পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়54 minutes৪২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা – ৭ গাণিতিক যুক্তি - সম্পূর্ণ সিলেবাস [৫০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
x4 - x2 + 1 = 0 হলে x + 1/x এর মান কত?
  1. ক) √2
  2. খ) 2
  3. গ) √3
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 + 1 = 0 হলে x + 1/x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x4 - x2 + 1 = 0
বা, x4/x2 - x2/x2 + 1/x2 = 0
বা, x2 - 1 + 1/x2 = 1
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2 . x . 1/x = 1
বা, (x + 1/x)2 - 2 = 1
বা, (x + 1/x)2 = 3
∴ x + 1/x = √3
.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৬ : ১৭
  2. খ) ৫ : ১৬
  3. গ) ৫ : ১৪
  4. ঘ) ৫ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।
 
৪ : ৭ এবং ৫ : ৮  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৪ × ৫): (৭ × ৮) = ২০ : ৫৬ = ৫ : ১৪
.
দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 63, 25
  2. খ) 105, 15
  3. গ) 45, 35
  4. ঘ) 35, 27
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে, সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে x ও y
১ম শর্তমতে,
xy = 1575 ............................. (1)
x/y = 9/7
⇒ 7x = 9y ............................. (2)

∴ xy = 1575
⇒ 7x × y = 7 × 1575
⇒ 9y × y = 11025
⇒ y2 = 1225
⇒ y = √1225
∴ y = 35

(2) নং হতে পাই,
7x = 9 × 35
⇒ 7x = 315
⇒ x = 315/7
∴ x = 45

নির্ণেয় সমাধান (x, y) = (45, 35)
.
2/3, 4/9, 16/27 এর গ.সা.গু কত?
  1. ক) 2/25
  2. খ) 4/27
  3. গ) 2/21
  4. ঘ) 2/27
ব্যাখ্যা
প্রশ্ন: 2/3, 4/9, 16/27 এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব = 2, 4, 16
ভগ্নাংশগুলোর হর = 3, 9, 27
2, 4, 16 এর গ.সা.গু = 2
3, 9, 27 এর ল.সা.গু = 27

আমরা জানি,
নির্ণেয় গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
= 2/27
.
যদি x + 1/x = 5 হয়, তাহলে 4x/(x2 - x + 1) = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = 5 হয়, তাহলে 4x/(x2 - x + 1) = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 5
বা, (x2 + 1)/x = 5
বা, x2 + 1 = 5x

এখন,
4x/(x2 - x +1)
= 4x/(x2 + 1 - x)
= 4x/(5x - x)
= 4x/4x
= 1
.
যদি y এর x% সমান z হয়, তবে z এর কত শতাংশ x?
  1. ক) 100/y
  2. খ) 10000/y
  3. গ) y2/100
  4. ঘ) y/100
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y এর x% সমান z হয়, তবে z এর কত শতাংশ x?

সমাধান:
y এর x% z এর সমান।

∴ z = y এর x%
= y × x/100
= xy/100

ধরি,
শতকরা হারটি m

∴ z এর m% = x
⇒ (xy/100) × (m/100) = x
⇒ mxy = x × 100 × 100
⇒ m = (x × 100 × 100)/xy
∴ m = 10000/y
.
এক শিক্ষার্থী একটি সংখ্যাকে প্রথমে 20% হ্রাস করলো এবং হ্রাসকৃত সংখ্যাকে 20% বৃদ্ধি করলো। যদি মূল সংখ্যা এবং সর্বশেষ সংখ্যার পার্থক্য 8 হয় তবে প্রকৃত সংখ্যাটি কত?
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 55
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: এক শিক্ষার্থী একটি সংখ্যাকে প্রথমে 20% হ্রাস করলো এবং হ্রাসকৃত সংখ্যাকে 20% বৃদ্ধি করলো। যদি মূল সংখ্যা  এবং সর্বশেষ সংখ্যার পার্থক্য 8 হয় তবে প্রকৃত সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

20% হ্রাসে সংখ্যাটি = x - x এর 20%
= x - x এর 20%
= x  - (20x/100)
= x - (x/5)
= 4x/5

আবার, 
20% বৃদ্ধিতে সংখ্যাটি = (4x/5) + (4x/5) এর 20%
= (4x/5) + (4x × 20)/(5 × 100)
= (4x/5) + (4x/25)
= (20x + 4x)/25
= 24x/25

