পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
'মানচিত্র' কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. হুমায়ুন আহমেদ
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. সৈয়দ শামসুল হক
  4. আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা

• কবি আলাউদ্দিন আল আজাদ ছিলেন একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সমালোচক।
• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলোঃ
- মানচিত্র (১৯৬১),
- ভোরের নদীর মোহনায় জাগরণ (১৯৬২),
- লেলিহান পান্ডুলিপি (১৯৭৫),
- নিখোঁজ সনেটগুচ্ছ (১৯৮৩),
- সাজঘর (১৯৯০) ও
- শ্রেষ্ঠ কবিতা (১৯৮৭)।
• তাঁর রচিত বিখ্যাত কবিতা 'স্মৃতিস্তম্ভ'। এটি তাঁর মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত।
• তাঁর রচিত উপন্যাসঃ
- তেইশ নম্বর তৈলচিত্র,
- কর্ণফুলী,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ ইত্যাদি।
• তাঁর রচিত নাটকঃ
- মরক্কোর যাদুকর (১৯৫৯),
- মায়াবী প্রহর (১৯৬৩) ও
- ধন্যবাদ (১৯৫১),
- নিঃশব্দ যাত্রা (১৯৭২),
- নরকে লাল গোলাপ (১৯৭২) ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
কোন নাট্যকারের হাতে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. তারাচরণ শিকদার
  3. রামনারায়ণ তর্করত্ন
  4. প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা

১৮৫২ সালে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন' প্রকাশিত হয়।
- নাটকটির রচয়িতা - তারাচরণ শিকদার। এটি একটি কমেডি নাটক।
সুতরাং, তার হাত ধরেই বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়।

এছাড়া, 'কুলীনকুলসর্বস্ব' নাটকের রচয়িতা - রামনারায়ন তর্করত্ন।

১৮৫২ সালেই প্রকাশিত হয় প্রথম ট্রাজেডি নাটক। এর নাম - কীর্তিবিলাস
- কীর্তিবিলাসের রচয়িতা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত।

১৮৬১ সালে প্রকাশিত হয় - বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি
- এর নাম - কৃষ্ণকুমারী। রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

.
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস-
  1. মরণবিলাস
  2. গাভী বিত্তান্ত
  3. ওঙ্কার
  4. নিহত নক্ষত্র
ব্যাখ্যা

• আহমদ ছফা ছিলেন প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক।
• উনসত্তরের প্রেক্ষাপটে রচিত তাঁর উপন্যাস- ওঙ্কার।
• তাঁর রচিত এই উপন্যাসের নায়ক আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে।
• আবু নসরের সঙ্গে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে এক ধরনের ক্ষমতা লাভ করে। আর এই ঘটনার সূত্র ধরে উপন্যাসটির কাহিনী গতি লাভ করেছে।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- সূর্য তুমি সাথী (প্রথম প্রকাশিত উপন্যাস),
- একজন আলী কেনানের উত্থান-পতন,
- মরণবিলাস,
- গাভী বিত্তান্ত (বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কেন্দ্র করে রচিত উপন্যাস),
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,
- পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া এবং উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'কানে-কলম' কোন সমাসের উদাহরণ?
  1. অলুক তৎপুরুষ
  2. অলুক দ্বন্দ্ব
  3. অলুক বহুব্রীহি
  4. অলুক দ্বিগু
ব্যাখ্যা

যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
অলুক বহুব্রীহি সমাসে সমস্তপদটি বিশেষণ হয়।
যথাঃ
- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি,
- গলায় গামছা যার = গলায়গামছা,
- এরূপ- হাতে-ছড়ি, কানে-কলম, গায়ে-পড়া, হাতে-বেড়ি, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'Glossary' শব্দের পারিভাষিক অর্থ-
  1. নৈমিত্তিক
  2. ভঙ্গুরতা
  3. টীকাপঞ্জি
  4. দোকান
ব্যাখ্যা
'Glossary' শব্দের পারিভাষিক অর্থ- টীকাপঞ্জি, শব্দকোষ।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. তিনি আমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন।
  2. তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
  3. তিনি আমার বিরুদ্ধে সাক্ষি দিলেন।
  4. তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে 'তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন' বাক্যটি সঠিক।
বাকিগুলোতে 'সাক্ষ্য' শব্দটির অপপ্রয়োগ ঘটেছে।
.
কোনটি ফারসি উপসর্গ নয়?
  1. কম্
  2. দর্
  3. ফি
  4. লা
ব্যাখ্যা

• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।
• বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• আরবি উপসর্গ- আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
• ফারসি উপসর্গ- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
• উর্দু উপসর্গ হর।
• ইংরেজি উপসর্গ হেড, সাব, ফুল, হাফ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
‘মুচলেকা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. হিন্দি
  3. পর্তুগিজ
  4. তুর্কি
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তুর্কি শব্দঃ
- বাবা,
- মুচলেকা,
- লাশ,
- সওগাত,
- উজবুক,
- কাঁচি,
- কাবু,
- কুর্নিশ,
- কুলি (মজুর),
- কোর্মা,
- খাতুন,
- চকমক,
- চাকু,
- তালাশ,
- তােপ,
- বন্দুক,
- বাবুর্চি,
- বারুদ,
- বাহাদুর,
- বেগম,
- বোঁচকা ইত্যাদি।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

.
কোনটি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ নয়?
  1. ঝলক
  2. মোড়ক
  3. ডুবন্ত
  4. শ্রবণ
ব্যাখ্যা

• কিছু বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ হচ্ছেঃ
- কাঁদন,
- দোলন,
- ভাসানো,
- ডুবন্ত,
- উড়ন্ত,
- মোড়ক,
- ঝলক,
- শুনানি,
- ডুবুরী,
- ঘাটতি,
- কান্না,
- রান্না ইত্যাদি।
• অপরদিকে, শ্রবণ হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
যেমন- √শ্রু + অনট্ = শ্রবণ।

১০.
'শিক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত-
  1. ক + হ
  2. হ + ম
  3. ক + ষ
  4. ষ + ক
ব্যাখ্যা

• ক্ষ = ক + ষ, যেমন- বক্ষ, রক্ষা, শিক্ষা ইত্যাদি।
• হ্ম = হ + ম, যেমন- ব্রাহ্মণবাড়িয়া।
• জ্ঞ = জ + ঞ, যেমন- জ্ঞান, বিজ্ঞ ইত্যাদি।
• ষ্ণ = ষ + ণ, যেমন- কৃষ্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
'He that loves pleasure must for pleasure fall' - is a famous dialogue from.
  1. Christopher Marlowe
  2. John Webstar
  3. W. Shakespeare
  4. T. S. Eliot
ব্যাখ্যা

