পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৮ মার্চ, ২০২৪সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪(১৪ জেলা) ০১.০৬.২০১৮ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৮ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
  1. ক) ক্যাপ্টেন
  2. খ) সিপাহী
  3. গ) ল্যান্স নায়েক
  4. ঘ) লেফটেন্যান্ট
ব্যাখ্যা

মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ গণ-
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ

উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

.
গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
  1. ক) ১/১১
  2. খ) ৯/১১
  3. গ) সুনামী
  4. ঘ) ব্ল্যাক সেপ্টেম্বর
ব্যাখ্যা
গ্রাউন্ড জিরো এখন মার্কিনিদের শোক জানানোর সবচেয়ে মুখর স্থান। এক সময় এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবন।
২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুটি ভবন ধসে পড়ে। যাত্রীবাহী বিমানের আঘাতে যেখানে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল সেটাই এখন ‘গ্রাউন্ড জিরো’। সেখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।
উৎসঃ ব্রিটানিকা এবং বাংলাদেশ প্রতিদিন
.
URL হলো -
  1. ক) Web এর বিভিন্ন documents ও অন্যান্য resources এর ঠিকানা
  2. খ) কতগুলো network এর বিভিন্ন resources এর ঠিকানা
  3. গ) শুধুমাত্র একটি LAN এর বিভিন্ন resources এর ঠিকানা
  4. ঘ) একটি network এর ডোমেইন
ব্যাখ্যা
URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator. ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে। কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা যা website এর documents এবং অন্যান্য resources এর ঠিকানা।
.
জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) রাশিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বের বেশ কয়েকটি দেশে সম্ভাবনাময় হয়ে ওঠে জাহাজ নির্মাণ শিল্প।
দ্রুত বিকাশমান এ খাতে এগিয়ে যায় জাপানের নেতৃত্বে উন্নয়নশীল এশিয়া। বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পে জাপানের অবস্থান তৃতীয়, শীর্ষে রয়েছে চীন।
এর পাশাপাশি তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া।
উদীয়মান বিশ্বের ভারত, ব্রাজিল, ভিয়েতনাম, ফিলিপাইন ও তুরস্কও অভ্যন্তরীণ চাহিদাকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে এ শিল্পে।
১৯৫০ সালে জাপানের নেতৃত্বে জাহাজ নির্মাণ শিল্প বিকশিত হতে শুরু করলেও নব্বইয়ের দশকে এসে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।
২০০৮-১০ সময়ে দক্ষিণ কোরিয়াকে অতিক্রম করে বিশ্বের শীর্ষ জাহাজ নির্মাণের দেশ হয় চীন। জাহাজ নির্মাণ অর্ডারের ৪৫ শতাংশই দখল করে রেখেছে চীন।
উৎসঃ পত্রিকা রিপোর্ট!

.
যদি কোনো জলীয় দ্রবন নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি -
  1. ক) ক্ষার
  2. খ) ক্ষারক
  3. গ) অম্ল
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

সকল লঘু এসিড টক স্বাদযুক্ত,
এসিডগুলো ক্ষয়কারী পদার্থ হিসাবে পরিচিত,
এসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে,
এসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুটির লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে,
লঘু এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি

.
এডামস পিক - তীর্থস্থানটি কোথায়?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) ভারত
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
আদম পাহাড় বা এডামস পিক শ্রীলংকায় অবস্থিত। এখানে ৫ ফুট ৪ ইঞ্চি দীর্ঘ এবং ২ ফুট ৬ ইঞ্চি প্রস্থের পায়ের ছাপ সদৃশ গর্ত আছে। মুসলমানদের বিশ্বাস পৃথিবীতে আগমনের সময় এই পাহাড়েই হযরত আদম (আঃ) সর্বপ্রথম পদার্পণ করেন।
একইভাবে বৌদ্ধরা বিশ্বাস করে এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ এবং হিন্দুরা বিশ্বাস করে এটি তাদের দেবতা শিবের পায়ের ছাপ। ফলে আদম পাহাড় একই সাথে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিকট পবিত্র ভূমি হিসেবে পরিচিত।
উৎসঃ ব্রিটানিকা
.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -
  1. ক) সুনীল গঙ্গোপাধ্যায়
  2. খ) এম আর আখতার মুকুল
  3. গ) আব্দুল হান্নান
  4. ঘ) আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা

স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল চরমপত্র। এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান। স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি এবং উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল
এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয় এবং জনগণের নৈতিক মনোবল দৃঢ়করণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।
উৎসঃ বাংলাপিডিয়া

