পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৭
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০৭ প্রশ্ন

.
একুশের প্রথম গান কোনটি?
  1. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
  2. ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না
  3. ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
  4. মা গো ওরা বলে
সঠিক উত্তর:
ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না
উত্তর
সঠিক উত্তর:
ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না
ব্যাখ্যা
একুশের প্রথম গান রচনা করেন ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক। গানটির প্রথম চরণ- ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না।
- এটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 
- দূর হটো দূর হটো আই দুনিয়া ওলালো, হিন্দুস্তান হামারা হ্যায়'- জনপ্রিয় এ হিন্দি গান থেকে নেয়া হয় গানটির সুর।
- ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি আরমানিটোলা ময়দানে আয়োজিত এক জনসভায় এ গানটি প্রথম গাওয়া হয়।
- এটা ছিলো তখনকার দিনে রাজপথের গান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মুকুন্দ দাসের উপাধি কী?
  1. স্বভাব কবি
  2. ছান্দাসিক কবি
  3. চারন কবি
  4. প্রকৃতির কবি
সঠিক উত্তর:
চারন কবি
উত্তর
সঠিক উত্তর:
চারন কবি
ব্যাখ্যা
বাংলার কবি, গীতি নাট্য চেতনার বহিঃপ্রকাশ হয়েছে নানা ভাবে। স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেড়িয়েছেন, তাদেরকে চারণ কবি বলা হয়।
- মুকুন্দদাস (১৮৭৮-১৯৩৪) ছিলেন একজন চারণকবি।
- তিনি বিদেশী পণ্য বর্জন এবং ব্রিটিশের শাসন-শোষণের কথা তিনি অত্যন্ত সহজবোধ্য ভাষায় বর্ণনা করেন।
- তাঁর রচিত ‘ছিল ধান গোলা ভরা/ শ্বেত ইঁদুরে করল সারা’ জাতীয় গানে ইংরেজ সরকার ক্ষুব্ধ হয়ে তাঁকে গ্রেপ্তার করে। বিচারে তিনি তিন বছর কারাদন্ড ভোগ করেন এবং জরিমানার অর্থ জোগান দিয়ে সর্বস্বান্ত হন।
-  তিনি ১৯২২ সালে  অসহযোগ আন্দোলন এবং ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে স্বদেশপ্রেমের গান ও যাত্রাপালা লিখে ও গেয়ে জনসাধারণকে জাগিয়ে তোলেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর ও  কাজী নজরুল ইসলাম তাঁকে চারণকবির মর্যাদা দেন।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
'আত্মজা ও একটি করবী গাছ' গল্পগ্রন্থের রচয়িতা কে?
  1. হাসান হাফিজুর রহমান
  2. হাসান আজিজুল হক
  3. সৈয়দ শামসুল হক
  4. সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
ব্যাখ্যা
বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার হাসান আজিজুল হক এর জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি।

তাঁর রচিত গল্পগ্রন্থ
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪)
- আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭)
- জীবন ঘষে আগুন (১৯৭৩)
- নামহীন গোত্রহীন (১৯৭৫)
- পাতালে হাসপাতালে (১৯৮১)
- আমরা অপেক্ষা করছি (১৯৮৮)
- রোদে যাবো (১৯৯৫) ইত্যাদি 

উপন্যাস
আগুনপাখি (২০০৬)
সাবিত্রী উপাখ্যান (২০১৩)
শামুক (২০১৫)

আত্মজা ও একটি করবী গাছ: দেশবিভাগের ফলে সৃষ্ট ব্যক্তিচরিত্রের নৈতিকস্খলন সাম্প্রদায়িকতা এবং সংশ্লিষ্ট কারণে সৃষ্ট চরম হতাশা ও দারিদ্র্য, উত্তেজক পরিস্থিতি ইত্যাদি নিয়ে  রচিত হয় গ্রন্থটি। বাংলাদেশের বাংলা ছোটগল্পের ধারায় এটি খুবই গুরুত্বপূর্ণ।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিলো?
  1. পথের দাবী
  2. পল্লী সমাজ
  3. গোড়া
  4. দত্তা
সঠিক উত্তর:
পথের দাবী
উত্তর
সঠিক উত্তর:
পথের দাবী
ব্যাখ্যা
পথের দাবী(১৯২৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস। 
- কাহিনীর পটভূমিকায় ছিলো ব্রহ্মদেশ।
- এক বিপ্লবী  দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র। 
- প্রকাশিত হবার সাথে সাথে এটি সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। 
- পরবর্তীতে 'বঙ্গবাণী' পত্রিকায় ১৩২৯ এর ফাল্গুন মাসে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 

শরৎচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাস
- বড়দিদি
- বিরাজবৌ
- বিন্দুর ছেলে
- পরিণীতা
- মেজ দিদি
- পল্লী-সমাজ
- বৈকুন্ঠের উইল
- শ্রীকান্ত
- দেবদাস
- চরিত্রহীন
- দত্তা
- গৃহদাহ
- বামুনের মেয়ে
- দেনা পাওনা
- পথের দাবী
- শেষ প্রশ্ন
- বিপ্রদাস
- শুভদা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কড়চা' বলতে কী বুঝায়?
  1. আত্মজীবনী
  2. ছড়া
  3. গীতিকবিতা
  4. দিনিলিপি
সঠিক উত্তর:
দিনিলিপি
উত্তর
সঠিক উত্তর:
দিনিলিপি
ব্যাখ্যা
'কড়চা' কথাটির আধুনিক অর্থ দাড়িয়েছে দিনিলিপি বা ডায়েরি। 
- তবে মুরারি গুপ্ত ও স্বরুপ দামোদারের কল্যানে চৈতন্যজীবনি গ্রন্থ কড়চা বলে অভিহিত হয়েছে। 
- তাঁরা  চৈতন্যজীবন কাহিনি শ্লোকে পরিবেশন করে কড়চা বলে নির্দেশ করেছেন। 
- সুকুমার সেনের মতে, "কড়চা শব্দটি আসিয়াছে প্রাকৃত 'কটকচ্চ' সংস্কৃত 'কৃতকৃত্য' হইতে। কট শব্দটি প্রাচীন অনুশাসনে 'খসড়া লেখা' (original draft)অর্থেই পাওয়া গিয়াছে। কড়চার অর্থও এই বুৎপত্তির অনুরূপ খসড়া রচনা , স্মারকলিপি, সংক্ষিপ্ত বক্তব্য।"


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'রায়নন্দিনী' গ্রন্থের লেখক কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
ইসমাইল হোসেন সিরাজী
উত্তর
সঠিক উত্তর:
ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'দুর্গেশনন্দিনী' এর প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী 'রায়নন্দিনী' লেখেন।

-  ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
- তিনি লেখালেখি করে এবং সভা সমিতিতে বক্তৃতা করে জীবিকা নির্বাহ করতেন।
- তাঁর লেখা ও বক্তৃতার প্রধান বিষয়বস্ত্ত ছিল বাংলার অনগ্রসর মুসলিম সমাজকে জাগিয়ে তোলা। বাগ্মী হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বললেও তিনি সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মনে করতেন, সম্পদের সুষম বন্টনের মধ্যেই হিন্দু-মুসলমানের সৌহার্দ্য নির্ভর করছে।

তাঁর কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ (১৯০০),
- আকাঙ্ক্ষা (১৯০৬),
- উচ্ছ্বাস (১৯০৭),
- উদ্বোধন (১৯০৭),
- নব উদ্দীপনা (১৯০৭),
- স্পেন বিজয় কাব্য (১৯১৪),
- সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
- প্রেমাঞ্জলি (১৯১৬)।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- রায়নন্দিনী (১৯১৮),
- তারাবাঈ (১৯০৮),
- ফিরোজা বেগম (১৯২৩) ও
- নূরুদ্দীন (১৯১৯)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
'স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার রচয়িতা কে?
  1. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  2. নির্মলেন্দু গুণ
  3. শামসুর রহমান
  4. আল মাহমুদ
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
'স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটি নির্মলেন্দু গুণের "চাষাভূষার কাব্য' এর অন্তর্গত। 
- বাংলাদেশের কবি সাহিত্যিক নির্মলেন্দু গুণের জন্ম ২১ জুন ১৯৪৫ সালে।
- তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়ে থাকে।

- ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে।
এ-গ্রন্থের অন্তর্ভূত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তাঁর উল্লেখযোগ্য কবিতা-
- মুজিব-লেনিন-ইন্দিরা
- প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০)
- না প্রেমিক না বিপ্লবী (১৯৭২)
- কবিতা, অমিমাংসিত রমণী (১৯৭৩)
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪)
- চৈত্রের ভালোবাসা (১৯৭৫)
- ও বন্ধু আমার (১৯৭৫)
- আনন্দ কুসুম (১৯৭৬)
- বাংলার মাটি বাংলার জল (১৯৭৮)
- তার আগে চাই সমাজতন্ত্র (১৯৭৯)
- চাষাভুষার কাব্য (১৯৮১)
- অচল পদাবলী (১৯৮২)
- পৃথিবীজোড়া গান (১৯৮২)
- দূর হ দুঃশাসন (১৯৮৩)
- নির্বাচিতা (১৯৮৩)
- শান্তির ডিক্রি (১৯৮৪)
- ইসক্রা (১৯৮৪)
- প্রথম দিনের সূর্য প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য বই ও বাংলাপিডিয়া।
.
'শব্দকল্পদ্রুম' কবিতার লেখক কে?
  1. অন্নদাশংকর রায়
  2. সুকুমার রায়
  3. সত্যজিৎ রায়
  4. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
সঠিক উত্তর:
সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
সুকুমার রায়
ব্যাখ্যা
শিশুসাহিত্যিক সুকুমার রায় এর জন্ম ১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতায়।
- তাঁদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁর পিতা এবং অস্কারপ্রাপ্ত  চলচ্চিত্রকার  সত্যজিৎ রায় তাঁর পুত্র।

- পিতার মৃত্যুর পর তিনি পিতৃপ্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকা পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।
- সুকুমার রায় প্রেসিডেন্সিতে ছাত্র থাকাকালে ‘ননসেন্স ক্লাব’ নামে একটি সংগঠন গড়ে তোলেন, যার মুখপত্র ছিল সাড়ে-বত্রিশ-ভাজা। বিলেত থেকে ফিরে তিনি গঠন করেন ‘মানডে ক্লাব’।

- সুকুমার রায়ের প্রধান অবদান শিশু-কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম। কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুকরস সঞ্চার করতে পারতেন। তাঁর কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজচেতনাও প্রতিফলিত হয়েছে।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- আবোল-তাবোল (১৯২৩),
- হ-য-ব-র-ল (১৯২৪),
- পাগলা দাশু (১৯৪০),
- বহুরূপী (১৯৪৪),
- খাইখাই (১৯৫০),
- অবাক জলপান,
- শব্দকল্পদ্রুম,
- ঝালাপালা ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অধ্যাদেশ' শব্দটি কোন ধরনের শব্দ?
  1. তৎসম শব্দ
  2. তদ্ভব শব্দ
  3. দেশি শব্দ
  4. বিদেশি শব্দ
সঠিক উত্তর:
তৎসম শব্দ
উত্তর
সঠিক উত্তর:
তৎসম শব্দ
ব্যাখ্যা
উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়; তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