এই লাইনটি Christopher Marlowe-এর লেখা Doctor Faustus বই থেকে নেওয়া।

১২.
The play, 'Macbeth' is set in-
  1. Denmark
  2. Cyprus
  3. Rome
  4. Scotland
ব্যাখ্যা
ব্যাখ্যা:
ম্যাকবেথের কাহিনীর সেটিং হল স্কটল্যান্ড।
ম্যাকবেথ একসময় স্কটিশ রাজাকে খুন করে নিজে স্কটল্যান্ডের রাজা হয়ে যায়।
১৩.
Which of the following writers belongs to the Victorian period in English literature?
  1. A. Tennyson
  2. Alexander Pope
  3. Edmund Spenser
  4. S. T. Coleridge
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ
A. Tennyson হলেন ভিক্টোরিয়ান যুগের কবি।
Alexander Pope হলেন অগাস্টান যুগের কবি।
Edmund Spenser হলেন এলিজাবেথান যুগের কবি।
S. T. Coleridge হলেন রোমান্টিক যুগের কবি।
১৪.
Which one is a bildungsroman?
  1. Great Expectations
  2. Pride and Prejudice
  3. The Picture of Dorian Gray
  4. Paradise Lost
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Bildungsroman সাহিত্যের এমন এক ধারা যেখানে কেন্দ্রীয় চরিত্রটির ছোট থেকে বড় হওয়া দেখানো হয় এবং ব্যক্তি হিসেবে তার চরিত্রটি বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে কীভাবে একটি পরিণত ব্যক্তিতে রূপান্তরিত হল সেটা ফুটিয়ে তোলা হয়।
Great Expectations-এর প্রধান চরিত্রের নাম Pip। এই উপন্যাসে এই চরিত্রটিকে আমরা ছোট বেলা থেকে প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হতে তার গোটা জার্নিটা দেখেছি।
একারণেই এটি Bildungsroman novel-এর ক্যাটেগরিতে পড়ে। চার্লস ডিকেন্স এই ক্যাটেগরিতে বহু উপন্যাস লিখেছেন।
১৫.
Which of the following poets belong to the school known as ‘The Cavalier Poets’?
  1. Robert Herrick
  2. John Milton
  3. Oscar Wilde
  4. John Keats
ব্যাখ্যা

রাজা প্রথম চার্লসের রাজত্বকালে একদল কবি রাজার পছন্দসই ধারায় কবিতা লিখতেন। এরা ছিলেন রাজার অনুগত গোষ্ঠী এবং আস্তে আস্তে ‘The Cavalier Poets’ হিসেবে পরিচিতি লাভ করেন।
এরকম কয়েকজন কবি হলেন:
- Robert Herrick,
- Richard Lovelace,
- Thomas Carew এবং
- Sir John Suckling।

১৬.
Which of the following writers was not a novelist?
  1. Charles Dickens
  2. T S Eliot
  3. James Joyce
  4. Jane Austen
ব্যাখ্যা
ব্যাখ্যা:
জানতে চাওয়া হয়েছে, নিচের কোনজন ঔপন্যাসিক নন?
Charles Dickens, James Joyce, Jane Austen-এরা তিনজনই ঔপন্যাসিক।
কিন্তু T S Eliot কোন উপন্যাস লেখেন নি। তিনি মূলত কবি হিসেবে পরিচিত। এবং তিনি কিছু সম্পাদকীয় এবং প্রবন্ধ লিখেছেন। কিন্তু তাঁর লেথা কোন উপন্যাস নেই।
তাই, সঠিক উত্তর T S Eliot।
১৭.
Choose the appropriate preposition in the blank of the following sentence:
I wrapped a piece of cloth _____ my finger.
  1. of
  2. for
  3. about
  4. in
ব্যাখ্যা

ব্যাখ্যা:
about (preposition)
Bengali Meaning: চারিদিকে
এই preposition-টি কয়েকটি অর্থ প্রকাশ করতে পারে। যেমন, সম্বন্ধে অথবা চারিদিকে। এখানে চারিদিকে অর্থে ব্যবহৃত হয়েছে।
Source: Oxford languages

১৮.
Fill in the blank with appropriate use of tense:
It is you who ______ responsible for this.
  1. is
  2. am
  3. was
  4. are
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Relative Pronoun-এর পরে Verb antecedent অনুযায়ী ব্যবহৃত হয়।
সেকারণেই ‘you’ অনুযায়ী ‘are’ ব্যবহৃত হয়েছে।
১৯.
Use the appropriate article:
They are men of ___ profession.
  1. a
  2. an
  3. the
  4. no article is needed
ব্যাখ্যা
The same (একই), a certain (কোন এক) বুঝাতে singular common noun-এর পূর্বে a বা an বসে।
Source: Chowdhury and Hussain
২০.
Which word is similar to the word 'anomaly'?
  1. Peculiarity
  2. Regularity
  3. Vindication
  4. Hatred
ব্যাখ্যা
ব্যাখ্যা:
anomaly (n)
Meaning: something that is unusual or unexpected
Synonym: oddity, peculiarity, irregularity, inconsistency, rarity
Source: Oxford Languages
২১.
Identify the correct spelling:
  1. Proffesionalism
  2. Professionallism
  3. Professionalissm
  4. Professionalism
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Professionalism (noun)
Meaning: The competence or skill expected of a professional.
Bengali Meaning: পেশাদারিত্ব
Synonym: Competence, Competency, Skill, Expertness
Antonym: amateurishness, amateurism
Source: Oxford Languages
২২.
The phrase 'Back to square one' means:
  1. To get disclosed
  2. To go back to the beginning
  3. To ask for help
  4. To avoid the main point
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Meaning: Going back to the beginning, a popular saying that means a person has to start over.
Source: knowyourphrase.com
২৩.
I could not go to school on account of illness. Here the underlined phrase is _____.
  1. A noun phrase
  2. An adjective phrase
  3. A prepositional phrase
  4. An adverbial phrase
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Prepositional phrase-গুলো preposition-এর কাজ করে।
‘on account of’ শব্দটি এখানে preposition-এর কাজ করছে।
২৪.
Unless you respect him, he will not respect you. The underlined part is-
  1. A noun clause
  2. An adverbial clause
  3. An adjective clause
  4. None of the three
ব্যাখ্যা
ব্যাখ্যা:
If, unless, incase, whether, on condition that, provided that, supposing that- ইত্যাদি দ্বারা কোন clause আরম্ভ হলে তা কোন শর্ত প্রকাশ করে। এই জাতীয় clause-কে বলে adverb clause of condition।
বাক্যের অর্থ: তুমি যদি তাকে শ্রদ্ধা না কর তাহলে সে তোমাকে শ্রদ্ধা করবে না।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
২৫.
Which do you think is the nearest in meaning to 'Counsel’?
  1. Condition
  2. Clause
  3. Free of charge
  4. Legal adviser
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Counsel (n)
Meaning: A barrister or other legal adviser conducting a case
Source: Oxford Language
২৬.
The days gone are sweeter than the days to come.
  1. Present participle
  2. Past participle
  3. Gerund
  4. Infinitive
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Verb-এর তৃতীয় রূপটিকে Past Participle বলে। সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
যেমন: go-gone। Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।

Definition: the form of a verb that in English ends in -ed, -en, etc. and is used with the verb have to form perfect tenses such as I have eaten, with the verb be to form passive sentences such as It was destroyed, or sometimes as an adjective as in an upset stomach.
এখানে Gone শব্দটি্ সেটি days-কে মডিফাই করছে।

Source: oxfordlearnersdictionaries.com

২৭.
Select the word that is the most closely opposite in meaning to the capitalized word:
AUDACIOUS-
  1. Timid
  2. Beneficial
  3. Ineffable
  4. Lethal
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Audacious (adjective)
Meaning: Showing a willingness to take surprisingly bold risks.
Synonym: Bold, Daring, Courageous, Brave, Valiant
Antonym: Timid
Source: Oxford Languages
২৮.
__________________ features all elements of the letter aligned to the left margin of the page.
  1. A half block format
  2. A (Full) block format
  3. An underlined format
  4. An Italic format
ব্যাখ্যা

Most letters are written in blockmodified block, or semi-block format.