.
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?
  1. ক) বঙ্গবন্ধু স্যাটেলাইট
  2. খ) বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
  3. গ) আকাশ স্যাটেলাইট -১
  4. ঘ) বাংলা স্যাটেলাইট -১
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়। এটির নির্মাতা ফ্রান্সের থ্যালেস এলিনিয়া। এটির কক্ষপথ হলো ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাংলাদেশ ২০১৫ সালের জানুয়ারিতে রাশিয়ার স্যাটেলাইট প্রতিষ্ঠান 'ইন্টারস্পুটনিক' এর কাছ থেকে ২ কোটি ৮০ লাখ ডলারে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় (স্লট) কক্ষপথ স্লট ক্রয় করে।
উৎসঃ বিবিসি বাংলা
.
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ক) তাজউদ্দীন আহমেদ
  2. খ) এ এইচ এম কামারুজ্জামান
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।
এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত তথা অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
১০.
সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে?
  1. ক) ১৮৩৯
  2. খ) ১৮২৯
  3. গ) ১৭২৯
  4. ঘ) ১৮৩০
ব্যাখ্যা

সতীদাহ প্রথা হিন্দু সমাজের একটি প্রথা ছিলো যেখানে স্বামীর শবের সাথে বিধবা স্ত্রীকেও দাহ করা হতো।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৯ সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন। তবে এ প্রথা পুরোপুরি বন্ধ হয় উনিশ শতকের শেষ দিকে।
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
উৎসঃ বাংলাপিডিয়া

১১.
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
  1. ক) বুধ
  2. খ) শুক্র
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) মঙ্গল
ব্যাখ্যা
পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। পৃথিবী থেকে শুক্রের দূরত্ব ৪.৩০ কোটি কিলোমিটার। একে সন্ধ্যায় পশ্চিমাকাশে আমরা সন্ধ্যাতারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে শুকতারা রূপে দেখতে পাই৷
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী
১২.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে -
  1. ক) ৫ : ৩ : ১
  2. খ) ৩ : ১ : ০.৫
  3. গ) ৪ : ২ : ১
  4. ঘ) ১০ : ১২ : ১
ব্যাখ্যা
পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
অর্থাৎ, পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের মাঝের অনুপাত = ১০ : ৬ : ২ = ৫ : ৩ : ১।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৩.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
  1. ক) পক
  2. খ) জিব্রাল্টার
  3. গ) হরমুজ
  4. ঘ) বসফরাস
ব্যাখ্যা

ভারতকে শ্রীলংকা হতে পৃথক করেছে পক প্রণালী।
জিব্রাল্টার প্রণালীর অবস্থান ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে যা আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
বসফরাস প্রণালী কৃষ্ণসাগর ও মর্মরসাগরকে সংযুক্ত করেছে।
Source: Worldatlas

১৪.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি -
  1. ক) লোহা
  2. খ) বাতাস
  3. গ) পানি
  4. ঘ) শূণ্যতায়
ব্যাখ্যা
বাতাসের চেয়ে তরল পদার্থে শব্দের বেগ বেশি।
কঠিন পদার্থে শব্দের বেগ বাতাসের চেয়ে বেশি।
বাতাসে শব্দের বেগ ৩৩০ মি/সে, পানিতে ১৪৯৩ মি/সে, লোহাতে ৫১৩০ মি/সে এবং হীরায় শব্দের বেগ ১২,০০০ মি/সে।
উৎসঃ নবম দশম শ্রেণীর পদার্থজ্ঞান বই, পৃষ্ঠা নংঃ ২০৩
১৫.
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
  1. ক) হালদা
  2. খ) যমুনা
  3. গ) সুরমা
  4. ঘ) মেঘনা
ব্যাখ্যা

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি একটি মৎস্য অভয়াশ্রম।
সম্প্রতি সরকার একে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে।
উৎসঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট

১৬.
ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?
  1. ক) ইলেক্ট্রোমেডিসিন
  2. খ) ই - ট্রিটমেন্ট
  3. গ) টেলিমেডিসিন
  4. ঘ) জায়মা প্লাজমা
ব্যাখ্যা
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে কিংবা রোগী কে চাক্ষুষ না দেখেও চিকিৎসা সেবা প্রদানের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে।
এ পদ্ধতিতে চিকিৎসকরা স্বাস্থ্য সেবা সম্পর্কিত পরামর্শ প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের সার্জারিতেও অংশ নিয়ে থাকে। ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে দূরবর্তী স্থানেও টেলিমেডিসিন সেবার মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান
১৭.
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
  1. ক) হরমোন
  2. খ) লালা
  3. গ) পিত্তরস
  4. ঘ) পেপসিন
ব্যাখ্যা

অগ্ন্যাশয় পাকস্থলির নিচে উদরীয় গহ্বর ডিওডেনামের দুটি বাহুর মাঝ অংশে গোলাপি বর্ণের এবং অনিয়মিত আকৃতির একটি মিশ্র গ্রন্থি।
এর দৈর্ঘ্য প্রায় ১৮ সে. মি.।
অগ্ন্যাশয়ের সম্মুখ ভাগ প্রশস্ত কিন্তু পশ্চাৎ ভাগ ক্রমশ সরু।
অগ্ন্যাশয়ে দু’ধরনের গ্রন্থি আছে।
যথা- ক. অন্তঃক্ষরা (হরমোন ক্ষরণকারী) গ্রন্থি ও
খ. বহিঃক্ষরা (এনজাইম নিঃস্রাবী) গ্রন্থি।
অগ্ন্যাশয় রসে প্রোটিন, শর্করা ও লিপিড বা ফ্যাট পরিপাককারী এনজাইম থাকে যা খাদ্য পরিপাকে সহায়ক।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান ২য় পত্র বই (উন্মুক্ত)।

