পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৯ অক্টোবর, ২০২০সময়25 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৯ অক্টোবর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
'রাবণের গোষ্ঠী' বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) অনিষ্টে ইষ্ট লাভ
  2. খ) বড় পরিবার
  3. গ) চির অশান্তি
  4. ঘ) অরাজক দেশ
ব্যাখ্যা
রাবণের চিতা - চীর অশান্তি। রাবণের গোষ্ঠী - বড় পরিবার। শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ। মগের মুল্লুক - অরাজক দেশ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) অদ্ভুত
  2. খ) অন্তর্ভুক্ত
  3. গ) পরাভুত
  4. ঘ) উদ্ভূত
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে অদ্ভুত, উদ্ভূত, অন্তর্ভুক্ত, পরাভূত এই চারটি বানানই শুদ্ধ।
.
'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থটি কার রচনা?
  1. ক) শওকত আলী
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
'অন্য ঘরে অন্য স্বর', 'খোঁয়ারি', 'দুধেভাতে উৎপাত', 'দোজখের ওম', 'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' ইত্যাদি আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'নিরালোকে দিব্যরথ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) আল মাহমুদ
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়, হরিণের হাড়, তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা ও লাইভ এমসিকিউ লেকচার
.
'কতো নদী সরোবরে' কার রচনা?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য উপন্যাস হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল,পাক সার জমিন সাদ বাদ, যাদুকরের মৃত্যু। তার লেখা ভাষা ও সাহিত্যের ইতিহাস বিষয়ক বই হলো লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী,কতো নদী সরোবরে বা বাংলা ভাষার জীবনী, বাক্যতত্ত্ব। ইস্টিশন লিখেছেন হুমায়ূন আহমেদ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' - কোন জাতীয় রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) ছোটগল্প
  3. গ) কবিতাগ্রন্থ
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়(১৯৭৬)'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
গৃহহীনে গৃহ দাও - 'গৃহহীনে' কোন প্রকারের কারক?
  1. ক) করণ কারক
  2. খ) সম্প্রদান কারক
  3. গ) কর্ম কারক
  4. ঘ) অপাদান কারক
ব্যাখ্যা
গুরুজনে কর নতি (ভক্তি) - সম্প্রদানে সপ্তমী৷ গৃহহীনে গৃহ দাও - সম্প্রদানে সপ্তমী৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'পানকৌড়ির রক্ত'গল্প গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) আল মাহমুদ
  3. গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) তারাপদ রায়
ব্যাখ্যা
সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ইত্যাদি এই কাব্যগ্রন্থের উপজীব্য বিষয়। লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, প্রেমের কবিতা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ, উপমহাদেশ, ডাহুকী, কবি ও কোলাহল, ডাহুকী ইত্যাদি তাঁর রচিত উপন্যাস এবং পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, ময়ূরীর মুখ, সৌরভের কাছে পরাজিত তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
পাঞ্জাবি ভাষার শব্দ কোনটি?
  1. ক) পাউরুটি
  2. খ) চাবি
  3. গ) চাহিদা
  4. ঘ) আনারস
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দঃ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। পাঞ্জাবি শব্দ হলো চাহিদা ও শিখ ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
১০.
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
অর্থ অনুসারে শব্দ তিন প্রকার- যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যােগরূঢ় শব্দ। উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার - তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। গঠন অনুসারে শব্দ দুই প্রকার- মৌলিক শব্দ, সাধিত শব্দ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১১.
'ধামাধরা' কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) অব্যয়ীভাব
অনির্ধারিত
ব্যাখ্যা

বোর্ড বই অনুসারে, সঠিক উত্তর বহুব্রীহি এবং তৎপুরুষ দুটিই হয়। তাই, উত্তর বাতিল করা হল।

যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনটিই বিশেষণ নয়, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
এছাড়াও কথাসর্বস্ব, ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা, বোঁটাখোসা ইত্যাদি হলো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমনঃ জলে চলে যা = জলচর, জল দেয় যে = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ। এরূপ গৃহস্থ, সত্যবাদী, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, মাছিমারা, ছারপোকা, গলাকাটা, বর্ণচোরা, ছাপোষা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১২.
'মটকা' এর অর্থ কী?
  1. ক) অনিষ্ট চিন্তা
  2. খ) অগভীর সতর্ক নিদ্রা
  3. গ) অলস নিদ্রা
  4. ঘ) কপট নিদ্রা
ব্যাখ্যা
কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম। নাবুড়ি - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা। মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৩.
অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি ভারতচন্দ্রকে রায়গুনাকর উপাধি কে প্রদান করেন?
  1. ক) রাজা চন্দ্রগুপ্ত
  2. খ) রাজা কৃষ্ণচন্দ্র
  3. গ) রাজা বিক্রমাধিত
  4. ঘ) লক্ষনসেন
ব্যাখ্যা
অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত ভারতচন্দ্র রায় গুনাকর। অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। তাঁর অপর গ্রন্থ ‘সত্যপীরের পাঁচালী’। ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়। “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?” - লাইনটির লেখক তিনি।
সূত্রঃ বাংলাপিডিয়া ও Livemcq লেকচার পিডিএফ
১৪.
‘জোঁক’ ছোটগল্পের লেখক হচ্ছেন-
  1. ক) শামসুর রহমান
  2. খ) আবু ইসহাক
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু ইসহাক রচিত পদ্মার পলিদ্বীপ (১৯৮৬) হলো আঞ্চলিক উপন্যাস। ‘জোঁক’- ছোটগল্প। হারেম (১৯৬২) ও মহাপতঙ্গ (১৯৬৩) গল্পগ্রন্থ।
রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা
১৫.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কোনটি?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) শর্মিষ্ঠা
  3. গ) কপালকুন্ডলা
  4. ঘ) দেনাপাওনা
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) এবং প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। উপন্যাস দুটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১৬.
পদ্মরাগ কী ধরনের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) নাটক
  3. গ) ছোটগল্প
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা
বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। তবে সাহিত্য সমালােচকগণ একে উপন্যাস না বলে উপন্যাসােপম গদ্য-আখ্যায়িকা বলে অভিহিত করেছেন।‌ উপনাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা, যার প্রণয়প্রার্থী লতিফ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১৭.
৮১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
নিচে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা দেয়া হল
১-১০->৪টি
১১-২০->৪টি
২১-৩০->২টি
৩১-৪০->২টি
৪১-৫০->৩টি
৫১-৬০->২টি
৬১-৭০->২টি
৭১-৮০->৩টি
৮১-৯০->২টি
৯১-১০০->১টি
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫ টি।
১৮.
দুটি সংখ্যার অনুপাত ৪:৫ এবং প্রথম সংখ্যাটি ৩৬ হলে অপর সংখ্যাটি-
  1. ক) ৩০
  2. খ) ৪০
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
ধরি, একটি সংখ্যা ৪ক এবং অপর সংখ্যা ৫ক।
∴ ৪ক = ৩৬
⇒ ক = ৯
∴ অপর সংখ্যা = ৫×৯ = ৪৫
১৯.
log12x = 2 হলে x -এর মান কত?
  1. ক) 12
  2. খ) 24
  3. গ) 144
  4. ঘ) 212
ব্যাখ্যা
log12x = 2
∴ x = 122  = 144
২০.
এক ব্যক্তি তার আয়ের 6/9 অংশ ব্যয় করেন। তার সঞ্চয় আয়ের শতকরা হার-
  1. ক) 15.50 টাকা
  2. খ) 20 টাকা
  3. গ) 30 টাকা
  4. ঘ) 33.33 টাকা
ব্যাখ্যা
এক ব্যক্তি তার আয়ের 6/9 অংশ ব্যয় করলে সঞ্চয় হবে (1 - 6/9) = 3/9 = 1/3 অংশ।
∴সঞ্চয় আয়ের (1/3×100) = 33.33%
২১.
যদি 3x+2=243 হয় তবে 3x-2 এর মান কত?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 3
  4. ঘ) 11
অনির্ধারিত
ব্যাখ্যা
লাইভ পরীক্ষায় ফরম্যাটে সমস্যা ছিল। তাই, উত্তর বাতিল করা হয়েছে।
3x+2 = 243
⇒3x.32 = 243
⇒3x = 27
⇒3x = 33
∴x = 3
∴3x-2 = 33-2 = 31 = 3
২২.
a/b + b/a = 7 হলে a2/b2 + b2/a2 =?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 23
  4. ঘ) 47
ব্যাখ্যা
a2/b2 + b2/a2
= (a/b + b/a)2 - 2.a/b.b/a
= 72 - 2
= 49 - 2
= 47
২৩.
x = √(2+1) হলে x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 0.3
  2. খ) 2.97
  3. গ) 3.33
  4. ঘ) 4
ব্যাখ্যা
x = √(2+1)
⇒ x = √3
∴ x2 + 1/x2 = (√3)2 + (1/√3)2
= 3 + 1/3
= 3.33
২৪.
