পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩ মে, ২০২০সময়01 hr 00 mins
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মিক্স জব সল্যুশন পরীক্ষাঃ ১) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) | সহকারী ব্যবস্থাপক | ২০১৮ ২) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর | ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) | ২০১৮ ৩) গণপূর্ত অধিদপ্তর | উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল | ২০১৮ ৪) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর | ব্যক্তিকর্তা | ২০১৮ [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৪টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। পরীক্ষা হবে ১০০ নাম্বারের, মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩ মে, ২০২০ · ১০০ প্রশ্ন

.
Length of a rectangular office is three times of its width. It costs Tk. 1102.50 for putting carpet on the floor at Tk. 7.50 per square meter. What is the length of the office?
  1. ক) 15 meter
  2. খ) 21 meter
  3. গ) 26 meter
  4. ঘ) 31 meter
সঠিক উত্তর:
খ) 21 meter
উত্তর
সঠিক উত্তর:
খ) 21 meter
ব্যাখ্যা
প্রস্থ x মিটার হলে, দৈর্ঘ্য হবে ৩x মিটার৷
ফ্লোরের ক্ষেত্রফল ১১০২.৫০/৭.৫০ = ১৪৭ বর্গমিটার
অর্থাৎ, ৩x×x = 147
x2 = 49
বা, x = 7
সুতরাং, অফিসের দৈর্ঘ্য ৩×৭=২১মিটার৷
.
If a+b = 6 and ab = 16, what is the value of a2+b2?
  1. ক) 14
  2. খ) 9
  3. গ) 4
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
দেওয়া আছে, a+b = 6, ab = 16
আমরা জানি, a2+b2 = (a+b)2-2ab
= 62-2×16 = 4
.
If x-1/x = 5, the value of (x+1/x)2 is:
  1. ক) 25
  2. খ) 21
  3. গ) 19
  4. ঘ) 29
সঠিক উত্তর:
ঘ) 29
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 29
ব্যাখ্যা
আমরা জানি, (x+1/x)2 = (x-1/x)2+4×X×(1/X
= 52+4
= 29
.
Evaluate 4⅓−2⅚
  1. ক) 3(⅓)
  2. খ) 1(½)
  3. গ) 3(½)
  4. ঘ) 2(½)
সঠিক উত্তর:
খ) 1(½)
উত্তর
সঠিক উত্তর:
খ) 1(½)
ব্যাখ্যা
4⅓−2⅚
= (13/3)-(17/6)
= (26-17)/6
= 9/6
= 1(½)
.
a 3 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) (a-5)
  2. খ) (a-4)
  3. গ) (a-1)
  4. ঘ) (a+2)
সঠিক উত্তর:
ক) (a-5)
উত্তর
সঠিক উত্তর:
ক) (a-5)
ব্যাখ্যা
a³ - 21a - 20
= a³ + a² - a² - a - 20a - 20
= a²(a+1) - a(a +1) - 20(a +1)
= (a+1)(a² - a - 20)
= (a+1) (a2 - 5a + 4a - 20)
= (a+1) {a(a-5) + 4(a-5)}
= (a+1) (a-5) (a+4)
.
দুইটি ক্রমিক অখন্ড সংখ্যার বর্গের অন্তর ৪৯ হলে, বড় সংখ্যাটি হবে-
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ঘ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫
ব্যাখ্যা
ধরি, ছোট সংখ্যাটি = x
∴ বড় সংখ্যাটি = x+1
প্রশ্নমতে,
(x+1)² - x² = 49
⇒ x²+2x+1-x² = 49
⇒ 2x = 48
∴ x = 24 & x+1 = 25
.
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৬/৯ অংশের সমান?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ১২০ টাকা
  3. গ) ১১৫ টাকা
  4. ঘ) ১১০ টাকা
সঠিক উত্তর:
ক) ১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০ টাকা
ব্যাখ্যা
ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x টাকার ৩/৫ অংশ = ৯০ টাকার ৬/৯
বা, x টাকার ৩/৫অংশ = ৬০
বা, x = (৬০× ৫)/৩
∴ x = ১০০ টাকা।
.
log2√6 + log2√(2/3) = কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) -2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

log2√6 + log2√(2/3) = log2(√6 × √(2/3)) = log2(√3×√2 × √2/√3) = log22 = 1

.
১৬৮টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ১৬% ক্ষতি হলে, দ্রব্যটি ক্রয়মূল্য কত?
  1. ক) ১৯৫ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২০৫ টাকা
  4. ঘ) ২১০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
ব্যাখ্যা
১৬% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১৬৮ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৬৮)/৮৪ = ২০০ টাকা।
১০.
4x+1 = 32 সমীকরণে x = ?
  1. ক) 3/2
  2. খ) 2/3
  3. গ) 3
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
ক) 3/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 3/2
ব্যাখ্যা
4x+1 = 32 
⇒ 22(x + 1) = 25 
⇒ 2(x + 1) = 5 
⇒ 2x + 2 = 5 
⇒ 2x = 5 - 2 
⇒ 2x = 3 
⇒ x = 3/2
১১.
ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি এক তৃতীয়াংশ উচ্চতায় ভেঁঙ্গে গেল এবং ভাঁঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করল। খুঁটির ভাঁঙ্গা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণের পরিমাণ কত?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 50°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
খ) 30°
উত্তর
সঠিক উত্তর:
খ) 30°
ব্যাখ্যা
ধরি, সম্পুর্ণ দৈর্ঘ্য x
তাহলে, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য = x/3 এবং, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 2x/3
আমরা জানি, sinΘ = লম্ব/ অতিভুজ = (x/3)/(2x/3) = 1/2
বাঁ, sinΘ = sin 30°
∴ Θ = 30°
১২.
কোনো ধারার n তম পদ n.2n−1 হলে ধারাটির প্রথম ছয়টি পদের যোগফল কত?
  1. ক) 129
  2. খ) 152
  3. গ) 321
  4. ঘ) 106
সঠিক উত্তর:
গ) 321
উত্তর
সঠিক উত্তর:
গ) 321
ব্যাখ্যা
n তম পদ n.2n−1
১ম পদ = 1.21−1 = 1
২য় পদ = 2.22−1 = 4
৩য় পদ = 3.23−1 = 12
৪র্থ পদ = 3.24−1 = 32
৫ম পদ = 5.25−1 = 80
৬ষ্ঠ পদ =6.26−1 = 192
∴ সমষ্টি = 1 + 4 + 12 + 32 + 80 + 192 = 321
১৩.
