পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬২
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১১ পরীক্ষার টপিক: ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' -এর আবিষ্কারক কে?
  1. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. দীনেশচন্দ্র সেন
  3. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  4. হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।
- আবার ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

• চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
• ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
• সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি উপন্যাস? 
  1. গড্ডলিকা
  2. নতুন চাঁদ
  3. কন্যাকুমারী
  4. নেমেসিস
সঠিক উত্তর:
কন্যাকুমারী
উত্তর
সঠিক উত্তর:
কন্যাকুমারী
ব্যাখ্যা
• 'কন্যাকুমারী' রাশিদা আখতার রচিত একটি উপন্যাস।

অন্যদিকে,
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ- 'নতুন চাঁদ'।
- 'গড্ডলিকা' রাজশেখর বসু রচিত গল্পগ্রন্থ।
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'কন্যাকুমারী' উপন্যাস রাশিদা আখতার।
.
মহাকবি আলাওল 'পদ্মাবতী' কাব্যটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
  1. ফারসি
  2. হিন্দি
  3. উর্দু
  4. আরবি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা
• 'পদ্মাবতী' কাব্যটি মহাকবি আলাওল হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন।

আলাওল:
- তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন।
- কাব্যিক আবেগের সঙ্গে বৌদ্ধিক চেতনার মিশ্রণ থাকায় আলাওলকে ‘পন্ডিতকবি’ বলা হয়।
- এখন পর্যন্ত আলাওলের ৭ টি কাব্যের সন্ধান পাওয়া গেছে।
- কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল 'পদ্মাবতী' গ্রন্থটি অনুবাদ করেন।

পদ্মাবতী:
- এটি একটি ইতিহাসমিশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
- পদ্মাবতী আলাওলের শ্রেষ্ঠ রচনা।
- নাগরিক শিক্ষা, বৈদগ্ধ্য রূপ ও অভিপ্রায় তাঁর এ কাব্যের ভাব-ভাষা-রুচিতে প্রভাব বিস্তার করেছে।
- ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ পঙক্তিটি আলাওল রচিত 'পদ্মাবতী' কাব্যে রূপ বর্ণনা খণ্ডে লেখা আছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
প্রত্যয়যোগে গঠিত হয়নি কোন শব্দটি?
  1. ফলবান
  2. মেঘলা
  3. শুভেচ্ছা
  4. মাধুর্য
সঠিক উত্তর:
শুভেচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
শুভেচ্ছা
ব্যাখ্যা
•  প্রত্যয়যোগে গঠিত হয়নি- 'শুভেচ্ছা' শব্দটি।

• 'শুভেচ্ছা' শব্দটি সন্ধি সাধিত শব্দ।
• নিয়ম: 'অ'-কার কিংবা 'আ'- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়;
যেমন:
- অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।

অন্যদিকে,
• মাধুর্য (মধুর + ষ্ণ ) প্রত্যয়যােগে গঠিত শব্দ।
• এছাড়া মেঘলা (মেঘ + লা) ও ফলবান (ফল + বান) প্রত্যয়যােগে গঠিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
.
১৮৪৩ সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় -
  1. নবযুগ পত্রিকা
  2. তত্ত্ববোধিনী পত্রিকা
  3. বঙ্গদর্শন পত্রিকা
  4. কল্লোল পত্রিকা
সঠিক উত্তর:
তত্ত্ববোধিনী পত্রিকা
উত্তর
সঠিক উত্তর:
তত্ত্ববোধিনী পত্রিকা
ব্যাখ্যা
• 'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- অক্ষয়কুমার দত্ত এ পত্রিকায় ১৮৫৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা ছিলো 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ। 

অন্যদিকে,
'নবযুগ' পত্রিকা- এর সম্পাদক ছিলেন - কাজী নজরুল ইসলাম।
'বঙ্গদর্শন' পত্রিকা - এর সম্পাদক ছিলেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
'কল্লোল' পত্রিকা - এর সম্পাদক ছিলেন - দীনেশরঞ্জন দাশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"জনের মুখ হতে শ্রুত যা - জনশ্রুতি" কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয় সমাস
  2. প্রাদি সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
- বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।

যেমন:
- বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক,
- নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক, 
- নাই পুত্র যার = অপুত্রক, 
- স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক,
- জনের মুখ হতে শ্রুত যা = জনশ্রুতি ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘দাম’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. পর্তুগিজ
  4. গ্রিক
সঠিক উত্তর:
গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক
ব্যাখ্যা
• দাম:
- গ্রিক শব্দ।
অর্থ: মূল্য, দর, মর্যাদা, গুরুত্ব।

• বাংলা ভাষায় গ্রিক ভাষার শব্দগুলো হলো - দাম, ইউনানি।

আরো কয়েকটি শব্দ:
• লুঙ্গি, দারোগা - ফারসি শব্দ।
• তুফান, আমানত - আরবি শব্দ।
• কুপন, রেস্তোরাঁ - ফরাসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
.
যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে কী বলা হয়?
  1. স্বরবৃত্ত
  2. মাত্রাবৃত্ত
  3. অক্ষরবৃত্ত
  4. অমিত্রাক্ষর
সঠিক উত্তর:
স্বরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
স্বরবৃত্ত
ব্যাখ্যা
• স্বরবৃত্ত ছন্দ:
- স্বরবৃত্ত ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।
- এটাকে প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়।
- প্রাচীন ছড়াগুলো স্বরবৃত্তে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ বলেছেন।
- এর ভাব লঘু ও চপল।

স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য:
- দ্রুত লয়ের ছন্দ।
- এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
- মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই একমাত্র বিশিষ্ট,পর্বগুলো ছোট ৪ মাত্রা বিশিষ্ট।

উৎস : ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।
.
কোনটি বিশেষ্য পদ?
  1. উদ্ধত
  2. জাত
  3. গাম্ভীর্য
  4. দাম্ভিক
সঠিক উত্তর:
গাম্ভীর্য
উত্তর
সঠিক উত্তর:
গাম্ভীর্য
ব্যাখ্যা
• 'গাম্ভীর্য' (বিশেষ্য পদ):
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- গম্ভীর ভাব,
- চপলতার অভাব,
- প্রগাঢ়তা ইত্যাদি।