প্রশ্নমতে,
x - (24x/25) = 8
⇒ (24x - 25x)/25 = 8
⇒ x = 8 × 25
∴ x = 200

∴ সংখ্যাটি = 200
.
দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?
  1. ক) 17 : 23
  2. খ) 18 : 22
  3. গ) 18 : 23
  4. ঘ) 13 : 23
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা x
দ্বিতীয় সংখ্যা y

প্রশ্নমতে,
x + x এর 15% = y - y এর 10%
বা, x + (15x/100) = y - (10y/100)
বা, (100x + 15x)/100 = (100y - 10y)/100
বা, 115x = 90y
বা, x/y = 90/115
∴ x/y = 18/23
.
৩২ গ্রাম মিশ্রণে চিনি ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে চিনি ও পানির অনুপাত ৫ : ৭।
  1. ক) ৬ গ্রাম
  2. খ) ১৪ গ্রাম
  3. গ) ১৬ গ্রাম
  4. ঘ) ১৮ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ৩২ গ্রাম মিশ্রণে চিনি ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে চিনি ও পানির অনুপাত ৫ : ৭। 

সমাধান:
মিশ্রণে চিনির পরিমাণ = ৩২ এর ৫/৮ = ২০ গ্রাম
মিশ্রণে পানির পরিমাণ = ৩২ এর ৩/৮ = ১২ গ্রাম

ধরি,
মিশ্রণে ক গ্রাম পানি মেশালে চিনি ও পানির অনুপাত ৫ : ৭ হবে।

প্রশ্নমতে,
২০/(১২ + ক) = ৫/৭
বা, ৬০ + ৫ক = ১৪০
বা, ৫ক = ১৪০ - ৬০
বা, ৫ক = ৮০
∴ ক = ১৬ গ্রাম
১০.
কামালের কাছে যে টাকা আছে তা ‍দিয়ে সে ১৮টি ডাকটিকেট ক্রয় করতে পারে। যদি প্রতিটি ডাকটিকেটের মূল্য ৪ টাকা কম হত তাহলে সে আরো দুটি ডাকটিকেট বেশি ক্রয় করতে পারত। তার কাছে কত টাকা আছে?
  1. ক) ১৮০ টাকা
  2. খ) ৩৬০ টাকা
  3. গ) ৬২০ টাকা
  4. ঘ) ৭২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কামালের কাছে যে টাকা আছে তা ‍দিয়ে সে ১৮টি ডাকটিকেট ক্রয় করতে পারে। যদি প্রতিটি ডাকটিকেটের মূল্য ৪ টাকা কম হত তাহলে সে আরো দুটি ডাকটিকেট বেশি ক্রয় করতে পারত। তার কাছে কত টাকা আছে?

সমাধান: 
ধরি,
কামালের কাছে x টাকা আছে
18টি ডাকটিকেটের মূল্য = x টাকা
1 টি ডাকটিকেটের মূল্য = x/18

যেহেতু, প্রতিটি ডাকটিকেটের মূল্য ৪ টাকা কম হত তাহলে সে আরো দুটি ডাকটিকেট বেশি ক্রয় করতে পারে।

∴ 4 টাকা কমে একটি ডাকটিকেটের মূল্য = x/20

শর্তমতে,
(x/18) - (x/20) = 4
⇒ (10x - 9x)/180 = 4
∴ x = 720
১১.
হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 1/2
  4. ঘ) - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
(2 + √3)2x = 1/(2 - √3)
বা, (2 + √3)2x = (2 + √3)/(2 - √3)(2 + √3)
বা, (2 + √3)2x = (2 + √3)/(2)2 - (√3)2
বা, (2 + √3)2x = (2 + √3)/(4 - 3)
বা, (2 + √3)2x = (2 + √3)1
বা, 2x = 1
∴ x = 1/2
১২.
x2 - y2, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলোর গ.সা.গু কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x + y
  4. ঘ) x - y
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলোর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - y2
= (x + y) (x - y)

২য় রাশি = x3 - y3
= (x - y) (x2 + xy + y2)

৩য় রাশি = x4 + x2y2 + y4
= (x2)2 + 2x2y2 + (y2)2 - x2y
= (x2 + y2)2 - (xy)2
= (x2 + xy + y2) (x2 - xy + y2