১৮.
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় -
  1. ক) ১৯৬১
  2. খ) ১৯৫২
  3. গ) ১৯৫০
  4. ঘ) ১৯৫১
ব্যাখ্যা

১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এটি ছিল স্থায়ী ভূমি ব্যবস্থাপনা যার মাধ্যমে জমিদাররা ভূমির স্থায়ী মালিকানা লাভ করে।
১৯৫০ সালের পূর্ববঙ্গ জমিদারি বিলোপ ও প্রজাস্বত্ব আইনের মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা উচ্ছেদ হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

১৯.
বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোন দেশে অবস্থিত?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) বেলজিয়াম
  3. গ) সুইডেন
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৫ জুন ১৮১৫ সালে। এই যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম।
এই যুদ্ধে ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন। এর ফলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল। তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
উৎসঃ ফ্রান্সের সরকারি ওয়েবসাইট
২০.
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
  1. ক) নিঝুম দ্বীপ
  2. খ) সেন্টমার্টিন
  3. গ) মহেশখালী
  4. ঘ) ছেড়া দ্বীপ
ব্যাখ্যা
কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত।
মহেশখালীতে রয়েছে হিন্দুদের তীর্থস্থান বিখ্যাত আদিনাথ মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এ মন্দির সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান।
প্রায় ৬০০ বছরের পুরনো এ প্রাচীন সভ্যতা দেখে যে কেউ মুগ্ধ হবেন।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
২১.
বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শামসুর রহমান
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
তাঁর রচিত কাব্যগ্রন্থ- সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।
অনুবাদকাব্য - তীর্থ সলীল, তীর্থ রেণু, ফুলের ফসল, মণি মঞ্জুসা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২২.
আগামীকালের তিনদিন পর যেদিন আসবে তা শনিবার। গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) বুধবার
  3. গ) শনিবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা
আগামীকালের তিনদিন পর শনিবার হলে আগামীকাল হবে বুধবার। আজ মঙ্গলবার হলে গতকাল হবে সোমবার, তাহলে এর দুইদিন আগে/পূর্বে হবে শনিবার।
২৩.
‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) বেগম সুফিয়া কামাল
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ-কে।
চাষাভুষার কাব্য, না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, বাংলার মাটি বাংলার জল, প্রেমাংশুর রক্ত চাই, দূর হ দুঃশাসন, শিয়রে বাংলাদেশ, নিশিকাব্য ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২৪.
(a - b), (a2 - ab), (a2 - b2) এর ল.সা.গু. কোনটি?
  1. ক) a2 - b2
  2. খ) a(a - b)
  3. গ) (a - b)
  4. ঘ) a(a2 - b2)
ব্যাখ্যা
প্রথম রাশিঃ a - b
দ্বিতীয় রাশিঃ a2 - ab = a(a - b)
তৃতীয় রাশিঃ a2 - b2 = (a + b)(a - b)
∴ নির্ণেয় লসাগু = a(a + b)(a - b) = a(a2 - b2)
২৫.
আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
  1. ক) ২২ টাকা দরে
  2. খ) ২০ টাকা দরে
  3. গ) ১৮ টাকা দরে
  4. ঘ) ১৫ টাকা দরে
ব্যাখ্যা
মোট (১৫ + ২০) = ৩৫ ডজন কলার ক্রয়মূল্য = ২১×১৫ + ১৪×২০ = ৫৯৫ টাকা।
অর্থাৎ, ১ ডজন কলার ক্রয়মূল্য = ৫৯৫/৩৫ = ১৭ টাকা।
∴ ৫ টাকা লাভে বিক্রয়মূল্য = ১৭ + ৫ = ২২ টাকা
২৬.
একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে?
  1. ক) ২১০
  2. খ) ২০
  3. গ) ৩
  4. ঘ) ৩.৫
ব্যাখ্যা
গাড়িটি ১ ঘণ্টা বা ৬০ মিনিটে যায় ৬০ কিলোমিটার
তাহলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে যাবে (৬০ × ৩.৫)/৬০ = ৩.৫ কিলোমিটার
২৭.
কোন সংখ্যার দ্বিগুনের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, 2x + 3 = x + 7
∴ x = 7 - 3 = 4
২৮.
শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে?
  1. ক) ১০০০
  2. খ) ১
  3. গ) ১০০
  4. ঘ) ১০
ব্যাখ্যা
আমরা জানি, I = npr [যেখানে, n = সময়]
⇒ ১ = n × ১ × ১/১০০
∴ n = ১০০ বছর
২৯.
ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহীন ঘণ্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে রওনা হল। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে?
  1. ক) ২৪
  2. খ) ২১
  3. গ) ২৩
  4. ঘ) ২০
ব্যাখ্যা

