পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৮ মার্চ, ২০২৪সময়40 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩য় পর্যায় - ১] ২১. ০৬.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৮ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
  1. ক) শ্রীলংকা
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
ক) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রীলংকা
ব্যাখ্যা
শ্রিমাভো বন্দরনায়েকে ১৯৬০ সালে নির্বাচনে জিতে শ্রীলংকার প্রধানমন্ত্রী হন। তিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৫ সালে ক্ষমতা ত্যাগ করার পরে ১৯৭০-৭৭ এবং ১৯৯৪ - ২০০০ মেয়াদে আরো দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
উৎসঃ ব্রিটানিকা
.
At least one of the students ____ full marks every time.
  1. ক) gets
  2. খ) have got
  3. গ) get
  4. ঘ) are getting
সঠিক উত্তর:
ক) gets
উত্তর
সঠিক উত্তর:
ক) gets
ব্যাখ্যা
কোন বাক্যে One of the থাকলে বাক্যের গঠন হবে - noun (plural) ….. verb (singular). তাই বাক্যটিতে One of the এর পর student না হয়ে students হয়েছে এবং students এর সাথে verb get না হয়ে singular হওয়ার জন্যে gets হয়েছে।
.
২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ ………... ধারাটির পরের সংখ্যাটি কত?
  1. ক) ১৩
  2. খ) ৩৫
  3. গ) ১৬
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
ঘ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৫
ব্যাখ্যা
এই ধারাটি লক্ষ করলে দেখা যায় প্রত্যেকটি পদ আগের দুই পদের সমষ্টি। সুতরাং ধারার পরের পদটি হবে ২১ + ৩৪ = ৫৫। এরকম ধারাকে ফিবোনাচ্চি ধারা বলা হয়।
.
কে 'অপারেশন সার্চলাইট' এর নীলনকশা তৈরি করেন?
  1. ক) মো: আলী জিন্নাহ
  2. খ) ইয়াহিয়া
  3. গ) ভুট্রো
  4. ঘ) টিক্কা খান
সঠিক উত্তর:
ঘ) টিক্কা খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টিক্কা খান
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে যে অভিযানের মাধ্যমে গণহত্যা চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এর নীল নকশা প্রস্তুত করেন জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী।
ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার দায়িত্বে ছিলো রাও ফরমান আলী। ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
.
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে - বাক্যে ''পাঠে'' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে সপ্তমী
  2. খ) কর্মে সপ্তমী
  3. গ) অধিকরণে সপ্তমী
  4. ঘ) অপাদানে সপ্তমী
সঠিক উত্তর:
গ) অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে - বাক্যে ''পাঠে'' শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। এই বাক্যে ক্রিয়া সম্পাদন (পাঠে মন দেয়া) হয়েছে ‘পাঠ’ আধারকে কেন্দ্র করে। এবং এর সাথে যুক্ত হয়েছে সপ্তমী (এ) বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
'সংবিধান' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সং +অবিধান
  2. খ) সম +ধান
  3. গ) সম্ + বিধান
  4. ঘ) সং+ বিধান
সঠিক উত্তর:
গ) সম্ + বিধান
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্ + বিধান
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি হচ্ছে- সম্ + কার = সংস্কার, সম্ + বিধান = সংবিধান, উৎ + স্থাপন = উত্থাপন, সম্ + কৃত = সংস্কৃত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
রাতুল শব্দের অর্থ কী?
  1. ক) কালো
  2. খ) লাল
  3. গ) নীল
  4. ঘ) সাদা
সঠিক উত্তর:
খ) লাল
উত্তর
সঠিক উত্তর:
খ) লাল
ব্যাখ্যা
রাতুল (বিশেষণ) - রক্তবর্ণ; লাল
{(তৎসম বা সংস্কৃত) রক্ততুল্য>}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়- এখানে ''উঠলে'' কোন ক্রিয়া পদ?
  1. ক) প্রযোজ্য
  2. খ) অসমাপিকা
  3. গ) প্রযোজক
  4. ঘ) সমাপিকা
সঠিক উত্তর:
খ) অসমাপিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) অসমাপিকা
ব্যাখ্যা
যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে৷
যেমন - সূর্য উঠলে….. এই বাক্যে 'উঠলে' দ্বারা কথা শেষ হয় নি৷ তাই এখানে 'উঠলে' অসমাপিকা ক্রিয়া৷
তবে, সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়। এই বাক্যে 'হয়' সমাপিকা ক্রিয়া।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
The correct spelling is -
  1. ক) Buroucrat
  2. খ) Beaurocrat
  3. গ) Burocreat
  4. ঘ) Bureaucrat
সঠিক উত্তর:
ঘ) Bureaucrat
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bureaucrat
ব্যাখ্যা
Bureaucrat (noun) - an official in a government department, in particular one perceived as being concerned with procedural correctness at the expense of people's needs.
Source: Oxford
১০.
সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি?
  1. ক) ১৩ : ১২: ৫
  2. খ) ৬: ৪: ৩
  3. গ) ৬ : ৫ : ৩
  4. ঘ) ১২ : ৮ : ৪
সঠিক উত্তর:
ক) ১৩ : ১২: ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ : ১২: ৫
ব্যাখ্যা

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴  ১৩ = ১২ + ৫
সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো সমকোণী ত্রিভুজের অনুপাত