∴ নির্ণেয় গ.সা.গু = 1
১৩.
১, √৪, ৩, √১৬, ৫, √৩৬ ও ৭ সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ১৬
  2. খ) √৪
  3. গ) ৪
  4. ঘ) √২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১, √৪, ৩, √১৬, ৫, √৩৬ ও ৭ সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
এখন,
√৪ = ২, √১৬ = ৪, √৩৬ = ৬ 
∴ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এর গড় =  (১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭)/৭
=  ২৮/৭
= ৪
১৪.
যদি x2 + 4x + 13 = 1 + x2 হয় তবে x = কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + 4x + 13 = 1 + x2 হয় তবে x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 + 4x + 13 = 1 + x
বা, x2 + 4x + 13 - 1 - x2 = 0 
বা, 4x + 12 = 0
বা, 4x = - 12
∴ x = - 3
১৫.
কোনো জরীপে দেখা গেল ৭০% লোক গল্পের বই পড়ে, ৬০% লোক উপন্যাসের বই পড়ে এবং ৪০% লোক উভয় বই পড়ে। নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের গল্প বা উপন্যাসের বই পড়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ৩/১০
  2. খ) ৯/১০
  3. গ) ১/১০
  4. ঘ) ৭/১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো জরীপে দেখা গেল ৭০% লোক গল্পের বই পড়ে, ৬০% লোক উপন্যাসের বই পড়ে এবং ৪০% লোক উভয় বই পড়ে। নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের গল্প বা উপন্যাসের বই পড়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
ধরি,
গল্পের বই পড়ার ঘটনা = A
উপন্যাসের বই পড়ার ঘটনা = B

∴ P(A) = ৭০/১০০ = ৭/১০
P(B) = ৬০/১০০ = ৬/১০
P(A ∩ B) = ৪০/১০০ = ৪/১০
নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের গল্প বা উপন্যাসের বই পড়ার সম্ভাব্যতা = P(A ∪ B)

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
= (৭/১০) + (৬/১০) - (৪/১০)
= (৭ + ৬ - ৪)/১০
= ৯/১০
১৬.
ΙxΙ + Ιx - 3Ι < 4 এর সমাধান -
  1. ক) x < 7/2
  2. খ) - 3/2 < x < 7/2
  3. গ) - 7/2 < x < 1/2
  4. ঘ) - 1/2 < x < 7/2
ব্যাখ্যা
প্রশ্ন: ΙxΙ + Ιx - 3Ι < 4 এর সমাধান -

সমাধান:
ΙxΙ + Ιx - 3Ι < 4
বা, Ιx + x - 3Ι < 4
বা, Ι2x - 3Ι < 4
বা, - 4 < 2x - 3 < 4
বা, - 4 + 3 < 2x - 3 + 3 < 4 + 3
বা, - 1 < 2x < 7
∴ - 1/2 < x < 7/2
১৭.
প্রদত্ত চিত্রে, ∠AOC ও ∠BOC পরস্পর সম্পূরক কোণ যেখানে ∠AOC = (3x + 20)° এবং ∠BOC = (4x - 36)° হলে x° এর মান কত?
  1. ক) 18°
  2. খ) 28°
  3. গ) 38°
  4. ঘ) 26°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে,  ∠AOC ও ∠BOC পরস্পর সম্পূরক কোণ যেখানে ∠AOC = (3x + 20)° এবং ∠BOC = (4x - 36)° হলে x° এর মান কত?


যেহেতু, AOB একটি সরলরেখা।
∠AOC + ∠BOC = 180°
বা, (3x + 20)° + (4x - 36)° = 180°
বা, 7x° - 16° = 180°
বা, 7x° = 180° + 16°
বা, 7x° = 196°
∴ x° = 28°
১৮.
10 জন ও 9 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 10 জনের দল থেকে কমপক্ষে 9 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে?
  1. ক) 369
  2. খ) 456
  3. গ) 320
  4. ঘ) 343
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন ও 9 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 10 জনের দল থেকে কমপক্ষে 9 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে? 

