ।
∠A = ∠B = ∠C = 60°
∴ ∠ACD = 120°
∴ ∠ECD = 60°

১৪.
ABCD একটি রম্বস।যার AC = 5 মিটার এবং BD = 6 মিটার হলে, ABCD রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) 30 বর্গমিটার
  2. খ) 25 বর্গমিটার
  3. গ) 20 বর্গমিটার
  4. ঘ) 15 বর্গমিটার
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৩০ = ১৫ বর্গমিটার

১৫.
ABCD একটি বর্গক্ষেত্র। AOB একটি অর্ধবৃত্ত। AD = 6 মিটার হলে, সাদা রঙের স্থানের ক্ষেত্রফল কত?
  1. ক) 36 - (9π)/2)বর্গমিটার
  2. খ) 3 - (9π)/4) বর্গমিটার
  3. গ) 36 - (9π) বর্গমিটার
  4. ঘ) 36 - (8π)/2 বর্গমিটার
ব্যাখ্যা

ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 62
AOB অর্ধবৃত্ত ক্ষেত্রফল = (9π)/2
সাদা রঙের স্থানের ক্ষেত্রফল = 36 - (9π)/2 বর্গমিটার

১৬.
একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) (s/4)2 বর্গমিটার
  2. খ) (s/2)2 বর্গমিটার
  3. গ) (s/2)4 বর্গমিটার
  4. ঘ) (3s/2)2 বর্গমিটার
ব্যাখ্যা

বর্গের পরিসীমা 4x = 2s
⇒ x = s/2
বর্গের ক্ষেত্রফল = x2 = (s/2)2

১৭.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ কত?
  1. ক) 450°
  2. খ) 280°
  3. গ) 240°
  4. ঘ) 360°
ব্যাখ্যা


মনে করি ΔABC এর ∠X + ∠Y + ∠Z = (∠A + ∠B + ∠A + ∠C + ∠B + ∠C)
= 2(∠A + ∠B + ∠C) = 2 × 180° = 360°

১৮.
নিচের কোনটি ত্রিভুজ হওয়ার শর্ত?
  1. ক) যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর
  2. খ) যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর
  3. গ) যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যর সমান
  4. ঘ) একটি কোণের মান দুই সমকোণ
ব্যাখ্যা
ত্রিভুজ হওয়ার শর্ত “যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর”
১৯.
একটি ত্রিভুজের দুই বাহু যদি ৭ মিটার এবং ১১ মিটার হয় এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য যদি পূর্ণসংখ্যা হয় তাহলে কমপক্ষে ত্রিভুজের পরিসীমা কত হবে?
  1. ক) ২২ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ২৩ মিটার
  4. ঘ) ১৮ মিটার
ব্যাখ্যা

ত্রিভুজ হওয়ার শর্ত “যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর”
∴ তৃতীয় বাহুর মান কমপক্ষে ৫ মিটার হতে হবে
∴ ত্রিভুজের পরিসীমা কমপক্ষে = ৫ + ৭ + ১১ = ২৩ মিটার

২০.
কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ৫ সেমি হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ সেমি ও ৩ সেমি
  2. খ) ২ সেমি ও ৫ সেমি
  3. গ) ৩ সেমি ও ২ সেমি
  4. ঘ) ৪ সেমি ও ৫ সেমি
ব্যাখ্যা

(অতিভুজ)² = (৫)
= ২৫ = ১৬ + ৯ = ৪ + ৩ = লম্ব + ভুমি
∴ অপর দুই বাহুর দৈর্ঘ্য ৪ সেমি ও ৩ সেমি

২১.
নিচের কোনটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল?
i. (1/2)(a + b)h
ii. (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড়)×(উচ্চতা)
iii. (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × (উচ্চতা)
  1. ক) i
  2. খ) i, ii
  3. গ) iii
  4. ঘ) ii, iii
ব্যাখ্যা

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড়)×(উচ্চতা)
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (½)(a + b)h

২২.
সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য 10° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 40°
  2. খ) 100°
  3. গ) 50°
  4. ঘ) 10°
ব্যাখ্যা

মনে করি ক্ষুদ্রতম কোণ = x
প্রশ্নমতে, 90° + x + x + 10° = 180°
বা, 2x = 80°
বা, x = 40°

২৩.
y - 2x + 3 = 0 রেখার ঢাল কত?
  1. ক) 10
  2. খ) 8
  3. গ) 4
  4. ঘ) 2
ব্যাখ্যা

y - 2x + 3 = 0
বা, y = 2x - 3 কে y = mx + c সাথে তুলনা করে পাই, m = 2
∴ ঢাল = 2

২৪.
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত যথাক্রমে ৫ঃ৬ঃ৭ হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. ক) ৭০°
  2. খ) ৬০°
  3. গ) ৬৫°
  4. ঘ) ৫৫°
ব্যাখ্যা

ত্রিভুজের বৃহত্তম কোণ = (১৮০ × (৭/১৮))° = ৭০°