Block format features all elements of the letter aligned to the left margin of the page. It has a neat and simple appearance. Paragraphs are separated by a double line space.

Modified Block differs from block style in that the date, sign off, and signature lines begin at the centre point of the page line. The beginning of each paragraph is indented five spaces, along with the subject line, if used. Depending on the length of the letter, paragraphs may be separated by a single or double line space.

Semi-blockis similar to block but has a more informal appearance. All elements are left-aligned, except for the beginning of each paragraph, which is indented five spaces. Paragraphs are separated by a double line space.

Source: Lexico.com

২৯.
Choose the correct sentence:
  1. My friend hung over on the phone.
  2. My friend hung up the phone.
  3. My friend hung out the phone.
  4. My friend hung with the phone.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Hang up – phrasal verb
Bengali Meaning: কথা শেষ করে কল কেটে দেওয়া
Meaning: To end a phone conversation.
Source: Cambridge Dictionary
৩০.
This sum is as hard as that. The comparative form of the sentence is-
  1. This sum is hard, so is that.
  2. That sum is harder than this.
  3. This sum is harder than that.
  4. That sum is not harder than this.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
মাত্র দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বা সমান যোগ্যতা বা বৈশিষ্ট্য বুঝাতে শক্তি/বৈশিষ্ট্যের দিক দিয়ে উভয়েই সমান। কেউ কারোর চাইতে কম নয়।
এক্ষেত্রে বাক্যটিকে নিচের নিয়মে comparative করতে হয়।
Subject2 + be + not + Adj(comp) + than + Sub1
৩১.
They said, ‘Long live our president.’ (Direct-Indirect)
  1. They requested their president to live long.
  2. They said that their president should live long.
  3. They wished that they might live long.
  4. They wished that their president might live long.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Reported Speech-টি একটি Optative Sentence। Reported speech-Allah/God-এর উল্লেখ না থাকলে এবং কোন ইচ্ছা/কামনা বুঝালে say/said এর বদলে Indirect Speech-এ wish/wished ব্যবহৃত হয়।
তখন structure-টি হবে নিম্নরূপ:
Wish + that + Subject + might + V
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৩২.
This test helps identify problems that might have otherwise gone unnoticed. Here 'otherwise' is-
  1. a noun
  2. an adverb
  3. an adjective
  4. none of the three
ব্যাখ্যা
ব্যাখ্যা:
otherwise (adverb)
Meaning: in different circumstances
Source: merriam-webster.com
৩৩.
I hoped to have helped you. Here the underlined part is-
  1. Past participle
  2. Infinitive
  3. Perfect Infinitive
  4. Gerund
ব্যাখ্যা
ব্যাখ্যা:
to + have + past particple হল Perfect infinitive-এর গঠণপ্রণালী।
Source: A Passage to English by S. M. Zakir Hussain
৩৪.
The number of juveniles in the general population has fallen by a fith in the past 10 years. The word, ''juvenile'' is :
  1. A noun
  2. An adjective
  3. An adverb
  4. A verb
ব্যাখ্যা
ব্যাখ্যা:
এই শব্দটি কখনো adjective, আবার কখনো noun হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে শব্দটিকে আমরা prepostition-এর পরে পাচ্ছি, তাই এটি অবশ্যই noun।
1. Juvenile (countable noun)
Meaning: A juvenile is a child or young person who is not yet old enough to be regarded as an adult.
2. (Adjective)
Meaning: Childish
Source: Collins Dictionary
৩৫.
পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় ৬১ হলে, এগুলোর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর কত?
  1. ১০
ব্যাখ্যা

৬১ গড় বিশিষ্ট পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা = ৫৭, ৫৯, ৬১, ৬৩, ৬৫
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতমটির অন্তর = ৬৫ - ৫৭
= ৮

৩৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যার থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ৪, ৫, ৬, ৮, ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১২৩
  2. ১২০
  3. ১১৭
  4. ১২৬
ব্যাখ্যা

২|৪, ৫, ৬, ৮, ১২
 ২|২, ৫, ৩, ৪, ৬
  ৩|১, ৫, ১, ২, ১
       ১, ৫, ১, ২, ১
∴ ল.সা.গু. = ২ × ২ × ২ × ৩ × ৫ = ১২০
∴ সংখ্যাটি = ১২০ + ৩ = ১২৩

৩৭.
একটি ল্যাপটপের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৪ঃ৫ হলে, লাভের শতকরা হার কত?
  1. ২০%
  2. ২২%
  3. ২৪%
  4. ২৫%
ব্যাখ্যা

ধরি,
ক্রয়মূল্য = ৪x টাকা এবং বিক্রয়মূল্য = ৫x টাকা
∴ লাভ = ৫x - ৪x = x টাকা
∴ লাভের হার = (x × ১০০)/৪x
= ২৫%

৩৮.
a3 < a2 < a হলে, a এর মান -
  1. -1
  2. 0
  3. 1/5
  4. 5
ব্যাখ্যা

a = 1/5 হলে,
a2 = 1/25 এবং a3 = 1/125
∴ a3 < a2 < a

৩৯.
x3 + 1/x3 = 2 হলে, x - (1/x) = ?
  1. -2
  2. -1
  3. 1
  4. 0
ব্যাখ্যা

x3 + 1/x3 = 2
x6 + 1 = 2x3
x6 - 2x3 + 1 = 0
(x3 - 1)2 = 0
x3 - 1 = 0
x3 = 1
∴ x = 1
∴ x - (1/x)
= 1 - (1/1) = 1 - 1
= 0

৪০.
x2 + (a + b)x + ab = 0 এর সমাধান সেট-
  1. {-a, -b}
  2. {-a, b}
  3. {a, -b}
  4. {a, b}
ব্যাখ্যা

x2 + (a + b)x + ab = 0
বা, x2 + ax + bx + ab = 0
বা, x(x + a) + b(x + a) = 0
বা, (x + a)(x + b) = 0
∴ x = -a, -b
∴ সমাধান সেট = {-a, -b}

৪১.
a3x2 - 27 = b3x2 - 27 হলে, x = ?
  1. -3
  2. -2
  3. 0
  4. 2
ব্যাখ্যা

a3x2 - 27 = b3x2 - 27
বা, a3x2 - 27/b3x2 - 27 = 1
বা, (a/b)3x2 - 27 = (a/b)0
বা, 3x2 - 27 = 0
বা, 3x2 = 27
বা, x2 = 9
∴ x = ±3

৪২.
১ + ৫ + ৯ + ১৩ + ........ ধারাটির ২০টি পদের সমষ্টি-
  1. ৭৫০
  2. ৭৮০
  3. ১৫০০
  4. ১৫৬০
ব্যাখ্যা

এখানে,
a = ১; d = ৪ ও n = ২০
∴ S = (n/২){২a + (n - ১)d}
= (২০/২){২.১ + (২০ - ১)৪}
= ১০ × ৭৮
= ৭৮০

৪৩.
ΔABC সমকোণী ত্রিভুজ ও ∠ACD = 130° হলে, ∠A = ?
  1. 30°
  2. 40°
  3. 50°
  4. 60°
ব্যাখ্যা

∠A + ∠B = ∠ACD
বা, ∠A = ∠ACD - ∠B = 130° - 90° = 40°

৪৪.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ ৬ সে.মি., কর্ণ ১০ সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. ২০ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ২৮ সে.মি.
  4. ৩২ সে.মি.
ব্যাখ্যা

প্রস্থ AB = ৬ সে.মি., কর্ণ = ১০সে.মি.
∴ দৈর্ঘ্য BC = √(AC2 - AB2)
= √(১০ - ৬)
= ৮ সে.মি.
∴ পরিসীমা = ২(AB + BC)
= ২ × (৬ + ৮)
= ২৮ সে.মি.

