পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
Full Model Test – 07 (Bank Preparation Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৪ প্রশ্ন

.
'নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে'- বাক্যে অলগ্নক পদ কোনটি?
  1. ক) নৌকার
  2. খ) ছইয়ে
  3. গ) নীল
  4. ঘ) মাছরাঙাটি
সঠিক উত্তর:
গ) নীল
উত্তর
সঠিক উত্তর:
গ) নীল
ব্যাখ্যা
• পদ: 
- শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ।
- পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলাের নাম লগ্নক।
- লগ্নক চার ধরনের:
যথা-
বিভক্তি, নির্দেশক, বচন ও বলক।

বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলােকে সলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলােকে অলগ্নক পদ বলে।
ছেলেরা ক্রিকেট খেলে’- এই বাক্যের ‘ছেলেরা ও ‘খেলে' সলগ্নক পদ আর 'ক্রিকেট' অলগ্নক পদ।

অনুরূপ ভাবে, 'নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে'- বাক্যে 'নীল' অলগ্নক পদ। 
এবং 'নৌকার', ছইয়ে, মাছরাঙাটি' = সলগ্নক পদ।

• সলগ্নক পদ:
বিভক্তি: ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বােঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলােকে বিভক্তি বলে।

নির্দেশক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলােকে নির্দেশক বলে।

বচন: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বােঝায়, সেগুলােকে বচন বলে।

বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে।
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'শতকরা আশি' নাটকটির রচয়িতা?  
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) দ্বিজেন্দলাল রায়
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) নুরুল মোমেন
সঠিক উত্তর:
ঘ) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নুরুল মোমেন
ব্যাখ্যা
• 'শতকরা আশি' নাটকটির রচয়িতা- 'নুরুল মোমেন'। 

• নুরুল মোমেন: 
-  নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। 
- ১৯৪৮ সালে তাঁর 'বহুরূপা' নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়। 

• তাঁর অন্যান্য বিখ্যাত নাটক:
- যদি এমন হতো, 
- নয়া খান্দান, 
- আলোছায়া, 
- আইনের অন্তরালে,  
- শতকরা আশি, 
- রূপলেখা, 
- যেমন ইচ্ছা তেমন। 

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. দৌরাত্ম্য
  2. অগ্ন্যুৎপাত
  3. অপরাহ্ন
  4. স্মরণ
সঠিক উত্তর:
অপরাহ্ন
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ন
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপরাহ্ন'- বানানটি সঠিক নয়। 
এর শুদ্ধ বানান- 'অপরাহ্ণ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'তপোবন' কোন সমাস?
  1. ক) বহুব্রীহি সমাস
  2. খ) তৎপুরুষ সমাস
  3. গ) কর্মধারয় সমাস
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• 'তপোবন' = তপস্যার নিমিত্তে যে বন।  
- এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

• তপোবন (বিশেষ্য)- 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন। 
- মুনি ঋষিদের আশ্রম। 

• চতুর্থী তৎপুরুষ সমাস:
পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লােপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন-
- গুরুকে ভক্তি = গুরুভক্তি,
- আরামের জন্য কেদারা = আরামকেদারা,
- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা,
- হজের জন্য যাত্রা = হজ্বযাত্রা,
- পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ,
- মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি,
- শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য,
- শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'ঝিনুক থেকে মুক্ত মেলে'- এখানে 'ঝিনুক' কোন কারকের উদাহরণ?
  1. ক) করণ কারক
  2. খ) অপাদান কারক
  3. গ) অধিকরণ কারক
  4. ঘ) কর্ম কারক
সঠিক উত্তর:
খ) অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
খ) অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
প্রশ্নোক্ত বাক্যে ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তাই তা অপাদান কারক।
এতে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
.
'সুকঠিন' শব্দে 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) উত্তম
  2. খ) বিশাল
  3. গ) আতিশয্য
  4. ঘ) সাথে
সঠিক উত্তর:
গ) আতিশয্য
উত্তর
সঠিক উত্তর:
গ) আতিশয্য
ব্যাখ্যা
• 'সুকঠিন' শব্দের 'সু' একটি তৎসম উপসর্গ।

• 'সু' উপসর্গের অর্থদ্যাতকতার ব্যবহার:
- আতিশয্য = সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ।
- উত্তম = সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল।
- সহজ = সুগম, সুসাধ্য, সুলভ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ২০১৯ সংস্করণ।
.
'মা শিশুকে খাওয়াচ্ছেন'- এখানে 'খাওয়াচ্ছেন' কোন ধরনের ক্রিয়াপদের উদাহরণ?
  1. ক) ণিজন্ত
  2. খ) সমাপিকা
  3. গ) অসমাপিকা
  4. ঘ) যৌগিক ক্রিয়া
সঠিক উত্তর:
ক) ণিজন্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) ণিজন্ত
ব্যাখ্যা
• প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া:
- যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া বলে।
যেমন:
- 'মা শিশুকে খাওয়াচ্ছেন'।

• বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া, 'মা' প্রযোজক কর্তা এবং 'শিশুকে' প্রযোজ্য কর্তা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০০১৯ সংস্করণ।
.
'Explosive' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ব্যাপক
  2. খ) বিস্ফোরক
  3. গ) অব্যাহতি
  4. ঘ) প্রাসঙ্গিক
সঠিক উত্তর:
খ) বিস্ফোরক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিস্ফোরক
ব্যাখ্যা
'Explosive' এর বাংলা পরিভাষা- 'বিস্ফোরক'.

অন্যদিকে,
'Extensive' এর বাংলা পরিভাষা- 'ব্যাপক'। 
'Exemption' এর বাংলা পরিভাষা- 'অব্যাহতি'। 
'Perspective' এর বাংলা পরিভাষা- 'প্রাসঙ্গিক'। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) উৎকণ্ঠা
  2. খ) লুণ্ঠন
  3. গ) ভূষণ
  4. ঘ) অভ্যন্তরীন
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভ্যন্তরীন
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম:
- তৎসম শব্দে ট- বর্গের (ট, ঠ, ড, ঢ) সঙ্গে যুক্ত 'দন্ত-ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ' হয়ে যায়। 
যেমন- মণ্ড, উৎকণ্ঠা , লুণ্ঠন, বণ্টন, খণ্ড, ভণ্ড, কাণ্ড ইত্যাদি।
 
• ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।

• অভ্যন্তরীণ বানানের নিয়ম: 
তৎসম শব্দে ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন: অভ্যন্তরীণ, তৃণ, ঋণ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
১০.
Choose the right form of the verb:
The orchestra ________ tirelessly to perfect their performance before they took the stage for the highly anticipated concert.
  1. ক) would rehearse
  2. খ) rehearses
  3. গ) rehearsed
  4. ঘ) had rehearsed
সঠিক উত্তর:
ঘ) had rehearsed
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had rehearsed
ব্যাখ্যা
• কোন sentence এ 'before' থাকলে, 
Before এর প্রথম অংশ Past Perfect Tense এর হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
যেমন- They had eaten dinner before the movie began.
- She had visited that museum before it closed for renovations. 