⇒ তৎসম শব্দ :
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২১ সংস্করণ)।
১০.
শব্দমূলের অপর এক নাম কী?
  1. ধাতু
  2. প্রকৃতি
  3. প্রত্যয়
  4. উপসর্গ
সঠিক উত্তর:
প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃতি
ব্যাখ্যা
এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে।
- শব্দমূলের এক নাম প্রকৃতি।
- প্রকৃতি দুই ধরনের: নামপ্রকৃতি ও ক্রিয়াপ্রকৃতি।
- ক্রিয়াপ্রকৃতির অন্য নাম ধাতু।
- নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়।
- নামপ্রকৃতির উদাহরণ: মা, গাছ, শির, লতা ইত্যাদি। ধাতুর উদাহরণ: ক, যা, চল, ধৃ ইত্যাদি।
- নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলাের নাম উপসর্গ ও প্রত্যয়।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২১ সংস্করণ)।
১১.
'হিল্লোল' কিসের সমার্থক শব্দ?
  1. সমুদ্র
  2. ঢেউ
  3. আনন্দ
  4. মেঘ
সঠিক উত্তর:
ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ঢেউ
ব্যাখ্যা
'হিল্লোল' কিসের সমার্থক শব্দ ঢেউ
সমুদ্র = সাগর, অর্ণব, সিন্ধু দরিয়া, জলদি, বারিধি, পাথার। 
ঢেউ = উর্মি, বীচি, তরঙ্গ, হিল্লোল, কল্লোল।
আনন্দ = হর্ষ, হরষ, পুলক, আহ্‌লাদ, সুখ, স্ফূর্তি, ফূর্তি, উল্লাস, হৃষ্টতা, তুষ্টি। 
মেঘ = জলদ, বারিদ, জলধর, নীরদ, ঘন, অদ্র, জীমূত, কাদম্বীনি নীরধর।


উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
১২.
হ্রস্ব এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. রশসো
  2. রশ্‌শো
  3. রশষো
  4. রশশো
সঠিক উত্তর:
রশ্‌শো
উত্তর
সঠিক উত্তর:
রশ্‌শো
ব্যাখ্যা
হ্রস্ব [রশ্‌শো] (বিশেষণ)
- ক্ষুদ্র; খর্ব; বেঁটে; খাটো; বামন।
- হালকা; লঘুভার।
- সামান্য; কম; অল্প।

হ্রস্বতা, হ্রস্বত্ব (বিশেষ্য)
- ক্ষুদ্রতা; খর্বতা।
- লঘুতা।
- অল্পতা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৩.
বাংলা ব্যাকরণে লগ্নক কয় প্রকার?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ।
পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলাের নাম লগ্নক

লগ্নক চার ধরনের:

১. বিভক্তি : ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বােঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলােকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম’ শব্দাংশ হলাে ক্রিয়া-বিভক্তি এবং কৃষকের পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।
 
২. নির্দেশক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলােকে নির্দেশক বলে। ‘লােকটি বা ভালােটুকু পদের টি’ বা ‘টুকু হলাে নির্দেশকের উদাহরণ।

৩. বচন: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বােঝায়, সেগুলােকে বচন বলে। ছেলেরা বা বইগুলাে পদের রা’ বা ‘গুলাে হলাে বচনের উদাহরণ।

৪. বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে। তখনই বা ‘এখনও পদের ই বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
The word 'Human' is a/an -
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Both a and c
সঠিক উত্তর:
Both a and c
উত্তর
সঠিক উত্তর:
Both a and c
ব্যাখ্যা
1. Human (adjective)
Meaning: being, relating to, or belonging to a person or to people as opposed to animals:

Example sentence:

- The human body is composed of about 60 percent water.
- They found some remains which were thought to be human.


2. Human (noun)
(also human being)
Meaning: a man, woman, or child:

Example sentence:

- The greatest damage being done to our planet today is that being done by humans.

Source: Cambridge Dictionary
১৫.
The meeting decided to dismiss the project. What type of noun is 'meeting'?
  1. Abstract noun
  2. Common noun
  3. Collective noun
  4. Proper noun
সঠিক উত্তর:
Collective noun
উত্তর
সঠিক উত্তর:
Collective noun
ব্যাখ্যা
Meeting = সভা; সমাবেশ:
যা এর সকল সদস্যের সমষ্টিকে বুঝাচ্ছে, তাই এটা Collective Noun.


Collective Noun:
A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
Ex:
Crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.

Few things to be noted:
A fleet = a collection of ships or vessels.
An army = a collection soldiers.
A crowd = a collection of people.
- All of these are used as Collective Noun.

[Source: High School English Grammar and Composition BY Wren and Martin.]
১৬.
He hardly gets up early in the morning. Hardly means-
  1. Seriously
  2. Daily
  3. Forcefully
  4. Almost never
সঠিক উত্তর:
Almost never
উত্তর
সঠিক উত্তর:
Almost never
ব্যাখ্যা
Hardly (adverb)
(১) নামেমাত্র; সবেমাত্র; বড় একটা নয়; পুরোপুরি নয়: I hardly know him. He had hardly begun to speak when the audience broke into disorder. It was so dark I could hardly see anything.

(২) (অসম্ভব বা অযৌক্তিক কোনোকিছু বোঝানোর জন্য ব্যবহৃত) They can hardly have finished counting the votes yet. It is hardly what I would call the perfect relationship.

(৩) (নেতিবাচক) প্রায় না; বলতে গেলে না: He hardly ever (=  কদাচিৎ) goes to the theatre. There’s hardly any rice left. Hardly anybody (=  খুব কম লোক) attended the meeting.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
In which of the following sentences the word 'above' is used as an adverb?
  1. The heavens are above.
  2. The moral code of conduct is above the civil code of conduct.
  3. Read the sentence given above.
  4. Our blessings come from above.
সঠিক উত্তর:
The heavens are above.
উত্তর
সঠিক উত্তর:
The heavens are above.
ব্যাখ্যা
• The heavens are above. (Adverb)
• The moral code of conduct is above the civil code of conduct. (Preposition)
• Read the sentence given above. (Adjective)
• Our blessings come from above. (Noun)

Source: englishgrammar.org
১৮.
Choose the antonym of the word 'Indeterminate' -
  1. Similarity
  2. Practical
  3. Known
  4. Separate
সঠিক উত্তর:
Known
উত্তর
সঠিক উত্তর:
Known
ব্যাখ্যা
Indeterminate [ইন্‌ডিটামিনাট্] (adjective)

English Meaning: Not clearly determined or established.
Bangla Meaning: অনির্দিষ্ট; অনিয়ত; অস্পষ্ট; অনির্ণীত; (গণিত): an indeterminate quantity, যে রাশির কোনো নির্দিষ্ট মূল্য নেই; অনির্দিষ্ট রাশি।

Synonyms: Undetermined (অনির্ধারিত), Unpredictable(অনিশ্চিত), Vague (অনিশ্চিত; অনিশ্চয়তাসূচক).
Antonyms: Known (জানা; অবগত হওয়া), Definite (সুস্পষ্ট; নির্দিষ্ট), Clear (স্বচ্ছ; নিশ্চিত).

Source: Live MCQ Lecture
১৯.
'One who speaks for others' is called -
  1. Speaker
  2. Speakerman
  3. Spokesman
  4. Speakingman
সঠিক উত্তর:
Spokesman
উত্তর
সঠিক উত্তর:
Spokesman
ব্যাখ্যা
Spokesman (noun)
Bangla Meaning: মুখপাত্র।
English Meaning: One who speaks for others.

Source: Accessible Dictionary
২০.
A cock is always bold on its own _____.
  1. village
  2. dunghill
  3. home
  4. area
সঠিক উত্তর:
dunghill
উত্তর
সঠিক উত্তর:
dunghill
ব্যাখ্যা
A cock is always bold on its own dunghill. (proverb)
Bangla Meaning: আপন গাঁয়ে কুকুর রাজা।
২১.
I asked ____ but nobody had seen my mobile phone.
  1. over
  2. around
  3. on
  4. into
সঠিক উত্তর:
around
উত্তর
সঠিক উত্তর:
around
ব্যাখ্যা
Ask around (Phrasal Verb)
Meaning: talk to different people in order to find out something.
Example Sentence: There are fine meals to be had if you ask around.

Source: Oxford Dictionary
২২.
We dream that Bangladesh will win the World Cup someday. The underlined clause is a/an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverb Clause
  4. principal Clause
সঠিক উত্তর:
Noun Clause
উত্তর
সঠিক উত্তর:
Noun Clause
ব্যাখ্যা
A noun clause is a subordinate/dependent clause used as a noun in the sentence. A noun clause may be used as a subject or direct object of the verb, as a predicate noun, as an object of the preposition, or as an appositive.

-উপরের এই সংজ্ঞাটি থেকে বোঝা যায় যে Noun Clause হল এমন একটি বাক্যাংশ যা কোন বাক্যের Subject, Object বা Preposition এর Object হিসেবে ব্যবহৃত হয় ৷

-প্রশ্নে উল্লেখিত বাক্যে that Bangladesh will win the World Cup someday বাক্যাংশটি উক্ত বাক্যের Finite Verb - dream এর Direct Object হিসেবে ব্যবহৃত হয়েছে ৷ অতএব, এটি একটি Noun Clause.
২৩.
He often visits Nepal because he likes the mountain chain. The underlined clause is -
  1. principal clause
  2. adjective clause
  3. noun clause
  4. adverbial clause
সঠিক উত্তর:
adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
adverbial clause
ব্যাখ্যা
যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb, বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
এখানে, Cause and effect বোঝানোর কারণে এটা Adverb Clause of Cause or Reason.
২৪.
1798 - 1832 time periods refers to the -
  1. Romantic Period
  2. Neoclassical Period
  3. The Victorian Period
  4. Renaissance Period
সঠিক উত্তর:
Romantic Period
উত্তর
সঠিক উত্তর:
Romantic Period
ব্যাখ্যা
English Literature Periods:
450 - 1066 :- The Old English Period
1066 - 1500 :- The Middle English Period
1500 - 1660 :- The Renaissance Period
1660 - 1785 :- The Neoclassical Period
1798 - 1832 :- The Romantic Period
1832 - 1901 :- The Victorian Period
1901 - 1939 :- The Modern Period
1939 - Present :- The Post Modern Period.

[Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman]
২৫.
Who is a metaphysical poet?
  1. John Donne
  2. Andrew Marvell
  3. Richard Crashaw
  4. All of them
সঠিক উত্তর:
All of them
উত্তর
সঠিক উত্তর:
All of them
ব্যাখ্যা
Metaphysical poet, any of the poets in 17th-century England who inclined to the personal and intellectual complexity and concentration that is displayed in the poetry of John Donne, the chief of the Metaphysicals.

Other Metaphysical poets are:
- Henry Vaughan,
- Andrew Marvell,
- John Cleveland,
- Abraham Cowley
- George Herbert and
- Richard Crashaw.

Source: Britannica.com
২৬.
There are ___ voyages in Gulliver’s Travels.
  1. three
  2. four
  3. five
  4. six
সঠিক উত্তর:
four
উত্তর
সঠিক উত্তর:
four
ব্যাখ্যা
Jonathon Swift ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত বিদ্রূপাত্মক সাহিত্য রচয়িতা। তাকে 'Foremost prose satirist in the English language' বলা হয়। ‘Gulliver’s Travels’ তার বিখ্যাত সাহিত্য, যা প্রকাশিত হয় ১৭২৬ সালে।

‘Gulliver’s Travels’ চারটি খন্ডে বিভক্তঃ
- A Voyage to Lilliput,
- A Voyage to Brobdingnag,
- A Voyage to Balnibarbi,
- A Voyage to the country of Houyhnhnms.