সমাধান: 
১ম দল (10 জন)   -   ২য় দল (9 জন)
1)     10                      1
2)     9                        2


1) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C10 × 9C1 = (1 × 9) = 9
2) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C9 × 9C2 = (10 × 36) = 360


টিম গঠনের উপায় = 9 + 360 
= 369
১৯.
4m2 + 1/m2 = - 1 হলে 4(8m3 + 1/m3) এর মান কত?
  1. ক) - 4√3
  2. খ) - 12√3
  3. গ) - 8√3
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: 4m2 + 1/m2 = - 1 হলে 4(8m3 + 1/m3) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
4m2 + 1/m2 = - 1
বা, (2m)2 + (1/m)2 = - 1
বা, (2m + 1/m)2 - 2 . 2m . (1/m) = - 1
বা, (2m + 1/m)2 - 4 = - 1
বা, (2m + 1/m)2 = - 1 + 4
∴ (2m + 1/m) = √3

প্রদত্ত রাশি = 4(8m3 + 1/m3)
= 4{(2m)3 + (1/m)3}
= 4{(2m + 1/m)3 - 3 . 2m(1/m)(2m + 1/m)}
= 4{(√3)3 - 6√3}
= 4{3√3 - 6√3}
= 4 × (- 3√3)
= - 12√3
২০.
একটি দেয়ালের আয়তন 12.8 ঘনমিটার। দেয়ালের প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য উচ্চতার ৪ গুণ হলে, দেয়ালটির প্রস্থ কত মিটার?
  1. ক) 0.2 মিটার
  2. খ) 0.4 মিটার
  3. গ) 0.6 মিটার
  4. ঘ) 0.8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেয়ালের আয়তন 12.8 ঘনমিটার। দেয়ালের প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য উচ্চতার ৪ গুণ হলে, দেয়ালটির প্রস্থ কত মিটার?

সমাধান:
ধরি,
দেয়ালের উচ্চতা = x মিটার 
দেয়ালের প্রস্থ = x/5 মিটার
দেয়ালের দৈর্ঘ্য = 8x মিটার 

প্রশ্নমতে,
x × (x/5) × 8x = 12.8
বা, 8x3/5 = 12.8
বা, 8x3 = 12.8 × 5
বা, 8x3 = 64
বা, x3 = 64/8
বা, x3 = 8
∴ x = 2

∴ দেয়ালের প্রস্থ = 2/5 মিটার = 0.4 মিটার
২১.
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1296 হলে, n এর মান কত?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1296 হলে, n এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2

প্রশ্নমতে,
{n(n + 1)/2}2 = 1296
⇒ n(n + 1)/2 = 36
⇒ n2 + n = 72
⇒ n2 + n - 72 = 0
⇒ n2 + 9n - 8n - 72 = 0
⇒ n(n + 9) - 8(n + 9) = 0
⇒ (n + 9)(n - 8) = 0

হয়, n - 8 = 0  অথবা, n + 9 = 0
∴ n = 8           অথবা, n = - 9 [গ্রহণযোগ্য নয়]
২২.
x ও y এর ব্যাস্তানুপাতের যোগফল  এবং x ও y এর ব্যাস্তানুপাতের গুণফলের অনুপাত 1 : 3 হলে  x ও y এর সমষ্টি কত?
  1. ক) 3
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর ব্যাস্তানুপাতের যোগফল এবং x ও y এর ব্যাস্তানুপাতের গুণফলের অনুপাত 1 : 3 হলে  x ও y এর সমষ্টি কত?

সমাধান:
 x ও y এর ব্যাস্তানুপাতের যোগফল = (1/x) + (1/y)
x ও y এর ব্যাস্তানুপাতের গুণফল = 1/xy

প্রশ্নমতে,
(1/x) + (1/y) : 1/xy = 1 : 3
বা, (x + y)/xy : 1/xy = 1 : 3
বা, {(x + y)/xy}/{1/xy} = 1/3
∴ x + y = 1/3
২৩.
sin(90° - θ) = 1/2 হলে, secθ = কত?
  1. ক) 1/2
  2. খ) √3/2
  3. গ) 2/√3
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন : sin(90° - θ) = 1/2 হলে, secθ = কত?

