পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৫৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
Full Model Test – 11 (Bank Preparation Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
'গ্রাম > গেরাম' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ক) আদি স্বরাগম
  2. খ) বিপ্রকর্ষ
  3. গ) অন্ত্যস্বরাগম
  4. ঘ) অপনিহিতি
ব্যাখ্যা
'গ্রাম > গেরাম'- 'বিপ্রকর্ষ' এর উদাহরণ।

মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ।
যেমন : গ্রাম > গেরাম।
আরো কয়েকটি উদাহরণ
- রত্ন > রতন,
- প্রীতি > পিরীতি,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন ইত্যাদি।

আদি স্বরাগম:
শব্দের শুরুতে নতুন স্বরধ্বনির আগমন।
যেমন: স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন।

অন্ত স্বরাগম:
শব্দের শেষে নতুন স্বরধ্বনির আগমন।
যেমন: দিশ্ > দিশা, সত্য > সত্যি।

অপিনিহিতি: 
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন-
- মারি > মাইর
- আজি > আইজ
- সাধু > সাউধ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
'সূর্য' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) আদিত্য
  2. খ) মার্তণ্ড
  3. গ) ভাস্কর
  4. ঘ) শশাঙ্ক
ব্যাখ্যা
'শশাঙ্ক'- 'সূর্য' শব্দের প্রতিশব্দ নয়।
- এখানে, 'শশাঙ্ক' হচ্ছে 'চাঁদ' শব্দের প্রতিশব্দ।

• 'সূর্য' এর প্রতিশব্দ -
- রবি,
- সবিতা,
- দিবাকর,
- আদিত্য,
- দিনমনি,
- দিননাথ,
- দিবাবসু,
- অর্ক,
- ভানু,
- তপন,
- ভাস্কর,
- মার্তণ্ড,
- অংশু,
- প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) খদ্দর- কাপড়
  2. খ) ছাদ- চাল
  3. গ) কুল- তীর
  4. ঘ) কূজন- পাখির ডাক
ব্যাখ্যা
কুল শব্দের অর্থ হিসেবে- তীর; সঠিক নয়। 
কুল শব্দের সঠিক অর্থ- বংশ
 
অন্যদিকে,
'কূল' শব্দের সঠিক অর্থ- 'তীর'

শব্দার্থ জোড়া,
খদ্দর শব্দের অর্থ- কাপড় 
খদ্দের শব্দের অর্থ- গ্রাহক,

ছাঁদ শব্দের অর্থ- আকৃতি
ছাদ শব্দের অর্থ- চাল

কুজন শব্দের অর্থ- খারাপ লোক
কূজন শব্দের অর্থ- পাখির ডাক

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০২২ সংস্করণ)।
.
'অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলছে'- বাক্যটি কোন বর্গের উদাহরণ?
  1. ক) বিশেষ্য বর্গ
  2. খ) বিশেষণ বর্গ
  3. গ) ক্রিয়াবিশেষণ- বর্গ
  4. ঘ) ক্রিয়াবর্গ
ব্যাখ্যা
'অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলছে' - ক্রিয়াবৰ্গ এর উদাহরণ। 

ক্রিয়াবৰ্গ
- বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন –
অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে।
সে লিখছে আর হাসছে।

বাক্যের বর্গ:
বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে।
বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। 

বিশেষ্যবর্গ
- বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়।
যেমন – আমার ভাই পড়তে বসেছে।

বিশেষণবর্গ
- বিশেষণজাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণবর্গ।
যেমন –
আমটা দেখতে ভারী সুন্দর।

ক্রিয়াবিশেষণ-বৰ্গ
- যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, তাকে ক্রিয়াবিশেষণ-বর্গ বলে।
যেমন: সকাল আটটার সময়ে সে রওনা হলো ।
তারপর আমরা দশ নম্বর প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম ।

ক্রিয়াবৰ্গ
- বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন –
অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে
সে লিখছে আর হাসছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. ক) মোড়ক
  2. খ) ঝলক
  3. গ) ভিখারি
  4. ঘ) ভয়
ব্যাখ্যা
'আরি' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিত প্রত্যয়সাধিত শব্দ- 'ভিখারি'।

অন্যান্যগুলো সব কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
- √ মুড় + অক = মোড়্‌ক                                                                                           
- √ ঝল্‌ + অক = ঝলক,
- √ভি + অল্‌ = ভয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। 
.
'পাউরুটি' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) তুর্কি
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
'পাউরুটি'- পর্তুগিজ ভাষা  থেকে আগত শব্দ। 

পর্তুগিজ ভাষা  থেকে আগত শব্দ :
আনারস,
আলপিন,
আলমারি,
গির্জা,
গুদাম,
চাবি,
পাউরুটি,
পাদ্রি,
বালতি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি বানান অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
.
Fill in the gap. He has a great abhorrence _______ medicine
  1. ক) to
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.

• Abhorrence (noun)
- English Meaning: A feeling of revulsion; disgusted loathing.
- Bengali meaning: ঘৃণা; বিতৃষ্ণা; জুগুপ্সা।
- Abhorrence of মানে (কোনো কিছুর প্রতি) ঘৃণ্য/বিরক্তি প্রকাশ করা।
আর Abhorrent to মানে কারও নিকট)ঘৃণ্য/ ঘৃণিত হওয়া।
.
Which of the following is not a noun?
  1. ক) Anarchy
  2. খ) Anarchism
  3. গ) Anarchist
  4. ঘ) Anarchition
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Anarchition বলে কোনো শব্দ হয় না এবং এটি noun word ও নয়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
-  Anarchy (Noun)
- Anarchism [Uncountable noun] নৈরাজ্যবাদ।
- Anarchist (noun) নৈরাজ্যবাদী।

