পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ৩৪: Subject - English Language and Grammar Topics: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২. জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ৩. স্বাধীনতা ও অন্যান্য আন্দোলন সংগ্রাম সংশ্লিষ্ট সাহিত্য ও চলচ্চিত্র।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র নয় কোনটি?
  1. শ্রাবণ মেঘের দিন
  2. আমার আছে জল
  3. আয়নাবাজি
  4. চন্দ্রকথা
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে।
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)।
- তাঁর অন্যন্যা চলচ্চিত্র গুলো হলো,
- শ্রাবণ মেঘের দিন (২০০০), দুই দুয়ারী (২০০১), চন্দ্রকথা (২০০৩), নয় নম্বর বিপদ সংকেত (২০০৭) এবং আমার আছে জল (২০০৮)।

অন্যদিকে,
- আয়নাবাজি একটি বাংলাদেশী অপরাধ ধর্মী থ্রিলার চলচ্চিত্র।
- ছবিটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
খাসিয়ারা গ্রামকে কী বলে?
  1. মৌজা
  2. মহল্লা
  3. পাড়া
  4. পুঞ্জি
ব্যাখ্যা
খাসিয়া:

- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
'আগুনের পরশমণি' চলচ্চিত্রের উপজীব্য বিষয় কী?
  1. ধর্মীয়
  2. সামাজিক
  3. মুক্তিযুদ্ধভিত্তিক
  4. ভাষা আন্দোলনভিত্তিক
ব্যাখ্যা
আগুনের পরশমণি:

- মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে, তার মধ্যে অন্যতম ‘আগুনের পরশমণি’।
- দর্শকনন্দিত এই ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হ‌ুমায়ূন আহমেদ।
- ১৯৯৪ সালে সরকারি অনুদানে নির্মিত হয় এ ছবি। মুক্তি পায় ১৯৯৫ সালে।
- মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান আর মধ্যবিত্ত একটি পরিবারের সংকট ছবিটিতে তুলে ধরেছেন। এ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুর ও আরো অনেকে।
- আগুনের পরশমণি ছবিটি ৮টি শাখায় অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
- শাখাগুলো হচ্ছে- শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক হুমায়ূন আহমেদ), শ্রেষ্ঠ কাহিনীকার (হুমায়ূন আহমেদ), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (হুমায়ূন আহমেদ), শ্রেষ্ঠ অভিনেত্রী (বিপাশা হায়াত), শ্রেষ্ঠ সংগীত পরিচালক (সত্য সাহা), শ্রেষ্ঠ শব্দ গ্রাহক (মফিজুল হক), শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিলা আহমেদ), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার (হোসনে আরা পুতুল)।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি -
  1. হাজং
  2. মুরং
  3. পাঙন
  4. লুসাই
ব্যাখ্যা
পাঙন উপজাতি:

- পাঙন সম্প্রদায় সিলেট অঞ্চলে বসবাস করে।
- তবে এদের অধিকাংশের বসবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ।
- পাঙনরা মণিপুরী নৃ-গোষ্ঠীর অন্তর্গত একটি শাখা।
- এরা বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি।
- ধর্মীয় দিক থেকে এরা সুন্নি মুসলিম।

তথ্যসূত্র - ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণি।
.
'মারাং বুরু' দেবতার উপাসনা করে -
  1. মারমা
  2. সাঁওতাল
  3. লুসাই
  4. ত্রিপুরা
ব্যাখ্যা
সাঁওতাল:

- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চলে।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য তবু পর্বত দেবতাও (মারাং বুরু) তাদের জন্য যথেষ্ট মর্যাদাব্যঞ্জক হয়ে গ্রামদেবতায় পরিণত হয়েছে।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। প্রায় প্রতিমাসে বা ঋতুতে রয়েছে পরব বা উৎসব।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব।
- যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাঁওতাল সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
- সাঁওতালদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
The Principal ordered the notice to be (hang) at the entrance of the auditorium.
  1. hang
  2. hanged
  3. hung
  4. hunged
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - hung.
Complete sentence: The principal ordered the notice to be hung at the entrance of the auditorium.

