পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
Exam-06 [ভিডিও লেকচার ১৬, ১৭, ১৮, ১৯, ২০ পর্যায়ক্রমে অ্যাপ ও সাইটে দেয়া হবে।] - Kinds of Adjective, Adverb, Preposition & Conjunction [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Articles & Other Determiners [Part A+D] - Uses of Conjunctions [Part A] -Synonyms & Antonyms (A-I) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
The antonym of ‘capacious’ is –
  1. ক) circumscribed
  2. খ) competent
  3. গ) continuous
  4. ঘ) changeable
সঠিক উত্তর:
ক) circumscribed
উত্তর
সঠিক উত্তর:
ক) circumscribed
ব্যাখ্যা

capacious = প্রশস্ত, সুপরিসর
এর Antonym হচ্ছে - circumscribed = বেষ্টিত, সীমাবদ্ধ
এছাড়া,
competent = যোগ্য
continuous = চলমান
changeable = পরিবর্তনীয়

.
_____ student drops out of poverty every year.
  1. ক) Some
  2. খ) Many
  3. গ) Many a
  4. ঘ) A lot of
সঠিক উত্তর:
গ) Many a
উত্তর
সঠিক উত্তর:
গ) Many a
ব্যাখ্যা
বাক্যের অর্থ: প্রতিবছর অনেক শিক্ষার্থীই দারিদ্র্যের কারণে ঝরে পড়ে যায়।
Countable noun এর আগে some, many, a lot of থাকলে noun ও verb উভয়টিই plural হয়।
কেবল ‘many a’ এরপর noun ও verb - singular হয়। যেহেতু student এবং তৎপরবর্তী verb- drops out - singular আছে, তাই এখানে many a বসবে।
.
I need _____ money.
  1. ক) many
  2. খ) much
  3. গ) very few
  4. ঘ) lot of
সঠিক উত্তর:
খ) much
উত্তর
সঠিক উত্তর:
খ) much
ব্যাখ্যা

Money হচ্ছে uncountable.
Many এবং very few শুধু countable noun এর আগে বসে।
lot of ব্যবহার ভুল, এর সঠিক ব্যবহার হচ্ছে lots of/ a lot of. সঠিকভাবে ব্যবহার করলে এটা Countable বা Uncountable উভয়টির পূর্বে বসানো যায়।
কেবল Much শব্দটি এখানে uncountable noun এর আগে বসানো শুদ্ধ হবে।

.
He suddenly burst into tears. Here, ‘suddenly’ is a/ an –
  1. ক) Conjunctive Adverb
  2. খ) Relative Adverb
  3. গ) Adverb of Frequency
  4. ঘ) Adverb of time
সঠিক উত্তর:
ঘ) Adverb of time
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adverb of time
ব্যাখ্যা
Suddenly = হঠাৎ করে।
এটা দিয়ে verb সংঘটিত হওয়ার সময়/ ধরণ বুঝাচ্ছে। তাই এটা adverb of time/ adverb of manner হবে।
.
Some students were loitering around the field. Here, ‘some’ is a-
  1. ক) Quantitative adjective
  2. খ) Descriptive adjective
  3. গ) Numeral adjective
  4. ঘ) Qualitative adjective
সঠিক উত্তর:
গ) Numeral adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) Numeral adjective
ব্যাখ্যা
Countable noun এর আগে some ব্যবহৃত হলে তা numeral adjective হয়। তবে uncountable noun এর আগে বসলে তা quantitative adjective হয়।
.
The antonym of delay is –
  1. ক) linger
  2. খ) malinger
  3. গ) hasten
  4. ঘ) rapid
সঠিক উত্তর:
গ) hasten
উত্তর
সঠিক উত্তর:
গ) hasten
ব্যাখ্যা

delay = দেরি করা
এর Antonym হচ্ছে- hasten = তাড়াতাড়ি করা
linger = দেরি করা
malinger = কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করা
rapid = দ্রুত

এখানে rapid শব্দটি সঠিক উত্তর হবে না, কারণ এটি Adjective. অন্যদিকে delay শব্দটি Noun/ Verb.

