পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৪৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) জবাবদিহি
  2. খ) মিথস্ক্রিয়া
  3. গ) একত্রিত
  4. ঘ) গৌরবিত
সঠিক উত্তর:
গ) একত্রিত
উত্তর
সঠিক উত্তর:
গ) একত্রিত
ব্যাখ্যা
একত্রিত শব্দটির প্রত্যয় অপপ্রয়োগজনিত অশুদ্ধ। শুদ্ধ রূপ - একত্র।
একত্র, একত্রিত (অপপ্রয়োগ) (অব্যয়), (বিশেষণ) সমবেত; মিলিত; সম্মিলিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
“শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) শ্রৎ+ধা+অ+আ
  2. খ) শ্রৎ+ধা+আ
  3. গ) শ্র+ধা+আ
  4. ঘ) শ্রু+ধা+আ
সঠিক উত্তর:
ক) শ্রৎ+ধা+অ+আ
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রৎ+ধা+অ+আ
ব্যাখ্যা

শ্রদ্ধা (বিশেষ্য): বিশেষ সম্মান; ভক্তি। 
{(তৎসম বা সংস্কৃত) শ্রৎ+√ধা + অ (অচ্‌) + আ (টাপ্‌)}
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
“পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
ব্যাখ্যা

পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
পুষ্পের সৌরভ =পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস।
আরও কিছু উদাহরণঃ
চায়ের বাগান = চাবাগান
রাজার পুত্র = রাজপুত্র
খেয়ার ঘাট = খেয়াঘাট
এছাড়াও, ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা ইত্যাদি।
সুত্রঃ ভাষা শিক্ষা, ডঃ হায়াৎ মামুদ

.
“সদ্যোজাত” শব্দটি কিভাবে গঠিত হয়েছে?
  1. ক) সৎ + জাত
  2. খ) সদ্যো + জাত
  3. গ) সদ্যঃ + জাত
  4. ঘ) সদ্য + জাত
সঠিক উত্তর:
গ) সদ্যঃ + জাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সদ্যঃ + জাত
ব্যাখ্যা
অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়।
যেমন-
সদ্যঃ + জাত = সদ্যোজাত,
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ‌ + রম = মনোরম,
মনঃ + হর = মনোহর,
তপঃ + বন = তপোবন ইত্যাদি।
উৎসঃ‌ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
Choose the correct sentence?
  1. ক) He refrained to take any drastic action
  2. খ) He refrained to taking any drastic action
  3. গ) He refrained i taking any drastic actions
  4. ঘ) He refrained from taking any drastic action
সঠিক উত্তর:
ঘ) He refrained from taking any drastic action
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He refrained from taking any drastic action
ব্যাখ্যা
Refrain from doing অর্থ বিরত থাকা।
অর্থাৎ refrain- এর পর preposition from বসে এবং তারপর gerund (verb + ing) বসে।

সঠিক উত্তর - ঘ) He refrained from taking any drastic action
.
A retired officer lives next door. Here ''retired'' word is used as a/an :
  1. ক) Gerund
  2. খ) adverb
  3. গ) preposition
  4. ঘ) participle
সঠিক উত্তর:
ঘ) participle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) participle
ব্যাখ্যা
Particple : verb + ing যদি adjective/verb এর কাজ করে (verbal adjective).
এখানে retired শব্দটি 'officer' noun কে মডিফাই করছে; তাই এটি Particple.
.
Fill in the blank : Tourists ____ their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
  1. ক) better to had get
  2. খ) had better to get
  3. গ) had better got
  4. ঘ) had better get
সঠিক উত্তর:
ঘ) had better get
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had better get
ব্যাখ্যা
এখানে had better get বসবে।
কেননা, এর পরে verb এর base form বসে। অন্য Option গুলোর পর verb এর base form এর সঠিক প্রয়োগ হয় না।
.
The novelist has a hold of ____ in writing.
  1. ক) manner
  2. খ) history
  3. গ) tradition
  4. ঘ) style
সঠিক উত্তর:
ঘ) style
উত্তর
সঠিক উত্তর:
ঘ) style
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
.
4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে 1 জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) 210
  2. খ) 304
  3. গ) 84
  4. ঘ) 120
সঠিক উত্তর:
গ) 84
উত্তর
সঠিক উত্তর:
গ) 84
ব্যাখ্যা

যেহেতু ১ জন পুরুষ সর্বদাই উপস্থিত থাকবে তাই ৫+৪ =৯ জন থেকে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে = 9c3 = 84