৪৫.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 96 বর্গ ফুট হলে, ঘনকের আয়তন-
  1. 60 ঘন ফুট
  2. 62 ঘন ফুট
  3. 64 ঘন ফুট
  4. 68 ঘন ফুট
ব্যাখ্যা

ঘনকের একটি ধার = a হলে,
সমগ্রতলের ক্ষেত্রফল, 6a2 = 96
বা, a = 4
∴ আয়তন = a3
= 43
= 64 ঘন ফুট।

৪৬.
চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৪ হলে, চাকরি পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৪
  2. ১/২
ব্যাখ্যা

চাকরি না পাওয়ার সম্ভাবনা ১/৪
∴ চাকরি পাওয়ার সম্ভাবনা = ১ - ১/৪
= ৩/৪

৪৭.
৮ জন খেলোয়ারকে সমান সংখ্যক দু'টি দলে বিভক্ত করা যায় কত উপায়ে?
  1. ৫০
  2. ৬০
  3. ৭০
  4. ৩৫
ব্যাখ্যা

২m সংখ্যক জিনিস সমান দুই ভাগে বিভক্ত করলে সমাবেশ সংখ্যা = (২m)!/২!(m!)
৮ বা (২X৪) জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে বিভক্ত করার উপায়= ৮!/ [২!(৪!)] = ৩৫ ।

বিকল্প সমাধানঃ

প্রতি দলে ৪ জন করে নিয়ে দল গঠিত হবে।
৮ জন থেকে ৪ জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = C = (৮)!/(৪!(৮-৪)!) = ৭০ ।
সমান সংখ্যক বা ৪ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ৭০/২ = ৩৫ ।

৪৮.
তাপমাত্রার এস আই একক কোনটি?
  1. ডিগ্রী সেলসিয়াস
  2. কেলভিন
  3. ফারেনহাইট
  4. ক্যালরি
ব্যাখ্যা



সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯.
সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয়-
  1. শব্দোত্তর তরঙ্গ
  2. আলোক তরঙ্গ
  3. ডিটারজেন্ট
  4. তেল ও গ্রীজ
ব্যাখ্যা
মানুষের শ্রাব্যতার পাল্লার উপরের (≥ 20 KHz ) কম্পন বিশিষ্ট তরঙ্গকে শব্দোত্তর তরঙ্গ বলা হয়। এর বিভিন্ন ব্যবহার পরিলক্ষিত হয়। তা হলো- 
১. দেহের নরম টিস্যু এবং রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকগণ দেহ অভ্যন্তরের বিভিন্ন অঙ্গের ছবি তুলতে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করেন, একে আলট্রাসনোগ্রাফি বলা হয়।
২. রক্তের গতি জানতে হৃদরোগ সনাক্ত করণে, মাতৃ গর্ভে জন্ম-পূর্ব শিশুর অবস্থা সনাক্ত করতে (আলট্রাসনোগ্রাফি)।
৩. সমুদ্রের গভীরতা নির্ণয়, ডুবো জাহাজ, হিমশৈল ইত্যাদির অবস্থান জানতে।
৪. ধাতব পাত বা ধাতব খন্ডের মধ্যের সূক্ষ্ম ফাটল অনুসন্ধানে।
৫. সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করতে।
৬. ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংসের কাজে।
৭. সাধারণভাবে মিশে না এমন (যেমন পানি-পারদ বা পানি-তেল) তরলসমূহের মিশ্রণ তৈরিতে।
৮. মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরাও শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। যেমন বাদুর পথ চলতে এবং খাদ্য বস্তুর অনুসন্ধানের জন্য, তিমি পরম্পরের সাথে যোগাযোগ এবং মনোভাব আদান প্রদানের জন্য শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। বলা হয় শব্দোত্তর তরঙ্গই তিমির ভাষা।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কোনটি?
  1. বিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের অর্ধেক হবে
  2. বিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হবে
  3. বিম্বের পার্শ্ব পরিবর্তন হবে না
  4. বাস্তব বিম্ব গঠিত হবে
ব্যাখ্যা
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যসমূহঃ
১. দর্পণ থেকে বস্তু দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তত।
২. বস্তু ও বিম্ব সংযোগকারী রেখা দর্পণ তলকে লম্বভাবে ছেদ করে।
৩. সমতল দর্পণে গঠিত বিম্ব অসদ ও সোজা।
৪. বিম্বের আকার বস্তুর আকারের সমান হয়।
৫. বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
মানুষের মুখমন্ডলে কয়টি সাইনাস থাকে?
  1. ৪টি
  2. ৮টি
  3. ১২টি
  4. ৬টি
ব্যাখ্যা
আমাদের করোটি ও মুখমন্ডলের অস্থিগুলোর ভেতরে কিছু বায়ুপূর্ণ ফাঁকা স্থান রয়েছে যেগুলোকে সাইনাস বলে।
মানুষের মুখমন্ডলে ৪ জোড়া সাইনাস আছে। যথা- (ক) ম্যাক্সিলারি সাইনাস, (খ) ফ্রন্টাল সাইনাস, (গ) এথময়েড সাইনাস এবং (ঘ) স্ফেনয়েড সাইনাস।

সূত্রঃ প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধিত করতে পারে-
  1. ট্রান্সফর্মার
  2. ট্রানজিস্টর
  3. রেকটিফায়ার
  4. অ্যামিটার
ব্যাখ্যা
দুটি একই ধরনের অর্ধপরিবাহীর (n-টাইপ অথবা p-টাইপ) মাঝখানে এদের বিপরীত ধরনের (p-টাইপ অথবা n-টাইপ) অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল (Device) তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে।

ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
কোনটি ঋনাত্মক চার্জ বহন করে?
  1. আলফা রশ্মি
  2. বিটা রশ্মি
  3. গামা রশ্মি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
আলফা রশ্মিঃ ইহা ধনাত্মক চার্জ বহন করে। এর পরিমান 3.2×10-19 C
বিটা রশ্মিঃ এরা ঋণাত্নক চার্জ বহন করে। এই চার্জের মান 1.6×10-19 C
গামা রশ্মিঃ এর কোনো চার্জ ও ভর নাই।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. পঞ্চম প্রজন্ম
ব্যাখ্যা

কম্পিউটারের চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্যগুলো হচ্ছে VLSI (Very Large Scale Integration) এর ব্যবহার, মাল্টি-প্রসেসর সিস্টেম এর ব্যবহার, মাইক্রোপ্রসেসর এর ব্যাপক ব্যবহার, অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ও কাস্টমাইজ সফটওয়্যার এর ব্যবহার।

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হলোঃ

১) আকারে ছোট বিধায় সহজে বহনযোগ্য।

২) বিদ্যুৎ শক্তি কম খরচ হয়।

৩) এটি ব্যাটারি দিয়েও চালানো যায়।

৪) উন্নত ধরনের স্মৃতি ব্যবস্থার উদ্ভব।

৫) বৃহৎ ও অতি বৃহৎ মানের আইসি (LSI, VLSI) এর ব্যবহার।

৬) বাইট ধারণ ক্ষমতা বৃদ্ধি।

৭) নির্ভরযোগ্যতার উন্নতি।

৮) প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধি।

৯) মাইক্রোপ্রসেসরের প্রচলন।

১০) উন্নত ধরনের High Level প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উদ্ভব।

