পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬১
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] টপিক: ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
Identify the noun that does not change its spelling in the plural form.
  1. Foot
  2. Man
  3. Deer
  4. Wolf
ব্যাখ্যা

Deer - This noun remains unchanged in both singular and plural forms.
- Singular: One deer.
- Plural: Many deer.

- Bangla meaning: হরিণ।
- Plural form: Deer (no "s", "es", or spelling change).

Other Options:
• Foot → Feet.
- Irregular plural (spelling changes).
- Bangla: পা।

• Man → Men.
- Irregular plural (spelling changes).
- Bangla: মানুষ।

• Wolf → Wolves.
- Spelling changes: "f" becomes "v" + "es".
- Bangla: নেকড়ে।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

.
The word "Orphan" is a/ an -
  1. Feminine gender
  2. Masculine gender
  3. Neuter gender
  4. Common gender
ব্যাখ্যা

The word "Orphan" is a/ an - Common gender.

• Orphan (Noun):
- Bangla Meaning: এতিম; (শিশু)।
- English Meaning: a child deprived by death of one or usually both parents.

- Orphan মানে হলো এমন শিশু যার মা-বাবা কেউ নেই।
- সুতরাং এটি ছেলে-মেয়ে উভয়ই হতে পারে।
- তাই সঠিক উত্তর - Common gender.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
The antonym of the word "Fallacy" is -
  1. Verity
  2. Delusion 
  3. Gallant 
  4. Formal 
ব্যাখ্যা

• Fallacy (Noun).
- English meaning: 
- A false idea that many people believe is true.
- A false way of thinking about something.
- Bangla meaning: ভুল ধারণা বা যুক্তি।

• Synonym: Myth, Error, Illusion, Misconception.
• Antonym: Truth, Verity, Accuracy, Correctness.

• উল্লিখিত অপশনগুলো,
- Verity - সত্যতা; যথার্থতা;
- Delusion - ভ্রম, মোহ, প্রবঞ্চনা;
- Gallant -  সাহসী, সুন্দর, মহৎ;
- Formal - বিধিমত, নিয়মনিষ্ঠ।

Example Sentences:
- The argument was based on a fallacy and therefore invalid.
- It is a common fallacy that money brings happiness.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
What is the feminine form of the word "Master"?
  1. Mistress
  2. Madam
  3. Miss
  4. Maiden
ব্যাখ্যা

The feminine form of the word "Master" is - Mistress.

​- Sir (জনাব) --- Madam (জনাবা).
- ​Master (প্রভু, শিক্ষক) --- Mistress (প্রভুপত্নী, শিক্ষয়িত্রী)

• Some examples:
​Masculine ----------- Feminine 

- man (মানব) ---------- woman (মানবী),
- monk, friar (মঠবাসী) ----- nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী),
- nephew (ভাইপো, ভাগ্নে) --- niece (ভাইঝি, ভাগ্নী),
- ram (ভেড়া) ------ ewe (ভেড়ী),
- sire (পশুদের সম্রাট) -------- dame (পশুদের সম্রাজ্ঞী),
- stag (হরিণ) ---------------- hind (হরিণী),
- swain (গ্রাম্য যুবক) --------- nymph (অল্পবয়স্কা মহিলা),
- tailor (দরজী) -------------- seamstress (মহিলা দরজী),
- widower (বিপত্নীক) -------- widow (বিধবা),
- wizard (যাদুকর) ----------- witch (যাদুকরী)।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The synonym of the word "Anarchy" is -
  1. Peace
  2. Harmony
  3. Disorder
  4. Discipline
ব্যাখ্যা

• Anarchy (Noun).
- English meaning: A situation in a country, an organization, etc. in which there is no government to order or control.
- Bangla meaning: নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা।

Synonym: Havos, Riot, Disorder, Lawlessness.
Antonym: Law, Rule, Lawfulness, Peace.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Peace - শান্তিচুক্তি; 
- Harmony - সাদৃশ্য; মিল;
- Disorder - বিশৃঙ্খলা; গোলমাল;
- Discipline - নিয়মানুবর্তিতা; শৃঙ্খলা।

Example sentence:
- Without strict rules, the meeting turned into anarchy.
- After the king’s death, the country fell into complete anarchy.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
Identify the singular number.
  1. People
  2. Vermin
  3. Cattle
  4. Poetry
ব্যাখ্যা

Poetry is the Singular Number.

Number:
- কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে।
- Number দুই প্রকার। যথা:
01. Singular Number
02. Plural Number

কিছু শব্দ আছে যেগুলো সব সময় Singular হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Information,
- Furniture,
- Scenery,
- Poetry,
- News, etc.

আবার কিছু কিছু শব্দ আছে যা সব সময় Plural হিসেবে ব্যবহার করা হয়। যেমন:
- Cattle,
- People,
- Police,
- Folk, 
- Vermin, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

.
Choose the correct spelling.
  1. Govenment
  2. Goverment
  3. Government
  4. Govarnment
ব্যাখ্যা

• The correct spelling is 'Government' (Noun & Adjective).