.
Where there is a will, there is a way. Here ‘where’ is a –
  1. ক) Interrogative adverb
  2. খ) Relative adverb
  3. গ) Relative pronoun
  4. ঘ) Adverb of manner
সঠিক উত্তর:
খ) Relative adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) Relative adverb
ব্যাখ্যা
যে adverb, adverb এর কাজ করার পাশাপাশি conjunction এর কাজ করে অর্থাৎ দুটি clause কে সংযুক্ত করে, তাকে relative adverb বলে।
এখানে where -- is- verb এর স্থান সম্পর্কে এসেছে, পাশাপাশি এটা there is a will এবং there is a way দুটি Clause কে সংযুক্ত করেছে। অতএব, এটি একটি Relative Adverb.
.
Never lose belief in Allah in time of distress, for his kindness is sometimes disguised. Here ‘for’ is a –
  1. ক) simple preposition
  2. খ) subordinate conjunction
  3. গ) coordinate conjunction
  4. ঘ) double preposition
সঠিক উত্তর:
গ) coordinate conjunction
উত্তর
সঠিক উত্তর:
গ) coordinate conjunction
ব্যাখ্যা
For একটি co-ordinate conjunction, যদিও এটা because এর মত Sub-ordinate conjunction বলে মনে হয়।
বাক্যের অর্থ- দুঃখের সময় আল্লাহর প্রতি কখনো বিশ্বাস হারিয়ো না, কারণ অনেক সময় তাঁর দয়া ছদ্মবেশে থাকে।
.
They talk _____ they were very much fond of art and literature.
  1. ক) when
  2. খ) as though
  3. গ) even if
  4. ঘ) as
সঠিক উত্তর:
খ) as though
উত্তর
সঠিক উত্তর:
খ) as though
ব্যাখ্যা

when = যখন
as though = যেন মনে হয়
even if = এমনকি যদিও
as = যেহেতু, কারণ, যেভাবে, যখন
বাক্যের অর্থ: তারা এমন ভাবে কথা বলে যেন মনে হয় তারা শিল্প সাহিত্যের প্রতি খুবই আগ্রহী।
বাক্যের প্রসঙ্গ অনুযায়ী এখানে কেবল as though ব্যবহার করাই যথোপযুক্ত।

১০.
It was ten years _____ his grandfather had died.
  1. ক) when
  2. খ) as
  3. গ) before
  4. ঘ) since
সঠিক উত্তর:
ঘ) since
উত্তর
সঠিক উত্তর:
ঘ) since
ব্যাখ্যা

when = যখন
as = যেহেতু, কারণ, যখন, যেভাবে
before = পূর্বে
since = কারণ, যেহেতু, (সময়) [১ম clause দিয়ে ২য় clause এর সময় বুঝায়, বাংলায় কোনো অর্থ আসে না]
বাক্যের অর্থ: দশ বছর হয়েছিল তার দাদা মারা গিয়েছিলেন।
এখানে যেহেতু ১ম clause দিয়ে ২য় clause এর সময় বুঝাচ্ছে, তাই এখানে since ব্যবহৃত হবে। অন্যগুলো ব্যবহার করলে অর্থ মানানসই হয় না।

১১.
I request you will _____ pay the money _____ return the product.
  1. ক) not only ..... but also
  2. খ) neither ..... nor
  3. গ) either .... or
  4. ঘ) such ..... that
সঠিক উত্তর:
গ) either .... or
উত্তর
সঠিক উত্তর:
গ) either .... or
ব্যাখ্যা

not only ..... but also = কেবল এটিই নয় সেটিও
neither ..... nor = এটাও না, সেটাও না
either .... or = হয়ত এটা না হয় সেটা
such ..... that = এরূপ যে ........
বাক্যের প্রসঙ্গ অনুযায়ী এখানে কেবল either .... or ব্যবহার করাই যথোপযুক্ত।

১২.
Which word is not synonymous to ‘adversity’?
  1. ক) hardship
  2. খ) misfortune
  3. গ) danger
  4. ঘ) timidity
সঠিক উত্তর:
ঘ) timidity
উত্তর
সঠিক উত্তর:
ঘ) timidity
ব্যাখ্যা

adversity = দুর্ভাগ্য; দৈবদুর্বিপাক।
hardship = দুর্বিপাক
misfortune = দুর্ভাগ্য
danger = বিপদ
timidity = কাপুরুষতা

