পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ২২: GK – আন্তর্জাতিক বিষয়াবলি জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোনটি World Trade Organization (WTO) এর প্রতিষ্ঠাকাল?
  1. ক) ১৯৯৪
  2. খ) ১৯৯৬
  3. গ) ১৯৯৭
  4. ঘ) ১৯৯৫
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৫
ব্যাখ্যা
★ Uruguay Round (১৯৮৬ - ১৯৯৪):- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল 
▪ সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।   
.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৮৯টি
  2. খ) ১৮৫টি
  3. গ) ১৭৯টি
  4. ঘ) ১৮৩টি
সঠিক উত্তর:
ক) ১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৯টি
ব্যাখ্যা
▪ IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
▪ IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
▪ ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর — ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
▪ IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক ওয়েবসাইট এবং US department of State।
.
নিচের কোন দেশটি D-8 এর সদস্য নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
Developing - 8 (D-8)
▪ ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
▪ প্রতিষ্ঠাকাল:- ১৫ জুন, ১৯৯৭ সাল।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ (বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক)।
▪ প্রতিষ্ঠাকালীন চুক্তি:- Istanbul Declaration.
▪ সদরদপ্তর:- ইস্তাম্বুল, তুরস্ক।  

তথ্যসূত্র:- ডি - ৮ এর ওয়েবসাইট। 
.
G20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৭ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) রোম, ইতালি
  2. খ) নয়া দিল্লী, ভারত
  3. গ) শারম আল শেখ, সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) বালি, ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ঘ) বালি, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বালি, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• ১৫-১৬ নভেম্বর ২০২২ সালে ইন্দোনেশিয়ার বালিতে G20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৭ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
• ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ সালে ভারতের নয়া দিল্লীতে G20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৮ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
• এই সম্মেলনে বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হবে।    

জেনে রাখা ভালো   
• Group - 20 কে সংক্ষেপে G-20 বলা হয়। সব মহাদেশের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগীতা ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত আলোচনার জন্য জি-২০ হচ্ছে সর্বোচ্চ ফোরাম।     
• প্রতিষ্ঠাকাল:- ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯ সাল।
• প্রতিষ্ঠার স্থান:- বার্লিন, জার্মানি।
• সদস্য সংখ্যা:- ২০টি (১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।

তথ্যসূত্র:- G20 ওয়েবসাইট।     
.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর ঢাকায় অবস্থিত?
  1. ক) SAARC
  2. খ) ASEAN
  3. গ) BIMSTEC
  4. ঘ) APEC
সঠিক উত্তর:
গ) BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
গ) BIMSTEC
ব্যাখ্যা
বিমস্‌টেক (BIMSTEC)
BIMSTEC - একটি অর্থনৈতিক সংগঠন। BIMSTEC - এর পূর্ণরূপ ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’। এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)। পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে।  

এক নজরে BIMSTEC
▪ প্রতিষ্ঠাকাল:- ৬ জুন, ১৯৯৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড।
▪ সদস্য সংখ্যা:- ৭টি দেশ।
▪ সদরদপ্তর:-  ঢাকা, বাংলাদেশ।    

অন্যদিকে, 
▪ APEC এর সদরদপ্তর - সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
▪ সার্ক এর সদরদপ্তর - কাঠমন্ডু, নেপাল। 
▪ আসিয়ান এর সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।   

তথ্যসূত্র:- BIMSTEC এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট। 
.
বেনেলাক্স (BENELUX) কোন ধরণের সংগঠন?
  1. ক) সামরিক
  2. খ) বৈজ্ঞানিক গবেষণা
  3. গ) পরিবেশ বিষয়ক
  4. ঘ) রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক
ব্যাখ্যা
▪ পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স। এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
▪ প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
▪ চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
▪ সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
▪ সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 

তথ্যসূত্র:- বেনেলাক্স ওয়েবসাইট। 
.
জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তার পদবি কোনটি?
  1. ক) প্রশাসক
  2. খ) মহাসচিব
  3. গ) মহাপরিচালক
  4. ঘ) আন্ডার সেক্রেটারি
সঠিক উত্তর:
খ) মহাসচিব
উত্তর
সঠিক উত্তর:
খ) মহাসচিব
ব্যাখ্যা
জাতিসংঘ সচিবালয়/Secretariat 
▪ সচিবালয় বা সেক্রেটারিয়েট জাতিসংঘের প্রধান প্রশাসনিক বিভাগ। জাতিসংঘের দৈনন্দিন কার্যক্রম এই অঙ্গসংস্থা থেকে পরিচালিত হয়।
মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। মহাসচিবের অধীনে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচিত কর্মচারীদের নিয়ে সচিবালয় পরিচালিত হয়ে থাকে।
▪ নিউইয়র্কে সদরদপ্তরের বাইরে জাতিসংঘের আঞ্চলিক অফিস রয়েছে - জেনেভা, নাইরোবি ও ভিয়েনাতে।
▪ জাতিসংঘ ১৫-তম অধ্যায়ে (৯৭ - ১০১ নং অনুচ্ছেদ) জাতিসংঘ সচিবালয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট। 
.
আসিয়ান এর বর্তমান সদস্য দেশ -
  1. ক) ৩৫টি
  2. খ) ১৩টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৪৫টি
সঠিক উত্তর:
গ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN)
▪ আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড। 
সদস্য সংখ্যা :- ১০টি দেশ
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
▪ সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।    

তথ্যসূত্র:- আসিয়ান ওয়েবসাইট।