 • Anarchy
English Meaning: A lack of organization and control in a society or group, especially because either there is no government or it has no power.
Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Source: Live MCQ Lecture.
.
No other poet in the world is as renowned as William Wordsworth. (Make it superlative)
  1. ক) Very few poets were as renowned as William Wordsworth in the world.
  2. খ) William Wordsworth was most renowned than many other poets in the world.
  3. গ) William Wordsworth is the most renowned poet of all other poets in the world.
  4. ঘ) William Wordsworth was the most renowned poet in the world.
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
ক) ও খ) অপশনে superlative এর structure অনুসারে গঠিত হয় নি।
গ) অপশনে of all other poets উল্লেখ থাকায় এ বাক্যটি ভুল।
ঘ) অপশনে was এর পরিবর্তে is থাকলে সেটা সঠিক উত্তর হতো।
--------------------
• No other যুক্ত positive sentence কে Superlative করতে হলে - 
- শেষের subject প্রথমে
- এরপর verb 
- the
- Positive এর superlative form বসাতে হয়।
- no other এর পরের অংশ।

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর -William Wordsworth is the most renowned poet in the world.
১০.
Choose the correct sentence.
  1. ক) Russell has no match for Akash.
  2. খ) Russell has no match to Akash.
  3. গ) Russell has no match of Akash.
  4. ঘ) Russell has no match by Akash.
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্যটি হবে - Russell has no match for Akash.
-  be no match for something/someone - 
- English meaning: a person or thing that is equal to another person or thing in strength, speed, or quality / to be less powerful or effective than someone or something else. 
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে দুইয়ের মধ্যে তুলনা বোঝানো হয়েছে তাই match এর সাথে for বসবে।
১১.
The meaning of the idiom 'Brush up on' is -
  1. ক) to solve problems quickly
  2. খ) improve one's existing knowledge
  3. গ) to open or to cause (something) to open suddenly
  4. ঘ) to ignore something completely
ব্যাখ্যা
• The meaning of the idiom 'Brush up on' is - improve one's existing knowledge.

Brush up on (or brush something up)
English Meaning: improve one's existing knowledge or skill in a particular area.
Bangla Meaning: ঝালিয়ে নেওয়া, পর্যালোচনা করা

Ex. Sentence: Before taking the test, you should brush up your vocabulary.
Bangla Meaning: পরিক্ষায় অংশ নেয়ার আগে তোমার শব্দ ভান্ডার ঝালিয়ে নেওয়া উচিত।

Source: Live MCQ Lecture.
১২.
INDIGENT:WEALTHY ::
  1. ক) Native: affluent
  2. খ) Scholarly: erudite
  3. গ) Gauche: graceful
  4. ঘ) Jealous: envy
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
• INDIGENT -  দরিদ্র, নির্ধন; অকিঞ্চন
WEALTHY - সম্পদশালী; বিত্তবান; ধনী।

ক)
Native -  দেশীয়; দেশোদ্ভব; আদিবাসী।
affluent - বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়:

খ)
Scholarly - বিদ্বান; পণ্ডিত; বিদ্বজ্জন।
erudite - পাণ্ডিত্যপূর্ণ।

গ)
Gauche - সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল; পরিবেশ-পরিস্থিতি ও লোক না-বুঝে কথা বলা
graceful - মাধুর্যময়; সাবলীল; মার্জিত

ঘ)
Jealous - পরশ্রীকাতর; ঈর্ষাকাতর:
envy - ঈর্ষা; পরশ্রীকাতরতা:
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - INDIGENT:WEALTHY  শব্দজোড়া একে অন্যের বিপরীত অর্থ প্রকাশ করে। 
- ঠিক তেমনি Gauche: graceful শব্দজোড়া ও বিপরীত অর্থ প্রকাশ করে। 
- তাই Gauche: graceful সঠিক উত্তর।

Source: Bangla Academy Dictionary.
১৩.
Stop believing in fallacious reasoning. Here the word 'fallacious' refers to -
  1. ক) Based on a true fact
  2. খ) Based on a mistaken belief
  3. গ) Behave in an arrogant manner
  4. ঘ) Behave in a weakly manner
ব্যাখ্যা
• Stop believing in fallacious reasoning. Here the word 'fallacious' refers to - Based on a mistaken belief.

Fallacious (adjective)
English Meaning: Based on a mistaken belief.
Bangla Meaning: বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।

Synonyms: Delusive (অলীক; ভ্রান্তিজনক), Illusory (অলীক; ইন্দ্রজালিক), Specious (আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন), Deceitful(প্রতারণামূলক), False (মিথ্যা)। 
Antonyms: True (খাঁটি; সত্যিকার; আসল; যথার্থ), Correct (সঠিক; নির্ভুল; সত্য), Lawful, (আইনানুগ) Reliable (নির্ভরযোগ্য), Legit (বৈধ, রীতি সিদ্ধ)। 

Other Forms:
- Fallacy (noun) (fallacies)
(১) [countable noun] ভুল বা মিথ্যা বিশ্বাস।
(২) [uncountable noun] মিথ্যা যুক্তি; হেত্বাভাস।

Example Sentence: 
1. If you stop to think about it, this argument is totally fallacious.
2. Stop believing in fallacious reasoning.

Source: Live MCQ Lecture.
১৪.
I told him that he was not working hard. (Make it Direct)
  1. ক) I said to him, "You are not working hard."
  2. খ) I told to him, "You are not working hard."
  3. গ) I said, "You are not working hard."
  4. ঘ) I said to him, "He is not working hard."
ব্যাখ্যা
• I told him that he was not working hard - এর সঠিক direct speech হবে - She said, "My brother is getting married."
- Indirect speech এ that clause টি past continuous tense এ হওয়ায় direct speech এ তা reported speech এ পরিণত হবে এবং তা present continuous tense এ হবে।
সুতরাং, সঠিক direct speech টি হবে - I said to him, "You are not working hard."
১৫.
Which one of the following words is not formed with a prefix?
  1. ক) Amoral
  2. খ) Befriend
  3. গ) Aspersions
  4. ঘ) Inattentive
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Aspersions শব্দটি prefix যোগে গঠিত শব্দ নয়। 
-  Aspersions- কটাক্ষপাত, বা সমালোচনা।

• অন্যদিকে,
• Amoral has been formed with a prefix.
- Amoral (a+moral) - অনৈতিক।
- শব্দটি গঠিত হয়েছে a (=without) prefix যুক্ত হয়ে।

• Befriend (be+friend)

• ‘In’ prefix যোগে গঠিত হয়েছে Inattentive (অমনোযোগী, অনবধান) শব্দটি।
- মূল শব্দ attentive (মনোযোগ; অনন্যচিত্ত; যত্নবান)
১৬.
Fill in the gap. The HR department urges everyone to maintain office ______. 
  1. ক) decorum 
  2. খ) enervate 
  3. গ) plethora
  4. ঘ) analogous
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

Decorum 
English Meaning: Behavior that is socially correct, calm, and polite.
Bangla Meaning: শিষ্টতা; ভব্যতা; ঔচিত্য; সুরীতি।

Enervate 
English Meaning: To make someone feel weak and without energy.
Bangla Meaning: শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা; স্নায়ুহীন করা: have enervating climate.