• কোন sentence এ 'after' থাকলে, 
After এর প্রথম অংশ Past Indefinite Tense এর হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
যেমন - He arrived at the airport after the flight had departed.

So, Complete Sentence - The orchestra had rehearsed tirelessly to perfect their performance before they took the stage for the highly anticipated concert. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
১১.
Fill in the blank with an appropriate word:
Before the sun rose, the city was ______ in darkness, and after a while, the first rays of dawn began to paint the sky with hues of orange and pink.
  1. ক) exposed
  2. খ) shown
  3. গ) shrouded
  4. ঘ) retired
সঠিক উত্তর:
গ) shrouded
উত্তর
সঠিক উত্তর:
গ) shrouded
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি দ্বারা বুঝাচ্ছে, সূর্য উঠার আগে শহর অন্ধকারাচ্ছন্ন ছিল। 
- তাই শূন্যস্থানে এমন শব্দ বসবে যাতে অর্থ পূর্ণতা পায়। 

Given options, 
Exposed - প্রদর্শন বা পরিচিত করা।
Shown - Past Participle of Show (দেখানো)। 
Shrouded - আবৃত/আচ্ছাদিত করা। 
Retired - অবসরপ্রাপ্ত।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, 'shrouded' বসালে উত্তরটি যথাযথ হবে। 

Complete Sentence - Before the sun rose, the city was shrouded in darkness, and after a while, the first rays of dawn began to paint the sky with hues of orange and pink.
Meaning - সূর্য ওঠার আগে, শহরটি অন্ধকারে ঢেকে গিয়েছিল, এবং কিছুক্ষণ পরে, ভোরের প্রথম রশ্মিগুলি কমলা এবং গোলাপী রঙে আকাশকে আঁকতে শুরু করেছিল।
১২.
What is the term for a skillful and strategic action, often used to manipulate a situation or achieve a particular result?
  1. ক) Tactic
  2. খ) Charade
  3. গ) Subterfuge
  4. ঘ) Manoeuvre
সঠিক উত্তর:
ঘ) Manoeuvre
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Manoeuvre
ব্যাখ্যা
Manoeuvre (noun): 
English Meaning - A movement or set of movements needing skill and care/ A cleverly planned action that is intended to get an advantage.
Bangla Meaning - পরিকল্পিত বা কৌশলী পরিচালনা।

Other options, 
Tactic - A planned way of doing something/ কৌশল।
Charade - An act or event that is clearly false/ যে খেলায় পর্যায়ক্রমে কোনো শব্দ ও তার প্রতিটি মাত্রার ইঙ্গিতবাহী অভিনয় দেখে দর্শকরা শব্দটি অনুমান করে নেয়, সেই খেলার পর্ববিশেষ। 
Subterfuge - A trick or a dishonest way of achieving something/ ছল। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৩.
I need to ___________ the instructions carefully before starting the project.
  1. ক) look through
  2. খ) look up to
  3. গ) look forward to
  4. ঘ) look down on
সঠিক উত্তর:
ক) look through
উত্তর
সঠিক উত্তর:
ক) look through
ব্যাখ্যা
Look over / look through something: 
English Meaning: to quickly examine something / to read something quickly, especially to find the information they need.
Bangla Meaning: দ্রুততার সাথে পরিদর্শন করা / পরীক্ষা করা। 

Ex. Sentence: I had a few minutes before the meeting to look over what he'd written.
Bangla Meaning: সে কি লিখেছে মিটিং এর আগে তা দেখার জন্য আমার হাতে কয়েক মিনিট সময় ছিলো (এজন্য দ্রুত দেখতে হয়েছে)।

Complete Sentence - I need to look through the instructions carefully before starting the project.

Other options, 
Look up to - পূজনীয় / অনেক সম্মানের পাত্র। 
Look forward to - সানন্দে প্রতীক্ষা করা। 
Look down on - নিজের থেকে অন্যদের ছোট ভাবা। 

Source: Live MCQ lecture. 
১৪.
A substance that can be easily shaped or molded into different forms without breaking -
  1. ক) Fragile
  2. খ) Brittle
  3. গ) Malleable
  4. ঘ) Rigid
সঠিক উত্তর:
গ) Malleable
উত্তর
সঠিক উত্তর:
গ) Malleable
ব্যাখ্যা
Malleable (adjective): 
English Meaning - Easy to shape in any desired form/ A malleable substance is easily changed into a new shape. 
Bangla Meaning - হাতুড়ি দ্বারা পিটিয়ে বা চাপ প্রয়োগ করে নতুন আকার দেওয়া যায় এমন।

Other options, 
Fragile - Easily destroyed, ended, or made to fail; ভঙ্গুর।
Brittle - Delicate and easily broken; ভঙ্গুর।
Rigid - Stiff or fixed; not able to be bent or moved: বাঁকানো যাবে না এমন।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৫.
Choose an appropriate preposition:
I don’t know why he is so allergic ____ me.
  1. ক) with
  2. খ) for
  3. গ) against
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
Allergic to: 
English Meaning - having an allergy/ having a strong dislike of something. 
Bangla Meaning - (১) কোনো বস্তুর প্রতি অ্যালার্জিপ্রবণ হওয়া; 
(২) (কথ্য) কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিরূপ মনোভাবাপন্ন হওয়া। 

Sentence Examples: 
- She is allergic to beef.
- I don’t know why he is so allergic to me.