উদাহরণ: IBM-3033, HP-3000, IBM-4341, TRS-80, IBM-PC ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণী (ভোকেশনাল)

 
৫৫.
আমরা যে AMOLED ডিসপ্লে ব্যবহার করি, সেখানে AMOLED দ্বারা কি বুঝানো হয়?
  1. Actual-Matrix Organic Light Emitting Diodes
  2. Active-Matrix Original Light Emitting Diodes
  3. Active-Matrix Organic Light Emitting Diodes
  4. Actual-Matrix Original Light Emitting Diodes
ব্যাখ্যা

অ্যাক্টিভ-ম্যাট্রিক্স অরগ্যানিক লাইট-ইমিটিং ডায়োড বা AMOLED ডিসপ্লে, এলইডি ডিসপ্লে এর একটি উন্নত সংস্করণ যাতে টিএফটি এর মতো অ্যাক্টিভ-ম্যাট্রিক্স ফাংশনালিটি রয়েছে।

এই ধরনের ডিসপ্লে এর কালার রিপ্রোডিউসিং চমৎকার। এর কন্ট্রাস্ট লেভেল এবং কৌণিক-দর্শন ও ভালো। এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং এর তৈরি প্রক্রিয়াও সহজ

Source: Samsung [What is AMOLED?]

৫৬.
QR code টেকনোলজি প্রথম কোন দেশে চালু হয়?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা

লাইভ পরীক্ষায় প্রশ্নের টাইপে সমস্যা থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

A QR code (Abbreviated from Quick Response Code) ১৯৯৪ সালে প্রথম জাপানের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে চালু হয়।

Source: Japan's public media organization NHK

৫৭.
ডট মেট্রিক্স প্রিন্টার এর গতি পরিমাপক একক কি?
  1. DPI (Dots per inch)
  2. CPS (Character per second)
  3. PPI (Pixel per inch)
  4. IPM
ব্যাখ্যা

ডট ম্যাট্রিক্স প্রিন্টার এক ধরনের ইমপেক্ট প্রিন্টার যা ছোট পিন ব্যবহার করে কালিকে কাগজে ছাপায়।

আয়তকার সাজানো কতগুলো বিন্দুকে ডট ম্যাট্রিক্স বলে। এ বিন্দু গুলোর মাধ্যমে যে কোন বর্ণ ফুটিয়ে তোলা হয়।

এর গতি পরিমাপক একক CPS - Character per second.

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মৌলিক কম্পিউটার শিক্ষা থেকে-

ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer)

এটি একটি সংস্পর্শ বা ধাক্কা প্রিন্টার। এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়। তবে প্রিন্টিং হেড ৯২,৪৪৮ পিন বা আরো বেশি পিনবিশিষ্ট হয়ে থাকে। পিনের সংখ্যা যত বেশি হয় হয়, মুদ্রণের মানও তত উন্নত হয়।

প্রিন্টারে কাগজ ও প্রিন্টার হেডের মাঝে এক ধরনের কালিযুক্ত রিবন থাকে। যখন যে বর্ণ ছাপাতে হয় তখন সেই বর্ণের বিন্দুগুলোর অনুরূপ পিনগুলো প্রিন্ট হেড থেকে বেরিয়ে এসে কালি মাখানো রিবনকে কাগজের ওপর চেপে ধরে। ফলে সেই বর্ণের ডটগুলো, অর্থাৎ সেই বর্ণটি ছাপানো হয়ে যায়। একটি পুরো লাইন হয়ে গেলে কাগজ একটু সরে গিয়ে পরের লাইনে চলে আসে আর প্রিন্ট হেডও সেই সাথে বাঁ দিকে শেষ প্রান্তে সরে গিয়ে আবার ছাপাতে শুরু করে। তবে কিছু ডট ম্যাট্রিক্স প্রিন্টার উভয়মুখী, অর্থাৎ তারা বাম থেকে ডান এবং ডান থেকে বাম উভয় দিকেই ছাপাতে পারে। এতে ছাপানো অপেক্ষাকৃত দ্রুত হয়। 

বিভিন্ন ধরনের ডট ম্যাট্রিক্স প্রিন্টার পাওয়া যায়। যেমন ৭ × ৫, ৯ × ৭ ইত্যাদি। একটি ৭ × ৫ ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ৭টি সারি ও ৫টি স্তম্ভে মোট ৩৫টি পিন আটকানো থাকে। একটি বর্ণ প্রিন্ট করতে ৭টি ডট দিয়ে মোট ৫ বার ধাক্কা লাগে। এটাই হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মুলনীতি।

ডট ম্যাট্রিক্স প্রিন্টারের সাহায্যে প্রতি সেকেন্ডে ৫০ থেকে ৫০০টি বর্ণ ছাপানো যায় এবং লেখা ছাড়াও ছবি এবং গ্রাফ ছাপানো যায়।

৫৮.
মেমোরি এক্সেস টাইম এর হিসেবে কোন মেমোরি সবচেয়ে কম সময় নেয়?
  1. রেজিস্টার
  2. মেইন মেমোরি (RAM)
  3. Magnetic Memory
  4. ম্যাগনেটিক টেপ ইউনিট
ব্যাখ্যা

কম্পিউটারের রেজিস্টার মেমোরি একসেস  সবচেয়ে কম।

- কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমােরি আছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলক বেশি।

- আর তার পরেই থাকে ক্যাশ মেমােরি। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমােরির আকার বড়, মানে বেশি তথ্য ধারণ করতে পারে, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) একটু কম।

- রেজিস্টার ও ক্যাশ মেমােরি প্রসেসরের মধ্যেই যুক্ত করা থাকে।

- তারপরে আসে র‍্যাম। র‍্যাম প্রসেসরের বাইরে মাদারবাের্ডে সংযুক্ত থাকে। ক্যাশের তুলনায় র‍্যামের আকার বেশ বড়, তবে গতি (ডেটা ট্রান্সমিশন স্পীড) কম।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২১ সংস্করণ)

৫৯.
হার্ডডিস্ক এর পাতগুলোর পৃষ্ঠে অনেকগুলো এককেন্দ্রিক বৃত্তে ডাটা সংরক্ষণ করা হয়। প্রতিটি বৃত্ত সমান কয়েকটি ভাগে বিভক্ত থাকে। এরূপ একটি ভাগ কে কি বলে?
  1. Track
  2. Shaft
  3. Disk
  4. Sector
ব্যাখ্যা

হার্ডডিস্ক (Hard Disk)

১৯৮০ সালের দিকে হার্ডডিস্কের প্রচলন শুরু হয়। হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি। গোলাকার পাতগুলোর উভয় পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে এবং একটির ওপরে একটি স্তূপ আকারে বসানো থাকে। পাতগুলোর মাঝখানে থাকে একটি দন্ড। উক্ত দন্ডের সাহায্যেই পাতগুলো একটির ওপরে একটি করে বসানো থাকে। কাজের সময় পাতগুলো প্রতি মিনিটে ৭২০০ বা আরো বেশিবার আবর্তিত হয়।