Plethora
English Meaning: A very large amount of something, especially a larger amount than you need, want, or can deal with.
Bangla Meaning:
(আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য।
(২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।

Analogous
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.

সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে Decorum শব্দটি বসালে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে।
Complete Sentence: The HR department urges everyone to maintain office decorum. 
Bangla Meaning:  অফিসের শিষ্টতা/ শালীনতা বজায় রাখার জন্য এইচআর বিভাগ সবাইকে অনুরোধ করে।

Source: Live MCQ Lecture.
১৭.
What is the meaning of the phrase 'Out of gear'?
  1. ক) not functioning properly
  2. খ) not in due order of succession
  3. গ) remoteness
  4. ঘ) scare and frighten
ব্যাখ্যা
• The meaning of the phrase 'Out of gear' is - not functioning properly.
Out of gear

English Meaning: out of order / not functioning properly / with no gear engaged.
Bangla Meaning: অকেজো হয়ে যাওয়া / নিয়ন্ত্রণহীন

Ex. Sentence: Sometimes his brain seems to slip out of gear
Bangla Meaning: মাঝে মাঝে মনে হয় যেন তার মাথা অকেজো হয়ে গেছে।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• not in due order of succession - Out of turn
• remoteness - Out - of - the - wayness
• scare and frighten - Out of one’s wits

Source: Live MCQ Lecture.
১৮.
What would be the compound interest accrued on an amount of Tk. 5000 at the rate of 20% per annum in 2 years? 
  1. ক) Tk. 2200 
  2. খ) Tk. 2400 
  3. গ) Tk. 2600 
  4. ঘ) Tk. 2800 
ব্যাখ্যা
Question: What would be the compound interest accrued on an amount of Tk. 5000 at the rate of 20% per annum in 2 years? 

Solution: 
Here,
Principal = Tk. 5000
Rate = 20%
Time = 2 years 

Amount = 5000 × {1 + (20/100)}2
= 5000 × (120/100) × (120/100) 
= 7200

∴ Compound interest = Tk. (7200 - 5000) = Tk. 2200
১৯.
A man can row at 6 kmph in still water. If the velocity of current is 2 kmph and it takes his 3 hours to row to a place and come back, how far is the place? 
  1. ক) 6 km
  2. খ) 8 km
  3. গ) 10 km
  4. ঘ) 12 km
ব্যাখ্যা
Question: A man can row at 6 kmph in still water. If the velocity of current is 2 kmph and it takes his 3 hours to row to a place and come back, how far is the place? 

Solution:
Speed of downstream = (6 + 2) kmph = 8 kmph
Speed of upstream = (6 - 2) kmph = 4 kmph

Let the required distance be x km

ATQ,
(x/8) + (x/4) = 3
⇒ (3x + 6x)/24 = 3
⇒ 9x = 3 × 24
⇒ 9x = 72 
⇒ x = 72/9
∴ x = 8

Hence, the place is 8 km away
২০.
A square lawn with side 50 m long has a circular flower bed in the center. If the area of the lawn, excluding the flower bed, is 1884 mwhat is the radius of the circular flower bed?
  1. ক) 12 meters
  2. খ) 14 meters
  3. গ) 15 meters
  4. ঘ) 16 meters
ব্যাখ্যা
Question: A square lawn with side 50 m long has a circular flower bed in the center. If the area of the lawn, excluding the flower bed, is 1884 mwhat is the radius of the circular flower bed?

Solution: 
Area of the flower bed = Area of square lawn - Area of lawn excluding circular bed
= [(50)2 - 1884] m= 616 m2

Let the radius of the circular flower bed is r meters. 
Area of the circular flower bed is πr2

ATQ,
πr2 = 616
⇒ r2 = (7/22) × 616
⇒ r2 = 196
∴ r = 14
২১.
A student goes to school at the rate of 3 km/h and reaches 6 min late. If he travels at the speed of 4 km/h he is 12 min early. What is the distance of the school?
  1. ক) 3.6 km
  2. খ) 4 km
  3. গ) 1.2 km
  4. ঘ) 5 km
ব্যাখ্যা
Question: A student goes to school at the rate of 3 km/h and reaches 6 min late. If he travels at the speed of 4 km/h he is 12 min early. What is the distance of the school?

Solution:
Here, 
A student goes  3 km/h and reaches 6 min late
and goes 4 km/h he is 12 min early
Total time = (12 + 6) min = 18 min 

Let the distance between school and home be x km

ATQ,
(x/3) - (x/4) = 18/60
⇒ (4x - 3x)/12 = 3/10
⇒ x/12 = 3/10
⇒ x = (3 × 12)/10
⇒ x = 18/5
∴ x = 3.6 

∴ The distance of the school is 3.6 km
২২.
A group of workers promise to complete a piece of work in 8 days, but 6 of them do not report for work. If it took the remaining workers 10 days to complete the work, then what was the number of workers originally hired? 
  1. ক) 25
  2. খ) 27
  3. গ) 30
  4. ঘ) 33
ব্যাখ্যা
Question: A group of workers promise to complete a piece of work in 8 days, but 6 of them do not report for work. If it took the remaining workers 10 days to complete the work, then what was the number of workers originally hired? 