হাসান ১ ঘন্টায় যায় ৩ মাইল। এবং আগে রওনা দেওয়ায় বাকি থাকে = (৪৫ - ৩) = ৪২ মাইল
উভয়ে একত্রে ১ ঘন্টায় অতিক্রম করে (৩ + ৪) = ৭ মাইল
উভয়ে একত্রে ৪২ মাইল অতিক্রম করে ৪২/৭ = ৬ ঘন্টায়
∴ ৬ ঘন্টায় শাহীনের অতিক্রান্ত দূরত্ব = ৬ × ৪ = ২৪ মাইল 
অর্থাৎ, শাহীন ২৪ মাইল হাটার পরে হাসানের সাথে দেখা হবে। 

৩০.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত?
  1. ক) 1/6
  2. খ) 4/3
  3. গ) 2/5
  4. ঘ) 3/4
ব্যাখ্যা
শুধু অপশন খ-তেই লব (৪) এবং হর (৩) এর পার্থক্য ১ হয়। এবং এদের সমষ্টি ৭ হয়। দুটি শর্তই পূরণ করে বলে অপশন খ-ই সঠিক উত্তর।
৩১.
পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
  1. ক) ৭৮
  2. খ) ৮২
  3. গ) ৮৮
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
তাকে চতুর্থ পরীক্ষায় পেতে হবে = {৪×৮০ - (৭০ + ৮৫ + ৭৫)} = ৯০
৩২.
একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে-
  1. ক) ট্রাপিজিয়াম
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) সামান্তরিক
  4. ঘ) বর্গ ক্ষেত্র
ব্যাখ্যা

ট্রাপিজিয়ামের ছবিটির দিকে লক্ষ করুন। এর বিপরীত দুটি বাহু a এবং b সমান্তরাল কিন্তু অসমান।
৩৩.
ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
একটি ত্রিভুজের তিন বাহুর প্রতিটির উপর একটি করে তিনটি বর্গক্ষেত্র আঁকা যায়। যেহেতু এক বর্গক্ষেত্র = চার সমকোণ, তাহলে তিন বর্গক্ষেত্র = ১২ সমকোণ।
৩৪.
x3 + 1 এবং x2 - 1 এর গ.সা.গু কত?
  1. ক) x + 1
  2. খ) x -1
  3. গ) (x + 1)(x - 1) (x2 - x + 1)
  4. ঘ) x(x - 1)
ব্যাখ্যা
১ম রাশিঃ x3 + 1 = (x + 1)(x2 - x + 1)
২য় রাশিঃ x2 - 1 = (x + 1)(x - 1)
∴ নির্ণেয় গ.সা.গু. = x + 1
৩৫.
৯০° কোণের সম্পুরক কোণ কত ডিগ্রি?
  1. ক) ০°
  2. খ) ৯০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ২৭০°
ব্যাখ্যা
৯০° কোণের সম্পূরক কোণ = (১৮০° - ৯০°) = ৯০°
৩৬.
যদি x + 1/x = 5 হয়, তবে x / (x2 + x + 1) এর মান কত?
  1. ক) 1/6
  2. খ) 1/4
  3. গ) 1/5
  4. ঘ) 1/7
ব্যাখ্যা
দেওয়া আছে, x + 1/x = 5
⇒ (x2 + 1) / x = 5
⇒ x2 + 1 = 5x
∴x / (x2 + x + 1)
= x / (5x + x)
= x / 6x
= 1/6
৩৭.
a + 1/a = 3 হলে a2 + 1/a2 = কত?
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
a2 + 1/a2 = (a + 1/a)2 - 2.a.1/a = 32 - 2 = 7
৩৮.
কোন স্থানে যত লোক আছে তত ৫ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
  1. ক) ২৫
  2. খ) ৫৫
  3. গ) ১২৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: কোন স্থানে যত লোক আছে তত ৫ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?

সমাধান:
ধরি,
ঐ স্থানে ক জন লোক ছিল।

শর্তমতে,
৫ক × ক = ৩১.২৫ × ১০০
⇒ ৫ক = ৩১২৫
∴ ক = ৬২৫
ক = ২৫
সুতরাং, ঐ স্থানে ২৫ জন লোক ছিল।

৩৯.
একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
  1. ক) ১৫০
  2. খ) ১০৯
  3. গ) ১২০
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
প্রতি দুইটি গাছের মধ্যে দূরত্ব ১০ মিটার। এখানে পনেরোটি গাছের মধ্যে দূরত্ব = (১৪ × ১০) = ১৪০ মিটার।
অর্থাৎ, প্রথম এবং শেষ গাছের মধ্যে দূরত্ব ১৪০ মিটার।
৪০.
একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
  1. ক) ৮৬
  2. খ) ৮৭
  3. গ) ৮৮
  4. ঘ) ৮৯
ব্যাখ্যা
আমরা জানি,
গড় রান = মোট রান/খেলার সংখ্যা

যেহেতু ৪ খেলায় গড় ৮৭ হতে হবে, মোট রান হবে= ৮৭×৪=৩৪৮

প্রথম তিনটি খেলায় মোট রান = ৮২ + ৮৫ +৯২ = ২৫৯

চতুর্থ খেলায় রান করতে হবে= ৩৪৮ - ২৫৯ =৮৯
৪১.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) 1/3
  2. খ) 3/6
  3. গ) 2/7
  4. ঘ) 5/21
ব্যাখ্যা
1/3 = 0.33
3/6 = 0.5
2/7 = 0.29
5/21 = 0.24
৪২.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1 হলে অপর উৎপাদকটি কত?
  1. ক) x2 - x + 1
  2. খ) x3 + 1
  3. গ) x + 1
  4. ঘ) x2 + x + 1
ব্যাখ্যা

x4 + x2 + 1
= x4 + 2x2 + 1 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + x + 1)(x2 - x + 1)

