পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ অক্টোবর, ২০২৩সময়55 minutes৭৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম: সহকারী স্টোর কিপার (গ্রেড-১৭) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.১১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২ অক্টোবর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ৮টি
ব্যাখ্যা
• মৌলিকতা অনুযায়ী স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা
১. মৌলিক স্বরধ্বনি,
২. যৌগিক স্বরধ্বনি।

মৌলিক স্বরধ্বনি:
- যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে।
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন- ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোনাে বর্ণ নেই।
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
কোন জাতীয় শব্দে ‘মূর্ধন্য ষ’ -এর ব্যবহার হয়?
  1. লোকজ শব্দে
  2. দেশি শব্দে
  3. বিদেশি শব্দে
  4. তৎসম শব্দে
ব্যাখ্যা
⇒ ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সন্ধির প্রধান সুবিধা কী?
  1. পড়ার সুবিধা
  2. লেখার সুবিধা
  3. উচ্চারণের সুবিধা
  4. শোনার সুবিধা
ব্যাখ্যা
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য:
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি ফারসি শব্দ নয়?
  1. চশমা
  2. চেহারা
  3. কলম
  4. কাগজ
ব্যাখ্যা
• কলম (বিশেষ্য),
- আরবি শব্দ।
অর্থ: পলতোলা লম্বা কাঁচের খণ্ড।

অন্যদিকে,
• চেহারা (বিশেষ্য),
- ফারসি শব্দ।
অর্থ: আকৃতি, গঠন, রূপ, মূর্তি, মুখচ্ছবি।

• কাগজ (বিশেষ্য),
- ফারসি শব্দ,
অর্থ: লেখা আঁকা বা ছাপার কাজে ব্যবহৃত বাঁশ তুলার প্রভৃতির মণ্ড থেকে তৈরি পাতলা পত্রবিশেষ।

• চশমা (বিশেষ্য) 
- ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
-অর্থ: ক্ষীণ দৃষ্টিশক্তি সংশোধনের উদ্দেশ্যে নাকের ওপর ধারণীয় ফ্রেমে আটা কাচ বা প্লাস্টিকের পরকলা যুক্ত সরঞ্জাম, উপনেত্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
  1. মালী
  2. নেতা
  3. পতি
  4. কৃতদার
ব্যাখ্যা
• নিত্য পুরুষবাচাক শব্দ:  
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে
যেমন - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচাক শব্দ:
আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক শব্দ নেই, এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন - সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই, ইত্যাদি।  

অন্যান্য অপশন গুলো:
‘পতি’ এর স্ত্রীবাচক শব্দ - পত্নী।
‘নেতা’ এর স্ত্রীবাচক শব্দ - নেত্রী।
‘মালী’ এর স্ত্রীবাচক শব্দ -  মালিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘হস্তী’ শব্দের সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
  1. নিকর
  2. আবলি
  3. রা
  4. যূথ
ব্যাখ্যা
• 'হস্তী’ শব্দটির বহুবচন- হস্তীযূথ।

• পাল ও যূথ শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়।
যেমন:
হস্তীযূথ মাঠের ফসল নষ্ট করেছে।
রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ( ২০২৯ সংস্করণ)।
.
কোনটি ‘পরপদ’ প্রধান সমাস?
  1. কর্মধারয় সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. তৎপুরুষ সমাস
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কর্মধারয় সমাস ও ঘ) তৎপুরুষ সমাস। 
উত্তরপত্রের অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর তুলে নেয়া হলো। 
============================

• কর্মধারয় সমাস:
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
গোলাপ নামের ফুল= গোলাপফুল।

• বহুব্রীহি সমাস: যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।

• তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন:
ছেলেকে ভুলানো = ছেলে-ভুলানো।

• অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। 
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
আমিষের অভাব = নিরামিষ।
 মিলের অভাব = গরমিল।  

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
  1. কারক
  2. প্রকৃতি
  3. বিভক্তি
  4. যতি
ব্যাখ্যা
• ক্রিয়া মূলকে বলা হয় ধাতু, আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ।
• ধাতু সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি।
 • আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ- প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ প্রত্যয়) = চলন(বিশেষ্যপদ)।
- চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ- প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০১৯সংস্করণ।
.
ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
• ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় :
১. ধাতু বা ক্রিয়ামূল এবং
২. ক্রিয়া বিভক্তি।

- ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’ বাক্যটি কোন কালের?
  1. সাধারণ বর্তমান
  2. পুরাঘটিত বর্তমান
  3. নিত্যবৃত্ত অতীত
  4. পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
পুরাঘটিত বর্তমান কাল:
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত
হয়।
যেমন:
- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
- এতক্ষণ আমি অঙ্ক করেছি।
- ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
----------------------- 
সাধারণ বর্তমান কাল:

যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন-
- তৃণা যায়।
- বর্ণ বই পড়ে।
- বৃষ্টি চিঠি লেখে।

সাধারণ বর্তমানের দুটি রূপ পাওয়া যায়। যথা :
i. নিত্যবৃত্ত বর্তমান কাল :
যে ক্রিয়া সাধারণভাবে নিত্য বা সব সময় ঘটে অর্থাৎ ক্রিয়া সংঘটনে স্বাভাবিকতা বা অভ্যন্তর বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন:
- সকালে সূর্য উঠে। (স্বাভাবিকতা)
- সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা)
- আমি প্রত্যহ সকালে চা খাই। (অভ্যস্ততা)
- আমি রোজ বিকেলে হাঁটতে যাই। (অভ্যস্ততা)

ii. ঐতিহাসিক বর্তমান কাল :
ঐতিহাসিক বর্তমান কাল অতীত অর্থে বর্তমান। অতীত কালের কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনায় অনেক ক্ষেত্রে নিত্য বর্তমান কালের প্রয়োগ বা ব্যবহার হয়। এরূপ ক্ষেত্রে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কালকে ঐতিহাসিক বর্তমান কাল বলে। যেমন -
- ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
- ৫৭০ খ্রিষ্টাব্দে হযরত মুহম্মদ (স) মক্কায় জন্মগ্রহণ করেন।
- ১৪৮৬ খ্রিষ্টাব্দে নবদ্বীপে শ্রীচৈতন্য দেবের জন্ম হয়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
পাপে  বিরত হও’। কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে ৭মী
  2. করণে ৭মী
  3. অপাদানে ৭মী
  4. অধিকরণে ৭মী
ব্যাখ্যা
• পাপে বিরত হও।- বাক্যে ব্যবহৃত ‘পাপে’ এ বিভক্তিযোগে অপাদান কারকে সপ্তমী।