Source: Britannica & Washington post
২৭.
Who introduced 'dramatic blank verse' in English literature?
  1. Geoffrey Chaucer
  2. Thomas Gray
  3. Cristopher Marlowe
  4. Lord Alfred Tennyson
সঠিক উত্তর:
Cristopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
Cristopher Marlowe
ব্যাখ্যা
Cristopher Marlowe was the greatest dramatist before Shakespeare.
- Christopher Marlowe, (baptized Feb. 26, 1564, Canterbury, Kent, Eng.—died May 30, 1593, Deptford, near London), Elizabethan poet and Shakespeare’s most important predecessor in English drama, who is noted especially for his establishment of dramatic blank verse

Some of Marlowe's literary works:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great

Source: Britannica.com
২৮.
'Mrs. Darcy' is a character from
  1. Sense and Sensibility
  2. Pride and Prejudice
  3. Emma
  4. Northanger Abbey
সঠিক উত্তর:
Pride and Prejudice
উত্তর
সঠিক উত্তর:
Pride and Prejudice
ব্যাখ্যা
'Pride and Prejudice' is a famous Novel by Jane Austen.

Important characters of 'Pride and Prejudice' are:
- Mrs. Darcy,
- Elizabeth Bennet,
- Jane Bennet.

Source: Britannica
২৯.
Which of the following literary work is by P. B. Shelley?
  1. Don Juan
  2. The Spirit of Islam
  3. The Revolt of Islam
  4. Marriage of Hell and Heaven
সঠিক উত্তর:
The Revolt of Islam
উত্তর
সঠিক উত্তর:
The Revolt of Islam
ব্যাখ্যা
Percy Bysshe Shelley: English Romantic poet.

His famous literary works are:
- Adonais,
- Prometheus Unbound,
- A Defense of Poetry,
- Ode to the West Wind,
- To a skylark,
- The Revolt of Islam,
- Alastor,
- Ozymandias,
- Queen Mab,
- The Cloud.

Source: Britannica
৩০.
"Success is a bastard as it has many fathers, and failure is an orphan, with no takers." This is an example of -
  1. Personification
  2. Metaphor
  3. Symbolism
  4. Simile
সঠিক উত্তর:
Metaphor
উত্তর
সঠিক উত্তর:
Metaphor
ব্যাখ্যা
Metaphor is a comparison between two unlike entities.
- Metaphor, figure of speech that implies comparison between two unlike entities, as distinguished from simile, an explicit comparison signalled by the words like or as.
- Many critics regard the making of metaphors as a system of thought antedating or bypassing logic.

Example: 
- He drowned in a sea of grief.
- Success is a bastard as (যেহেতু) it has many fathers, and failure is an orphan, with no takers.
- Their family swims in money.
----------------
Personification is when you give an object or animal human behaviors.
Example:
- Lightning danced across the sky.
- Parimal heard the last piece of cake calling her name.
- My alarm clock yells at me to get out of bed every morning.

Source: Britannica, Merriam Webster Dictionary & others Literary site.
৩১.
"For Sale: baby shoes, never worn." This flash fiction is by -
  1. William Somerset Maugham
  2. W. B. Yeats
  3. Earnest Hemingway
  4. Henry James
সঠিক উত্তর:
Earnest Hemingway
উত্তর
সঠিক উত্তর:
Earnest Hemingway
ব্যাখ্যা
"For sale: baby shoes, never worn." is a six-word story, generally attributed to Ernest Hemingway although the link to him is unsubstantiated.
It is an example of flash fiction.
৩২.
B ={x : x ∈ N এবং 2 ≤ x < 5} হলে, B এর প্রকৃত উপসেট সংখ্যা কত? 
  1. 8
  2. 7
  3. 6
  4. 5
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
দেয়া আছে, 
B ={x : x ∈ N এবং 2 ≤ x < 5}
B = {2,3,4}
B এর উপাদান সংখ্যা n = 3

B এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
                                           = 23 - 1  
                                            = 8 - 1 
                                             = 7
৩৩.
চারটি সংখ্যার ল.সা.গু ৬৩০ এবং অনুপাত ২ : ৩ : ৫ : ৭। চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ও ছোট সংখ্যার পার্থক্য কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫ 
  4. ১৮
সঠিক উত্তর:
১৫ 
উত্তর
সঠিক উত্তর:
১৫ 
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাগুলো ২ক, ৩ক, ৫ক এবং ৭ক 

এখানে 
২ক, ৩ক, ৫ক এবং ৭ক এর ল.সা.গু = ২১০ক 

প্রশ্নমতে,
২১০ক = ৬৩০ 
ক = ৬৩০/২১০
ক = ৩ 

অতএব,
সংখ্যাগুলো ২×৩ = ৬, ৩×৩ =৯, ৫×৩ =১৫ এবং ৭×৩ =২১ 

সবচেয়ে বড় ও ছোট সংখ্যার পার্থক্য = ২১ - ৬ = ১৫ 
৩৪.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি সামন্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। আয়তক্ষেত্রের বাহুগুলোর পরিমাপ ১০ মিটার  ও ১২ মিটার এবং সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ২০ মিটার হলে, সামান্তরিকের উচ্চতা কত? 
  1. ১০ মিটার 
  2. ৮ মিটার 
  3. ৬ মিটার 
  4. ৮ মিটার 
সঠিক উত্তর:
৬ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৬ মিটার 
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের বাহুগুলোর পরিমাপ ১০ মিটার  ও ১২ মিটার
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১২) ব. মিটার 
                                      = ১২০ বর্গ মিটার 


সামান্তরিকের ক্ষেত্রফল =১২০ বর্গ মিটার 

আমরা জানি 
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                 ১২০ = ২০ × উচ্চতা
                               ২০ × উচ্চতা = ১২০
                             উচ্চতা =১২০/২০
                             উচ্চতা =৬ 
৩৫.
10 টি চেয়ারের মূল্য ও 4টি টেবিলের মূল্য সমান। 15টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য একত্রে 4000 টাকা।11টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য কত?
  1. 3700 টাকা
  2. 4500 টাকা
  3. 3500 টাকা
  4. 4700 টাকা
সঠিক উত্তর:
3700 টাকা
উত্তর
সঠিক উত্তর:
3700 টাকা
ব্যাখ্যা
ধরি, 
চেয়ারের মূল্য x 
টেবিলের মূল্য y 

শর্তমতে 
10x = 4y 
4y = 10x 
y = 10x/4
y = 5x/2 ....... (1)

আবার, 
15x + 2y = 4000
15x + 2 (5x/2) = 4000
15x + 5x = 4000
20x = 4000
x = 4000/20
x = 200

(1)নং হতে পাই, 
y = 5x/2
y = (5 × 200)/2
y = 500 

11টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য = (11 × 200 + 3 ×500) টাকা 
                                                   = (2200 + 1500) টাকা 
                                                   = 3700 টাকা
৩৬.
x8 - x4 - 2 এর উৎপাদক হলো-
  1. (x4 - 2) (x4 + 1)
  2. (x4 + 2) (x4 + 1)
  3. (x4 - 2) (x4 - 1)
  4. (x4 - 2) (x4 + 2)
সঠিক উত্তর:
(x4 - 2) (x4 + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x4 - 2) (x4 + 1)
ব্যাখ্যা
x8 - x4 - 2
= x8 - 2x4 + x4 - 2
= x4(x4 - 2) + 1(x4 - 2)
= (x4 - 2) (x4 +1)
৩৭.
a সংখ্যক সংখ্যার গড় b2 এবং b সংখ্যক সংখ্যার গড় a2 তাহলে (a + b) সংখ্যক সংখ্যার গড় কত হবে?
  1. a/b
  2. ab 
  3. a + b
  4. a - b
সঠিক উত্তর:
ab 
উত্তর
সঠিক উত্তর:
ab 
ব্যাখ্যা
a সংখ্যক সংখ্যার গড় b2
a সংখ্যক সংখ্যার সমষ্টি ab2

b সংখ্যক সংখ্যার গড় a2
b সংখ্যক সংখ্যার সমষ্টি a2b

a + b সংখ্যক সংখ্যার গড় = (ab2 + a2b)/(a + b)
                                        = ab(a + b)/(a + b) 
                                         = ab
৩৮.
12 + 24 + 48 + .............ধারাটির কোন পদ 384? 
  1. 8
  2. 7
  3. 6
  4. 9
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ a = 12
সাধারণ অনুপাত r= 2

ধরি
n-তম পদ = 384

n-তম পদ = arn-1
384 = 12.2n-1
 32 = 2n-1
2n - 1 = 25
n - 1 = 5 
n = 1 + 5
n = 6
৩৯.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির যোগফল কত? 
  1. 60°
  2. 120°
  3. 240°
সঠিক উত্তর:
240°
উত্তর
সঠিক উত্তর:
240°
ব্যাখ্যা
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন করে।
• সুতরাং বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° + 120° = 240°
৪০.
log10 5 + log10 (5x + 1) = log10 (x + 5) + 1 হলে, x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
log10 5 + log10 (5x + 1) = log10 (x + 5) + 1 
⇒ log10 5 + log10 (5x + 1) = log10 (x + 5) +log1010
⇒log10{5(5x + 1)} = log10{10(x + 5)}
⇒5(5x + 1) = 10(x + 5)
⇒ 25x + 5 = 10x + 50
⇒25x - 10x = 50 - 5 
⇒ 15x = 45 
     x= 3
৪১.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4 : 5 হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 12 : 15
  2. 16 : 25
  3. 8 : 10
  4. 15 : 26
সঠিক উত্তর:
16 : 25
উত্তর
সঠিক উত্তর:
16 : 25
ব্যাখ্যা
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 4x এবং 5x
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(4x)² : π(5x)²
                                                     = 16πx² : 25πx²
                                                      = 16 : 25
৪২.
বার্ষিক (৯/২)% হার সরল সুদে ৮০০ টাকার ৩ বছরে যত টাকা সুদ হয়, ৮% হার সরল সুদে ১৫০ টাকার কত বছরে ঐ পরিমাণ টাকা সুদ পাবে? 
  1. ৫ বছর 
  2. ৭ বছর 
  3. ৯ বছর 
  4. ৬ বছর 
সঠিক উত্তর:
৯ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৯ বছর 
ব্যাখ্যা
১ম ক্ষেত্রে,
আসল P = ৮০০ টাকা 
সময় n = ৩ বছর
সুদের হার r = ৯/২%

সুদ = (৮০০ × ৩  × ৯)/(২ × ১০০)
       = ১০৮ টাকা 

২য় ক্ষেত্রে, 
আসল P1 = ১৫০
সুদের হার r1 = ৮%
সময় n1 = ? 