৪৩.
A reward has been announced for the employees who ____ hard.
  1. ক) has worked
  2. খ) will be worked
  3. গ) have had worked
  4. ঘ) have worked
ব্যাখ্যা
Who-এর পূর্বে employees আছে antecedent হিসেবে। তাই যেহেতু employees দ্বারা plural noun বোঝায় সেহেতু plural auxiliary verb + verb এর p.p form হবে।
সুতরাং, শূন্যস্থানে have worked হবে।
৪৪.
Which sentence is correct?
  1. ক) He is as good as mine.
  2. খ) He is as good as myself.
  3. গ) He is as good as me.
  4. ঘ) He is as good as I.
ব্যাখ্যা
Structure: as + adjective/adverb এর positive form + as + subject/subjective pronoun.
সুতরাং, সঠিক বাক্যটি হবে - He is as good as I.
৪৫.
Identify the singular number :
  1. ক) Formula
  2. খ) Data
  3. গ) Fungi
  4. ঘ) Agenda
ব্যাখ্যা

Singular Number -- Plural Number
Formula -- Formulae / Formulas
Datum -- Data
Fungus -- Fungi / Funguses
Agenda -- Agendas

Again,
Originally agenda was the plural of agendum, meaning ‘a thing to be done'. However, it became applied to a list of things to be done, and in this, the most usual modern sense, it has become firmly singular, with the plural agendas.
সুতরাং, Formula এবং Agenda উভয়েই Singular Form এ আছে।
Source: Oxford Dictionary.

তবে, যেহেতু জব সল্যুশনের প্রশ্ন এবং স্বাভাবিকভাবেই একটা উত্তর ধরেই উত্তরপত্র করার কথা। তাই, ক) Formula কে বেস্ট উত্তর হিসেবে নেয়া যায়।
৪৬.
A rolling stone gathers no moss. What 'rolling' is?
  1. ক) Verbal noun
  2. খ) Participle
  3. গ) Adjective
  4. ঘ) Gerund
ব্যাখ্যা

Participle ও Adjective ২টা উত্তরই সঠিক।
তবে, more specific হিসেবে এটা participle ধরা যেতে পারে। কারণ, participle এর Definition হচ্ছে, যে verb form- adjective এর কাজ করে, এর পাশাপাশি verb এর কিছু features ও এর মধ্যে বিদ্যমান থাকে।
যেমন, verb+ing এর মধ্যে continuous tense এর বৈশিষ্ঠ্য থাকে, যদিও এটা adjective হয়।
Verb এর pp এর মধ্যে perfect tense এর বৈশিষ্ট্য থাকে। সাধারণ adjective এর মধ্যে এসব feature পাওয়া যায় না।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এটা বলা যায় যে, যদি অপশনে Participle ও Adjective দুটিই থাকে, তাহলে Participle উত্তর করাটাই যুক্তিযুক্ত।

৪৭.
Who is the modern philosopher who was awarded the Nobel Prize for literature?
  1. ক) James Baker
  2. খ) Dr. kissinger
  3. গ) Bertrand Russell
  4. ঘ) Lenin
ব্যাখ্যা

Bertrand Russell was British philosopher, logician, mathematician, history writer, social critic and political activist. He was awarded the Nobel Prize in literature in 1950.
His famous writings: The Elements of Ethics, Human Knowledge, Road to Freedom, Authority and Individual, Marriage and Morals, Religion and Science, The Conquest of Happiness etc.
Source: Live MCQ Lecture and An ABC of English Literature.

৪৮.
Choose the correct indirect speech - She asked me, 'Are you happy in your new job?'
  1. ক) She asked me if I was happy in my new job.
  2. খ) She asked me if I have been happy in my new job.
  3. গ) She asked me whether I happy in my new job.
  4. ঘ) She asked me if I had been happy in my new job.
ব্যাখ্যা

যদি Direct speech Interrogative sentence হয় তাহলে indirect speech এ if বসে এবং Reported speech কে Indirect করার সময় sentence কে assertive করে নিতে হয়।
Reporting verb এর tense অনুসারে tense বসে। Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
সুতরাং, বাক্যটি হবে - She asked me if I was happy in my new job.