১১.
যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
  1. ক) ৮৫
  2. খ) ৮৬
  3. গ) ৮৮
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ঘ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৪
ব্যাখ্যা
২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর = {(১৫ × ৮০) + (১০ × ৯০)} / ২৫ = ৮৪
১২.
Look before you leap-
  1. ক) দেখে নাও পরে লাফ দাও
  2. খ) লাফ দেয়ার আগে তাকা ও
  3. গ) ভাবিয়া করিও কাজ
  4. ঘ) আগে ভাবিয়া পরে লাফ দাও
সঠিক উত্তর:
গ) ভাবিয়া করিও কাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাবিয়া করিও কাজ
ব্যাখ্যা
Look before you leap (প্রবাদ) - সম্ভাব্য ঘটনাবলি বিবেচনা না করে তড়িঘড়ি কিছু করো না (তুলনীয় - ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না)।
অর্থাৎ, Look before you leap প্রবাদটির অর্থ (অপশন হতে) - ভাবিয়া করিও কাজ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৩.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) সিংহাসন
  2. খ) কানাকানি
  3. গ) ভাইবোন
  4. ঘ) গাছপাকা
সঠিক উত্তর:
গ) ভাইবোন
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাইবোন
ব্যাখ্যা
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে৷
যেমন - দোয়াত ও কলম = দোয়াত-কলম, মা ও বাবা = মা-বাবা। এরূপ ভাই ও বোন - ভাইবোন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৪.
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) আবুল মনসুর আহমদ
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়। এছাড়াও ‘আমার দেখা নয়াচীন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৃতীয় প্রকাশিত বই।
উৎসঃ albd.org এবং শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা
১৫.
‘Frequency’ is -
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Adverb
  4. ঘ) Verb
সঠিক উত্তর:
খ) Noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Noun
ব্যাখ্যা
Frequency
noun: frequency; plural noun: frequencies
Meaning: the rate at which something occurs over a particular period of time or in a given sample.
Source: Oxford
১৬.
চারটা বাজলে স্কুল ছুটি হবে- বাক্যে 'বাজলে' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ইচ্ছা
  2. খ) সম্ভাব্যতা
  3. গ) আবশ্যকতা
  4. ঘ) কারণ
অনির্ধারিত
ব্যাখ্যা
‘ইলে’ > ‘লে’ বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার -
কার্যপরম্পরা বোঝাতেঃ চারটা বাজলে স্কুল ছুটি হবে৷
সম্ভাব্যতা অর্থেঃ এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে৷
সাপেক্ষতা বোঝাতেঃ তিনি গেলে কাজ হবে৷
পরিণতি বোঝাতেঃ বৃষ্টিতে ভিজলে সর্দি হবে৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৭.
Ambiguous means -
  1. ক) Eager
  2. খ) Large
  3. গ) Increase
  4. ঘ) Unclear
সঠিক উত্তর:
ঘ) Unclear
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unclear
ব্যাখ্যা
Ambiguous - open to more than one interpretation; not having one obvious meaning; equivocal; unclear.
Source: Oxford
১৮.
সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
  1. ক) ৮
  2. খ) ৭
  3. গ) ৬
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
সৌরজগতে গ্রহের সংখ্যা আটটি। গ্রহগুলো হচ্ছে - বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
১৯.
কোন মানুষ একা বাস করতে পারে না- সঠিক ইংরেজি কী?
  1. ক) No one can live alone.
  2. খ) None can live alone.
  3. গ) Nobody can live alone.
  4. ঘ) No man can live alone.
সঠিক উত্তর:
ঘ) No man can live alone.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) No man can live alone.
ব্যাখ্যা
কোন মানুষ একা বাস করতে পারে না - No man can live alone.
২০.
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
  1. ক) ০.০২৫
  2. খ) ০.২৫
  3. গ) ২৫
  4. ঘ) ২.৫
সঠিক উত্তর:
ক) ০.০২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.০২৫
ব্যাখ্যা
যেহেতু, ভাজক ভাগফলের দশগুণ, সেহেতু ভাগফল হবে ০.৫/১০ = ০.০৫
সুতরাং, ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= ০.৫ × ০.০৫ = ০.০২৫
২১.
AFTER : BEFORE
  1. ক) contemporary : historic
  2. খ) present : past
  3. গ) successor : predecessor
  4. ঘ) first : second
সঠিক উত্তর:
গ) successor : predecessor
উত্তর
সঠিক উত্তর:
গ) successor : predecessor
ব্যাখ্যা
After অর্থ পরে, পরবর্তীকালে (ভবিষ্যৎ কাল বুঝাচ্ছে), Before অর্থ পূর্বে (অতীত কাল বুঝাচ্ছে)।
ক এবং খ অপশনের Contemporary (সমসাময়িক) এবং Present (বর্তমান) দুটো-ই বর্তমান কাল বুঝাচ্ছে। তাই ক এবং খ উত্তর হবে না।
অপশন গঃ Successor (উত্তরসূরি - ভবিষ্যৎ) এবং Predecessor(পূর্বসূরি - অতীত)। সুতরাং সঠিক উত্তর হবে অপশন গ।
২২.
সাপের বিষে কী থাকে?
  1. ক) জিঙ্ক সালফাইড
  2. খ) কপার সালফাইড
  3. গ) লেড মনোফাইড
  4. ঘ) ফ্লোরিক এসিড
সঠিক উত্তর:
ক) জিঙ্ক সালফাইড
উত্তর
সঠিক উত্তর:
ক) জিঙ্ক সালফাইড
ব্যাখ্যা
সাপের বিষে জিঙ্ক সালফাইড পাওয়া যায়। এই জিঙ্ক সালফাইডের উপস্থিতির জন্যই ব্যাথা হয়। তবে সাপভেদে বিভিন্ন নিউরোটক্সিনের উপস্থিতির কারণে বিষের প্রভাবে তারতম্য ঘটে। জিঙ্ক সালফাইড আলোকোজ্জ্বল আলোকচিত্রের কাজেও ব্যবহার করা যায়।
Source: WHO, NatGEO, britannica
২৩.
All of the people at the conference are -
  1. ক) mathematics teachers
  2. খ) mathematics teacher
  3. গ) mathematic's teacher
  4. ঘ) mathematic teacher
সঠিক উত্তর:
ক) mathematics teachers
উত্তর
সঠিক উত্তর:
ক) mathematics teachers
ব্যাখ্যা
Mathematic's or Mathematic বলতে কোনো শব্দ নেই. শব্দটি হচ্ছে mathematics এবং “All of the people” দ্বারা plural subject বুঝায়. তাই সঠিক উত্তর হবে ''Mathematics teachers''.
২৪.
২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
সুতরাং, ২৪৫০ এর সাথে ২ গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
২৫.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
  4. ঘ) এ এইচ এম কামরুজ্জামান
সঠিক উত্তর:
গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি

২৬.
কত মেগা বাইটে ১ গিগাবাইট?
  1. ক) 29
  2. খ) 210
  3. গ) 211
  4. ঘ) 212
সঠিক উত্তর:
খ) 210
উত্তর
সঠিক উত্তর:
খ) 210
ব্যাখ্যা

১ মেগাবাইট = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট
১ গিগাবাইট = ২৩০ বাইট অথবা ২১০ বা ১০২৪ মেগাবাইট
১ টেরাবাইট = ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট
১ পেটাবাইট = ২৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট

উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই -প্রকৌশলী মুজিবুর রহমান

২৭.
x − 1/x = 2 হলে x4 + 1/x4 = কত?
  1. ক) 32
  2. খ) 33
  3. গ) 34
  4. ঘ) 35
সঠিক উত্তর:
গ) 34
উত্তর
সঠিক উত্তর:
গ) 34
ব্যাখ্যা
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x -1/x)2 + 2.x.1/x}2 - 2
= {(2)2 + 2}2 - 2
= 62 - 2
= 34
২৮.
এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৮০
  2. খ) ৭৫
  3. গ) ৯০
  4. ঘ) ৮৫
সঠিক উত্তর:
ক) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০
ব্যাখ্যা
প্রশ্নমতে, ১২.৫% + ২৫% = ৩০ টাকা
∴ ১০০% = (৩০/৩৭.৫) × ১০০ = ৮০ টাকা
২৯.
কোনটি যৌগিক বাক্য?
  1. ক) তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব
  2. খ) তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
  3. গ) তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
  4. ঘ) তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
সঠিক উত্তর:
গ) তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
উত্তর
সঠিক উত্তর:
গ) তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
ব্যাখ্যা
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমনঃ তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
এখানে, 'তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব' বাক্যটিতে কোন যোজক উল্লেখ নেই কারণ অনেক সময় সাধারণ কথাবার্তায় যোজক নাও ব্যবহৃত হতে পারে। এখানে বাক্যটি যৌগিক কারণ এ বাক্যগুলো জটিল বাক্যের মত একটি আরেকটির উপর নির্ভর করে না।
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩০.
Choose the correct sentence:
  1. ক) A few of the three boys got a prize.
  2. খ) Each of the three boys got a prize.
  3. গ) Every of the three boys got a prize.
  4. ঘ) All of the three boys got a prize.
সঠিক উত্তর:
খ) Each of the three boys got a prize.
উত্তর
সঠিক উত্তর:
খ) Each of the three boys got a prize.
ব্যাখ্যা
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun (plural) কীন্তু verb (singular) এবং possessive (singular) হয়। তাই এখানে সঠিক বাক্য হবে - Each of the three boys got a prize.
৩১.
The synonym of ''Stringent'' is -
  1. ক) Shrill
  2. খ) Dry
  3. গ) Strained
  4. ঘ) Rigorous
সঠিক উত্তর:
ঘ) Rigorous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rigorous
ব্যাখ্যা
Stringent - Strict, Firm, Rigid, Rigorous, Severe.
Source: Oxford
৩২.
The Ambassador called ____ the president.
  1. ক) on
  2. খ) none of them
  3. গ) at
  4. ঘ) in
সঠিক উত্তর:
ক) on
উত্তর
সঠিক উত্তর:
ক) on
ব্যাখ্যা
Call on - pay a visit to someone; কারো সাথে দেখা করা, সাক্ষাত করা। বাক্যটির অর্থ হবে - রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে দেখা করলেন। তাই শূন্যস্থানে on হবে।
Source: Oxford
৩৩.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
log232
= log225
= 5 × log22
= 5 × 1
= 5
৩৪.
0.4 × 0.02 × 0.08 = ?
  1. ক) 6.4
  2. খ) 0.64
  3. গ) 0.064
  4. ঘ) 0.00064
সঠিক উত্তর:
ঘ) 0.00064
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.00064
ব্যাখ্যা
0.4 × 0.02 × 0.08 = 0.00064
৩৫.
তিলে তৈল হয়- কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) সম্প্রদান কারকে চতুর্থী
  2. খ) কর্তৃকারকে প্রথমা
  3. গ) অধিকরণ কারকে সপ্তমী
  4. ঘ) অপাদান কারকে সপ্তমী
সঠিক উত্তর:
ঘ) অপাদান কারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপাদান কারকে সপ্তমী
ব্যাখ্যা
'তিলে তৈল হয়'- অপাদানে সপ্তমী কিন্তু 'তিলে তৈল আছে'- অধিকরণে সপ্তমী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩৬.
I cannot ____ to pay such high prices.
  1. ক) able
  2. খ) but
  3. গ) try
  4. ঘ) afford
সঠিক উত্তর:
ঘ) afford
উত্তর
সঠিক উত্তর:
ঘ) afford
ব্যাখ্যা
Able means the ability to do something and afford means the ability to spend. তাই এখানে বাক্যের context (অর্থ ব্যায় করার সামর্থ্য না থাকা) অনুযায়ী শূন্যস্থানে afford বসবে।
Source: dictionary.cambridge.org
৩৭.
The lady prides herself ____ her beauty.
  1. ক) about
  2. খ) upon
  3. গ) in
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) upon
উত্তর
সঠিক উত্তর:
খ) upon
ব্যাখ্যা
Pride oneself on/upon - Be especially proud of (a particular quality or skill). Example - He prided himself on his honesty. The lady prides herself upon her beauty.
Source: Oxford
৩৮.
মৌলিক স্বরধ্বনি কয়টি?
  1. ক) ৭ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
ক) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ টি
ব্যাখ্যা