হার্ডডিস্ক সাধারণত মটর, স্পিন্ডল, রিড-রাইট হেড, অ্যাকিউটর, ফ্রেম, এয়ার ফিল্টার, গ্লাস অথবা সিরামিক এবং ইলেকট্রনিকসের সমন্বয়ে গঠিত, যা চুম্বকীয় মাধ্যম দ্বারা আবৃত্ত থাকে। একেবারে ওপরের ডিস্কের ওপরের পৃষ্ঠ এবং নিচের ডিস্কের নিচের পৃষ্ঠ ছাড়া অন্য ডিস্কগুলোর উভয় পৃষ্ঠ এবং ওপরের ও নিচের ডিস্কের ভেতরের দিকের পৃষ্ঠে উপাত্ত, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে। 

প্রতিটি ডিস্কের পৃষ্ঠদেশ অসংখ্য বৃত্ত দ্বারা বিভক্ত থাকে। এসব বৃত্তকে ট্র্যাক (Track) বলে। প্রতিটি বৃত্ত কয়েকটি সমান ভাগে ভাগ করা থাকে। এ ধরনের একেকটি ভাগকে সেক্টর (Sector) বলে। প্রতিটি সেক্টরের ডেটা সংরক্ষণের ক্ষমতা সমান। ডিস্কের পৃষ্ঠদেশের ট্র্যাক অদৃশ্য ক্ষুদ্র চুম্বকীয় বিন্দু আকারে তথ্য লিখিত হয় বাইনারি পদ্ধতিতে।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)

৬০.
নিচের কোনটি সিরিয়াল কমিউনিকেশন ডিভাইস এর উদাহরণ?
  1. মাউস
  2. মডেম
  3. ক ও খ উভয়ই
  4. ইউএসবি পোর্ট
ব্যাখ্যা

পোর্টঃ
কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ। কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়ারের সংযুক্ত করার জন্য বিভিন্নধরনের সংযোগ পয়েন্ট থাকে। এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট।

সিরিয়াল পোর্টঃ
RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।

সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।

মডেম, মাউস, কি-বোর্ড ইত্যাদি হার্ডওয়ার এ ধরনের পোর্টের সাথে যুক্ত থাকে। মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
2510 = (?)2
  1. 11011
  2. 11001
  3. 11101
  4. 1000011
ব্যাখ্যা

ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ

পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-

ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।

ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।

ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।

ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।

এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

যেমন ২৫ এর ক্ষেত্রে,

২৫ / ২ = ১২ ভাগশেষ -

১২ / ২ = ৬ ভাগশেষ -

৬ / ২ = ৩ ভাগশেষ -

৩ / ২ = ১ ভাগশেষ -

১ / ২ = ০ ভাগশেষ -

অর্থাৎ, দশমিক সংখ্যা ২৫-এর বাইনারি রূপ = ১১০০১

৬২.
Shift + delete কমান্ড একটি ফাইলকে কোথায় পাঠিয়ে দেয়?
  1. Control Panel
  2. Recycle Bin
  3. My Documents
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

কম্পিউটারে হার্ডডিস্ক থেকে ডাটা ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে জমা হয়।

কিন্তু, যদি Shift + Delete কমান্ড দেয়া হয় তাহলে ডাটা রিসাইকেল বিন বা অন্য কোথাও জমা না হয়ে সরাসরি হারিয়ে যায়।

৬৩.
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানি-
  1. Samsung
  2. Huawei
  3. Motorola
  4. Xiaomi
ব্যাখ্যা

Samsung, South Korean company that is one of the world’s largest producers of electronic devices.

Samsung specializes in the production of a wide variety of consumer and industry electronics, including appliances, digital media devices, semiconductors, memory chips, and integrated systems. It has become one of the most-recognizable names in technology and produces about a fifth of South Korea’s total exports.

Samsung was founded as a grocery trading store on March 1, 1938, by Lee Byung-Chull. 

Reference: Britannica.

 
৬৪.
Neuralink এর প্রতিষ্ঠাতা-
  1. জেফ বেজোস
  2. বিল জিউস
  3. এলন মাস্ক
  4. বিল গেটস
ব্যাখ্যা

Neuralink Corporation is a neurotechnology company developing implantable brain–machine interfaces (BMIs) and founded by Elon Musk and others.

The company's headquarters is in San Francisco.

The company was launched in 2016.

Verified from: Wall Street Journal and LA Times.

৬৫.
41, 43, 47, 53, 61, 71, 73, 81 - বেমানান সংখ্যাটি চিহ্নিত করুন।
  1. 41
  2. 61
  3. 71
  4. 81
ব্যাখ্যা
81 ব্যাতীত বাকি সব সংখ্যা মৌলিক।
৬৬.
আয়নায় প্রদত্ত শব্দের প্রতিবিম্ব কী হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬৭.
স্বচ্ছ X কাগজটি ডট অঙ্কিত রেখা বরাবর ভাজ করলে কোন প্যাটার্ন পাওয়া যাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
৬৮.
একজন ব্যাটসম্যান খেলার শেষ বলে ছয় মেরে ১০০ রানে অপরাজিত ছিলেন, যেখানে তিনি বাউন্ডারি মেরেছেন ১০ টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ৫ টি। তিনি দৌড়ে কত শতাংশ রান নিয়েছিলেন?
  1. ২২%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৪০%
ব্যাখ্যা
১০০ রানের মধ্যে দৌড়ে নিয়েছিলেন {১০০ - (৪×১০ + ৬×৫)} = ৩০ রান
অর্থাৎ, ৩০ শতাংশ রান
৬৯.
X হলো Y এর ছেলের ভাইয়ের ছেলে। তাহলে X, Y এর কী হয়?
  1. ভাতিজা
  2. ভ্রাতুষ্পুত্র
  3. নাতী
  4. চাচা
ব্যাখ্যা
ছেলের ভাই মানে ভাতিজা/পুত্র, ভাতিজা/পুত্রের ছেলে মানে নাতী।
৭০.
‘তুরগ’ - এর সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. হয়
  2. ধারা
  3. ইরা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
অশ্ব - ঘোড়া, ঘোটক, তুরঙ্গম, হয়, তুরগ
আইন - ধারা
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
৭১.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
2 নং ব্যতীত বাকি সব চিত্র সরলরেখা দিয়ে গঠিত হয়েছে।
৭২.
Look at this series: V, VIII, XI, XIV, ____, XX, ... What number should fill the blank?
  1. IX
  2. XXIII
  3. XV
  4. XVII
ব্যাখ্যা
এটা একটা সমান্তর ধারা যার সাধারণ অন্তর ৩।
৭৩.
আলোক বর্ষ কিসের একক?
  1. আলোর তীব্রতা
  2. সময়
  3. দূরত্ব
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
আলো একবছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি দূরত্বের একক।
৭৪.
√(4.5 × ?) = 3
  1. 1
  2. 2/3
  3. 2
  4. 3/2
ব্যাখ্যা