ক এবং খ একটি কাজ ১২ দিনে সম্পন্ন করে। ক একা কাজটি ২০ দিনে শেষ করলে, খ একা কাজটি শেষ করতে কত দিন লাগবে?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ৩০
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
ক + খ কাজটি ১ দিনে করে ১/১২ অংশ।
এবং ক একদিনে করে ১/২০ অংশ কাজ।
অতএব খ একা কাজটি ১ দিনে করে (১/১২ - ১/২০) অংশ
=(৫-৩)/৬০
= ২/৬০ = ১/৩০ অংশ কাজ।
অতএব খ সম্পূর্ণ কাজটি করে ৩০×১/১ = ৩০ দিনে।
২৫.
a2 + b2 = 27 এবং ab = 27 হলে a+b =কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
আমরা জানি, (a + b)2 = a2 + b2 + 2ab = 27 +2×27 = 81
⇒ (a + b) = 9
২৬.
কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩৬ সে.মি.
  2. খ) ৩৬√২ সে.মি.
  3. গ) ৬√২ সে.মি.
  4. ঘ) ৯.৪৮৫ সে.মি.
ব্যাখ্যা
কোনো বর্গেক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√২ = ৬√২ সেমি।
২৭.
Zico absented himself ____ the meeting, which he was certain would be boring. Choose the appropriate preposition.
  1. ক) by
  2. খ) from
  3. গ) in
  4. ঘ) into
ব্যাখ্যা
Absent from - কোনো কিছু থেকে বিরত থাকা, to remain away from or avoid someone or some place. Example - Zico absented himself from the meeting, which he was certain would be boring.
২৮.
Which of the sentences is incorrect?
  1. ক) Cowards die many times before their death.
  2. খ) He is a notorious thief.
  3. গ) One of the boys was absent at the class.
  4. ঘ) Only graduates are eligible for the post.
ব্যাখ্যা
অপশন গ তে absent at না হয়ে from হবে৷ ক, খ ও ঘ অপশন গুলো ঠিক আছে।
২৯.
The synonym of 'imperil' is-
  1. ক) ardent
  2. খ) jeopardy
  3. গ) coercion
  4. ঘ) avid
ব্যাখ্যা
Synonym of menace (ক্ষতিকর, ভয়ঙ্কর, বিপন্ন) : jeopardy, jeopardised, threaten, imperil
Source: merriam-webster
৩০.
The antonym of 'minuscule' is-
  1. ক) diminutive
  2. খ) colossal
  3. গ) tiny
  4. ঘ) bitty
ব্যাখ্যা
Colossal অর্থ প্রকাণ্ড, বিরাট৷ Antonym of colossal - minuscule, diminutive, teeny, tiny, teensy, micro, bitty.
Source: merriam-webster
৩১.
Who wrote ‘Emile, Or Treatise on Education’?
  1. ক) Francis Bacon
  2. খ) Rousseau
  3. গ) Aristotle
  4. ঘ) Edmund Spencer
ব্যাখ্যা
ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর সবচেয়ে বিখ্যাত বই- The Social Contract।
তার আরো কয়েকটি উল্লেখযোগ্য বই -
- Emile, Or Treatise on Education
- The Cunning Man
- Confessions
Source: britannica.com
৩২.
The patient had died before the doctor ___.
  1. ক) has come
  2. খ) came
  3. গ) have come
  4. ঘ) come
ব্যাখ্যা
Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে। যেমনঃ The patient had died before the doctor came. He had written this book before he retired.
৩৩.
If I inherited a billion dollars, I _____ to the moon.
  1. ক) would travelled
  2. খ) Would have travelled
  3. গ) would travel
  4. ঘ) must travel
ব্যাখ্যা
Second conditional এর ক্ষেত্রে if clause past indefinite tense এ হলে result clause এ modal verb + verb এর base form হয়৷ যেমনঃ If I inherited a billion dollars, I would travel to the moon
If I had another pen, I could help you.
৩৪.
The teacher said, ''Thank you, my boys.'' Indirect speech of the sentence is-
  1. ক) The teacher thanked me
  2. খ) The teacher had thanked the boys
  3. গ) The teacher told us that thank you
  4. ঘ) The teacher thanked the boys
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী thank you থাকলে যে নিয়মে indirect করতে হয়, তা হচ্ছে- reporting verb এর sub + thank + sub এর obj form। যেমন He said to me, ‘Thank you’. এর indirect narration হবে He thanked me.
The teacher said, ''Thank you, my boys.'' এর indirect narration হবে The teacher thanked the boys.
৩৫.
The antonym of the word 'Inferior' is ____
  1. ক) anterior
  2. খ) interior
  3. গ) superior
  4. ঘ) posterior
ব্যাখ্যা
Posterior - পশ্চাৎকালীন; পশ্চাৎকালিক; উত্তরকালিক; পশ্চাদ্বর্তী; পরবর্তী। Anterior - পূর্বতর; earlier; previous; prior। Superior - উচ্চপদ, অধিকর্তা। Inferior - নিম্নতর, অধস্তন, ন্যূন, হীন। Poster - প্রচারপত্র। সুতরাং, Inferior এর বিপরীত হচ্ছে Superior।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩৬.
'The Descent of Man' is written by-
  1. ক) Bernard Shaw
  2. খ) Robert Darwin
  3. গ) Bertrand Russell
  4. ঘ) Jonathan Swift
ব্যাখ্যা

Charles Robert Darwin (1809-82) is a writer of The Victorian Period. His major works are:
The origin of Species (1859)
The Descent of Man (1871)
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman

৩৭.
'Live long Bangladesh.'- what kind of sentence is this?
  1. ক) Exclamatory
  2. খ) Negative
  3. গ) Optative
  4. ঘ) Interrogative
ব্যাখ্যা


যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায় তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে ।
যেমন:
1. স্রষ্টা তোমার সহায় হোন - May God Help you.
2. বাংলাদেশ দীর্ঘজীবী হউক - Live long Bangladesh.

৩৮.
জাতীয় স্মৃতিসৌধের নকশা করেন-
  1. ক) তানভীর চৌধুরী
  2. খ) আতাউর রহমান
  3. গ) মঈনুল হোসেন
  4. ঘ) জয়নুল আবেদীন
ব্যাখ্যা

জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে ৩৫ কিমি উত্তর-পশ্চিমে সাভারে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের অসামান্য ত্যাগ ও শৌর্যের স্মৃতি হিসেবে সৌধটি দাঁড়িয়ে আছে।
১৯৭৮ সালে সৌধ নির্মাণের উদ্দেশ্যে নকশার জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাতান্ন জন প্রতিযোগীর মধ্য থেকে স্থপতি মঈনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়।
অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে মূল সৌধটি গঠিত। সর্বোচ্চ স্তম্ভটি সর্বনিম্ন দৈর্ঘ্যের ভিত্তির ওপর, আর সর্বদীর্ঘ ভিত্তির ওপর স্থাপিত স্তম্ভটি সবচেয়ে কম উচ্চতার। প্রাচীরগুলি মাঝখানে একটি ভাঁজ দ্বারা কোণাকৃতির এবং একটির পর একটি সারিবদ্ধভাবে বসানো। কাঠামোটির সর্বোচ্চ বিন্দু বা শীর্ষ ৪৫.৭২ মিটার উঁচু।
উৎসঃ বাংলাপিডিয়া

৩৯.
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি?
  1. ক) হাকালুকি
  2. খ) শনির হাওড়
  3. গ) তলার হাওড়
  4. ঘ) টাঙ্গুয়ার
ব্যাখ্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত। এতে মোট ৩৭৩টি হাওর রয়েছে যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেটে ১০৫টি।
কিশোরগঞ্জে হাওরের সংখ্যা ৯৭টি এবং সুনামগঞ্জে ৯৫টি। সবচেয়ে বড় হাওর হলো সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর।
(সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)

৪০.
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
  1. ক) UNESCO
  2. খ) UNICEF
  3. গ) UNIFEM
  4. ঘ) ILO
ব্যাখ্যা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এতে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
(সূত্র: ইউনেস্কো ওয়েসাইট)
৪১.
সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন কে?
  1. ক) লুইস আই কান
  2. খ) হামিদুর রহমান
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) মৃণাল হক
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৪২.
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) ভেনেজুয়েলা
  4. ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত Corruption Perception Index 2019 অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দুইটি দেশ হলো ডেনমার্ক এবং নিউজিল্যান্ড। দুইটি দেশই কম দুর্নীতির তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া।
৪৩.
আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা, তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র, চতুর্থ বৃহত্তম দেশ চীন।
Source: Worldatlas
৪৪.
ভিটামিন সি এর অভাবে যে রোগ হয় তা হলো-
  1. ক) স্কার্ভি
  2. খ) রাতকানা
  3. গ) বেরিবেরি
  4. ঘ) রিকেটস
ব্যাখ্যা
ভিটামিন-বি১ (B1) বা Thiamine (থিয়ামিন) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি (C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি (D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ (A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি
৪৫.
কোন গ্যাসের প্রভাবে ইউরেনাস গ্রহ নীলাভ সবুজ বর্ণ ধারণ করে?
  1. ক) হাইড্রোক্লোরিক এসিড
  2. খ) একুয়া রেজিয়া
  3. গ) মিথেন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল। ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল মিথেন গ্যাসের প্রভাবে হয়। তাই একে সবুজ গ্রহও বলে।
Source: NASA
৪৬.
বিশ্ব স্বাস্থ্য দিবস
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৭ মার্চ
  3. গ) ৭ এপ্রিল
  4. ঘ) ৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা
প্রতি বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস স্মরণে পালিত হয় এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৪৭.
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন-
  1. ক) হাসানুল হক ইনু
  2. খ) ক্যাপ্টেন মনসুর আলি
  3. গ) ড. কামাল হোসেন
  4. ঘ) সুরঞ্জিত সেনগুপ্ত
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিলো ৩৪। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান
৪৮.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
  1. ক) ১০২৪ মার্কিন ডলার
  2. খ) ১৪৬৬ মার্কিন ডলার
  3. গ) ২০৬৪ মার্কিন ডলার
  4. ঘ) ২৩৬০ মার্কিন ডলার
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ ডলার৷
উৎসঃ দৈনিক ইত্তেফাক
৪৯.
সাহিত্যে এ পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা কত?
  1. ক) ১০ জন
  2. খ) ১২ জন
  3. গ) ১৩ জন
  4. ঘ) ১৫ জন
ব্যাখ্যা
এখন পর্যন্ত ১৫ জন নারী সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন।
Source: nobelprize.org
৫০.
মেক্সিকো কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরোপ
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
মেক্সিকো উত্তর আমেরিকা, সুদান আফ্রিকা এবং জর্ডান এশিয়া মহাদেশে অবস্থিত।
Source: worldatlas