বাংলা ভাষায় স্বরবর্ণ এগারটি। যথা - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
তবে বাংলা ভাষা ও ব্যাকরণবিদদের মতে, মৌলিক স্বরধ্বনি মোট - ৭টি
যথা - অ, আ, ই, উ, এ, অ্যা, ও।
অন্যদিকে, ঐ (অ + ই) এবং ঔ (অ + উ) - এই দুটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন।
উৎসঃ ড. হায়াৎ মামুদ - এর ভাষা শিক্ষা ও নবম - দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই

৩৯.
কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
  1. ক) 1990 সালের 26 আগস্ট
  2. খ) 1990 সালের 26 নভেম্বর
  3. গ) 1990 সালের 26 মে
  4. ঘ) 1990 সালের 26 জানুয়ারি
সঠিক উত্তর:
ঘ) 1990 সালের 26 জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1990 সালের 26 জানুয়ারি
ব্যাখ্যা
জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯০ সালের ২৬ জানুয়ারি। ওইদিন ৬১ টি দেশ স্বাক্ষর করে এই সনদে। প্রায় সাত মাস পর, ১৯৯০ সালের ২রা সেপ্টেম্বর এটা কার্যকর হয়।
Source: UN Human Rights office of the High Commissioner
৪০.
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?
  1. ক) ১৬৭
  2. খ) ১৬২
  3. গ) ২৯৮
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
ক) ১৬৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬৭
ব্যাখ্যা
১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পুরো পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি।
আসনগুলোর মধ্যে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ৭টি ছিলো সংরক্ষিত মহিলা আসন।
নির্বাচনে ১৬৯টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ ১৬৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৪১.
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
  1. ক) মায়ামী
  2. খ) লন্ডন
  3. গ) ম্যানচেস্টার
  4. ঘ) স্কটল্যান্ড
সঠিক উত্তর:
খ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন
ব্যাখ্যা
ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard)। স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। এ সংস্থাটি লন্ডন শহরে পুলিশি কার্যক্রম পরিচালনা করে। সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছে সংস্থাটি। এছাড়া কূটনীতিক ও ভিআইপি-দের সুরক্ষা প্রদানের মতো রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় স্কটল্যান্ড ইয়ার্ড।
এমআই-৬ (MI6) ব্রিটেনের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটির অফিশিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। MI6 ১৯০৯ সালে গঠিত হয়। এর ছয়টি সেকশনের জন্যে এটি এমআই-৬ নামে পরিচিতি লাভ করে।
এমআই-৫(MI5) ব্রিটেনের আরেকটি গোয়েন্দা সংস্থা যা ব্রিটেনের অভ্যন্তরে গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা করে।
উৎসঃ SIS ওয়েবসাইট, বাংলা ট্রিবিউন পত্রিকা এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৪২.
‘Dog Days’ means -
  1. ক) hot weather
  2. খ) a period of misfortune
  3. গ) a time when dogs roam the street
  4. ঘ) a period of being care free
সঠিক উত্তর:
ক) hot weather
উত্তর
সঠিক উত্তর:
ক) hot weather
ব্যাখ্যা
Dog days - the hottest period of the year (reckoned in antiquity from the heliacal rising of Sirius, the Dog Star).
Source: Oxford
৪৩.
একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৩০
  3. গ) ৫০
  4. ঘ) ৫৬
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা

অর্থাৎ, সংখ্যাটির (১০০ - ৪০)% = ৬০% = ৩০
∴  সংখ্যাটি, ১০০% = (৩০/৬০%) × ১০০% = ৫০