• গাম্ভীর্য শব্দের বিশেষণ রূপ - গম্ভীর।

অন্যদিকে,
- জাত ও উদ্ধত - বিশেষণ পদ।
- আর ‘দাম্ভিক’ শব্দটি বিশেষণ পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'গৌড়ীয় ব্যাকরণ' কে রচনা করেন?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. উইলিয়াম কেরি
  3. রাজা রামমোহন রায়
  4. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।
- এর রচয়িতা রাজা রামমোহন রায় এবং এটি প্রকাশিত হয় ১৮৩৩ সালে।
--------------------------------
• রাজা রামমোহন রায়:
- রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক।
- তিনি প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
- তাঁর রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।
- সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।

তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ,
- বেদান্তসার,
- পথ্য প্রদান,
- গোস্বামীর সহিত বিচার (সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. মা যে জননী কান্দে
  2. বখতিয়ারের ঘোড়া
  3. সিরাজাম মুনীরা
  4. কাশবনের কন্যা
সঠিক উত্তর:
সিরাজাম মুনীরা
উত্তর
সঠিক উত্তর:
সিরাজাম মুনীরা
ব্যাখ্যা
• ‘সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা- 'ফররুখ আহমদ'।

-------------------------
• ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সাল মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- হাতেমতায়ী একটি ফররুখ আহমদ এর কাহিনিকাব্য।
- নৌফেল ও হাতেম ফররুখ আহমদ এর কাব্যনাট্য।
- সাত সাগরের মাঝি ফররুখ আহমদ এর প্রথম প্রকাশিত কাব্য।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনিরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- হাতেমতায়ী,
- হাবেদা মরুর কাহিনী ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা,
- হরফের ছড়া,
- ছড়ার আসর ইত্যাদি।

অন্যদিকে,
• 'মা যে জননী কান্দে' কাব্যগ্রন্থটির রচয়িতা- 'জসীমউদ্‌দীন'।
• 'বখতিয়ারের ঘোড়া'(১৯৮৪) কবি আল মাহমুদ রচিত একটি কাব্যগ্রন্থ।
• 'কাশবনের কন্যা' বা 'The Girl in the Reeds' শামসুদ্দীন আবুল কালামের উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
ণ-ত্ব বিধি অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে কোনটিতে?
  1. শাণ
  2. গৌণ
  3. কণিকা
  4. অর্পণ
সঠিক উত্তর:
অর্পণ
উত্তর
সঠিক উত্তর:
অর্পণ
ব্যাখ্যা
• ণ-ত্ব বিধান:
বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড, লুণ্ঠন ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য ‘ণ’ হয়। যমন: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

অপরদিকে,
কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়।
যেমন:
পুণ্য, লাবণ্য, কল্যাণ, বিপণি, আপণ, গৌণ, ভাণ, শাণ, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
'লাজওয়াব' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
  1. ফারসি ভাষা থেকে
  2. আরবি ভাষা থেকে
  3. হিন্দি ভাষা থেকে
  4. উর্দু ভাষা থেকে
সঠিক উত্তর:
আরবি ভাষা থেকে
উত্তর
সঠিক উত্তর:
আরবি ভাষা থেকে
ব্যাখ্যা
• না বা অভাব অর্থে ‘লা’ আরবি উপসর্গযোগে গঠিত শব্দ- লাপাত্তা, লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ।

---------------------
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৪.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি? 
  1. আ + চর্য = আশ্চর্য
  2. পর + পর = পরস্পর 
  3. গো + পদ = গোষ্পদ
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো:
- বন + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক+ দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
জসীমউদ্‌দীন রচিত খণ্ড কবিতার সংকলন-
  1. চক্রবাক
  2. পূবের হাওয়া
  3. বালুচর
  4. ঝিঙে ফুল
সঠিক উত্তর:
বালুচর
উত্তর
সঠিক উত্তর:
বালুচর
ব্যাখ্যা
• ‘বালুচর’ জসীমউদ্‌দীন রচিত একটি খণ্ড কবিতার সংকলন।
- কাব্যগ্রন্থটি ১৯৩০ সালে প্রকাশিত হয়।
------------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফনিমনসা,
- চক্রবাক,
- নতুন চাঁদ,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- পূবের হাওয়া,
- বিষের বাঁশি,
- ঝিঙে ফুল,
- দোলনচাঁপা,
- জিঞ্জির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
'অক্ষির সমীপে' এর বাক্য সংকোচন কোনটি?
  1. প্রত্যক্ষ
  2. নিরপেক্ষ
  3. পরোক্ষ
  4. সমক্ষ
সঠিক উত্তর:
সমক্ষ
উত্তর
সঠিক উত্তর:
সমক্ষ
ব্যাখ্যা
• ‘অক্ষির সমীপে’এর বাক্য সংকোচন হবে - সমক্ষ।

অন্যদিকে,
• অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
• অক্ষির অগোচরে - পরোক্ষ।
• পক্ষপাতদুষ্ট নয় এমন - নিরপেক্ষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
বাংলা ভাষায় অনূদিত নাটক কোনটি?
  1. কবর
  2. মুখরা রমণী বশীকরণ
  3. দণ্ডকারণ্য
  4. চিঠি
সঠিক উত্তর:
মুখরা রমণী বশীকরণ
উত্তর
সঠিক উত্তর:
মুখরা রমণী বশীকরণ
ব্যাখ্যা
• 'মুখরা রমণী বশীকরণ' নাটক:
- মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of The Shrew (টেমিং অব দি শ্রু ) অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' নামে (১৯৭০)। এটি পাঁচ অঙ্ক বিশিষ্ট কমেডি।
- পদুয়া নামক স্থানের এক ধনী ব্যাপ্তিস্তার দুই কন্যা ক্যাথেরিনা ও বিয়াঙ্কা। ক্যাথেরিনা খুবই মুখরা নারী, বিয়াঙ্কা সুন্দরী। ভেরােনা নামক স্থানের যুবক পেট্রুশিও ক্যাথেরিনার দর্প চূর্ণ করে তার পাণিগ্রহণ করে।
- মুনীর চৌধুরী নিজেই বলেছেন :কাহিনিটি স্থুল। কিন্তু এতে যে হাস্যরস আছে তা সতেজ, সরস ও উপভােগ্য।