তাই, কোন ব্যক্তির প্রতি বিরূপ মনোভাব বুঝাতে 'allergic to' ব্যবহৃত হবে। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Which word is similar to 'Proliferate'?
  1. ক) Recede
  2. খ) Escalate
  3. গ) Dwindle
  4. ঘ) Prate
সঠিক উত্তর:
খ) Escalate
উত্তর
সঠিক উত্তর:
খ) Escalate
ব্যাখ্যা
Proliferate (verb): 
English Meaning: To increase a lot and suddenly in number.
Bangla Meaning: (১) কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির দ্বারা বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।
(২) (কোষ ইত্যাদি) জন্ম দেওয়া/প্রত্যুৎপন্ন করা।

Synonyms: Multiply (বেড়ে যাওয়া), Escalate (দ্রুত সঞ্চালন), Increase (বৃদ্ধি পাওয়া), Accelerate (উত্তরোত্তর গতি বৃদ্ধি করা), Accumulate, (সঞ্চিত করা)। 
Antonyms: Decrease (কমা), Diminish (ক্ষয়ে যাওয়া), Lessen (কমে যাওয়া), Dwindle (হ্রাস পাওয়া), Recede (ক্ষীণ হওয়া)। 

Other Forms: - Proliferation [প্রালিফারেইশ্‌ন্‌ America(n) প্রোলিফারেইশ্‌ন্‌] (noun) দ্রুতবিস্তার; দ্রুত বংশবিস্তার/বংশবৃদ্ধি।
Example Sentence: 
1. Small businesses have proliferated in the last ten years. 
2. This is an important element as advertiser opportunities continue to proliferate in the years ahead.

Prate - বাজে বকা।

Source: Live MCQ lecture. 
১৭.
Complete the Sentence - Would you mind _________________
  1. ক) join us for dinner tonight?
  2. খ) to join us for dinner tonight?
  3. গ) joining us for dinner tonight?
  4. ঘ) if you had joined us for dinner tonight?
সঠিক উত্তর:
গ) joining us for dinner tonight?
উত্তর
সঠিক উত্তর:
গ) joining us for dinner tonight?
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb+ing + object? 

Example: 
- Would you mind opening the door?
- Would you mind taking a cup of tea?
- Would you mind joining us for dinner tonight?

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
১৮.
Choose the opposite meaning of 'Incursion'.
  1. ক) Assault
  2. খ) Penetration
  3. গ) Invasion
  4. ঘ) Evacuation
সঠিক উত্তর:
ঘ) Evacuation
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Evacuation
ব্যাখ্যা
Incursion (noun): 
English Meaning: 1. Incursion (into something) a sudden attack on a place by foreign armies, etc.
2. Incursion (into something) the sudden appearance of something in a particular area of activity that is either not expected or not wanted
Bangla Meaning: Incursion on/upon আকস্মিক আক্রমণ বা হামলা, যা সাধারণত স্থায়ী কার্যক্ষেত্রে সংঘটিত হয় না; অভিনির্মাণ।
(লাক্ষণিক) উপদ্রব; হামলা: incursions upon one’s leisure time. 

Synonyms: Attack (আক্রমণ), Invasion (হামলা), Raid (আকস্মিক আক্রমণ), Penetration (অনুপ্রবেশ), Assault (আক্রমণ)।
Antonyms: Retreat (পশ্চাদপসরণ করা), Withdrawal (প্রত্যাহার করা), Evacuation (সৈন্য অপসারণ করা), Elimination (নির্মূল), Voidance (উচ্ছেদ)। 

Other Forms: 
- Incur (verb).
- Incursive (Adjective).
Example Sentence: 
1. In case there is an incursion into our territories, we must repel such attacks.
2. The incursion of television into the American living room. 

Source: Live MCQ lecture. 
১৯.
Which of the following best describes Claustrophobia?
  1. ক) Fear of heights.
  2. খ) Fear of public speaking.
  3. গ) Fear of being in closed spaces.
  4. ঘ) Fear of drowning.
সঠিক উত্তর:
গ) Fear of being in closed spaces.
উত্তর
সঠিক উত্তর:
গ) Fear of being in closed spaces.
ব্যাখ্যা
Claustrophobia
English Meaning - Fear of being enclosed in a small closed space. 
Bangla Meaning - আবদ্ধ স্থানে থাকার আতঙ্করূপ ব্যাধি।

Other options, 
Extreme or irrational fear of heights - Acrophobia. 
Fear of public speaking - Glossophobia. 
A strong and unreasonable fear of water or of drowning - Aquaphobia. 

Source: 
1. Live MCQ lecture. 
2. Cambridge Dictionary. 
২০.
Which of the following options should be used to replace the underlined portion to correct the sentence:
The novel's protagonist had to rise from the challenges presented by the adversities in his life.
  1. ক) rising from
  2. খ) rise to
  3. গ) rise with
  4. ঘ) rise against
সঠিক উত্তর:
খ) rise to
উত্তর
সঠিক উত্তর:
খ) rise to
ব্যাখ্যা
Rise to the occasion/challenge (idiom): 
English Meaning - To show that you can deal with a difficult situation successfully. 
Bangla Meaning - অপ্রত্যাশিত অথবা কঠিন সমস্যা মোকাবিলায় সমর্থ হিসেবে প্রমাণ করা।
Example - In the exam, she rose to the occasion and wrote a brilliant essay.

Correct Sentence: The novel's protagonist had to rise to the challenges presented by the adversities in his life.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২১.
If a : b = 2 : 3 and b : c = 6 : 7 than a : b : c = ?
  1. 4 : 6 : 7
  2. 2 : 4.5 : 7
  3. 2 : 9 : 7
  4. 4 : 9 : 7
সঠিক উত্তর:
4 : 6 : 7
উত্তর
সঠিক উত্তর:
4 : 6 : 7
ব্যাখ্যা
Question: If a : b = 2 : 3 and b : c = 6 : 7 than a : b : c = ?

Solution:
a : b = 2 : 3
= 2 × 2 : 3 × 2
= 4 : 6

b : c = 6 : 7

∴ a : b : c = 4 : 6 : 7
২২.
An amount of money in invested in a saving account for two years. It increases by Tk 210 in two years after annual compounding at the rate of 10% per year. What is the amount invested initially?
  1. Tk. 900
  2. Tk. 1000
  3. Tk. 1100
  4. Tk. 1050
সঠিক উত্তর:
Tk. 1000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1000
ব্যাখ্যা
Question: An amount of money in invested in a saving account for two years. It increases by Tk 210 in two years after annual compounding at the rate of 10% per year. What is the amount invested initially?