৪৯.
The passive form of the sentence ''Some children were helping the wounded man'' -
  1. ক) The wounded man was to be helped by some children.
  2. খ) The wounded man was helped by some children.
  3. গ) The wounded man was helping some children.
  4. ঘ) The wounded man was being helped by some children.
ব্যাখ্যা
Past continuous tense এর Rule:- obj + was/were being + V3 + by + sub.
সুতরাং প্রশ্নোল্লিখিত বাক্যের passive form হবে - The wounded man was being helped by some children.
৫০.
What type of noun the word 'chemistry' is?
  1. ক) abstract
  2. খ) material
  3. গ) proper
  4. ঘ) common
ব্যাখ্যা

যে Noun কোন ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা প্রকৃতি সম্পর্কে ধারণা ব্যক্ত করে তাকে Abstract noun বলে।
Abstract noun এর বাহ্যিক কোন অস্তিত্ব নেই। একে দেখা বা স্পর্শ করা যায় না। এটি শুধু অনুভূতির সাহায্যে ধারণা করা যায়।
আবার সাধারণত arts এবং sciences এর নামগুলো abstract noun হয়। যেমন - Grammar, Chemistry, Music ইত্যাদি।

৫১.
I know where he lives. The sentence is a -
  1. ক) compound sentence
  2. খ) complex sentence
  3. গ) negative sentence
  4. ঘ) simple sentence
ব্যাখ্যা
দুটি clause relative pronoun দ্বারা যুক্ত থাকলে সেই sentence কে complex sentence বলে। তাই ‘where’ relative pronoun দ্বারা যুক্ত sentence টি complex sentence.
৫২.
A person who writes about his own life writes -
  1. ক) An autobiography
  2. খ) A biography
  3. গ) A diary
  4. ঘ) A chronicle
ব্যাখ্যা
Autobiography - an account of a person's life written by that person; A person who writes about his own life.
৫৩.
What is the antonym of 'famous'?
  1. ক) obscure
  2. খ) extra ordinary
  3. গ) frugal
  4. ঘ) careful
ব্যাখ্যা
Famous - people who are known about by many people. Antonym of 'famous' is unknown, obscure.
Source: Oxford
৫৪.
Which one is the indefinite pronoun?
  1. ক) myself
  2. খ) they
  3. গ) who
  4. ঘ) anybody
ব্যাখ্যা

যে সকল pronoun কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে Indefinite pronoun বলে।
যেমন- Any, Anyone, Some, Someone, Any, Anyone, Anybody, Most, Another, All, Little, Many ইত্যাদি।

৫৫.
He was absorbed ___ deep thought.
  1. ক) in
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) for
ব্যাখ্যা

Be absorbed in something - to interest someone so much that they do not pay attention to other things.
Example - Judith lay on the settee, absorbed in her book. He was absorbed in deep thought.
Be absorbed into something - to become part of something larger.
Example - We were soon absorbed into local village life.
Source: Longman Dictionary of Contemporary English

৫৬.
The correct spelling is -
  1. ক) Humurious
  2. খ) Humorious
  3. গ) Humorous
  4. ঘ) Humourius
ব্যাখ্যা
Humorous - causing laughter and amusement; comic.
Source: Oxford
৫৭.
Choose the correct sentence.
  1. ক) The rich is not happy always.
  2. খ) The rich are not always happy.
  3. গ) Rich is not always happy.
  4. ঘ) The rich is not always happy.
ব্যাখ্যা
The rich বলতে একটা নির্দিষ্ট community কে বোঝানো হয়েছে যেটি plural. তাই বাক্যের গঠন অনুযায়ী ‘The rich are not always happy’ বাক্যটি সঠিক।
৫৮.
When I saw the gardener, he ___ trees.
  1. ক) is cutting down
  2. খ) will be cutting down
  3. গ) cut down
  4. ঘ) was cutting down
ব্যাখ্যা

Past Continuous ও Past Indefinite দুটি একত্রে আসলে
While + Past Continuous Tense + Past Indefinite Tense. While the teacher was delivering a lecture, I entered the classroom.
when + past indefinite + past continuous. Example: When I saw the gardener, he was cutting down trees. 

৫৯.
The boy from the village said, ''I ____ starve than beg.''
  1. ক) would better
  2. খ) better
  3. গ) rather
  4. ঘ) would rather
ব্যাখ্যা

দুটি কাজের একটিকে অগ্রাধিকার দিলে would rather ব্যবহৃত হয়।

বাক্যের অর্থ: আমি বরং ক্ষুধার্ত থাকবো তবুও ভিক্ষা করবো না।

Would rather 
used to say that you would prefer to do or have something

would rather ... than ...
I’d rather die than apologize to Helen.
I’d rather you didn’t go out alone. 
Source: Longman Contemporary English

Use of Would rather 

We use would rather or ’d rather to talk about preferring one thing to another. Would rather has two different constructions. (The subjects are underlined in the examples.)

Compare:

same subject (+ base form) -- different subject (+ past simple clause)

I’d rather stay at home than go out tonight. -- I’d rather you stayed at home tonight.

I’d rather not go out tonight. -- I’d rather you didn’t go out tonight

In negative sentences with a different subject, the negative comes on the clause that follows, not on would rather:

She’d rather you didn’t phone after 10 o’clock.

Not: She wouldn’t rather you phoned after 10 o’clock.

Same subject

When the subject is the same person in both clauses, we use would rather (not) followed by the base form of the verb:

We’d rather go on Monday.

Not: We’d rather to go … or We’d rather going …

More than half the people questioned would rather have a shorter summer break and more holidays at other times.

I’d rather not fly. I hate planes.

