একজন লোকের বয়স m বছর পূর্বে n বছর ছিল। এখন থেকে o বছর পর তার বয়স কত হবে?
ক
m - n + o
খ
m + n + o
গ
n - m + o
ঘ
nm + o
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের বয়স m বছর পূর্বে n বছর ছিল। এখন থেকে o বছর পর তার বয়স কত হবে?
সমাধান: m বছর পূর্বে লোকটির বয়স ছিল n বছর। ∴ লোকটির বর্তমান বয়স (n + m) বছর। ∴ o বছর পর লোকটির বয়স হবে (n + m + o) বছর।
৫.
৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ক
১২
খ
৮
গ
৬
ঘ
৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে?
সমাধান:
এখানে, ৮৬৫৫ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ৬ অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ৬ বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ৬
৬.
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
ক
২ বার
খ
১ বার
গ
৩ বার
ঘ
৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
সমাধান: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘড়িতে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে ১ বার অতিক্রম করবে। মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে ঠিক ১২টায় ১ বার অতিক্রম করবে।
৭.
পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
ক
৫৪ বছর
খ
৪৮ বছর
গ
৪২ বছর
ঘ
৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
সমাধান: ধরি, পিতা ও ৩ পুত্রের বয়সের গড় = ক বছর ∴ পিতা ও ৩ পুত্রের মোট বয়স = ৪ক বছর
মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় = (ক - ৩/২) বছর মাতা ও উক্ত ৩ পুত্রের মোট বয়স = ৪ক - ৬ বছর
এখন, ৩ পুত্রের মোট বয়স = ৪ক - ৬ - ৩০ = ৪ক - ৩৬ বছর
পিতার বয়স = ৪ক - (৪ক - ৩৬ ) = ৪ক - ৪ক + ৩৬ = ৩৬ বছর
৮.
একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে দিকে গিয়ে আবার ১২ মাইল পূর্বে যায়, পরবর্তীতে ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
ক
১০ মাইল
খ
১৫ মাইল
গ
২০ মাইল
ঘ
৩০ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে দিকে গিয়ে আবার ১২ মাইল পূর্বে যায়, পরবর্তীতে ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
সমাধান:
ধরি, লোকটি A স্থান হতে যাত্রা শুরু করে ৪ মাইল উত্তরে D বিন্দুতে পৌঁছায়। আবার, D বিন্দু হতে পূর্ব দিকে ১২ মাইল গিয়ে E বিন্দুতে পৌঁছায়। সর্বশেষে E বিন্দু হতে ১২ মাইল উত্তরে গিয়ে C বিন্দুতে পৌঁছায়। তার শুরুর স্থান হতে শেষ বিন্দুর দূরত্ব AC।
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, AC২ = AB২ + BC২ = (১২)২ + (১২ + ৪)২ [∴ AB = DE, BE = AD] = ১৪৪ + ২৫৬ = ৪০০ ∴ AC = ২০ মাইল
৯.
৬টা ১৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
ক
৯৭.৫°
খ
১০৭.৫°
গ
৯৫.৫°
ঘ
৮৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টা ১৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
৪ টা থেকে ৬ টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না?
ক
৪ টা বেজে ৩০ মিনিট
খ
৫ টা বেজে ৫৫ মিনিট
গ
৪ টা বেজে ৫৫ মিনিট
ঘ
৪ টা বেজে ৪৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টা থেকে ৬ টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না?
সমাধান: আমরা জানি, ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকতে হলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী সময়ের পার্থক্য ৩০ মিনিট হতে হয়।
উপরের চিত্র হতে দেখা যায় যে, ৪ টা বেজে ৫৫ মিনিটে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে।
১১.
আসিফের ১৯৯৮ সালের ১৯ আগষ্ট তারিখ জন্ম ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তার বয়স কত হবে?
ক
২৬ বছর ৩ মাস ১৩ দিন
খ
২৫ বছর ৪ মাস ১৩ দিন
গ
২৬ বছর ৪ মাস ১৩ দিন
ঘ
২৬ বছর ৬ মাস ১৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: আসিফের ১৯৯৮ সালের ১৯ আগষ্ট তারিখ জন্ম ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তার বয়স কত হবে?
সমাধান: বছর মাস দিন ২০২৪ ১২ ৩১ ১৯৯৮ ০৮ ১৯ ___________________________________ ২৬ বছর ৪ মাস ১২ দিন + ১ দিন [বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবশেষে ১ যোগ করা করতে হয়।] ______________________________________ ২৬ বছর ৪ মাস ১৩ দিন
১২.
আয়নায় ‘INFORMATION' - এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় ‘INFORMATION' - এর সঠিক প্রতিবিম্ব কোনটি?