Solution:
Let, the principal be P

ATQ,
P + 210 = P(1 + 10/100)2
⇒ P + 210 = P(1 + 1/10)2
⇒ P + 210 = P(11/10)2
⇒ P + 210 = 121P/100
⇒ 121P = 100P + 21000
⇒ 21P = 21000
∴ P = 1000
২৩.
A bus is running at 60 km/hr speed. How far the bus will travel in 3 min. 30 sec.?
  1. 5 km
  2. 4.5 km
  3. 3.5 km
  4. 4 km
সঠিক উত্তর:
3.5 km
উত্তর
সঠিক উত্তর:
3.5 km
ব্যাখ্যা
Question: A bus is running at 60 km/hr speed. How far the bus will travel in 3 min. 30 sec.?

Solution:
3 min. 30 sec. = 180 + 30 sec. = 210 sec.

In 3600 sec. the bus travels 60 km.
∴ In 210 sec. the bus travels (60 × 210)/3600 km.
= 3.5 km.
২৪.
  1. 2
  2. 4
  3. 16
  4. 32
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
Question:


Solution:
২৫.
The average age of father, mother and daughter is 30 years. The average age of mother and daughter is 25 years. What is the age of father?
  1. 30 years
  2. 40 years
  3. 50 years
  4. 35 years
সঠিক উত্তর:
40 years
উত্তর
সঠিক উত্তর:
40 years
ব্যাখ্যা
Question: The average age of father, mother and daughter is 30 years. The average age of mother and daughter is 25 years. What is the age of father?

Solution:
The average age of father, mother and daughter is 30 years
∴ Total age of father, mother and daughter is (30 × 3) years 
= 90 years 

The average age of mother and daughter is 25 years
∴ Total age of mother and daughter is (25 × 2) years
= 50 years 

∴ The age of father is 90 - 50 years
= 40 years
২৬.
At a stationary shop, it costs Tk. 185 for 4 gel-pens, 8ball-point pens and 1 marker pen and Tk. 315 for 7 gel-pens, 15 ball-point pens and 1 marker pen. What would be the cost of 3 gel-pen, 3 ball-point pen and 3 marker pen?
  1. Tk. 55
  2. Tk. 120
  3. Tk. 155
  4. Tk. 165
সঠিক উত্তর:
Tk. 165
উত্তর
সঠিক উত্তর:
Tk. 165
ব্যাখ্যা
Question: At a stationary shop, it costs Tk. 185 for 4 gel-pens, 8 ball-point pens and 1 marker pen and Tk. 315 for 7 gel-pens, 15 ball-point pens and 1 marker pen. What would be the cost of 3 gel-pen, 3 ball-point pen and 3 marker pen?

Solution:
Let,
the cost of 1 gel-pen, 1 ball-point pen and 1 marker pen respectively x, y, z.
 
ATQ, 
7x + 15y + z = 315 .............. (1)
4x + 8y + z = 185 ............... (2)

From (1) - (2) we get,
3x + 7y = 130  ............ (3)
⇒ 6x + 14y = 260 .............. (4) [multiplied with 2]
 
From (1) - (4) we get,
x + y + z = 55
⇒ 3x + 3y + 3z = 55 × 3 = 165.

∴ The cost of 3 gel-pen, 3 ball-point pen and 3 marker pen is 165 taka
২৭.
In a certain population group, 57% of the people can play Cricket and 63% can play Football. If every people in the group can play at least one of the two sports, then what percent of the people can play both Cricket and Football?
  1. 20%
  2. 18%
  3. 12%
  4. 6%
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
Question: In a certain population group, 57% of the people can play Cricket and 63% can play Football. If every people in the group can play at least one of the two sports, then what percent of the people can play both Cricket and Football?

Solution:
n(C) = 57%
n(F)= 63%
n(C ∪ F) = 100%
 
We know that,
n(C ∪ F) = n(C) + n(F) - n(C ∩ F)
⇒ n(C ∩ F) = n(C) + n(F) - n(C ∪ F)
= 57% + 63% - 100%
= 120% - 100%
= 20%
২৮.
A merchant has 500 kg of sugar, part of which he sells at 8% and the remaining at 18% profit. He gains 14% on the whole. Find the quantity of sugar that he sold at 8% profit.
  1. 300 kg
  2. 250 kg
  3. 200 kg
  4. 150 kg
সঠিক উত্তর:
200 kg
উত্তর
সঠিক উত্তর:
200 kg
ব্যাখ্যা
Question: A merchant has 500 kg of sugar, part of which he sells at 8% and the remaining at 18% profit. He gains 14% on the whole. Find the quantity of sugar that he sold at 8% profit.

Solution:
Let,
The cost price of sugar be tk. x per kg 
∴ Total cost price = Tk. 500x
∴ Total sell price = 500x + {500x × (14/100)}
= 500x + 70x
= 570x

The sugar sold at 8% gain by y kg 
The sugar sold at 18% gain by (500 - y) kg 

Now
{(108xy)/100} + [{118x(500 - y)}/100] = 570x
⇒ (108xy)/100 + (59000x - 118xy)/100 = 570x
⇒ 108xy + 59000x - 118xy =57000x
⇒ 10xy = 2000x
⇒ y = 2000/10
y = 200

∴ The sugar sold at 8% gain by 200 kg 
২৯.
If 3x + 6y = 69 and 2x - y = 11, what is the value of y?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
Question: If 3x + 6y = 69 and 2x - y = 11, what is the value of y?

Solution:
3x + 6y = 69
⇒ x + 2y = 23
∴ x = 23 - 2y ............ (1)

2x - y = 11
⇒ 2(23 - 2y) - y = 11
⇒ 46 - 4y - y = 11
⇒ 46 - 5y = 11
⇒ - 5y = 11 - 46
⇒ - 5y = - 35
⇒ y = 35/5
∴ y = 7 
৩০.
An employee may claim Tk. 7 for each kilometer when he travels by taxi and Tk. 6 for each kilometer when he drives his own car. If in one week he claimed Tk. 900 for travelling 135 km, how many kilometers did he drive his own car?
  1. 90 km
  2. 75 km
  3. 55 km
  4. 45 km
সঠিক উত্তর:
45 km
উত্তর
সঠিক উত্তর:
45 km
ব্যাখ্যা
Question: An employee may claim Tk. 7 for each kilometer when he travels by taxi and Tk. 6 for each kilometer when he drives his own car. If in one week he claimed Tk. 900 for travelling 135 km, how many kilometers did he drive his own car?