সুদ= (১৫০×n1 ×৮)/১০০
     = ১২n1 
প্রশ্নমতে,
১২n1 = ১০৮ 
n1 =১০৮/১২
n1  = ৯ বছর
৪৩.
6 জন অভিজ্ঞ বোলারসহ 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে 11 জন খেলোয়াড়ের কতগুলি দল গঠন করা যেতে পারে যেন প্রত্যেক দলে কমপক্ষে 5 জন অভিজ্ঞ বোলার থাকে? 
  1. 228
  2. 226
  3. 224
  4. 222
সঠিক উত্তর:
224
উত্তর
সঠিক উত্তর:
224
ব্যাখ্যা
অভিজ্ঞ বোলার = 6 জন
অন্যান্য খেলোয়াড় = 8 জন 

6 জন অভিজ্ঞ বোলার থেকে 5 জন এবং 8 জন অন্যান্য খেলোয়াড় থেকে 6 নিয়ে দল গঠনের উপায় = 6C5 × 8C6 
                                                                                                                                                          = 168

6 জন অভিজ্ঞ বোলার থেকে 6 জন এবং 8 জন অন্যান্য খেলোয়াড় থেকে 5 নিয়ে দল গঠনের উপায় = 6C6 × 8C5
                                                                                                                                                          = 56

দল গঠনের মোট উপায় = 168 + 56 = 224
৪৪.
যদি 3(x - y) = 27 এবং  3(x + y) = 243 হয়, x এর মান কত?
  1. 0
  2. 4
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
3(x - y) = 27 
3(x - y) = 33 
x - y = 3 ........ (1)

3(x + y) = 243
3(x + y) = 35
x + y = 5......... (2)

(1) নং+ (2)নং ⇒
x - y + x + y= 3 + 5 
2x = 8
x = 8/2
x = 4
৪৫.
একটি থলেতে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩ 
  2. ১/২
  3. ১/৫ 
  4. ২/৫ 
সঠিক উত্তর:
১/৩ 
উত্তর
সঠিক উত্তর:
১/৩ 
ব্যাখ্যা
থলেতে মোট বলের সংখ্যা = (৪ + ৫ + ৬) টি
                                        = ১৫ টি 

সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল = ১৫

সাদা বলের সংখ্যা = ৫ টি 
সুতরাং সাদা বলের অনুকুল ফলাফল = ৫

বলটি সাদা হওয়ার সম্ভাবনা, P(W) = সাদা বলের অনুকুল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল = ৫/১৫
                                                                                                                                     = ১/৩
৪৬.
নিচের কোনটি আলোর ক্ষুদ্রতম কণিকা?
  1. পজিট্রন
  2. মেসন
  3. কোয়ান্টাম
  4. ডিউটেরন
সঠিক উত্তর:
কোয়ান্টাম
উত্তর
সঠিক উত্তর:
কোয়ান্টাম
ব্যাখ্যা
- ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রস্তাবনা করেন।
- এই তত্ত্ব অনুসারে শক্তি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়।
- প্রত্যেক প্রকার কম্পাঙ্কের (রঙের আলোর) জন্য এই শক্তি প্যাকেটের একটি সর্ব নিম্ন মান আছে।
- এই সর্ব নিম্ন শক্তি সম্পন্ন কণিকার নাম কোয়ান্টাম বা ফোটন।
- প্লাঙ্কের মতে কৃষ্ণ বস্তুর বিকিরণ আলাদা আলাদা বা গুচ্ছ গুচ্ছ বান্ডিল বা প্যাকেট আকারে সংঘটিত হয়।
- কোয়ান্টম তত্ত্ব ব্যবহার করে ১৯০৫ সালে আইনস্টাইন দীর্ঘ দিনের রহস্যময় আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা
দেন। এতে আলোর কণা তত্ত্ব পুনর্জীবিত হয়। 

উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
৪৭.
পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা কতভাগ জল বায়ুমন্ডল ধারণ করে?
  1. ০.০০০০১%
  2. ০.০১%
  3. ০.০০১%
  4. ০.০০০১%
সঠিক উত্তর:
০.০০১%
উত্তর
সঠিক উত্তর:
০.০০১%
ব্যাখ্যা
বারিমণ্ডলের জলের পরিমাণ ভিত্তিক বন্টনঃ
• সমুদ্র (৯৭.২৫%),
• হিমবাহ (২.০৫%),
• ভূগর্ভস্থ পানি (০.৬৮%),
• হৃদ (০.০১%),
• মাটির আর্দ্রতা (০.০০৫%),
বায়ুমণ্ডল (০.০০১%),
• নদী(০.০০০১%),
• জীবমণ্ডল (০.০০০০৪%)।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৮.
হামের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন নিচের কোনটি?
  1. এমআর ভ্যাকসিন
  2. পিসিভি ভ্যাকসিন
  3. বিসিজি ভ্যাকসিন
  4. ডিপিটি ভ্যাকসিন
সঠিক উত্তর:
এমআর ভ্যাকসিন
উত্তর
সঠিক উত্তর:
এমআর ভ্যাকসিন
ব্যাখ্যা
সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে,
- বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যক্ষ্মার বিরুদ্ধে।
- ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয় ধনুষ্টংকার, ডিপথেরিয়া ও হুপিং কাশির বিরুদ্ধে।
- এমআর ভ্যাকসিন দেওয়া হয় হাম ও রুবেলার বিরুদ্ধে।
- পিসিভি ভ্যাকসিন দেওয়া হয় নিউমোকক্কাল নিউমোনিয়ার বিরুদ্ধে।

সূত্র: www.dghs.gov.bd
৪৯.
কৃষ্ণগহ্বর অস্তিত্বের পূর্বাভাস পাওয়া যায় কোন তত্ত্বে?
  1. বিশেষ আপেক্ষিক তত্ত্ব
  2. সাধারণ আপেক্ষিক তত্ত্ব
  3. আলোর কোয়ান্টাম তত্ত্ব
  4. ফটো ইলেকট্রিক ইফেক্ট
সঠিক উত্তর:
সাধারণ আপেক্ষিক তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ আপেক্ষিক তত্ত্ব
ব্যাখ্যা
ব্ল্যাকহোল হলো মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় বস্তু। ব্ল্যাকহোলের মাঝে শক্তিশালী মহাকর্ষীয় আকর্ষণ বিরাজমান এমনকি আলো ব্ল্যাকহোলের হাত থেকে বেরিয়ে আসতে পারে না।
আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিক তত্ত্ব দিয়ে 1916 সালে প্রথম ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের অস্তিত্বের পূর্বাভাস দিয়েছিলেন।

উৎস: www.space.com
৫০.
নিচের কোনটি প্রাণীকোষে নেই?
  1. লাইসোসোম
  2. সেন্ট্রোসোম
  3. কোষ প্রাচীর
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
কোষ প্রাচীর
উত্তর
সঠিক উত্তর:
কোষ প্রাচীর
ব্যাখ্যা
কোষ প্রাচীরঃ
প্রতিটি উদ্ভিদ কোষে শক্ত জড় পদার্থ দ্বারা পরিবেষ্টিত আবরণকে বলা হয় কোষ প্রাচীর।
এটি উদ্ভিদ কোষের অনন্য একটি বৈশিষ্ট্য যা প্রাণী কোষে থাকে না। এর প্রধান রাসায়নিক উপাদান হলো- সেলুলোজ।
তবে এতে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থও থাকে।
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আবার প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত।
কোষ প্রাচীরকে তিনটি স্তরে ভাগ করা যায়। যথা- মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর।

 প্রাণী কোষে লাইসোসোম, সেন্ট্রোসোম বিদ্যমান। 


উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বই (উন্মুক্ত)।
৫১.
'DENV' কী ধরণের ভাইরাস?
  1. DNA
  2. RNA
  3. mRNA
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
RNA
উত্তর
সঠিক উত্তর:
RNA
ব্যাখ্যা
- ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ।
- এর ভাইরাসের নাম Dengue virus(DENV)
- ইহা একটি RNA ভাইরাস।
- এর বাহক Aedes aegypti.
তথ্যসূত্র: জীব বিজ্ঞান, প্রথম পত্র - গাজী আজমল , একাদশ - দ্বাদশ শ্রেণি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট।
৫২.
র‍্যাম কোথায় যুক্ত থাকে?
  1. মাদারবোর্ড
  2. এক্সপানশন বোর্ড
  3. ফ্লপি ডিস্ক
  4. এক্সটার্নাল ড্রাইভ
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
র‌্যাম: কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‌্যাম এলাকা গঠিত।
র‌্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা। র‌্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‌্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‌্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে। এজন্য র‌্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‌্যাম থেকে সব তথ্যই মুছে য়ায়। তাই র‌্যামকে ভোলাটাইল বলা হয়।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৩.
ক্যাশ মেমরির কর্মক্ষমতা কোন এককে পরিমাপ করা হয়?
  1. Baud Rate
  2. Hit ratio
  3. Bit Rate
  4. Miss ratio
সঠিক উত্তর:
Hit ratio
উত্তর
সঠিক উত্তর:
Hit ratio
ব্যাখ্যা
ক্যাশে মেমরির কর্মক্ষমতা Hit ratio এককে পরিমাপ করা হয়।

ক্যাশে মেমরির কর্মক্ষমতা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা যায়:
- higher cache block size,
- higher associativity,
- reduce miss rate,
- reduce miss penalty, and
- reduce the time to hit in the cache.
৫৪.
'Cortana' কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত পার্সনাল এসিস্টেন্ট সফটওয়্যার?
  1. Samsung
  2. Apple
  3. Microsoft
  4. Google
সঠিক উত্তর:
Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Microsoft
ব্যাখ্যা
- Cortana হলো মাইক্রোসফট উদ্ভাবিত  ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 
- Siri হলো Apple উদ্ভাবিত ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 
- Google Assistant হলো Google উদ্ভাবিত ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫৫.
'MIME' এর পূর্ণরূপ কি?
  1. Multitasking Internet Mail Expansion
  2. Multipurpose Internet Mail Extensions
  3. Multipurpose Internet Mail End
  4. Multiuser Internet Mail Extensions
সঠিক উত্তর:
Multipurpose Internet Mail Extensions
উত্তর
সঠিক উত্তর:
Multipurpose Internet Mail Extensions
ব্যাখ্যা
'MIME' এর পূর্ণরূপ Multipurpose Internet Mail Extensions.
ইহা  ই-মেইল প্রটোকলের একটি এক্সটেনশন যা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ডেটা ফাইল যেমন  অডিও, ভিডিও, ছবি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পাঠাতে সাহায্য করে।
৫৬.
অপটিকেল ফাইবারে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. Magnetic beads
  2. Laser beam
  3. Electronic guns
  4. Optical beam
সঠিক উত্তর:
Laser beam
উত্তর
সঠিক উত্তর:
Laser beam
ব্যাখ্যা
লেজার প্রযুক্তি (Light Amplification by Stimulated Emission of Radiation/LASER):
- আলোর সরু রশ্মি উৎপাদনের জন্য এমন একটি যন্ত্র, যার মাধ্যমে উৎপন্ন রশ্মি ছড়িয়ে যা পড়ে বহুদূর অতিক্রমে সক্ষম এবং কেন্দ্রীভূত হয়ে অপরিমেয় শক্তি উৎপন্ন করতে সমর্থ।
- বেতার তরঙ্গ অপেক্ষা একটি লেজার বীম অনেক বেশি তথ্য বহন করতে পারে বলে এই প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থায় বিপ­ব সাধন করতে পারে। 
- অপটিক্যাল যোগাযোগের ক্ষেত্রে একটি পাতলা সিলিকা অপটিক্যাল ফাইবারের ভিতর একটি মড্যুলেটেড লেজার বীমকে দীর্ঘ দূরত্বের মধ্যে তথ্য (ভয়েস, ফ্যাক্স, ভিডিও বা কম্পিউটার তথ্য/ডাটা) প্রেরণ করতে ব্যবহার করা হয়।
- প্রতি অপটিক্যাল ফাইবারে তথ্য প্রেরণ হার প্রতি সেকেন্ডে কয়েক হাজার মেগাবাইট।

উৎস: বাংলাপিডিয়া।
৫৭.
নিচের কোনটি আলফানিউমেরিক কোড?
  1. হেক্সাডেসিমেল
  2. ইউনিকোড
  3. অক্টাল
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
ইউনিকোড
উত্তর
সঠিক উত্তর:
ইউনিকোড
ব্যাখ্যা
আলফানিউমেরিক কোড: কম্পিউটার সিস্টেমে সংখ্যাসূচক(০-৯) চিহ্নের পাশাপাশি বিভিন্ন বর্ণ (a-z,A-Z) ও বিভিন্ন গাণিতিক এবং বিশেষ চিহ্ন (+,$,⋆,#,% ইত্যাদি) ব্যবহৃত হয়। এসকল সংখ্যা, বর্ণ ও চিহ্নের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে আলফানিউমেরিক কোড বলে।
বিভিন্ন আলফানিউমেরিক কোড-
1. ইবিসিডিক (EBCDIC)
2. অ্যাসকি (ASCII)
3. ইউনিকোড (Unicode)

(রেফারেন্সঃ একাদশ দ্বাদশ শ্রেনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
৫৮.
নিচের কোনটি বাংলাদেশের স্যাটেলাইট পরিচালনা প্রতিষ্ঠান?
  1. BCSL
  2. BCSCL
  3. BSCL
  4. BCESL
সঠিক উত্তর:
BSCL
উত্তর
সঠিক উত্তর:
BSCL
ব্যাখ্যা
- বাংলাদেশের স্যাটেলাইট পরিচালনা প্রতিষ্ঠানের বর্তমান নাম - বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL)।
- এটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1) এর উৎক্ষেপণ পরবর্তী কার্যক্রম পরিচালনা, স্থল স্টেশন থেকে উপগ্রহকে নিয়ন্ত্রণ করা, বিপনন ও বিক্রয় সেবা ইত্যাদির জন্য BSCL কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BCSCL)।
- ১৬ আগস্ট ২০২০ কোম্পানির নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL) করা হয়।

উৎস: বিএসসিএল ওয়েবসাইট
৫৯.
Microsoft Disk Operating System হলো এক ধরণের -
  1. ডেডিকেটেড অপারেটিং সিস্টেম
  2. ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
  3. টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
  4. রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
- যে অপারেটিং সিস্টেম একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলে।
- ব্যাচ প্রসেসিং-এর বৈশিষ্ট্য হলাে একটি নির্দিষ্ট সময়ে এটি শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে।
- এখানে মাল্টিপ্রোগ্রামিং বা টাইমশেয়ারিং-এর কোনাে সুযােগ নেই।
- এর আরেকটি বৈশিষ্ট্য হলো একটি প্রােগ্রাম যখন পরিচালনা করা শুরু হয়, তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রােগ্রাম তার কার্যক্রম শুরু করতে পারে না।
- এই অপারেটিং সিস্টেমটি মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে প্রাথমিক অপারেটিং সিস্টেম ছিল।
- মাইক্রোকম্পিটারে ব্যবহৃত CP/M, MS-DOS এবং PC-DOS গুলোও ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৬০.
লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মিত?
  1. IEEE 802.16
  2. IEEE 802.11
  3. IEEE 802.15
  4. IEEE 802
সঠিক উত্তর:
IEEE 802
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802
ব্যাখ্যা
IEEE 802:
The founders of the IEEE Local Area Network Standards Committee (LMSC) began discussing standardization opportunities in 1979, submitting a project proposal "Local network for Computer Interconnection" through the IEEE Computer Society to the IEEE in August 1979 that was formally approved by the IEEE on 13 March 1980.

Currently,  the IEEE 802 family of standards consists of  71 published standards with 54 under development.
The most widely used IEEE 802 standards are for Ethernet, Bridging and Virtual Bridged LANs Wireless LAN, Wireless PAN, Wireless MAN, Wireless Coexistence, Media Independent Handover Services, and Wireless RAN with a dedicated Working Group providing focus for each area.

Source: IEEE website.

LAN, MAN, PAN সবগুলো নেটওয়ার্কই 802 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মিত।
802 স্ট্যান্ডার্ডের বিভিন্ন ভার্সন বিভিন্ন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
যেমন,
- 802.11 ওয়াফাইয়ের (Wireless LAN ) জন্য,
- Bluetooth এর 802.15,
- WIMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16
৬১.
নিচের কোনটি ই-কমার্স সাইট নয়?
  1. Amazon
  2. Tesla
  3. Alibaba
  4. Flipkart
সঠিক উত্তর:
Tesla
উত্তর
সঠিক উত্তর:
Tesla
ব্যাখ্যা
টেসলা বিশ্বের অন্যতম একটি ইলেকট্রিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।

Amazon - যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট
Alibaba - চীনভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট
Flipkart - ভারতের ই-কমার্স সাইট (বর্তমান মালিকানা - ওয়ালমার্টের)
৬২.
শুদ্ধ বানান কোনটি? 
  1. তিতীর্ষু
  2. তিতির্ষু
  3. তীতীর্ষু
  4. তিতির্শু
সঠিক উত্তর:
তিতীর্ষু
উত্তর
সঠিক উত্তর:
তিতীর্ষু
ব্যাখ্যা
শুদ্ধ বানান: তিতীর্ষু 
অর্থ: পার হতে ইচ্ছুক, তরণেচ্ছু 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
৬৩.
কোকিল : কলকণ্ঠ : : ময়ূর : ?
  1. নোটন 
  2. মধুপ
  3. আর্ঘা 
  4. কেকী
সঠিক উত্তর:
কেকী
উত্তর
সঠিক উত্তর:
কেকী
ব্যাখ্যা
কোকিল এর প্রতিশব্দ : 
- কোয়েল 
- পিক
- পরভৃত
- পরপুষ্ট 
- অন্যভৃত,
- কাকপুষ্ট,
- কলঘোষ,
- বসন্তসখ,
- বসন্তী
- বসন্তদূত,
- বসন্তঘোষ
- মধুবন,
- মধুঘোষ,
- কুহুমন্দ্র,
- কোয়েলিয়া
- কাকপুচ্ছ
- কলকণ্ঠ

'ময়ূর'- এর প্রতিশব্দ : কলাপী, কেকী, শিখা, শিখণ্ডী, বর্হী,,বর্হিণ
'কবুতর' এর প্রতিশব্দ : পারাবত, পায়রা, নোটন 
'মৌমাছি' এর প্রতিশব্দ : আর্ঘা,  মধুপ , মধুকর 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
৬৪.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
JAK, KBL, LCM, MDN, ? 
  1. EON
  2. NEO
  3. MEN
  4. NEM
সঠিক উত্তর:
NEO
উত্তর
সঠিক উত্তর:
NEO
ব্যাখ্যা
এখানে, 
১ম বর্ণ সিরিজ =J, K, L, M, N
২য় বর্ণ সিরিজ = A, B, C, D, E
৩য় বর্ণ সিরিজ = K, L, M, N, O
৬৫.
চৈত্র : বৈশাখ :: বসন্ত : ? 
  1. গ্রীষ্ম
  2. বর্ষা
  3. শীত
  4. শরৎ
সঠিক উত্তর:
গ্রীষ্ম
উত্তর
সঠিক উত্তর:
গ্রীষ্ম
ব্যাখ্যা
চৈত্রের পর বৈশাখ আসে।  
বসন্ত ঋতুর পর গ্রীষ্ম আসে।
৬৬.
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 3। তাদের বর্গের যোগফল 369 হলে, তাদের যোগফল কত? 
  1. 21
  2. 25
  3. 27
  4. 23
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
ধরি, 
একটি সংখ্যা x 
অপর সংখ্যা x + 3 

প্রশ্নমতে, 
(x + 3)2 + x2 = 369
x2 + x2 + 6x + 9 = 369 
2x2 + 6x + 9 - 369 = 0
2x2 + 6x - 360 = 0
x2 + 3x - 180 = 0
x2 -12x + 15x - 180= 0 
x(x - 12) + 15(x - 12) = 0
(x - 12)(x +15 ) = 0
হয়                             অথবা
 x - 12 = 0                x +15 = 0 
x = 12                      x = - 15 [গ্রহণযোগ্য নয়] 

একটি সংখ্যা 12 
অপর সংখ্যা 12 + 3  =15 
তাদের যোগফল = 12 + 15 
                          = 27 
৬৭.
মামুন উত্তর দিকে 20 মিটার হাঁটার পর ডানদিকে ঘুরে 30 মিটার হাঁটলো ৷ এরপর সে আবার ডানে ঘুরে 35 মিটার হাঁটলো এরপর, বাম দিকে ঘুরে 15 মিটার গেলো এবং সবশেষে বায়ে ঘুরে 15 মিটার হাঁটলো৷ সে যাত্রাস্থান থেকে কোনদিকে এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে?
  1. 55 মিটার পশ্চিমে
  2. 25 মিটার দক্ষিণে
  3. 45 মিটার পূর্বে
  4. 35 মিটার পূর্বে
সঠিক উত্তর:
45 মিটার পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
45 মিটার পূর্বে
ব্যাখ্যা



   

 যাত্রা স্থান A এবং গন্তব্যস্থান B 
দৃরত্ব AF = (30 + 15) মিটার = 45 মিটার
৬৮.
3, 4, 7, 8, 11, 12, ... পরবর্তী সংখ্যাটি কত? 
  1. 18
  2. 16
  3. 15
  4. 17
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
এখানে 
দুটি সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ = 3, 7,11, ...
যা 4 করে বাড়ছে

২য় সিরিজ =  4, 8, 12, ...
যা 4 করে বাড়ছে
৬৯.
ঘড়িতে যখন ৪টা ৩০ বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. 65°
  2. 95°
  3. 105°
  4. 45°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M=30 মিনিট, H=4 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 4) / 2। 
= । 330 - 240 / 2।
= । 90/2।
= 45°
৭০.
একটি ছেলের ছবি দেখিয়ে শারমিন বললো, 'সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে' ছেলেটি শারমিনের কী হয়? 
  1. ভাইয়ের ছেলে
  2. ভাই
  3. চাচা
  4. দেবর
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
শারমিনের দাদার একমাত্র সন্তান শারমিনের বাবা।  
শারমিনের বাবার ছেলে হলো তার ভাই।
৭১.
x, x + 2, x + 4 ,x + 6 এবং x + 8 এর গড় 11 হলে, শেষের তিনটি সংখ্যার গড় কত? 
  1. 9
  2. 11
  3. 13
  4. 15
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
এখানে, 
{x + (x + 2)+ (x + 4) +( x + 6) + (x + 8)}/5 =  11
x + x + 2 + x + 4 + x + 6 + x + 8 = 55 
5x + 20 = 55
5x = 55 - 20
5x = 35 
x = 35/5
x = 7 

শেষের তিনটি সংখ্যা = 7 + 4 ,7 + 6 এবং 7 + 8
                                = 11,13 এবং 15 

শেষের তিনটি সংখ্যার গড় = (11 + 13 +15)/3 
                                         = 39/3 
                                          = 13
৭২.
‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে প্রকাশিত পুস্তিকার সাথে জড়িত ছিলেন না -
  1. নূরুল হক
  2. কাজী মোতাহার হোসেন
  3. আবুল মনসুর আহমদ
  4. অধ্যাপক আবুল কাশেম
সঠিক উত্তর:
নূরুল হক
উত্তর
সঠিক উত্তর:
নূরুল হক
ব্যাখ্যা

- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ প্রকাশিত হয়।
- এই পুস্তিকার সাথে জড়িত ছিলেন-
সম্পাদক- অধ্যাপক আবুল কাশেম।
অন্যান্য লেখক -কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ।
- তমদ্দুন মজলিসের উদ্যোগে ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। এর আহবায়ক মনোনীত হন নূরুল হক ভূঁইয়া।

তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।

৭৩.
ছয় দফার তৃতীয় দফার বিষয়বস্তু কী?
  1. রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক
  2. প্রতিরক্ষা বিষয়ক
  3. মুদ্রা ও অর্থবিষয়ক
  4. বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য
সঠিক উত্তর:
মুদ্রা ও অর্থবিষয়ক
উত্তর
সঠিক উত্তর:
মুদ্রা ও অর্থবিষয়ক
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে '৬ দফা দাবি' পেশ করেন।
- আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।
- ছয় দফার তৃতীয় দফা হলো - মুদ্রা ও অর্থবিষয়ক
এ বিষয়ক বিকল্পসহ দুটি প্রস্তাব করা হয়।
যথা-
ক) সহজ ও অবাধ বিনিময়যোগ্য দুটি পৃথক মুদ্রা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য প্রচলন করতে হবে। এজন্য দুই প্রদেশেদুইটি পৃথক স্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। অথবা,
খ) একটি কেন্দ্রিয় ফেডারেল ব্যাংকের অধীনে দুই প্রদেশে দুটি রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে এবং দুই প্রদেশের জন্য অভিন্ন মুদ্রা প্রচলন করতে হবে। তবে এ ক্ষেত্রে সংবিধানে এমন বিধান থাকতে হবে যাতে এক প্রদেশের মুদ্রা অন্য প্রদেশে পাচার না হয়।

- চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)।
- পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)।
- ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৪.
বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয় হয় কোন সংশোধনীর মাধ্যমে?
  1. ত্রয়োদশ সংশোধনী
  2. চতুর্দশ সংশোধনী
  3. পঞ্চদশ সংশোধনী
  4. সপ্তদশ সংশোধনী
সঠিক উত্তর:
চতুর্দশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
চতুর্দশ সংশোধনী
ব্যাখ্যা

চতুর্দশ সংশোধনী:
- উত্থাপন:.২০০৪ সালের ২৭ মার্চ।
- উত্থাপনকারী:আইনমন্ত্রী মওদুদ আহমেদ এই সংশোধনীটি উত্থাপন করেন।
- গৃহীত: ১৬ মে ২০০৪।
- রাষ্ট্রপতির সম্মতি লাভ: ১৭ মে ।

বিষয়বস্তু:
- এ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়।
- এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শনের বিধান করা হয়।
- এ সংশোধনীর মাধ্যমে ৬৫(৩) নং অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫টি করা হয়।

তথ্যসূত্র- বাংলাদেশের সংবিধান।

৭৫.
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১৯৫১
  2. ১৯৬১
  3. ১৯৭০
  4. ২০১৭
সঠিক উত্তর:
২০১৭
উত্তর
সঠিক উত্তর:
২০১৭
ব্যাখ্যা

- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর জেলার নশিপুরে অবস্থিত।
- এটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে একটি গবেষণা কেন্দ্র হিসেবে পরিচালিত হয়।
- বর্তমানে এর অধীনে ৫টি আঞ্চলিক কেন্দ্র ও ২টি বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে।
- গবেষণায় অবদানের জন্যে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করে।
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ১৯৬১ প্রতিষ্ঠিত হয়েছে।
- BRRI (Bangladesh Rice Research Institute) গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। এটি ১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র -বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

৭৬.
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা/দপ্তর কোনটি?
  1. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)
  2. কৃষি গবেষণা অধিদপ্তর
  3. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

বাংলাদেশের কৃষি মন্ত্রনালয়ের অধীনস্থ সংস্থা/দপ্তর মোট ১৮টি।
উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা হচ্ছে -
- BADC
- কৃষি গবেষণা অধিদপ্তর
- BARI
- BRRI
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
- জাতীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ইত্যাদি।

তথ্যসূত্র - কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

৭৭.
‘ওরাঁও’ নৃ-গোষ্ঠী কোন অঞ্চলে বাস করে?
  1. পার্বত্য চট্টগ্রাম
  2. শেরপুর
  3. মৌলভীবাজার
  4. বগুড়া
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা

- ‘ওরাঁও’ নৃ-গোষ্ঠীর বসবাস রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া।
- কুঁড়ুখ ও সাদরি ভাষা : ওঁরাও নৃ-গোষ্ঠী।
- এরা আদি-অস্ট্রেলীয়।
- এরা পিতৃতান্ত্রিক।
- এরা প্রকৃতি উপাসক।
- গারোদের বসবাস ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও টাঙ্গাইলের নলিতাবাড়ি।
- মণিপুরীদের বসবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে।

তথ্যসূত্র- সমাজবিজ্ঞান ২য় পত্র , উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

৭৮.
গনভোটের বিধান বাতিল করা হয় কবে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৯১ সালে
  3. ২০০১ সালে
  4. ২০১১ সালে
সঠিক উত্তর:
২০১১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১১ সালে
ব্যাখ্যা

- রাষ্ট্রের অতিগুরুত্বপুর্ন কোন বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহন করা হয় তাকে গণভোট বা Referendum বলা হয়।
- যখনই কোন ক্রান্তিকাল উপস্থিত হয়, তখন সেই সমস্যা থেকে উত্তরণের জন্য জনমত যাচাই করা হয় গনভোটের মাধ্যমে।
- সংবিধানের পঞ্চম সংশোধনীতে গনভোটের বিধান আওতাভুক্ত করা হয়েছিল।
- কিন্তু ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে গনভোটের বিধান বাতিল করা হয়।
- গণভোট সংক্রান্ত দুটি অনুচ্ছেদ : ৪৮ এবং ৫৬. তবে বর্তমানে এই অনুচ্ছেদ দুটিতে গনভোটের বিধান আর নেই।
- বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার –
- বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৩০ মে জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ। (প্রশাসনিক )
- দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ১ মার্চ এরশাদের সমর্থন যাচাই। (প্রশাসনিক)
- তৃতীয় গণভোট - ১৫ সেপ্টেম্বর, ১৯৯১ , সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব (একমাত্র সাংবিধানিক )।

তথ্যসূত্র- বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রথম আলো।

৭৯.
ইনডেমনিটি অধ্যাদেশ (Indemnity Ordinance) কী?
  1. বিচারকার্যকে সহযোগিতা সংক্রান্ত অধ্যাদেশ বা আইন
  2. রাষ্ট্রপতি ঘোষিত আইন
  3. বিচারকার্যকে বাধা প্রধান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন
  4. সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আইন
সঠিক উত্তর:
বিচারকার্যকে বাধা প্রধান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন
উত্তর
সঠিক উত্তর:
বিচারকার্যকে বাধা প্রধান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন
ব্যাখ্যা

- ইনডেমনিটি হলো কোন বিচারকার্যকে বাধা প্রধান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন। কোনো অভিযান বা অভ্যুত্থানের ক্ষয়ক্ষতি আদালতের বহির্ভূত রাখার জন্য আইনসভা যে বিল পাস করে তাকেই ইনডেমনিটি বিল বলে।

- বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িতদের দায়মুক্তি করে ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে প্রথম ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন।
- ১৯৭৯ সালের ৫ এপ্রিল জাতীয় সংসদে গৃহিত সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সরকার ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক বৈধতা প্রদান করে।
- দ্বিতীয় ইনডেমনিটি অধ্যাদেশ ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে পাস হয় (এরশাদের ক্ষমতাকে বৈধকরণ) এবং সংবিধানের সপ্তম সংশোধনীতে এটি অন্তর্ভুক্ত' করা হয়।
- ২০০২ সালের অপারেশন ক্লিন হার্টের বৈধতা প্রদান করার জন্য ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি তৃতীয় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়।
- ১৯৯৬ সালের ১২ নভেম্বর সপ্তম জাতীয় সংসদে ইনডেমনিটি আইন বাতিল করেন।

তথ্যসূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।

৮০.
সংবিধান অনুযায়ী কোনটির ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসরণে বাধ্য নয়?
  1. জরুরি অবস্থা জারি
  2. সংসদ ভেঙ্গে দেওয়া
  3. প্রধান বিচারপতি নিয়োগ
  4. ক ও খ
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি নিয়োগ
উত্তর
সঠিক উত্তর:
প্রধান বিচারপতি নিয়োগ
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কর্ম সম্পাদন করে থাকেন।
- জরুরি অবস্থা জারি, সংসদ অধিবেশন আহবান, স্থগিত বা ভঙ্গ করা, প্রধানমন্ত্রী ব্যতীত মন্ত্রীসভার অন্যান্য সদস্যের নিয়োগ সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করে থাকেন।
- সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসরণে বাধ্য নয়।

(সূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান ও বাংলাপিডিয়া)

৮১.
কোন সংস্থার নির্দেশনায় বাংলাদেশ সরকার ‘দারিদ্র্য বিমোচন কৌশলপত্র' (PRSP) গ্রহণ করে?
  1. IFC
  2. IMF
  3. IDA
  4. IBRD
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

- 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Poverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র)।
- আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP।
- বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

তথ্যসূত্র- IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।

৮২.
স্বাধীন বাংলাদেশের এ পর্যন্ত মোট কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ৯ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা

- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- স্বাধীন বাংলাদেশের এ পর্যন্ত মোট ৮ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- যার মধ্যে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮।
- পাকিস্তান থাকাকালীন সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - ১৯৫৫ - ৬০ সাল।

তথ্যসূত্র- পরিকল্পনা কমিশন।

৮৩.
বর্তমানে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি কত?
  1. ৬.২২
  2. ৬.১৭
  3. ৫.৬০
  4. ৬.১০
সঠিক উত্তর:
৬.১৭
উত্তর
সঠিক উত্তর:
৬.১৭
ব্যাখ্যা

- চলতি ২০২১-২২ অর্থবছরে সাধারণ গড় মূল্যস্ফীতির হার বেড়ে ৬ দশমিক ১৭ শতাংশে উন্নীত হয়েছে।
- যা জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।
- ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ
- যা আগের মাসে ছিল ৫ দশমিক ৬০।
- তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশ।

তথ্যসূত্র- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

৮৪.
‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন’ কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. বাণিজ্য মন্ত্রণালয়
  2. খাদ্য মন্ত্রণালয়
  3. শিল্প মন্ত্রণালয়
  4. প্রধানমন্ত্রীর কার্যালয়
সঠিক উত্তর:
শিল্প মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
শিল্প মন্ত্রণালয়
ব্যাখ্যা

- ১৬ই মে ১৯৮৩ সালে তৎকালীন মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী Science & Technology Division এর অধিনস্ত সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (CTL) ও আধাসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (BDSI)-কে একীভূত করে ২৫শে জুলাই ১৯৮৫ তারিখে বাংলাদেশ সরকারের জারীকৃত ‘দি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫’ -এর মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গঠিত হয়।
- ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনস্ত কৃষিপণ্য বিপনন ও শ্রেণী বিন্যাস পরিদপ্তরটি বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।
- উক্ত অধ্যাদেশটি ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮’ -তে পরিণত করা হয়েছে।
- বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধিনে বিএসটিআই একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