উল্লেখ্য,
• কবর নাটক:
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত ‘Bury The Dead’ নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা ভাষা আন্দোলনের পটভূমিতে ‘কবর’ নাটকটি রচিত হয়েছে। সমাধি থেকে মানুষের আত্মার পুনরুত্থান ঘটে ‘Bury The Dead’ নাটকে, মূলত এই ঘটনার অনুকরণ ঘটে ‘কবর’ নাটকে। 
- Bury The Dead নাটকের অনুকরণ ঘটলেও ‘কবর’ অনুবাদ নাটক নয়।

----------------------
• মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
"মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।
- কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. সুফিয়া কামাল
  2. নির্মলেন্দু গুণ
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. মাহবুবুল আলম চৌধুরী
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• 'মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।'-  কবিতাংশটুকুর রচয়িতা - সত্যেন্দ্রনাথ দত্ত। 

------------------------
• সত্যেন্দ্রনাথ দত্ত: 
- সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
-  সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- সত্যেন্দ্রনাথ দত্তের কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।‌

• তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা।

----------------------
কবিতা: খাঁটি সোনা, 
কবি: সত্যেন্দ্রনাথ দত্ত।

"মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১৯.
Who is responsible ____ this terrible mess?
  1. with
  2. to
  3. for
  4. of
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• Complete sentence: Who is responsible for this terrible mess?
- Bangla Meaning: এই ভয়ংকর বিশৃঙ্খলার জন্য কে দায়ী?

• Be responsible for (somebody/something):
- English Meaning: To be the person who caused something to happen, especially something bad.
- Bangla Meaning: (ঘটনা/দুর্ঘটনা) কারণ, উৎস বা দায়ী হওয়া।

- অর্থাৎ, কোন কাজের জন্য দায়ী হওয়া বোঝাতে সাধারণত Responsible এর পরে For ব্যবহৃত হয়।

• অন্যদিকে,
• Be responsible to sb/sth 
- English Meaning: be accountable to someone or something ;to be controlled by someone or something.
- Bangla Meaning: (ব্যক্তি) আইনত অথবা নীতিগতভাবে দায়ী; কোন ব্যাক্তির নিকট দায়ী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২০.
Rabindranath Tagore's 'Gitanjali' was preluded by-
  1. T. S. Eliot
  2. W. B. Yeats
  3. E.M. Forster
  4. Rudyard Kipling
সঠিক উত্তর:
W. B. Yeats
উত্তর
সঠিক উত্তর:
W. B. Yeats
ব্যাখ্যা
• Rabindranath Tagore's 'Gitanjali' was preluded by 'W. B. Yeats'.

• Gitanjali or Song of Offerings:
- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ হচ্ছে 'Song of Offerings'.
- Tagore then translated it into prose poems in English as 'Gitanjali: Song Offerings', and it was published in 1912 with a preamble written by W.B. Yeats.
- অর্থাৎ, এর অনুবাদের কাজটি লেখক নিজেই করেন। 
- তবে এর Introduction বা ভূমিকা লেখেন, W.B. Yeats.
- অতএব গীতাঞ্জলির সাথে W. B Yeats এর গভীর সম্পর্ক রয়েছে।
- তাই, W. B Yeats গীতাঞ্জলির অনুবাদ না করলেও এর preface/prelude (প্রস্তাবনা; পূর্বসূচক) লিখেছেন।

• William Butler Yeats (1865-1939):
- He is an Irish Poet
- তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- W.B. Yeats was first awarded the Nobel Prize in Literature as the first Irishman.
-১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
- Abbey Theatre হচ্ছে W. B. Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society.
- মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

• Famous poems:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other Poems,
- The Second Coming,
- The Cat and the Moon,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Among School Children,
- A Prayer for My Daughter,
- When You Are Old,
- Easter 1916,
- September 1919,
- The Wanderings of Oisin,
- Leda and The Swan, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
২১.
What does the word 'Obese' mean?
  1. Tardy
  2. Obnoxious
  3. Very thin
  4. Very fat
সঠিক উত্তর:
Very fat
উত্তর
সঠিক উত্তর:
Very fat
ব্যাখ্যা
• The word 'Obese' means - Very fat.

• Obese (Adjective)
- English Meaning: Having excessive body fat; very fat or overweight.
- Bangla Meaning: (ব্যক্তি) ভীষণ মোটা; স্থূলকায়।

• Ex. Sentence: The doctor is providing medical treatment for obese patients.
- Bangla Meaning: ডাক্তার স্থূলকায় রোগীদের চিকিৎসা প্রদান করছেন।

• Other options:
- Tardy -  ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন।
- Obnoxious - নোংরা; অত্যন্ত আপত্তিকর।
- Very thin - খুব পাতলা/হালকা; টিনটিনে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
She insisted ____ everywhere in this town.
  1. went
  2. to go
  3. on my going
  4. over going
সঠিক উত্তর:
on my going
উত্তর
সঠিক উত্তর:
on my going
ব্যাখ্যা
• Complete Sentence: She insisted on my going everywhere in this town.
- Bangla Meaning: সে আমাকে এই শহরের সব জায়গায় যেতে জোর করছিল।

• Insist on/upon/ Insist on doing something
- English Meaning: to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: পীড়াপীড়ি/জোর করা; জিদ/নির্বন্ধ করা; গোঁ ধরা; অতি আগ্রহ করা।

- Insist on/upon এর পরে verb এর সাথে -ing form বসে।

• More examples:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
- I don't know why you insist on talking about it.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৩.
Robert Browning was the composer of the following poem-
  1. The Scholar Gipsy
  2. Andrea del Sarto
  3. The Lady of Shallot
  4. Two Voices
সঠিক উত্তর:
Andrea del Sarto
উত্তর
সঠিক উত্তর:
Andrea del Sarto
ব্যাখ্যা
• Robert Browning was the composer of the following poem "Andrea del Sarto".