• অপাদান কারক:

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বল
যেমন
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
- পাপে বিরত হও।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
১২.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বিধু
  2. অলক
  3. অর্ণব
  4. আদিত্য
ব্যাখ্যা
•  সূর্য শব্দের সমার্থক শব্দ - আদিত্য।

⇒ সূর্য শব্দের অন্যান্য সমার্থক শব্দ: অর্ক, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলোর 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।

অন্যদিকে,
‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
‘অলক’ শব্দের সমার্থক শব্দ  - কেশ।
‘চন্দ্র’  শব্দের সমার্থক শব্দ - বিধু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘ব্যষ্টি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ষষ্টি
  2. গোষ্ঠী
  3. হৃষ্ট
  4. সমষ্টি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে যদি ‘ব্যষ্টি’ শব্দের বিপরীতার্থক শব্দ চাওয়া হতো তাহলে সঠিক উত্তর হতো সমষ্টি।

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

• ব্যষ্টি,
- সংস্কৃত শব্দ।
অর্থ: ব্যক্তিতা, পৃথক অস্তিত্ব।

• ষষ্টি,
- সংস্কৃত শব্দ।
অর্থ: সংখ্যা, সংখ্যক।

• হৃষ্ট,
- সংস্কৃত শব্দ।
অর্থ: প্রফুল্ল, পুলকিত, রোমাঞ্চিত।

• সমষ্টি,
- সংস্কৃত শব্দ।
অর্থ: সংখ্যার যোগফল, সাকুল্য, সমগ্রতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
‘জল পড়ে পাতা নড়ে’ কোন ধরনের বাচ্য?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মকর্তৃবাচ্য
  3. কর্মবাচ্য
  4. ভাববাচ্য
ব্যাখ্যা
• যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন:
- কাজটা ভালো দেখায় না।
- বাঁশি বাজে ঐ মধুর লগনে।

অনুরূপ, জল পড়ে পাতা নড়ে। বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
১৫.
‘বিধির বিড়ম্বনা’ বাগধারার অর্থ কী?
  1. অলক্ষীর দশা
  2. অগ্নি পরীক্ষা
  3. অদৃষ্টের পরিহাস
  4. আটকপালিয়া
ব্যাখ্যা
• বিধি-বিড়ম্বনা,
অর্থ: 
- অদৃষ্টের পরিহাস,
- দৈব-দুর্বিপাক।

অতএব, বিধির বিড়ম্বনা’ বাগধারার অর্থ - অদৃষ্টের পরিহাস।

উৎস: অভিগম্য অভিধান।
১৬.
‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
  1. দেবেন্দ্রনাথ ঠাকুর
  2. আলী প্রসন্ন সিংহ
  3. উমেশচন্দ্র দত্ত
  4. অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা
• 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন- অক্ষয়কুমার দত্ত।

• 'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- অক্ষয়কুমার দত্ত এ পত্রিকায় ১৮৫৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা ছিলো 'তত্ত্ববোধিনী' পত্রিকা।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
- অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
নিচের কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
  1. সেতার
  2. গৃহান্তর
  3. বেতার
  4. সহোদর
ব্যাখ্যা
নিত্যসমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাে নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। 
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৮.
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
  1. সাধিত শব্দ
  2. কৃদন্ত শব্দ
  3. প্রাতিপদিক
  4. অনুসর্গ
ব্যাখ্যা
• প্রাতিপদিক:
বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাই প্রাতিপদিক যেমন, লাজ, বড়, ঘর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. আনুষঙ্গিক
  2. আনুষাঙ্গিক
  3. অনুসঙ্গিক
  4. আনুসঙ্গিক
ব্যাখ্যা
• আনুষঙ্গিক (বিশেষণ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [আনুষঙ্গ + ইক]।
অর্থ:
১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক।
২) গৌণ; অপ্রধান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২০.
মুনীর চৌধুরী রচিত ‘মুখরা রমনী বশীকরণ’ কোন ধরনের রচনা?
  1. গল্প
  2. উপন্যাস
  3. প্রবন্ধ
  4. অনুবাদ নাটক
ব্যাখ্যা
⇒ মুনীর চৌধুরী:
- শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক মুনীর চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। 
- মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন।
- মুনীর চৌধুরী ১৯৬৫ সালে কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন করেন, যার নাম মুনীর অপ্‌টিমা।

তাঁর রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না (১৯৬৯): জর্জ বার্নার্ড শর You never can tell-এর বাংলা অনুবাদ।
- রূপার কৌটা (১৯৬৯): জন গলজ্‌ওয়র্দির The Silver Box-এর বাংলা অনুবাদ।
- মুখরা রমণী বশীকরণ (১৯৭০): উইলিয়াম শেক্‌স্‌পিয়ারের Taming of the Shrew-এর বাংলা অনুবাদ।


তাঁর রচিত মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর: পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য।
- চিঠি।
- কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
- পলাশী ব্যারাক ও অন্যান্য।
- ‘মানুষ’ ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী এর মূল উপজীব্য।
- ‘নষ্ট ছেলে’ রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।
- ‘দণ্ডকারণ্য’ তিনটি নাটকের সমন্বয়।
- রাজার জন্মদিন।
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, সাহিত্যপাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২০-২১ সংস্করণ)
২১.
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়?
  1. নাটোর
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. জয়পুরহাট
  4. নওগাঁ
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর:
- মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে।
- ছাত্রজীবনে তিনি মাষ্টার দা সূর্যসেনের জীবনীগ্রন্থ, ক্ষুদীরামের ফাঁসি, তিতুমীরের বাঁশের কেল্লা, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীসহ বহু গ্রন্থ তিনি নিয়মিত পড়তেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
- ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
- সেনাবাহিনীতে তার নম্বর ছিল PSS-১০৪৩৯।
- পাকিস্তান সেনাবাহিনী যখন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালাচ্ছিলো তখন তিনি কারাকোরামে কর্মরত ছিলেন।
- তার পোস্টিং হয় ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরে।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহিদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-এর সোনামসজিদ চত্বরে সমাহিত করে।
- স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করা হয়।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
২২.
‘টিয়ার্স অব ফায়ার’ কী?
  1. পরিবেশবিষয়ক আন্দোলন
  2. মানবাধিকার আন্দোলন
  3. মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
  4. দুর্ভিক্ষবিষয়ক তথ্যচিত্র
ব্যাখ্যা
টিয়ার্স অব ফায়ার:
- 'টিয়ার্স অব ফায়ার' মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র।
- সন্তু রায় পরিচালিত টিয়ার্স অফ ফায়ার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি।
- বুদ্ধিজীবীসহ পূর্ব পাকিস্তানের জনগণের পরিবারের সদস্য এবং আত্মীয়রা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নয় মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা পরিচালিত নৃশংসতার ভয়াবহ বিবরণ দেয়।