Solution:
Let,
The distance travelled by taxi x km
The distance travelled by own car 135 - x km

Now,
7x + 6(135 - x) = 900
⇒ 7x + 810 - 6x = 900
⇒ x + 810 = 900
⇒ x = 900 - 810
∴ x = 90

∴ The distance travelled by own car 135 - 90 = 45 km
৩১.
The difference between the length and breadth of a rectangle is 23 m. if its area is 2520 m2, then its perimeter is:
  1. 206 m
  2. 114 m
  3. 103 m
  4. 298 m
সঠিক উত্তর:
206 m
উত্তর
সঠিক উত্তর:
206 m
ব্যাখ্যা

Question: The difference between the length and breadth of a rectangle is 23 m. if its area is 2520 m2, then its perimeter is:

Solution:
Let,
The breadth is x m
The length is x + 23 m 

ATQ,
x(x + 23) = 2520
⇒ x2 + 23x - 2520 = 0
⇒ x2 + 63x - 40x - 2520 = 0
⇒ x(x + 63) - 40(x + 63) = 0
⇒ (x + 63)(x - 40) = 0
∴ x = - 63 Or x = 40 
We ignore the negative value.
so, x = 40

∴ The breadth is 40 m
∴ The length is 40 + 23 m = 63 m

∴ The perimeter is 2(63 + 40)m = 2 × 103 m = 206 m 

৩২.
Mehedi's investment doubles in every 4 years. If he invested Tk. 6000 in each of the years 2014, 2018, 2022 then what will be the amount received by him in 2026?
  1. 42000 Taka
  2. 48000 Taka
  3. 84000 Taka
  4. 90000 Taka
সঠিক উত্তর:
84000 Taka
উত্তর
সঠিক উত্তর:
84000 Taka
ব্যাখ্যা
Question: Mehedi's investment doubles in every 4 years. If he invested Tk. 6000 in each of the years 2014, 2018, 2022 then what will be the amount received by him in 2026?

Solution:
Given,
Investment doubles every 4 years.
He invested Tk. 6000 in each of the years 2014, 2018, 2022.

In 2014 he invested 6000 taka 
In (2014 + 4) = 2018 his investment turned (6000 × 2) = 12000 Taka 

∴ In 2018 after invested another 6000 taka, total investment was (12000 + 6000) = 18000 taka
In (2018 + 4) = 2022 his investment turned (18000 × 2) = 36000 Taka

∴ In 2022 after invested another 6000 taka, total investment was (36000 + 6000) = 42000 taka
In (2022 + 4) = 2026 his investment will be (42000 × 2) = 84000 Taka.

∴ In 2026 he will receive 84000 Taka.
৩৩.
Here is a square and a circular segment in given figure. Find the Total area of the whole region.
  1. 147.7 m2
  2. 181.7 m2
  3. 150 m2
  4. 165.5 m2
সঠিক উত্তর:
181.7 m2
উত্তর
সঠিক উত্তর:
181.7 m2
ব্যাখ্যা
Question: Here is a square and a circular segment in given figure. Find the Total area of the whole region.


Solution:
Given,
The radius of the circular segment r = 12 m
The angle subtended at centre θ = 30° 
∴ The area of circular segment = (θ/360) × π × r2 m2
= (30/360) × π × 144 m2
= 12π m2 
= 37.7 m2

The are of square is 122 = 144 m2 

∴ The area of whole region = 37.7 + 144 m2
= 181.7 m2
  
৩৪.
A number x is 32% of a number y. If y is 20% of z, what is z in terms of x?
  1. 0.064x
  2. 0.64x
  3. 6.4x
  4. 15.625x
সঠিক উত্তর:
15.625x
উত্তর
সঠিক উত্তর:
15.625x
ব্যাখ্যা
Question: A number x is 32% of a number y. If y is 20% of z, what is z in terms of x?

Solution:
x = (32/100) × y 
⇒ x = (32y)/100
∴ 100x = 32y ..............(1)

y = (20/100) × z
⇒ y = (20z)/100 
∴ y = z/5

Put the value of y in equation (1),
100x = 32 × (z/5)
⇒ 100x = (32z)/5
⇒ 500x = 32z
⇒ z = 500x/32
⇒ z = 15.625x
৩৫.
P is shorter than N. R is shorter than P. S is taller than R. F is taller than N. N is taller than S. Who is the tallest man?
  1. N
  2. S
  3. F
  4. R
সঠিক উত্তর:
F
উত্তর
সঠিক উত্তর:
F
ব্যাখ্যা
Question: P is shorter than N. R is shorter than P. S is taller than R. F is taller than N. N is taller than S. Who is the tallest man?

Solution:
P is shorter than N ⇒ N > P
R is shorter than P ⇒ P > R
S is taller than R ⇒ S > R
F is taller than N ⇒ F > N
N is taller than S ⇒ N > S

Here,
P > R and S > R
Both P & S are taller than R.

N > P and N > S
N is taller than both P & S.

F > N
F is taller than N.
So, F is the tallest man.
৩৬.
What is the reciprocal of the sum of the reciprocals of 7 and 6?
  1. 1/13
  2. 42/13
  3. 13/42
  4. 1/26
সঠিক উত্তর:
42/13
উত্তর
সঠিক উত্তর:
42/13
ব্যাখ্যা
Question: What is the reciprocal of the sum of the reciprocals of 7 and 6?

Solution:
Let,
a = 7, b = 6, and sum = s
s = (1/a) + (1/b)
= (1/7) + (1/6)
= (6 + 7)/42
= 13/42

∴ The reciprocal of the sum = 1/(13/42)
= 42/13
৩৭.
If 79 + 79 + 79 + 79 + 79 + 79 + 79 = 7x, what is the value of x?
  1. 9
  2. 10
  3. 12
  4. 63
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
Question: If 79 + 79 + 79 + 79 + 79 + 79 + 79 = 7x, what is the value of x?