১৩.
The antonym of ‘excite’ is –
  1. ক) instigate
  2. খ) calm
  3. গ) expand
  4. ঘ) purify
সঠিক উত্তর:
খ) calm
উত্তর
সঠিক উত্তর:
খ) calm
ব্যাখ্যা

excite = উস্কে দেয়া, উত্তেজিত করা
এর Antonym হচ্ছে - calm = শান্ত করা
এছাড়া,
instigate = উস্কে দেয়া, প্ররোচিত করা
expand = প্রসারিত করা
purify = পরিশুদ্ধ করা

১৪.
_____ Titumir is rarely born.
  1. ক) The
  2. খ) A
  3. গ) Zero article
  4. ঘ) An
সঠিক উত্তর:
খ) A
উত্তর
সঠিক উত্তর:
খ) A
ব্যাখ্যা

বাক্যের অর্থ: তিতুমীর কদাচিৎ জন্ম নেয়।
এখানে বাক্যটি দিয়ে বোঝাচ্ছে তিতুমীরের মতো (সাহসী, দেশপ্রেমিক) লোক কদাচিৎ জন্ম নেয়।
যদি Proper Noun নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে তার মত যে কোনো ব্যক্তিকে বুঝায়, তখন তার পূর্বে a/an বসে।

১৫.
‘Entire’ means-
  1. ক) whole
  2. খ) bear
  3. গ) insert
  4. ঘ) partial
সঠিক উত্তর:
ক) whole
উত্তর
সঠিক উত্তর:
ক) whole
ব্যাখ্যা

Entire = সম্পূর্ণ
whole = সম্পূর্ণ
bear = সহ্য করা
insert = প্রবেশ করানো
partial = আংশিক

১৬.
‘Fictitious’ is synonymous to-
  1. ক) indifferent
  2. খ) sluggish
  3. গ) unwise
  4. ঘ) fabricated
সঠিক উত্তর:
ঘ) fabricated
উত্তর
সঠিক উত্তর:
ঘ) fabricated
ব্যাখ্যা

Fictitious = কাল্পনিক, কল্পিত বা বানানো কিছু
এর Synonym হচ্ছে - fabricated = বানানো কিছু, মিথ্যা তৈরিকৃত
এছাড়া,
indifferent = উদাসীন
sluggish = অলস
unwise = অনভিজ্ঞ

১৭.
Of the true proposals, the first one is ____ more convenient.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) zero article
সঠিক উত্তর:
ঘ) zero article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) zero article
ব্যাখ্যা

বাক্যের অর্থ : সত্যিকারের প্রস্তাব যেগুলো আছে সেগুলোর মধ্যে, প্রথমটা বেশি সুবিধাজনক।
Comparative Degree এর পূর্বে সাধারণত কোনো Article বসে না। তাই এখানে কোনো Article বসবে না।
উল্লেখ্য, Of the two .... এর উল্লেখ থাকলে Comparative Degree এর পূর্বে the বসে। তাই প্রথম অংশ যদি এখানে Of the two proposals হত, তাহলে more convenient এর পূর্বে the বসতো।
প্রশ্ন উত্তর করার সময় বানান ভালোভাবে লক্ষ্য করতে হবে।

১৮.
Your first duty is to study well. Here, ‘first’ is -
  1. ক) Quantitative adjective
  2. খ) Numeral adjective
  3. গ) Descriptive adjective
  4. ঘ) Not an adjective
সঠিক উত্তর:
খ) Numeral adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Numeral adjective
ব্যাখ্যা
First (প্রথম) হচ্ছে ordinal number (ক্রমবাচক সংখ্যা) যা numeral adjective এর একটি প্রকার।
১৯.
The man saved a big amount of money _____ he could lead a tension-free life in his old age.
  1. ক) in order to
  2. খ) lest
  3. গ) that
  4. ঘ) before
সঠিক উত্তর:
গ) that
উত্তর
সঠিক উত্তর:
গ) that
ব্যাখ্যা

in order to = ….তে
lest = যাতে না
that = যাতে, যে, যা
before = পূর্বে
বাক্যের অর্থ: লোকটা বিশাল পরিমাণ টাকা সঞ্চয় করেছিল যাতে বৃদ্ধ বয়সে চিন্তামুক্ত জীবন কাটাতে পারে।
অতএব, বাক্যের প্রসঙ্গ অনুযায়ী এখানে কেবল that ব্যবহারই যথোপযুক্ত।