Government
- English meaning: The group of people who are responsible for controlling a country or a state.
- Bangla meaning: শাসন; শাসনক্ষমতা। 

Example sentence: The government has announced a new education policy.
- Bangla meaning: সরকার একটি নতুন শিক্ষা নীতি ঘোষণা করেছে।।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

.
He made a run to catch the bus.
What part of speech is "run" in this sentence?
  1. Noun
  2. Adjective
  3. Verb 
  4. Adverb
ব্যাখ্যা

The Correct answer is - Noun.

- Article এবং Preposition এ মধ্যে কোন শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহার করা হয়।
- Sentence টিতে "run" শব্দটি Noun. কারণ এর আগে Article (a) ও Preposition (to) আছে।
- এটি Verb (made) এর Object হিসেবে ব্যবহার করা হয়েছে।  

• Run (Noun, Adjective & Verb)
- English meaning: To move using your legs, going faster than when you walk.
- Bangla meaning:  দৌড়; ধাবন।

Synonym: Jog, Trot, Race.
Antonym: Stroll, Drag, Saunter.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.

.
She is fascinated by the history of ___ Earth.
  1. a
  2. an
  3. the 
  4. No article
ব্যাখ্যা

প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বে The বসে
- অর্থাৎ, একক বস্তু যেমন- চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী (earth, world, universe), পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইত্যাদি নামের পূর্বে The বসে।

• Correct Answer: She is fascinated by the history of the Earth.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১০.
She wore a dress _____ color matched her eyes.
  1. that
  2. whose
  3. which
  4. where
ব্যাখ্যা

Correct answer: She wore a dress whose color matched her eyes.
- Bangla meaning: সে এমন একটি পোশাক পরেছিল যার রঙ তার চোখের সঙ্গে মিলেছিল।

Relative Pronoun:
- দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- বাক্যটির প্রথম অংশের অর্থ সে এমন একটি পোশাক পরেছিল।
- দ্বিতীয় অংশের অর্থ যার রঙ তার চোখের সঙ্গে মিলেছিল।

- দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun বসবে, কারণ দুটি অংশের মধ্যে সম্পর্ক আছে। আর সম্পর্ক বুঝানোর ক্ষেত্রে Relative Pronoun এর Possessive হয়, অর্থাৎ Whose (যার) হবে।
- অর্থাৎ, এখানে (কার/ কীসের) রঙ তার চোখের সঙ্গে মিলেছিল, উত্তরে বুঝাছে dress এর।
- সুতরাং, একমাত্র Whose বসালে বাক্যেটি  অর্থবোধক হয়।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১১.
He was completely devoid ____ any sense of responsibility.
  1. on
  2. in
  3. of
  4. with
ব্যাখ্যা

Devoid of (Idiom)
- English Meaning: not having (something usual or expected): completely without (something).
- Bangla Meaning: বঞ্চিত; বিহীন বা বর্জিত।

- Devoid এরপর সব সময় preposition হিসেবে of বসে

Correct Answer: He was completely devoid of any sense of responsibility.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

১২.
In the sentence, "The baby cries loudly”, what kind of verb is "cries"?
  1. Transitive Verb
  2. Intransitive Verb
  3. Modal Verb
  4. Causative Verb
ব্যাখ্যা

The verb 'cries' is an 'Intransitive verb'.

Intransitive verb:
- Intransitive verb হলো অকর্ম ক্রিয়া বা verb যার শেষে object থাকে না।

- প্রদত্ত বাক্য cries এরপর adverb (loudly) আছে এবং এর কোনো object নেই। তাই এটি Intransitive sentence.
- সাধারণত verb এরপর কোন word না থাকলে অথবা verb এরপর adverb থাকলে অথবা verb এরপর শুধু preposition থাকলে verb টি অবশ্যই intransitive verb হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
Transitive verb:
- Transitive verb হলো সকর্মক ক্রিয়া বা verb যার শেষে object থাকে।
- Example: He eats rice. 
- এখানে, 'He' হলো subject, 'eats' হলো verb আর 'rice' হলো object.
- যদি rice না থাকতো তাহলে 'He eats' দ্বারা সে কি খায় তা বুঝা যায় না। আর তার সাথে যদি 'rice' যুক্ত হয় তাহলে বুঝা যাচ্ছে সে ভাত খাচ্ছে।
- eats এরপর rice ব্যবহার করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয়েছে।
- তাই Eats এখানে Transitive verb.

Modal Verb:
- যে সমস্ত Auxiliary Verb মূল verb এর সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তাকে Modal verb বলে।
- Modal auxiliary verb এর সাথে s/ es, ing/ ed যুক্ত হয় না।
- Modal auxiliary verb গুলো হলো: Can, Could, May, Might, Shall, Should, Will, Would, Must, Dare, Need, Ought to0, Used to, Have to, Be going to, Be to, Would rather, Had batter.

