পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি টপিকসমূহ: ১. ভূ-রাজনীতি: i) গুরুত্বপূর্ণ স্থান (ভৌগোলিক উপনাম, আন্তর্জাতিক সীমারেখা, প্রণালী, দ্বীপ, উপদ্বীপ, সমভূমি, মালভূমি, মরুভূমি, হ্রদ, ইত্যাদি)। ii) বৈশ্বিক অর্থনীতি, শিল্প, পরিবহণ ও যোগাযোগ। উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা সম্পর্কিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
’র‍্যাডক্লিফ লাইন’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
  1. ভারত ও পাকিস্তান
  2. চীন ও ভারত
  3. পাকিস্তান ও আফগানিস্তান
  4. ভারত ও নেপাল
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা
র‍্যাডক্লিফ লাইন:
-
র‌্যাডক্লিফ লাইন দুটি নতুন আধিপত্যের মধ্যে সীমানা চিহ্নিত করেছে,
- যার নাম সীমানা কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল র‌্যাডক্লিফের নামে রাখা হয়েছে। 
- যা ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়। 
- র‍্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান সীমারেখা।

আন্তর্জাতিক সীমারেখা:

- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন,
- র‍্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান,
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC): ভারত ও চীন,
- লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তান। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
.
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমিকে কী বলে?
  1. সমভূমি
  2. মালভূমি
  3. হৃদ
  4. উপত্যকা
সঠিক উত্তর:
মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
মালভূমি
ব্যাখ্যা
মালভূমি:
- মালভূমি হলো সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু এবং সমতল বা কিছুটা ঢালু একটি বিস্তৃত ভূখণ্ড
- এটি চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থিত,
- কিন্তু তার উপরের পৃষ্ঠ বেশিরভাগ ক্ষেত্রে সমতল বা ঢালু হয়।

অপরদিকে,
- উপত্যকা হল পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত একটি দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
- যা সাধারণত একটি নদী বা স্রোত ধারণ করে।
- হ্রদ হল একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট, অপেক্ষাকৃত বড় জলের অংশ যা শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় স্থানান্তরিত হয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
.
সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
  1. শ্রীলঙ্কা
  2. থাইল্যান্ড
  3. মিয়ানমার
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
সোনালী প্যাগোডার দেশ:
- মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক।
- এই বিরল ও বিস্ময়কর স্থাপত্যিক ঐতিহ্যের কারণে দেশটিকে “Land of Golden Pagodas” বলা হয়।

ভৌগলিক উপনাম:

- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com
.
বর্তমানে কোন দেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষস্থানীয়? [ আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. দক্ষিণ কোরিয়া
  3. জাপান
  4. তাইওয়ান
সঠিক উত্তর:
তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ান
ব্যাখ্যা
- তাইওয়ান বর্তমানে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ।
- এই দেশের প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষ শ্রমশক্তি, ও উচ্চ মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়া একে বিশ্ব সেমিকন্ডাক্টর বাজারে শীর্ষে তুলে ধরেছে।
- মূল কারণ:TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) হলো বিশ্বের সবচেয়ে বড় এবং উন্নত চিপ নির্মাতা কোম্পানি,
- যার গ্রাহকদের মধ্যে রয়েছে:
- অ্যাপল, এনভিডিয়া, কুয়ালকম, এএমডি, ইন্টেল, টেসলা ইত্যাদি।
- TSMC একাই বিশ্বের ৫৬%-এর বেশি কাস্টম চিপ (Foundry) উৎপাদন করে থাকে।

উৎস: World population Review.[লিঙ্ক]
.
বিশ্বের চিনি ভাণ্ডার” (Sugar Bowl of the World) নামে কোন দেশটি পরিচিত?
  1. পানামা
  2. কিউবা
  3. ফিলিপাইনস
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
ভৌগলিক উপনাম: 
- বিশাল আখ চাষ, ঐতিহাসিক চিনি উৎপাদন, ও রপ্তানি নির্ভর অর্থনীতির কারণে কিউবাকে “বিশ্বের চিনি ভাণ্ডার” বলা হয়।

- কিউবার প্রধান অর্থকরী ফসল: আখ।
- কিউবার প্রধান কৃষিপণ্য হলো আখ।
- দেশটির উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী।
- ১৮শ ও ১৯শ শতাব্দীতে কিউবা ছিল বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ।
- উপনিবেশিক যুগে স্প্যানিশরা কিউবায় ব্যাপকভাবে আখ চাষ শুরু করে এবং তা ইউরোপে রপ্তানি করত।