Solution:
79 + 79 + 79 + 79 + 79 + 79 + 79 = 7x
⇒ 7.79 = 7x
⇒ 710 = 7x
∴ x = 10
৩৮.
How many three-lettered words can be formed from letters A, B, C, D, E, G, H if repeats are not allowed?
  1. 343
  2. 35
  3. 210
  4. 18
সঠিক উত্তর:
210
উত্তর
সঠিক উত্তর:
210
ব্যাখ্যা
Question: How many three-lettered words can be formed from letters A, B, C, D, E, G, H if repeats are not allowed?

Solution:
For first position of word we can select 7 letters
For the 2nd position of the word we can select (7 - 1) = 6 letters
For the 3rd position of the word we can select (7 - 2) = 5 letters

∴ number of three-lettered words = 7 × 6 × 5 = 210 
৩৯.
Which one is the 'Tallest Mountain in our Solar System'?
  1. Mount Everest
  2. Caloris Montes
  3. Kangchenjunga
  4. Olympus Mons
সঠিক উত্তর:
Olympus Mons
উত্তর
সঠিক উত্তর:
Olympus Mons
ব্যাখ্যা
- আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মনস (Olympus Mons) যা মঙ্গল গ্রহে অবস্থিত।
- মঙ্গল গ্রহে অলিম্পাস মনস সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত।
- এই বিশাল পর্বতটি ২২ কিলোমিটার লম্বা এবং ৭০০ কিলোমিটার প্রসস্থ। 
- এটি মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় তিনগুণ হবে।
- এটি একটি আগ্নেয়গিরির।

সূত্র: ব্রিটানিকা ও নাসা ওয়েবসাইট।
৪০.
The 78th President of the United Nations General Assembly Dennis Francis is a citizen of which country?
  1. Saint Vincent and the Grenadines
  2. Bosnia and Herzegovina
  3. Saint Kitts and Nevis
  4. Trinidad and Tobago
সঠিক উত্তর:
Trinidad and Tobago
উত্তর
সঠিক উত্তর:
Trinidad and Tobago
ব্যাখ্যা
• জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য ডেনিস ফ্রান্সিসকে নির্বাচিত করেছে। 
- তিনি  ত্রিনিদাদ ও টোবাগোর স্থায়ী প্রতিনিধি ছিলেন। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ থেকে।
- বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
- বাংলাদেশ জাতিসংঘ সাধারন পরিষদে দুবার সভাপতি নির্বাচিত হয়।
- প্রথমবার ১৯৮৬ সালে, দ্বিতীয়বার ১৯৯৯ সালে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী। 

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও প্রথম আলো। 
৪১.
How many member countries of the Center on Integrated Rural Development for Asia and the Pacific?
  1. 10
  2. 12
  3. 13
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
• CIRDAP:
 - CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP কার্যালয়ের নাম চামেলি হাউজ।
- এর অবস্থান ঢাকায় জাতীয় প্রেসক্লাবের পাশে।
⇒ বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।

উৎস: CIRDAP  ওয়েবসাইট।
৪২.
Which of the following is different?
  1. Cameroon
  2. Malawi
  3. Equatorial Guinea
  4. Liechtenstein
সঠিক উত্তর:
Liechtenstein
উত্তর
সঠিক উত্তর:
Liechtenstein
ব্যাখ্যা
• Liechtenstein হলো ইউরোপের দেশ। 

অন্যদিকে: 
- Cameroon হলো আফ্রিকার দেশ।  
- Malawi হলো আফ্রিকার দেশ। 
- Equatorial Guinea হলো আফ্রিকার দেশ।  

সূত্র: ব্রিটানিকা।
৪৩.
Which district of Bangladesh shares two international borders?
  1. Rangamati
  2. khagrachari
  3. Bandarban
  4. Panchagarh
সঠিক উত্তর:
Rangamati
উত্তর
সঠিক উত্তর:
Rangamati
ব্যাখ্যা
• বান্দরবান ও রাঙ্গামাটি জেলার সাথে মায়ানমারের সীমানা রয়েছে।
- ভারত ও মিয়ারমার এদুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
- বাংলাদেশের মোট ৩২ টি জেলার সাথে দেশ দুটির সীমানা রয়েছে।
- ভারতের সাথে ৩০ টি জেলা এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলার সীমানা রয়েছে।
- মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার।
- রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের  সীমানা রয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া।
৪৪.
According to 'World Happiness Report-2023' which is the happiest country in the world?
  1. Iceland
  2. Norway
  3. Finland
  4. Denmark
সঠিক উত্তর:
Finland
উত্তর
সঠিক উত্তর:
Finland
ব্যাখ্যা
• World Happiness Report 2023:
- এ প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর প্রকাশ করে থাকে।
- বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
- এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়।
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় টানা ৬ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে - ডেনমার্ক, 
- তৃতীয় অবস্থানে রয়েছে - আইসল্যান্ড,
- এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম।
- তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৩৭)।

উৎস:  World Happiness Report 2023 , ডেইলি স্টার বাংলা পত্রিকা রিপোর্ট। [Link]
৪৫.
Which of the following sectors is the highest contributor to GDP of Bangladesh?
  1. Service
  2. Agriculture
  3. Health
  4. Industry
সঠিক উত্তর:
Service
উত্তর
সঠিক উত্তর:
Service
ব্যাখ্যা
• সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে -
- জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং
- ছোট খাত – কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত – কৃষিখাত (৪৫.৩৩% শ্রমশক্তি নিয়োজিত) এবং
- ছোট খাত – শিল্পখাত (১৭.০২% শ্রমশক্তি নিয়োজিত)।  

জিডিপিতে অবদান:
সেবাখাতের অবদান - ৫১.২৪%
শিল্পখাতের অবদান - ৩৭.৫৬%।
কৃষিখাতের অবদান - ১১.২০%।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৪৬.
What is the 46664 Campaign?
  1. UN program for decreasing discrimination
  2. Publicity against AIDS
  3. Publicity against war
  4. Publicity against corruption
সঠিক উত্তর:
Publicity against AIDS
উত্তর
সঠিক উত্তর:
Publicity against AIDS
ব্যাখ্যা
• নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- নেলসন ম্যান্ডেলার জন্ম - ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। 
- ম্যান্ডেলাকে “রোবেন দ্বীপ”– এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো - ৪৬৬ এবং কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।