Causative Verb:
- যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৩.
"The Rape of the Lock" is a/ an -
  1. Satirical Novel
  2. Tragedy
  3. Short stories
  4. Poem
ব্যাখ্যা

"The Rape of the Lock" is a/ an - Poem.

The Rape of the Lock
- এটি Alexander Pope রচিত একটি mock-epic poem.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।

Important Characters of this Epic:
- Baron (Hero),
- Belinda (Heroine),
- Arial (God).
- Clarissa,
- Thalestris,

মূল উপজীব্য হলো:
- সুন্দরী Belinda  এর একগুচ্ছ চুল Baron গোপনে কেটে নেয়, যা তাকে অপমানিত ও মর্মাহত করে।
- ঘটনাটি এক মহাকাব্যিক যুদ্ধের রূপ নেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই চুল আকাশে উড়ে তারা হয়ে যায়।

মূল বার্তা:
- Alexander Pope অভিজাত সমাজের অতিরিক্ত গৌরববোধ, আড়ম্বর ও ব্যর্থতা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা ব্যঙ্গকাব্য।

Alexander Pope:
- তাকে 'Mock Heroic' কবি বলা হয়।
- He was also famous for his "Translation of Homer"
- তিনি Neo-Classical Period এর Augustan Age যুগের কবি।
- The Augustan Age is also known/called The Age of The Pope.
- কারন এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope. যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।

His Notable Poems:
- An Essay on Man,
- The Dunciad,
- An Essay on Criticism,
- The Imitation of Horace.
- Epistle to Dr. Arbuthnot.

Source: Britannica.

১৪.
Which one of the following sentences is correct?
  1. I have many informations about the project.
  2. I have much information about the project.
  3.  I have many informationes about the project.
  4. I have informations about the project.
ব্যাখ্যা

Correct sentence: I have much information about the project.

• Information (Noun)
- English Meaning: Facts or details about somebody/something.
- Bangla Meaning:  জ্ঞাপন; বিজ্ঞপ্তি।

• Information শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- তাই সঠিক শব্দ হিসেবে Advice শব্দটি ব্যবহার হবে।

Note:
- এদেরকে plural করতে হলে, A piece of information (Singular), কে Two pieces of information (Plural) লিখে করতে হয়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৫.
Who is the author of "A Tale of Two Cities"?
  1. William Makepeace Thackeray
  2. Charles Dickens
  3. Thomas Hardy
  4. George Eliot
ব্যাখ্যা

The author of "A Tale of Two Cities" is - Charles Dickens.

A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি Novel.
- এই Novel টিতে London and Paris নামক City দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।

সার-সংক্ষেপ:
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর।

• Characters:
- Sydne Carton,
- Lucie Manette,
- Charles Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.

• উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ -
- "It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair." (First Line)

- "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known." (Last Line)

• Charles Dickens (February 7, 1812 - June 9, 1870)
- In full, Charles John Huffam Dickens.
- তিনি একজন ব্রিটিশ novelist.
- Charles Dickens এর ছদ্মনাম ছিল Boz.
- He is the greatest novelist in the Victorian Period.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times, etc.

Source: Britannica, An ABC of English Literature Dr. M Mofizar Rahman.

১৬.
The coach made the players ___ extra practice after the match.
  1. doing
  2. to do
  3. do
  4. did
ব্যাখ্যা

Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।

Correct Answer: The coach made the players do extra practice after the match

More Example:
- She makes her kids brush their teeth before bed.
- My boss makes me stay late at work sometimes.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১৭.
”অ্যা” কী ধরনের স্বরধ্বনি?
  1. অর্ধ-বিবৃত
  2. বিবৃত
  3. সংবৃত 
  4. অর্ধ-সংবৃত
ব্যাখ্যা

• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত [ই), [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও]; 
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ]; 
- বিবৃত: [আ]। 

উল্লেখ্য,
- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২৫)।

১৮.
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কী প্রকাশিত হয়?
  1. শ্রীকৃষ্ণকীর্তন
  2. চর্যাপদ
  3. রামায়ণ
  4. মহাভারত
ব্যাখ্যা

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় চর্যাপদ ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে  বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা,  কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
- কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
- ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ ৮ টি পদ লেখেন।
- চর্যাপদের পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় রচিত। 
- চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।

১৯.
”তিনি রোজ সকালে হাটতে বের হতেন।” কোন কালের উদাহরণ?
  1. সাধারণ অতীত
  2. ঘটমান অতীত
  3. পুরাঘটিত অতীত
  4. নিত্য অতীত
ব্যাখ্যা

• নিত্য অতীত:
- অতীত কালে প্রায়ই ঘটতো এমন বোঝালে নিত্য অতীত কাল হয়।
যেমন-
- খুব সকালে ঘুম থেকে উঠতাম।
- তিনি রোজ সকালে হাটতে বের হতেন।