এক ব্যক্তির বয়স তাঁর দুই পুত্রের বয়সের সমষ্টির তিনগুণ। তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের কত অংশ?
  1. ক) ১/২ অংশ
  2. খ) ১/৩ অংশ
  3. গ) ২/৩ অংশ
  4. ঘ) ১/৬ অংশ
সঠিক উত্তর:
ঘ) ১/৬ অংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৬ অংশ
ব্যাখ্যা
ধরি, দুই পুত্রের বয়সের সমষ্টি = ২ক
∴ পিতার বয়স = ৩ X ২ক = ৬ক
∴প্রত্যেক পুত্রের গড় বয়স = ২ক/২ = ক বছর
তাহলে পুত্রের গড় বয়স পিতার বয়সের ক/৬ক = ১/৬ অংশ।
১৪.
কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার চারটি পথ আছে। সে কতভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে?
  1. ক) ৬
  2. খ) ১৬
  3. গ) ২৫
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬
ব্যাখ্যা
কালাম সাহেব ডাকঘরে যেতে আসতে পারেন (p × p) = ৪x৪ = ১৬ উপায়ে
১৫.
কবীর সাহেব ৬.২৫% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে ১৬ বছর পর সুদে-আসলে ৬০০০০ টাকা ফেরৎ পেলেন। তিনি কত টাকা ব্যাংকে রেখে ছিলেন?
  1. ক) ৩০০০০
  2. খ) ২৫০০০
  3. গ) ৩৫০০০
  4. ঘ) ২২০০০
সঠিক উত্তর:
ক) ৩০০০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০০০০
ব্যাখ্যা
সরল মুনাফার ক্ষেত্রে, সুদাসল = আসল + সুদ ⇒ C = p + pnr/১০০
⇒ C = p (১ + nr/১০০)
⇒৬০০০০ = p{(১০০+৬.২৫X১৬)/১০০}
⇒p = ৬০০০০০০/২০০
∴ p = ৩০০০০ টাকা ।
১৬.
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস -
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) একাত্তরের দিনগুলি
  3. গ) কবর
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
ক) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। প্রকাশকাল - ১৯৬৮ সাল। এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন নিয়ে লেখা। পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ যা প্রণিধানযোগ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক?
  1. ক) লাঙল
  2. খ) সুবজপত্র
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) বঙ্গদর্শন
সঠিক উত্তর:
ঘ) বঙ্গদর্শন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গদর্শন
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫২ সালে 'সংবাদ প্রভাকর' পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন। তিনি 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৮.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
  1. ক) একাত্তরের মুক্তিযুদ্ধ
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) ঊনসত্তরের গনঅভ্যত্থান
  4. ঘ) সিপাহী বিদ্রোহ
সঠিক উত্তর:
গ) ঊনসত্তরের গনঅভ্যত্থান
উত্তর
সঠিক উত্তর:
গ) ঊনসত্তরের গনঅভ্যত্থান
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প- রেইনকোট, মিলির হাতে স্টেনগান। তার উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে লেখা উপন্যাস- চিলেকোঠার সেপাই। অন্যান্য গল্প- অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।’
১৯.
বাংলা সার্থক উপন্যাসের জনক কে?
  1. ক) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান ঔপন্যাসিক মীর মোশারফ হোসেন।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
২০.
‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ পঙক্তিটি কোন কাব্য থেকে নেয়া ?
  1. ক) ইউসুফ জুলেখা
  2. খ) পদ্মাবতী
  3. গ) অন্নদামঙ্গল কাব্য
  4. ঘ) সেক শুভোদয়া
সঠিক উত্তর:
খ) পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্মাবতী
ব্যাখ্যা
পংক্তিটি আলাওল রচিত “পদ্মাবতী” কাব্য থেকে নেওয়া। পদ্মাবতীর রূপের বর্ণনা দেওয়ার সময় উল্লেখিত পংক্তি ব্যক্ত হয়েছিলো।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
২১.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থের রচয়িতা-
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আহসান হাবীব
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শহীদ কাদরী
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
তিনি যদি অন্য সব বাদ দিয়ে দুটো বই লিখতেন 'পরানের গহীন ভেতর' এবং 'বৈশাখে রচিত পঙক্তিমালা' তাহলে এ দুটো বই তাকে অমর করে রাখত। তিনি যদি শুধু তার কাব্যনাট্যগুলো লিখতেন 'নুরলদিনের সারাজীবন' এবং 'পায়ের আওয়াজ পাওয়া যায়' তাহলেও আমরা চিরদিনের জন্য তাকে বাংলা সাহিত্যে স্মরণ করতে বাধ্য থাকতাম। তাঁর কবিতা-নাটক-কলাম সবটা মিলিয়ে যে ব্যক্তিত্বটি দাঁড়ায় তা তুলনারহিত। বলেন লেখক আনিসুল হক।
সূত্রঃ বিবিসি
২২.
তৎসম উপসর্গ কয়টি?
  1. ক) ঊনিশটি
  2. খ) কুড়িটি
  3. গ) একুশটি
  4. ঘ) বাইশটি
সঠিক উত্তর:
খ) কুড়িটি
উত্তর
সঠিক উত্তর:
খ) কুড়িটি
ব্যাখ্যা
বাংলা উপসর্গ মোট ২১ টি এবং তৎসম উপসর্গ মোট ২০ টি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২৩.
ভাষা আন্দোলন ভিত্তিক রচনা কোনটি?
  1. ক) নিষিদ্ধ
  2. খ) দুই সৈনিক
  3. গ) কবর
  4. ঘ) জীবন আমার সেন
সঠিক উত্তর:
গ) কবর
উত্তর
সঠিক উত্তর:
গ) কবর
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা। 

২৪.
বাংলা সাহিত্যে চলিত রীতিতে লিখিত প্রথম গ্রন্থ প্রকাশিত হয়___সালে।
  1. ক) ১৯০৯
  2. খ) ১৯১০
  3. গ) ১৯১৪
  4. ঘ) ১৯১৬
সঠিক উত্তর:
ঘ) ১৯১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯১৬
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
Source: LiveMCQ Lecture
২৫.
মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল -
  1. ক) বৈষ্ণব সাহিত্য
  2. খ) নাথ সাহিত্য
  3. গ) মঙ্গলকাব্য
  4. ঘ) টপ্পা গান
সঠিক উত্তর:
ক) বৈষ্ণব সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বৈষ্ণব সাহিত্য
ব্যাখ্যা
মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। তিনি নিজে কোন গ্রন্থ রচনা করে যান নি। কিন্তু তাকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল 'বৈষ্ণব সাহিত্য'।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
২৬.
'মহীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মহী + ইন্দ্র
  2. খ) মহী + ঈন্দ্র
  3. গ) মহি + ইন্দ্র
  4. ঘ) মহি + ঈন্দ্র
সঠিক উত্তর:
ক) মহী + ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) মহী + ইন্দ্র
ব্যাখ্যা
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন : রবি + ইন্দ্র, অতি + ইত = অতীত, মহী + ইন্দ্র = মহীন্দ্র ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৭.
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয়?
  1. ক) বীর-বিক্রম
  2. খ) বীরশ্রেষ্ঠ
  3. গ) বীর -উত্তম
  4. ঘ) বীর-প্রতীক
সঠিক উত্তর:
গ) বীর -উত্তম
উত্তর
সঠিক উত্তর:
গ) বীর -উত্তম
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার।
Source: bgb.gov.bd
২৮.
কোনটি মৌলিক স্বরধ্বনি?
  1. ক) ঔ
  2. খ) ঐ
  3. গ) ঈ
  4. ঘ) অ্যা
সঠিক উত্তর:
ঘ) অ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যা
ব্যাখ্যা
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭ টি। এগুলো হলো- অ, আ, অ্যা, ই, উ, এ, অ্যা, ও। ঐ এবং ঔ হলো যৌগিক স্বরধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৯.
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কৃত হয়-
  1. ক) ১৯০৯
  2. খ) ১৮০৯
  3. গ) ১৯০৭
  4. ঘ) ১৭০৯
সঠিক উত্তর:
ক) ১৯০৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০৯
ব্যাখ্যা
মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ - যার রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি। গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
৩০.
পল্লি কবি জসিমউদ্দিনের রচনা কোনটি?
  1. ক) ছায়ানট
  2. খ) চক্রবাক
  3. গ) রুদ্রমঙ্গল
  4. ঘ) বালুচর
সঠিক উত্তর:
ঘ) বালুচর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বালুচর
ব্যাখ্যা
বালুচর পল্লি কবি জসিমউদ্দিনের। ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের রচনা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩১.
'মনোযোগ ' শব্দটি কোন সন্ধিতে গঠিত?
  1. ক) নিপাতনে সিদ্ধ
  2. খ) ব্যঞ্জন সন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) স্বরসন্ধি
সঠিক উত্তর:
গ) বিসর্গ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
মনযোগ, দুস্থ, শিরশ্ছেদ, ততোধিক, মনোজ, ভাস্কর, অন্তর্লীন, যশোলাভ, চতুষ্কোণ, দুরবস্থা এই শব্দগুলো বিসর্গ সন্ধির ফলে গঠিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩২.
'পকেটমার' - কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?
  1. ক) ইংরেজি + ফার্সি
  2. খ) ইংরেজি + আরবি
  3. গ) তুর্কি + আরবি
  4. ঘ) ইংরেজি + বাংলা
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি + বাংলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি + বাংলা
ব্যাখ্যা
দুটি ভাষার শব্দের মিলনে সৃষ্ট শব্দকে মিশ্র শব্দ বলে।
যেমন - রাজা বাদশা (তৎসম + ফারসি), ডাক্তার খানা ও হেড মৌলভী (ইংরেজি + ফারসি), পকেটমার (ইংরেজি + বাংলা)।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
৩৩.
'সে কি রহিম না' - এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
  1. ক) অনুমান অর্থে
  2. খ) বিস্ময় অর্থে
  3. গ) সম্ভাবনা অর্থে
  4. ঘ) বিরক্তি অর্থে
সঠিক উত্তর:
ক) অনুমান অর্থে
উত্তর
সঠিক উত্তর:
ক) অনুমান অর্থে
ব্যাখ্যা
'সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি 'সম্ভাবনা’ অর্থে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন- তুমি খাবে না?, বিস্ময়- স্কুলে যাবে না!, অনুমান- সে কি রহিম না?
Source: LiveMCQ Archive
৩৪.
'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রত্যয়
  2. খ) নির্ভয়
  3. গ) বিস্ময়
  4. ঘ) দ্বিধা
সঠিক উত্তর:
খ) নির্ভয়
উত্তর
সঠিক উত্তর:
খ) নির্ভয়
ব্যাখ্যা
সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়। ভয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো নির্ভয়।
৩৫.
‘সমুদ্রের স্বাদ’ গল্পটি লিখেছেন -
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) জহির রায়হান
সঠিক উত্তর:
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
‘প্রাগৈতিহাসিক’ গল্পটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচিত আরো কয়েকটি গল্পগ্রন্থ- অতসী মামী ও অন্যান্য গল্প, অতসী মামী, মিহি ও মোটা কাহিনী, বৌ, সমুদ্রের স্বাদ, ভেজাল, আজ কাল পরশুর গল্প, ছোট বকুল্পুরের যাত্রী, আত্মহত্যার অধিকার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৬.
'পর্বত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ক্ষিতিধর
  2. খ) বিহগ
  3. গ) বিশাল
  4. ঘ) পাষাণ
সঠিক উত্তর:
ক) ক্ষিতিধর
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষিতিধর
ব্যাখ্যা
পর্বত শব্দটির সমার্থক শব্দ হলো অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল, ক্ষিতিধর ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৩৭.
নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
  1. ক) মোহনিদ্রা
  2. খ) শোকানল
  3. গ) জীবনবীমা
  4. ঘ) দিলদরিয়া
সঠিক উত্তর:
গ) জীবনবীমা
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনবীমা
ব্যাখ্যা
যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। কাজলের ন্যায় কালো= কাজলকালো, কমল রূপ মুখ = কমলমুখ, বিষাদ রূপ সিন্ধু = বিষাদ-সিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি, জ্ঞান রূপ বৃক্ষ = জ্ঞানবৃক্ষ এগুলো রূপক কর্মধারয় সমাস। এছাড়াও মোহনিদ্রা, শোকানল, দিলদরিয়া, ভবনদী, বিদ্যাধন, পরানপাখি এগুলোও রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। মোমবাতি, হাতপাখা, জীবনবীমা, মানিব্যাগ, সিংহাসন ইত্যাদি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৮.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। এরমধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি, অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩৯.
আগুন এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কুন্তাল
  2. খ) লোচন
  3. গ) বৈশ্বানর
  4. ঘ) তমস্যা
সঠিক উত্তর:
গ) বৈশ্বানর
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈশ্বানর
ব্যাখ্যা
আগুন - এর সমার্থক শব্দঃ অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, অগ্নি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪০.
সমাস নির্ণয় করুন: চতুরঙ্গ
  1. ক) দ্বিগু সমাস
  2. খ) অলুক বহুব্রীহি
  3. গ) উপপদ তৎপুরুষ
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
ক) দ্বিগু সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বিগু সমাস
ব্যাখ্যা
সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমনঃ চতুরঙ্গ, শতাব্দী, ত্রিফলা, চৌরাস্তা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৪১.
The term 'Fiction' is related to _______.
  1. ক) Fact
  2. খ) Friction
  3. গ) Faction
  4. ঘ) Imagination
সঠিক উত্তর:
ঘ) Imagination
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Imagination
ব্যাখ্যা
Fiction (noun) [countable noun] কল্পিত বা বানানো কিছু; (সত্যের সঙ্গে বৈপরীত্যসূচক)।
৪২.
The prefix, mis can be added to _____.
  1. ক) foal
  2. খ) fire
  3. গ) obey
  4. ঘ) personal
সঠিক উত্তর:
খ) fire
উত্তর
সঠিক উত্তর:
খ) fire
ব্যাখ্যা
The prefix 'mis' can be added to fire and form the word “misfire” which means “something went wrong”. Source: Oxford Dictionary.
৪৩.
Flock is a ______.
  1. ক) proper noun
  2. খ) common noun
  3. গ) collective
  4. ঘ) abstract noun
সঠিক উত্তর:
গ) collective
উত্তর
সঠিক উত্তর:
গ) collective
ব্যাখ্যা
Flock (প্রাণির দল) বলতে অনেকগুলো প্রাণীর সমষ্টিকে বোঝায়। সুতরাং, Flock একটি Collective Noun.
৪৪.
Good friends ___ listen to each other.
  1. ক) never
  2. খ) ever
  3. গ) might
  4. ঘ) must
সঠিক উত্তর:
ঘ) must
উত্তর
সঠিক উত্তর:
ঘ) must
ব্যাখ্যা
বাক্যের অর্থ বিবেচনায় শূন্যস্থানে must বসবে। Good friends must listen to each other- ভাল বন্ধুরা একে অপরের কথা শুনতে হবে।
৪৫.
A baker's dozen means _______.
  1. ক) Charity
  2. খ) Allowance
  3. গ) Twelve
  4. ঘ) Thirteen
সঠিক উত্তর:
ঘ) Thirteen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Thirteen
ব্যাখ্যা
এ phrase টি মূলত রুটি বা বিস্কুট তৈরীকারীদের অতীত রীতি থেকে এসেছে। তারা কোন অর্ডার এর ক্ষেত্রে ১২ টির জায়গায় একটি অতিরিক্ত দিয়ে ১৩ টি দিত। তাই ‘A baker’s dozen’ অর্থ ১৩ টি।
৪৬.
Choose the correct translation of the following sentence:
যত গর্জে তত বর্ষে না।
  1. ক) One sows, another reaps
  2. খ) All's well that ends well
  3. গ) Barking dogs seldom bite
  4. ঘ) O the times o the rain
সঠিক উত্তর:
গ) Barking dogs seldom bite
উত্তর
সঠিক উত্তর:
গ) Barking dogs seldom bite
ব্যাখ্যা
যত গর্জে তত বর্ষে না- Much cry, little water. or, Barking dogs seldom bite.
৪৭.
‘Sedative' means _________.
  1. ক) to criticize
  2. খ) a drug used to calm a person or animal to make them sleep
  3. গ) very energetic behaviour of people
  4. ঘ) in a fright-night,violent and powerful way.
সঠিক উত্তর:
খ) a drug used to calm a person or animal to make them sleep
উত্তর
সঠিক উত্তর:
খ) a drug used to calm a person or animal to make them sleep
ব্যাখ্যা
Sedative (noun), (adjective) স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন (ওষুধ)।
৪৮.
Choose the correct indirect form of the following sentence: He said to me, “I don't believe you”.
  1. ক) He said that he didn't believe you
  2. খ) He said he hadn't believe me
  3. গ) He told me that he didn't believe me.
  4. ঘ) He told me he wouldn't believe me.
সঠিক উত্তর:
গ) He told me that he didn't believe me.
উত্তর
সঠিক উত্তর:
গ) He told me that he didn't believe me.
ব্যাখ্যা
Direct narration এর reporting verb টি past tense এ থাকলে indirect narration করার ক্ষেত্রে reported speech ও past tense হবে।
৪৯.
Which is the correct spelling?
  1. ক) pulitser
  2. খ) pulitzer
  3. গ) pulithzer
  4. ঘ) pulitzher
সঠিক উত্তর:
খ) pulitzer
উত্তর
সঠিক উত্তর:
খ) pulitzer
ব্যাখ্যা
According to the Merriam-Webster Dictionary the correctly spelled word is “pulitzer”. সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিৎজার পুরষ্কার দেওয়া হয়।
৫০.
____ as fast as she could, she managed to arrive on time.
  1. ক) being driver
  2. খ) driver
  3. গ) having driving
  4. ঘ) driving
সঠিক উত্তর:
ঘ) driving
উত্তর
সঠিক উত্তর:
ঘ) driving
ব্যাখ্যা
Verb এর সাথে ing যুক্ত করতে হয় যা বাক্যে gerund রূপে কাজ করে যদি বাক্যে as...as থাকে। এক্ষেত্রে গঠন হয় - Verb+ing + as...as + subject + verb.
৫১.
What does the phrase 'give in ' mean?