• To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
Example:
Inc: He ran away having (take) the money.
Cor: He ran away having taken the money.

Inc: The Principal desired the notice to be (hang).
Cor: The Principal desired the notice to be hung.

• Hang ফাঁসি দেয়া অর্থে এর past form ও past participle form হয় hanged.
- অপরদিকে, Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে এর past form ও past participle form হয় Hung.
.
Identify the correct sentence.
  1. A large number of book have been borrowed from the library this week.
  2. A small number of books has been borrowed from the library this week.
  3. A number of book has been borrowed from the library this week.
  4. A great number of books have been borrowed from the library this week.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে -
- A number of books have been borrowed from the library this week.

• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.

• অন্য বাক্যগুলোর সঠিক রূপ -
ক) A large number of books have been borrowed from the library this week.
খ) A small number of books have been borrowed from the library this week.
গ) A number of books have been borrowed from the library this week.
.
The word 'Philanthropy' refers to -
  1. A person who likes or admires women.
  2. Dislike of, or, ingrained prejudice against women.
  3. A person who dislikes humankind and avoids human society.
  4. The activity of helping the poor, especially by giving them money.
ব্যাখ্যা
• Philanthropy
English Meaning: The activity of helping the poor, especially by giving them money.
Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Misanthrope 

English Meaning: A person who dislikes humankind and avoids human society.
Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী।

• Misogyny
English Meaning: Dislike of, contempt for, or ingrained prejudice against women.
Bangla Meaning: নারীবিদ্বেষ।

• Philogyny
English meaning: A person who likes or admires women.
Bangla Meaning: স্ত্রীজাতির প্রতি অনুরাগী।

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary and Oxford Learner's Dictionary.
.
What is the antonym of the word 'Monolithic'?
  1. Gigantic
  2. Colossal
  3. Miniature
  4. Monumental
ব্যাখ্যা
• Monolithic
English Meaning:
1. Characterized by massiveness and rigidity and total uniformity.
2. Used to describe single, very large organizations that are very slow to change and not interested in individual people
Bangla Meaning:  
১. বড়, বৃহৎ।
২. সুদৃঢ়, অপরিবর্তনযোগ্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Gigantic - বড়।
খ) Colossal - বৃহৎ।
গ) Miniature - ক্ষুদ্রাকার; খুদে; অণু
ঘ) Monumental - বিশাল।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Miniature  শব্দটি Monolithic এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-webster Dictionary, Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১০.
Choose the correct sentence.
  1. She has many work to complete before the deadline.
  2. She has much works to complete before the deadline.
  3. She has a lot of works to complete before the deadline.
  4. She has plenty of work to complete before the deadline.
ব্যাখ্যা
• Much/Many/ A lot of/ Plenty of ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমান নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে Much/A lot of/ Plenty of  ব্যবহৃত হয়।

- work (কাজ) শব্দটি uncountable noun.
- তাই work এর পূর্বে uncountable determiner হিসাবে much/A lot of/ Plenty of  এর ব্যবহার সঠিক।
- তাছাড়া,  Uncountable noun এর plural হয় না অর্থাৎ এর সাথে -s/es যুক্ত হয় না।

- সুতরাং, সঠিক উত্তর হবে - She has plenty of work to complete before the deadline.

• অন্য অপশনগুলোর সঠিক উত্তর-
ক) She has much work to complete before the deadline.
খ) She has much work to complete before the deadline.
গ) She has a lot of work to complete before the deadline.
১১.
Which of the following sentences is correct?
  1. The virtuouses is always blessed.
  2. The poor needs more support from the government.
  3. The rich often have different priorities than the poor.
  4. The wises do not talk much.
ব্যাখ্যা
• Adjective এর কোনো Plural form নেই ।
- তবে Adjective এর পূর্বে The বসালে Adjective টি Plural Common Noun হয় এবং তারপর Plural verb বসে।
- সে অনুযায়ী সঠিক উত্তর হবে - The rich often have different priorities than the poor.