উৎস: ৯ ডিসেম্বর, ২০১৪, The daily Star. [link]
২৩.
'Oracle Corporation' -এর প্রতিষ্ঠাতা কে?
  1. Bill Gates
  2. Andrew S Grove
  3. Tim Cook
  4. Lawrence J. Ellison
ব্যাখ্যা
Oracle Corporation:
- ওরাকল কর্পোরেশন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- ওরাকল কর্পোরেশন ক্যালিফোর্নিয়ার রেডউড শোরসে অবস্থিত।
- কোম্পানিটি ডেটাবেজ উন্নয়ন এবং মধ্যম-স্তর সফটওয়্যারের সিস্টেম, এন্টারপ্রাইজ সম্পদ পরিকল্পনা সফটওয়্যার (ইআরপি), ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা সফটওয়্যার (সিআরএম) এবং সরবরাহ ব্যবস্থাপনা (এসসিএম) সফটওয়্যারের জন্য সরঞ্জাম তৈরিও করে।
- ল্যারি এলিসন ওরাকলের প্রতিষ্ঠাতা, তিনি ওরাকলের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উৎস: Britannica.
২৪.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. টোকিও
  3. রোম
  4. কোপেনহেগেন
ব্যাখ্যা
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত।
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে তিনি একটি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
- বিশ্ববিদ্যালয়টি ডিসেম্বর ১৯৭৩ সালে প্রতিষ্ঠত হয়।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালে।
- বর্তমানে বিশ্বের ১২টি দেশে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু আছে।

উৎস: United Nations University ওয়েবসাইট। 
২৫.
ভারতের কোন রাজ্যের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
  1. ত্রিপুরা
  2. আসাম
  3. উড়িষ্যা
  4. বিহার
ব্যাখ্যা
ভারতে ভাষা বাংলা:
- বাংলাকে 'অন্যতম' রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের দামাল ছেলেরা রাজপথে বুকের তাজা রক্ত ঝরিয়েছিল। 
- সেই বাংলা এখন বাংলাদেশের বাইরেও রাষ্ট্রীয় মর্যাদা অর্জন করেছে।
- বাংলা এখন বিশ্বের তিনটি দেশের দাপ্তরিক ভাষা।
- সেগুলো হলো: বাংলাদেশ, ভারত ও সিয়েরালিয়ন।

ভারত -
- ভারতে স্বীকৃত যে ২৩টি 'অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ' রয়েছে, বাংলা তার অন্যতম।
- বাংলা ভাষা ব্যবহারকারী জনসংখ্যার বিবেচনায় এটি দ্বিতীয়, হিন্দির পরই এর স্থান।
- ভারতে রাজ্যগুলো প্রয়োজনে হিন্দির পাশাপাশি নিজস্ব এক বা একাধিক দাপ্তরিক ভাষা গ্রহণ করতে পারে।
- পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বাংলাকে দাপ্তরিক ভাষার মর্যাদা দিয়েছে।
- এ ছাড়া বাংলা আসাম এবং আন্দামান-নিকোবর রাজ্যের সহ-দাপ্তরিক ভাষা।
- দেশ বিভাগের কারণে পূর্ব বাংলা ছেড়ে যাওয়া জনগোষ্ঠীর একটি বড় অংশ 'পুনর্বাসিত' হয়েছিল বর্তমান ঝাড়খন্ড রাজ্য এলাকায়।
- বিপুল বাঙালি-অধ্যুষিত এই রাজ্য ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করে। 

উৎস: ২ ফেব্রুয়ারি, ২০১৪, সমকাল।
২৬.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৩
  2. ১৯৭৪
  3. ১৯৭৫
  4. ১৯৭৬
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বিভাগ সকল প্রকার পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে ।
- ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালে আগষ্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
২৭.
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হবে?
  1. ২০২৩
  2. ২০২৪
  3. ২০২৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। 
- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন, ২০২৪।
- শেষ হবে ৩০ জুন, ২০২৪।
- ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ সালের সংস্করণ আলাদা হবে।
- আগের দুটি সংস্করণে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের খেলা হয়েছে।
- ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ করা হবে।
- প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল।
- আর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে।
- চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে সুপার এইটে।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

উৎস: প্রথম আলো, ২৯ জুলাই, ২০২৩। [link]
২৮.
সম্প্রতি কোন দেশ চালকবিহীন বুলেট ট্রেন পরীক্ষামূকভাবে চালু করে?
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. জার্মানি
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক।

জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা:
- কর্মী স্বল্পতার কারণে চালক ছাড়াই ট্রেন চালু করতে চায় জাপান।
- এ উপলক্ষে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি হনশু দ্বীপের পশ্চিম উপকূলের নিগাতা অঞ্চলে স্বয়ংক্রিয় বুলেট ট্রেনের পরীক্ষা চালিয়েছে।
- পরীক্ষার শুরুতে চালক ট্রেনটির সুইচ চেপে তা ‘স্বয়ংক্রিয় মোডে’ চালু করে দেন।
- এরপর থেকে ১২টি বগিবিশিষ্ট বুলেট ট্রেনটিতে চালকের আর কোনো হস্তক্ষেপ প্রয়োজন পড়ে না।
- ই৭-সিরিজের ট্রেনটি দূরের একটি নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পরিচালনা করা হয়।
- জাপানে ইতিমধ্যে বাণিজ্যিকভাবে চালু থাকা বুলেট ট্রেনের স্বয়ংক্রিয়ভাবে বা চালকবিহীন চলাচলের প্রথম পরীক্ষা ছিল এটি।

উৎস: প্রথম আলো,  ১৮ নভেম্বর ২০২১।
২৯.
আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কী?
  1. Islamic State of Afghanistan
  2. Islamic Emirate of Afghanistan
  3. Islamic Republic of Afghanistan
  4. None of the above
ব্যাখ্যা
আফগানিস্তান:
- বিশাল পাহাড়ে ঘেরা এশিয়ার অস্থিতিশীল ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটি দেশ আফগানিস্তান।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- রাজধানী: কাবুল।
- আয়তন: ৬ লাখ ৫২ হাজার ৮৬০ বর্গ কিলোমিটার।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরে ভয়াবহ হামলার পর সামরিকভাবে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
- তালেবান নেতা: হাইবাতুল্লাহ আখুন্দজাদা

উৎস: National Geographic Kids ওয়েবসাইট। [link]
৩০.
অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমসের প্রতীকে ৫টি রং ব্যবহার করা হয়।
- রঙগুলো হল - নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ।
- প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবানি।
- তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন। ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন।
- আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল।
- তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই।

তথ্যসূত্র - অলিম্পিক অফিসিয়াল ওয়েবসাইট।
৩১.
মুজিববর্ষের লোগোর নকশাকার কে?
  1. সব্যসাচী হাজরা
  2. আব্দুল্লাহ খালেদ
  3. শামীম সিকদার
  4. সঞ্জীব দ্রং
ব্যাখ্যা
মুজিববর্ষ:
- মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন।
- ২০২০ সালের ১৭ই মার্চ তাঁর জন্মের ১০০ বছর পূর্তি হয়।
- তাই তাঁর এই জন্মশতবার্ষিকী উদযাপনের জন্যই 'মুজিববর্ষ' পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- এছাড়াও ২০২১ সালের ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করে।
- তাই ২০২০ ও ২০২১ সাল দুটি বাঙালির জাতীয় জীবনের দুটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে।
- মুজিববর্ষের সময়কাল ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।
- প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়।
- পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‘মুজিববর্ষ' এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
- মুজিববর্ষের লোগোর নকশাকার সব্যসাচী হাজরা।

উৎস: শ্রম অধিদপ্তর এর ওয়েবসাইট।
৩২.
বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
  1. ৪ মার্চ ১৯৭২
  2. ৪ এপ্রিল ১৯৭২
  3. ৮ মার্চ ১৯৭২
  4. ৮ এপ্রিল ১৯৭৩
ব্যাখ্যা
বাংলাদেশের নিজস্ব মুদ্রা:
- বাংলাদেশে প্রথম কাগুজে নোট চালু করা হয়েছিল ১৯৭২ সালের ৪ মার্চ।
- ওই দিন প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়।
- এর আগ পর্যন্ত লেনদেনে পাকিস্তানি রুপি ব্যবহার করা হতো।
- কেউ কেউ ভারতীয় রুপিও গ্রহণ করতেন।
- স্বাধীন দেশের মুদ্রার নামকরণ করা হয় টাকা। 
- বাংলাদেশ প্রথম নিজস্ব কাগুজে নোট পায় স্বাধীনতার তিন মাসের মধ্যে। 
- এসব নোটে স্বাধীন বাংলাদেশের মানচিত্র মুদ্রিত ছিল।
- এরপর ১৯৭২ সালের ২ মে ১০ টাকা মূল্যমানের নোট এবং ২ জুন বাজারে আসে ৫ টাকা মূল্যমানের নোট। 
- এরপর বাংলাদেশে প্রচলিত ১০০ টাকার নোট ছাপিয়ে আনা হয়েছিল ইংল্যান্ডের থমাস ডিলারু থেকে।
- আর তার প্রচলন হয়েছিল ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর।

উৎস: প্রথম আলো, ২৩ মে ২০২৩। [link]
৩৩.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের নাম কী?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিব হল
  2. শেখ হাসিনা হল
  3. শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
  4. শেখ রাসেল হল
ব্যাখ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে জাতীয় সংসদে গৃহীত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’ (২৮ নং আইন) বলে এটি প্রতিষ্ঠিত হয়।
- এ আইন বলে ঢাকার  জগন্নাথ কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
- ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকান্ড শুরু হয়।
- বিশ্ববিদ্যালয়টি ১১.১১ একর জমির উপর প্রতিষ্ঠিত। 
- সাবেক সরকারি জগন্নাথ কলেজ ২০০৫ সালে ৪টি অনুষদের অধীনে (কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ২০টি বিভাগ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ০৬টি অনুষদ, ০২টি ইনস্টটিউিট, ৩৬টি বিভাগ রয়েছে।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।
- ২০১৩ সালের ২২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি. বাংলাবাজারে অবস্থিত 'বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল'- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ২০ অক্টোবর ২০২০-মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উৎস: i) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
         ii) বাংলাপিডিয়া।
৩৪.
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পন্য কয়টি?
  1. ১০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক, যা বর্তমানে গ্রহণযোগ্য নয়। বর্তমান সঠিক উত্তর ও ব্যাখ্যা নিচে প্রদান করা হলো।

জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশের GI পণ্য সমূহ:
- বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।
- এরপর একে একে ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশি কালিজিরা, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম, ইলিশ, বাগদা চিংড়িসহ ১৭টি পণ্য জিআই সনদ পায়।

উল্লেখ্য,
- দেশে এ পর্যন্ত ১৭টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- দেশের ১৭ তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টি 'কাঁচাগোল্লা'।

উৎস: i) প্রথম আলো, ০৬ নভেম্বর, ২০২২।
         ii) ১০ আগস্ট, ২০২৩, The Business Standard. 
৩৫.
'K8W' কী?
  1. এক ধরনের বিমান
  2. এক ধরনের বোমা
  3. কেমিক্যাল
  4. রং
ব্যাখ্যা
K8W:
- 'K8W' হলো এক ধরনের বিমান।

উল্লেখ্য,
- ২০১৮ সালে যশোর সদরের চান্দুটিয়া এলাকার বুকভরা বাঁওড়ে বিমান বাহিনীর K8W নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
- এতে স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ ও স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

উৎস: ৪ জুলাই ২০১৮, সময় নিউজ।
৩৬.
কোন ধরনের কম্পিউটারের ইনপুট এনালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির?
  1. মেইনফ্রেম
  2. হাইব্রিড
  3. ল্যাপটপ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• হাইব্রিড কম্পিউটার হচ্ছে এনালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতির সমন্বয়।
• ইনপুট এনালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৩৭.
ইনসুলিন এক ধরনের-
  1. হরমোন
  2. শর্করা
  3. ভিটামিন
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়।
- ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