সূত্র: Britannica & History.com. 
৪৭.
Who was the leader of the 'Tebhaga Andolon' movement in Bangladesh?
  1. Taramon Bibi
  2. Pritilata Waddedar
  3. Ila Mitra
  4. Sumitra Devi
সঠিক উত্তর:
Ila Mitra
উত্তর
সঠিক উত্তর:
Ila Mitra
ব্যাখ্যা
• তেভাগা আন্দোলন:
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।
- তেভাগা আন্দোলন বাংলায় সংঘটিত বর্গাচাষীদের একটি কৃষক আন্দোলন।
- ১৯৪০ থেকে ১৯৫০ সালে এই আন্দোলন সংঘটিত হয়।
- তেভাগা আন্দোলন যখন স্তিমিত হওয়ার পথে তখন নাচোলের রাণী ইলা মিত্র এই আন্দোলন পুনরুজ্জীবিত করেন।
- এই আন্দোলনের আরেকজন নেতা হলেন হাজী দানেশ।
- তেভাগা আন্দোলনের দাবী ছিলো বর্গাচাষীরা তাদের উৎপন্ন ফসলের এক ভাগ দিবে মালিকপক্ষকে এবং দুই ভাগ পাবে তারা।
- রংপুর, দিনাজপুর, যশোর, চব্বিশ পরগণা প্রভৃতি জেলায় তেভাগা আন্দোলন সংঘটিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪৮.
What is the name of the capital of Mauritius?
  1. Porto-Novo
  2. Port Louis
  3. Port Blair
  4. Antananarivo
সঠিক উত্তর:
Port Louis
উত্তর
সঠিক উত্তর:
Port Louis
ব্যাখ্যা
• মরিশাসের রাজধানী হলো Port Louis. 

অন্যদিকে: 
- বেনিনের রাজধানী হলো Porto-Novo. 
- Port Blair হলো ভারতের একটি শহর। 
- Antananarivo হলো মাদাগাস্কারের রাজধানী। 

সূত্র: ব্রিটানিকা।
৪৯.
Where is the 15th BRICS summit held?
  1. Johannesburg, South Africa
  2. New Delhi, India
  3. Beijing, China
  4. Moscow, Russia
সঠিক উত্তর:
Johannesburg, South Africa
উত্তর
সঠিক উত্তর:
Johannesburg, South Africa
ব্যাখ্যা
• ব্রিকস:
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ব্রিকসের কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- ব্রিকসের সম্মেলনে আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো - আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫০.
Recently Bangladesh has signed a deal with Qatar to import liquefied natural gas (ING) for __________.
  1. 10 years
  2. 15 years
  3. 18 years
  4. 11 years
সঠিক উত্তর:
15 years
উত্তর
সঠিক উত্তর:
15 years
ব্যাখ্যা
• তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে কাতারের সঙ্গে ১৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- চুক্তিটি কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির আওতায় ২০২৬ থেকে ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে কাতার। 
- চুক্তিতে বাংলাদেশের পক্ষে পেট্টোবাংলার চেয়ারম্যান জনেন্দ নাথ সরকার এবং কাতার এনার্জি ট্রেডিংয়ের পক্ষে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আহমাদ আল হোসাইনি স্বাক্ষর করেন।

সূত্র: দৈনিক সমকাল। [Link]
৫১.
Where is the 'Ganges Fan' landform located?
  1. Pacific Ocean
  2. Persian Gulf
  3. Gulf of Mexico
  4. Bay of Bengal
সঠিক উত্তর:
Bay of Bengal
উত্তর
সঠিক উত্তর:
Bay of Bengal
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।


উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
'World Development Report' is an annual publication of which organization?
  1. IMF
  2. UNDP
  3. BRICS
  4. World Bank
সঠিক উত্তর:
World Bank
উত্তর
সঠিক উত্তর:
World Bank
ব্যাখ্যা
• IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
- IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৩.
Who directed the film 'Anowara'?
  1. Mohammad Najibar Rahman
  2. Zahir Raihan
  3. Tarek Masood
  4. Tanvir Mokammel
সঠিক উত্তর:
Zahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
Zahir Raihan
ব্যাখ্যা
• জহির রায়হান: 
- জহির রায়হান ছিলেন চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কলকাতা আলীয়া মাদ্রাসার অধ্যাপক এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

⇒ জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide,
- জীবন থেকে নেওয়া,
- কখনও আসেনি,
- কাজল,
- কাঁচের দেয়াল,
- বেহুলা,
- আনোয়ারা,
- সঙ্গম,
- বাহানা প্রভৃতি।

সূত্র: বাংলাপিডিয়া। 
৫৪.
Where will the 2023 Asian Games be held?
  1. Hangzhou, China
  2. New Delhi, India
  3. Tokyo, Japan
  4. Bali, Indonesia
সঠিক উত্তর:
Hangzhou, China
উত্তর
সঠিক উত্তর:
Hangzhou, China
ব্যাখ্যা
• ২০২৩ সালের এশিয়ান গেমস:
- নির্ধারিত তারিখ: ২৩ সেপ্টেম্বর - ৮ অক্টোবর ২০২৩।
- আয়োজক দেশ: চীন।
- স্থান: হ্যাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো সেন্টার।
- ক্রীড়া সংখ্যা: ৪০।
- অংশগ্রহণকারী দেশগুলি হলো: ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, চাইনিজ তাইপেই, ইন্দোনেশিয়া।

উৎস: Olympics.com.
৫৫.
Which protocol provides e-mail facility among different hosts?
  1. FTP
  2. SMTP
  3. TELNET
  4. SNMP
সঠিক উত্তর:
SMTP
উত্তর
সঠিক উত্তর:
SMTP
ব্যাখ্যা
• Simple Mail Transfer Protocol (SMTP):
- Simple Mail Transfer Protocol (SMTP) হলো একটি TCP/IP প্রোটোকল যা ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়। 
- এই প্রোটোকল অপারেটিং সিস্টেমকে ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করার কাজে সাহায্য করে।
- SMTP হলো মূলত একটি মেইল সার্ভার থেকে অন্য মেইলের এন্ড-টু-এন্ড ডেলিভারি পদ্ধতি।
- SMTP ক্লায়েন্ট এবং রিসিভারের মধ্যে একটি সরাসরি সংযোগ গঠন করে। 
- ক্লায়েন্টগুলো মেইল সার্ভারে মেসেজ পাঠানোর ক্ষেত্রে এসএমটিপি ব্যবহার করে মেসেজটি গ্রাহক মেইল সার্ভারে প্রেরণ করে।