When we want to refer to the past we use would rather + have + -ed form (perfect infinitive without to):

She would rather have spent the money on a holiday. (The money wasn’t spent on a holiday.)

I’d rather have seen it at the cinema than on DVD. (I saw the film on DVD.)

Different subjects

When the subjects of the two clauses are different, we often use the past simple to talk about the present or future, and the past perfect to talk about the past:

I would rather they did something about it instead of just talking about it. (past simple to talk about the present or future)

Would you rather I wasn’t honest with you? (past simple to talk about the present or future)

Not: Would you rather I’m not honest with you? or … I won’t be honest with you?

I’d rather you hadn’t rung me at work. (past perfect to talk about the past)

Source: Cambridge dictionary

৬০.
I always take an umbrella ____ it rains.
  1. ক) in case
  2. খ) unless
  3. গ) incase
  4. ঘ) if
ব্যাখ্যা
In case. We use ‘in case’ to talk about things we should do in order to be prepared for possible future situations: I always take an umbrella in case it rains.
Source: Cambridge
৬১.
The birds and the bees means -
  1. ক) The basic facts about sex
  2. খ) The bird's eye view
  3. গ) The birds and bees are good workers
  4. ঘ) The relation between the birds and bees
ব্যাখ্যা
The birds and the bees - the basic facts about sex and how babies are produced.
Source: Cambridge
৬২.
A swimming snake bit him in the leg. Here 'swimming' is a/an -
  1. ক) verbal noun
  2. খ) gerund
  3. গ) infinite
  4. ঘ) participle
ব্যাখ্যা
যে সকল শব্দ একই সাথে verb & adjective এর কাজ করে সেই সকল শব্দকে participle বলে। এখানে swimming একই সাথে Verb & snake কে modify করার কারণে Adjective. তাই এই বাক্যে swimming হচ্ছে participle.
৬৩.
যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-
  1. ক) পুরাঘটিত বর্তমান
  2. খ) সাধারণ অতীত
  3. গ) নিত্যবৃত্ত অতীত
  4. ঘ) ঘটমান বর্তমান
ব্যাখ্যা

ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে পুরাঘটিত বর্তমানকাল হয়।
যেমন- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এতক্ষণ আমি অঙ্ক করেছি।
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমানকাল বলে। যেমন- সন্ধ্যায় সূর্য অস্ত যায়।
যে কাজ শেষ হয়নি এখনও চলছে সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন- স্বপন বই পড়ছে।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর

৬৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) ভবিষ্যৎ
  2. খ) দীর্ঘজীবি
  3. গ) সমীচিন
  4. ঘ) আশির্বাদ
ব্যাখ্যা
শুদ্ধ বানান - ভবিষ্যৎ, দীর্ঘজীবী, সমীচীন, আশীর্বাদ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬৫.
“এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”-
চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
  1. ক) দেবতার গ্রাস
  2. খ) পুরাতন ভৃত্য
  3. গ) নিষ্ফল উপহার
  4. ঘ) দুই বিঘা জমি
ব্যাখ্যা
এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি-
চরণদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চিত্রা’ কাব্য গ্রন্থের অন্তর্গত “দুই বিঘা জমি” কবিতার অংশ।
৬৬.
'ব্যাষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সমষ্টি
  2. খ) ভবিষ্যৎ
  3. গ) সৃষ্টি
  4. ঘ) বৃদ্ধি
ব্যাখ্যা

'ব্যাষ্টি' শব্দের বিপরীত শব্দ সমষ্টি।
সৃষ্টি শব্দের বিপরীত শব্দ ধ্বংস।
স্মৃতি শব্দের বিপরীত শব্দ বিস্মৃতি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

৬৭.
‘মন না মতি’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) অরাজগ
  2. খ) অপদার্থ
  3. গ) মূল্যবান
  4. ঘ) অস্থির মানব মন
ব্যাখ্যা
মন না মতি - অস্থির মানব মন।
মন উচাটন হওয়া - অস্থির হওয়া।
মগের মুল্লুক - অরাজক দেশ।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৬৮.
‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ - এখানে ‘সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে দ্বিতীয়া
  2. খ) অধিকরণে সপ্তমী
  3. গ) কর্তায় সপ্তমী
  4. ঘ) অপাদানে তৃতীয়া
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। এ কারকে সপ্তমী অর্থ্যাৎ ‘এ’, ‘য়’ ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
কতিপয় অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণঃ 
তিলে তৈল আছে,
নদীতে মাছ আছে,
বনে বাঘ আছে,
আকাশে চাঁদ উঠেছে,
সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