১০.
টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) 4 টি
  2. খ) 3 টি
  3. গ) 2 টি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) 4 টি
উত্তর
সঠিক উত্তর:
ক) 4 টি
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৮ টাকা

আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০
ক্রয়মূল্য ১০০/৮৮  টাকা হলে বিক্রয়মূল্য = ১১০×১০০/১০০×৮৮ = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴১ টাকায় বিক্রয় করতে হবে = ৫×৮৮/১১০ = ৪ টি মার্বেল

১১.
একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত?
  1. ক) 2
  2. খ) 10
  3. গ) 4
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ঘ) 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12
ব্যাখ্যা

ধরি,
ধারাটির প্রথম পদ = a এবং সাধারন অন্তর = d
∴ a + (5 - 1)d =18
a + 4d = 18 -----(1)
এবং 5/2{2a + (5 - 1)d } = 75
2a + 4d = 30 ----(2)
(1) ও (২) সমাধান করে পাই
a = 12; d = 3/2

১২.
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮
  1. ক) ১
  2. খ) ১০
  3. গ) ২৯
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ঘ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮
ব্যাখ্যা

এখানে দুটি ধারা রয়েছে।
- ১ম ধারাটিতে ৩,৫,৭ তম পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬ এবং
- দ্বিতীয় ধারাটিতে ৪, ৬, ৮ তম পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ ব্যবধান তাই ৪৮ সংখ্যাটি এর ধারায় অন্তর্ভুক্ত নয়।

১৩.
নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD - KF - ? - PM - TR
  1. ক) NJ
  2. খ) MI
  3. গ) NI
  4. ঘ) OJ
সঠিক উত্তর:
খ) MI
উত্তর
সঠিক উত্তর:
খ) MI
ব্যাখ্যা

এখানে, দুটি ধারা বিদ্যমান।
ধারাঃ J, K, M, P, T
অন্তর = 0, 1, 2, 3
ধারাঃ D, F, I, M, R
অন্তর = 1, 2, 3, 4
∴ প্রশ্নবোধক স্থানে MI হবে।

১৪.
একটি সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) (√3/2)a²
  2. খ) (2/3)a²
  3. গ) (2/√3)a²
  4. ঘ) (√3/4)a²
সঠিক উত্তর:
ঘ) (√3/4)a²
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (√3/4)a²
ব্যাখ্যা
সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল =√3a2/2
১৫.
মিঃ রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
  1. ক) 2400000 Tk
  2. খ) 2000000 Tk
  3. গ) 1600000 Tk
  4. ঘ) 1200000 Tk
সঠিক উত্তর:
ক) 2400000 Tk
উত্তর
সঠিক উত্তর:
ক) 2400000 Tk
ব্যাখ্যা

স্ত্রী + ছেলেকে দিয়েছে = (১২+৫৮)% = ৭০%
৩০% সম্পদের মূল্য = ৭২০০০০ টাকা
১০০% সম্পদের মূল্য = ৭২০০০০×১০০/৩০ = ২৪০০০০০টাকা

১৬.
x = √3+√2 হলে, x³+(1/x³)
  1. ক) 3√2
  2. খ) 18√3
  3. গ) 12√3
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 18√3
উত্তর
সঠিক উত্তর:
খ) 18√3
ব্যাখ্যা

x = √3 + √2
1/x =  √3 - √2
∴x+1/x = 2√3 
x3+1/x3 = (x+1/x)3 - 3.x.1/x(x+1/x)
= (2√3)3 -6√3
=24√3 - 6√3
= 18√3

১৭.
সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²<64} হলে, P(A) এর উপাদান কয়টি?
  1. ক) 128
  2. খ) 32
  3. গ) 64
  4. ঘ) 256
সঠিক উত্তর:
খ) 32
উত্তর
সঠিক উত্তর:
খ) 32
ব্যাখ্যা

সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x²<64}
A = {0,1,2,3,5}
∴P(A) = 25 = 32

১৮.
৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/11
  2. খ) 1/2
  3. গ) 3/5
  4. ঘ) 6/11
সঠিক উত্তর:
ক) 5/11
উত্তর
সঠিক উত্তর:
ক) 5/11
ব্যাখ্যা

৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত ৫ এর গুণিতক = ৩০, ৩৫, ৪০
৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১ টি
মৌলিক সংখ্যা অথবা ৫ এর গুণিতক = ২ + ৩ = ৫টি
তাহলে সম্ভাবনা = ৫/১১