• সাধারণ অতীত:
- অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায়, তাকে সাধারণ অতীত কাল বলে।
যেমন-
- তখন বাতিটা জ্বলে উঠল।

• ঘটমান অতীত:
- যে ক্রিয়া অতীত কালে চলছিল বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলে।
যেমন-
- তারা মাঠে খেলছিল।

• পুরাঘটিত অতীত:
- অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন-
- খরবটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

২০.
ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন-
  1. ভবানী কুমার
  2. চন্দ্রকুমার দে
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ 
  4. চন্দ্রকুমার চন্দ্র
ব্যাখ্যা

মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে
- চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ নিবাসী।
- দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়।
- মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
- এটি ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২১.
’ভূর্ধ্ব’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ভূর্ব + উধ
  2. ভূ + ঊর্ধ্ব
  3. ভূ + উর্ধ্ব
  4. ভু + ঊর্ধ্ব
ব্যাখ্যা

• উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়; ঊ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়। যেমন-
- মরু + উদ্যান = মরুদ্যান।
- বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব।
- বধূ + উৎসব = বধূৎসব।
- ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২২.
’চিত্তনামা’-কাব্যগ্রন্থের লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. কায়কোবাদ
ব্যাখ্যা

'চিত্তনামা'
-  কাব্যগ্রন্থটি রচনা করেন কাজী নজরুল ইসলাম।

- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে। 
- ১৩৩২ বঙ্গাব্দের ২ আষাঢ় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিং এ মৃত্যুবরণ করেন।
- এ মৃত্যুতে শোকাহত হয়ে কবি সমকালীন পত্রিকায় কবিতা লিখেন। 
- এসকল কবিতা নিয়ে 'চিত্তনামা' কাব্যগ্রন্থ বের করেন।
 
• কাজী নজরুল ইসলামের রচিত অন্য কাব্যগ্রন্থ: 
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, 

২৩.
আমার যাওয়া হয়নি।” নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?
  1. কর্মকারক
  2. করনকারক
  3. কর্তৃকর্মকারক
  4. কর্তৃকারক
ব্যাখ্যা

• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।

- কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
- প্রথমা শূন্য বা অ বিভক্তি: হামিদ বই পড়ে।
- দ্বিতীয়া বা কে বিভক্তি: বশিরকে যেতে হবে।
- তৃতীয়া বা দ্বারা বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
- ষষ্ঠী বা র বিভক্তি: আমার যাওয়া হয়নি।
- সপ্তমী বিভক্তি: চোরে না শুনে ধর্মের কাহিনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি [২০১৯ সংস্করণ] ।

২৪.
কাজী ইমদাদুল হক রচিত উপন্যাস কোনটি?
  1. আনোয়ারা 
  2. সূর্যদীঘল বাড়ি
  3.  আবদুল্লাহ
  4. জোহরা 
ব্যাখ্যা

 আবদুল্লাহ:
- 'আবদুল্লাহ' কাজী ইমদাদুল হক রচিত একটি উপন্যাস।
- এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো।
- ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।

- উপন্যাসটি রচনাকালীন সময়ে কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।
- উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ৷
- শিল্পের বিচারে 'আবদুল্লাহ্‌' উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে।

কাজী ইমদাদুল হক: 
 - কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। 
- 'আবদুল্লাহ' উপন্যাসের লেখক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি।
- আবদুল্লাহ উপন্যাস রচনা করেই তিনি ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। 
- বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল ইমদাদুল হকের সাহিত্য সাধনার মূল লক্ষ্য।
- তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। 

 • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- আঁখিজল, 
- মোসলেম জগতে বিজ্ঞান চর্চা,  
- ভূগোল শিক্ষা প্রণালী (দু ভাগ),
- নবীকাহিনী ( প্রবন্ধমালা), 
- কামারের কান্ড,  
- আবদুল্লাহ। 

অন্যদিকে,
• নজীবর রহমান রচিত উপন্যাস-  আনোয়ারা।
• আবু ইসহাক  রচিত উপন্যাস-  সূর্যদীঘল বাড়ি।
• মোজাম্মেল হক রচিত উপন্যাস-  জোহরা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৫.
”উৎপীড়ন”শব্দে ’উৎ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. অতিশয্য
  2. প্রস্তুতি
  3. ঊর্ধ্বমুখিতা
  4. উপকর্ষ
ব্যাখ্যা

• ‘উৎপীড়ন’ শব্দে ’উৎ’ উপসর্গটি ’অতিশয্য’ অর্থে ব্যবহৃত হয়। 

- ’উৎ’ একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ।

’উৎ’ উপসর্গটি অন্য যেসব অর্থে ব্যবহৃত হয়-
• ’ঊর্ধ্বমুখিতা" অর্থে- উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন।
• ’অতিশয্য’ অর্থে- উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন
• ’প্রস্তুতি’ অর্থে- উৎপাদন, উচ্চারণ।
• ’উপকর্ষ’ অর্থে- উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ২০১৯ সালের সংস্করণ।