উৎস: ব্রিটানিকা।
.
বিশ্বব্যাপী সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমারেখা কোনটি?
  1. পর্তুগাল ও স্পেন
  2. রাশিয়া ও চীন
  3. ফ্রান্স ও ব্রিটেন
  4. যুক্তরাষ্ট্র ও কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও কানাডা
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও কানাডা
ব্যাখ্যা
• কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত:
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা,
- যুক্তরাষ্ট্রের ও কানাডা সঙ্গে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থলসীমান্ত ভাগ করে নিয়েছে।
- একটি অংশ হলো কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের সীমান্ত।
- এবং অপর অংশ হলো আলাস্কার সঙ্গে উত্তর কানাডার সীমান্ত।
- এই যৌথ সীমান্ত বরাবর কানাডার ৮টি প্রভিন্স (প্রদেশ) এবং যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য অবস্থিত।
- কানাডা-যুক্তরাষ্ট্র স্থলসীমান্তের মোট দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।
- সেন্ট লরেন্স নদী ও গ্রেট লেকস এই দুই দেশের মধ্যে সীমান্তের একটি অংশ গঠন করেছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
.
তিব্বত মালভূমি কোন কোন পর্বতমালায় ঘেরা?
  1. কারাকোরাম, আন্দিজ, আল্পস
  2. সিয়েরা নেভাদা, হিমালয়, রকি
  3. কুনলুন, হিমালয়, চিলিয়ান
  4. আল্পস, উরাল, কুনলুন,
সঠিক উত্তর:
কুনলুন, হিমালয়, চিলিয়ান
উত্তর
সঠিক উত্তর:
কুনলুন, হিমালয়, চিলিয়ান
ব্যাখ্যা
তিব্বত মালভূমি: 
- বিশ্বের "ছাদের" (Roof of the World) উপাধিতে পরিচিত তিব্বত মালভূমি।
- যার গড় উচ্চতা ১৪,৮০০ ফুট এর বেশি।
- এটি উচ্চ পর্বতমালায় বেষ্টিত:
- উত্তরে: কুনলুন ও সংশ্লিষ্ট পর্বতমালা
- উত্তর-পূর্বে: চিলিয়ান পর্বতমালা
- দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে: হিমালয় ও কারাকোরাম পর্বতমালা।
- এই মালভূমিতে আর্কটিক  ও আন্টার্কটিকা বাদে পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি পানির সংরক্ষণ রয়েছে।
- এজন্য একে "পৃথিবীর তৃতীয় মেরু" (Third Pole) বলাও হয়।

অন্যদিকে,
- আল্টিপ্লানো মালভূমি, দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অংশে অবস্থিত,
- দুইটি আন্দিজ পর্বতমালার মাঝে।
- এর গড় উচ্চতা ১২,৩০০ ফুট এবং এটি তিব্বতের বাইরে বিশ্বের অন্যতম বিস্তৃত উচ্চ মালভূমি।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 
.
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
  1. পাকিস্তান
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
চাল রপ্তানি: 
- ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ।
- ২০২৪-২৫ সালে ভারত প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টনের বেশি চাল রপ্তানি করেছে,
- যা বৈশ্বিক রপ্তানির প্রায় ৪০%-এর বেশি।
- মূলত বাসমতি ও নন-বাসমতি চাল রপ্তানির মাধ্যমে ভারত এই অবস্থানে পৌঁছেছে।

উল্লেখ্য, 
- চাল রপ্তানিতে ১ম ভারত।
- চাল রপ্তানিতে ২য় থাইল্যান্ড।
- ৩য় ভিয়েতনাম।

উৎস: Global Rice Exporting index. [link]
.
’সাত পাহাড়ের শহর’ নামে কোন শহরটি পরিচিত?
  1. প্যারিস
  2. রোম
  3. লিসবন
  4. ইস্তাম্বুল
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
ভৌগলিক উপনাম: 
- রোম, ইতালির রাজধানী।
-  রোম কে “সাত পাহাড়ের শহর” (City of Seven Hills) বলা হয়।
- কারণ প্রাচীন রোম শহরটি গঠিত হয়েছিল সাতটি ছোট ছোট পাহাড় বা টিলার উপর ভিত্তি করে।
• প্রাচীন রোম নগরটি নিচের সাতটি পাহাড়ের উপর প্রতিষ্ঠিত হয়-
- Aventine Hill,
- Caelian Hill,
- Capitoline Hill,
- Esquiline Hill,
- Palatine Hill,
- Quirinal Hill,
- Viminal Hill. 