  1. ক) complete
  2. খ) capitulate
  3. গ) give away
  4. ঘ) distribute
সঠিক উত্তর:
খ) capitulate
উত্তর
সঠিক উত্তর:
খ) capitulate
ব্যাখ্যা
Give in - cease fighting or arguing; admit defeat; capitulate; surrender.
Source: Oxford
৫২.
The noun form of 'prosper' is-
  1. ক) prosperity
  2. খ) prosperous
  3. গ) prosperously
  4. ঘ) Prosperousness
সঠিক উত্তর:
ক) prosperity
উত্তর
সঠিক উত্তর:
ক) prosperity
ব্যাখ্যা
Prosper (verb) - succeed in material terms; be financially successful. Prosperity (noun) - the state of being prosperous.
Source: Oxford
৫৩.
The synonym of 'frustrate' is-
  1. ক) improve
  2. খ) exasperate
  3. গ) remove
  4. ঘ) eradicate
সঠিক উত্তর:
খ) exasperate
উত্তর
সঠিক উত্তর:
খ) exasperate
ব্যাখ্যা
Frustrate (verb) - thwart, defeat, foil, exasperate, infuriate.
Source: Oxford
৫৪.
The antonym of 'diligent' is-
  1. ক) cheap
  2. খ) simply
  3. গ) loafing
  4. ঘ) garrulous
সঠিক উত্তর:
গ) loafing
উত্তর
সঠিক উত্তর:
গ) loafing
ব্যাখ্যা
Diligent - having or showing care and conscientiousness in one's work or duties; industrious hard-working assiduous conscientious. Indolent - wanting to avoid activity or exertion; lazy; idle; slothful; loafing.
Source: Cambridge
৫৫.
'Bad blood' means-
  1. ক) impure blood
  2. খ) poisonous
  3. গ) enmity
  4. ঘ) friendship
সঠিক উত্তর:
গ) enmity
উত্তর
সঠিক উত্তর:
গ) enmity
ব্যাখ্যা
Bad blood - feelings of hate between people because of arguments in the past; enmity.
Source: Cambridge
৫৬.
'Let me do the sum.' Passive voice of it is-
  1. ক) Let the sum is to be done by me.
  2. খ) Let the sum done by me.
  3. গ) Let the sum being done by me.
  4. ঘ) Let the sum be done by me.
সঠিক উত্তর:
ঘ) Let the sum be done by me.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Let the sum be done by me.
ব্যাখ্যা
An imperative sentence in the passive voice has the following form: Let + object + be + past participle.
৫৭.
'The White Peacock' is a novel by-
  1. ক) D.H. Lawrence
  2. খ) E. M. Forster
  3. গ) Conrad
  4. ঘ) V. Woolf
সঠিক উত্তর:
ক) D.H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
ক) D.H. Lawrence
ব্যাখ্যা
D.H. Lawrence is a English novelist, poet and literary critic. His famous novels: Sons and Lovers, The Rainbow, Women in Love, The White Peacock, Lady Chatterley's Lover, Kangaroo etc.
Source: Live MCQ Lecture.
৫৮.
Choose the appropriate passive form of the sentence: Salina was stitching a pant.
  1. ক) A pant was being stitch by salina.
  2. খ) A pant has been made by Salina.
  3. গ) A pant was stitched by Salina.
  4. ঘ) A pant was being stitched by Salina.
সঠিক উত্তর:
ঘ) A pant was being stitched by Salina.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A pant was being stitched by Salina.
ব্যাখ্যা
Active voice টি যদি Past continuous tense এ হয় তবে তার Passive structure হবে Sub+ was/were + being +V3 +by+obj.
৫৯.
Choose the correct simple sentence of: This is the needle with which she knits.
  1. ক) This is her knitting needle.
  2. খ) This is the needle the she uses for knitting
  3. গ) This is the needle for knitting
  4. ঘ) This needle can be used for knitting.
সঠিক উত্তর:
ক) This is her knitting needle.
উত্তর
সঠিক উত্তর:
ক) This is her knitting needle.
ব্যাখ্যা
এখানে ব্যাক্যটিতে subordinate clause এ Relative pronoun ''which'' object রুপে আছে৷ এ ধরনের ব্যাক্যকে simple করতে হলে subordinate clause টির verb কে ing যুক্ত করে Participle(knitting) হিসেবে ব্যাবহার করতে হবে৷ এবং Subordinate clause এর subjective pronoun(she) কে Simple sentence এ possessive pronoun(her) হিসেবে ব্যাবহার করতে হবে৷
৬০.
Choose the correctly spelled word.
  1. ক) Inhertence
  2. খ) Surounding
  3. গ) Teemendus
  4. ঘ) Plausible
সঠিক উত্তর:
ঘ) Plausible
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Plausible
ব্যাখ্যা
According to the Oxford Dictionary ''plausible'' is the correctly spelt word.
৬১.
Which of the following is not an adjective?
  1. ক) Probable
  2. খ) Enact
  3. গ) Fortunate
  4. ঘ) Loud
সঠিক উত্তর:
খ) Enact
উত্তর
সঠিক উত্তর:
খ) Enact
ব্যাখ্যা
Enact (verb) - make (a bill or other proposal) law. Probable, fortunate, loud এগুলো হলো Adjective.
Source: Oxford
৬২.
Fill in the blank with an appropriate preposition. He died ___ his country.
  1. ক) of
  2. খ) for
  3. গ) along
  4. ঘ) In
সঠিক উত্তর:
খ) for
উত্তর
সঠিক উত্তর:
খ) for
ব্যাখ্যা
রোগে মারা গেছে বুঝাতে died of/from হয়, কোনো কারণে বা উদ্দেশ্যে মারা গেলে died for হয়৷ দেশের জন্য মারা গেলে তাই শূন্যস্থানে for হবে৷
৬৩.
Synonym of Heinous is-
  1. ক) Pure
  2. খ) Pious
  3. গ) atrocious
  4. ঘ) Moral
সঠিক উত্তর:
গ) atrocious
উত্তর
সঠিক উত্তর:
গ) atrocious
ব্যাখ্যা
Heinous - (of a person or wrongful act, especially a crime) utterly odious or wicked; evil; atrocious; monstrous.
Source: Oxford
৬৪.