৪৪.
সর্বজন -এর বিশেষণ কী?
  1. ক) ঐশ্বরিক
  2. খ) বিশ্বজনীন
  3. গ) বিশজন
  4. ঘ) সর্বজনীন
সঠিক উত্তর:
ঘ) সর্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সর্বজনীন
ব্যাখ্যা
সর্বজন (বিশেষ্য) সকল লোক বা নরনারী।
সর্বজনীন, সার্বজনিক (বিশেষণ) - সকলের হিতকর; সর্বসাধারণের জন্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৫.
ঢাকায় ''ধোলাইখাল'' কে খনন করেন?
  1. ক) শায়েস্তা খান
  2. খ) পরিবিবি
  3. গ) ইসলাম খান
  4. ঘ) ঈশা খান
সঠিক উত্তর:
গ) ইসলাম খান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসলাম খান
ব্যাখ্যা
ধোলাই খাল পুরানো ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বাণিজ্যিক-আবাসিক এলাকা। পূর্বেকার ধোলাই খাল থেকেই এর বর্তমান নামকরণ। ঢাকার প্রথম মুগল সুবাদার ইসলাম খান কর্তৃক ১৬০৮-১৬১০ খ্রিস্টাব্দে খননকৃত একটি খালের নামানুসারে এলাকাটির নামকরণ করা হয়। খালটি শহরকে সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নৌ যোগাযোগের সুবিধা প্রদানের উদ্দেশ্যে খনন করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৬.
বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০ টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০ টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে?
  1. ক) ১০০
  2. খ) ৯০
  3. গ) ১২০
  4. ঘ) ১১০
সঠিক উত্তর:
ক) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০
ব্যাখ্যা
ধরি, বাবু ও তপুর কাছে x ও y টি মার্বেল আছে।
∴ x - 10 = y + 10
∴ x = y + 20……(i)
আবার, 2(y - 20) = x + 20
⇒ 2y - 40 = x + 20
⇒ 2y - 40 = y + 20 + 20 [(i) নং হতে পাই]
⇒ y = 80
(i) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, x = 80 + 20 = 100
৪৭.
নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আমি সাক্ষ্য দিয়েছি
  2. খ) আমি সাক্ষী দিতেছি
  3. গ) আমি সাক্ষী দিলাম
  4. ঘ) আমি সাক্ষী দিয়েছি
সঠিক উত্তর:
ক) আমি সাক্ষ্য দিয়েছি
উত্তর
সঠিক উত্তর:
ক) আমি সাক্ষ্য দিয়েছি
ব্যাখ্যা
সাক্ষ্য: (বিশেষ্য) - সাক্ষী কর্তৃক আদালতে ঘটনাদির বর্ণনা।
অর্থাৎ সাক্ষ্য দেওয়া সাক্ষীর কাজ।
সুতরাং, শুদ্ধ বাক্য - তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। এরূপ, আমি সাক্ষ্য দিয়েছি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান
৪৮.
বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?
  1. ক) আকাঙ্ক্ষা
  2. খ) দৃঢ়তা
  3. গ) আসত্তি
  4. ঘ) যোগ্যতা
সঠিক উত্তর:
ক) আকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাঙ্ক্ষা
ব্যাখ্যা
বাক্যের অত্যাবশ্যকীয় গুণ তিনটি। এগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।
এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা হলো আকাঙ্ক্ষা। যেমন - ‘রহিম মাঠে খেলতে…...।’ এটা শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা তৈরি হয়।
বাক্যে ব্যবহৃত পদসমূহের সুশৃঙ্খল পদবিন্যাস হলো আসত্তি।
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৪৯.
এএক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলাে। যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
  1. ক) ৬.৫
  2. খ) ৮.৫
  3. গ) ৭.৫
  4. ঘ) ৫.৫
সঠিক উত্তর:
গ) ৭.৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭.৫
ব্যাখ্যা
ধরি, ঐ স্থানের দূরত্ব = x কি.মি.
তাহলে যেতে সময় লাগে = x/১০ ঘন্টা এবং ফিরে আসতে সময় লাগে = x/৬ ঘন্টা।
∴ মোট সময় লাগে = x/১০ + x/৬ ঘন্টা
= (৩x + ৫x)/৩০ = ৮x / ৩০ ঘন্টা।
মোট দূরত্ব = x + x = ২x
সুতরাং গড় গতিবেগ = ২x ÷ ৮x/৩০ কি.মি.
= (২x × ৩০)/৮x = ৬০/৮ = ৭.৫ কি.মি.
শর্টকাট মেথড = (২ × ১০ × ৬)/(১০ + ৬) = ৭.৫
৫০.
৫টি বিড়াল ৫ টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগাবে?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ৫
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
∴ ১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে (৫ × ৫) / ৫ = ৫ মিনিটে
∴ ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে (৫ × ১০০) / ১০০ = ৫ মিনিটে
৫১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১০
  2. খ) ১৬
  3. গ) ১৪
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা

বৃহত্তম সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০ - ৪) = ৩৬ এবং (৬৫ - ৫) = ৬০ এর গ.সা.গু. -
২৪)৩৬(১
     ২৪
     ー
     ১২) ২৪ (২
          ২৪
          ー
          ০
এবং ১২)৬০(৫
           ৬০
            ー
            ০
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১২