• Andrea del Sarto
- "Andrea del Sarto" কবিতাটি Victorian Period এ Robert Browning এর রচিত কবিতা।
- কবিতাটি Italian painter, Andrea del Sarto এবং তার Wife Lucrezia এর বৈবাহিক সম্পর্ক নিয়ে রচিত।
- এখানে Andrea del Sarto নিজেই Speaker এর ভূমিকা পালন করেন।
- তিনি তার স্ত্রীকে ডেকে পাশে বসান এবং কিছু নিরুপদ্রব ভালো সময় দুইজন একসাথে কাটাতে চান এমন মনোভাব ব্যক্ত করেন।
- এরপর কবি তার ফেলে আসা জীবনের কিছু হতাশার দিক তুলে ধরেন এবং তার জন্য আফসোস করেন। পরিশেষে স্ত্রীর সব আব্দার তিনি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন বিনিময়ে তিনি শুধু শান্তি চান।

• Famous Lines:
- "Ah, but a man's reach should exceed his grasp,
Or what's a heaven for?"

• Robert Browning (1812-1889):
- Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে তাকে গণ্য করা হয়।
- তিনি খ্যাতি অর্জন করেছিলেন তার dramatic monologues বা স্বগতোক্তিমূলক কবিতার জন্য।
- So, he is often called the father of dramatic monologue.
- এছাড়া মানব চরিত্রের বিভিন্ন মনস্তাত্বিক দিকও তিনি তার কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করতেন।

• His famous quotations:
- "Oppression makes the wise man mad."
- "Ignorance is not innocence but sin."
- "So absolutely good is truth, truth never hurts the teller."
- "Thus, I enter and thus I go!"
- "Less is more."
- “The best is yet to be.”

• Notable Works:
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- Pauline,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Dramatis Personae,
- Bishop Blougram’s Apology,
- Christmas Eve and Easter-Day,
- Porphyria's Lover, etc.

• অন্যদিকে, 
- The Scholar Gipsy: Mathew Arnold রচিত কবিতা।
- The Lady of Shallot এবং Two Voices হলো Alfred Tennyson রচিত কবিতা।

Source: Britannica.
২৪.
When a person says he's 'all in', it means-
  1. He is unwearied.
  2. He got everything.
  3. He is very tired.
  4. He has arrived.
সঠিক উত্তর:
He is very tired.
উত্তর
সঠিক উত্তর:
He is very tired.
ব্যাখ্যা
• When a person says he's 'all in', it means "He is very tired".

• All in (Phrase):
- English Meaning: Exhausted, Very tired.
- Bangla Meaning: অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত।

• Ex. sentence: He was all in by half-time of the game.
- Bangla Meaning: খেলার অর্ধেক সময়েই তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।

• অন্যদিকে,
ক) He is unwearied. - সে ক্লান্তিহীন।
খ) He got everything. - সে সব কিছু পেয়েছে।
ঘ) He has arrived. - সে পৌঁছেছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
Choose the correct sentence:
  1. A new cabinet has been sworn in Dhaka.
  2. A new cabinet has been sworn in in Dhaka.
  3. A new cabinet has sworn in Dhaka.
  4. A new cabinet has been sworn by in Dhaka.
সঠিক উত্তর:
A new cabinet has been sworn in in Dhaka.
উত্তর
সঠিক উত্তর:
A new cabinet has been sworn in in Dhaka.
ব্যাখ্যা
• Swear someone in [phrasal verb with swear verb]
- English Meaning: to induct into office by administration of an oath; when someone is sworn in, they make a formal promise to be honest or loyal, either in a law court or when starting a new official job.
- Bangla Meaning: শপথ গ্রহণ করা।

• Swear somebody in - শপথ পাঠ করানো।

• A new cabinet has been sworn in in Dhaka.
- প্রশ্নের বাক্যটির অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।

- তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- আবার বড় স্থানের নামের পূর্বে in হবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো- A new cabinet has been sworn in in Dhaka.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৬.
The synonym of 'Privilege' is-
  1. Proscribe
  2. Franchise
  3. Utility
  4. Responsibility
সঠিক উত্তর:
Franchise
উত্তর
সঠিক উত্তর:
Franchise
ব্যাখ্যা
• The synonym of 'Privilege' is 'Franchise'.

• Privilege (noun, verb)
- English Meaning: A special right, advantage, or immunity granted or available only to a particular person or group; grant a privilege or privileges to.
- Bangla Meaning:
(১) যে অধিকার বা সুবিধা কোনো বিশেষ ব্যক্তি; শ্রেণি পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই শুধু ভোগ্য; বিশেষাধিকার।
(২) বিশেষ অনুগ্রহ বা লাভ; অসামান্য অধিকার; প্রাধিকার

• Franchise (noun)
- English Meaning: The right to vote in an election, especially in order to elect a parliament or similar law-making organization; a special privilege granted to an individual or group
- Bangla Meaning:
(১) কোনো দেশ বা নগরী কর্তৃক প্রদত্ত পূর্ণ নাগরিক অধিকার, বিশেষত ভোটাধিকার; জনাধিকার।
(২) কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার

- অর্থাৎ, Privilege এর synonym হলো- Franchise

• অন্যদিকে,
ক) Proscribe - (প্রাচীন প্রয়োগ) (ব্যক্তিকে) প্রকাশ্যে আইনের আশ্রয়চ্যুত করা; অধিকারচ্যুত/সমাজচ্যুত করা; নির্বাসিত করা।
গ) Utility - উপযোগিতা; উপযোগ। 
ঘ) Responsibility - দায়িত্ব; গুরুদায়িত্ব; এমন কাজ, যার জন্য কোনো ব্যক্তিকে দায়ী থাকতে হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary.
২৭.
The correct passive form of: "My mentor embodies all the good qualities."
  1. All the good qualities are embodied on my mentor.
  2. All the good qualities are embodied to my mentor.
  3. All the good qualities are embodied by my mentor
  4. All the good qualities are embodied in my mentor.
সঠিক উত্তর:
All the good qualities are embodied in my mentor.
উত্তর
সঠিক উত্তর:
All the good qualities are embodied in my mentor.
ব্যাখ্যা
- Active: My mentor embodies all the good qualities.
- Passive: All the good qualities are embodied in my mentor.

• Present indefinite tense - এর assertive sentence -এর active voice -কে passive voice -করার নিয়ম:
- Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb (am/is/are) বসবে।
- মূল verb এর past participle হয়।
- তারপর preposition (by, with, to, at, in etc. বসবে)।
- Active voice এর object টি passive voice এর subject হয়ে যায়।

• সাধারণত, আমরা জানি passive voice এ obj এর পূর্বে preposition হিসেবে by বসে।
- তবে কিছু verb আছে যেগুলোর পরে passive এ in বসে।
- যেমন: Embody, Contain, Include, ইত্যাদি।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৮.
Which of the following pairs are literary collaborators?
  1. Pope and Dryden
  2. Yeats and Eliot
  3. Eliot and Pound
  4. Shelly and Donne
সঠিক উত্তর:
Eliot and Pound
উত্তর
সঠিক উত্তর:
Eliot and Pound
ব্যাখ্যা
• "Eliot and Pound" are literary collaborators.

• Collaborator
- English Meaning: A person who works jointly on an activity or project; an associate.
- Bangla Meaning: সহযোগী।

• মূলত Ezra Pound, T. S Eliot রচিত কবিতা The Waste Land এ Collaborator হিসেবে ছিলেন।
- Ezra Pound "The Waste Land" কবিতার সম্পাদনা, পরিমার্জনা ইত্যাদি ক্ষেত্রে Eliot -কে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন।
- এর পাশাপাশি Eliot এই কবিতাটি Ezra Pound কে উৎসর্গ করেছিলেন।
- Their collaboration was crucial to shaping modernist poetry in the early 20th century.
- অনেক সমালোচকের মতে, টি. এস. এলিয়টের বিখ্যাত কবিতা "The Waste Land"-এর পাণ্ডুলিপি সম্পাদনায় Ezra Pound -এর অবদানই এই রচনাটিকে আধুনিক কবিতার শ্রেষ্ঠত্বে পরিণত করেছে।

Source: The Guardian report and British Library website.
২৯.
'Frailty, thy name is woman!' is a famous dialogue from the play-
  1. Julius Caesar
  2. Macbeth
  3. As You Like It
  4. Hamlet
সঠিক উত্তর:
Hamlet
উত্তর
সঠিক উত্তর:
Hamlet
ব্যাখ্যা
• 'Frailty, thy name is woman!' is a famous dialogue from the play 'Hamlet'.
- 'Frailty, thy name is woman!' এটি William Shakespeare এর বিখ্যাত tragedy 'Hamlet' এর একটি বিখ্যাত উক্তি।

• Hamlet
- এটি একটি 5 acts বিশিষ্ট traged.
- এটি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয়েছিল।
- ১৬০৩ সালে এটি প্রকাশিত হয়।
- এই উক্তিটি তাঁর বিখ্যাত tragedy 'Hamlet' থেকে নেওয়া।
- এই উক্তিটি Hamlet তার মাকে উদ্দেশ্য করে বলেছেন।
- উক্তিটি এই tragedy এর প্রথম soliloquy হতে উদ্ধৃত। 
- এই উক্তির দ্বারা মুলত Hamlet তাঁর মায়ের দ্বিতীয় বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশের পাশাপাশি সমগ্র নারী জাতিকে frail and weak in character বলে অভিহিত করেছেন।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius, etc.

• Famous quotations of Hamlet:
- "To be or not to be, that is the question."
- "Frailty, thy name is woman."
- "Brevity is the soul of wit."
- "There is divinity that shapes our end."
- "What a piece of work is a man!"
- "The rest is silence."
- "Though this be madness, yet there is method in't."
- "Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend."

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

Source:
1. Britannica.
2. SparkNotes.
৩০.
Which of the following is a literary work of 'Thomas Gray'?
  1. Fire and Ice
  2. Lycidas
  3. The Rape of the Lock
  4. An Elegy Written in a Country Churchyard
সঠিক উত্তর:
An Elegy Written in a Country Churchyard
উত্তর
সঠিক উত্তর:
An Elegy Written in a Country Churchyard
ব্যাখ্যা
• 'An Elegy Written in a Country Churchyard' is a literary work of 'Thomas Gray'.

• An Elegy Written in a Country Churchyard:
- এটি Thomas Gray রচিত একটি Elegy বা শোকগাঁথা।
- এই শোকগাঁথাটি ১৭৫১ সালে প্রকাশিত হয়।
- A meditative poem written in iambic pentameter quatrains, published in 1751.
- ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা রত্নভান্ডার বলা যেতে পাারে এই সাহিত্যটিকে।
- এই কবিতাটি ইংরেজি সাহিত্যের সর্বাধিক প্রশংসিত এলেজিগুলোর একটি।
- এটি প্রাক-রোমান্টিক যুগের এক অনন্য সৃষ্টি — সাধারণ মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ, প্রকৃতির সৌন্দর্য, এবং মৃত্যুচিন্তা মিলেমিশে এক মানবিক উচ্চতা অর্জন করেছে।

• Thomas Gray (1716-1771):
- Thomas Gray একজন ইংরেজ কবি, পণ্ডিত এবং অধ্যাপক, যিনি তাঁর আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য সবচেয়ে পরিচিত।
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- তিনি আঠারো শতকের মধ্যভাগের একজন প্রভাবশালী কবি ছিলেন এবং Romantic movement -এর পূর্বসূরী ছিলেন।
- তার বিখ্যাত Elegy হলো 'Elegy Written in a Country Churchyard'.
- তিনি 'The Age of Sensibility' -এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।

• Notable works:
- “An Elegy Written in a Country Church Yard”,
- “Ode on a Distant Prospect of Eton College”,
- “The Bard”,
- “The Progress of Poesy”, etc.