• File Transfer Protocol (FTP):
- FTP এর পুরো নাম File Transfer Protocol.
- FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়।
- এটি টিসিপি/আইপি প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য। 

• TELNET:
- টেলনেট হলো (TELNET) একটি নেটওয়ার্ক প্রোটোকল যা একটি কম্পিউটারকে ভার্চুয়ালি অ্যাক্সেস করতে এবং দুটি মেশিনের মধ্যে কমিউনিকেশন চ্যানেল প্রদান করতে ব্যবহৃত হয়।
- এটি Remote সেশন তৈরি করার জন্য একটি ইউজার কমান্ড  Transmission Control Protocol/Internet Protocol (TCP/IP) নেটওয়ার্কিং প্রোটোকল অনুসরণ করে।

• SNMP:
- SNMP হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক প্রোটোকল। SNMP এর পূর্ণরুপ Simple Network Management Protocol.
- এটি LAN বা WAN নেটওয়ার্ক ডিভাইসগুলোকে (কন্ট্রোলার, সার্ভার, প্রিন্টার, রাউটার, মডেম ইত্যাদি) পর্যবেক্ষণ ও পরিচালনার জন্য একটি অ্যাপ্লিকেশন-লেয়ার প্রোটোকল।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আইবিএম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৬.
In ____ mode, the communication channel is used in both directions at the same time.
  1. Simplex
  2. Half-Duplex
  3. Full-Duplex
  4. None of the above
সঠিক উত্তর:
Full-Duplex
উত্তর
সঠিক উত্তর:
Full-Duplex
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:

১. সিমপ্লেক্স (Simplex):
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টিভি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ: ওয়াকিটকি ৷

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে
- উদাহরণ: টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
In computer system RS-232 is a standard which applies for-
  1. ক) Serial port
  2. খ) Parallel port
  3. গ) Network
  4. ঘ) Audio port
সঠিক উত্তর:
ক) Serial port
উত্তর
সঠিক উত্তর:
ক) Serial port
ব্যাখ্যা
• সিরিয়াল পোর্ট (Serial port):
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কী-বোর্ড ইত্যাদি হার্ডওয়্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে।
- মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
The number of flip-flops required to construct an 8 bit shift register will be-
  1. 7
  2. 8
  3. 9
  4. 16
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
• রেজিস্টার: 
- রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। 
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে।
- n ফ্লিপ-ফ্লপ সংযোগ করে একটি n-bit শিফট রেজিস্টার তৈরি করা যেতে পারে। 
- তাহলে, একটি 8-বিট শিফট রেজিস্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় ফ্লিপ-ফ্লপের সংখ্যা 8 হবে। 
- ফ্লিপ-ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল গেইট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
Firewall is used in communication network/system for protection from-
  1. Unauthorized Attack
  2. Data Driven Attack
  3. Virus Attack
  4. Fire Attack
সঠিক উত্তর:
Unauthorized Attack
উত্তর
সঠিক উত্তর:
Unauthorized Attack
ব্যাখ্যা
• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। 
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- তবে ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
A computer program that converts an entire program into machine language at one time is called-
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. Simulator
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬১.
What is the full form of ISDN?
  1. ক) Integrated Service Digital Network
  2. খ) Integrated System Digital Network
  3. গ) Integrated Storage Digital Network
  4. ঘ) Integrated Secure Digital Network
সঠিক উত্তর:
ক) Integrated Service Digital Network
উত্তর
সঠিক উত্তর:
ক) Integrated Service Digital Network
ব্যাখ্যা
• ISDN:
- ISDN এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬২.
The unauthorized real-time interception of private communication such as a phone call, instant message known as-
  1. Payloads
  2. Patches
  3. Replay
  4. Eavesdropping
সঠিক উত্তর:
Eavesdropping
উত্তর
সঠিক উত্তর:
Eavesdropping
ব্যাখ্যা
• Eavesdropping:
- যখন হ্যাকার দুটি ডিভাইসের মধ্যে আদান-প্রদান করা ডেটাকে আটকায়, মুছে দেয় বা পরিবর্তন করে তখন Eavesdropping ঘটে
- যেমন: ফোন কল, মেসেজ, ভিডিও কনফারেন্স বা ফ্যাক্স ট্রান্সমিশন এ Eavesdropping ঘটে।
- ডিভাইসগুলির মধ্যে ট্রানজিট ডেটা অ্যাক্সেস করতে অনিরাপদ নেটওয়ার্ক যোগাযোগের উপর নির্ভর করে।

উৎস: TechTarget website.
৬৩.
A list of instructions used by a computer is called-
  1. Text
  2. CPU
  3. Program
  4. Output
সঠিক উত্তর:
Program
উত্তর
সঠিক উত্তর:
Program
ব্যাখ্যা
• কম্পিউটার প্রোগ্রাম:
- কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে
- প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে।
- প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। 
- মূলত কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা।
- প্রোগ্রামের ভাষাকে আমরা নির্দেশ বা কোড হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ এটা কোনো কাজ কীভাবে করতে হয় তার নির্দেশনা দান করে।
- প্রোগ্রামের ভাষা হলো কিছু নির্দেশাবলী যা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং কম্পিউটার কী ধরনের কাজ করবে, কোথায় ডাটাসমূহ রাখবে, ফলাফল কী হবে প্রভৃতি নির্ধারণ করবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
What is the full form of RTGS?
  1. ক) Real Time Gross System
  2. খ) Real Time Gross Settlement
  3. গ) Real Time Gross Strategy
  4. ঘ) Real Time Gross Standard
সঠিক উত্তর:
খ) Real Time Gross Settlement
উত্তর
সঠিক উত্তর:
খ) Real Time Gross Settlement
ব্যাখ্যা
• RTGS:
- RTGS এর পূর্ণরূপ Real Time Gross Settlement.
- রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আর টি জি এস – RTGS) একটি ফান্ড ট্রান্সফার সিস্টেমকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে অর্থ ট্রান্সফার করতে সক্ষম।
- নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করেছে।
- RTGS হলো একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
- দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে গ্রাহকরা RTGS পরিষেবা পেতে পারেন:
১. অনলাইন, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
২. RTGS সক্ষম শাখায় নগদ টাকা জমা দিয়ে অফলাইন।
 
উৎস: বাংলাদেশ ব্যাংক।