৫২.
The synonym of ''Sanguine'' is -
  1. ক) Cheerful
  2. খ) Careful
  3. গ) Scared
  4. ঘ) Sparkle
সঠিক উত্তর:
ক) Cheerful
উত্তর
সঠিক উত্তর:
ক) Cheerful
ব্যাখ্যা
Sanguine - optimistic or positive, especially in an apparently bad or difficult situation; hopeful; buoyant; cheerful.
Source: Oxford
৫৩.
স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা -
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ১ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ টি
ব্যাখ্যা
যে ত্রিভুজের একটি কোণ স্থুল কোণ সেই ত্রিভুজকে স্থুলকোণী ত্রিভুজ বলা হয়। একটি স্থুলকোণী ত্রিভুজের বাকি দুইটি কোণ অবশ্যই সূক্ষকোণ।
৫৪.
বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম 'আচিক খুসিক'?
  1. ক) সাঁওতাল
  2. খ) চাকমা
  3. গ) গারো
  4. ঘ) মারমা
সঠিক উত্তর:
গ) গারো
উত্তর
সঠিক উত্তর:
গ) গারো
ব্যাখ্যা
বাংলাদেশি গারোদের ভাষার নাম আচিক খুসিক। এটি তিব্বতীয়-বর্মি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
সাওতালদের ভাষার নাম সাওতালী।
চাকমারা চাকমা ভাষায় কথা বলে।
মণিপুরীদের ভাষার নাম বিষ্ণুপ্রিয়া।
খাসিয়াদের ভাষার নাম মনখেমে।
ত্রিপুরাদের ভাষার নাম ককবরক।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী
৫৫.
y এর মান কত হলে 16x2 − xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?
  1. ক) 64
  2. খ) 49
  3. গ) 25
  4. ঘ) 36
অনির্ধারিত
ব্যাখ্যা
16x2 - xy + 25
= (4x)2 + 52 - 2.4x.5 + 40x - xy
= (4x - 5)2 + x(40 - y)
∴ x(40 - y) = 0
বা, 40 - y = 0
∴ y = 40
y এর মান 40 হলে প্রশ্নোল্লিখিত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে। অপশনে সঠিক উত্তর নেই।
৫৬.
প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ২ ফেব্রুয়ারি
  3. গ) ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ১ মে
সঠিক উত্তর:
খ) ২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

২ ফেব্রুয়ারী - জাতীয় জনসংখ্যা দিবস
১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস 
উৎসঃ ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

৫৭.
Which one is plural?
  1. Each
  2. None of these
  3. Anyone
  4. Someone
সঠিক উত্তর:
Each
উত্তর
সঠিক উত্তর:
Each
ব্যাখ্যা
• Each যদি Plural Noun/ Pronoun এর পরে বসে, তাহলে এটা Plural হিসেবেই ব্যবহৃত হয়।
যেমন- They each have got a prize.
অন্যগুলো সব সময় Singular হিসেবে ব্যবহৃত হয়।

• Each
» According to Accessible Dictionary by Bangla Academy:
- every thing, person, etc. in a group of two or more, considered separately:
- প্রত্যেক (আলাদাভাবে); (বিশেষত singular countable noun-এর পূর্বে): Each boy was given a book.
- All ও both-এর ন্যায় সমন্বিত প্রয়োগ: They each want to buy a book.

অর্থাৎ, Each যদি Plural Noun/ Pronoun এর পরে বসে, তাহলে এটা Plural হিসেবেই ব্যবহৃত হয়।

» According to Cambridge Dictionary:
We use each to refer to the individual things or persons in a group of two or more:
- We spent five days on the coast and each day we swam in the ocean. (determiner)
- There were four rooms, each with wonderful views of the garden. (pronoun)

» According to Longman Dictionary:
• Each is used before a singular noun with a singular verb:
Each item was thoroughly checked.
• Each can also be used before ‘of’ and a plural noun.
- The verb should still be singular:
- Each of these people has some useful talent or experience.
৫৮.
৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
  1. ক) ০.০৯
  2. খ) ০.০৮
  3. গ) ০.১
  4. ঘ) ০.১২
সঠিক উত্তর:
খ) ০.০৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৮
ব্যাখ্যা

আমরা জানি,
I = pnr = 6000 × 5 × (8/100) = 2400
আবার, 2400 = 10000 × 3 × r/100
সুতরাং, r = 2400/300 = 8% = 0.08

৫৯.
Choose the correctly spelt word.
  1. ক) voluntory
  2. খ) volantory
  3. গ) volantary
  4. ঘ) voluntary
সঠিক উত্তর:
ঘ) voluntary
উত্তর
সঠিক উত্তর:
ঘ) voluntary
ব্যাখ্যা
Voluntary - done, given, or acting of one's own free will.
Source: Oxford
৬০.
একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেলাে। আজকে আবার ২৫% কমে গেলো। প্রকৃত বাড়া/কমার হার কত?
  1. ক) ৬.২৫
  2. খ) ২০০
  3. গ) ০.০২
  4. ঘ) ০.২
সঠিক উত্তর:
ক) ৬.২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬.২৫
ব্যাখ্যা
মূল্য বাড়া/কমার হার = ২৫% - ২৫% - {(২৫×২৫)/১০০}% = ৬.২৫%
৬১.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ক) তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
  2. খ) আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
  3. গ) তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব
  4. ঘ) শফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব
সঠিক উত্তর:
ক) তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
উত্তর
সঠিক উত্তর:
ক) তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য - তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। 
৬২.
৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
  1. ক) ১১০
  2. খ) ১০৫
  3. গ) ৯৬
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
গ) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬
ব্যাখ্যা

যখন ৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ ফুট
সুতরাং, যখন ৬৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = (৬ × ৬৪) / ৪ = ৯৬ ফুট