১৯.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ১৯১
  2. খ) ৯৭
  3. গ) ১৬৪
  4. ঘ) ১৩৭
সঠিক উত্তর:
গ) ১৬৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৪
ব্যাখ্যা

32 + 42 = 25
52 + 62=61
102 + 82 = 164

২০.
একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরুপ। বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?
  1. ক) ৬ঃ১৫
  2. খ) ৮ঃ৪০
  3. গ) ৭ঃ২০
  4. ঘ) ৭ঃ৪০
সঠিক উত্তর:
গ) ৭ঃ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ঃ২০
ব্যাখ্যা

বাস্তবের ঘড়িতে বাজবে ৭ঃ২০

২১.
কোনটি সঠিক নয়?
  1. ক) A+0=A
  2. খ) A. 1=A
  3. গ) A+A'=1
  4. ঘ) A.A'=1
সঠিক উত্তর:
ঘ) A.A'=1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A.A'=1
ব্যাখ্যা

বুলিয়ান উপপাদ্য অনুসারে,
A + 0 = A
A.1 = A
A + A' = 1

২২.
কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
  1. ক) address bus
  2. খ) input-reader bus
  3. গ) data bus
  4. ঘ) control bus
সঠিক উত্তর:
খ) input-reader bus
উত্তর
সঠিক উত্তর:
খ) input-reader bus
ব্যাখ্যা

কম্পিউটার বাস মূলত ২ প্রকার ।
যথা -১. সিস্টেম বাস ও ২. এক্সপানশন বাস।
আবার তিন ধরনের System Bus হলো - Address Bus , Data Bus ও Control Bus।
Input-reader Bus বলতে কোনো Bus নেই। তাই সঠিক উত্তর (খ) input-reader bus।

২৩.
ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় ----
  1. ক) ভাইরাস ধ্বংসের জন্য
  2. খ) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
  3. গ) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
  4. ঘ) ডিস্ক ফরমেট করতে
সঠিক উত্তর:
গ) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
উত্তর
সঠিক উত্তর:
গ) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
ব্যাখ্যা

ব্যবহারজনিত কারণে হার্ডডিস্কের ফাইলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে, একে হার্ডডিস্কের অসজ্জিত অবস্থা বা ডিফ্রাগ বলে।
এ অবস্থায় কোন তথ্য পড়তে অপেক্ষাকৃত বেশি সময়ের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে ডিস্কের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য ডিস্ক ডিফ্রাগমেন্টেশন কমান্ড ব্যবহার করা হয়।

২৪.
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
  1. ক) TCP/IP
  2. খ) Novel Netware
  3. গ) Net BEUI
  4. ঘ) Linux
সঠিক উত্তর:
ক) TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
ক) TCP/IP
ব্যাখ্যা

Transmission Control Protocol (TCP)
- ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় TCP/IP
- ARPANETএ TCP/IP প্রথম চালু হয় ১৯৮৩ সালে।

২৫.
কোন আসল 3 বছরের মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে, মুনাফার হার কত?
  1. ক) 10%
  2. খ) 12.5%
  3. গ) 15%
  4. ঘ) 12%
সঠিক উত্তর:
খ) 12.5%
উত্তর
সঠিক উত্তর:
খ) 12.5%
ব্যাখ্যা

ধরি আসল ৮ টাকা
মুনাফা = ৩ টাকা
তাহলে মুনাফা-আসল = ১১ টাকা
মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
' ১ '' '' '' = ৩/১১ '
' ৫৫০০ '' '' '' = ৩×৫৫০০/১১ = ১৫০০
তাহলে আসল = ৫৫০০-১৫০০ = ৪০০০ টাকা
মুনাফার হার = ১৫০০×১০০/(৪০০০×৩) = ১২.৫%