• His famous quotations:
- 'Where ignorance is bliss, it is folly to be wise."
- "Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air."
- "The paths of glory lead but to the grave."
- "Sorrow never comes too late."

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
৩১.
Identify the correct sentence:
  1. Textile fabric made from cotton.
  2. Textile fabric is made of cotton.
  3. Textile fabric is made by cotton.
  4. Textile fabric is made on cotton.
সঠিক উত্তর:
Textile fabric made from cotton.
উত্তর
সঠিক উত্তর:
Textile fabric made from cotton.
ব্যাখ্যা
• The correct sentence: Textile fabric made from cotton.

• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- যেমন: Fabric is made of cotton.
- এখানে Textile fabric (তৈরি বস্ত্র/কাপড়) তৈরি করার পর এগুলোর উপাদান cotton (তুলা) আর দেখা যায় না অর্থাৎ, উপাদান পরিবর্তন হয়েছে।
- তাই এখানে 'made from' বসবে।

• More examples:
- The paper is made from wood.
- Glass is made from sand.

• আবার কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- যেমন:
- The table is made of wood. 
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 

Source: Oxford Dictionary.
৩২.
The opposite of 'Efface' is-
  1. Erase
  2. Rub out
  3. Preserve
  4. Improve
সঠিক উত্তর:
Preserve
উত্তর
সঠিক উত্তর:
Preserve
ব্যাখ্যা
• The opposite of 'Efface' is 'Preserve'.

• Efface (Verb)
- English Meaning: to eliminate or make indistinct by or as if by wearing away a surface; erase (a mark) from a surface.
- Bangla Meaning: মুছে ফেলা; (লাক্ষণিক) নিশ্চিহ্ন করা; বিলোপ করা।

• Synonyms: Erase (মুছে ফেলা), Eradicate (সমূলে উৎপাটন করা), Expunge (মুছে ফেলা), Rub out (ঘষে তুলে ফেলা).
• Antonyms: Preserve (সংরক্ষণ করা), Conserve (সংরক্ষণ করা; অপরিবর্তিত রাখা), Protect (রক্ষণ/সুরক্ষা/নিরাপত্তাবিধান/ত্রাণ করা).

• অন্যদিকে,
- Improve (Verb) - উন্নতিসাধন করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৩.
'To do away with' means-
  1. To get rid of
  2. To drive off
  3. To enact
  4. To repeat
সঠিক উত্তর:
To get rid of
উত্তর
সঠিক উত্তর:
To get rid of
ব্যাখ্যা
• 'To do away with' means 'To get rid of'.

• Do away with
- English Meaning: To get rid of; remove or put an end to something; to put an end to: abolish.
- Bangla Meaning: সমাপ্তি টানা; লোপ করা; বিনাশ সাধন করা।

• Get rid of
- English Meaning: to remove or throw away something unwanted.
- Bangla Meaning: মুক্ত করা; পরিত্রাণ পাত্তয়া

• অন্যদিকে,
- To drive off: to cause or force (someone or something) to leave.
- To enact: to establish by legal and authoritative act.
- To repeat: to say or state again.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৪.
In English grammar, ____ deals with the formation of sentences.
  1. morphology
  2. etymology
  3. semantics
  4. syntax
সঠিক উত্তর:
syntax
উত্তর
সঠিক উত্তর:
syntax
ব্যাখ্যা
• In English grammar, syntax deals with the formation of sentences.

• Syntax (noun)
- English Meaning: The grammatical arrangement of words in a sentence; the arrangement of words and phrases to create well-formed sentences in a language.
- Bangla Meaning: (ব্যাকরণ) বাক্যপ্রকরণ; বাক্যরীতি; পদান্বয়; পদযোজনা।

অন্যদিকে,
• Morphology:
- The study of the form of words and phrases; a study and description of word formation (such as inflection, derivation, and compounding) in language.
- (ভাষাবিজ্ঞান) ভাষার রূপমূলসমূহ কীভাবে সংযুক্ত হয়ে শব্দ গঠন করে, এতদ্বিষয়ক বিদ্যা; রূপতত্ত্ব।

• Etymology:
- The study of the origin and history of words, or a study of this type relating to one particular word.
- শব্দের উৎপত্তি ও ইতিহাসসংক্রান্ত বিজ্ঞান।

• Semantics:
- The study of meanings in a language.
- ভাষার অর্থঘটিত কিংবা শব্দার্থবিজ্ঞানঘটিত; শাব্দার্থিক; বাগর্থিক; আর্থ; শব্দার্থতাত্ত্বিক; শব্দার্থবিজ্ঞান।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Oxford Dictionary.
৩৫.
যদি চিনির মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৬.২৫%
  2. ২৫%
  3. ৩৩.৩৩%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চিনির মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

∴ ১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা

∴  চিনির ব্যবহার ২০% কমালে ব্যয় বৃদ্ধি পাবে না।
৩৬.
১৪টি পুস্তক থেকে ৬টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ৩টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. ১৭০
  2. ১৬৫
  3. ১২০
  4. ৯৫
সঠিক উত্তর:
১৬৫
উত্তর
সঠিক উত্তর:
১৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪টি পুস্তক থেকে ৬টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে ৩টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
যেহেতু, ৩টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সেহেতু পুস্তক বাকি থাকে (১৪ - ৩) বা ১১টি এবং ৬টি থেকে বাছাই করতে হবে (৬ - ৩) বা ৩টি।

∴ ১১টি পুস্তক থেকে ৩টি পুস্তক বাছাই করার সংখ্যা = ১১C = ১১!/৩!(১১ - ৩)!
= (১১ × ১০ × ৯ × ৮!)/(৩ × ২ × ১)৮!
= ১৬৫

∴ ১৬৫ প্রকারে বাছাই করা যাবে।
৩৭.
যদি ৮ + ৩ = ৫১১, ৭ + ৩ = ৪১০, ৫ + ২ = ৩৭ হয় তবে, ৬ + ৪ = ?
  1. ১০২
  2. ২১৫
  3. ২১০
  4. ২১১
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ + ৩ = ৫১১, ৭ + ৩ = ৪১০, ৫ + ২ = ৩৭ হয় তবে, ৬ + ৪ = ?

সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল।
যথা-
৮ + ৩ = (৮ - ৩) এবং (৮ + ৩) = ৫১১,
৭ + ৩ = (৭ - ৩) এবং (৭ + ৩) = ৪১০,
৫ + ২ = (৫ - ২) এবং (৫ + ২) = ৩৭
এবং
৬ + ৪ = (৬ - ৪) এবং (৬ + ৪) = ২১০
৩৮.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪১ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। মাতার বয়স কত?
  1. ৪৪ বছর
  2. ৩৮ বছর
  3. ৪৩ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৪১ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। মাতার বয়স কত?

সমাধান:
পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = ৩ × ৪১ = ১২৩ বছর
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ২ × ৪০ = ৮০ বছর

∴ মাতার বয়স = ১২৩ - ৮০ = ৪৩ বছর
৩৯.
যদি (x + y)2 = 16 এবং xy = 4 হয়, তবে x2 + y2 = কত?
  1. 10
  2. 12
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x + y)2 = 16 এবং xy = 4 হয়, তবে x2 + y2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
(x + y)2 = 16 এবং xy = 4

আমরা জানি,
x2 + y2 = (x + y)2 - 2xy = 16 - (2 × 4) = 16 - 8 = 8
৪০.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. POT
  2. NOON
  3. OTTO
  4. GDP
সঠিক উত্তর:
OTTO
উত্তর
সঠিক উত্তর:
OTTO
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?

সমাধান:
আয়নায় প্রতিফলিত হলে OTTO শব্দটির কোন পরিবর্তন হবে না।
ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
এবং
i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
৪১.
যদি (25)(2x + 2) = 5(3x + 6) হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. 0
  3. - 3
  4. 1
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (25)(2x + 2) = 5(3x + 6) হয়, তবে x এর মান কত?

সমাধান:
(25)(2x + 2) = 5(3x + 6)
⇒ (52)(2x + 2) = 5(3x + 6)
⇒ 5(4x + 4) = 5(3x + 6)
⇒ 4x + 4 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 4
∴ x = 2
৪২.
AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?
  1. ∠AOD = ∠AOC
  2. ∠BOD = ∠BOC
  3. ∠AOC = ∠BOD
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
∠AOC = ∠BOD
উত্তর
সঠিক উত্তর:
∠AOC = ∠BOD
ব্যাখ্যা
প্রশ্ন: AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?

সমাধান:
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
∠AOD = ∠BOC এবং ∠AOC = ∠BOD
৪৩.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১৫ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৮ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?
  1. 21 কিলোমিটার
  2. 12 কিলোমিটার
  3. 24 কিলোমিটার
  4. 17 কিলোমিটার
সঠিক উত্তর:
17 কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
17 কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১৫ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৮ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

সমাধান:

∴ দূরত্ব = √(152 + 82)
= √(225 + 64)
= √(289)
= 17
৪৪.
উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. PASCAL
  2. COBOL
  3. Python
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: 
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। 
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫): মেশিন ভাষা (Machine Language), 
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language), 
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০): উচ্চতর ভাষা (High Level Language), 
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০): অতি উচ্চতর ভাষা (Very High Level Language) এবং 
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)  । 

তৃতীয় প্রজন্মের ভাষা: 
- যে প্রোগ্রামিং ভাষার প্রতীক এবং শব্দসমূহ সাধারণত গাণিতিক ও ইংরেজি ভাষার মতো এবং যা মযনুষের জন্য সহজে বোধগম্য, সেই প্রোগ্রামিং ভাষাকে উচ্চস্তরের (3G) প্রোগ্রামিং ভাষা বলে। 
- কয়েকটি জনপ্রিয় উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা হলো- C, C++, Python, FORTRAN, ALGOL, COBOL, BASIC, PASCAL, Visual Basic, PHP, Java, Javascript ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪৫.
দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৬ N এবং ৫ N, তাদের লদ্ধি পরিমাণ কত?
  1. ১ N
  2. √৬১ N
  3. ৩০ N
  4. √১১ N
সঠিক উত্তর:
√৬১ N
উত্তর
সঠিক উত্তর:
√৬১ N
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৬ N এবং ৫ N, তাদের লদ্ধি পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৬ N এবং ৫ N 
∴ তাদের লব্ধি পরিমাণ = √(৬ + ৫)
= √(৩৬ + ২৫)
= √৬১ N  ।
৪৬.
নিচের কোনটি আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
  1. Scanner
  2. Mouse
  3. Monitor
  4. Keyboard
সঠিক উত্তর:
Monitor
উত্তর
সঠিক উত্তর:
Monitor
ব্যাখ্যা
পেরিফেরাল ডিভাইস: 
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে। 
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. ইনপুট ডিভাইস: 
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো- Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি। 

২. আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি। 

৩. ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো- Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
WiMAX -কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
  1. IEEE 802.11
  2. IEEE 802.18
  3. IEEE 802.15
  4. IEEE 802.16
সঠিক উত্তর:
IEEE 802.16
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.16
ব্যাখ্যা
ওয়াইম্যাক্স (WiMAX): 
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে।
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর IEEE standard হচ্ছে IEEE 802.16  । 

অন্যদিকে, 
-  Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15  । 
- Wi-fi এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11   । 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৪৮.
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? 
  1. গলনাংক
  2. স্ফুটনাংক
  3. বাষ্পীভবন
  4. ঘনীভবন
সঠিক উত্তর:
গলনাংক
উত্তর
সঠিক উত্তর:
গলনাংক
ব্যাখ্যা
- কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা গলনাংক এর মাধ্যমে নির্ণয় করা যায়। 
- যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে আরম্ভ করে সে তাপমাত্রাকে গলনাঙ্ক বলা হয়। 
- কঠিন পদার্থের সাথে যদি কোন অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে কঠিন পদার্থটি যে তাপমাত্রায় গলার কথা সে তাপমাত্রায় গলবে না। 