৬৩.
কোন খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়?
  1. ক) ১৫২৭
  2. খ) ১৫২৩
  3. গ) ১৫২৬
  4. ঘ) ১৫২৪
সঠিক উত্তর:
গ) ১৫২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫২৬
ব্যাখ্যা
ইব্রাহিম লোদীর উদ্ধত আচরণ ও কঠোর দমন নীতির ফলে অসন্তুষ্ট আফগান অভিজাত শ্রেণি, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদী এবং ইব্রাহীম লোদীর পিতৃব্য আলম খান এবং রাজপুতনার মেবারের রানা সংগ্রাম সিংহ কাবুলের অধিপতি জহিরুদ্দীন মুহম্মদ বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানান। উচ্চাভিলাষী এবং সাম্রাজ্যবাদী বাবর এই আহবানে সাড়া দিয়ে ভারত আক্রমণ করেন। ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করে দিল্লি সালতানাতের পতন ঘোষণা করেন এবং ভারতর্ষে মুঘল শাসনের গোড়াপত্তন করেন।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইসলামের ইতিহাস ২য় পত্র বই (উন্মুক্ত)
৬৪.
কচুরীপানা পানিতে ভাসে কেন?
  1. ক) পাতা হালকা বলে
  2. খ) পানির ঘনত্ব বেশি বলে
  3. গ) শিকড় শক্ত বলে
  4. ঘ) কাণ্ড ফাপা বলে
সঠিক উত্তর:
ঘ) কাণ্ড ফাপা বলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাণ্ড ফাপা বলে
ব্যাখ্যা
জলজ উদ্ভিদ যেমন কচুরীপানা সহজে ভাসতে পারে কারণ এরা আকারে অনেক ছোট হয়, এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে বলে কাণ্ড ফাপা থাকে, এদের পাতা অনেক কম থাকে।
উৎসঃ জীব বিজ্ঞান-নবম দশম শ্রেণী
৬৫.
৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর। তাদের বাবার বয়স কত?
  1. ক) ৪২
  2. খ) ৫২
  3. গ) ৪১
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৫২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫২
ব্যাখ্যা
বাবার বয়স = (২৫ × ৪ - ১৬ × ৩) = ৫২ বছর
৬৬.
শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
  1. ক) পুন্য
  2. খ) ত্রিভুজ
  3. গ) শূণ্য
  4. ঘ) ভূবন
সঠিক উত্তর:
খ) ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিভুজ
ব্যাখ্যা
শুদ্ধ বানান - পুণ্য, ত্রিভুজ, শূন্য, ভুবন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬৭.
'উগ্র' শব্দের বিপরীতার্থক কোনটি?
  1. ক) বিজ্ঞ
  2. খ) সৌম্য
  3. গ) চপল
  4. ঘ) মেজাজ
সঠিক উত্তর:
খ) সৌম্য
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌম্য
ব্যাখ্যা
সৌম্য বা মৃদু এর বিপরীতার্থক শব্দ হলো উগ্র। চপলের বিপরীত শব্দ রাশভারী বা গম্ভীর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান
৬৮.
বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
  1. ক) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
  2. খ) সম্রাট বাবর
  3. গ) ফখরুদ্দিন মোবারক শাহ
  4. ঘ) আলাউদ্দিন মোবারক খলজি
সঠিক উত্তর:
ক) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
ব্যাখ্যা
ত্রয়োদশ শতকে ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়। ১২০৪ সালে বখতিয়ার খলজি বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন। লক্ষ্মণ সেন পেছনের দরজা দিয়ে নৌকাযোগে বিক্রমপুরে পলায়ন করেন। তবে পূর্ব বাংলায় ত্রয়োদশ শতক জুড়ে সেন শাসন অব্যাহত ছিলো।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৬৯.
কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেস্কাে World Heritage Register - এর তালিকাভুক্ত করে?
  1. ক) 2015
  2. খ) 2017
  3. গ) 2018
  4. ঘ) 2016
সঠিক উত্তর:
খ) 2017
উত্তর
সঠিক উত্তর:
খ) 2017
ব্যাখ্যা
ইউনেস্কোর মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার প্রোগ্রামে এর মাধ্যমে বিশ্ব জুড়ে যেসব তথ্যভিত্তিক ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের যাতে তা থেকে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ তালিকা প্রণয়ন করে ইউনেস্কো।
২০১৬ সালে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা হয়। ২০১৭ সালে ইউনেস্কো কর্তৃক এর অনুমোদন হয়। ভাষণটি পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত। তবে, অডিও এবং ভিডিও কপি অক্ষত রয়েছে।
উৎসঃ ইউনেস্কো সাইট এবং বিবিসি।
৭০.
Counsel means -
  1. ক) Meeting
  2. খ) Advice
  3. গ) Trade
  4. ঘ) Cabinet
সঠিক উত্তর:
খ) Advice
উত্তর
সঠিক উত্তর:
খ) Advice
ব্যাখ্যা
Counsel - advice, especially that given formally.
Source: Oxford
৭১.
‘পরাজয়ের’ শব্দটিতে কোনটি উপসর্গ?
  1. ক) জয়ের
  2. খ) এর
  3. গ) জয়
  4. ঘ) পরা
সঠিক উত্তর:
ঘ) পরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরা
ব্যাখ্যা
পরা উপসর্গটি আতিশয্য অর্থে 'পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ' এই শব্দগুলোতে ব্যবহৃত হয়৷ বিপরীত অর্থে 'পরাজয় এবং পরাভব' এই শব্দদ্বয়ে ব্যবহৃত হয়৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৭২.
নিচের কোনটি প্রবাল দ্বীপ?
  1. ক) কুতুবদিয়া
  2. খ) মহেশখালি
  3. গ) মনপুরা
  4. ঘ) সেন্ট মার্টিন
সঠিক উত্তর:
ঘ) সেন্ট মার্টিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেন্ট মার্টিন
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
৭৩.
মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?
  1. ক) খলজি শাসন আমলে
  2. খ) সেন শাসন আমলে
  3. গ) মোগল শাসন আমলে
  4. ঘ) পাল তাম্র শাসন আমলে
সঠিক উত্তর:
ঘ) পাল তাম্র শাসন আমলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাল তাম্র শাসন আমলে
ব্যাখ্যা
শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশ বছর (৬৫০-৭৫০) বাংলায় কোনো স্থায়ী সরকার ছিলো না বললেই চলে। সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ- কোন্দলে ছিন্ন-বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যুদস্ত হয়েছে।
গোপাল-এর উত্থানের আগে খ্রিস্টীয় আট শতকের মাঝামাঝি সময়ের রাজনৈতিক অবস্থাকে পাল আমলের একটি লিপিতে (খালিমপুর তাম্রশাসন) 'মাৎস্যন্যায়' বলে উল্লেখ করা হয়েছে।
এ অরাজকতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়। পাল তাম্রশাসনে উল্লেখ পাওয়া যায় যে, গোপাল উল্লিখিত অরাজক অবস্থার (মাৎস্যন্যায়ম) অবসান ঘটান।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৪.
কোন গুলো ওষ্ঠ্য ধ্বনি?
  1. ক) প, ফ, ব, ভ, ম
  2. খ) ত, থ, দ, ধ, ন
  3. গ) ক, খ, গ, ঘ, ঙ
  4. ঘ) চ, ছ, জ, ঝ, ঞ
সঠিক উত্তর:
ক) প, ফ, ব, ভ, ম
উত্তর
সঠিক উত্তর:
ক) প, ফ, ব, ভ, ম
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় (ক - ম) পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে স্পর্শ ধ্বনি বলা হয়।
এরমধ্যে ক - বর্গীয় (ক, খ, গ, ঘ, ঙ) - এই ৫টি কণ্ঠ ধ্বনি,
চ - বর্গীয় (চ, ছ, জ, ঝ, ঞ) - ৫টি তালব্য ধ্বনি,
ট - বর্গীয় (ট, ঠ, ড, ঢ, ণ) - এই ৫টি মূর্ধন্য ধ্বনি,
ত - বর্গীয় (ত, থ, দ, ধ, ন) - পাঁচটি দন্ত ধ্বনি এবং
প - বর্গীয় (প, ফ, ব, ভ, ম) - এই ৫টি ওষ্ঠ্য ধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