তথ্যসূত্র- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন।

৮৫.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কোন ক্রিকেটারের?
  1. সাকিব আল হাসান
  2. লিটন দাস
  3. তামিম ইকবাল
  4. মুশফিকুর রহিম
সঠিক উত্তর:
লিটন দাস
উত্তর
সঠিক উত্তর:
লিটন দাস
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হলো লিটন দাসের।
- গত ৬ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ১৪৩ বলে ১৭৬ রান করেন যা তামিম ইকবালের ১৫৮ রানের রেকর্ডকে টপকে যায়।
- তামিম ইকবাল একই সিরিজে ৩ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান করেন।
(সূত্র: ইএসপিএন ক্রিকইনফো)
৮৬.
মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন-
  1. কর্নেল এম এ জি ওসমানী
  2. কর্নেল এম এ রব
  3. এস. এ সামাদ
  4. এ কে খন্দকার
সঠিক উত্তর:
এ কে খন্দকার
উত্তর
সঠিক উত্তর:
এ কে খন্দকার
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন - কর্নেল এম এ জি ওসমানী।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন - এ কে খন্দকার।
- মুক্তিযুদ্ধে চিফ অব স্টাফ এর দায়িত্ব পালন করেন - কর্নেল এম এ রব।
- জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি সিলেট জেলায়।
- মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় : এস এ সামাদ প্রতিরক্ষা সচিব।

সূত্র-বাংলাপিডিয়া।
৮৭.
ইউক্রেনের রুশ ভাষাভাষী অঞ্চল 'দোনেৎস্ক' কত সালে স্বাধীনতা ঘোষণা করে?
  1. ২০২১
  2. ২০২২
  3. ২০১৮
  4. ২০১৪
সঠিক উত্তর:
২০১৪
উত্তর
সঠিক উত্তর:
২০১৪
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন।
- ২০১৪ সাল থেকেই এই অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে।
- বর্তমানে (এপ্রিল, ২০২২) এই ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।

এক নজরে দোনেৎস্ক:
রাষ্ট্রীয় নাম - Donetsk People's Republic
রাজধানীর নাম - দোনেৎস্ক
প্রতিষ্ঠা - ৭ এপ্রিল, ২০১৪
স্বাধীনতা ঘোষণা - ১২ মে ২০১৪
আয়তন - ৮,৯০২ বর্গকিমি
ভাষা - রুশ
মুদ্রা - রাশিয়ান রুবল

এক নজরে লুহানস্ক:
রাষ্ট্রীয় নাম - Luhansk People's Republic
রাজধানী - লুহানস্ক
প্রতিষ্ঠা - ২৭ এপ্রিল, ২০১৪
স্বাধীনতা ঘোষণা - ১২ মে ২০১৪
আয়তন - ৮,৩৭৭ বর্গকিমি
ভাষা - রুশ
মুদ্রা - রাশিয়ান রুবল

উৎস: আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।
৮৮.
উই রিভার চুক্তি (Wye River Memorandum) স্বাক্ষরিত হয় কোন দুটি পক্ষের মধ্যে?
  1. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  2. আরব দেশ সমূহ ও ইসরায়েল
  3. আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য
  4. ইসরায়েল ও PLO
সঠিক উত্তর:
ইসরায়েল ও PLO
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল ও PLO
ব্যাখ্যা
উই রিভার চুক্তি (Wye River Memorandum)
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে গিয়ে অচলাবস্থা সৃষ্ঠি হলে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রত্যক্ষ মধ্যস্থতায় উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের সময়কাল - ২৩ অক্টোবর, ১৯৯৮ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
- পক্ষসমূহ - PLO ও ইসরায়েল

উৎস: ব্রিটানিকা
৮৯.
'সবুজ বিপ্লব' - এর সাথে সম্পর্কিত নিচের কোনটি?
  1. First Agricultural Revolution
  2. Second Agricultural Revolution
  3. Third Agricultural Revolution
  4. সবগুলো
সঠিক উত্তর:
Third Agricultural Revolution
উত্তর
সঠিক উত্তর:
Third Agricultural Revolution
ব্যাখ্যা
সবুজ বিপ্লব (Green Revolution)
সবুজ বিপ্লব (Green Revolution)  বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ­ব’ হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে - দ্রুত পরিবর্তন অর্থে।
⤇ এ পরিবর্তন এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে। এই পরিবর্তন সাধিত হয়েছে নিরবে-নিভৃতে, বিশ্বের অসংখ্য মানুষের ক্ষুধা নিবারণের জন্যে।
⤇  ১৯৫০ ও ৬০ - এর দশকে এই বিপ্লব সংঘটিত হয়। এটি “Third Agricultural Revolution” নামেও অভিহিত করা হয়।
⤇ মার্কিন কৃষিবিদ অধ্যাপক নরম্যান আর্নেস্ট বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
⤇ ১৯৪০ এর দশকে নরম্যান বোরলগ কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের গমের ব্যাপক ফলনের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়। পরবর্তীতে এতে আরও নানা অনুষঙ্গ যুক্ত হয় যার ফলে কয়েক দশকের মধ্যেই বিশ্বে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়।

উৎস: ব্রিটানিকা ও যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৯০.
'সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স' কোন দেশের বিমান সংস্থা?
  1. রাশিয়া
  2. বেলজিয়াম
  3. গ্রিস
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
কয়েকটি বিখ্যাত এয়ারলাইন্স:

যুক্তরাষ্ট্র -- কন্টিনেন্টাল এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স।
রাশিয়া -- এরোফ্লোট (Aeroflot),
ফিনল্যান্ড -- ফিন এয়ার (Finnair)
বেলজিয়াম -- সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স
গ্রিস -- অলিম্পিক এয়ারওয়েজ

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট
৯১.
নিম্নের কোন সভ্যতা মধ্য আমেরিকা অঞ্চলে বিকশিত হয় নি?
  1. অ্যাজটেক সভ্যতা
  2. ওলমেক সভ্যতা
  3. ইনকা সভ্যতা
  4. মায়া সভ্যতা
সঠিক উত্তর:
ইনকা সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ইনকা সভ্যতা
ব্যাখ্যা
মেসোআমেরিকা হলো বর্তমান মেক্সিকো এবং মধ্য আামেরিকা নিয়ে গঠিত অঞ্চল। ১৬ শতকে স্পেনিশদের আর্বিভাবের পূর্বে মেক্সিকো ও মধ্য আমেরিকা অঞ্চল মেসোআমেরিকা হিসেবে অভিহিত।

মেসোআমেরিকা অঞ্চলে স্থানীয় আদিবাসীদের দ্বারা বেশ কয়েকটি বিখ্যাত সভ্যতা গড়ে উঠেছিলো। এগুলোর মধ্যে ওলমেক সভ্যতা, মায়া সভ্যতা ও অ্যাজটেক সভ্যতা প্রধান।
এদের মধ্যে ওলমেক সভ্যতা হলো প্রথম মেসোআমেরিকান সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতা হলো সর্বশেষ মেসোআমেরিকান সভ্যতা।

অন্যদিকে,
ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিকশিত হয়েছিলো।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৯২.
কপ-২৬ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কত ডিগ্রির মধ্যে রাখার অঙ্গীকার করা হয়েছে?
  1. ১.০
  2. ১.৫
  3. ১.৭
  4. ১.৬৭
সঠিক উত্তর:
১.৫
উত্তর
সঠিক উত্তর:
১.৫
ব্যাখ্যা
কপ-২৬ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রির মধ্যে রাখার কথা বলা হয়েছে।
- কপ ২৬ সম্মেলন থেকে তারা বলেছে যে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে একসাথে কাজ করবে।
- কিন্তু ২০২১ সালে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে তা ১.৭ থেকে ২.৭ ডিগ্রী পর্যন্ত।
- বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ হলো চীন ও যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ২৬তম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: ukcop26.org
৯৩.
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ওয়াশিংটন
  3. প্যারিস
  4. জেনেভা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD):
UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development।
- জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে - UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ।
- জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।


এক নজরে UNCTAD -
প্রতিষ্ঠাকাল -- ৩০ ডিসেম্বর, ১৯৬৪ সাল
প্রতিষ্ঠার স্থান -- জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের প্রস্তাবের মাধ্যমে
সদস্য সংখ্যা -- ১৯৫টি দেশ
সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড

উৎস: UNCTAD ওয়েবসাইট।
৯৪.
নিচের কোন দেশটি কোনো বহিঃশক্তির উপনিবেশ ছিলো না?
  1. কাতার
  2. ওমান
  3. পাকিস্তান
  4. লিবিয়া
সঠিক উত্তর:
ওমান
উত্তর
সঠিক উত্তর:
ওমান
ব্যাখ্যা
এক নজরে ওমান:
দেশের নাম – ওমান
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Sultanate of Oman
রাজধানী – মাসকট (Muscat)
রাষ্ট্রীয় ভাষা – আরবি
রাষ্ট্রধর্ম - ইসলাম
মুদ্রার নাম - রিয়াল (Rial Omani)
শাসন/সরকার ব্যবস্থা - পরম রাজতন্ত্র (Abosulote Monarchy)
সংসদের/উপদেষ্টা পরিষদের নাম - Council of Oman (২ কক্ষ বিশিষ্ট)।
    উচ্চকক্ষ - Council of State (আসন – ৮৫টি) ও
    নিম্নকক্ষ - Consultative Assembly (আসন – ৮৬টি)
উপনিবেশ – পর্তুগীজ ও পার্সিয়ানদের দ্বারা কয়েকবার আক্রমনের স্বীকার হলেও দীর্ঘ সময় কোনো দেশের উপনিবেশ ছিলো না।
-----------------
অন্যদিকে,
কাতার - দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের দখলে ছিলো। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন কাতারের বৈদেশিক নীতি নিয়ন্ত্রণ করতো। ১৯৭১ সালে ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
পাকিস্তান - প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনাধীন ছিলো। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে।
লিবিয়া - দীর্ঘদিন অটোমান ও ইতালিয়ান উপনিবেশ ছিলো এবং ১৯৫১ সালে স্বাধীনতা লাভ করে।

উৎস: ব্রিটানিকা
৯৫.
টেকসই উন্নয়ন নীতিমালা সংক্রান্ত এজেন্ডা - ২১ গৃহীত হয় কোন সম্মেলনে?
  1. জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন
  2. জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন
  3. টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন
  4. টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন
সঠিক উত্তর:
জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন/ধরিত্রী সম্মেলন:
১৯৮৮ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ধরিত্রী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।
- সম্মেলনটির পূর্ণনাম - United Nations Conference on Environment and Development।
- এটিকে “ধরিত্রী সম্মেলন” (Earth Summit) ও বলা হয়।
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন, ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি “রিও সম্মেলন” (Rio Conference) নামে পরিচিত হয়।

ধরিত্রী সম্মেলনে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে -
- “টেকসই উন্নয়ন কমিশন” (Commission on Sustainable Development) গঠিত হয়।
- রিও ঘোষণা (Rio Declaration) - পরিবেশ ও উন্নয়ন বিষয়ে রিও ঘোষণা হচ্ছে - রাষ্ট্রসমূহের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত কয়েকটি নীতিমালা। এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে - polluter pays principle।
- এজেন্ডা - ২১ (Agenda - 21) - এই সম্মেলনে গৃহীত টেকসই উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও উন্নয়নের জন্য বৈশ্বিক পরিকল্পনাকে এজেন্ডা - ২১ বলা হয়।
- বন নীতির দলিল - বিশ্বব্যাপী বন রক্ষার জন্য কয়েকটির নীতির লিখিত দলিল প্রণয়ন।
- ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ও Convention on Biological Diversity গৃহীত ও স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।

উৎস: জাতিসংঘ ও ব্রিটানিকা ওয়েবসাইট।

উল্লেখ্য,
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন - স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
- টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন - দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন - তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
৯৬.
নিচের কোন দেশটি NPT চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ইরান
  2. ইসরাইল
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ইসরাইল
ব্যাখ্যা
Non-Proliferation of Nuclear Weapons (NPT) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।

রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, ইরানসহ চুক্তিটির মোট অংশীদার ১৯১টি দেশ।
বাংলাদেশ ৩১ আগস্ট ১৯৭৯ চুক্তিটি অনুমোদন করে।

ভারত, পাকিস্তান, ইসরাইল, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া (প্রত্যাহারকারী) NPT চুক্তিতে স্বাক্ষর বা অনুমোদন করেনি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৯৭.
ওপেক (OPEC) প্রতিষ্ঠিত হয় ________ সালে।
  1. ১৯৫৭
  2. ১৯৫৮
  3. ১৯৬০
  4. ১৯৬৪
সঠিক উত্তর:
১৯৬০
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০
ব্যাখ্যা
ওপেক (OPEC):
OPEC - এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries। OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃ রাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ - ভেনেজুয়েলা।

এক নজরে ওপেক -
প্রতিষ্ঠাকাল -- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল
প্রতিষ্ঠার স্থান -- বাগদাদ, ইরাক
প্রতিষ্ঠাকালীন সম্মেলন -- বাগদাদ সম্মেলন (১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০)
প্রতিষ্ঠাকালীন সদস্য -- ৫টি দেশ (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা)
সদস্য সংখ্যা -- ১২টি দেশ
(প্রতিষ্ঠাকালীন ৫টি + লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, গেবন, গিনি বিসাউ ও কঙ্গো) [উল্লেখ্য - ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে।] 
সদরদপ্তর -- ভিয়েনা, অস্ট্রিয়া
(১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত এর সদরদপ্তর ছিলো সুইজারল্যান্ডের জেনেভায়। ১ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে ভিয়েনাতে স্থানান্তর করা হয়)

উৎস: OPEC ওয়েবসাইট।
৯৮.
'আন্তর্জাতিক তারিখ রেখা' কোন প্রণালী অতিক্রম করেছে?
  1. দার্দানেলিস প্রণালী
  2. বেরিং প্রণালী
  3. ডোভার প্রণালী
  4. মালাক্কা প্রণালী
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
ব্যাখ্যা
- আন্তর্জাতিক তারিখ রেখা বা ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- ইহা বেরিং প্রণালী দিয়ে অতিক্রম করেছে। 
- বেরিং প্রণালি রাশিয়ার এশিয়া অংশকে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে পৃথক করেছে। অর্থাৎ বেরিং প্রণালি এশিয়া ও উত্তর আমেরিকাকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে।
- বেরিং প্রণালি বেরিং সাগরের সাথে চুকচি সাগরের সংযোগ সাধন করেছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস, ব্রিটানিকা।
৯৯.
'ফুরমোন পাহাড়' কোন জেলায় অবস্থিত?
  1. বান্দরবন
  2. সিলেট
  3. রাঙামাটি
  4. খাগড়াছড়ি
সঠিক উত্তর:
রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা
রাঙামাটি জেলার দর্শনীয় স্থান:
- শুভলং ঝর্না
- ফুরমোন পাহাড়
- কাপ্তাই লেক
- ঝুলন্ত ব্রিজ
- যমচুক
- রাজবন বিহার ইত্যাদি

উৎস: রাঙামাটি জেলা ওয়েবসাইট।
১০০.
নিচের কোনটি বাংলাদেশ সরকার প্রণীত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা নয়?
  1. CDMP
  2. SFDRR
  3. NPDM
  4. NDMAC
সঠিক উত্তর:
SFDRR
উত্তর
সঠিক উত্তর:
SFDRR
ব্যাখ্যা
- উল্লিখিত অপশন সমূহের মধ্যে SFDRR (Sendai Framework for Disaster Risk Reduction) হলো জাতিসংঘের উদ্যোগে ২০১৫ সালে জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলনে গৃহীত পরিকল্পনা।
- এই পরিকল্পনার মেয়াদকাল ২০১৫-২০৩০। SFDRR পরিকল্পনায় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সাতটি লক্ষ্য নির্ধারণ করা হয়।
অন্যদিকে
- NDMAC : National Disaster Management Advisory Committee
- DDMC : District Disaster Management Committee
- UZDMC : Upazila Disaster Management Committee.
- UDMC: Union Disaster Management Committee
- CDMP: Comprehensive Disaster Management Programme
- NPDM: National Plan for Disaster Management

সূত্রঃ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা - ২০১৫, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১০১.
বিশ্বের দীর্ঘতম অবসামুদ্রিক উপবদ্বীপ কোনটি?
  1. Sunda Trench
  2. Eighty-five Ridge
  3. Bengal Fan
  4. Ganga Trough
সঠিক উত্তর:
Bengal Fan
উত্তর
সঠিক উত্তর:
Bengal Fan
ব্যাখ্যা
- বঙ্গীয় গভীর সমুদ্র উপবদ্বীপ (Bengal Deep Sea Fan)  বিশ্বের দীর্ঘতম অবসামুদ্রিক উপবদ্বীপ বঙ্গীয় উপবদ্বীপ যা Bengal Fan নামেও পরিচিত।
- পশ্চিম প্রান্তীয় অঙ্গ নিকোবর উপবদ্বীপ (Nicobar fan) সহ এর মোট আয়তন ৩ × ১০৬ বর্গ কিমি।
- বঙ্গীয় উপবদ্বীপ ২,৮০০ থেকে ৩,০০০ কিমি দীর্ঘ, ৮৩০ থেকে ১,৪৩০ কিমি প্রশস্ত এবং উত্তর বঙ্গোপসাগরের তলদেশে ১৬ কিলোমিটারেরও অধিক পুরু।
- বদ্বীপীয় সম্মুখখাত সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে পলিরাশি এই উপবদ্বীপে সঞ্চিত হয়।
- বঙ্গীয় গভীর সমুদ্র উপবদ্বীপকে তিনটি অংশে বিভক্ত করা যায়:
- উচ্চতর উপবদ্বীপ (upper fan), মধ্যবর্তী উপবদ্বীপ (middle fan) এবং নিম্নতর উপবদ্বীপ (lower fan)। 

উৎস: বাংলাপিডিয়া
১০২.
বাংলাদেশে কোন জেলায় আর্সেনিক দুষণীয় মাত্রায় পাওয়া গিয়েছে?
  1. কিশোরগঞ্জ
  2. চাঁদপুর
  3. সুনামগঞ্জ
  4. নীলফামারী
সঠিক উত্তর:
চাঁদপুর
উত্তর
সঠিক উত্তর:
চাঁদপুর
ব্যাখ্যা
- বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, গাঙ্গেয় পললভূমির ভূগর্ভস্থ জলস্তর জনগণের জন্য পানি সরবরাহে ব্যবহূত হচ্ছে। 
- প্রাকৃতিকভাবে এ পানিতে আর্সেনিক দূষণ ঘটছে, যা লক্ষলক্ষ মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে।
- বাংলাদেশে আর্সেনিক দুষণীয় মাত্রায় পাওয়া গেছে এমন এলাকাসমূহ প্রধানত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল (লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর) দক্ষিণ পশ্চিমাঞ্চল (কুষ্টিয়া, যশোর, ফরিদপুর) এবং পশ্চিমাঞ্চলীয় অংশে (নবাবগঞ্জ) সীমাবদ্ধ, যা গঙ্গা ব-দ্বীপ সমভূমির অন্তর্ভুক্ত। 

উৎস: বাংলাপিডিয়া
১০৩.
ভূপৃষ্ঠের সমচাপ সম্পন্ন স্থানসমূহ যোগকারী রেখাকে বলা হয়-
  1. আইসোথার্ম
  2. আইসোবার
  3. আইসোহাইট
  4. আইসােমার
সঠিক উত্তর:
আইসোবার
উত্তর
সঠিক উত্তর:
আইসোবার
ব্যাখ্যা
- আইসোথার্ম - সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোবার - সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোহাইট - সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখা।

(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১০৪.
হালদার প্রধান উপনদী কোনটি?
  1. ফেনী
  2. মাতামুহুরী
  3. ধুরুং
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
ধুরুং
উত্তর
সঠিক উত্তর:
ধুরুং
ব্যাখ্যা
হালদা নদী: 
পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎসারিত হয়ে ফটিকছড়ি উপজেলার উত্তর-পূর্ব কোণ দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। 
কালুরঘাটের কাছে এটি কর্ণফুলী নদীতে এসে মিশেছে। এর মোট দৈর্ঘ্য ৮০.৪৫ কিমি। 
হালদার প্রধান উপনদী ধুরুং খুবই খরস্রোতা।
এটি পার্বত্য এলাকার পাকশমিমুরা রেঞ্জ থেকে বের হয়ে পূর্বদিকে হালদা নদীর প্রায় সমান্তরালে সমগ্র ফটিকছড়ি উপজেলা ঘুরে পূর্ব ধলাই নামক স্থানে হালদা নদীর সঙ্গে মিলিত হয়েছে। 

উৎস: বাংলাপিডিয়া
১০৫.
'Bangladesh Climate and Disaster Risk Atlas' প্রতিবেদন অনুসারে, লবণাক্ততা ও ঘূর্ণিঝড় প্রবণ জেলা কয়টি?
  1. ১৬টি
  2. ১৩টি
  3. ১১টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা
১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) কর্তৃক প্রকাশিত Bangladesh Climate and Disaster Risk Atlas অনুসারে -
১. দেশে ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৩টি।
- কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী।

২. বন্যা প্রবণ জেলা - ১১টি।
- টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর।

৩. আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৬টি।
- সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।

৪. দেশে খরাপ্রবণ জেলা - ১৩টি।
- পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর। 

৫. খরার সঙ্গে বন্যা প্রবণ জেলা - ৬টি।
- রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া।

৬. বন্যা ও ভূমিকম্প প্রবণ জেলা - ৬টি।
-  লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর।

৭. লবণাক্ততা ও ঘূর্ণিঝড় প্রবণ জেলা - ১৬টি।
- যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

Source: পত্রিকা রিপোর্ট ও এডিবি ওয়েবসাইট।
১০৬.
'The Social Contract' গ্রন্থটির রচয়িতা কে?
  1. বার্ট্রান্ড রাসেল
  2. জ্যা জ্যাক রুঁশো
  3. ম্যাকিয়াভেলি
  4. টমাস হবস
সঠিক উত্তর:
জ্যা জ্যাক রুঁশো
উত্তর
সঠিক উত্তর:
জ্যা জ্যাক রুঁশো
ব্যাখ্যা
- ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর সবচেয়ে বিখ্যাত বই - The Social Contract.
- তার আরো কয়েকটি উল্লেখযোগ্য বই - Emile, Or Treatise on Education , The Cunning Man , Confessions.
- ম্যাকিয়াভেলি লেখা বিখ্যাত গ্রন্থের নাম- The Prince.
- টমাস হবসের গ্রন্থের নাম- Leviathan.
- বার্ট্রান্ড রাসেলের বিখ্যাত গ্রন্থের নাম Power: A New Social Analysis.

তথ্যসূত্র- ব্রিটানিকা।
১০৭.
সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে কোন সংস্থা?
  1. UNO
  2. IMF
  3. UNDP
  4. WTO
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
- সুশাসনের ধারণাটি বহুমাত্রিক।
- সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
- সুশাসনের ধারণা প্রথম পাওয়া যায় প্লেটোর 'The Republic' গ্রন্থে।
- UNDP সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে। 
- বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞাকে আরো সমৃদ্ধ করে UNDP বলে, ‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন’।

তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।