অন্যদিকে, 
- তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোন তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৯.
'Boolean Algebra'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? 
  1. A + A = A
  2. A. 0 = 1
  3. A + 1 = 1
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
A. 0 = 1
উত্তর
সঠিক উত্তর:
A. 0 = 1
ব্যাখ্যা
- 'Boolean Algebra'র ক্ষেত্রে সঠিক নয় A. 0 = 1; এটি A. 0 = 0 হবে। 

বুলিয়ান অ্যালজেবরা: 

- বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে। 

বুলিয়ান উপপাদ্য: 
- সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়। 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
8080 কত বিটের মাইক্রোপ্রসেসর?
  1. 4-bit
  2. 8-bit
  3. 16-bit
  4. 32-bit
সঠিক উত্তর:
8-bit
উত্তর
সঠিক উত্তর:
8-bit
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর: 
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। 
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Larege Scale Integration) চিপ। 
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে। 
• 4-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 4004, 4040. 
• 8-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8008, 8080
•16-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 8086, 8088, 80186. 
• 32-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: 80386, 80486. 
• 64-bit বিশিষ্ট মাইক্রো প্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium. 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৫১.
সংবিধানের কোন অনুচ্ছেদে স্থানীয় শাসনের উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ৫৭
  2. অনুচ্ছেদ ৫৮
  3. অনুচ্ছেদ ৫৯
  4. অনুচ্ছেদ ৬০
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৯
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৯
ব্যাখ্যা
অনুচ্ছেদসমূহ:
- অনুচ্ছেদ ৫০ - রাষ্ট্রপতি-পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫১ - রাষ্ট্রপতির দায়মুক্তি।
- অনুচ্ছেদে ৫২ - রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টি সংবিধানে উল্লেখ করা হয়েছে।
- অনুচ্ছেদ ৫৩ - অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ।
- অনুচ্ছেদ ৫৪ - অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার।
- অনুচ্ছেদ ৫৫ - মন্ত্রিসভা।
- অনুচ্ছেদ ৫৬ - মন্ত্রিগণ।
- অনুচ্ছেদ ৫৭ - প্রধানমন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৮ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৯ - স্থানীয় শাসন।
- অনুচ্ছেদ ৬০ - স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫২.
লাওসের সরকারি নাম কোনটি?
  1. Democratic Republic of Laos
  2. Kingdom of Laos
  3. Republic of Laos
  4. Loas People's Democratic Republic
সঠিক উত্তর:
Loas People's Democratic Republic
উত্তর
সঠিক উত্তর:
Loas People's Democratic Republic
ব্যাখ্যা
লাওস (Laos):
- দেশটির আনুষ্ঠানিক নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।

তথ্যসূত্র - Britannica.com
৫৩.
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজন নারীকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়েছে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

মহিলা বীরপ্রতীক:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
- তাঁরা হলেন- ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
- তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৫৪.
ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি (ABM Treaty) বাতিল হয় কবে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০২ সালে
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
৫৫.
রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
  1. মির্জানা স্পোলজারিক এগার
  2. রজার অগাস্টিন
  3. জন মেয়ার
  4. হেনরি ডুনান্ট
সঠিক উত্তর:
হেনরি ডুনান্ট
উত্তর
সঠিক উত্তর:
হেনরি ডুনান্ট
ব্যাখ্যা
রেডক্রস:
- রেডক্রস এর অফিসিয়াল নাম ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেডক্রস এর সদর দপ্তর জেনেভা।
- সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এগার। (মে, ২০২৫)
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - রেডক্রস অফিসিয়াল ওয়েবসাইট।
৫৬.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা - (মে, ২০২৫)
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (মে, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫৭.
বেনেলাক্সের সদস্য দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. লুক্সেমবার্গ
  2. নেদারল্যান্ডস
  3. নিউজিল্যান্ড
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
⇒ নিউজিল্যান্ড বেনেলাক্সের সদস্য দেশ নয়।

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ। (মে, ২০২৫)
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। 

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
৫৮.
ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য কয়টি?
  1. ১২টি
  2. ১৮টি
  3. ২৪টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (মে, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (মে, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (মে, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (মে, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৫৯.
'কোটিবর্ষ' কোন জনপদের প্রধান নগর বা রাজধানী ছিল?
  1. হরিকেল
  2. বঙ্গ
  3. সমতট
  4. রাঢ়
সঠিক উত্তর:
রাঢ়
উত্তর
সঠিক উত্তর:
রাঢ়
ব্যাখ্যা
রাঢ়:
- বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে বলা যায় যে, রাঢ় বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বুঝানো হতো।
- এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল।
- তবকত-ই-নাসিরীর বর্ণনায়ও গঙ্গার দক্ষিণে রাঢ়ের অবস্থান নির্দেশিত হয়েছে।
- এই জনপদটি দুটি অংশে বিভক্ত ছিল।
• দক্ষিণ রাঢ়।
• উত্তর রাঢ়।
- এই উত্তর ও দক্ষিণ রাঢ়ই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সুহ্মভূমি।
- রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
- রাঢ় বা সূহ্মদেশের অন্তর্গত তাম্রলিপ্তের কথা টলেমির ভূগোলে উল্লিখিত ছিল ।
- অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. বেলজিয়াম
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
৬১.
মসুল শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ইরান
  2. সিরিয়া
  3. জর্ডান
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
মসুল:
- উত্তর-পশ্চিম ইরাকের প্রধান শহর মসুল।
- মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর।
- এটি দেশের উত্তর-পশ্চিম অংশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
- মসুল আরব বিশ্বের বৃহত্তর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি।

ইরাক:
- ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়া একটি দেশ।
- আয়তন: ১৬৭,৯৭৪ বর্গ মাইল (৪৩৫,০৫২ বর্গ কিমি)।
- ইরাক বিশ্বের ৫৮তম বৃহত্তম দেশ।
- সীমান্তবর্তী দেশ: সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, ইরান।
- রাজধানী: বাগদাদ।
- ভাষা: আরবি, কুর্দি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম (সরকারি, বেশিরভাগ শিয়া), এছাড়াও খ্রিস্টান ধর্ম।
- মুদ্রা: দিনার।
- ইরাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়ামের মজুদ রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
৬২.
একনেক কত সালে গঠিত হয়?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।