The correct translation of: কয়লা ধুইলে ময়লা যায় না।
  1. ক) It is useless to clean a black object
  2. খ) Black will take no other hue
  3. গ) A black object remains same after cleaning
  4. ঘ) Dirty items don't get cleared
সঠিক উত্তর:
খ) Black will take no other hue
উত্তর
সঠিক উত্তর:
খ) Black will take no other hue
ব্যাখ্যা
“কয়লা দুইলে ময়লা যায় না” একটি প্রবাদ বাক্য। এর ইংরেজি ভাষান্তর হচ্ছে - Black will take no other hue.
Source:accessibledictionary.gov.bd
৬৫.
Fill in the blanks with appropriate prepositions: The interviews were conducted ___ weekdays ___ noon and 6 p.m.
  1. ক) in, at
  2. খ) in, in
  3. গ) on, at
  4. ঘ) on, between
সঠিক উত্তর:
ঘ) on, between
উত্তর
সঠিক উত্তর:
ঘ) on, between
ব্যাখ্যা
দিনের অংশ বিশেষের(morning, evening) পূর্বে in, সমগ্র দিন বা তারিখের পূর্বে on এবং দিনের চেয়ে বড় সময়(week, month, year) এর পূর্বে in বসে। আর দুয়ের মধ্যে বুঝাতে between হয় ৷
৬৬.
International Women's Day is celebrated on:
  1. ক) 14th February
  2. খ) 4th April
  3. গ) 8th March
  4. ঘ) 22th November
সঠিক উত্তর:
গ) 8th March
উত্তর
সঠিক উত্তর:
গ) 8th March
ব্যাখ্যা
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
সূত্র: যুগান্তর
৬৭.
Who invented the genomics of jute?
  1. ক) Makshudul Alam
  2. খ) Kudrat -E-Khuda
  3. গ) Abed Chowdhury
  4. ঘ) Muhammad Alam
সঠিক উত্তর:
ক) Makshudul Alam
উত্তর
সঠিক উত্তর:
ক) Makshudul Alam
ব্যাখ্যা
বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে গবেষণা দল দেশি পাটের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করে ২০১৩ সালে। তাঁর নেতৃত্বে তোষা পাটের জীবনরহস্য ২০১০ সালে এবং ২০১২ সালে পাটের জন্য ক্ষতিকর একধরনের ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করে। সারা বিশ্বে সবচেয়ে বেশি চাষ হওয়া পাটের দুটি প্রধান জাতের মধ্যে এটি একটি।
সূত্রঃ প্রথম আলো।
৬৮.
Where does the Rakhain tribe mainly live in Bangladesh?
  1. ক) Rangamati
  2. খ) Bandarban
  3. গ) Bogra
  4. ঘ) Patuakhali
সঠিক উত্তর:
ঘ) Patuakhali
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Patuakhali
ব্যাখ্যা
রাখাইনরা বাংলাদেশের পটুয়াখালিতে বাস করতো অনেক আগে থেকে৷কথিত আছে, রাখাইনরা এখানে এসে পানীয় জলের সন্ধানে কুপ খনন করে যে স্থানে বিশুদ্ধ ও সুস্বাধু মিঠা পানির সন্ধান পায় এবং সেখানেই তারা বসতি করে। রাখাইন ভাষায় ‘ক্যানসাই’।
Source: kalapara.patuakhali.gov.bd
৬৯.
Who is the President of the National Assembly of Bangladesh?
  1. ক) President
  2. খ) Prime minister
  3. গ) Chief whip
  4. ঘ) Speaker
সঠিক উত্তর:
ঘ) Speaker
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Speaker
ব্যাখ্যা
সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদ অনুযায়ী, স্পীকার সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন এবং তিনি নির্ণায়ক ভোট (কাস্টিং ভোট) প্রদানের অধিকারী।
৭০.
Besides Bangladesh, which country recognizes Bangla as one of as official languages?
  1. ক) Uganda
  2. খ) Ghana
  3. গ) Bhutan
  4. ঘ) Sierra Leone
সঠিক উত্তর:
ঘ) Sierra Leone
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sierra Leone
ব্যাখ্যা
বাংলা এখন বিশ্বের তিনটি দেশের দাফতরিক ভাষা৷ দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত ও সিয়েরালিয়ন।
উৎসঃ দৈনিক সমকাল
৭১.
In which districts is the 'Tanguar haor' located?
  1. ক) Chittagong
  2. খ) Natore
  3. গ) Sylhet
  4. ঘ) Sunamganj
সঠিক উত্তর:
ঘ) Sunamganj
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sunamganj
ব্যাখ্যা
নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল' নামে পরিচিত ও 'রামসার সাইট' হিসেবে পরিচিত টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৭২.
Who designed the National Emblem of Bangladesh?
  1. ক) Zainul Abedin
  2. খ) SM Sultan
  3. গ) Quamrul Hassan
  4. ঘ) Murtaza Bashir
সঠিক উত্তর:
গ) Quamrul Hassan
উত্তর
সঠিক উত্তর:
গ) Quamrul Hassan
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন। এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৩.
১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
  1. ক) ২৬ মার্চ, ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ২৭ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৪.
পরী বিবি কে ছিলেন?
  1. ক) আওরঙ্গজেবের কন্যা
  2. খ) শায়েস্তা খানের কন্যা
  3. গ) মুর্শিদকুলি খানের স্ত্রী
  4. ঘ) শাহজাহানের কন্যা
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খানের কন্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) শায়েস্তা খানের কন্যা
ব্যাখ্যা
বিবি পরী (পরীবিবি) বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী। বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখ্ত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৫.
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
  1. ক) নুরুল আমিন
  2. খ) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী
  3. গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  4. ঘ) অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী
সঠিক উত্তর:
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ব্যাখ্যা
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ১৯৭১ সালে জেনেভায় অবস্থানকালে পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর গণহত্যার প্রতিবাদে তিনি উপাচার্য পদে ইস্তফা দেন। মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে জেনেভা থেকে তিনি লন্ডন যান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সচেষ্ট হন। স্বাধীনতার পর বিচারপতি চৌধুরী ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৬.
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
  1. ক) ১৪ বার
  2. খ) ১৭ বার
  3. গ) ১৬ বার
  4. ঘ) ১৩ বার
সঠিক উত্তর:
খ) ১৭ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ বার
ব্যাখ্যা
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এর থেকে বর্তমান পর্যন্ত মোট ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে। ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী গৃহিত হয়।
উৎসঃ আইন মন্ত্রণালয়
৭৭.