৬৯.
শব্দের মূলকে বলে-
  1. ক) কারক
  2. খ) প্রকৃতি
  3. গ) বিভক্তি
  4. ঘ) ধাতু
ব্যাখ্যা
প্রকৃতিঃ
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
প্রকৃতি দুই প্রকার। যথা -
১. নাম প্রকৃতি; উদাহরণ - হাত + ল = হাতল (বাঁট)। এখানে, হাত - নাম প্রকৃতি।
২. ক্রিয়া প্রকৃতি; উদাহরণ - √চল্ + অন্ত = চলন্ত (চলমান)। এখানে, চল্ - ক্রিয়া প্রকৃতি।
ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া মূলের অন্য নাম - ধাতু।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই
৭০.
সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সং + বিধান
  2. খ) সম + ধান
  3. গ) সং + অবিধান
  4. ঘ) সম্ + বিধান
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি হচ্ছে- সম্ + কার = সংস্কার, সম্ + বিধান = সংবিধান, উৎ + স্থাপন = উত্থাপন, সম্ + কৃত = সংস্কৃত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৭১.
বাড়ি থেকে নদী দেখা যায় - কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
  2. খ) অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
  3. গ) অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
  4. ঘ) অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
ব্যাখ্যা
বাড়ি থেকে নদী দেখা যায় - অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি।
বাবা বাড়ি নেই - অধিকরণে শূন্য।
বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে - অধিকরণে শূন্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৭২.
'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সার্ব + ভৌম
  2. খ) সর্বভূমি + ষ্ণ
  3. গ) সার্বভৌম + ম
  4. ঘ) ষ্ণ + সর্বভূমি
ব্যাখ্যা
সার্বভৌম শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গসহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়।
যথা - পরলোক + ষ্ণিক = পারলৌকিক; সুভগ + ষ্য = সৌভাগ্য; সর্বভূমি + ষ্ণ = সার্বভৌম।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৭৩.
'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. ক) সাদৃশ্য অর্থে
  2. খ) ব্যাঙ্গার্থে
  3. গ) ক্ষুদ্রার্থে
  4. ঘ) বৃহদার্থে
ব্যাখ্যা
ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ - নাটিকা, মালিকা, পুস্তিকা ইত্যাদি। (এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৭৪.
'শ্বশ্রূ' এর অর্থ কি?
  1. ক) শশুর
  2. খ) দাড়ি-গোঁফ
  3. গ) অশ্রু
  4. ঘ) শাশুড়ি
ব্যাখ্যা
শ্বশ্রূ (বিশেষ্য) - স্বামী বা স্ত্রীর মা; শ্বশুরের স্ত্রী; শাশুড়ি।
শ্মশ্রু - দাড়িগোফ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭৫.
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
  1. ক) অবচেতন
  2. খ) চেতনাহীন
  3. গ) চেতনা প্রবাহ
  4. ঘ) অর্ধচেতন
ব্যাখ্যা
Subconscious - যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরাপুরি) সচেতন থাকে না, তার সম্বন্ধীয়; অবচেতন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৭৬.
লোকসাহিত্য কাকে বলে?
  1. ক) লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
  2. খ) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকদের সৃষ্ট রচনাকে
  3. গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
  4. ঘ) গ্রামীন নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
ব্যাখ্যা

লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমন্ডলে একটি সংহত সমাজমানস থেকে এর উদ্ভব। সাধারণত অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করে এর লালন করে। মূলে ব্যক্তিবিশেষের রচনা হলেও সমষ্টির চর্চায় তা পুষ্টি ও পরিপক্কতা লাভ করে। এজন্য লোকসাহিত্য সমষ্টির ঐতিহ্য, আবেগ, চিন্তা ও মূল্যবোধকে ধারণ করে।
লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।
উৎসঃ বাংলাপিডিয়া

৭৭.
কোন বাক্যে ভাববাচ্যে কর্তার উদাহরণ দেওয়া হয়েছে?
  1. ক) ছুটি হলে ঘণ্টা বাজে
  2. খ) তাকে গ্রামে যেতে হবে
  3. গ) আমার যাওয়া হবে না
  4. ঘ) সে গ্রামে যাবে
ব্যাখ্যা

বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা ৩ রকম হতে পারে।
যেমন-
১/ কর্মবাচ্যের কর্তা (পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে),
২/ ভাববাচ্যের কর্তা (আমার যাওয়া হবে না) এবং
৩/ কর্ম-কর্তৃবাচ্যের কর্তা (কলমটা লেখে ভালো)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

৭৮.
যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে বলে-
  1. ক) ক্ষণপ্রভা
  2. খ) রোগ
  3. গ) ক্ষণস্থায়ী জ্যোতি
  4. ঘ) অনুসূয়া
ব্যাখ্যা
যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না = ক্ষণপ্রভা।
ক্ষণপ্রভা শব্দের অন্যান্য অর্থ - বিদ্যুৎ; বিজলি, শমী ইত্যাদি।
৭৯.
কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে
  1. ক) মশারি
  2. খ) লুঙ্গি
  3. গ) চাদর
  4. ঘ) গামছা
ব্যাখ্যা
শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বরলোপ বলে।
যেমনঃ গামোছা > গামছা; সুবর্ণ > স্বর্ণ; বসতি > বস্‌তি; তৈআরি > তৈরি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৮০.
‘সব ঝিনুকে মুক্তা মেলে না’ এই বাক্যে ‘ঝিনুকে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় দ্বিতীয়া
  2. খ) কর্মে দ্বিতীয়া
  3. গ) অপাদানে সপ্তমী
  4. ঘ) অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা

যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
প্রশ্নোক্ত বাক্যে ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তাই তা অপাদান কারক।
এতে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি। 
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর