পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
২০২৫ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. বাংলাদেশ
  2. মালয়েশিয়া
  3. ভারত
  4. আরব আমিরাত
ব্যাখ্যা
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
- ২০২৫ সালের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফিকশ্চার প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
- ১৬ দলের অংশগ্রহণে ৪১ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২০২৫ সালের ১৮ জানুয়ারি।
- আয়োজক দেশ হিসেবে খেলবে মালয়েশিয়া।
- দেশটির চার স্টেডিয়ামে আয়োজিত হবে পুরো টুর্নামেন্ট।
- এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে সামোয়া। সরাসরি খেলবে বাংলাদেশ।
- ২০২৩ সালে সবশেষ আসরে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

২০২৫ সালের আসরের গ্রুপ ও দেশ   
এ গ্রুপ- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, মালয়েশিয়া
বি গ্রুপ- ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
সি গ্রুপ- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
ডি গ্রুপ- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, এশিয়া বাছাই।

সূত্র- আইসিসির ওয়েবসাইট।
.
নিচের কোনটি ম্যালওয়্যার?
  1. এবিজি
  2. নরটন
  3. লোকিবট
  4. পান্ডা
ব্যাখ্যা
ডার্কগেট, ইমোটেট ও লোকিবট রাশিয়ান বহুজাতিক সাইবার নিরাপত্তা ও অ্যান্টিভাইরাস সেবাদাতা ক্যাসপারস্কি প্রকাশিত রিপোর্টে বিশেষ তিনটি সুপার ম্যালওয়্যারের কথা বলেছে, যা স্বয়ংক্রিয়ভাবে তথ্য (ডেটা) চুরি করার জন্য বিশেষভাবে পরিচিত।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়‍্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সম্প্রতি, (২০২৪সালে) স্থানীয় সরকারের কতজন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে?
  1. ১০৫০ জন
  2. ১২৮০ জন
  3. ১৭৬০ জন
  4. ১৮৭৫ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্থানীয় সরকারের চার ধাপে সিটি করপোরেশনের মেয়রসহ এক হাজার ৮৭৫ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে
- ১২ সিটি করপোরেশনের মেয়র,
- ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান,
- ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান,
- ৪৯৩ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,
- ৪৯৪ মহিলা ভাইস চেয়ারম্যান ও
- ৩২৩ পৌরসভার মেয়র।

এ সংক্রান্ত ২০২৪ সালের  ১৮ আগস্ট ও ১৯ আগস্ট পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সূত্র- স্থানীয় সরকার বিভাগ।
.
নিচের কোনটি সরকারি নোট?
  1. ১০ টাকা
  2. ৫ টাকা
  3. ১০০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলাদেশে প্রচলিত সরকারি নোট ৩টি।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট। 
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে। 
- এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

• বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।

উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ।
.
২০২৪ সালে বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. শ্রীলঙ্কা
  2. ভুটান
  3. নেপাল
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের ২ থেকে ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বিমসটেক শীর্ষ সম্মেলন। তবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সাত জাতির আঞ্চলিক জোটের শীর্ষ নেতাদের সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে শীর্ষ সম্মেলন আয়োজন করবে বলে জানিয়েছে থাইল্যান্ড।

বিমসটেক
- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান ২০০৩ সালে যুক্ত হয়।
- এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।
.
২০২৪ সালে পিএফএ বর্ষসেরা ফুটবলার (পুরুষ) নির্বাচিত হয়েছেন কে?
  1. কোল পালমার
  2. ফিল ফোডেন
  3. লিওনেল মেসি
  4. ক্রিশ্চিয়ানো রোনালদো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব দিয়েছে

- ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি।
- ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন (পিএফএ)-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ২৪ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন।
- পিএফএ মূলত ইংলিশ ফুটবলারদের একটি সংগঠন।
- সেখানে খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এই মিডফিল্ডার। গেল মৌসুমে ১৯ গোল করার পাশাপাশি ৮টি গোলেও সহায়তা করেন ফোডেন। 
- মেয়েদের মধ্যে বর্ষসেরা ফুটবলার সিটিরই খাদিজা শ।

সূত্র- পিএফএ ওয়েবসাইট (লিংক)।
.
ফারাক্কা ব্যারেজ বাংলাদেশ সীমানা হতে কত কিলোমিটার দূরে অবস্থিত?
  1. ১৬.৫ কিলোমিটার
  2. ১৮.২ কিলোমিটার
  3. ১৪.২ কিলোমিটার
  4. ১৯.৬ কিলোমিটার
ব্যাখ্যা
ফারাক্কা ব্যারেজ ভারতের পশ্চিমবঙ্গের মনোহরপুর অবস্থিত। যা  বাংলাদেশ সীমানা হতে দূরত্ব: ১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল দূরে অবস্থিত। 

ফারাক্কা ব্যারেজ

- নির্মাণ শুরু: ১৯৬১ সাল;
- নির্মাণ শেষ: ১৯৭১ সাল ;
- ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়;
- ফারাক্কা দিবস: ১৬ মে;
- প্রধান ব্যারেজের দৈর্ঘ্য ২২৪৫ মিটার এবং ১০৯ টি গেট রয়েছে যার ১৮.৩০ মিটার স্প্যান রয়েছে।
- ২৬ আগস্ট, ২০২৪ বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত।
- ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কা পানি চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎস: ‘গ্লোবাল কার্বন প্রবাহ’ গবেষণা প্রকল্প।
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য কে?
  1. মোহাম্মদ আখতারুজ্জামান
  2. ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
  3. ড. নিয়াজ আহমদ খান
  4. এমাজউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য: 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন ৩০তম উপাচার্য হিসেবে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকল ১১(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। 

• ঢাকা বিশ্ববিদ্যালয়:
- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
.
সেন্দাই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে কয়টি অর্জন লক্ষ্য স্থির করা হয়েছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ১৩টি
ব্যাখ্যা
• সেন্দাই ফ্রেমওয়ার্ক:
- সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ একটি বৈশ্বিক চুক্তি, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দুর্যোগ পরিকল্পনা, মোকাবিলা ও পুনর্বাসনে সহায়তার উদ্দেশ্যে করা হয়েছিল। 
- ২০১৫ সালের ১৪ থেকে ১৮ মার্চ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
- এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক : ২০১৫-২০৩০ গৃহীত হয়।
- এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য স্থির করা হয়।
- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি হ্রাসে পদক্ষেপ গ্রহণ করা হলেও ২০৩০ সালের মধ্যে বিপর্যয়ের পরিমাণ ৪০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক দপ্তর (ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন-ইউএনডিআরআর)।

সূত্র: জাতিসংঘ দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়।
১০.
সম্প্রতি (২০২৪ সালে), রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ কোন দেশের বিপক্ষে প্রথম জয় পায়?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. কুয়েত
  4. আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রাওয়ালপিন্ডি টেস্ট, পাকিস্তান বনাম বাংলাদেশ 

- পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। 
- ১০১তম টেস্টে দশম জয় পেয়েছিল বাংলাদেশ। ২০তম জয়টা এল ১৪৩তম টেস্টে। শেষ ১০টি জয় এসেছে ৪২ টেস্টে। বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল ৩৫তম ম্যাচে।
- এই প্রথম ১০ উইকেটে টেস্ট জিতল বাংলাদেশ। পাকিস্তান ঘরের মাঠে ১০ উইকেটে হারল প্রথমবার।
- পাকিস্তানকে হারিয়ে নবম দলের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। বাংলাদেশ জয় পায়নি শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
- বাংলাদেশের টেস্ট জয়ে সবচেয়ে বেশি ১৫৮৭ রান মুশফিকের, ৪ সেঞ্চুরি ও ৫৬.৬৭ গড়ে এই রান করেছেন তিনি।
- পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন সাকিব আল হাসান। ৭০৭ উইকেট নিয়ে সাকিব পেছনে ফেললেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে (৭০৫)।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান : ৪৪৮/৬ ডি. ও ১৪৬ (রিজওয়ান ৫১, শফিক ৩৭, বাবর ২২, মাসুদ ১৪; মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)।
বাংলাদেশ: ৫৬৫ ও ৩০/০ (জাকির ১৫*, সাদমান ৯*)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে এগিয়ে।

সূত্র- আইসিসি ওয়েবসাইট, ক্রিকইনফো।
১১.
২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। আরব আমিরাতের   দুবাই ও শারজার দুটি ভেন্যুতে খেলা হবে। 

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

- ২০২৪ সালে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি।
- ১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

- এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হলো
• বাংলাদেশ, • ভারত, • অস্ট্রেলিয়া, • পাকিস্তান,
• শ্রীলঙ্কা, • নিউজিল্যান্ড, • দক্ষিণ আফ্রিকা, • ওয়েস্ট ইন্ডিজ।
- এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

সূত্র- আইসিসি ওয়েবসাইট।
১২.
বাংলাদেশের ৪র্থ বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোনটি?
  1. চট্টগ্রাম ইপিজেড
  2. ঢাকা ইপিজেড
  3. উত্তরা ইপিজেড
  4. কুমিল্লা ইপিজেড
ব্যাখ্যা
ইপিজেড:
- BEPZA প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
- প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গায়।
- যাত্রা শুরু ১৯৮৩ সালে।
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ০৯টি।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- একমাত্র বেসরকারি ইপিজেড: কোরিয়ান ইপিজেড চট্টগ্রাম।

সরকারি ইপিজেডগুলো হলো:
• চট্টগ্রাম ইপিজেড: ১৯৮৩,
• ঢাকা ইপিজেড: ১৯৯৩,
• মংলা, খুলনা ইপিজেড: ১৯৯৮,
• কুমিল্লা ইপিজেড: ২০০০,
• উত্তরা, নীলফামারী ইপিজেড: ২০০১,
• ঈশ্বরদী, পাবনা ইপিজেড: ২০০১,
• আদমজী, নারায়ণগঞ্জ ইপিজেড: ২০০৬, 
• কর্ণফুলি, চট্টগ্রাম ইপিজেড: ২০০৬।
- এর বাইরে চট্টগ্রামের মিরসরাইয়ে রয়েছে বেপজা অর্থনৈতিক অঞ্চল। 

উৎস: বেপজা ওয়েবসাইট।
১৩.
'BNT116' কোন রোগের ভ্যাকসিন?
  1. জলাতঙ্ক
  2. ফুসফুস ক্যান্সার
  3. মাম্প্‌স
  4. এমপক্স
ব্যাখ্যা
বিশ্বে প্রথম ফুসফুস ক্যান্সারের টিকার নাম:
- রোগীদের মধ্যে বিশ্বের প্রথম ফুসফুস ক্যানসারে এমআরএনএ টিকার পরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা।
- বিএনটি১১৬ নামের এই টিকা বানিয়েছে বায়োএনটেক।
- নন-স্মল সেল লাং ক্যানসারের (এনএসসিএলসি) চিকিৎসার জন্য এই টিকা বানানো হয়েছে। ফুসফুসের এই ধরনের ক্যানসারেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়।
- বিএনটি ১১৬-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপের ক্লিনিকাল ট্রায়াল ৭টি দেশের ৩৪টি গবেষণা কেন্দ্রে চালানো হবে।

সূত্র- বিবিসি রিপোর্ট।  
১৪.
দেশের একমাত্র কৃত্রিম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. রাঙামাটি
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. রাজশাহী
ব্যাখ্যা
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
- চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলায় নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্র ।
- ১৯৫৬ খ্রিষ্টাব্দে তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিদ্য্যুতের চাহিদা পূরণের জন্য, কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে, এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়। এই সূত্রে তৈরি হয়েছিল কৃ্ত্রিম কাপ্তাই হ্রদ।
- ১৯৫৬ খ্রিষ্টাব্দে তদানীন্তন পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে ১৯৬২ খ্রিষ্টাব্দে নির্মাণ শেষ হয়। এই সময় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ৬৭০.৬ মিটার দীর্ঘ ও ৫৪.৭ মিটার উচ্চতার এ বাঁধটি নির্মাণ করে। এ বাঁধের পাশে ১৬টি জলকপাট সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলওয়ে রাখা হয়েছে। এ স্প্রিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। 
-  ১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়।
- এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

সূত্র- বাংলাপিডিয়া।  
১৫.
বর্তমানে (২০২৪) টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে?
  1. নীল মোহন
  2. পাভেল দুরভ
  3. সুন্দর পিচাই
  4. লিন্ডা ইয়াকারিনো
ব্যাখ্যা
• টেলিগ্রাম:
- টেলিগ্রাম হলো রাশিয়ান উদ্যোক্তা পাভেল এবং নিকোলাই দুরভের মালিকানাধীন ক্লাউড-ভিত্তিক মেসেজিং অ্যাপ।
- টেলিগ্রাম ব্যবহারকারীরা টেক্সট আদান-প্রদান, ভয়েস কল, ফাইল শেয়ার ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে সর্বোচ্চ ২০০,০০০ সদস্যদের মধ্যে, তাছাড়াও বিভিন্ন পাবলিক ব্রডকাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে বিভিন্ন সেবা গ্রহন করতে পারে। 
-  সদরদপ্তর: Dubai, United Arab Emirates.
- ২০০৬ সালে Pavel Durov, VKontakte বা VK নামে একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন, একে প্রায়ই Facebook এর রাশিয়ান সংস্করণ হিসাবে বর্ণনা করা হয়।
- ২০১০-এর দিকে VK-এর ব্যবহারকারীর ১০০ মিলিয়নেরও বেশি হয়ে যায়।
- ২০১১ সালে তৎকালীন রাশিয়ার নির্বাচনকে কেন্দ্র করে পাভেল দুরভকে দেয়া প্রস্তাব (Censor সম্পর্কিত) নাকোচ করে দেয়ায় রাজনৈতিক চাপে পরে তাকে এটি বিক্রি করে দিতে হয়।
-  ২০১৩ সালে তিনি তৈরি করেন টেলিগ্রাম।
- টেলিগ্রাম হলো জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপের একটি প্রতিযোগী, যেটি( হোয়াটসঅ্যাপ) তার মূল কোম্পানি ফেসবুকের সাথে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার জন্য বিতর্কের সম্মুখীন হয়েছে।
- বর্তমানে টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। 

উৎস: Britannica.
১৬.
রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করতে পারে?
  1. ৯৫(১) অনুচ্ছেদ
  2. ৯৫(২) অনুচ্ছেদ
  3. ৯৬ (১) অনুচ্ছেদ
  4. ৯৬ (২) অনুচ্ছেদ
ব্যাখ্যা
সম্প্রতি, ২০২৪ সালের আগস্ট মাসে রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে  আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। বর্তমানে (২০২৪ আগস্টে) আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছয়জন।

সুপ্রিম কোর্ট:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রিম কোর্ট গঠিত হবে।
- সুপ্রিম কোর্টের এই দুই বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে।
- সংবিধান ও সংবিধানের পাশাপাশি দেশের সাধারণ আইন (সংসদ কর্তৃক পাশকৃত আইন) এই এখতিয়ারের উৎস।
- ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করা হয়।
- ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়ে আসছে।
- ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়। 
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। 
- সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, 'কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।'

উৎস: i) সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।
         ii) বাংলাদেশের সংবিধান।
১৭.
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস কবে?
  1. ২০ আগস্ট
  2. ২১ আগস্ট
  3. ২৩ আগস্ট
  4. ২৫ আগস্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস
- মানবসভ্যতার অন্যতম মানবাধিকার লঙ্ঘন দাসপ্রথা।
- ২৩ আগষ্ট আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস।
- ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এই দিনেই আন্তর্জাতিকভাবে দাস বাণিজ্য স্মরণ ও রদ দিবস হিসেবে পালিত হয়।

দিবসটির ইতিহাস 
১৭৯১ সালের ২২ ও ২৩ আগস্ট বর্তমান হাইতি ও ডমিনিকান রিপাবলিক অঞ্চলে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে ব্রিটেন ১৮০৭ সালে ও যুক্তরাষ্ট্র ১৮০৮ সালে তাদের আফ্রিকান দাসদের মুক্তি দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যথাক্রমে ১৮৩৩, ১৮৪৮ ও ১৮৬৫ সালে আইন করে দাসপ্রথা নিষিদ্ধ করে। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছরের  ২৩ আগষ্ট আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস পালিত হয়।

সূত্র- ব্রিটানিকা।