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থাটি কোন দেশের?
  1. ক) ফ্রান্স
  2. খ) ব্রিটেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রান্স
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা এএফপি (Agence France Presse). ১৮৩৫ সালে এটি প্রতিষ্ঠা করেন চার্লস লুইস হ্যাবাস। অন্যদিকে ১৮৪৬ সালে এপি (যুক্তরাষ্ট্র) ও ১৮৫১ সালে রয়টার্স (ব্রিটেন) প্রতিষ্ঠিত হয়।
Source: LiveMCQ Archive
৭৮.
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে?
  1. ক) ত্রিপুরা
  2. খ) মিজোরাম
  3. গ) মনিপুর
  4. ঘ) আসাম
সঠিক উত্তর:
খ) মিজোরাম
উত্তর
সঠিক উত্তর:
খ) মিজোরাম
ব্যাখ্যা
কর্ণফুলি নদী (Karnafuli River) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যা ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৯.
কৃষি কাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো?
  1. ক) পলি মাটি
  2. খ) বেলে মাটি
  3. গ) এঁটেল মাটি
  4. ঘ) দো - আঁশ মাটি
সঠিক উত্তর:
ঘ) দো - আঁশ মাটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দো - আঁশ মাটি
ব্যাখ্যা
হালকা মাটি যেমন দোআঁশ, পলি দোআঁশ, বেলে দোআঁশ মাটিতে আদ্রতা একটু বেশি হলেও চাষ করা যায়। এই মাটিগুলো চাষের জন্য খুব ভালো।
উৎসঃকৃষি শিক্ষ নবম-দশম শ্রেণী
৮০.
মার্শেই কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) ইতালি
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
ব্যাখ্যা
'হামবুর্গ' জার্মানি এবং 'মার্শেই' ফ্রান্সের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম। ইতালির বিখ্যাত সমুদ্রবন্দর - নেপলস, জেনোয়া ও ভেনিস এবং যুক্তরাজ্যের বিখ্যাত সমুদ্র বন্দর- কার্ডিফ, ব্রিস্টল, ম্যানচেস্টার, লিভারপুল, লন্ডন ও গ্লাসগো।
Source: Britannica
৮১.
ফেডারেল পার্লামেন্ট কোন দেশের পার্লামেন্ট?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ভারত
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
হাউজ অব কমনস হলও যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং ফেডারেল পার্লামেন্ট হলো অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম।
উৎসঃ দুই দেশের সরকারি ওয়েবসাইট
৮২.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি?
  1. ক) ইতালি
  2. খ) জার্মানি
  3. গ) নরওয়ে
  4. ঘ) মেসিডোনিয়া
সঠিক উত্তর:
গ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) নরওয়ে
ব্যাখ্যা
While the term ''Scandinavia'' is commonly used for Denmark, Norway and Sweden, the term ''Nordic countries'' is used unambiguously for Denmark, Norway, Sweden, Finland and Iceland, including their associated territories (Svalbard, Greenland, the Faroe Islands and the Åland Islands).
Source: britannica.com
৮৩.
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি ?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধানও পৃথিবীর সবচেয়ে বড়।
Source: economist.com
৮৪.
ইউয়ান কোন দেশের মুদ্রা?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) ভিয়েতনাম
  3. গ) চীন
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
ভিয়েতনামের মুদ্রার নাম 'ডং'। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, চীন ও ভুটানের মুদ্রার নাম যথাক্রমে ওন, ইউয়ান এবং গুলট্রাম।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
৮৫.
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম-
  1. ক) ভয়েস অব লিবার্টি
  2. খ) দ্যা স্পিচ
  3. গ) ওরা ১১ জন
  4. ঘ) স্টপ জেনোসাইড
সঠিক উত্তর:
খ) দ্যা স্পিচ
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্যা স্পিচ
ব্যাখ্যা
'ওরা ১১ জন' ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত (চাষী নজরুল ইসলামের) মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এ ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষণের কিছু অংশ দেখানো হয়েছে।
Source: LiveMCQ Archive
৮৬.
শ্বেতহস্তীর দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) থাইল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
খ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) থাইল্যান্ড
ব্যাখ্যা
ম্যাপল পাতার দেশ কানাডা। শ্বেতহস্তীর দেশ থাইল্যান্ড। নিশীথ সূর্য্যের দেশ নরওয়ে।
Source: Britannica
৮৭.
জাতিসংঘের কত তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
  1. ক) ২৯ তম
  2. খ) ১৯ তম
  3. গ) ৩৯ তম
  4. ঘ) ৩১ তম
সঠিক উত্তর:
ক) ২৯ তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯ তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। একই অধিবেশনে ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু জাতিসংঘের কেবল ২৯তম অধিবেশনেই অংশগ্রহণ করেন।
Source: un.org
৮৮.
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?
  1. ক) রাবেয়া ভূঞা
  2. খ) তারামন বিবি
  3. গ) নাজমুন আরা সুলতানা
  4. ঘ) সুরাইয়া রহমান
সঠিক উত্তর:
গ) নাজমুন আরা সুলতানা
উত্তর
সঠিক উত্তর:
গ) নাজমুন আরা সুলতানা
ব্যাখ্যা
ঢাকা হাইকোর্টের প্রথম নারী বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা। একাধারে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেরও প্রথম নারী বিচারপতি। ২৩ ফেব্রুয়ারি ২০১১ থেকে ৬ জুলাই ২০১৭ পর্যন্ত তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
৮৯.
'অপরাজেয় বাংলা' কী?
  1. ক) একটি বই- এর নাম
  2. খ) মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
  3. গ) একটি সড়কের নাম
  4. ঘ) একটি ছায়াছবির নাম
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
ব্যাখ্যা
কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে স্থাপিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। এটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে ছাত্রসমাজের ভূমিকার পটভূমিতে নির্মিত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
৯০.
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
  1. ক) অনিল বাগচীর একদিন
  2. খ) রুমালি
  3. গ) কুহক
  4. ঘ) নন্দিত নরকে
সঠিক উত্তর:
ক) অনিল বাগচীর একদিন
উত্তর
সঠিক উত্তর:
ক) অনিল বাগচীর একদিন
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসঃ জোছনা ও জননীর গল্প, শ্যামল ছায়া, আগুনের পরশমনি, সূর্যের দিন ও অনিল বাগচীর একদিন।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।
৯১.
পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) বগুড়া
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বগুড়া
ব্যাখ্যা
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া
৯২.
নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ?
  1. ক) কারখানার বর্জ্য
  2. খ) কীটনাশক ব্যবহার
  3. গ) ভূগর্ভস্থ আর্সেনিক
  4. ঘ) ময়লা ও আবর্জনা
সঠিক উত্তর:
গ) ভূগর্ভস্থ আর্সেনিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূগর্ভস্থ আর্সেনিক
ব্যাখ্যা
আর্সেনিক দূষণ প্রাকৃতিক কারণে হয়ে থাকে। মাটির নিচে আর্সেনিক থাকে। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভের পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এর ফলে ভূগর্ভের পানির স্তর আর্সেনিক খনিজের সংস্পর্শে এসে পড়ছে। এজন্য আর্সেনিক দূষণ ঘটছে।
উৎসঃ প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণি
৯৩.
আধুনিক বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান কে?
  1. ক) মার্গারেট থেচার
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) শ্রীমাভো বন্দরনায়েকে
  4. ঘ) গোণ্ডামায়ার
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েকে
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েকে
ব্যাখ্যা
শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান ছিলেন। শ্রীমাভো বন্দরনায়েকে তিনবার সিলন ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
৯৪.
বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে?
  1. ক) লর্ড রিপন
  2. খ) লর্ড কার্জন
  3. গ) লর্ড ডালহৌসী
  4. ঘ) লর্ড লিটন
সঠিক উত্তর:
ক) লর্ড রিপন
উত্তর
সঠিক উত্তর:
ক) লর্ড রিপন
ব্যাখ্যা
লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার শাসনকাল ১৮৮০ - ১৮৮৪ সাল।
তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং ভারতবাসীর আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে উদারনীতি অবলম্বন করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছে -
- আফগান সীমান্ত সমস্যার সমাধান,
- সংবাদপত্রের স্বাধীনতা,
- শিক্ষা কমিশন গঠন (হান্টার কমিশন),
- স্থানীয় স্বায়ত্বশাসনমূলক আইন, রাজ্বস্ব ও প্রজাস্বত্ব আইন,
- ফ্যাক্টরি আইন (দৈনিক ৮ ঘন্টা কাজের নিয়ম) ইত্যাদি।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেনীর ইতিহাস বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা।
৯৫.
ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ কবে হয়েছিল?
  1. ক) ১১৭৬ বঙ্গাব্দে
  2. খ) ১১৭০ খ্রিস্টাব্দে
  3. গ) ১৭৭৬ বঙ্গাব্দে
  4. ঘ) ১৮০৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
ক) ১১৭৬ বঙ্গাব্দে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১৭৬ বঙ্গাব্দে
ব্যাখ্যা
দেওয়ানি ও দ্বৈত শাসনের চূড়ান্ত পরিণাম ছিল বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের ধ্বংসলীলা। একদিকে দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তদুপরি পরপর দু’বছর কৃষির অবনতি ও অনাবৃষ্টির ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে দেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় তা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
সূত্রঃ বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৯৬.
বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
  1. ক) সোনালী ব্যাংক
  2. খ) জনতা ব্যাংক
  3. গ) বাংলাদেশ ব্যাংক
  4. ঘ) অগ্রণী ব্যাংক
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
ব্যাংক নোট বের করে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। আর সরকারি নোট বের করে অর্থ মন্ত্রণালয়। এতে থাকে অর্থসচিবের সই। ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট এখন ব্যাংক নোট। আর সরকারি নোট হচ্ছে ১, ২ ও ৫ টাকা।
সূত্রঃ প্রথম আলো
৯৭.
আমন ধান আহরণ করা হয় কোন মাসে?
  1. ক) বৈশাখ-জৈষ্ঠ্য
  2. খ) আষাঢ়-শ্রাবণ
  3. গ) আশ্বিণ-কার্তিক
  4. ঘ) অগ্রহায়ণ-পৌষ
সঠিক উত্তর:
ঘ) অগ্রহায়ণ-পৌষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্রহায়ণ-পৌষ
ব্যাখ্যা
আমন ধান মূলত দুই প্রকার; রোপা আমন ও বোনা আমন। রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে, সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম। রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক-অগ্রহায়ণ-পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়।
Source: ais.gov.bd
৯৮.
কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়?
  1. ক) ১৯৫২ সালে
  2. খ) ১৯৫৪ সালে
  3. গ) ১৯৫৬ সালে
  4. ঘ) ১৯৫৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৬ সালে
ব্যাখ্যা
১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি।
৯৯.
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
  1. ক) শাহ ওলি উল্লাহ
  2. খ) পীর মুহসিন উদ্দিন
  3. গ) হাজী শরীয়ত উল্লাহ
  4. ঘ) ফকির মজনুশাহমাদার
সঠিক উত্তর:
গ) হাজী শরীয়ত উল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) হাজী শরীয়ত উল্লাহ
ব্যাখ্যা
শরীয়তুল্লাহ, হাজী (১৭৮১-১৮৪০) বাংলার একজন ইসলামি সংস্কারক। ১৭৯৯ সালে তিনি মক্কা গমন করেন এবং ১৮১৮ সালে বাংলায় ফিরে আসেন। দেশে ফিরে তিনি আরবের তৎকালীন ওহাবী আন্দোলনের অনুরূপ ইসলামি সংস্কার আন্দোলন শুরু করেন। যা পরবর্তীকালে ফরায়েজী আন্দোলন নামে পরিচিতি পায়।
সূত্রঃ বাংলাপিডিয়া
১০০.
মাদার তেরেসার জন্ম হয়েছে কোন দেশে?
  1. ক) ভারত
  2. খ) আলবেনিয়া
  3. গ) মেসিডোনিয়া
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) মেসিডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মেসিডোনিয়া
ব্যাখ্যা
Mother Teresa was born in Macedonia on August 26,1910. Her family was of Albanian descent.
Source: nobelprize.org