Solution: 
Let, the workers promised were = x
The workers worked were = x - 6

[x জনের 8 দিনের করা কাজ = (x - 6) জনের 10 দিনে করা কাজের পরিমাণ একই] 
ATQ,
8x = 10x - 60 
⇒ 10x - 8x = 60
⇒ 2x = 60 
⇒ x = 60/2
∴ x = 30 

∴ The number of workers originally hired was 30
২৩.
Vendor sells apples at a certain price in order to make a profit of 30%. If he charges Tk. 1.5 higher per apple he would get a profit of 60%. Find the original price at which he sold an apple? 
  1. ক) Tk. 3.75
  2. খ) Tk. 3.25
  3. গ) Tk. 4.25 
  4. ঘ) Tk. 4.50 
ব্যাখ্যা
Question: Vendor sells apples at a certain price in order to make a profit of 30%. If he charges Tk. 1.5 higher per apple he would get a profit of 60%. Find the original price at which he sold an apple? 

Solution: 
Cost price of an apple = Tk. x 
and original selling price = selling price at 30% profit = 130% of x = Tk. 1.3x
Again at 60% profit selling price = 160% of x = Tk. 1.6x

ATQ,
1.6x = x + 1.5
⇒ 1.6x - x = 1.5
⇒ .6x = 1.5
⇒ x = 1.5/.6
∴ x = 2.5

Hence, original selling price = 1.3x = Tk. (1.5 × 2.5) = Tk. 3.25
২৪.
In a school the ratio of boys and girls is 3 : 4 respectively. When 50 girls leave the school the ratio becomes 4 : 5 respectively. How many boys are there in the school? 
  1. ক) 600
  2. খ) 625
  3. গ) 650
  4. ঘ) 675
ব্যাখ্যা
Question: In a school the ratio of boys and girls is 3 : 4 respectively. When 50 girls leave the school the ratio becomes 4 : 5 respectively. How many boys are there in the school? 

Solution: 
Let the number of boys and girls be 3x and 4x respectively

ATQ, 
3x/(4x - 50) = 4/5
⇒ 15x = 16x - 200
⇒ 16x - 15x = 200
∴ x = 200

∴ The number of boys = 3 × 200 = 600
২৫.
A circular well with a diameter of 14 meters, is dug to a depth of 3 meters. What is the volume of the earth dug out? 
  1. ক) 415 m3
  2. খ) 450 m3
  3. গ) 462 m3
  4. ঘ) 473 m3
ব্যাখ্যা
Question: A circular well with a diameter of 14 meters, is dug to a depth of 3 meters. What is the volume of the earth dug out? 

Solution: 
Diameter of the well is 14 meters 
Radius of the well is 14/2 = 7 meters 

Volume = πr2h
= (22/7) × 7 × 7 × 3
= 462 m3
২৬.
Amin took a loan of Tk.1400 with simple interest for as many years as the rate of interest. If he paid Tk.686 as interest at the end of the loan period, what was the rate of interest?
  1. ক) 4%
  2. খ) 5%
  3. গ) 6%
  4. ঘ) 7%
ব্যাখ্যা
Question: Amin took a loan of Tk.1400 with simple interest for as many years as the rate of interest. If he paid Tk.686 as interest at the end of the loan period, what was the rate of interest?

Solution:
Given that n = r

S.I = (P × n × r)/100
⇒ 686 = (1400 × r × r)/100
⇒ 686 = 14r2
⇒ r2 = 49
⇒ r = 7% 
২৭.
A person standing on a railway platform noticed that a train took 15 seconds to completely pass through the platform which was 80 m long and it took 9 seconds in passing him. What is the speed of the train in km/hr?
  1. ক) 46 km/hr 
  2. খ) 48 km/hr 
  3. গ) 50 km/hr 
  4. ঘ) 52 km/hr 
ব্যাখ্যা
Question: A person standing on a railway platform noticed that a train took 15 seconds to completely pass through the platform which was 80 m long and it took 9 seconds in passing him. What is the speed of the train in km/hr?

Solution:
Let the length of the train be x meters
Then, the train covers x meters in 9 seconds
and (x + 80) meters in 15 seconds 

ATQ,
x/9 = (x + 80)/15  [ উভয় পাশেই ১ সেকেন্ডের গতিবেগ নেওয়া হয়েছে ] 
⇒ 15x = 9x + 720
⇒ 15x - 9x = 720
⇒ 6x = 720
⇒ x = 720/6
∴ x = 120

So, the length of the train is 120 m

∴ Speed of the train = (120/9) m/sec = 40/3 m/sec 

Speed of the train in km/hr = (40/3) × (3600/1000) km/hr 
= (40/3) × (36/10) km/hr
= 48 km/hr
২৮.
Two workers A and B are engaged to do a work. A working alone takes 9 hours more to complete the job than if both worked together. If B worked alone, he would need 4 hours more to complete the job than they both working together. What time would they take to do the work together? 
  1. ক) 5 hours
  2. খ) 6 hours
  3. গ) 7 hours
  4. ঘ) 8 hours
ব্যাখ্যা
Question: Two workers A and B are engaged to do a work. A working alone takes 9 hours more to complete the job than if both worked together. If B worked alone, he would need 4 hours more to complete the job than they both working together. What time would they take to do the work together? 

Solution: 
Let A and B together take x hours to complete the work
Then, A alone takjes (x + 9) hrs and B alone takes (x + 4) hrs to complete the work. 

ATQ,
{1/(x + 9)} + {1/(x + 4)} = 1/x  [ A ও B এর ১ ঘণ্টার কাজের অংশের যোগফল = তাদের একত্রে ১ ঘণ্টায় করা অংশ ]
⇒ (x + 4 + x + 9)/(x + 9)(x + 4) = 1/x
⇒ (x + 4 + x + 9)/(x2 + 9x + 4x + 36) = 1/x
⇒ (2x + 13)/(x2 + 13x + 36) = 1/x 
⇒ 2x2 + 13x = x2 + 13x + 36
⇒ x2 = 36
∴ x = 6

∴ They take 6 hours to do the work together
২৯.
Two pipes A and B together can fill a cistern in 3 hours. Had they been opened separately, then B would have taken 8 hours more than A to fill the cistern. How much time will be taken by A alone to fill the cistern? 
  1. ক) 4 hours 
  2. খ) 5 hours 
  3. গ) 6 hours 
  4. ঘ) 7 hours 
ব্যাখ্যা
Question: Two pipes A and B together can fill a cistern in 3 hours. Had they been opened separately, then B would have taken 8 hours more than A to fill the cistern. How much time will be taken by A alone to fill the cistern? 