২৬.
Which one of the following words is in singular form?
  1. ক) agenda
  2. খ) oases
  3. গ) radius
  4. ঘ) formulae
সঠিক উত্তর:
গ) radius
উত্তর
সঠিক উত্তর:
গ) radius
ব্যাখ্যা
‘Radius’ শব্দটি singular form এ দেয়া আছে, এর plural form হলো radiuses বা radii.
এছাড়া বাকি শব্দগুলো plural form এ দেয়া আছে।
তাদের singular form হলো:
Plural ---- Singular
- Agenda - Agendum;
- Oases - oasis ;
- Formulae - Formula.
২৭.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনবার্সন মন্ত্রী কে ছিলেন?
  1. ক) ক্যাপ্টেন এম মনসুর আলী
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) এ. এইচ. এম কামারুজ্জামান
  4. ঘ) খন্দকার মোশতাক আহমদ
সঠিক উত্তর:
গ) এ. এইচ. এম কামারুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
গ) এ. এইচ. এম কামারুজ্জামান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।
এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ-বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৮.
কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
  1. ক) দ্বি-জাতি তত্ত্ব
  2. খ) সামাজিক চেতনা
  3. গ) অসাম্প্রদায়িকতা
  4. ঘ) বাঙ্গালী জাতীয়তাবাদ
সঠিক উত্তর:
ঘ) বাঙ্গালী জাতীয়তাবাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঙ্গালী জাতীয়তাবাদ
ব্যাখ্যা
- বাঙালির ‍মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে পূর্ব বাংলার জনগণের মধ্যে নিজস্ব জাতীয়তাবোধ তথা বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- এই জাতীয়তাবোধের ভিত্তি ছিলো বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি।
- বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে পূর্ব বাংলার মানুষের মধ্যে যে জাতীয় ঐক্যের সূচনা হয় তা-ই পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিসংগ্রামের মুখ্য প্রেরণা হিসেবে কাজ করেছিলো।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
২৯.
জুম চাষ হয়---
  1. ক) বরিশালে
  2. খ) ময়মনসিংহে
  3. গ) খাগড়াছড়িতে
  4. ঘ) দিনাজপুরে
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়িতে
উত্তর
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়িতে
ব্যাখ্যা
জুষ চাষ হলো স্থানান্তর চাষাবাদ যা সাধারণত পাহাড়ী এলাকায় করা হয়। এ পদ্ধতিতে ঢালু পাহাড়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করা হয়।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখনো কিছু কিছু এলাকায় জুষ চাষ করে।
- এছাড়া সিলেট অঞ্চলে খাসিয়া এবং ময়মনসিংহে গারোদের মধ্যেও জুম চাষ প্রচলিত ছিলো।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৩০.
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে----
  1. ক) নির্বাচন কমিশনের অনুতিক্রমে প্রার্থী হতে পারবেন
  2. খ) আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  3. গ) সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
  4. ঘ) কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
সঠিক উত্তর:
ঘ) কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
ব্যাখ্যা
- দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না।
- কারণ গণপ্রতিনিধিত্ব আদেশে বা The representation of the peoples Order (RPO) এ বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হলে সে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে।
- উক্ত বিধিমালার ১২(১) ধারায় বর্ণিত জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য যোগ্যতা হলো - দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে এবং কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
৩১.
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ?
  1. ক) মুশফিক
  2. খ) তামিম
  3. গ) সাব্বির
  4. ঘ) লিটন দাস
সঠিক উত্তর:
ক) মুশফিক
উত্তর
সঠিক উত্তর:
ক) মুশফিক
ব্যাখ্যা
- মুশফিকুর রহিম ২০১৩ সালে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন।
এ পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করেন।।
- সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ১ টি করে ডাবল সেঞ্চুরি করেন।
উৎসঃ ক্রিকিনফোর ওয়েবসাইট।
৩২.
নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
  1. ক) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
  2. খ) শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
  3. গ) দক্ষ জনশক্তি তৈরি করা
  4. ঘ) রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
সঠিক উত্তর:
ক) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
উত্তর
সঠিক উত্তর:
ক) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
ব্যাখ্যা
রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
- নাগরিকদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা।
- রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব।
- তাই নাগরিক হিসেবে রাস্তায় চলাকালে ট্রাফিক আইন অনুসরণ করা প্রত্যেক ব্যক্তির একান্ত কর্তব্য।
৩৩.
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
  1. ক) ১৯৩
  2. খ) ১৬৮
  3. গ) ১৯৯
  4. ঘ) ১৯৬
সঠিক উত্তর:
ঘ) ১৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬
ব্যাখ্যা
- ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ৪ নভেম্বর।
- বর্তমানে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী দেশ/সংস্থার সংখ্যা ১৯৫টি এবং অংশীদার ১৯১টি। তবে সম্মেলনে ১৯৬টি জাতি অংশ নিয়েছিলো।
- চুক্তিটিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের তুলানয় ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৩৪.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমান তথ্য জানতে ব্যাখ্যা দেখুন)
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে :
  1. ক) এ্যডি ক্যালভো
  2. খ) ডোনাল্ড ডাক
  3. গ) রন ব্লম
  4. ঘ) গ্লেন বেক
অনির্ধারিত
ব্যাখ্যা
গুয়াম যুক্তরাষ্ট্রের অধীনস্ত প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চল) পশ্চিমাংশের একটি দ্বীপ।
- রাজধানী - হাগাতনা
- রাষ্ট্রপ্রধান - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
- সরকার প্রধানের উপাধি - গভর্নর
- বর্তমান গভর্নর -  লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero)
(তিনি ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন)