৭৫.
‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো’ - সঠিক ইংরেজি কী?
  1. ক) The authority took him to task
  2. খ) The authority criticised him
  3. গ) The authority took him to book
  4. ঘ) The authority gave reins to him
সঠিক উত্তর:
ক) The authority took him to task
উত্তর
সঠিক উত্তর:
ক) The authority took him to task
ব্যাখ্যা
Cmbridge ডিকশনারি অনুযায়ী Take someone to task for something এর অর্থ হলো to criticize someone বা কাউকে তিরস্কার করা। সুতরাং, ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো’ - এর সঠিক ইংরেজি হবে -The authority took him to task.
৭৬.
‘পক্ষী’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
  1. ক) ক্‌ + ষ
  2. খ) ক + খ
  3. গ) য + ন
  4. ঘ) ষ + ঞ
সঠিক উত্তর:
ক) ক্‌ + ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্‌ + ষ
ব্যাখ্যা
পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ হচ্ছে ক্ষ = ক্‌ + ষ। আরো কতিপয় যুক্ত বর্ণ হ্ম = হ্‌ + ম, ক্ষ্ম = ক্‌ + ষ + ম, ক্স = ক্‌ + স।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৭৭.
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কত জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ২ জন
  4. ঘ) ৬ জন
সঠিক উত্তর:
গ) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ জন
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷
Source: dw.com
৭৮.
ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
  1. ক) দ্বিজাতি তত্ত্ব
  2. খ) অসাম্প্রদায়িক মনোভাব
  3. গ) স্বজাত্যবোধ
  4. ঘ) বাঙালি জাতীয়তাবাদ
সঠিক উত্তর:
ঘ) বাঙালি জাতীয়তাবাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঙালি জাতীয়তাবাদ
ব্যাখ্যা
বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন। স্বাধীন বংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। ভাষা আন্দোলনের মাধ্যমেই তৎকালীন পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলন সুসংহত হয় এবং অগ্রগতি লাভ করে। ভাষা আন্দোলনের চেতনাই জনগণের মধ্যে পরবর্তীকালে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের এক নতুন চেতনার উন্মেষ ঘটায় এবং এর মাধ্যমে ক্রমান্বয়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।
উৎসঃ দৈনিক প্রথম আলো এবং যুগান্তর
৭৯.
What is the adjective of the word ‘Heart’?
  1. ক) Heartful
  2. খ) Heartening
  3. গ) Hearty
  4. ঘ) Heart
সঠিক উত্তর:
খ) Heartening
উত্তর
সঠিক উত্তর:
খ) Heartening
ব্যাখ্যা
Heart শব্দটি noun এবং informal verb রূপে কাজ করতে পারে। এর Adjective form - heartyএবং heartening উভয়ই।
Source: Oxford
৮০.
‘শশব্যস্ত’ কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা

উপমান এবং উপমিত কর্মধারয় সমাস হতে হলে বাধ্যতামূলক তুলনা বুঝাবে। যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ বস্তুর সাধারণ ধর্ম, গুণ, মিল থাকে বা বাস্তবসম্মত মনে হয় তাহলে তো উপমান আর তা মনে না হলে উপমিত কর্মধারয় সমাস।
কর পল্লবের ন্যায় =করপল্লব – উপমিত কর্মধারয় সমাস। শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত, হরিণের ন্যায় চপল =হরিণচপল, ইস্পাতের ন্যায় কঠিন= ইস্পাতকঠিন (উপমান কর্মধারয় সমাস)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।