সমাধান: 
sin(90° - θ) = 1/2
বা, cosθ = 1/2

সুতরাং, secθ = 1/cosθ = 1(1/2) = 2
২৪.
70 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 3√164 ফুট
  2. খ) 5√154 ফুট
  3. গ) 2√154 ফুট
  4. ঘ) 5√134 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 70 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 

সমাধান: 
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = 70/2 ফুট = 35 ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2
= π × 35 × 35
= (22/7) × (35 × 35)
= 3850 বর্গফুট 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 3850 বর্গফুট 

∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = 5√154 = 5√154 ফুট
২৫.
 এর মান কত?
  1. ক) (2y - x)/xy
  2. খ) (2y + x)/x
  3. গ) (y - x)/x
  4. ঘ) (2y - x)/x
ব্যাখ্যা
প্রশ্ন:  এর মান কত?

সমাধান:
(x + y)/2x + (x - 2y)/2y - (x2 - y2)/2xy
= (xy + y2 + x2 - 2xy - x2 + y2)/2xy
= (2y2 - xy)/2xy
= y(2y - x)/xy
= (2y - x)/x
২৬.
'ADMISSION' শব্দটির M ও N কে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 2520
  2. খ) 2820
  3. গ) 2620
  4. ঘ) 1260
ব্যাখ্যা
প্রশ্ন: 'ADMISSION' শব্দটির M ও N কে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
“ADMISSION" শব্দটিতে মোট অক্ষর আছে 9টি
যার মধ্যে 2টি I এবং 2টি S বিদ্যমান।

M ও N কে বাদ দিয়ে বিন্যাস সংখ্যা = 7!/(2! × 2!) = 1260
আবার, 
M ও N কে নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা = 2! = 2

∴ মোট সাজানো সংখ্যা = (1260 × 2)
= 2520
২৭.
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় 10% কমিশন দেন। সে দ্রব্যটি 450 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) 300 টাকা
  2. খ) 350 টাকা
  3. গ) 400 টাকা
  4. ঘ) 380 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় 10% কমিশন দেন। সে দ্রব্যটি 450 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
10% কমিশনে বিক্রয়মূল্য = 100 - 10 = 90 টাকা

বিক্রয়মূল্য 90 টাকা হলে ধার্যমূল্য 100 টাকা
∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ধার্যমূল্য 100/90 টাকা
∴ বিক্রয়মূল্য 450 টাকা হলে ধার্যমূল্য (100 × 450)/90 টাকা
= 500 টাকা

আবার, 
25% লাভে ধার্যমূল্য = (100 + 25) = 125 টাকা
ধার্যমূল্য 125 টাকা ক্রয়মূল্য 100 টাকা
∴ ধার্যমূল্য 500 টাকা ক্রয়মূল্য (100 × 500)/125টাকা
= 400 টাকা
২৮.
যদি a ও b ধনাত্বক পূর্ণসংখ্যা এবং হয় তবে -
  1. ক) b > a
  2. খ) b = a
  3. গ) b < a
  4. ঘ) b ≥ a
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a ও b ধনাত্বক পূর্ণসংখ্যা এবং হয় তবে -

সমাধান:
(a - b)/3.5 = 4/7
বা, a - b = (4 × 3.5)/7
বা, a - b = 2
বা, a = 2 + b
∴ b < a
২৯.
2 - 4 + 8 - 16 + ............... ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত?
  1. ক) 128
  2. খ) 170
  3. গ) - 170
  4. ঘ) 342
ব্যাখ্যা
প্রশ্ন: 2 - 4 + 8 - 16 + ........ ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 4/2 = - 2   [r < 1]
পদসংখ্যা, n = 8

প্রথম 8টি পদের সমষ্টি = {a(1 - r8)}/(1 - r)
= {2(1 - (- 2)8}/{(1 - (-2)}
= {2(1 - 256)}/(1 + 2)
= {2(- 255)}/3
= - (2 × 255)/3
= - 510/3
= - 170
৩০.
একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 
  1. ক) নয় সমকোণ
  2. খ) ছয় সমকোণ
  3. গ) সাত সমকোণ
  4. ঘ) আট সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত? 

সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (2×6 - 4) সমকোণ
= (12 - 4) × 90°
= 8 × 90°
= 720°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 720° = আট সমকোণ
৩১.
এক দশমাংশ ও এক শতাংশ এর গড়কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৫ হবে?
  1. ক) ১০
  2. খ) ১০০
  3. গ) ১০০০
  4. ঘ) ১০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক দশমাংশ ও এক শতাংশ এর গড়কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৫ হবে?