২৬.
’ফরমান’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. উর্দু
  3. হিন্দি
  4. ফারসি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’ফরমান’ ফারসি ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থ- আদেশ, হুকুম; আদেশপত্র, হুকুমনামা, সংবাদ, খবর; বাণী।

• আরো কিছু গুরত্বপূর্ণ ফারসি শব্দ : দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৭.
নিচের কোনটি মৌলিক ধাতুর উদাহরণ?
  1. দেখা
  2. পড়া
  3. চল্
  4. বলা
ব্যাখ্যা

• মৌলিক ধাতু:
- যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন-
চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।

• সাধিত ধাতু:
- মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম-শব্দের সঙ্গে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে সাধিত ধাতু বলে।
যেমন -
- দেখ্ + আ = দেখা, 
- পড় + আ= পড়া, 
- বল + আ = বলা। 
এরূপ, ঘুমা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।

২৮.
’বিপরীত শব্দ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. অর্থতত্ত্ব 
  2. ধ্বনিতত্ত্ব
  3. রূপতত্ত্ব
  4. বাক্যতত্ত্ব
ব্যাখ্যা

• অর্থতত্ত্ব আলোচ্য বিষয়:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়,বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

এছাড়াও,
• ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়:
- বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

• রূপতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া,ক্রিয়াবিশেষণ, শব্দগঠন প্রক্রিয়া ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

• বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়:
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ব্যাকরণের এই অংশে আলোচনা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

২৯.
’উজানে মৃত্যু’ নাটকের লেখক কে?
  1. মুনীর চৌধুরী
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. মামুনুর রশীদ
ব্যাখ্যা

'উজানে মৃত্যু' নাটকের রচয়িতা - সৈয়দ ওয়ালীউল্লাহ।

সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদ উল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ।

তাঁর রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩০.
নিচের কোনটি প্রমিত বানান?
  1. ত্রিবেণি
  2. চণ্ডালিক
  3. বিদ্যান 
  4. উৎকর্ষতা
ব্যাখ্যা

•  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সঠিক বানান = ত্রিবেণি
অর্থ: 
- গঙ্গা যমুনা ও সরস্বতী নদীত্রয়ের সংগমস্থল, প্রয়াগ।।

অন্যদিকে,
• অশুদ্ধ = চণ্ডালিক;
• শুদ্ধ = চণ্ডালিকা;

• অশুদ্ধ = বিদ্যান;
• শুদ্ধ = বিদ্বান;

• অশুদ্ধ = উৎকর্ষতা;
• শুদ্ধ = উৎকর্ষ;

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩১.
’চতুর্ভুজ’ কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা

• যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
 যেমন:
- চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ,
- সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।

উল্লেখ্য,
• বহুব্রীহি সমাস:
- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

৩২.
”প্রফুল্ল” শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. উৎফুল্ল
  2. বিমর্ষ
  3. নিষ্পাপ
  4. স্নিগ্ধতা
ব্যাখ্যা

”প্রফুল্ল” শব্দের অর্থ = আনন্দিত।
- "প্রফুল্ল" শব্দের বিপরীত শব্দ = বিমর্ষ।

অন্যদিকে,
- ”পাপী” শব্দের বিপরীত শব্দ = নিষ্পাপ।
- ”প্রখরতা” শব্দের বিপরীত শব্দ = স্নিগ্ধতা।
- ”উৎফুল্ল” শব্দের অর্থ- বিকাশিত, উল্লাসিত, এর বিপরীত শব্দ = সুপ্ত।

উৎস:
১. বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২৫)।
২. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩৩.
”তুর্কি-নাচন” বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. তুমুল কাণ্ড
  2. ক্ষণস্থায়ী
  3. অনুসন্ধান
  4. তোষামোদ
ব্যাখ্যা

”তুর্কি-নাচন” বাগ্‌ধারাটির অর্থ = তুমুল কাণ্ড।

অন্যদিকে,
”তাসের ঘর” বাগ্‌ধারাটির অর্থ = ক্ষণস্থায়ী।
”টুঁ - মারা” বাগ্‌ধারাটির অর্থ = অনুসন্ধান।
”তেল মাখানো” বাগ্‌ধারাটির অর্থ = তোষামোদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৪.
বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে?
  1. ৩৯টি 
  2. ৩৫টি 
  3. ৩২টি 
  4. ৩৭টি 
ব্যাখ্যা

• ধ্বনি:
- ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলােকে দুই ভাগে ভাগ করা হয়:
১. মৌলিক স্বরধ্বনি।
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি:
- মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।

• মৌলিক ব্যঞ্জনধ্বনি:
- মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম],[ন],[ঙ] [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]।
- এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২৫)।

৩৫.
৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮ হলে মধ্যম অঙ্কটি কত?




