পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
জীব বিজ্ঞানঃ পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদ্পিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি। আধুনিক বিজ্ঞানঃ বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও,জোয়া-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
কোনটি গুল্ম জাতীয় উদ্ভিদ?
  1. ক) গম
  2. খ) দাঁতমর্দন
  3. গ) ধান
  4. ঘ) গোলাপ
সঠিক উত্তর:
ঘ) গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোলাপ
ব্যাখ্যা
একক গুঁড়িবিহীন ঝোপজাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদকে গুল্ম বলে। যেমন- জবা, গোলাপ, রঙ্গন। গুল্ম বহুবর্ষজীবী উদ্ভিদ। গুল্মের চেয়ে অপেক্ষাকৃত ছোট আকৃতির উদ্ভিদকে উপগুল্ম বলে। যেমন- কালকাসুন্দা, দাঁতমর্দন। ছোট ও নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদকে বীরুৎ বলে। যেমন- ধান, গম, দূর্বাঘাস ইত্যাদি।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
দুধে যে শর্করা থাকে তাকে কী বলে?
  1. ক) ফ্রুকটোজ
  2. খ) গ্যালাকটোজ
  3. গ) ল্যাকটোজ
  4. ঘ) অ্যামাইলেজ
সঠিক উত্তর:
গ) ল্যাকটোজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ল্যাকটোজ
ব্যাখ্যা
দুধ একটি আদর্শ খাবার। এতে সুষম খাদ্যের ৬ টি উপাদানই বিদ্যমান।
দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোজ বলে। এতে যে প্রোটিন থাকে তাকে কেসিন বলে এবং দুধকে জমাট বাঁধায় রেনিন।
.
উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজের অঙ্কুরোদগমকে বলা হয়-
  1. ক) মৃৎগত অঙ্কুরোদগম‌
  2. খ) জরায়ুজ অঙ্কুরোদগম‌
  3. গ) মৃৎভেদী অঙ্কুরোদগম‌
  4. ঘ) লবণাক্ততা অঙ্কুরোদগম‌
সঠিক উত্তর:
খ) জরায়ুজ অঙ্কুরোদগম‌
উত্তর
সঠিক উত্তর:
খ) জরায়ুজ অঙ্কুরোদগম‌
ব্যাখ্যা
উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজের অঙ্কুরোদগমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদগম। বাংলাদেশের সুন্দরবনে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়। যেমন- সুন্দরী, পশুর, গোলপাতা, কেওড়া, হারগোজা ইত্যাদি উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
জটিল টিস্যু কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
স্থায়ী টিস্যু তিন প্রকার। যথা-
১. সরল টিস্যু,
২. জটিল টিস্যু ও
৩. ক্ষরণকারী টিস্যু।
সরল টিস্যু আবার তিন প্রকার।
যথা- প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা।
জটিল টিস্যু দুই প্রকার।
যথা- জাইলেম ও ফ্লোয়েম।
ক্ষরণকারী টিস্যু ২ প্রকার।
যথা- তরুক্ষীর টিস্যু ও গ্রন্থির টিস্যু।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
জরায়ুর সংক্রমণ জনিত গর্ভপাতের জটিলতা-
  1. ক) খিঁচুনি
  2. খ) মাথাব্যাথা
  3. গ) বমি
  4. ঘ) রক্তক্ষরণ
সঠিক উত্তর:
ঘ) রক্তক্ষরণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রক্তক্ষরণ
ব্যাখ্যা
জরায়ুর গায়ের আবরণী কলাকে এন্ডোমেট্রিয়াম বলে। ব্যাকটেরিয়া দিয়ে এর সংক্রমণকে এন্ড্রোমেট্রাইটিস বলে।
জরায়ুর সংক্রামকজনিত গর্ভপাতের প্রথম ও প্রধান জটিলতা রক্তক্ষরণ।
.
নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা?
  1. ক) জীবাশ্মবিজ্ঞান
  2. খ) এন্ডোক্রাইনোলজি
  3. গ) অণুজীববিজ্ঞান
  4. ঘ) পরিবেশ বিজ্ঞান
সঠিক উত্তর:
খ) এন্ডোক্রাইনোলজি
উত্তর
সঠিক উত্তর:
খ) এন্ডোক্রাইনোলজি
ব্যাখ্যা
ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
আর ফলিত জীববিজ্ঞান শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করে।
অঙ্গসংস্থান, শ্রেণিবিন্যাসবিদ্যা, শারীরবিদ্যা, হিস্টলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, জীবভূগোল, এন্ডোক্রাইনোলজি ইত্যাদি ভৌত জীববিজ্ঞানের শাখা।
অপরদিকে, মৎস্যবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জীবপ্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ বিজ্ঞান, জিনপ্রযুক্তি, ফার্মেসি, জীবাশ্মবিজ্ঞান ইত্যাদি ফলিত জীববিজ্ঞানের শাখা।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে-
  1. ক) শুধু গ্লুকোজ
  2. খ) কার্বনিক এসিড
  3. গ) প্রচুর শক্তি
  4. ঘ) অক্সিজেন ও গ্লুকোজ
সঠিক উত্তর:
ঘ) অক্সিজেন ও গ্লুকোজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্সিজেন ও গ্লুকোজ
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো- ক্লোরোফিল, কার্বন-ডাই-অক্সাইড, পানি ও আলো।
উৎপাদিত হয়- কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, পানি এবং অক্সিজেন (উপজাত হিসেবে)। ক্লোরোফিল ও আলো ছাড়া সালোকসংশ্লেষণ সম্পন্ন হয় না।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
উদ্ভিদ কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে থিওফ্রাস্টাস উদ্ভিদসমূহকে কয়টি শ্রেণি ভাগ করেন?
  1. ক) ৩ ভাগে
  2. খ) ৪ ভাগে
  3. গ) ৫ ভাগে
  4. ঘ) ৬ ভাগে
সঠিক উত্তর:
খ) ৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ ভাগে
ব্যাখ্যা
থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক। তিনি উদ্ভিদ কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যথা- ট্রি বা বৃক্ষ, শ্রাব বা গুল্ম, আন্ডারশ্রাব বা উপগুল্ম এবং হার্ব বা বীরুৎ।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
  1. ক) রক্তের পরিমাণ কমে যাওয়া
  2. খ) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
  3. গ) রক্তরসের পরিমাণ কমে যাওয়া
  4. ঘ) রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
সঠিক উত্তর:
খ) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
ব্যাখ্যা
রক্তে তিন ধরনের রক্তকণিকা থাকে।
যথা-
১. লোহিত রক্তকণিকা,
২. শ্বেত রক্তকণিকা ও
৩. অনুচক্রিকা।
রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াকে‌ বলা হয় রক্তশূন্যতা।
রক্তশূন্যতা রোগ হয় সাধারণত লৌহঘটিত আমিষের অভাবে।
রক্তে হিমোগ্লোবিনের কাজ ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা।
১০.
'শর্করা জাতীয় খাদ্যের কারখানা' বলা হয়-
  1. ক) মাইট্রোকন্ডিয়াকে
  2. খ) ক্লোরোপ্লাস্টকে
  3. গ) রাইবোজোমকে
  4. ঘ) নিউক্লিয়াসকে
সঠিক উত্তর:
খ) ক্লোরোপ্লাস্টকে
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্লোরোপ্লাস্টকে
ব্যাখ্যা
সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষে সাহায্য করে বলে 'কোষের রান্নাঘর' বা 'শর্করা জাতীয় খাদ্যের কারখানা' বলে। এটি শক্তি রূপান্তরের অঙ্গানু।
রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করার তাই একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি।
নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাই একে কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ বা প্রাণকেন্দ্র বলা হয়।
কোষের যাবতীয় জৈবিক কাজের শক্তি সরবরাহ করে বলে মাইটোকনড্রিয়াকে কোষের 'পাওয়ার হাউস' বা 'শক্তিঘর' বলা হয়।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১১.
ধনুষ্টংকার টিকা কোনটি?
  1. ক) ওপিভি
  2. খ) ওডিভি
  3. গ) বিসিজি
  4. ঘ) ডিপিটি
সঠিক উত্তর:
ঘ) ডিপিটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডিপিটি
ব্যাখ্যা
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বিনামূল্যে সরবরাহ করা হয় ৯টি টিকা।
যক্ষ্মার টিকার নাম হলো- বিসিজি টিকা (Bacillus Calmette–Guérin vaccine)।
ডিফথেরিয়া, হুপিংকাশি ও ধনুষ্টংকার রোগের টিকা ডিপিটি।
১২.
কোনো জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে বলে-
  1. ক) অণুজীব
  2. খ) ভ্রুণ
  3. গ) ক্লোন
  4. ঘ) জীন
সঠিক উত্তর:
গ) ক্লোন
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লোন
ব্যাখ্যা
কোনো জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ায় হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে।
ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে একটি ভেড়ার জন্ম দেন। সর্বপ্রথম যুক্তরাজ্যে Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম দেওয়া হয়েছিল তার নাম ডলি।
ডব্লিউ.এইচ.ও (WHO) বর্তমানে মানব শিশুর ক্লোন নিষিদ্ধ করেছে।
১৩.
ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়
  2. খ) কোষগুলো বিভাজনে সক্ষম
  3. গ) কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
উদ্ভিদ দেহে দুই ধরনের কলা বা টিস্যু দেখা যায়।
যথা- ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু।
ভাজক টিস্যু গুলো বিভাজনের সক্ষম, এদের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না‌ এবং এদের মধ্যে আন্তঃকোষীয় ফাক দেখা যায়।
যে কলা বা টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাকে স্থায়ী টিস্যু বলে।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৪.
হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী?
  1. ক) মেনিনজেস
  2. খ) পেরিকার্ডিয়াম
  3. গ) এপিকার্ডিয়াম
  4. ঘ) এক্টোকার্ডিয়াম
সঠিক উত্তর:
খ) পেরিকার্ডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) পেরিকার্ডিয়াম
ব্যাখ্যা
হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম- পেরিকার্ডিয়াম।
মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম- মেনিনজেস।
হৃৎপিণ্ডের স্তর ৩টি। যথা- এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম ও এক্টোকার্ডিয়াম।।
উৎসঃ প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৫.
মা ও শিশু স্বাস্থ্য সুবিধার প্রচারাভিযান লোগো-
  1. ক) রংধনু
  2. খ) সবুজ ছাতা
  3. গ) ক্রস চিহ্ন
  4. ঘ) সূর্যের হাসি
সঠিক উত্তর:
খ) সবুজ ছাতা
উত্তর
সঠিক উত্তর:
খ) সবুজ ছাতা
ব্যাখ্যা

বাংলাদেশ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আর এর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালে পরিবারকল্যাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
গঠন করা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর (যার প্রধান একজন - মহাপরিচালক) এবং জাতীয় জনসংখ্যা কাউন্সিল(যার প্রধান - প্রধানমন্ত্রী স্বয়ং)।
১৯৭৬ সালে গৃহীত হয় জাতীয় জনসংখ্যা নীতি।যার স্লোগান নির্ধারণ করা হয়েছে- দুটি সন্তানের বেশি নয়,একটি হলে ভাল হয়।

এছাড়া স্বাস্থ্য সেবাকে জনপ্রিয় করতে বেছে নেয়া হয়েছে বিভিন্ন লোগো ও প্রতীক।
যেমন- সবুজ ছাতাকে বেছে নেয়া হয়েছে মা ও শিশু স্বাস্থ্য সুবিধার প্রচারাভিযান লোগো হিসেবে এবং রংধনুকে চিহ্নিত করা হয়েছে স্বাস্থ্য সেবার প্রতীক হিসেবে।