• এখানে rich এর আগে The বসায়  Adjective টি Plural common noun হয়েছে।
- তাই Verb টি Plural have হয়েছে

• অন্য অপশনগুলোর সঠিক বাক্যগুলোর সঠিক রূপ হবে -
ক) ) The virtuous are always blessed.
খ) The poor need more support from the government.
ঘ) The wise do not talk much.
১২.
The committee (be) debating over their decisions regarding the project timeline for hours.
  1. has
  2. has been
  3. have
  4. have been
ব্যাখ্যা
- Committee হচ্ছে collective noun.
- Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।

• কিন্তু, 
- সাধারণত collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এদের কে তখন Noun of maltitude বলা হয়, 
-  Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে।
- সেক্ষেত্রে বাক্যে argue, debate, division, separation, unable to agree ইত্যাদি উল্লেখ থাকে।

• নিয়মানুযায়ী তাই, সঠিক উত্তর হবে - have been
- কারণ - এখানে committee membersদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে এবং বিভাজিত সমষ্টিকে নির্দেশ করছে।
- আবার বাক্যে for two hours থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে।
- Complete Sentence: The committee have been debating over their decisions regarding the project timeline for hours.
১৩.
Which of the following is synonymous with 'Likely'?
  1. Questionable
  2. Probable
  3. Impossible
  4. Incredible
ব্যাখ্যা
Likely (adjective)
English Meaning: Having a high probability of occurring or being true: very probable.
Bangla Meaning: সম্ভব, প্রত্যাশিত।

• অপশনগুলোর মধ্যে -
ক) Questionable -  সন্দেহভাজন; প্রশ্নসাপেক্ষ।
খ) Probable - সম্ভাব্য; সম্ভাবনীয়; সম্ভাবিত
গ) Impossible - অসম্ভব; অসাধ্য; সাধ্যাতীত
ঘ) Incredible - অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়; (কথ্য) বিশ্বাস করা কঠিন; প্রত্যয়াতীত; বিস্ময়কর।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Probable শব্দটি Likely এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Identify the correct synonym pair.
  1. Phantom : Physical
  2. Illusory : Material
  3. Mirage : Illusion
  4. Mythical : Proven
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
- Phantom -অলীক মূর্তি; ছায়াশরীর; ভূত
- Physical - শারীরিক; শরীর সম্বন্ধীয়।

খ) 
- Illusory - অলীক; ইন্দ্রজালিক।
- Material - বস্তুগত; পদার্থগত, বাস্তব, দৈহিক, পার্থিব; স্থুল।

গ)
- Mirage - মরীচিকা; মায়া; বৃথা আশা; ছলনা।
- Illusion - মায়া; মোহ; ভ্রম; বিভ্রম; অলীকতা:

ঘ) 
- Mythical -  পৌরাণিক।
- Proven - প্রমাণিত/প্রতিপন্ন করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে -Mirage : Illusion শব্দজোড়া একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৫.
What is the meaning of the word 'Obloquy'?
  1. Not showing any feeling or emotion
  2. Strong public criticism
  3. Showing great respect and admiration.
  4. Showing great beauty
ব্যাখ্যা
• Obloquy (noun) 
English Meaning: 
1. strong public criticism
2. ​Loss of respect and honour
Bangla Meaning: গণধিক্কার; নিন্দা; অপযশ।

Synonyms: Insult (নিন্দা), Disgrace (সমালোচনা), Abuse (গালাগালি), Censure (তীর্যক মন্তব্য), Affront (অপমান করা)। 
Antonyms: Approval (অনুমোদন), Flattery (স্তাবকতা), Respect (সম্মান), Honor (সম্মান, মর্যাদা), Compliment (প্রশংসা)। 

Example Sentence: 
1. It is a modern, sentimental fiction always to ladle virtue over the working-class characters and obloquy over the rich ones.
2. I do not mean to suggest that these wide receivers are uniquely deserving of obloquy.

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Not showing any feeling or emotion - Impassive.
গ) Showing great respect and admiration - Reverent.
ঘ) Showing great beauty - Aesthetic.

Source: Live MCQ Lecture.
১৬.
Which of the following convey the meaning of the word 'Languish'?
  1. Discourage
  2. Encourage
  3. Fade
  4. Develop
ব্যাখ্যা
• Languish (Verb)

English Meaning: 
1. [intransitive] languish (in something) to be forced to stay somewhere or suffer something unpleasant for a long time.
2. [intransitive] to become weaker or fail to make progress
Bangla Meaning: ম্লান হওয়া। 

Synonyms: Fade (জৌলুস হারানো), Faint (ক্ষীন হওয়া), Rot (মলিন হওয়া), Suffer (আক্রান্ত হওয়া), Ache (ব্যাথা অনুভব করা)। 
Antonyms: Build (তৈরী করা), Develop (বিকশিত করা), Grow (উৎপাদন করা), Improve (উন্নতি করা), Arise (উত্থান)। 

Other Forms: 
- Languishment (Noun), Languisher (Noun). 
- Languishingly (Adverb)

Example Sentence: 
1. Zoo animals languish away in captivity, showing us nothing of their true natural behavior.
2. After her husband died, she just languished.

• অন্য অপশনগুলোর মধ্যে -
- Discourage - নিরুৎসাহিত করা।
- Encorouge - উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।

Source: Accessible Dictionary by Bangla Academy and Live MCQ Lecture.
১৭.
What is the antonym of the word 'Pacific'?
  1. Peaceful
  2. Offensive
  3. Vast
  4. Little
ব্যাখ্যা
• Pacific (adjective)
English Meaning: Peaceful in character or intent.
Bangla Meaning: শান্তিপূর্ণ; শান্ত; শান্তিকামী বা শান্তিপ্রিয়।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Peaceful -  শান্তিপূর্ণ; শান্তিকামী, শান্ত; স্তব্ধ।
খ) Offensive - কটু; অশোভন, আক্রমণাত্মক ভঙ্গি।
গ) Vast - বিশাল; বিস্তৃত; বিস্তীর্ণ; বিপুল।
ঘ) Little - তুলনামূলকভাবে ছোট।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Offensive শব্দটি Pacific এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary, Oxford Learner's Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Antonym of 'Quintessence' -
  1. Incarnation
  2. Substandard
  3. Epitome
  4. Manifestation
ব্যাখ্যা
• Quintessence (noun)
English Meaning: The most perfect or typical example of a quality or class.
Bangla Meaning:  উৎকৃষ্ট নিদর্শন; প্রতিমূর্তি।

• অপশন উল্লিখিত শব্দ গুলোর মধ্যে -
ক) Incarnation - কোনো গুণের আদর্শরূপে বিবেচিত ব্যক্তি; অবতার; প্রতিমূর্তি
খ) Substandard - নিম্নমানের।
গ) Epitome - সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক
ঘ) Manifestation - স্পষ্টকরণ; প্রকাশ।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Substandard শব্দটি Quintessence এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৯.
There is no known antidote _____ the poison of the pufferfish.
  1. of
  2. to
  3. on
  4. over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
Complete Sentence: There is no known antidote to the poison of the pufferfish.

• Antidote (to/for/aganist)
English Meaning: A chemical, esp. a drug, that acts against the bad effects of a poison to limit the harm it can do:
Bangla Meaning: বিষ বা রোগ প্রতিষেধক ওষুধ।

Source: Cambridge Dictionary, Oxford Learner's Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
২০.
How ______did you bring on vacation?
  1. many suitcases
  2. much suitcases
  3. many luggages
  4. much luggages
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - many suitcases
- Complete sentence: How many suitcases did you bring on vacation?

-  suitcase হল একটি countable noun.
- Countable noun এর পূর্বে article এর ব্যবহার শুদ্ধ।
- সাধারণত uncountable noun এর পূর্বে much বসে।
- many, few countable noun এর পূর্বে বসে।

• বাক্যে  luggages এর ব্যবহার ভুল।
-  Furniture, scenery, luggage, information এবং advice ইত্যাদির গঠন সবসময় Singular হয় এবং এদের পর Singular Verb ব্যবহৃত হয়।
২১.
Maria let her birds (fly) freely in the aviary.
  1. fly
  2. to fly
  3. flies
  4. flying
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fly.
- Complete Sentence: Maria let her birds fly freely in the aviary.

•  Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই,fly verb-টি to-বিহীন infinitive form বসবে।
২২.
What is the antonym of 'Proximate'?
  1. Close
  2. Regular
  3. Immediate
  4. Distant
ব্যাখ্যা
• Proximate (adjective)
English Meaning: ) Closest in relationship; immediate.
Bangla Meaning: নিকটতম; সমীপতম।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Close - ঘনিষ্ঠভাবে; আবদ্ধভাবে; দৃঢ়ভাবে; কাছাকাছি।
খ) Regular - নিয়মিত; নিয়মানুবর্তী; নিয়মনিষ্ঠ; স্থায়ী; নিয়মানুগ।
গ) Immediate - অব্যবহিত; আসন্ন; নিকট; সন্নিহিত; উপস্থায়ী।
ঘ) Distant - দূরবর্তী।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Distant শব্দটি Proximate এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary, Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
After the meeting concludes, we ______ all the important matters.
  1. will be discussing
  2. will discuss
  3. will have discussed
  4. would be discussing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - will have discussed
Complete Sentence: After the meeting concludes, we will have discussed all the important matters.

• নিয়মানুযায়ী, After/When যুক্ত অংশ অথবা এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
- He does/he will do after/when you have done.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে,  After যুক্ত clause টি  present indefinite tense এ রয়েছে, তাই after যুক্ত clause টিতে present perfect tense হবে।

• Before/after এর আরো কিছু নিয়ম -
• অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past perfect tense হয় এবং পরের টি past indefinite tense হয়।
- Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য past perfect হয়।

•  অর্থাৎ, after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- Before এর আগের বাক্যে past perfect tense হলে, পরের বাক্যে past  indefinite হবে।

Example:
1.  The students came after the teacher had reached the classroom.
2. The actor had left the auditorium before the audience stood up.

• আবার, Future perfect + before + present indefinite হয়।
- অথবা - Present indefinite + before + present indefinite হয়।
- যেমন
1. He will have completed the task before you come.
2. He completes the task before you come.
২৪.
There is a clear resemblance _____ the two breeds of dogs.
  1. among
  2. between
  3. to
  4. no preposition required
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - between.
- Complete sentence: There is a clear resemblance between the two breeds of dogs.

• Preposition এর নিয়মানুযায়ী,
- Between - দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয়।
- আবার, Among দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন:
- Distribute these pens between Inaaya and Ibrahim.
- Distribute these pens among Inaaya, Ibrahim, Shayan and Tuni.

• প্রদত্ত প্রশ্নে দুইটি কুকুরের জাতের মধ্যে resemblance নির্দেশ করা হয়েছে, তাই between হয়েছে।

Source: Cambridge Dictionary.
২৫.
This book offers ____ unique perspective on the topic.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
- Complete sentence: TThis book offers a unique perspective on the topic.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
২৬.
What is the antonym of 'Preclude'?
  1. Smooth
  2. Dodge
  3. Eliminate
  4. Avert
ব্যাখ্যা
Preclude (verb)
English Meaning: To prevent something or make it impossible, or prevent someone from doing something:
Bangla Meaning: নিবারিত/নিরুদ্ধ করা; অসম্ভব করে তোলা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Smooth - স্বচ্ছন্দ করা।
খ) Dodge - হঠাৎ সরে গিয়ে আঘাত বা কোনো কিছু এড়িয়ে যাওয়া; (কোনো সমস্যা বা অসুবিধা) কৌশলে পরিহার করা।
গ) Eliminate - বর্জন করা।
ঘ) Avert - এড়ানো। 

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে -  Smooth শব্দটি Preclude এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary and Cambridge Dictionary.
২৭.
Conservation groups have united ____ protest ______ the planned new road.
  1. by, at
  2. in, against
  3. on, on
  4. against, over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in, against
- Complete sentence: Conservation groups have united in protest against the planned new road.

• Be united in sth
English Meaning: if a group of people is united in something, they all agree or all work together to achieve something.
Bangla Meaning: ঐক্যবদ্ধ হয়ে/একযোগে/একত্রে/এক হয়ে কাজ করা।

• Protest against
English Meaning: a strong complaint expressing disagreement, disapproval, or opposition.
Bangla meaning: প্রতিবাদ করা,কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা অর্থে Protest এর পর 'against' preposition টি appropriately বসে। 

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.