ব্যাখ্যা

প্রশ্ন: ৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮ হলে মধ্যম অঙ্কটি কত?

সমাধান:
অঙ্কগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।
অপশন টেস্ট করলে পাই,
৩ + ৬ + ৮ = ১৭ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
৩ + ৭ + ৮ = ১৮ ; যা ৯ দ্বারা বিভাজ্য।
৩ + ৮ + ৮ = ১৯ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
৩ + ৯ + ৮ = ২০ ; যা ৯ দ্বারা বিভাজ্য নয়।

৩৬.
ক : খ = ৭ : ৫ এবং খ : গ = ৮ : ৯ হলে, ক : খ : গ = কত?
  1. ৫৬ : ৪৫ : ৪০
  2. ৪৫ : ৫৬ : ৪০
  3. ৫৬ : ৪০ : ৪৫
  4. ৪০ : ৪৫ : ৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: ক : খ = ৭ : ৫ এবং খ : গ = ৮ : ৯ হলে, ক : খ : গ = কত?

সমাধান:
ক : খ = ৭ : ৫ = (৭ × ৮) : (৫ × ৮) = ৫৬ : ৪০
খ : গ = ৮ : ৯ = (৮ × ৫) : (৯ × ৫) = ৪০ : ৪৫
∴ ক : খ : গ  = ৫৬ : ৪০ : ৪৫

৩৭.
জালাল প্রতি ঘণ্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৫ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: জালাল প্রতি ঘণ্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে?

সমাধান:
জালাল ৯ কি.মি. পথ অতিক্রম করে ১ ঘণ্টায়
 জালাল ১ কি.মি. পথ অতিক্রম করে ১/৯ ঘণ্টায়
 জালাল ৩৬  কি.মি. পথ অতিক্রম করে (১ × ৩৬)/৯ ঘণ্টায়
= ৪ ঘণ্টায়

∴ নির্ণেয় সময় ৪ ঘণ্টা

৩৮.
একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন। বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৮৪০ জন
  2. ৯৬০ জন
  3. ১০৮০ জন
  4. ১২০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন। বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন।
নতুন শিক্ষার্থী ভর্তি হয় = ৮০০ এর {৫ × (১/১০০)}
= ৮০০ × (১/২০)
= ৪০ জন

∴ বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা = (৮০০ + ৪০) = ৮৪০ জন

৩৯.
রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০০ টাকা লাভ
  2. ৪০০ টাকা লাভ
  3. ৪০০ টাকা ক্ষতি
  4. ২০০ টাকা ক্ষতি
ব্যাখ্যা

প্রশ্ন: রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১ কেজি চাউলের ক্রয়মূল্য ৪০ টাকা
৫০কেজি চাউলের ক্রয়মূল্য (৪০ × ৫০)
 = ২০০০ টাকা

আবার,
১ কেজি চাউলের বিক্রয়মূল্য ৪৪ টাকা
৫০ কেজি চাউলের বিক্রয়মূল্য (৪৪ × ৫০)
= ২২০০ টাকা

∴ লাভ = (২২০০ - ২০০০) = ২০০ টাকা

৪০.
একটি খেলনা পিস্তল ৫৬০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ৩০% ক্ষতি হয়। খেলনা পিস্তলটির ক্রয়মূল্য কত?
  1. ৪৪০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৬৬০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খেলনা পিস্তল ৫৬০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ৩০% ক্ষতি হয়। খেলনা পিস্তলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ - ৩০) = ৭০ টাকা
বিক্রয়মূল্য  ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৬০)/৭০ টাকা
= ৮০০ টাকা

৪১.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৯৩। বড় সংখ্যাটি কত?
  1. ৯১
  2. ৯৩
  3. ৯৬
  4. ৯৭
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৯৩। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৯৩
বা, ক + ২ক + ১ - ক = ১৯৩
বা, ২ক + ১ = ১৯৩
বা, ২ক + ১ = ১৯৩ - ১
বা, ২ক = ১৯২
বা, ক = ১৯২/২
∴ ক = ৯৬

∴ বড় সংখ্যাটি = ক + ১ = ৯৬ + ১ = ৯৭

৪২.
শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
  1. ২৪৩ টাকা
  2. ২৫৯ টাকা
  3. ২৬১ টাকা
  4. ২৭২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৭ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৭/১০০ টাকা
∴ ৭৪০ টাকার ৫বছরের সুদ = (৭ × ৫ × ৭৪০)/১০০ টাকা
 = ২৫৯ টাকা

৪৩.
দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৩৪
  3. ৩৬
  4. ৩৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (২০০ × ৫)/৪০
= ২৫

∴ অপর সংখ্যাটি = ২৫

৪৪.
১০টি সংখ্যার গড় ৫৬, ১৫টি সংখ্যার গড় ৪০ এবং ৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত?
  1. ৪০
  2. ৪২
  3. ৫২
  4. ৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: ১০টি সংখ্যার গড় ৫৬, ১৫টি সংখ্যার গড় ৪০ এবং ৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত?