উৎস: নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই।
৩৮.
‘ব্লু ইকোনমি’ কোনটির সাথে সম্পর্কিত?
  1. নীল আকাশ
  2. সমুদ্র
  3. পাহাড়
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
Blue economy:
- সুনীল অর্থনীতি বা Blue economy হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। 
- সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। 
- সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল ‘অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।’
- সুনীল অর্থনীতি আমাদের এই উপলব্ধি করতে চ্যালেঞ্জ করে যে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত এবং সেক্টর জুড়ে সহযোগিতার প্রয়োজন হবে।
- এটি একটি লম্বা আদেশ, বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশগুলির (LDCs) জন্য যারা উল্লেখযোগ্য সীমাবদ্ধতার সম্মুখীন।

উৎস: United Nation ওয়েবসাইট।
৩৯.
নোবেল জয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদী কোন দেশের নাগরিক?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. ইরান
  4. জর্ডান
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- শিরিন এবাদি প্রথম মুসলিম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- তিনি ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি।
- এই স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয় ২০০৩ সালে।
- তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪০.
অধ্যাদেশ কে জারি করেন?
  1. মহামান্য রাষ্ট্রপতি
  2. সংসদের স্পিকার
  3. মাননীয় প্রধানমন্ত্রী
  4. আইনমন্ত্রী
ব্যাখ্যা
রাষ্ট্রপতি:
- অধ্যাদেশ জারি করেন মহামান্য রাষ্ট্রপতি।
- বাংলাদেশ সংবিধানে মােট ১১টি ভাগ রয়েছে।
- এর মধ্যে পঞ্চম ভাগে আইনসভা সম্পর্কে বলা হয়েছে।
- পঞ্চম ভাগের ৩য় পরিচ্ছেদের ৯৩ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। 

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪১.
Find the correct sentence.
  1. I saw a one-eyed man.
  2. He was an once famous poet.
  3. He lives in flat.
  4. None of above.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হলো - I saw a one-eyed man.

• I saw a one-eyed man.
-  Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

Other options,
- He was an once famous poet.
- বাক্যটি ভুল, যদি এটি হতো 'He was once a famous poet.' তবে এটি সঠিক হতো। 

- He lives in flat.
- বাক্যটি ভুল, যদি এটি হতো 'He lives in a flat.' তবে এটি সঠিক হতো। 
৪২.
Types of nominative case.
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
• Nominative Case:
- The nominative case refers to the noun or pronoun that appears as the subject of the verb in a particular sentence.
- অর্থাৎ, Noun অথবা pronoun যেগুলো একটি sentence-এ verb-এর subject হিসেবে ব্যবহৃত হয় তাকে subjective case বা nominative case বলে।

Two types of Nominative Cases: 
- Nominative case for subjects; 
- Nominative case for predicate nouns and pronouns.
৪৩.
Which is correct spelling?
  1. Dementea
  2. Demantea
  3. Dementia
  4. All are wrong
ব্যাখ্যা
♦ Dementia:
English meaning: a brain condition, mostly affecting older people, in which a person has difficulties with memory, thinking, control of the body, etc. that are severe enough to affect daily life.
Bangla meaning: স্মৃতিভ্রংশ; উন্মত্ততা; উন্মাদ; ক্ষীণমতি; বুদ্ধিবৈকল্য; চিত্তভ্রংশ

Source: Oxford Dictionary.
৪৪.
Which is an example of intransitive verb?
  1. I eat cake.
  2. They taught each other.
  3. We grew tired.
  4. I feel happy.
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) ও ঘ)
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।

গ) এবং ঘ) দুইটি অপশনে যথাক্রমে grew এবং fell - linking verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
এবং তাদের পরে tired ও happy - adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
৪৫.
Everyday mother gets me ____ clothes.
  1. to wash
  2. wash
  3. washing
  4. washed
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) to wash এবং ঘ) washed. 
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
========================= 

• Everyday mother gets me ____ clothes.
Meaning: প্রতিদিন মা আমাকে ____ কাপড় দেয়।

অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে washed বসলে বাক্যটি পরিপূর্ণ হয়।  
- Everyday mother gets me washed clothes.
- তখন এর অর্থ দ্বারাবে, 'প্রতিদিন মা আমাকে ধোয়া কাপড় দেয়।'

এখানে, "washed" adjective হিসেবে ব্যবহার হচ্ছে, যা কাপড়টির condition describe করছে।
- ধোয়া কাপড় বোঝাচ্ছে।

এবং, Everyday mother gets me to wash clothes.
৪৬.
গুরুত্বপূর্ণ বা জরুরি লোক বলতে বুঝায়-
  1. Cat's paw
  2. Big bug
  3. Jog trot
  4. None of the above
ব্যাখ্যা
• Options,

- Cat's paw: a person used by another as a tool; dupe
- Big bug: a person of consequence 
- Jog trot:  a routine habit or course of action

অপশনগুলো বিবেচনা করে দেখা যায়, গুরুত্বপূর্ণ বা জরুরি লোক বলতে বুঝায় - Big bug.
৪৭.
Which is an example of present perfect tense?
  1. He had done it.
  2. I have eaten rice.
  3. I ate a mango.
  4. All of the above.
ব্যাখ্যা
• কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + V3 + extension.

• সেই অনুসারে, Present Perfect Tense - I have eaten rice.
৪৮.
Which is an example of indefinite pronoun?
  1. Many saw the accident.
  2. He himself did it.
  3. The two sisters help each other.
  4. None of above.
ব্যাখ্যা
• Indefinite Pronoun:
- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে Indefinite Pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল: All, one, none, anyone, some, many ইত্যাদি।

• Many saw the accident.
- বাক্যটি দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে, তাই এটি indefinite pronoun.

Types of Pronouns: 
1. Personal Pronoun: I, you, they, he, she, etc. 
2. Interrogative Pronoun: Who? What? which? etc. 
3. Distributive Pronoun: Each, either, neither, etc. 
4. Demonstrative Pronoun: This, such, that, etc. 
5. Relative Pronoun: Who, what, which, that, etc. 
6. Reciprocal Pronoun: Each other, one another, etc. 
7. Reflexive Pronoun: Myself, yourself, herself, etc. 
8. Indefinite Pronoun: One, any, some, many etc.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৪৯.
Which is correct spelling?
  1. Pusillanemous
  2. Pusullanimous
  3. Pusillanimous
  4. Pusellanimous
ব্যাখ্যা
♦ Pusillanimous
English meaning: weak and cowardly
Bangla meaning: ভীরু; দুর্বলচিত্ত।

Source: Cambridge & Accessible Dictionary.
৫০.
Synonym of the word 'Reprehensible' is-
  1. Praiseworthy
  2. Prominent
  3. Culpable
  4. Flexible
ব্যাখ্যা
♦ Reprehensible
English meaning: deserving blame; recognized as bad
Bangla meaning: তিরস্কারযোগ্য।

Options,
- Praiseworthy: প্রশংসনীয়ভাবে, শ্লাঘনীয়ভাবে ইত্যাদি।
- Prominent বিশিষ্ট; প্রধান; বিশ্রুত; প্রথিত
- Culpable দণ্ডনীয় (অপরাধ); শাস্তিযোগ্য।
- Flexible নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।

অপশন বিবেচনা করে দেখা যায়, Synonym of the word 'Reprehensible' is - Culpable.
৫১.
Find the correct sentence.
  1. The distant thunder was audible to the ear.
  2. My cousin has gone home yesterday.
  3. A large number of banks are there in Bangladesh.
  4. None of the above
ব্যাখ্যা
• সঠিক বাক্য - The distant thunder was audible to the ear.

• The distant thunder was audible to the ear.
- বাক্যটি অর্থগত দিক থেকে সঠিক হলেও এতে grammatical redundancy রয়েছে
- তাই এটি ভুল। 

• My cousin has gone home yesterday.
- বাক্যটি ভুল।
- "yesterday" দ্বারা past tense বোঝায়।
- 'has gone' হলো present perfect tense.
- যদি বাক্যটি হতো "My cousin went home yesterday." তবে সঠিক হতো।

• A large number of banks are there in Bangladesh.
- বাক্যটি সঠিক। 
৫২.
নিচের কোন শব্দটির অর্থ ‘গ্রাম্য’ বুঝায়?
  1. Attic
  2. Bucolic
  3. Amulet
  4. Rocker
ব্যাখ্যা
Options,

- Attic ছাদের তলবর্তী স্থান; চিলেকুঠুরি
- Bucolic রাখালি; গ্রামিক; পশুপালন বিষয়ক: দ্রষ্টব্য 
- Amulet মন্ত্রপূত কবচ।
- Rocker দোলনা চেয়ার অথবা খেলনা চেয়ার স্থাপনের জন্য নির্মিত বাঁকা কাঠের খণ্ড।

অপশন বিবেচনা করে দেখা যায়, Bucolic - শব্দটির অর্থ ‘গ্রাম্য’ বুঝায়। 

Source: Accessible Dictionary.
৫৩.
Types of finite mood is -
  1. 4
  2. 5
  3. 6
  4. None of above
ব্যাখ্যা
Finite moods in English are - 
Indicative: She likes chocolate. (fact or opinion).
Imperative: Please eat your vegetables. (request).
Subjunctive: I wish I were rich. (wish).
Interrogative: Are you hungry? (question).
৫৪.
Antonym of the word 'Penury' is-
  1. poverty
  2. Integrity
  3. Opulence
  4. Cowardly
ব্যাখ্যা
• Penury
English Meaning: The state of being extremely poor.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) [uncountable noun] দারিদ্র্য; দীনতা।

Options,
- poverty দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা
- Integrity চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা
- Opulence বিত্ত, প্রাচুর্য।
- Cowardly ভীরু; কাপুরুষ।

• Antonym of the word 'Penury' is - Opulence.
৫৫.
This book is the most inane and _____ work I have read all year.
  1. profitable
  2. trivial
  3. factual
  4. relevant
ব্যাখ্যা
Inane: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা

• Options,

- profitable লাভজনক; হিতকর; হিতাবহ; উপকারী
- trivial মামুলি; গতানুগতিক
- factual সত্য ঘটনাসম্পর্কিত; বাস্তব তথ্যপূর্ণ; তথ্যমূলক; প্রকৃত।
- relevant সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়

সেই অনুসারে, শূন্যস্থানে trivial বসলে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: This book is the most inane and trivial work I have read all year.
৫৬.
Which one is correct spelling?
  1. Charletan
  2. Cherlatan
  3. Charlatan
  4. Cherletan
ব্যাখ্যা
♦ Charlatan:
English meaning: a person who pretends to have skills or knowledge that they do not have, especially in medicine.
Bangla meaning: যে ব্যক্তি স্বীয় মাত্রার অতিরিক্ত দক্ষতা, জ্ঞান বা সক্ষমতার ভণিতা করে; বিশেষত হাতুড়ে বৈদ্য বা ডাক্তার।
৫৭.
ব্যাঙের ডাককে এককথায় কী বলে?
  1. Bleat
  2. Grunt
  3. Trumpet
  4. Snarl
অনির্ধারিত
ব্যাখ্যা
• উল্লেখিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
ব্যাঙের ডাক - Croak.
Meaning: When animals such as frogs and crows croak, they make deep rough sounds.

• Options,
- Bleat: When a sheep or goat bleats, it makes the typical sound of these animals.
- Grunt: (of a pig) to make a low, rough noise.
- Trumpet: (of a large animal, especially an elephant) to produce a loud call.
- Snarl: (especially of dogs) to make a deep, rough sound while showing the teeth, usually in anger or (of people) to speak or say something angrily and forcefully.