সমাধান:
∴ নির্ণেয় গড় = {১/১০ + ১/১০০)}/২
= {(১০ + ১)/১০০}/২
= (১১/১০০)/২
= ১১/২০০
= ০.০৫৫
= ০.০৫৫ × ১০০০
= ৫৫

∴ এক দশমাংশ ও এক শতাংশ এর গড়কে ১০০০ দ্বারা গুণ করলে গুণফল ৫৫ হবে।
৩২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 12 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 32 বর্গ সে.মি.
  2. খ) 72 বর্গ সে.মি.
  3. গ) 38 বর্গ সে.মি.
  4. ঘ) 36 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 12 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 12 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) absinθ
= (1/2) × 12 × 12 × sin30°
= (1/2) × 144 × (1/2)
= 36

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = 36 বর্গ সে.মি.
৩৩.
 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) f(2) = 3
  2. খ) f(- 1) = 5
  3. গ) f(1) = 0
  4. ঘ) f(1) = 1/3
ব্যাখ্যা
প্রশ্ন:  হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
f(x) = x2 + (x2 - 1)/3 - 1

এখন,
f(1) = 12 + (12 - 1)/3 - 1
= 1 + (0/3) - 1
= 0
৩৪.
10 একক ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির কত শতাংশ?
  1. ক) 40%
  2. খ) 250%
  3. গ) 500%
  4. ঘ) 400%
ব্যাখ্যা
 প্রশ্ন: 10 একক ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির কত শতাংশ?

সমাধান:
বৃত্তের ব্যাস = 10
বৃত্তের ব্যাসার্ধ r  = 10/2 = 5
বৃত্তের ক্ষেত্রফল = π × (5)2 = 25π
বৃত্তের পরিধি = 2πr = 2 × π × 5 = 10π

∴ বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির = (25π/10π) × 100 = 250 শতাংশ
৩৫.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। চাকাটি ৯০° ঘুরতে কত সময় লাগবে?
  1. ক) ১/৫ সেকেন্ডে
  2. খ) ১/৬ সেকেন্ডে
  3. গ) ১/৩ সেকেন্ডে
  4. ঘ) ১ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। চাকাটি ৯০° ঘুরতে কত সময় লাগবে?

সমাধান:
১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ বার
= ১.৫ বার

১ বার ঘুরলে চাকাটি ঘুরে ৩৬০°
∴ ১.৫ বার ঘুরলে চাকাটি ঘুরে (৩৬০ × ১.৫)°
= ৫৪০°

৫৪০° ঘুরে ১ সেকেন্ডে
∴ ৯০° ঘুরে (১ × ৯০)/৫৪০ সেকেন্ডে
= ১/৬ সেকেন্ডে
৩৬.
7 জন পুরুষ ও 6 জন মহিলা হতে 5 সদস্যবিশিষ্ট একটি কমিটি কতভাবে নির্বাচিত করা যায় যেন কমিটিতে কমপক্ষে 3 জন পুরুষ থাকে?
  1. ক) 735
  2. খ) 645
  3. গ) 756
  4. ঘ) 576
ব্যাখ্যা
প্রশ্ন: 7 জন পুরুষ ও 6 জন মহিলা হতে 5 সদস্যবিশিষ্ট একটি কমিটি কতভাবে নির্বাচিত করা যায় যেন কমিটিতে কমপক্ষে 3 জন পুরুষ থাকে?

সমাধান:
      পুরুষ (7)          মহিলা (6)
1)       3                     2
2)       4                     1
3)       5                     0

∴ মোট কমিটি নির্বাচন করা যাবে = (7C3 × 6C2) + (7C4 × 6C1) + (7C5 × 6C0
= (35 × 15) + (35 × 6) + (21 × 1)
= 756
৩৭.
যদি ‍a ও b বাস্তব সংখ্যা এবং ‍a ≠ 0, b ≠ 0 হয় তবে ‍ এর মান কত?
  1. ক) - 1
  2. খ) a2 + b2
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ‍a ও b বাস্তব সংখ্যা এবং ‍a ≠ 0, b ≠ 0 হয় তবে ‍ এর মান কত?