সমাধান:
১০টি সংখ্যার গড় ৫৬
১০টি সংখ্যার সমষ্টি = ১০ × ৫৬ = ৫৬০

১৫টি সংখ্যার গড় ৪০
১৫টি সংখ্যার সমষ্টি = ১৫ × ৪০ = ৬০০

৫টি সংখ্যার গড় ২০
৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ২০ = ১০০

∴ ৩০টি সংখ্যার সমষ্টি = (৫৬০ + ৬০০ + ১০০) = ১২৬০
∴ ৩০টি সংখ্যার গড় = ১২৬০/৩০ = ৪২

৪৫.
a + b = 8 এবং a - b = 4 হলে ab = কত?
  1. 4
  2. 8
  3. 10
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 8 এবং a - b = 4 হলে ab = কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 8 এবং a - b = 4

প্রদত্ত রাশি,
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (8/2)2 - (4/2)2
= 42 - 22
= 16 - 4
= 12

৪৬.
x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 = কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 2 এবং x2 + y2 = 4 হলে x3 + y3 = কত?

সমাধান:
আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy
বা, 22 = 4 + 2xy
বা, 4 = 4 + 2xy
বা, 2xy = 0
∴ xy = 0

প্রদত্ত রাশি,
x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= 23 - 3 × 0 × 2
= 8 - 0
= 8

৪৭.
নিচের কোনটি 3x2 - 16x - 12 এর একটি উৎপাদক?
  1. (x + 6)
  2. (3x + 2)
  3. (3x - 2)
  4. (x + 2)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি 3x2 - 16x - 12 এর একটি উৎপাদক?

সমাধান:
3x2 - 16x - 12
= 3x2 - 18x + 2x - 12
= 3x(x - 6) + 2(x - 6)
= (x - 6) (3x + 2)

৪৮.
x3 - 2x2, x2 - 4, xy - 2y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত?
  1. x - 2
  2. y
  3. x2
  4. xy
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 2x2, x2 - 4, xy - 2y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত? 

সমাধান:
১ম রাশি = x3 - 2x2 
= x2(x - 2)

২য় রাশি = x2 - 4
= x2 - 22 
= (x + 2)(x - 2)

৩য় রাশি = xy - 2y
= y(x - 2)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 2)

৪৯.
১ বর্গফুট = কত বর্গ সে.মি.?
  1. ৬.৪৫ বর্গসেন্টিমিটার
  2. ৯২৯ বর্গসেন্টিমিটার
  3. ০.৮৪ বর্গসেন্টিমিটার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ১ বর্গফুট = কত বর্গ সে.মি.?

সমাধান:
১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গসেন্টিমিটার (প্রায়)
১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমিটার (প্রায়)
১ বর্গগজ = ০.৮৪ বর্গমিটার (প্রায়)

৫০.
একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৩৪ মিটার ও উচ্চতা ৪৬ মিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
  1. ১২০০ বর্গমিটার
  2. ১৩৮৪ বর্গমিটার
  3. ১৫৬৪ বর্গমিটার
  4. ১৬৪২ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৩৪ মিটার ও উচ্চতা ৪৬ মিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৩৪ মিটার
এবং উচ্চতা ৪৬ মিটার

আমরা জানি,
সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক
= (৩৪ × ৪৬) বর্গমিটার
= ১৫৬৪ বর্গমিটার

৫১.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে ২ কিলোমিটার হাঁটা হয়। ক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করুন।
  1. ১২৫ মিটার
  2. ২৫০ মিটার
  3. ৪৫০ মিটার
  4. ৭৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে ২ কিলোমিটার হাঁটা হয়। ক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করুন।

সমাধান:
ধরি, 
প্রস্থ = ক মিটার
দৈর্ঘ্য = ৩ক মিটার
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ২ কিলোমিটার বা ২০০০ মিটার

শর্তমতে,
২(ক + ৩ক) = ২০০০
বা, ২ × ৪ক = ২০০০
বা, ৮ক = ২০০০
∴ ক = ২৫০

∴ প্রস্থ = ২৫০ মিটার

৫২.
কোন সমান্তর ধারার ১ম পদ 12, ২য় পদ 17 হলে 21 তম পদ কত?
  1. 112
  2. 118
  3. 171
  4. 182
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সমান্তর ধারার ১ম পদ 12, ২য় পদ 17 হলে 21 তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ 12 এবং ২য় পদ 17
সাধারণ অন্তর = 17 - 12 = 5

∴ 21 তম পদ = a + (n - 1) d
= 12 + (21 - 1) 5
= 12 + 20 × 5
= 12 + 100
= 112

৫৩.
|1 - 2x| < 1 এর সমাধান -
  1. - 1 < x < 1
  2. 1 < x < 2
  3. 0 < x < 1
  4. 0 < x < 2
ব্যাখ্যা