Solution: 
Let the cictern be filled by pipe A lone in x hours
Then, pipe B will fill it in (x + 8) hours 

ATQ,
(1/x) + {1/(x + 8)} = 1/3   [ উভয় পাইপের ১ ঘণ্টায় পূর্ণ করা অংশ = 1/3 অংশ ] 
⇒ (x + 8 + x)/(x2 + 8x) = 1/3
⇒ (2x + 8)/(x2 + 8x) = 1/3
⇒ 6x + 24 = x2 + 8x 
⇒ x2 + 2x - 24 = 0
⇒ x2 + 6x - 4x - 24 = 0 
⇒ x(x + 6) - 4(x + 6) = 0
∴ (x - 4) (x + 6) = 0   

x - 4 = 0 
∴ x = 4

So, A alone will fill the cistern in 4 hours
৩০.
Three person started a business with a capital of Tk. 4000. B invests Tk. 500 less than A and C invests Tk. 250 less than B. What is B's share in a profit of Tk. 720?
  1. ক) Tk. 200
  2. খ) Tk. 225 
  3. গ) Tk. 250
  4. ঘ) Tk. 275
ব্যাখ্যা
Question: Three person started a business with a capital of Tk. 4000. B invests Tk. 500 less than A and C invests Tk. 250 less than B. What is B's share in a profit of Tk. 720?

Solution:
Let A's capital = Tk. x 
Then B's capital = Tk. x - 500
and C's capital = Tk. (x - 500 - 250) = Tk. (x - 750) 

ATQ,
x + (x - 500) + (x - 750) = 4000
⇒ 3x = 4000 + 1250 
⇒ 3x = 5250 
⇒ x = 5250/3
∴ x = 1750

So, A : B : C = 1750 : 1250 : 1000 = 7 : 5 : 4  
∴ Sum = 7 + 5 + 4 = 16 

So, B's share = 720 × (5/16) = Tk. 225
৩১.
The average salary of all the workers in a workshop is Tk. 8000. The average salary of 7 technicians is Tk. 12000 and the average salary of the rest is Tk. 6000. What is the total number of workers in the workshop?
  1. ক) 18
  2. খ) 21
  3. গ) 23
  4. ঘ) 25
ব্যাখ্যা
Question: The average salary of all the workers in a workshop is Tk. 8000. The average salary of 7 technicians is Tk. 12000 and the average salary of the rest is Tk. 6000. What is the total number of workers in the workshop?

Solution: 
Let the total number of workers be x
Then,
8000x = (12000 × 7) + 6000(x - 7) 
⇒ 8000x - 6000x = 84000 - 42000
⇒ 2000x = 42000
⇒ x = 42000/2000
⇒ x = 42/2
∴ x = 21

∴ The total number of workers in the workshop is 21
৩২.
A man's present age is two-fifth of the age of his mother. After 9 years, he will be one-half of the age of his mother. How old is the mother at present? 
  1. ক) 40 years
  2. খ) 43 years
  3. গ) 45 years
  4. ঘ) 48 years
ব্যাখ্যা
Question: A man's present age is two-fifth of the age of his mother. After 9 years, he will be one-half of the age of his mother. How old is the mother at present? 

Solution: 
Let mother's age be x years
Then, man's age = 2x/5 years

ATQ,
(2x/5) + 9 = (x + 9)/2 
⇒ (x/2) - (2x/5) = 9 - (9/2) 
⇒ (5x - 4x)/10 = (18 - 9)/2
⇒ x/10 = 9/2
⇒ x = (9 × 10)/2
⇒ x = 9 × 5
∴ x = 45 

∴ Mother's present age is 45 years
৩৩.
A man spends one-quarter of his income on food. One-fifth of it on rent and remaining which is Tk. 517 on other commodities. What is his total income? 
  1. ক) Tk. 890 
  2. খ) Tk. 925 
  3. গ) Tk. 940 
  4. ঘ) Tk. 965 
ব্যাখ্যা
Question: A man spends one-quarter of his income on food. One-fifth of it on rent and remaining which is Tk. 517 on other commodities. What is his total income? 

Solution: 
Let the total income be Tk. x
Then remaining money,
x - {(x/4) + (x/5)} 
= x - (9x/20) 
= 11x/20

ATQ,
11x/20 = 517
⇒ x = (517 × 20)/11
⇒ x = 47 × 20
∴ x = 940 

∴ His total income is Tk. 940
৩৪.
 
  1. ক) 1/2
  2. খ) 2/3
  3. গ) 4/5
  4. ঘ) 3/8
ব্যাখ্যা
Question: 


Solution: 

৩৫.
In an election the votes between the winner and loser candidate are in the ratio 3 : 2. If total number of eligible voters are 1000, out of which 15% did not cast their vote and among the remaining vote 10% declared invalid. What is the number of votes the winner candidate get? 
  1. ক) 411
  2. খ) 427
  3. গ) 459 
  4. ঘ) 475
ব্যাখ্যা
Question: In an election the votes between the winner and loser candidate are in the ratio 3 : 2. If total number of eligible voters are 1000, out of which 15% did not cast their vote and among the remaining vote 10% declared invalid. What is the number of votes the winner candidate get? 

Solution: 
Ratio of winner and loser 3 : 2
Total number of votes casted actually = 1000 × (85/100) × (90/100) = 765 

ATQ,
3x + 2x = 765 
⇒ 5x = 765 
⇒ x = 765/5
∴ x = 153 

∴ Votes of winner candidate = 3 × 153 = 459
৩৬.
What is called 'Bee Farming'?
  1. ক) Aviculture
  2. খ) Sericulture
  3. গ) Apiculture
  4. ঘ) Pisciculture
ব্যাখ্যা
- বানিজ্যিকভাবে মৌমাছি চাষকে এপিকালচার বলে

অন্যদিকে,
- বানিজ্যিকভাবে পাখি পালন বিদ্যাকে - এভিকালচার বলে।
- বানিজ্যিকভাবে রেশম চাষকে - সেরিকালচার বলে।
- বানিজ্যিকভাবে মৎস চাষকে - পিসিকালচার বলে।
- বানিজ্যিকভাবে চিংড়ি চাষকে -প্রণকালচার  বলে।

উৎস: জাতীয় কৃষি তথ্য সার্ভিস।
৩৭.
Who was the Captain of 'S' force in the Liberation War?
  1. ক) Lt. General Ziaur Rahman
  2. খ) Major Khaled Musharraf
  3. গ) K.M Safiullah
  4. ঘ) Major Abu Osman Chowdhury
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স ছিল তিনটি। যথা: জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স।
• এস ফোর্স:
- সর্বাধিনায়ক ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রতিরক্ষামন্ত্রী ছিলেন- তাজউদ্দীন আহমদ।
- প্রধান সেনাপতি ছিলেন- কর্নেল (জেনারেল) মুহম্মদ আতাউল গণি ওসমানী।
- অধিনায়ক- মেজর (পরে মে. জেনারেল) কে এম সফিউল্লাহ, বীর উত্তম।

তথ্যসূত্র: চিরন্তন ১৯৭১, প্রথম আলো।
৩৮.
According to Economic Survey-2022, How much the contribution of industry in GDP?
  1. ক) 41.07%
  2. খ) 34.07%
  3. গ) 39.07%
  4. ঘ) 37.07%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৭.০৭%

সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে -
• মুদ্রাস্ফীতির হার - ৫.৮৩% 
• স্থির মূল্যে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার - ৭.২৫%
• চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) - ২,৮২৪ মার্কিন ডলার বা ২,৪১,৪৭০ টাকা।
• চলতি মূল্যে মাথাপিছু জিডিপি - ২,৭২৩ মার্কিন ডলার বা ২,৩২,৮২৮ টাকা

• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৩৯.
What is the length of the coast line of Bay of Bengal?
  1. ক) 719 km
  2. খ) 716 km
  3. গ) 715 km
  4. ঘ) 718 km
ব্যাখ্যা
- বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার
- বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার 
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার)।


তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
Lack of what the Leaves are Yellow in color?
  1. ক) Zinc
  2. খ) Sulphur
  3. গ) Phosphorus
  4. ঘ) Nitrogen
ব্যাখ্যা
- নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। তাই এর অভাবে পাতা হলুদ বা পীত বর্ণের হয়। এ প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে।
- কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়। ফলে উদ্ভিদের বৃদ্ধি কমে যায়।
- লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪১.
What is the 'Secondary Market' Concerned With?
  1. ক) Agricultural market
  2. খ) Job market
  3. গ) Labor market
  4. ঘ) Stock market
ব্যাখ্যা
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। 
- বাংলাদেশে ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে। এগুলো হলো -
- ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪) এবং
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫)।

- ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে নারায়ণগঞ্জে এবং ১৯৫৮ সালে ঢাকার মতিঝিলে স্থানান্তরিত হয়। 
- বাংলাদেশে শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (BSEC) যা ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।

তথ্যসূত্র:- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
৪২.
First Bangladeshi member of 'CEDAW' Committee -
  1. ক) Mohiuddin Khan
  2. খ) Abul Hashem
  3. গ) Salma Khan
  4. ঘ) Zubair Mia
ব্যাখ্যা
CEDAW কমিটির প্রথম বাংলাদেশী সদস্য- সালমা খান।

- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা Convention on the Elimination of Discrimination against Women (CEDAW) প্রতিষ্ঠিত হয়।
- (CEDAW) সনদে ধারা আছে- ৩০ টি।
- পরিচ্ছদ আছে-৬ টি।

সিডোর ধারাগুলো ৩ ভাগে বিভক্ত যথা: 
- প্রথম ভাগ-(১-১৬) নারী পুরুষের সমতা সর্ম্পকিত।
- দ্বিতীয় ভাগ-(১৭-২২) এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক।
- তৃতীয় ভাগ- (২৩-৩০) প্রশাসনিক বিষয়।

- ১ম স্বাক্ষরকারী দেশ- সুইডেন।
- CEDAW কমিটির প্রথম বাংলাদেশী সদস্য- সালমা খান।
- বাংলাদেশ (CEDAW) অনুমোদন করে- ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।
- ২০১১ সালের জানুয়ারি থেকে এটি জাতিসংঘের উন্নয়ন গ্রুপের অন্যতম সদস্য হয়। 


তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (CEDAW)
৪৩.
The length of the country's first subway -
  1. ক) 33.214 km
  2. খ) 30.241 km
  3. গ) 32.141 km
  4. ঘ) 31.241 km
ব্যাখ্যা
দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য - ৩১.২৪১ কিলোমিটার।

• দেশের প্রথম পাতাল মেট্রোরেল:
- দেশের প্রথম উড়াল ও পাতাল মেট্রোরেল- এমআরটি লাইন-১
- নির্মাণ ও পরিচালনায়- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)
- দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজের উদ্বোধন হয়- ২ফেব্রুয়ারি, ২০২৩।
- দৈর্ঘ্য- ৩১.২৪১ কিলোমিটার।

- উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মোট ব্যয়-৫২,৫৬১.৪৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১৩ হাজার ১১১ কোটি ১১ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) ৩৯,৪৫০.৩২ কোটি টাকার ব্যয়ভার বহন করবে।
- একনেক অনুমোদন দেয়- ২০১৯ সালে।