Source: Cambridge and Accessible Dictionary
৫৮.
Gland : Enzyme
  1. Silo : Grain
  2. Generator : Current
  3. Organ : Kidney
  4. Brain : Hair
ব্যাখ্যা
Gland - লালাগ্রন্থি।
Enzyme - এনজাইম; জীবন্ত প্রাণীর দেহকোষে উৎপন্ন জৈবরাসায়নিক পদার্থবিশেষ, যা নিজে পরিবর্তিত না- হয়ে অন্য পদার্থের পরিবর্তন করে।

ক)
Silo -  শস্য সংরক্ষণে নির্মিত উঁচু গুদামঘর।
Grain - খাদ্যশস্য।

খ)
Generator - উৎপাদনযন্ত্র।
Current - বিদ্যুৎপ্রবাহ।

গ)
Organ - প্রাণী বা উদ্ভিদ দেহের যেকোনো অঙ্গ; দেহযন্ত্র।
Kidney - কিডনি।

ঘ)
Brain - মস্তিষ্ক।
Hair - চুল।

অপশন বিশ্লেষণ করে বুঝা যাচ্ছে -
Gland (লালাগ্রন্থি) থেকে একধরণের Enzyme উৎপন্ন হয়।
একইভাবে,  Generator থেকে Current উৎপন্ন হয়।

সুতরাং সঠিক উত্তর: খ)
৫৯.
Which is a correct sentence?
  1. One should take your duties seriously.
  2. If one knew the facts, you would not be quick to criticize.
  3. The friends planed hunting, fishing and eating.
  4. All are correct
অনির্ধারিত
ব্যাখ্যা

ক)
One should take your duties seriously.
- বাক্যটি ভুল।
- there is a subject-verb agreement issue. "One" is the subject, so it should be "One should take one's duties seriously."

খ)
If one knew the facts, you would not be quick to criticize.
- This sentence is also grammatically incorrect.
It should be "If one knew the facts, one would not be quick to criticize" for consistency.

গ)
The friends planed hunting, fishing and eating.
This sentence has a spelling error. "Planed" should be "planned."

So, none of the options are correct.

৬০.
'Most measurements involve to read some type of scale.' ___ Which word is wrong in the sentence?
  1. measurements
  2. involve
  3. to read
  4. of scale
ব্যাখ্যা
• Most measurements involve to read some type of scale.
- এই বাক্যে 'to read ' এর ব্যবহার ভুল।
- কারণ 'involve' এর পর 'read' verb টি 'reading', gerund form এ বসে।

Correct sentence: Most measurements involve reading some type of scale.
৬১.
বৃত্তের কোনো জ্যা এর উপর অঙ্কিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত ভাগ?
  1. দ্বিগুণ
  2. অর্ধেক
  3. সমান
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কোনো জ্যা এর উপর অঙ্কিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত ভাগ?

সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
৬২.
একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ৫৪০°
  2. ৬৩০°
  3. ৭২০°
  4. ৬৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান: 
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2 × 6 - 4) সমকোণ
= (12 - 4) সমকোণ
= 8 সমকোণ
= 720°
৬৩.
রোমান সংখ্যা MCLXXVII -এর মান কত?
  1. ১১২৭
  2. ১১৭৭
  3. ১৬২৭
  4. ১১৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: রোমান সংখ্যা MCLXXVII এর মান কত?

সমাধান:
M - 1000
C - 100
L - 50
X - 10
V - 5
I - 1

MCLXXVII = 1000 + 100 + 50 + 10 + 10 + 5 + 1 + 1
=1177
৬৪.
কোন সংখ্যার এক পঞ্চমাংশের সাথে এক দশমাংশ যোগ করলে ১২ হবে?
  1. ৩০
  2. ৬০
  3. ৫০
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার এক পঞ্চমাংশের সাথে এক দশমাংশ যোগ করলে ১২ হবে?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(ক/৫) + (ক/১০) = ১২
বা, (২ক + ক)/১০ = ১২
বা, ৩ক/১০ = ১২
বা, ৩ক = ১২০
ক = ৪০ 
৬৫.
০.০১ এর বর্গমূল কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ১.০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০১ এর বর্গমূল নিচের কোনটি? 

সমাধান: 
০.০১ এর বর্গমূল = √০.০১ = ০.১
৬৬.
৬, ০, ৮, ৪ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
  1. ২৭৮৬
  2. ৪৫৭২
  3. ১২৭০৮
  4. ৬৩৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ০, ৮, ৪ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? 


সমাধান: 
৬, ০, ৮, ৪ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৮৬৪০
৬, ০, ৮, ৪ অংকগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা =৪০৬৮

নির্ণেয় গড় = (৮৬৪০ + ৪০৬৮)/২
= ৬৩৫৪
৬৭.
ভাজ্য ৭৩ এবং ভাগফল ৮ হলে ভাগশেষ কত?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ভাজ্য ৭৩ এবং ভাগফল ৮ হলে ভাগশেষ কত?

সমাধান:
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
ভাজ্য - ভাগশেষ = ভাজক × ভাগফল
৭৩ - ১ = ভাজক × ৮
৭২ = ৯  × ৮

ভাগশেষ = ১
ভাজক = ৯
৬৮.
কোনো দেশের স্থুল জন্মহার ২০ এবং স্থুল ‍মৃত্যুহার ৮ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
  1. ১২%
  2. ০.১২%
  3. ১.২%
  4. ০.৮%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো দেশের স্থুল জন্মহার ২০ এবং স্থুল ‍মৃত্যুহার ৮ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?

সমাধান:
স্থুল জন্মহার ২০ 
স্থুল ‍মৃত্যুহার ৮

 জনসংখ্যা বৃদ্ধি = ২০- ৮ = ১২ জন 

১০০০ জনে বৃদ্ধি পায় = ১২ জন
১ জনে বৃদ্ধি পায় = ১২/১০০০ জন
১০০ জনে বৃদ্ধি পায় = (১২ × ১০০)/১০০০ জন
= ১.২%
৬৯.
একটি সংখ্যা ৪০২ হতে যত ছোট ৩০২ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ৩৪২
  2. ৩৫২
  3. ৩৭৫
  4. ৩৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪০২ হতে যত ছোট ৩০২ থেকে তত বড়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৪০২ - ক  =ক  - ৩০২
ক + ক = ৪০২ + ৩০২
বা, ২ক = ৭০৪
বা ক  = ৩৫২
৭০.
৯টি সংখ্যার যোগফল ৬১২। প্রথম ৫টির গড় ৬৪ এবং শেষ ৫টির গড় ৭২ হলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৬৮
  3. ৬৫
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি সংখ্যার যোগফল ৬১২। প্রথম ৫টির গড় ৬৪ এবং শেষ ৫টির গড় ৭২ হলে পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৫টির গড় ৬৪
 প্রথম ৫টির যোগফল = ৬৪ × ৫ = ৩২০

শেষ ৫টির গড় ৭২ 
শেষ ৫টির যোগফল = ৭২ × ৫ = ৩৬০

মোট ১০ টি সংখ্যার যোগফল = ৩২০ + ৩৬০ = ৬৮০
 ৯টি সংখ্যার যোগফল ৬১২

পঞ্চম সংখ্যাটি = ৬৮০ - ৬১২
= ৬৮
৭১.
৪২ কেজি চালের সাথে কত কেজি ডাল মেশালে মিশ্রিত চাল-ডালে চাল ও ডালের অনুপাত ৭ : ২ হবে?
  1. ৮ কেজি
  2. ১০ কেজি
  3. ১২ কেজি
  4. ৯ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২ কেজি চালের সাথে কত কেজি ডাল মেশালে মিশ্রিত চাল-ডালে চাল ও ডালের অনুপাত ৭ : ২ হবে?