সমাধান:
a2 + b2
৩৮.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 3.2 গজ। মাঠের চারদিকে বেড়ার দৈর্ঘ্য 11.2 গজ। মাঠটির ক্ষেত্রফল কত বর্গগজ?
  1. ক) 4.68 বর্গগজ
  2. খ) 9.28 বর্গগজ
  3. গ) 11.68 বর্গগজ
  4. ঘ) 7.68 বর্গগজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 3.2 গজ। মাঠের চারদিকে বেড়ার দৈর্ঘ্য 11.2 গজ। মাঠটির ক্ষেত্রফল কত বর্গগজ?

সমাধান:
আমরা জানি,
মাঠের পরিসীমা = মাঠের চারদিকে বেড়ার দৈর্ঘ্য = 11.2 গজ
ধরি,
মাঠের প্রস্থ = x গজ

প্রশ্নমতে,
2(3.2 + x) = 11.2
বা, 6.4 + 2x = 11.2
বা, 2x = 11.2 - 6.4
বা, 2x = 4.8
∴ x = 2.4

∴ মাঠটির ক্ষেত্রফল = (3.2 × 2.4)
= 7.68 বর্গগজ
৩৯.
A = {x ∈ N : x2 = 1} সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. ক) {1, - 1}
  2. খ) {- 1}
  3. গ) {1}
  4. ঘ) {- 1, 0}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 = 1} সেটের তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
A = {x ∈ N : x2 = 1}
যেহেতু, x ∈ N হলে N = [1, 2, 3, 4, 5, ...................}

এখন, x2 = 1
x = ± 1
কিন্তু - 1 ∉ N

∴ A = {x ∈ N : x2 = 1} সেটকে তালিকা পদ্ধতি = {1}
৪০.
tan75° + tan15° + tan105° + tan165° এর মান নির্ণয় করুন।
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 0
  4. ঘ) √3
ব্যাখ্যা
প্রশ্ন: tan75° + tan15° + tan105° + tan165° এর মান নির্ণয় করুন।

সমাধান:
tan75° + tan15° + tan105° + tan165°
= tan(90 - 15)° + tan15° + tan(90 + 15)° + tan{(90 × 2) - 15}°
= cot15° + tan15° - cot15° - tan15°
= 0 
৪১.
(x - 3) (5x + 4) এর গুণফল কত?
  1. ক) 6x2 - 11x - 10
  2. খ) 5x2 - 11x - 12
  3. গ) 5x2 + 11x - 12
  4. ঘ) 5x2 + 11x + 12
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 3) (5x + 4) এর গুণফল কত? 

সমাধান:
(x - 3) (5x + 4)
= 5x2 + 4x - 15x - 12
= 5x2 - 11x - 12
৪২.
২০, ৫, ১২, ১৫, ১৭, ২১, ৯, ২৩, ২৫, ১১, ৮ উপাত্তগুলোর মধ্যক কোনটি?
  1. ক) ১২
  2. খ) ১৭
  3. গ) ১৫
  4. ঘ) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ২০, ৫, ১২, ১৫, ১৭, ২১, ৯, ২৩, ২৫, ১১, ৮ উপাত্তগুলোর মধ্যক কোনটি?

সমাধান:
উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
এখানে মোট পদ ১১টি

মধ্যক হবে ৬ষ্ঠ পদ।

∴ নির্ণেয় মধ্যক = ১৫
৪৩.
x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু কত?
  1. ক) x + 5
  2. খ) x - 5
  3. গ) x - 6
  4. ঘ) x + 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু কত?

সমাধান:
 ১ম রাশি = x2 - 11x + 30
= x2 - 5x - 6x + 30
= x(x - 5) - 6(x - 5)
= (x - 5)(x - 6)

২য় রাশি = x3 - 4x2 - 2x - 15

ধরি, 
f(x) = x3 - 4x2 - 2x - 15
f(5) = 53  - 4 . 52 - (2 × 5) - 15 
= 125 - 100 - 10 - 15
= 125  - 125
= 0
(x - 5),  f(x) এর একটি উৎপাদক 
f(x) = x3 - 4x2 - 2x - 15
= x3 - 5x2 + x2 - 5x + 3x - 15 
= x2(x - 5) + x (x - 5) + (x - 5)
= (x - 5) (x2 + x + 3)

∴ নির্ণেয় গ.সা.গু = x - 5