প্রশ্ন: |1 - 2x| < 1 এর সমাধান -

সমাধান:
|1 - 2x| < 1
⇒ - 1 < 1 - 2x < 1
⇒ - 1 - 1 < 1 - 2x - 1 < 1 - 1
⇒ - 2 < - 2x < 0
⇒ 1 > x > 0
⇒ 0 < x < 1

∴ নির্ণেয় সমাধান: 0 < x < 1

৫৪.
মানব হৃদপিন্ড সম্পূর্ণভাবে কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

হৃদপিন্ড:
- রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হৃদপিন্ড।
- এটা পাম্পের মতো কাজ করে, ফলে রক্ত সংবহনতন্ত্রে রক্ত প্রবাহ সচল থাকে।
- হৃদপিন্ড বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝখানে একই বাম দিকে অবস্থিত।
- মানব হৃদপিন্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত।
- এর উপরের প্রকোষ্ঠ দুটি বাম ও ডান অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটি বাম ও ডান নিলয় নামে পরিচিত।
- নিলয় অলিন্দের তুলনায় আকারে বড়, প্রাচীর পুরু ও পেশিবহুল।
- প্রকোষ্ঠ বিভক্ত থাকলেও গোটা হৃদপিন্ড একটি একক হিসাবে কাজ করে এবং পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে।
- হৃদপিন্ড এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৫.
কয়লা পোড়ালে কোন শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়?
  1. বিদ্যুৎ শক্তি
  2. যান্ত্রিক শক্তি
  3. রাসায়নিক শক্তি
  4. আলোক শক্তি
ব্যাখ্যা

শক্তির রূপান্তর:
- প্রকৃতিতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। এ সকল শক্তি একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব। একেই শক্তির রূপান্তর বলে। 

• বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি: বিদ্যুৎ শক্তি চালনা করে পাখা ঘুরানো হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

• রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি: কয়লা পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। রাসায়নিক ক্রিয়ার ফলে এ তাপ উৎপন্ন হয়। এ ক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

• আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি: ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ফেললে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এ ক্ষেত্রে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি: বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হয়। বৈদ্যুতিক ঘণ্টা বাজার ফলে শব্দ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি: বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সেটি ফিলামেন্টে বাঁধাপ্রাপ্ত হয় এবং উত্তপ্ত হয় এবং আমরা আলো দেখতে পাই। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।

• বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তি: কাঁচা লোহার উপর অন্তরীত (Insulted) তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহাটি চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

• তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি : কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়। এ তাপের সাহায্যে পানিকে বাষ্পে পরিণত করা হয়। যা দ্বারা টারবাইন চালানো হয়। আবার টারবাইন চালিয়ে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এক্ষেত্রে তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬.
বাংলাদেশ টেলিভিশন রঙিন সম্প্রচার শুরু করে কত সালে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ টেলিভিশন:
- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।
- ১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
- ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চালু হয়।
- ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।
- ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়।
- ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
- বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা ২টি। যথা:
• ঢাকা।
• চট্টগ্রাম।
- উপকেন্দ্র বা রিলে কেন্দ্রের সংখ্যা ১৪টি। এগুলো হলো:
নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটি।

তথ্যসূত্র - বিটিভি ওয়েবসাইট।

৫৭.
বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. নেপাল
ব্যাখ্যা

তক্ষশীলা:
- তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
- প্রাচীন তক্ষশীলা নগরী ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমান সময়েও উক্ত ধর্মদুটির ঐতিহ্যে এ স্থানটির একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে।
- ১৯৮০ সালে বেশকিছু এলাকাসহ তক্ষশীলাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।
- গার্ডিয়ান পত্রিকা ২০০৬ সালে এটিকে পাকিস্তানের শীর্ষ পর্যটন স্থান হিসেবে নির্বাচিত করে।
- কথিত আছে, কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র এই নগরেই রচনা করেছিলেন।

তথ্যসূত্র - Britannica.com

৫৮.
লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা কোনটি?
  1. পার্পল লাইন
  2. রেড লাইন
  3. ব্লু লাইন
  4. অরেঞ্জ লাইন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

৫৯.
বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
  1. নাটোর
  2. দিনাজপুর
  3. নীলফামারী
  4. পাবনা
ব্যাখ্যা

ইপিজেড:
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯টি
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

তথ্যসূত্র - বেপজা ওয়েবসাইট।

৬০.
সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয়?
  1. Ctrl + B
  2. Ctrl + C
  3. Ctrl + D
  4. Ctrl + E
ব্যাখ্যা

এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ:
- Ctrl + A: ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
- Ctrl + B: টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
- Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
- Ctrl + D: কী দিয়ে কোন ওয়েবপেজকে বুকমার্ক করবার জন্য ব্যবহৃত হয়।
- Ctrl + E: টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
- Ctrl + F: যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
- Ctrl + I: সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।

তথ্যসূত্র - Computer Hope.

৬১.
সার্কের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা

সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (সেপ্টেম্বর, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।