মনে করি, √(4.5 × x) = 3
বা, 4.5 × x = 32 
বা, x = 9/4.5 = 2

৭৫.
ZA, XC, VE, ____ ?
  1. WD
  2. UF
  3. TF
  4. TG
ব্যাখ্যা
এখানে দুটি ধারা বিদ্যমান আছে।
একটি ধারায় অবস্থান ক্রম দুই করে কমছে - Z, X, V, T
অপর ধারায় দুই করে বৃদ্ধি পাচ্ছে - A, C, E, G
৭৬.
১৯৭১ সালের ২৫শে মার্চ তারিখে আহবানকৃত পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের ক্ষেত্রে বঙ্গবন্ধু কয়টি পূর্বশর্ত উল্লেখ করেন?
  1. তিনটি
  2. চারটি
  3. ছয়টি
  4. পাঁচটি
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ৬ই মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫শে মার্চ ঢাকায় জাতীয় পরিষদের নতুন অধিবেশন আহবান করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় জাতীয় পরিষদের অধিশেনে যোগদানের পূর্বশর্ত হিসেবে চারটি দাবী উত্থাপন করেন।
এগুলো হলো:
- সামরিক আইন প্রত্যাহার
- ‍নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর
- সেনাবাহিনীর গণহত্যার তদন্ত
- সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী : পৃষ্ঠা-১৬)
৭৭.
মুক্তিযুদ্ধ চলাকালে বহির্বিশ্বে বাংলাদেশ সরকারের প্রথম মিশন স্থাপিত হয় কোথায়?
  1. নয়াদিল্লি
  2. লন্ডন
  3. ওয়াশিংটন
  4. কলকাতা
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৮ এপ্রিল বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় কলকাতায়।
- এদিন কলকাতায় অবস্থিত পাকিস্তান উপ-দূতাবাসের তৎকালীন ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
(তথ্যসূত্র: ডেইলি স্টার)
৭৮.
যুক্তফ্রন্ট ঘোষিত ২১ দফার ইশতেহারের দ্বিতীয় দফা ছিলো কোনটি?
  1. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
  2. জমিদারি প্রথার উচ্ছেদ
  3. পাট শিল্পের জাতীয়করণ
  4. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন
ব্যাখ্যা
- ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত যুক্তফ্রন্ট নির্বাচনি জোট ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে।
- এই ইশতেহার প্রণয়নে ‍মুখ্য ভূমিকা পালন করেন আবুল মনসুর আহমেদ।
২১ দফা ইশতেহারের দফা সমূহ:
- প্রথম দফা : বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
- দ্বিতীয় দফা : জমিদারী প্রথা উচ্ছেদ
- তৃতীয় দফা : পাট শিল্পের জাতীয়করণ
- চতুর্থ দফা : সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন প্রভৃতি।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭৯.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে খানাপ্রতি জনসংখ্যা কত?
  1. ৪.২
  2. ৪.৩
  3. ৪.১
  4. ৪.৪
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে খানাপ্রতি জনসংখ্যা ৪.২।
- খানা প্রধানের মধ্যে ৮৫.৪ ভাগ খানার প্রধান পুরুষ এবং ১৪.৬ ভাগ খানার প্রধান নারী।
(তথ্যসূত্রঃ SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)
৮০.
নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
  1. আকাশি
  2. গেওয়া
  3. গজারি
  4. সেগুন
ব্যাখ্যা
- ম্যানগ্রোভ হলো সমুদ্র উপকূলের লোনা পানিতে জন্মানো উদ্ভিদ। এসব উদ্ভিদের শ্বাসমূল থাকে।
- বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।
এ বনে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদসমূহের মধ্যে রয়েছে:
- সুন্দরী
- গরান
- গেওয়া
- কেওড়া
- গোলপাতা ইত্যাদি।
-অন্যদিকে,
- আকাশি, গজারী বা শাল, সেগুন প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ)
৮১.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বিসিআইসি এর অধীন চালু শিল্প-প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
  1. ০৬টি
  2. ০৮টি
  3. ০৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত খাতে সর্ববৃহৎ শিল্প সংস্থা হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
- বিসিআইসি’র অধীনে বর্তমানে দেশে চালু শিল্প কারখানার সংখ্যা ১০টি।
- এগুলোর মধ্যে ৬টি সার কারখানা, ১টি কাগজকল, ১টি সিমেন্ট কারখানা, ১টি গ্লাসশীট কারখানা এবং ১টি স্যানিটারি ও ইন্স্যুলেটর কারখানা।
এছাড়া, যৌথ মালিকানাধীন কোম্পানির সংখ্যা ৯টি।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-১০৬)
৮২.
দেশে প্রচলিত সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট কোনটি?
  1. পাঁচ টাকা
  2. দশ টাকা
  3. এক টাকা
  4. দুই টাকা
ব্যাখ্যা

- কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয়ে থাকে সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট রয়েছে। এগুলো হলো:
- দশ টাকা
- বিশ টাকা
- পঞ্চাশ টাকা
- একশ টাকা
- দুইশ টাকা
- পাঁচশ টাকা এবং
- একহাজার টাকা।
- এদের মধ্যে সর্বনিম্ন ব্যাংক নোট দশ টাকা এবং সর্বোচ্চ ব্যাংক নোট এক হাজার টাকা।
- সর্বশেষ চালুকৃত ব্যাংকনোট হলো দুইশত টাকার নোট (১৭ মার্চ ২০২০)।
- ব্যাংক নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
অন্যদিকে,
- পাঁচ, দুই ও এক টাকার নোট হলো সরকারি নোট। এসব নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। এসব নোট বের করে অর্থ মন্ত্রণালয়।
(তথ্যসূত্র: অর্থ মন্ত্রণালয় এবং প্রথম আলো)

৮৩.
সংবধিানের কোথায় প্রশাসনের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের কথা বলা হয়েছে?
  1. ৭ নং অনুচ্ছেদ
  2. ১১ নং অনুচ্ছেদ
  3. ২০ নং অনুচ্ছেদ
  4. ৬০ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধানে ১১ নং অনুচ্ছেদে প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণের কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে,
“প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে৷”
অন্যদিকে,
- ৭ নং অনুচ্ছেদ : সংবিধানের প্রাধান্য
- ২০ নং অনুচ্ছেদ : অধিকার ও কর্তব্যরূপে কর্ম
- ৬০ নং অনুচ্ছেদ : স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।
(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)

৮৪.
জগদ্দল বিহার কোথায় অবস্থিত?
  1. বগুড়া
  2. নওগাঁ
  3. বান্দরবান
  4. কুমিল্লা
ব্যাখ্যা
- জগদ্দল বিহার নওগা জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত।
- এটি নির্মাণ করেন পাল রাজা রামপাল।
- একাদশ-দ্বাদশ শতাব্দীতে এই বিহার নির্মিত হয় বলো ধারণা করা হয়।
(তথ্যসূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট)
৮৫.
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন কত বছর বয়স্ক হতে হয়?
  1. ১৮ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
ব্যাখ্যা

- সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
এই বিধান অনুসারে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সমূহ হলো:
- বাংলাদেশের নাগরিক হওয়া
- বয়স ২৫ বৎসর পূর্ণ হওয়া
আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হওয়া
- দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পাওয়া
- বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা আনুগত্য ঘোষণা
- ১৯৭২ সালের যোগসাজশকারী আদেশের অধীন কোন অপরাধে দণ্ডিত না হওয়া
- আইনে উল্লিখিত নির্দিষ্ট পদাধিকারী না হওয়া
- নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে অন্যূন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হবার পর পাঁচ বৎসর অতিবাহিত না হওয়া।
- রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ৩৫ বছর বয়স্ক হতে হয়।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)

৮৬.
আতাউর রহমান খানের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন?
  1. কৃষি ও সমবায়
  2. শিল্প ও বাণিজ্য
  3. শিক্ষা ও স্বাস্থ্য
  4. বেসামরিক সরবরাহ
ব্যাখ্যা
- ১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানকে মুখ্যমন্ত্রী করে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে সরকার গঠন করে।
- ১৬ সেপ্টেম্বর আতাউর রহমান খানের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প, বাণিজ্য ও শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজএইড দপ্তরের মন্ত্রীত্ব লাভ করেন।
- কিন্তু দলীয় কাজে মনোযোগ দানের উদ্দেশ্যে ১৯৫৭ সালের ৩০ মে বঙ্গবন্ধু মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন।
- এর আগে ১৯৫৪ সালের ১৫ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কৃষি ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
(তথ্যসূত্র: অসমাপ্ত আত্মজীবনী ও বাংলাপিডিয়া)
৮৭.
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ইভো মোরালেস
  2. জেইর বলসোনারো
  3. আলেক্সান্দার লুকাশেঙ্কো
  4. রদ্রিগো দুতার্তে
ব্যাখ্যা

- ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট হলেন জেইর বলসোনারো। তিনি ২০১৯ সালের জানুয়ারি থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে,
- ইভো মোরালেস বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট।
- আলেক্সান্দার লুকাশেঙ্কো বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট।
- রদ্রিগো দুতার্তে ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট।
(তথ্যসূত্র: আর জাজিরা)

৮৮.
মানুষ প্রথম চাঁদের বুকে পা রাখে কবে?
  1. ১৫ জুন ১৯৬৮
  2. ১১ জুলাই ১৯৬৯
  3. ২০ জুলাই ১৯৬৯
  4. ১৫ ডিসেম্বর ১৯৬৯
ব্যাখ্যা
- নাসা প্রেরিত অ্যাপোলো-১১ মহাকাশযানে করে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদে পা রাখে।
- এদিন মার্কিন নভোচারী ‘নীল আর্মস্ট্রং’ প্রথম মানব হিসেবে চাঁদের বুকে পা রাখেন। তার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘বাজ অলড্রিন’ চাঁদের বুকে পা রাখেন।
- তাদের অপর সঙ্গী ‘মাইকেল কলিন্স’ চাঁদের কক্ষপথে কমান্ড মডিউলে অবস্থান করছিলেন।
(তথ্যসূত্র: নাসা ওয়েবসাইট)
৮৯.
কার্টাগেনা প্রটোকল কোন শহরে গৃহিত হয়?
  1. কার্টাগেনা
  2. মন্ট্রিয়াল
  3. জেনেভা
  4. ভিয়েনা
ব্যাখ্যা
- কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ২০০০ সালের ২৪-২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে গৃহিত হয়।
- এটি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে।
- এতে ১০৩টি দেশ স্বাক্ষর করেছে। তবে চুক্তিটির অংশীদার ১৭৩টি দেশ।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৯০.
৪৭তম জি-৭ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বোর্দেক্স, ফ্রান্স
  2. কর্নওয়াল, ব্রিটেন
  3. হ্যালিফ্যাক্স, কানাডা
  4. মেইঞ্জ, জার্মানি
ব্যাখ্যা

- ২০২১ সালের ১১-১৩ জুন ব্রিটেনের কর্নওয়াল শহরের কার্বি বে তে ৪৭তম জি-৭ সামিট অনুষ্ঠিত হয়েছে।
- এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং অতিথি হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করবে।
- জি-৭ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।

(তথ্যসূত্র: ইউকে গভর্নমেন্ট এবং জি-৭ ওয়েবসাইট)

৯১.
৯৩তম অস্কারে সেরা সিনেমার পুরস্কার লাভ করে কোন চলচ্চিত্রটি?
  1. লর্ড অব দ্য রিংস
  2. প্যারাসাইট
  3. অ্যানাদার রাউন্ড
  4. নোম্যাডল্যান্ড
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
- সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
- সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
- সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
- সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
- সেরা এনিমেটেড সিনেমা : সোল
- সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
- সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
- প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
৯২.
বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে কোন রেখাটি অতিক্রম করেছে?
  1. সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষরেখা
  2. ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা
  3. সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা
  4. ৯০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমারেখা
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিম বরাবর সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যান্সার) অতিক্রম করেছে।
- এছাড়া, বাংলাদেশের উপর দিয়ে উত্তর-দক্ষিণ বরাবর ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৩.
মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা কত?
  1. ০৫ কি.মি.
  2. ১০ কি.মি.
  3. ২০ কি.মি.
  4. ৩৫ কি.মি
ব্যাখ্যা

- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তা ‘ভূত্বক’ নামে পরিচিত।
- ভূত্বকের গড় গভীরতা ২০ কিমি।
- মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা ০৫ কিলোমিটার এবং মহাদেশীয় পৃষ্ঠে ভূত্বকের গড় গভীরতা ৩৫ কিমি।
- মহাদেশীয় ভূত্বক সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত যা ‘সিয়াল’ (SiAl) স্তর নামে পরিচিত।
- মহাসাগরীয় ভূত্বক সিলিকন (Si) এবং ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত যা ‘সিমা’ (SiMg) স্তর নামে পরিচিত।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)

৯৪.
অ্যারিস্টটলের মতে সততা হলো-
  1. সাহসিকতা
  2. উদারতা
  3. মধ্যপন্থা নির্বাচনের অভ্যাস
  4. জ্ঞান
ব্যাখ্যা
- অ্যারিস্টটলের মতে সততা হলো মধ্যপন্থা নির্বাচন করার অভ্যাস, যে মধ্যপন্থা নিয়ন্ত্রিত বিচারবুদ্ধি ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি দ্বারা নির্ধারিত।
- তার মতে সততা এক ধরনের পরিমিতিবোধ যা দুটি অসদাচারের মধ্যবর্তিকা।
- অন্যদিকে, সক্রেটিস সততাকে জ্ঞানের সাথে তুলনা করেছেন।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৯৫.
নিচের কোনটি সুশাসনকে বাধাগ্রস্ত করে?
  1. শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ
  2. অবাধ তথ্য প্রবাহ
  3. ক্ষমতার অপব্যবহার
  4. দক্ষ আমলাতন্ত্র
ব্যাখ্যা
- সুশাসন হলো উত্তমরূপে শাসন বা যথার্থ শাসন।
- শাসন প্রক্রিয়ার জনগণের কার্যকর অংশগ্রহণ, অবাধ তথ্য প্রবাহ, দক্ষ আমলাতন্ত্র, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হিসেবে কাজ করে।
পক্ষান্তরে,
- ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, দুর্নীতি প্রভৃতি সুশাসনকে বাধাগ্রস্ত করে।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
৯৬.
নিচের কোনটি অধিকারের রক্ষাকবচ হিসেবে কাজ করে?
  1. গণতন্ত্র
  2. জনগণের সজাগদৃষ্টি
  3. আইনের শাসন
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- অধিকার হলো রাষ্ট্র ও সমাজ কর্তৃক অনুমোদিত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব ও জীবনের পূর্ণতা বিকাশ লাভ করে। রাষ্ট্রই এসব অধিকার সংরক্ষণ করে।
- অধিকারের মূল লক্ষ্য হলো ব্যক্তির সর্বাঙ্গীন কল্যাণ সাধন করা।
- আইন, আইনের শাসন, গণতন্ত্র, জনগণের সজাগদৃষ্টি, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি অধিকারের রক্ষাকবচ।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)