- জাপানি ফার্মের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিমানবন্দর-কমলাপুর-পূর্বাচল মেট্রো লাইন নির্মাণকাজ তদারকি করবে।
- এ পথে থাকবে দুটি রুট। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যার দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার। এ রুটে ১২টি পাতাল স্টেশন থাকবে। বিমানবন্দর-কমলাপুর রুটই হবে দেশের প্রথম পাতাল রেলপথ। এটিও উত্তরা-আগারগাঁও রুটে চলাচলকারী মেট্রোরেলের আদলে বিদ্যুতে চলবে।
- আর দ্বিতীয়টি হবে নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত। যাকে পূর্বাচল রুট বলা হবে। দ্বিতীয় অংশের দৈর্ঘ্য ১১ কিলোমিটার। এর পুরোটাই উড়ালপথ। এ পথে স্টেশনের সংখ্যা নয়টি।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৪৪.
When was 'SPARRSO' established?
  1. ক) In 1977
  2. খ) In 1978
  3. গ) In 1979
  4. ঘ) In 1980
ব্যাখ্যা
• SPARRSO:
- বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো SPARRSO (Space Research and Remote Sensing Organisations)।
- এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।

তথ্যসূত্র: SPARRSO ওয়েবসাইট
৪৫.
Which country is the Champion of 'SAF under-20 women's football' 2023?
  1. ক) Nepal
  2. খ) Bangladesh
  3. গ) Bhutan
  4. ঘ) India
ব্যাখ্যা
২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় দেশ - বাংলাদেশ

• সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল ২০২৩:
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ।
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি।

- এর আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল।
- এবার অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
- টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
- সর্বোচ্চ গোলদাতা আসরের ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
- মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের হাতে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৪৬.
Who was the proponent of the 'Honest Neighborhood Policy'?
  1. ক) Bill Clinton
  2. খ) Theodore Roosevelt
  3. গ) John F. Kennedy
  4. ঘ) Franklin D. Roosevelt
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতির প্রবক্তা।

• ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৮৮২-১৯৪৫):
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- ১৯৩২ সালের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৩৩ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে ‘নিউ ডিল' (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।

- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।
- তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমনের (৭ ডিসেম্বর ১৯৪১) প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতির প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির বিপরীতে এই নীতি প্রবর্তন করেন।
১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)” এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি - রুজভেল্ট এই নামকরণ করেন।

তথ্যসূত্র: Britannica & History.com
৪৭.
Which country launched 12-point peace proposal on the anniversary of Russia-Ukraine war?
  1. ক) Türkiye
  2. খ) United States
  3. গ) China
  4. ঘ) Japan
ব্যাখ্যা
রুশ-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন - চীন।

• রুশ-ইউক্রেন যুদ্ধ:
- রুশ-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে চীন ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে।
- এই যুদ্ধে প্রকাশ্যে কোনো পক্ষে অবস্থান না নিলেও চীনের সঙ্গে রাশিয়ার শক্তিশালী মৈত্রী রয়েছে।
- বেইজিংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিয়েভ। 
- মস্কো-কিয়েভ যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছে রাশিয়ার মিত্র দেশ চীন। সেখানে ১২ দফা প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে
ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেছে বেইজিং।

- ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের অবস্থান জানিয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন।
- প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযানের' পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্র ও এর 
- মিত্রদের পক্ষ থেকে বেশ চাপে আছে মহাপ্রাচীরের দেশটি।

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
৪৮.
Which country is serving as the Current President of 'Climate Vulnerable Forum'?
  1. ক) Ethiopia
  2. খ) Bangladesh
  3. গ) Ghana
  4. ঘ) Maldives
ব্যাখ্যা
CVF:
- Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
- ২০০৯ সালে নভেম্বরে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে এই জোট গঠিত হয়।
- এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
- এই জোটের ২০২০-২০২২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। 
- ঘানা বর্তমানে ২০২২-২০২৪ সময়ের জন্য সভাপতিত্ব করছে

• তথ্যসূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট
৪৯.
Who first divided the world into latitude and longitude?
  1. ক) the Babylonians
  2. খ) the Assyrians
  3. গ) the Chaldeans
  4. ঘ) the Sumerians
ব্যাখ্যা
সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন - অ্যাশেরীয়রা।

• অ্যাশেরীয় সভ্যতা:

-অ্যাশেরীয় সভ্যতার অবদান:
- বিজ্ঞান ও জ্যোতিশাস্ত্রে অ্যাশেরীয়রা অতুলনীয় অবদান রাখেন যা বর্তমান সময়েও কাজে লাগে৷
- অ্যাশেরীয়রা বৃত্তকে ৩৬০ ডিগ্রী কোণে ভাগ করে।
-  তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।
- জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তারা মেসোপটেমিয়ায় সর্বপ্রথম লাইব্রেরি স্থাপন করেন যা বর্তমানে ইরাকের ‘নিনেভাহ' -তে অবস্থিত। - এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরী হিসাবে পরিচিত যা মিশরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরী থেকেও কয়েকশ বছরের পুরনো।
- ৬২৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যবিলন হাতছাড়া হওয়ার মাধ্যমে ক্যালেডীয়দের কাছে অ্যাশেরীয় সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ৬১৪ খ্রিস্টপূর্বাব্দে নেবুচাঁদনেজারের হাতে পূর্ণাঙ্গরূপে পতন ঘটে।

তথ্যসূত্র: Britannica & History.com
৫০.
What substance is hemoglobin?
  1. ক) affectionate
  2. খ) Carbohydrates
  3. গ) non-vegetarian
  4. ঘ) Vitamins
ব্যাখ্যা
- হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ।
- রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য।
- হিমোগ্লোবিনের কাজ ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা।

তথ্যসূত্র - জীব বিজ্ঞান, দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫১.
'Falkland war' was fought between -
  1. ক) France and Armenia
  2. খ) Italy and Germany
  3. গ) Argentina and Türkiye
  4. ঘ) United Kingdom and Argentina
ব্যাখ্যা
ফকল্যান্ড যুদ্ধ যুক্তরাজ্য ও আজের্ন্টিনা মধ্যে সংঘটিত হয়েছিলো?