উৎস: ব্রিটানিকা ও আন্তর্জাতিক সংবাদপত্রের রিপোর্ট।
৩৫.
পিং পং এর অর্থ হচ্ছে :
  1. ক) ভলিবল
  2. খ) টেবিল টেনিস
  3. গ) বাস্কেট বল
  4. ঘ) লন টেনিস
সঠিক উত্তর:
খ) টেবিল টেনিস
উত্তর
সঠিক উত্তর:
খ) টেবিল টেনিস
ব্যাখ্যা
পিং পং ডিপ্লোমেসি:
যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়। কোনাে কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলাে না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গােপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।

উৎসঃ history.com এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৩৬.
কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) আই. এল. ও
  2. খ) হু (WHO)
  3. গ) ASEAN (আশিয়ান)
  4. ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর:
গ) ASEAN (আশিয়ান)
উত্তর
সঠিক উত্তর:
গ) ASEAN (আশিয়ান)
ব্যাখ্যা

ASEAN/আসিয়ান

সাধারণ তথ্যঃ আসিয়ান এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations বা দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা । আসিয়ানভুক্ত দেশ অভিন্ন অর্থনৈতিক জোট হিসাবে ভূমিকা পালনে চেষ্টা করে । ৮ আগস্ট, ১৯৬৭ থাইল্যান্ডের ব্যাংককে ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ ঘোষণার ভিত্তিতে আসিয়ান গঠিত হয় ।

প্রতিষ্ঠাঃ ৮ আগস্ট, ১৯৬৭ সালে
প্রতিষ্ঠার স্থানঃ জাকার্তা, ইন্দোনেশিয়া
সদস্য সংখ্যাঃ ১০টি দেশ
প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৫টি দেশ
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ ২৩-২৫ ফেব্রুয়ারি, ১৯৭৬ ইন্দোনেশিয়ার বালিতে প্রথম শীর্ষ স্মমেলন অনুষ্ঠিত হয় ।
সদর দপ্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া

বর্তমান প্রধান(২০১৯)ঃ লিম জক হই ( ব্রুনাই)
অফিসিয়াল ভায়াঃ ইংরেজি
অন্যান্য তথ্যঃ এ সংগঠনের প্রধান উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক বিকাশ, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধন করা ।

সুত্রঃ লাইভ এমসিকিউ কন্টেন্ট প্রোগ্রাম (Upcoming)