সমাধান:
ডাল মেশাতে হবে = ক কেজি

প্রশ্নমতে
৪২ : ক = ৭ : ২
৪২/ক = ৭/২
৭ক = ২ × ৪২
ক = (২ × ৪২)/৭
ক = ১২ 
৭২.
একটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে ৪৫০° ঘুরে। চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?
  1. ৬০ বার
  2. ৭৫ বার
  3. ৯০ বার
  4. ১২০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে ৪৫০° ঘুরে। চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?

সমাধান:
গাড়ির চাকা ১ সেকেন্ডে ঘুরে ৪৫০° 
গাড়ির চাকা ৬০ সেকেন্ডে ঘুরে ৪৫০° × ৬০
=২৭০০০°

গাড়ির চাকা ৩৬০° ঘুরে ১ বার
গাড়ির চাকা ১° ঘুরে ১/৩৬০ বার
গাড়ির চাকা ২৭০০০° ঘুরে ২৭০০০°/৩৬০° বার
= ৭৫ বার
৭৩.
টাকায় ৪টি ও টাকায় ৬টি করে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি করে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৪% লাভ
  2. ৪% ক্ষতি
  3. ৫% লাভ
  4. ৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৪টি ও টাকায় ৬টি করে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি করে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
৪টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৪ টাকা

৬টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা

(১ + ১)টি বা ২টি লেবুর ক্রয়মূল্য = (১/৪) + (১/৬)
= (৩ + ২)/১২
= ৫/১২

১ টি লেবুর ক্রয়মূল্য =(৫/১২) × (১/২)
= ৫/২৪

৫টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা

ক্ষতি = (৫/২৪) - (১/৫)
=(২৫ - ২৪)/১২০
= ১/১২০ টাকা

৫/২৪ টাকায় ক্ষতি হয় = ১/১২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় =(১/১২০) × (২৪/৫)
১০০ টাকায় ক্ষতি হয় = (১/১২০) × (২৪/৫) × ১০০
= ৪%
৭৪.
১২% সরল সুদে কত টাকা ৮ বছরে সুদে-আসলে ৪৯০০ টাকা হবে?
  1. ২০০০ টাকা
  2. ২৪০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ২৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২% সরল সুদে কত টাকা ৮ বছরে সুদে-আসলে ৪৯০০ টাকা হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ  = ১২ টাকা
১০০ টাকার ৮ বছরের সুদ  = ১২ × ৮ টাকা
= ৯৬ টাকা

সুদ-আসল = (১০০ + ৯৬) টাকা
= ১৯৬ টাকা

সুদ-আসল ১৯৬ টাকা হলে আসল ১০০ টাকা
সুদ-আসল ১ টাকা হলে আসল ১০০/১৯৬ টাকা
সুদ-আসল ৪৯০০ টাকা হলে আসল (১০০ × ৪৯০০)/১৯৬ টাকা
= ২৫০০ টাকা
৭৫.
a + 1/a = 4 হলে a - 1/a এর মান কত?
  1. √12
  2. 14
  3. 16
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 4 হলে a - 1/a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
a + 1/a = 4

আমরা জানি
(a - 1/a)2 = (a + 1/a)2 - 4.a.1/a
(a - 1/a)2 =42 - 4
(a - 1/a)2 =16 - 4
(a - 1/a)2 =12
a - 1/a =√12
৭৬.
16x + 2 = 256 হলে x এর মান কত?
  1. 2
  2. 3
  3. - 2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: 16x + 2 = 256 হলে x এর মান কত?

সমাধান: 
16x + 2 = 256
(24)x + 2 = 28
24x + 8 = 28
4x + 8  = 8
4x = 8 - 8
4x = 0
x = 0
৭৭.
3A = 2B = 5C হলে A : B : C = কত?
  1. 6 : 4 : 6
  2. 10 : 8 : 15
  3. 10 : 15 : 6
  4. 10 : 15 : 8
ব্যাখ্যা
প্রশ্ন: 3A = 2B = 5C হলে A : B : C = কত?

সমাধান:
3A = 2B = 5C 
ধরি
3A = 2B = 5C = x

3A = x
A = x/3

2B = x
B = x/2

5C = x
C = x/5

A : B : C = x/3 : x/2 : x/5
=(1/3) : (1/2) : (1/5)
= (1/3) × 30  : (1/2) × 30  : (1/5) × 30 
= 10 : 15 : 6
৭৮.
১২, ৮, ২২, ১৩, ১৭, ১৪, ২০ ১৮ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৫.৫
  2. ১৫
  3. ১৬.৫
  4. ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১২, ৮, ২২, ১৩, ১৭, ১৪, ২০ ১৮ সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই,
৮, ১২, ১৩, ১৪, ১৭, ১৮, ২০, ২২
এখানে,
n = ৮, যা জোড় সংখ্যা।

মধ্যক = {(৮/২) তম পদ ও (৮/২) + ১ তম পদের যোগফল}/২
= {৪তম পদ ও ৫তম পদের যোগফল}/২  
= (১৪ + ১৭)/২
= ৩১/২
= ১৫.৫
৭৯.
একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ করা হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে কত লাভ হবে?
  1. ৫০%
  2. ১৫০%
  3. ২০০%
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ করা হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে কত লাভ হবে?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য = ১০০ + ক টাকা

লাভ হয় = (১০০ + ক - ১০০) = ক টাকা
বিক্রয়মূল্য দ্বিগুণ= ২(১০০ + ক) 

প্রশ্নমতে
৩ক = ২(১০০ + ক) - ১০০
বা, ৩ক = ২০০ + ২ক - ১০০
বা, ৩ক - ২ক = ১০০
ক = ১০০

সঠিক উত্তর হবে কোনটিই নয়।
৮০.
  1. ৮/৩০
  2. ৬/২৫
  3. ৮/৩৩
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
০.২৪ = ২৪/৯৯
= ৮/৩৩