উৎস: ব্রিটানিকা। 
১০.
বর্তমানে অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
অপরিশোধিত তেল আমদানি:
- চীন ২০২৪ সালে প্রায় ৩২৪.৬ বিলিয়ন USD মূল্যের কাঁচা তেল আমদানি করেছে,
- যা ছিল মোট আমদানি মূল্যের ২৪.৬%,
- চীন বছরের ভিত্তিতে সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ।
- যুক্তরাষ্ট্র: দ্বিতীয়। 
- ভারত: তৃতীয়।

উৎস: worlds top export 2024. [link]
১১.
নিশীথ সূর্যের দেশ -
  1. রাশিয়া
  2. কানাডা
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
নিশীথ সূর্যের দেশ: 
- নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য মাঝরাতেও অস্ত যায় না,
- যা একটি প্রকৃতির বিস্ময়।
- এই সৌন্দর্যমণ্ডিত ঘটনাই  উপাধি দিয়েছে নিশীথ সূর্যের দেশ।

ভূ-অবস্থান ও অক্ষাংশ:
- নরওয়ের উত্তরাংশ আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত।
- এই অঞ্চলে গ্রীষ্মকালে (মে থেকে জুলাই) এমন সময় আসে যখন সূর্য একেবারেই অস্ত যায় না।

উৎস: ব্রিটানিকা
১২.
গোবি মরুভূমি কোন দুই দেশের মধ্যে বিস্তৃত?
  1. চীন ও পাকিস্তান
  2. চীন ও মঙ্গোলিয়া
  3. ভারত ও নেপাল
  4. কাজাখস্তান ও চীন
সঠিক উত্তর:
চীন ও মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
চীন ও মঙ্গোলিয়া
ব্যাখ্যা
গোবি মরুভূমি:
-
গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি।
- এবং গোটা বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
- উত্তর ও উত্তরপূর্ব চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ার অংশে অবস্থিত।
- গোবি সাধারণত পাথুরে ও খরাময় মরুভূমি,
- যেখানে বালির চেয়ে পাথর এবং ছোট বড় কঙ্কর বেশি দেখা যায়।
- এটি বেশিরভাগই সমতল থেকে কিছুটা উঁচু বা পার্বত্য এলাকা নিয়ে গঠিত।

বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান।
- মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র,
- সাহারা মরুভূমি: আফ্রিকা,
- গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১৩.
বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ?[ আগস্ট, ২০২৫]
  1. রাশিয়া
  2. ভারত
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
• বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
- গম উৎপাদনে ২য় শীর্ষ দেশ ভারত।
- গম উৎপাদনে  ৩য় শীর্ষ দেশ রাশিয়া।
- গম উৎপাদনে ৪র্থ শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

উৎস:  World Population Review. [লিঙ্ক]
১৪.
টেসলা কোন দেশের প্রতিষ্ঠান?
  1. কানাডা
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
টেসলা: 
- টেসলা (Tesla) একটি আমেরিকান প্রতিষ্ঠান। 
- এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক যান  এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক কোম্পানি।
- এর সদর দপ্তর টেক্সাসের অস্টিনে। 
- পূর্বে এর সদর দপ্তর ছিল ক্যালিফোর্নিয়ার।

উৎস: Tesla ওয়েবসাইট।
১৫.
’সাদা হাতির দেশ’ বলা হয় কোন দেশকে?
  1. ভারত
  2. থাইল্যান্ড
  3. ভুটান
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
ভৌগলিক উপনাম: 
- সাদা হাতি থাইল্যান্ডে একটি পবিত্র, রাজকীয় এবং সৌভাগ্যের প্রতীক।
- এবং সেগুলোর সাথে দেশটির ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে।
- তাই থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ।

কিছু গুরুত্বপূর্ণ ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।

উৎস: ব্রিটানিকা
১৬.
পামীর মালভূমি কোন চারটি দেশের সংযোগস্থলে অবস্থিত?
  1. তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, চীন
  2. তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান
  3. কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া
  4. ভারত, নেপাল, ভুটান, চীন
সঠিক উত্তর:
তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, চীন
উত্তর
সঠিক উত্তর:
তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, চীন
ব্যাখ্যা
পামির মালভূমি: 
- পামির মালভূমি মধ্য এশিয়ার একটি বিশাল এবং উঁচু মালভূমি।
-  এটি "পৃথিবীর ছাদ" নামেও পরিচিত,
- কারণ এটি বিশ্বের সর্বোচ্চ মালভূমিগুলির মধ্যে একটি।
- পামির মালভূমি এশিয়ার বেশ কয়েকটি পর্বতশ্রেণী, যেমন হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন এবং তিয়ান শান-এর মিলনস্থল।
- এটি প্রধানত তাজিকিস্তান, আফগানিস্তান, চীন এবং পাকিস্তান  কিছু অংশে বিস্তৃত। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস।