পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
Exam 7 The Hydrosphere: Major ocean currents, Marine resources and deposition The Biosphere: Definition of Ecology and Ecosystem, Soil Profile, Factors of soil formation, Major soil types of the world [Source: Class–6 and relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
Which forest type in Bangladesh experiences seasonal leaf shedding? (বাংলাদেশের কোন ধরণের বনে বছরের একটি সময় পাতা ঝরে যায়?) 
  1. Tropical Evergreen Forest (উষ্ণ আর্দ্র বন)
  2. Mangrove Forest (ম্যাংগ্রোভ বন)
  3. Deciduous Forest (পাতঝরা বন)
  4. Wetland Plants (জলাভূমি উদ্ভিদ)
ব্যাখ্যা

Deciduous Forest (পাতঝরা বন) হলো এমন এক ধরনের বন যেখানে গাছপালাগুলো বছরের নির্দিষ্ট ঋতুতে (সাধারণত শীতকালে বা শুকনো মৌসুমে) তাদের পাতা ঝরিয়ে ফেলে।
প্রধান বৈশিষ্ট্যসমূহ:
গাছপালা বছরে একবার পাতাঝরা হয়।
গ্রীষ্ম বা বর্ষায় গাছগুলো সবুজ ও ঘন থাকে, কিন্তু শীতকালে/শুকনো সময়ে পাতা ঝরে যায়।
সাধারণত উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলের এমন এলাকায় পাওয়া যায় যেখানে স্পষ্ট ভেজা ও শুকনো ঋতু রয়েছে।
অবস্থান:
উষ্ণ নাতিশীতোষ্ণ পাতাঝরা বন: ইউরোপ, পূর্ব আমেরিকা, চীন, জাপান ইত্যাদি।
উষ্ণমণ্ডলীয় পাতাঝরা বন: ভারত, বাংলাদেশ, মিয়ানমার, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে।
উদাহরণ:
বাংলাদেশে শালবন (Sal forest) যেমন ভাওয়ালগড়, মধুপুরের শালবন হলো উষ্ণমণ্ডলীয় পাতাঝরা বনের উদাহরণ।
প্রধান গাছ: শাল, সেগুন, মহুয়া, পলাশ ইত্যাদি।
গুরুত্ব:
কাঠ, জ্বালানি ও ঔষধি উদ্ভিদ সরবরাহ করে।
জীববৈচিত্র্যের আবাসস্থল।
মাটির উর্বরতা বজায় রাখে ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করে।

.
Which initiative primarily monitors threatened plant and species globally? (নিচের কোন সংস্থা বিশেষত, বিশ্বব্যাপী বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পর্যবেক্ষণ করে ?)
  1. The IUCN Red List
  2. BGCI (Botanic Gardens Conservation International)
  3. Millennium Seed Bank
  4. Ramsar Convention
ব্যাখ্যা

The IUCN Red List of Threatened Species হলো একটি বৈশ্বিক তালিকা, যেখানে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের প্রজাতির সংরক্ষণ অবস্থা (conservation status) নির্ধারণ করা হয়। এটি প্রকাশ করে IUCN (International Union for Conservation of Nature)।

 মূল উদ্দেশ্য
পৃথিবীর জীববৈচিত্র্যের অবস্থা মূল্যায়ন করা।
কোন প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে আছে তা শনাক্ত করা।
সংরক্ষণ কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে নির্দেশনা দেওয়া।

 IUCN Red List-এর বিভাগসমূহ (Categories)
Extinct (EX) → সম্পূর্ণ বিলুপ্ত (যেমন: ডোডো পাখি)
Extinct in the Wild (EW) → প্রকৃতিতে বিলুপ্ত, কেবল বন্দিত্বে আছে।
Critically Endangered (CR) → অতিমাত্রায় বিপন্ন
Endangered (EN) → বিপন্ন
Vulnerable (VU) → ঝুঁকিপূর্ণ
Near Threatened (NT) → প্রায় বিপন্ন
Least Concern (LC) → সর্বনিম্ন ঝুঁকিতে
Data Deficient (DD) → পর্যাপ্ত তথ্য নেই
Not Evaluated (NE) → এখনো মূল্যায়ন হয়নি

বাংলাদেশে IUCN Red List (2015 অনুযায়ী)
মোট প্রাণী প্রজাতি মূল্যায়িত: প্রায় ১,৬১৯
বিপন্ন অবস্থায় (Threatened): প্রায় ৩৮৯ প্রজাতি

স্তন্যপায়ী: বাঘ (Tiger – EN), এশীয় হাতি (Asian Elephant – EN)
পাখি: শকুনের বিভিন্ন প্রজাতি (CR), বালিহাঁস (VU)
সরীসৃপ: কুমির (Mugger Crocodile – CR), গাঙ্গেয় ডলফিন (EN)
মাছ: মাগুর, শিং, বিভিন্ন দেশি মাছ হ্রাস পাচ্ছে।

.
Which aquatic plant helps prevent soil erosion in the floodplains of Bangladesh?
 (বাংলাদেশের হাওর ও বন্যা এলাকায় কোন জলজ উদ্ভিদ মাটির ক্ষয় রোধে সাহায্য করে?)
  1. Lotus (পদ্ম)
  2. Water Hyacinth (জল লিলি)
  3. Reed (গোঁদা)
  4. Teak (তেঁক)
ব্যাখ্যা

Reed (গোঁদা) হলো একধরনের লম্বা, সরু, ঘাসজাতীয় উদ্ভিদ যা সাধারণত নদী, হ্রদ, বিল, জলাশয়ের ধারে বা জলমগ্ন এলাকায় জন্মায়। বাংলায় এটিকে গোঁদা বলা হয়।
প্রধান বৈশিষ্ট্য: 
1. ঘাসজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ।
2. লম্বা ও ফাঁপা কাণ্ড থাকে।
3. সাধারণত পানির ধারে ঝোপের মতো জন্মে।
4. মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে এবং জলাভূমিকে স্থিতিশীল করে।

অবস্থান
বাংলাদেশের চালানবিল, হাওর, চর, পদ্মা-যমুনা নদীর তীরসহ প্রায় সব জলাশয়ে পাওয়া যায়।
পৃথিবীর উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচুর জন্মে।

এগুলো, 
গ্রামীণ বাংলায় ছাউনি দেওয়া (ছন/ছাউনি ঘর) ও বেড়া বানাতে ব্যবহৃত হয়।
কাগজ ও মাদুর তৈরির কাঁচামাল হিসেবে কাজে লাগে।
এমনকি -   বিভিন্ন পাখি, মাছ ও ছোট প্রাণীর জন্য আশ্রয়স্থল এগুরো।