• ফকল্যান্ড যুদ্ধ:

- যুদ্ধ সংঘটিত হয়- ২ এপ্রিল, ১৯৮২ সালে।
- শেষ হয়- ১৪ জুন, ১৯৮২ সালে।
- পক্ষসমুহ: যুক্তরাজ্য ও আজের্ন্টিনা।
- যুদ্ধ সংঘটরেন স্থান- পকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডইচ  দ্বীপ।
- যুদ্ধের ফলাফল- যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

- ২ এপ্রিল, ১৯৮২ সালে আর্জেন্টিনার  তৎকালাীন সামরিক সরকার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডইচ দ্বীপে আক্রমণ করে দখল করে নেয়।
- ব্রিটিশ তৎকালাীন প্রধানমন্ত্রী আজেন্টিনার উপর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন।
- সকল নৌযুদ্ধে হেরে আর্জেন্টিনা ১৪ জুন, ১৯৮২ সালে আত্মসর্মপনে সম্মত হয় । এর ফলে ঐসকল দ্বীপে আবার ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। যুদ্ধে পরাজয়ের ফলে ১৯৮৩ সালে আজের্ন্টিনায় সামরিক সরকার ক্ষমতা হারায়।

তথ্যসূত্র: Britannica & History.com
৫২.
What is the division of the nucleus called?
  1. ক) mason
  2. খ) Fusion
  3. গ) Fission
  4. ঘ) Fusion and Mason
ব্যাখ্যা
• পরমাণুর নিউক্লিয়াস বিভাজনকে ফিশন বলে।

- পরমাণুর নিউক্লিয়াস হতে দুটি প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। প্রক্রিয়া দুটি হল:
১.  নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন।
২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন।

১.  নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন: যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে। 
- উচ্চ শক্তিসম্পন্ন প্রোটন, নিউট্রন বা ডিউটেরনের আঘাতের ফলে ইউরেনিয়াম নিউক্লিয়াস ৩টি নিউট্রনসহ দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসে ভেঙ্গে পড়ে। 

২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন: যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে।
- অত্যধিক উচ্চ তাপে ফিউশন সংঘটিত হয়।
- চারটি হাইড্রোজেন নিউক্লিয়াস ফিউশন প্রক্রিয়াতে জড়িত হয়ে একটি করে হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
What is the content of 'Kyoto Protocol'?
  1. ক) Limitation of chemicals harmful to the ozone layer
  2. খ) Reduction of greenhouse gas emissions
  3. গ) Regarding hazardous waste movement
  4. ঘ) Protection of the ozone layer
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
-বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়ােটো শহরে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।

- মন্ট্রিল প্রটোকল - ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- ভিয়েনা কনভেনশন - ওজোন স্তরের সুরক্ষা।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৫৪.
Which of the following wireless communication system has the fastest speed?
  1. ক) Bluetooth
  2. খ) Wi-fi
  3. গ) Wi-Max
  4. ঘ) Fiber Optic
ব্যাখ্যা
Wi-Max wireless communication system has the fastest speed.
- উল্লিখিত অপশনগুলোর মধ্যে Wi-Max হলো সবচেয়ে দ্রুতগতির তারবিহীন ব্রডব্যান্ড ব্যবস্থা।
• ওয়াইম্যাক্স (Wi-Max): ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access এবং এর IEEE নাম হলো 802.16.
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- ওয়াইম্যাক্স এর মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ থাকে।
ওয়াইম্যাক্সের সুবিধা:
- ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেয়া যায়।
- ক্যাবল ও ডিএসএল এর পরিবর্তে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
- প্রত্যন্ত অঞ্চলেরও সেবা পাওয়া যায় এমনকি যেখানে ফোনের সংযোগ পৌঁছেনি সেখানেও।
- তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়।
- নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
When the value of S in the summation of the Half Adder will be 1?
i. A=0, B=1;
ii. A=1, B=1; 
iii. A=1, B=0;
  1. ক) i and ii
  2. খ) i and iii
  3. গ) ii and iii
  4. ঘ) i, ii and iii
ব্যাখ্যা
• হাফ অ্যাডার: যে সমবায় বর্তনী দুইটি বিট যোগ করে যোগফল (Sum) ও ক্যারি (Carry) আউটপুট দেয়, তাকে হাফ অ্যাডার বলা হয়।
- i. A=0, B=1 এবং iii. A=1, B=0 এর ক্ষেত্রে যোগফল S এর মান 1 হবে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৬.
What is the full form of EDGE?
  1. ক) Embalanced Data Rates for Global Evolution
  2. খ) Early Data Rates for Global Evolution
  3. গ) Enhanced Data Rates for Global Evolution
  4. ঘ) Entry Data Rates for Global Evolution
ব্যাখ্যা
The full form of EDGE- Enhanced Data Rates for Global Evolution.
- EDGE হচ্ছে মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের ডাটা ট্রান্সফার টেকনোলজি।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার ।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি যাতে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।
- তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
১. উচ্চগতি সম্পন্ন ডাটা ট্রান্সফার।
২. GPRS স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
৩. সর্বাধিক ডাটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE সিস্টেম চালু হয়।
৪. ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2 Mbps.
৫. প্যাকেট স্যুইচিং এবং সাকিট স্যুইচিং উভয় পদ্ধতি ডাটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
What is the function of Ctrl + Z?
  1. ক) All Select
  2. খ) File Open
  3. গ) Find option
  4. ঘ) Undo
ব্যাখ্যা
• The function of Ctrl + Z is Undo.
Undo: আন্ডু (Undo) বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য Ctrl + Z বাটন চেপে আনা যায়। 
Find option: কোন কিছু খোঁজার জন্য Find option টি Ctrl + F বাটন চেপে আনা যায়।
File Open: পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য (File Open) Ctrl + O বাটন চেপে খোলা যায়।
All Select: সিলেক্ট অল (All Select) এর জন্য Ctrl + A বাটন চাপতে হয়।

উৎস: Microsoft Support.
৫৮.
The basic unit of a worksheet into which you enter data in excel is called-
  1. ক) Table
  2. খ) Column
  3. গ) Cell
  4. ঘ) Row
ব্যাখ্যা
The basic unit of a worksheet into which you enter data in excel is called a Cell.
• সেল (Cell): সেল হলো ডেটাবেজের সারি ও কলামের ছেদের ফলে সৃষ্ট আয়তাকার ঘর।
- প্রত্যেকটি ঘরের আলাদা আলাদা নাম আছে।
- নামগুলো কলামের নাম ও সারির সমন্বয়ে তৈরি হয়। যেমন- A4, B5।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।