৩৭.
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
  1. ক) UNO
  2. খ) NAM
  3. গ) GAT
  4. ঘ) ASEAN
সঠিক উত্তর:
ক) UNO
উত্তর
সঠিক উত্তর:
ক) UNO
ব্যাখ্যা
- United Nations Organization বা জাতিসংঘ যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫।
- সে হিসেবে ১৯৯৫ সালে সংস্থাটি ৫০ বছর পূর্ণ করে বা গোল্ডেন জুবিলি দিবস পালন করে।
- অন্যদিকে GATT, NAM ও ASEAN যথাক্রমে ১৯৪৮, ১৯৫৫, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
৩৮.
নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে?
  1. ক) চাঁদপুর
  2. খ) পিরোজপুর
  3. গ) মাদারীপুর
  4. ঘ) গাজীপুর
সঠিক উত্তর:
ঘ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গাজীপুর
ব্যাখ্যা
আজ থেকে প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। ঐ সময়ে গঠিত ভূমিরূপ প্লাইস্টোসিন কালের ভূমি নামে পরিচিত।
বাংলাদেশে অবস্থিত প্লাইস্টোসিন কালের ভূমিরূপগুলো হলো:
- রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর ও জয়পুরহাট জেলার বরেন্দ্রভূমি
- ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়
- কুমিল্লা জেলার লালমাই পাহাড়।
- দেশের মোট ভূখণ্ডের প্রায় ৮ শতাংশ হলো প্লাইস্টোসিন কালে গঠিত ভূমিরূপ।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৬০)
৩৯.
কোন গ্যাসটি “ড্রাই আইস” তৈরিতে ব্যবহার করা হয়?
  1. ক) অক্সিজেন
  2. খ) কার্ব ডাই-অক্সাইড
  3. গ) সালফার ডাই-অক্সাই
  4. ঘ) নাইট্রোজেন ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
খ) কার্ব ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্ব ডাই-অক্সাইড
ব্যাখ্যা
শুষ্ক বরফ বা ‘ড্রাই আইস’ জমাট কার্বন-ডাই-অক্সাইড।
এ কঠিনীকৃত কার্বন-ডাই-অক্সাইড -78.5℃ উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়।
তাই এর নাম শুষ্ক বরফ বা ড্রাই আইস।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪০.
বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
  1. ক) টাইক্লোরোটাইফ্লুরো ইথেন
  2. খ) টেট্রাফ্লুরো ইথেন
  3. গ) ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
  4. ঘ) আর্গন
সঠিক উত্তর:
খ) টেট্রাফ্লুরো ইথেন
উত্তর
সঠিক উত্তর:
খ) টেট্রাফ্লুরো ইথেন
ব্যাখ্যা
- ১৯২৭ সালে প্রথম আধুনিক ব্যক্তিগত রেফ্রিজারেটর বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক।
- আধুনিক রেফ্রিজারেটরগুলােতে ফ্রেয়ন এর বদলে টেট্রাফ্লুরােইথেন নামে একটি গ্যাস ব্যবহার করা হয়। যেটা পরিবেশ বান্ধব।
- ফ্রেয়ন ওজোন স্তর ধংসের জন্য দায়ী।
৪১.
ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো ---
  1. ক) আলফা রে (Alpha rays)
  2. খ) বিটা রে (Beta rays)
  3. গ) গামা রে (Gama rays)
  4. ঘ) এক্স রে (X-rays)
সঠিক উত্তর:
গ) গামা রে (Gama rays)
উত্তর
সঠিক উত্তর:
গ) গামা রে (Gama rays)
ব্যাখ্যা
চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের প্রধানত দু’ধরনের ব্যবহার আছে।
যেমন -
ক) রোগ নিরাময়ে ও
খ) কোন রোগ বা রোগাক্রান্ত স্থান নির্ণয়।

১. শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়। আবার নিরাময়ের জন্য Co - 60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।

২. থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131 ( 131I) ব্যবহৃত হয়। এ তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে।

৩. শ্বেত-কণিকা অত্যধিক বৃদ্ধিজনিত রক্তাল্পতা (blood-leukemia) রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-32 ( 32P ) এর ফসফেট ব্যবহৃত হয়।

৪. দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য 99Tc (Isotope of Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়।

৫. প্লুটোনিয়াম -২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বই (উন্মুক্ত)।
৪২.
বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
  1. ক) ট্রপোমন্ডল (Troposphere)
  2. খ) স্ট্রাটোমন্ডল (Stratosphere)
  3. গ) মেসোমন্ডল (Mesosphere)
  4. ঘ) তাপমন্ডল (Troposphere)
সঠিক উত্তর:
ক) ট্রপোমন্ডল (Troposphere)
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রপোমন্ডল (Troposphere)
ব্যাখ্যা

বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
যথা - ট্রপোমন্ডল, স্টার স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল।
- ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে ট্রপোমন্ডল। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে।
- মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪৩.
নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
  1. ক) পিতল
  2. খ) তামা
  3. গ) লোহা
  4. ঘ) টিন
সঠিক উত্তর:
ক) পিতল
উত্তর
সঠিক উত্তর:
ক) পিতল
ব্যাখ্যা
পিতল একটি সংকার ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত। 
তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।
৪৪.
শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ---
  1. ক) সব
  2. খ) কিছুই না
  3. গ) সর্বজনীন
  4. ঘ) কিছু
সঠিক উত্তর:
খ) কিছুই না
উত্তর
সঠিক উত্তর:
খ) কিছুই না
ব্যাখ্যা
- 'Nihilism' শব্দটির প্রতিশব্দ শূন্যবাদ। যার অর্থ হলো- সবই মিথ্যা।
- এই শব্দটি ল্যাটিন Nihil থেকে এসেছে। যার অর্থ কিছুই না (Nothing)।
- শূন্যবাদের মূলকথা হলো- সবকিছুই শূন্য বা শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি।
- শূন্যবাদ মূলত একটি সংশয়বাদী দার্শনিক মতবাদ।