.
Which of the following forests in Bangladesh is known for high biodiversity and evergreen trees?
 (বাংলাদেশের কোন বন উচ্চ জৈববৈচিত্র্য এবং চিরসবুজ গাছের জন্য পরিচিত?)
  1. Sundarbans Mangrove Forest (সুন্দরবন ম্যাংগ্রোভ বন)
  2. Chittagong Hill Tracts Tropical Evergreen Forest (চট্টগ্রাম পাহাড় অঞ্চলের উষ্ণ আর্দ্র বন)
  3. Deciduous Forest in Northern Bangladesh (উত্তর বাংলাদেশের পাতঝরা বন)
  4. Haor Wetlands (হাওর জলাভূমি)
ব্যাখ্যা

চট্টগ্রাম পাহাড় অঞ্চলের উষ্ণ আর্দ্র বন ঘন বনভূমি ও চিরসবুজ গাছপালা দিয়ে পূর্ণ। এখানে ব্যাপক জৈববৈচিত্র্য দেখা যায়।
সুন্দরবন যদিও সমৃদ্ধ, কিন্তু Sundarbans হলো বিশ্বের সবচেয়ে বড় mangrove forest (ম্যানগ্রোভ বন)।
এখানে  অনেক প্রাণী আছে (বাঘ, হরিণ, কুমির, গাঙ্গেয় ডলফিন), কিন্তু গাছপালার দিক থেকে এটি mangrove-specialized trees (যেমন সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা) দ্বারা গঠিত।
এগুলো deciduous বা evergreen নয়, বরং salt-tolerant (লবণসহিষ্ণু) উদ্ভিদ।

.
       
চিত্রে AAA চিহ্নিত স্থানের বনভূমির বৈশিষ্ট্য নিচের কোনটি? 
Which one is closely related to AAA marked area? 
  1. Tropical Deciduous Forest (উষ্ণমণ্ডলীয় পাতাঝরা বন) 
  2. Tropical Evergreen Forest (উষ্ণমণ্ডলীয় চিরসবুজ বন)
  3. Mangrove Forest (বনশ্রেণী: সুন্দরবনের মত ম্যানগ্রোভ বন)
  4. Coniferous Forest (শঙ্কু বৃক্ষ বন)
ব্যাখ্যা

উষ্ণমণ্ডলীয় পাতাঝরা বন হলো এমন এক ধরনের বন যেখানে গাছপালা শুষ্ক ঋতুতে পানি বাঁচানোর জন্য তাদের পাতা ঝরিয়ে ফেলে।

Location: বাংলাদেশে প্রধানত মধুপুরগড়, ভাওয়ালগড়, টাঙ্গাইল এলাকার শালবন এই শ্রেণীতে পড়ে।

 (বৈশিষ্ট্য)
Trees shed leaves in the dry season.
→ গাছ শুকনো মৌসুমে পাতা ঝরায়।
Forest looks green and dense in rainy season.
→ বর্ষায় বন ঘন সবুজ থাকে।
Dominant trees: Sal, Teak, Mahua, Palash
→ প্রধান গাছ: শাল, সেগুন, মহুয়া, পলাশ।
Rich in biodiversity, habitat for many animals.
→ জীববৈচিত্র্যে সমৃদ্ধ, বহু প্রাণীর আবাসস্থল।

.
What is a major threat to Bangladesh’s flora ?
বাংলাদেশের উদ্ভিদ জগতের জন্য প্রধান হুমকির মধ্যে কোনটি?
  1. Wildlife sanctuaries (বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা)
  2. Deforestation (বন উজাড়)
  3. Protected Areas (সংরক্ষিত অঞ্চল)
  4. Botanical Gardens (উদ্ভিদ উদ্যান)
ব্যাখ্যা

বাংলাদেশে মোট ভূমির প্রায় ১১-১৪% বনভূমি (FAO ও IUCN অনুযায়ী) ( সরকারি হিসেবে ১৭ শতাংশ ), তবে এটি প্রয়োজনীয় প্রকৃত বন আচ্ছাদন ( মিনিমাম ২৫ শতাংশ ) এর চেয়ে  কম।

প্রধান বনাঞ্চল:
Sundarbans Mangrove Forest (সুন্দরবন)
Hill Forests (চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারের পাহাড়ি বন)
Sal Forest (শালবন – মধুপুর, ভাওয়াল, টাঙ্গাইল এলাকা)
কিন্তু এসব বনভূমি দ্রুত হ্রাস পাচ্ছে। এর প্রধান কারণ বন উজাড়। বন উজাড় বলতে বোঝায় বৃহৎ পরিসরে বনভূমি কেটে ফেলা বা ধ্বংস করা, যার ফলে জীববৈচিত্র্য, মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।

.
Which warm current flows along the eastern coast of North America in the Atlantic Ocean?
(অ্যাটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকার পূর্ব উপকূল বরাবর কোন উষ্ণ স্রোত প্রবাহিত হয়?) 
  1. Labrador Current (ল্যাব্রাডর স্রোত)
  2. Gulf Stream (গালফ স্ট্রিম)
  3. Canary Current (ক্যানারি স্রোত)
  4. Benguela Current (বেঙ্গুয়েলা স্রোত)
ব্যাখ্যা

গালফ স্ট্রিম হলো একটি শক্তিশালী উষ্ণ সাগর স্রোত, যা মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে ইউরোপের দিকে যায়।
Characteristics (বৈশিষ্ট্য)
Type: Warm Ocean Current (উষ্ণ স্রোত)।
Origin: Gulf of Mexico (মেক্সিকো উপসাগর)।
Direction: Flows northeastward across the Atlantic. (উত্তর-পূর্ব দিকে প্রবাহিত)।
Speed & Strength: One of the fastest ocean currents (খুবই দ্রুতগামী)।
Width & Depth: প্রায় ৮০–১৫০ কিমি চওড়া ও ৮০০–১২০০ মিটার গভীর।

Importance (গুরুত্ব)
Climate Regulation (আবহাওয়া নিয়ন্ত্রণ):
ইউরোপের পশ্চিম অংশকে উষ্ণ রাখে, ফলে নরম শীতকাল হয়।
Navigation (নৌপরিবহন):
জাহাজ চলাচলে সহায়ক, জ্বালানি সাশ্রয় করে।
Fisheries (মৎস্য):
স্রোতের কারণে প্রচুর পুষ্টি উপাদান ওঠে, যা মাছ ধরার জন্য গুরুত্বপূর্ণ।
Weather System (আবহাওয়া ব্যবস্থা):
আটলান্টিক অঞ্চলের ঘূর্ণিঝড় ও জলবায়ুর উপর প্রভাব ফেলে।
উদাহরণসরূপ: London (UK) is located farther north than New York (USA), তবুও লন্ডনের শীত তুলনামূলক কম , আর এর প্রধান কারণ Gulf Stream   

.
The cold current flowing from the Arctic towards Newfoundland is called:
(আর্কটিক থেকে নিউফাউন্ডল্যান্ড অভিমুখে প্রবাহিত শীতল স্রোতটির নাম কী?)
  1. Gulf Stream (গালফ স্ট্রিম)
  2. Labrador Current (ল্যাব্রাডর স্রোত)
  3. Canary Current (ক্যানারি স্রোত)
  4. Brazil Current (ব্রাজিল স্রোত)
ব্যাখ্যা

ল্যাব্রাডর স্রোত হলো একটি ঠান্ডা সাগর স্রোত, যা আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণ দিকে ল্যাব্রাডর উপকূল ধরে প্রবাহিত হয়ে নিউফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ গালফ স্ট্রিমের সাথে মিলিত হয়।
Importance (গুরুত্ব)
Fishing Ground (মৎস্য শিকার ক্ষেত্র):
যেখানে ঠান্ডা Labrador Current উষ্ণ Gulf Stream-এর সাথে মিশে যায় (Grand Banks area), সেখানে প্রচুর মাছ পাওয়া যায়।
Climate Impact (আবহাওয়ার প্রভাব):
কানাডা ও উত্তর-পূর্ব আমেরিকার আবহাওয়াকে ঠান্ডা করে।
Fog Formation (কুয়াশা সৃষ্টি):
উষ্ণ-শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশা তৈরি হয় (North Atlantic Fog)।
Navigation Hazard (নৌপরিবহনে বাধা):
কুয়াশা ও ভাসমান আইসবের্গ জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক।

বিখ্যাত Titanic জাহাজডুবি (1912) ঘটেছিল Labrador Current-এর এ  অঞ্চলে। 

.
In the Indian Ocean, which current reverses direction due to monsoon winds?
(ভারত মহাসাগরে কোন স্রোত মৌসুমি বাতাসের কারণে দিক পরিবর্তন করে?) 
  1. Agulhas Current (আগুলহাস স্রোত)
  2. Mozambique Current (মোজাম্বিক স্রোত)
  3. West Australian Current (পশ্চিম অস্ট্রেলিয়ান স্রোত)
  4. Somali Current (সোমালি স্রোত)
ব্যাখ্যা

Somali Current মৌসুমি বাতাসের কারণে গ্রীষ্মে উত্তরমুখী ও শীতে দক্ষিণমুখী হয়।
Importance (গুরুত্ব)
Climate Impact: Indian Ocean-এর মৌসুমি আবহাওয়ার উপর প্রভাব ফেলে।
Fisheries: মৌসুমি স্রোতের কারণে আপওয়েলিং (upwelling) হয়, ফলে প্রচুর মাছ পাওয়া যায়।

১০.
Which warm current flows along the eastern coast of Africa in the Indian Ocean?
(ভারত মহাসাগরে আফ্রিকার পূর্ব উপকূল বরাবর কোন উষ্ণ স্রোত প্রবাহিত হয়?)
  1. Agulhas Current (আগুলহাস স্রোত)
  2. Canary Current (ক্যানারি স্রোত)
  3. West Australian Current (পশ্চিম অস্ট্রেলিয়ান স্রোত)
  4. Labrador Current (ল্যাব্রাডর স্রোত)
ব্যাখ্যা

Agulhas Current হলো আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর প্রবাহিত উষ্ণ স্রোত।

১১.
Which cold current flows northward from the Cape of Good Hope in the Atlantic Ocean?
(অ্যাটলান্টিক মহাসাগরে কেপ অফ গুড হোপ থেকে উত্তরে কোন শীতল স্রোত প্রবাহিত হয়?) 
  1. Brazil Current (ব্রাজিল স্রোত)
  2. Benguela Current (বেঙ্গুয়েলা স্রোত)
  3. Canary Current (ক্যানারি স্রোত)
  4. Labrador Current (ল্যাব্রাডর স্রোত)
ব্যাখ্যা

বেঙ্গুয়েলা স্রোত হলো একটি শীতল সাগর স্রোত, যা আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল (দক্ষিণ আফ্রিকার Cape of Good Hope থেকে অ্যাঙ্গোলা পর্যন্ত) উত্তর দিকে প্রবাহিত হয় এবং পরে উষ্ণ অ্যাঙ্গোলা স্রোতের সাথে মিলিত হয়।

Characteristics (বৈশিষ্ট্য)
Type: Cold Ocean Current (শীতল স্রোত)।
Direction: → নামিবিয়া ও অ্যাঙ্গোলা উপকূল বরাবর উত্তরদিকে প্রবাহিত।
Source:  → দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতচক্র থেকে উৎপন্ন।
Upwelling Zone: Creates strong upwelling ( upwelling means - গভীর সমুদ্রের ঠান্ডা পানি উপরে ওঠা)।

Benguela Current + Angola Current-এর মিলনস্থল হলো সমুদ্রজীববৈচিত্র্যের জন্য বিশ্বখ্যাত।
নামিব মরুভূমির অন্যতম কারণ Benguela Current ।

১২.
Which warm current originates from the Equatorial region in the Indian Ocean?
(ভারত মহাসাগরে কোন উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে উৎপন্ন হয়?)
  1. Equatorial Current (নিরক্ষীয় স্রোত)
  2. Somali Current (সোমালি স্রোত)
  3. West Australian Current (পশ্চিম অস্ট্রেলিয়ান স্রোত)
  4. Canary Current (ক্যানারি স্রোত)
ব্যাখ্যা

Equatorial Current হলো নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ স্রোত।

১৩.
The Humboldt Current is best described as:
(হামবোল্ট কারেন্টকে সবচেয়ে ভালোভাবে কোনভাবে বর্ণনা করা যায়?)
  1. Warm, northward flow along Chile and Peru (উষ্ণ, চিলি ও পেরুর দিকে উত্তরমুখী প্রবাহ)
  2.  Cold, northward flow along Chile and Peru (শীতল, চিলি ও পেরুর দিকে উত্তরমুখী প্রবাহ)
  3.  Warm, southward flow along Brazil (উষ্ণ, ব্রাজিল উপকূলে দক্ষিণমুখী প্রবাহ)
  4. Cold, southward flow along California (শীতল, ক্যালিফোর্নিয়া উপকূলে দক্ষিণমুখী প্রবাহ)
ব্যাখ্যা

Humboldt (Peru) Current দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে শীতল জল উত্তরে নিয়ে যায়, শক্তিশালী upwelling তৈরি করে এবং মাছের প্রাচুর্য আনে।
 ‍
অন্যগুলো কেন উত্তর নয়: 
A → ভুল কারণ এটি উষ্ণ নয়। C → এটি Brazil Current-এর বর্ণনা। D → এটি California Current-এর বর্ণনা।

১৪.
Which current is a western boundary current in the Pacific Ocean?
(প্যাসিফিক মহাসাগরের একটি পশ্চিম প্রান্তীয় স্রোত কোনটি?) 
  1. Kuroshio Current (কুরোশিও কারেন্ট)
  2. California Current (ক্যালিফোর্নিয়া কারেন্ট)
  3. Canary Current (ক্যানারি কারেন্ট)
  4.  West Australian Current (ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট)
ব্যাখ্যা

Kuroshio Current → উষ্ণ, দ্রুত, পশ্চিম প্রান্তীয় স্রোত; জাপানের পূর্বে উত্তরপূর্বমুখী।
আর অন্যগুলো : California & Canary → শীতল, পূর্ব প্রান্তীয় স্রোত। West Australian → শীতল, পূর্ব প্রান্তীয়।

১৫.
Which current is part of the global thermohaline circulation, sinking in the North Atlantic?
(বিশ্বের থার্মোহ্যালাইন প্রবাহের অংশ হিসাবে কোন স্রোত উত্তর আটলান্টিকে নিমজ্জিত হয়?)
  1. North Atlantic Deep Water – NADW (নর্থ আটলান্টিক ডিপ ওয়াটার)
  2.  Antarctic Circumpolar Current – ACC (অ্যান্টার্কটিক সার্কাম্পোলার কারেন্ট)
  3.  Oyashio Current (ওয়াইয়াশিও কারেন্ট)
  4.  Canary Current (ক্যানারি কারেন্ট)
ব্যাখ্যা

North Atlantic Deep Water (NADW)  বা উত্তর আটলান্টিক গভীর জল হলো উত্তর আটলান্টিক মহাসাগরে তৈরি একটি ঠান্ডা ও ঘন জল, যা গ্লোবাল থার্মোহ্যালাইন সার্কুলেশনের অংশ হিসেবে গভীরভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
Characteristics (বৈশিষ্ট্য)
Formation: Forms in the Greenland, Iceland, and Norwegian Seas due to cooling and high salinity.
→ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও নরওয়েজিয়ান সী-এ শীতল ও লবণাক্ত জলের কারণে গঠিত।
Temperature: Cold (≈2–4°C)
→ প্রায় ২–৪ ডিগ্রি সেলসিয়াস।
Salinity: High, making it dense enough to sink.
→ উচ্চ লবণাক্ততা, ফলে জল গভীরে ডুবে যায়।
Depth: Flows at ~2000–4000 meters below the surface.
→ প্রায় ২০০০–৪০০০ মিটার গভীরে প্রবাহিত।

১৬.
Which current is the only one to connect all three major oceans around Antarctica?
(কোন স্রোত অ্যান্টার্কটিকাকে ঘিরে তিনটি প্রধান মহাসাগরকে সংযুক্ত করে?)
  1. West Wind Drift / Antarctic Circumpolar Current – ACC (ওয়েস্ট উইন্ড ড্রিফট / অ্যান্টার্কটিক সার্কাম্পোলার কারেন্ট)
  2. Agulhas Current (আগুলহাস কারেন্ট)
  3. Falkland Current (ফকল্যান্ড কারেন্ট)
  4. East Australian Current (ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট)
ব্যাখ্যা

ACC → শীতল, শক্তিশালী, পূর্বমুখী; একমাত্র স্রোত যা তিন মহাসাগর (Atlantic, Indian, Pacific) যুক্ত করে।
 আর অন্যগুলো : 
Agulhas → আফ্রিকার দক্ষিণে;
Falkland → দক্ষিণ আটলান্টিকে;
 East Australian → প্যাসিফিকের পশ্চিমে প্রবাহিত হয়। 

১৭.
The largest source of protein from the oceans comes from:
(সমুদ্র থেকে প্রোটিনের সবচেয়ে বড় উৎস কোনটি?)
  1. Seaweed (সামুদ্রিক শৈবাল)
  2. Fish (মাছ
  3. Coral reefs (প্রবাল প্রাচীর)
  4. Shellfish (ঝিনুকজাত সামুদ্রিক প্রাণী)
ব্যাখ্যা



সবুজ চিহ্নিত শতাংশ মাছ নির্ভর, যার বড় অংশ আসে সাগর থেকে, এছাড়া শৈবাল, কোরাল, ঝিনুক মানুষ মাছের তুলনায়  খাবার হিসেবে কম গ্রহণ করে।  

১৮.
Which process forms beaches along coastlines?
(কোন প্রক্রিয়ায় উপকূল বরাবর সৈকত তৈরি হয়?)
  1. Erosion (ক্ষয়)
  2. Earthquake (ভূমিকম্প)
  3. Tectonic uplift (টেকটনিক উত্তোলন)
  4. Deposition (পলল জমা)
ব্যাখ্যা

সৈকত সাধারণত উপকূল বরাবর ঢেউ, স্রোত ও পলল জমার কারণে গঠিত হয়।

Processes:
Deposition (পলল জমা) – নদী, স্রোত ও ঢেউ বালি, কাদা ও শিলার কণা উপকূলে নিয়ে আসে।
Wave Action (ঢেউ প্রভাব) – ঢেউ সমুদ্রের উপকূলকে আকার দেয়, বালি সমতল করে ছড়িয়ে দেয়।
Longshore Drift (দীর্ঘতর ধারের স্রোত) – ঢেউ তীরে বালি ও কণা সরিয়ে নিয়ে যায়, সৈকত প্রসারিত হয়।
Erosion (ক্ষয়) – পাথর ও চুনাপাথরের ক্ষয়ও কিছু ক্ষেত্রে সৈকত তৈরি করতে সাহায্য করে।

১৯.
Coral reefs are important because they:
(প্রবাল প্রাচীর গুরুত্বপূর্ণ কারণ তারা —)
  1. Produce oil (তেল উৎপাদন করে)
  2. Provide habitat for marine life (সামুদ্রিক জীবের আবাসস্থল সরবরাহ করে)
  3. Cause erosion (ক্ষয় ঘটায়)
  4. Store freshwater (মিঠা পানি সংরক্ষণ করে)
ব্যাখ্যা

প্রবাল প্রাচীর হলো সমুদ্রের নিচে একটি জৈব-বৈচিত্র্যময় পরিবেশ, যা প্রবাল (Coral) দ্বারা সৃষ্ট চুনাপাথরের গঠন দ্বারা গঠিত।

Types of Coral Reefs (প্রবাল প্রাচীরের ধরন)
Fringing Reef (সংলগ্ন প্রাচীর) – উপকূলের কাছাকাছি জন্মায়।
Barrier Reef (প্রতিবন্ধ প্রাচীর) – উপকূল থেকে দূরে, এক বা একাধিক জলপ্রপাত দ্বারা পৃথক।
Atoll (প্রাচীর প্রাচীরাকার দ্বীপ) – বৃত্তাকার দ্বীপ বা ল্যাগুনের চারপাশে গঠিত।

Characteristics (বৈশিষ্ট্য)
Found in shallow, warm tropical waters.
→ উষ্ণ, সমুদ্রের তুলনামূলকভাবে অগভীর অঞ্চলে পাওয়া যায়।
Composed mainly of hard corals (Scleractinia).
→ প্রধানত কঠিন প্রবাল দ্বারা গঠিত।
Support high biodiversity, including fish, mollusks, sea turtles, and algae.
→ মাছ, শেলফিশ, কচ্ছপ ও শৈবালসহ বিপুল জীববৈচিত্র্য ধারণ করে।
Sensitive to temperature, salinity, and pollution.
→ তাপমাত্রা, লবণাক্ততা ও দূষণে প্রবাবিত হয়।

২০.
Which mineral is most commonly mined from the ocean floor?
(সমুদ্রতল থেকে সবচেয়ে বেশি যে খনিজ উত্তোলন করা হয় তা কোনটি?)
  1. Gold (সোনা)
  2. Manganese nodules (ম্যানগানিজ নডিউল) 
  3. Uranium (ইউরেনিয়াম)
  4. Platinum (প্লাটিনাম)
ব্যাখ্যা

- ম্যানগানিজ নডিউল হলো সমুদ্রের তলে থাকা পাথরের মতো খনিজ পদার্থ, এতে ম্যানগানিজ, লোহা, তামা, নিকেল ও কোবাল্ট থাকে।

Importance (গুরুত্ব)
Industrial Use (শিল্পে ব্যবহার) – ম্যানগানিজ ও লোহা স্টিল, বৈদ্যুতিন যন্ত্রাংশ, ব্যাটারি।
Metal Supply (ধাতু সরবরাহ) – Nickel, Copper, Cobalt-এর উৎস।
Economic Potential (অর্থনৈতিক সম্ভাবনা) – সমুদ্র খননের মাধ্যমে দেশের জন্য মূল্যবান।
এটি গভীর সমুদ্রে বেশি পাওয়া যায়।

২১.
The process of building up sandbars is an example of:
(বালুচরের গঠন প্রক্রিয়াটি কী ধরনের উদাহরণ?)
  1. Erosion (ক্ষয়)
  2. Deposition (পলল জমা)
  3. Weathering (আবহাওয়া ক্রিয়া)
  4.  Sediment removal (পলল অপসারণ)
ব্যাখ্যা

- সাধারণত নদী ও সাগরের মোহনায় নদীর স্রোত যখন খুবই কম থাকে তখন পলি জমে ”বার” তৈরি হয়। 

২২.
What is the study of interactions between organisms and their environment called?
(জীব ও তাদের পরিবেশের পারস্পরিক সম্পর্কের অধ্যয়নকে কী বলা হয়?)
  1. Ecosystem (ইকোসিস্টেম)
  2. Biome (বায়োম)
  3. Ecology (ইকোলজি) 
  4. Habitat (আবাসস্থল)
ব্যাখ্যা

- ইকোলজি হলো জীব এবং তাদের পরিবেশের পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক অধ্যয়ন। ইকোসিস্টেম এবং বায়োম ইকোলজির অংশ।

Ecology হলো জীব (organisms) ও তাদের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক অধ্যয়ন।

এটি বোঝায় কিভাবে জীব একে অপরের সাথে এবং তাদের ভৌত (physical) পরিবেশের সাথে মিথস্ক্রিয়া (interaction) করে।

1.ইকোলজি  শব্দটি প্রথম ব্যবহার করেন Ernst Haeckel (জার্মান জীববিজ্ঞানী) ১৮৬৬ সালে।

2.এটি জীববিজ্ঞান (biology)-এর একটি শাখা।

3.অধ্যয়নের মূল উদ্দেশ্য হলো জীব ও পরিবেশের মধ্যে ভারসাম্য (balance) এবং নির্ভরশীলতা (dependency) বোঝা।

4.এতে জীবজ (biotic) ও আজীবজ (abiotic) উভয় উপাদান নিয়ে গবেষণা হয়।

২৩.
Which of the following is a small functional unit containing living and non-living components?
(নিম্নলিখিত কোনটি একটি ছোট কার্যকরী একক যা জীবজ ও আজীবজ উপাদান ধারণ করে?)
  1.  Biome (বায়োম)
  2. Biosphere (বায়োস্ফিয়ার)
  3.  Ecology (ইকোলজি)
  4. Ecosystem (ইকোসিস্টেম)
ব্যাখ্যা

- ইকোসিস্টেম হলো জীবজ এবং আজীবজ উপাদান নিয়ে গঠিত কার্যকরী একক যা নির্দিষ্ট এলাকায় পরস্পরের সাথে ক্রিয়াশীল। বায়োম এর থেকে ছোট।

Ecosystem হলো একটি নির্দিষ্ট অঞ্চলের জীবজ (biotic) উপাদান এবং আজীবজ (abiotic) উপাদান মিলিয়ে গঠিত একটি কার্যকরী একক, যেখানে তারা শক্তি প্রবাহ (energy flow) ও উপাদান চক্র (material cycle) বজায় রাখে।

Key points:

1.Biotic components (জীবজ উপাদান): উদ্ভিদ, প্রাণী, অণুজীব।

2.Abiotic components (আজীবজ উপাদান): আলো, তাপমাত্রা, জল, বায়ু, খনিজ পদার্থ।

3.Ecosystem-এ energy flow একমুখী (unidirectional) — সূর্য থেকে উৎপাদক (producers), ভোক্তা (consumers), এবং অপচয়কারী (decomposers)-এর মধ্যে প্রবাহিত হয়।

4.পদার্থ (materials) চক্রাকারে (cyclic) চলাচল করে — যেমন কার্বন চক্র, নাইট্রোজেন চক্র।

Types of Ecosystems
1.Natural ecosystem 

উদাহরণ: বন (forest), নদী (river), সমুদ্র (ocean), মরুভূমি (desert)

2. Artificial ecosystem 

উদাহরণ: ফসলের ক্ষেত (cropland), উদ্যান (garden), অ্যাকুরিয়াম (aquarium

২৪.
A large geographical area with similar climate, soil, and living organisms is called:
(একটি বৃহৎ ভৌগোলিক এলাকা যা একই জলবায়ু, মাটি ও জীবজ উপাদান দ্বারা গঠিত, তাকে কী বলা হয়?)
  1. Ecology (ইকোলজি)
  2. Ecosystem (ইকোসিস্টেম)
  3. Biome (বায়োম) 
  4. Community (কমিউনিটি)
ব্যাখ্যা

- Biome হলো পৃথিবীর একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল, যা জলবায়ু, মাটি, উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা নির্ধারিত হয়। একটি বায়োমে অনেকগুলো ইকোসিস্টেম থাকতে পারে, কিন্তু সবগুলোর বৈশিষ্ট্য প্রায় একই রকম হয়।

 In another word,  বায়োম হলো পৃথিবীর এমন বৃহৎ অঞ্চল যেখানে জলবায়ু, মাটি, উদ্ভিদ এবং প্রাণীজগতের ধরণ প্রায় একই রকম।

Biome হলো একটি "ছাতার মতো" ধারণা, যার নিচে অনেকগুলো ecosystem থাকে।

২৫.
Which biome is known for high biodiversity and heavy rainfall?
(কোন বায়োম প্রচুর জীববৈচিত্র্য এবং বেশি বৃষ্টিপাতের জন্য পরিচিত?)
  1. Desert (মরুভূমি)
  2. Tropical Rainforest (গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টি-অরণ্য) 
  3. Tundra (তুন্ড্রা)
  4. Taiga (তৈইগা)
ব্যাখ্যা

গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি-অরণ্য হলো একটি ঘন- চিরসবুজ বন, যেখানে বছরব্যাপী উচ্চ তাপমাত্রা থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। 
Characteristics (বৈশিষ্ট্য)
1. Dense canopy layers – Multiple layers of trees (Emergent, Canopy, Understory, Forest Floor)
2. High biodiversity – Home to millions of species of plants, animals, and insects
3. Evergreen trees – Trees retain leaves throughout the year
→ গাছগুলো চিরসবুজ, পাতা সবসময় থাকে
4. Humid climate – High temperature (~25–30°C) and heavy rainfall (2000–4000 mm/year)
→ আর্দ্র, উষ্ণ জলবায়ু, প্রচুর বৃষ্টি

২৬.
Which factor primarily causes the reversal of monsoon currents in the Indian Ocean, leading to seasonal rainfall in Bangladesh?
(কোন কারণটি মূলত ভারত মহাসাগরে মৌসুমি স্রোতের বিপরীতমুখী প্রবাহ ঘটায়, যা বাংলাদেশে ঋতুভিত্তিক বৃষ্টিপাতের কারণ হয়?)
  1.  Influence of ocean salinity variations (সমুদ্রের লবণাক্ততার ভিন্নতা)
  2. Differential heating of land and sea (স্থলভাগ ও সমুদ্রের ভিন্নমাত্রার উত্তাপ গ্রহণ)
  3. Rotation of the Earth and Coriolis force (পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল)
  4. Melting of Himalayan glaciers (হিমালয়ের হিমবাহ গলন)
ব্যাখ্যা

- ভারত মহাসাগরের মৌসুমি স্রোত মূলত সৃষ্টি হয় স্থলভাগ ও সমুদ্রের ভিন্নমাত্রার উত্তাপ গ্রহণের কারণে।
গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশ দ্রুত উত্তপ্ত হয়, ফলে সেখানে একটি তীব্র নিম্নচাপ সৃষ্টি হয়। অন্যদিকে, ভারত মহাসাগর তুলনামূলক ধীরে উত্তপ্ত হয়, তাই সেখানে আপেক্ষিক উচ্চচাপ বজায় থাকে। এ কারণে মৌসুমি বায়ু (Southwest Monsoon Current) সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় এবং আর্দ্রতা বহন করে বাংলাদেশের উপর বৃষ্টিপাত ঘটায়।

শীতকালে এর বিপরীত ঘটনা ঘটে—এসময় স্থলভাগ দ্রুত শীতল হয়ে যায়, ফলে উচ্চচাপ সৃষ্টি হয় এবং মৌসুমি স্রোত সমুদ্রের দিকে প্রবাহিত হয়, যাকে Northeast Monsoon Current বলে। কিন্তু এ সময় বাংলাদেশে বৃষ্টিপাত খুবই সামান্য হয়।

২৭.
Why does Bangladesh receive heavy rainfall during the summer monsoon, despite being located away from the equatorial low-pressure belt?
(বাংলাদেশে কেন গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর সময় প্রচুর বৃষ্টিপাত হয়, যদিও এটি নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বাইরে অবস্থিত?)
  1.  Due to the deflection of winds by the Western Ghats (পশ্চিমের পর্বতমালার কারণে বাতাসের বিচ্যুতি ঘটার ফলে)
  2.  Because monsoon currents do not pick up moisture from the Bay of Bengal (কারণ মৌসুমি স্রোত বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা সংগ্রহ করে না)
  3. Because of strong influence of Indian Ocean Equatorial Counter Current (ভারত মহাসাগরের নিরক্ষীয় বিপরীত স্রোতের প্রবল প্রভাবের কারণে)
  4. Due to orographic effect of the Himalayas (হিমালয়ের ভূ-প্রাকৃতিক প্রাচীর হিসেবে প্রভাব রাখে সে কারণে)
ব্যাখ্যা

- বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের মূল কারণ হলো বঙ্গোপসাগর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর পেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করার সময় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে।
- এই আর্দ্র বায়ু যখন বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করে উত্তরে যেতে থাকে, এরপর  তা হিমালয়ের স্থলভাগের উচ্চতা বেয়ে উপরে ওঠেে এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে ঘন হয়ে হিমালয়ের ইমিডিয়েট পাদদেশ সহ বাংলাদেশে প্রবল বর্ষণ ঘটায়।
এর পাশাপাশি, বাংলাদেশের পূর্বাঞ্চলে পাহাড়ি অঞ্চলের (যেমন সিলেট, চট্টগ্রাম) উপস্থিতি Orographic Rainfall বৃদ্ধি করে।
প্রকৃতপক্ষে  বায়ু পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উপরে উঠতে বাধ্য হয়, ফলে ঘনীভবন ও প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে। এ কারণেই বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত (২,০০০-৪,০০০ মিমি) পৃথিবীর অন্যতম সর্বোচ্চ।

২৮.
What primarily causes the occurrence of tides on Earth?
(পৃথিবীতে জোয়ার-ভাটার প্রধান কারণ কী?)
  1. Rotation of the Earth on its axis (পৃথিবীর অক্ষের চারপাশে আবর্তন) 
  2. Gravitational pull of the Moon and Sun (চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ)
  3. Seasonal change in ocean currents (সমুদ্রস্রোতের ঋতুভিত্তিক পরিবর্তন)
  4. Variation in ocean salinity (সমুদ্রের লবণাক্ততার ভিন্নতা)
ব্যাখ্যা

- পৃথিবীতে জোয়ার-ভাটার প্রধান কারণ হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ। যদিও সূর্যের ভর চাঁদের চেয়ে অনেক বেশি, তবে পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে চাঁদের প্রভাবই বেশি লক্ষণীয়।

- যখন চাঁদ পৃথিবীর দিকে আকর্ষণ করে, তখন পৃথিবীর যে অংশ চাঁদের দিকে থাকে সেখানে পানি টেনে ওঠে → এটি High Tide (জোয়ার)।
একই সময়ে পৃথিবীর বিপরীত পাশে কেন্দ্রাতিগ বলের কারণে আরেকটি  জোয়ার তৈরি হয়, যার নাম গৌন জোয়ার।
প্রতিদিন পৃথিবীর ঘূর্ণনের কারণে একটি স্থানে সাধারণত দুইবার জোয়ার ও দুইবার ভাটা ঘটে।
 
- বাংলাদেশের উপকূলীয় এলাকায় (যেমন—সুন্দরবন, কক্সবাজার, ভোলা) জোয়ার-ভাটা মাছ ধরা, নৌ-পরিবহন ও লবণ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২৯.
Which type of tide occurs when the Sun, Moon, and Earth are in a straight line?
(সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে, তখন কোন ধরনের জোয়ার ঘটে?)
  1.  Neap Tide (নিপ জোয়ার)
  2. Mixed Tide (মিশ্র জোয়ার)
  3. Diurnal Tide (দৈনিক জোয়ার)
  4. Spring Tide (স্প্রিং জোয়ার)
ব্যাখ্যা

যখন চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে (অমাবস্যা ও পূর্ণিমার সময়), তখন চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় বল একত্রে কাজ করে।

এতে পানির ওপর আকর্ষণ সর্বাধিক হয়, ফলে সবচেয়ে উচ্চ জোয়ার (Highest High Tide) ও সবচেয়ে নিম্ন ভাটা (Lowest Low Tide) ঘটে।
একে বলা হয় Spring Tide (স্প্রিং জোয়ার)।
  
বঙ্গোপসাগরে স্প্রিং জোয়ারের সময় পানি অনেক উঁচুতে উঠে, ফলে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস (tidal surge) দেখা দিতে পারে, বিশেষ করে যদি তা ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলে যায়।

৩০.
What is the main reason behind the occurrence of Neap Tide?
(নিপ জোয়ার সংঘটিত হওয়ার প্রধান কারণ কী?)
  1. When Sun and Moon’s gravitational forces act at right angles (যখন সূর্য ও চাঁদের মহাকর্ষীয় বল সমকোণে কার্যকর হয়)
  2. When Earth is closest to the Sun (যখন পৃথিবী সূর্যের নিকটে থাকে)
  3. When Moon is at its perigee (যখন চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকে)
  4. When ocean current slows down (যখন সমুদ্রস্রোতের গতি কমে যায়)
ব্যাখ্যা

নিপ জোয়ার ঘটে প্রথম ও শেষ চতুর্থাংশ চাঁদের সময়। অষ্টমী তিথি তে এটি ঘটে।
তখন সূর্য ও চাঁদ ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে।
এ অবস্থায় চাঁদ ও সূর্যের আকর্ষণ একে অপরকে আংশিকভাবে প্রতিহত করে।
এর ফলে জোয়ার ও ভাটার পার্থক্য (tidal range) খুবই কম হয়।

নিপ জোয়ারের সময় উপকূলীয় মৎস্যজীবীরা সহজে মাছ ধরতে পারে কারণ পানির স্তরের ওঠানামা তুলনামূলকভাবে কম থাকে।

৩১.
Which of the following statements about ebb tide (ভাটা) is correct?
  1. Ebb tide is stronger than spring tide. (ভাটা স্প্রিং জোয়ারের চেয়ে প্রবল)
  2. Ebb tide occurs during new moon only. (ভাটা কেবল অমাবস্যার সময় ঘটে)
  3. Ebb tide is the period when sea water level falls after high tide. (ভাটা হলো উচ্চ জোয়ারের পর সমুদ্রপৃষ্ঠের পানি হ্রাসের সময়কাল)
  4. Ebb tide refers to the rising of sea water. (ভাটা মানে সমুদ্রের পানির উত্থান)
ব্যাখ্যা

- ভাটা (Ebb Tide) হলো সেই সময় যখন সমুদ্রের পানির স্তর ধীরে ধীরে কমে যায়।
উচ্চ জোয়ারের পর পানি সরে যেতে শুরু করলে ভাটা ঘটে।
পানির প্রবাহ সাগর থেকে মহাসাগরের মূল দিকে ফিরে যায়।
ভাটা চলাকালীন উপকূলীয় এলাকার কাদা ও চরভূমি প্রকাশ পায়।

দুটি জোয়ার বা ভাটার ব্যবধান ১২ ঘন্টা ২৬ মিনিট। 
জোয়ারের ৬  ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়। 

ভাটার সময় সুন্দরবনের অনেক অংশ শুকনো দেখা যায়। স্থানীয় মানুষজন ভাটার সময় নদী ও খালে চিংড়ি ও কাঁকড়া ধরতে যায়।

৩২.
Why are tidal ranges greater in coastal areas like the Bay of Bengal?
(কেন বঙ্গোপসাগরের মতো উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটার পার্থক্য বেশি হয়?)
  1. Due to funnel-shaped coastline (ফানেল আকৃতির উপকূলীয় গঠনের কারণে)
  2. Because of higher salinity in the Bay (বঙ্গোপসাগরে বেশি লবণাক্ততার কারণে)
  3. Due to Coriolis effect only (কেবল কোরিওলিস প্রভাবের কারণে)
  4. Because the Bay is directly under the Equator (কারণ বঙ্গোপসাগর সরাসরি নিরক্ষরেখার নিচে অবস্থিত)
ব্যাখ্যা

- বঙ্গোপসাগর একটি ফানেল আকৃতির উপকূলীয় অঞ্চল।

এর দক্ষিণ অংশ প্রশস্ত, আর উত্তর অংশ (বাংলাদেশের উপকূল) সরু।
যখন জোয়ার আসে, তখন পানি সংকীর্ণ অঞ্চলে প্রবেশ করতে গিয়ে আরও উঁচুতে উঠে যায়।
এর ফলে জোয়ার-ভাটার পার্থক্য (tidal range) অনেক বেশি হয়।

এ কারণে বাংলাদেশে জোয়ার-ভাটার সময় পানির স্তরের পার্থক্য ৪–৬ মিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়ের সময় এই পরিস্থিতি ভয়াবহ জলোচ্ছ্বাস (tidal surge) সৃষ্টি করে, যেমন ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে দেখা গিয়েছিল।

৩৩.
Which of the following best explains why the continental shelf is considered the most economically significant part of the ocean floor?
(নিচের কোনটি ব্যাখ্যা করে কেন মহাদেশীয় শেলফ সমুদ্র তলের সবচেয়ে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অংশ?)
  1. It experiences the least erosion and deposition. (এখানে ক্ষয় ও পলির জমা সবচেয়ে কম ঘটে।)
  2. It contains the deepest trenches of the ocean. (এখানে সমুদ্রের সবচেয়ে গভীর খাদ রয়েছে।)
  3. It is the flattest part of the ocean floor. (এটি সমুদ্র তলের সবচেয়ে সমতল অংশ।)
  4. It is rich in marine resources like fish, oil, and natural gas. (এখানে মাছ, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ।)
ব্যাখ্যা

- মহাদেশীয় শেলফ (Continental Shelf) হলো মহাদেশের পানির নিচের প্রান্তভাগ, ১ ডিগ্রি কোণে সাগরে নিমজ্জিত অংশ যা সাধারণত ০–২০০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত।
এখানে সূর্যের আলো সহজে পৌঁছে যায়, ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য প্রচুর।
এছাড়া তেল, গ্যাস, খনিজ ও মৎস্য সম্পদ এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। এজন্য একে "Storehouse of Resources" বলা হয়।

৩৪.
Why is the continental slope considered the boundary between continental crust and oceanic crust?
(মহাদেশীয় ঢাল কেন মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের সীমানা বলে ধরা হয়?)
  1. It is the widest part of the ocean floor. (এটি সমুদ্র তলের সবচেয়ে প্রশস্ত অংশ।)
  2. It contains the largest deposits of sediments. (এখানে সবচেয়ে বেশি পলি জমা হয়।)
  3. It has the steepest gradient and leads directly to the deep ocean. (এখানে সবচেয়ে খাড়া ঢাল রয়েছে এবং এটি সরাসরি গভীর সমুদ্রের দিকে নিয়ে যায়।)
  4.  It is the shallowest part of the ocean basin. (এটি সমুদ্র অববাহিকার সবচেয়ে অগভীর অংশ।)
ব্যাখ্যা

- মহাদেশীয় ঢাল (Continental Slope) হলো শেলফের পরবর্তী অংশ যেখানে গভীরতা হঠাৎ ২০০ মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত নেমে যায়।
এখানে ঢাল খুব খাড়া থাকে এবং এটি মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের সীমানা নির্দেশ করে। এজন্য একে বলা হয় "Boundary between Continents and Oceans"।

৩৫.
Which statement best describes an oceanic trench?
(মহাসাগরীয় খাদ সম্পর্কে নিচের কোন উক্তি সবচেয়ে সঠিক?)
  1. Trenches are shallow depressions formed by river erosion. (খাদ হলো নদীর ক্ষয় দ্বারা সৃষ্ট অগভীর গর্ত।)
  2. Trenches are deep, narrow valleys formed at subduction zones. (খাদ হলো সাবডাকশন অঞ্চলে গঠিত গভীর ও সংকীর্ণ উপত্যকা।)
  3. Trenches are elevated ridges created by volcanic activity. (খাদ হলো আগ্নেয়গিরির ক্রিয়ায় গঠিত উঁচু পর্বতশ্রেণী।)
  4. Trenches are flat regions covered by sediments. (খাদ হলো সমতল অঞ্চল যা পলিতে আবৃত।)
ব্যাখ্যা

- মহাসাগরীয় খাদ (Trench) হলো সমুদ্রের সবচেয়ে গভীর অংশ। এটি সাধারণত সাবডাকশন অঞ্চলে গঠিত হয়, যেখানে একটি টেকটোনিক প্লেট আরেকটির নিচে প্রবেশ করে। এর ফলে সংকীর্ণ ও দীর্ঘ উপত্যকা তৈরি হয়।

 উদাহরণ: Mariana Trench (প্রায় ১১,০০০ মিটার গভীর) পৃথিবীর সবচেয়ে গভীর স্থান।
বঙ্গোপসাগরের কাছাকাছি আন্দামান-নিকোবর অঞ্চলেও খাদ রয়েছে।

৩৬.
Which soil horizon is known as the zone of leaching (eluviation), where minerals and nutrients are washed down by water?
(কোন মাটির স্তরকে লিচিং অঞ্চলের (এলুভিয়েশন) বলা হয়, যেখানে খনিজ ও পুষ্টি উপাদান পানি দ্বারা নিচের দিকে ধুয়ে যায়?) 
  1. Horizon O (ও স্তর)
  2. Horizon A (এ স্তর)
  3. Horizon B (বি স্তর)
  4. Horizon C (সি স্তর)
ব্যাখ্যা

- A Horizon বা Topsoil হলো মাটির সবচেয়ে উর্বর অংশ। এখানে জৈব পদার্থ, হিউমাস এবং খনিজ মিশ্রিত থাকে। বৃষ্টির পানি এতে প্রবেশ করে খনিজ ও পুষ্টি ধুয়ে নিচে পাঠায়—এই প্রক্রিয়াকে বলে leaching। এজন্য একে Zone of Eluviation বলা হয়।

 কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তর হলো এই Topsoil.

    

৩৭.
Why is the B horizon also called the “zone of accumulation (illuviation)”?
(কেন বি স্তরকে "সঞ্চয়ের অঞ্চল (ইলুভিয়েশন)" বলা হয়?)
  1. It accumulates organic matter from plants. (এখানে গাছ থেকে জৈব পদার্থ জমা হয়।)
  2. It accumulates leached minerals such as iron, clay, and aluminum. (এখানে লিচড খনিজ যেমন লোহা, কাদামাটি ও অ্যালুমিনিয়াম জমা হয়।)
  3. It accumulates weathered parent rock fragments. (এখানে ক্ষয়প্রাপ্ত মূল শিলার টুকরা জমা হয়।)
  4. It accumulates surface water. (এখানে পৃষ্ঠের পানি জমা হয়।)
ব্যাখ্যা

- B Horizon বা Subsoil হলো সেই স্তর যেখানে A Horizon থেকে ধুয়ে আসা খনিজ জমা হয়।
এখানে লোহা, কাদামাটি, অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি পদার্থ জমে থাকে।
এজন্য একে Zone of Illuviation বলা হয়।

এই স্তর তুলনামূলকভাবে ঘন এবং রঙ গাঢ় লালচে বা বাদামি হয়।

৩৮.
Which soil horizon directly rests on parent rock and consists mostly of partially weathered rock fragments?
(কোন মাটির স্তর সরাসরি মূল শিলার উপর অবস্থান করে এবং প্রধানত আংশিক ক্ষয়প্রাপ্ত শিলার টুকরো নিয়ে গঠিত?)
  1. Horizon O (ও স্তর)
  2. Horizon B (বি স্তর)
  3. Horizon C (সি স্তর)
  4. Horizon R (আর স্তর)
ব্যাখ্যা

- C Horizon হলো মূল শিলার (Parent Material) উপর অবস্থিত স্তর। এখানে প্রধানত আংশিক ক্ষয়প্রাপ্ত শিলার টুকরো থাকে। জৈব পদার্থ প্রায় থাকে না। এটি মাটির গঠন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ নির্দেশ করে।

বাংলাদেশে পাহাড়ি ও টিলা অঞ্চলে C Horizon স্পষ্টভাবে দেখা যায়।
   

৩৯.
Which type of soil covers the largest area of Bangladesh, formed mainly by river deposits?
(বাংলাদেশের সবচেয়ে বড় এলাকা জুড়ে কোন ধরনের মাটি বিস্তৃত, যা মূলত নদীর পলিতে গঠিত?)
  1. Barind Soil (বরিন্দ মাটি)
  2. Alluvial Soil (পলিমাটি)
  3. Red Soil (লাল মাটি)
  4. Hill Soil (পাহাড়ি মাটি)
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রায় ৮০% মাটি পলিমাটি। এটি প্রধানত গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ও তাদের শাখা-প্রশাখা নদীর বন্যাজনিত পলি দ্বারা গঠিত।

এই মাটি উর্বর (fertile) এবং কৃষির জন্য উপযুক্ত।

প্রধানত ধান, পাট, গম, ডাল, সবজি চাষে ব্যবহৃত হয়।

নদীর গতিপথ পরিবর্তনের ফলে প্রতিবছর নতুন করে পলি জমে, ফলে মাটির উর্বরতা বজায় থাকে।

রং সাধারণত হালকা ধূসর বা বাদামি হয়।

পলিমাটির কারণে বাংলাদেশকে বলা হয় “নদীমাতৃক ও কৃষিনির্ভর দেশ”। এই মাটিই দেশের খাদ্য উৎপাদনের মূল ভিত্তি।