পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন
সিলেবাস
“Award Mania: Season - 8” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - মানসিক দক্ষতা টপিক - যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) i) সরল ও জটিল যন্ত্র সম্পর্কিত জ্ঞান ও ব্যবহার; ii) যান্ত্রিক উপকরণগত সাদৃশ্য; iii) দর্পণ চিত্র; iv) ভারোত্তলক যন্ত্র (Lever), গিয়ার (Gears); v) স্প্রিং (Spring), কপিকল (Pully); vi) অন্যান্য যন্ত্র সম্পর্কিত সমস্যা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোনটি উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র?
  1. পাইরোমিটার
  2. ফ্যাদোমিটার
  3. রিখটার স্কেল
  4. অ্যাটমোমিটার
সঠিক উত্তর:
পাইরোমিটার
উত্তর
সঠিক উত্তর:
পাইরোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র?

সমাধান:
• উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র - পাইরোমিটার।

• ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল ।
• সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
• বাষ্পীভবনের হার মাপার যন্ত্র - অ্যাটমোমিটার।
.
পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব ৪৫ফুট হলে বলটিকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুলতে রাকিবকে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে?
  1. ৬০ পাউন্ড
  2. ১২০ পাউন্ড
  3. ২৪০ পাউন্ড
  4. ৫৪০ পাউন্ড
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন ও চিত্রে এককের অসামঞ্জস্য থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------------------ 

প্রশ্ন: পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব ৪৫ ফুট হলে বলটিকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুলতে রাকিবকে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
হেলানো তলের যান্ত্রিক সুবিধা = ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা
⇒ ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
⇒ বল/ভার = হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য
⇒ বল = (হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য) × ভার
= (১৫/৪৫) × ১৮০
= ৬০ পাউন্ড

.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?
  1. টেনে নেয়া ব্যক্তির
  2. ঠেলে নেয়া ব্যক্তির
  3. দুইজনের সমান কষ্ট হবে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঠেলে নেয়া ব্যক্তির
উত্তর
সঠিক উত্তর:
ঠেলে নেয়া ব্যক্তির
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?

সমাধান:
- একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
- লন রোলার কে ঠেলে নেয়ার সময় বলের একটি উপাংশ অভিকর্ষজ বলের দিকে কাজ করে, ফলস্বরুপ ওজন বেড়ে যায়।
- অন্যদিকে, রোলারকে টেনে নেওয়ার সময় একটি উপাংশ অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করে, ফলে বস্তুর ওজন কমে যায়।
∴ টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
.
নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
  1. কাঁচি
  2. চিমটা
  3. নিক্তি
  4. এক চাকার ঠেলা গাড়ি
সঠিক উত্তর:
চিমটা
উত্তর
সঠিক উত্তর:
চিমটা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার;
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা
.
ইংরেজি বর্ণমালার নিচের কোন বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই দেখাবে?
  1. M, F, G, L,
  2. B, G, N, P, Z
  3. A, O, T, W, Y
  4. O, G, N T, X
সঠিক উত্তর:
A, O, T, W, Y
উত্তর
সঠিক উত্তর:
A, O, T, W, Y
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার নিচের কোন বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই দেখাবে?

সমাধান:
• A, O, T, W, Y বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই দেখাবে।
বড় হাতের অক্ষরগুলো সমতল দর্পণ বা আয়নার সামনে প্রতিফলিত হলে, ১৫ টি বর্ণ ( B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S, Z) ভিন্ন দেখায় এবং ১১ টি বর্ণ (A, H, I, M, O, T, U, V, W, X, Y) একই দেখায়।
.
১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?
  1. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  2. ৩ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  3. ২ নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
  4. তিনটি চাকাই স্থির থাকবে
সঠিক উত্তর:
তিনটি চাকাই স্থির থাকবে
উত্তর
সঠিক উত্তর:
তিনটি চাকাই স্থির থাকবে
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে কোন ঘটনাটি ঘটবে?

সমাধান:
১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানোর জন্য বল প্রয়োগ করলে তিনটি চাকাই স্থির থাকবে।
কারণ ১ নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে চাইলে ২ নং চাকাটি ১ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে এবং ২ নং চাকাটি ৩ নং চাকাটি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল প্রযুক্ত হবে। আবার ৩ নং চাকাটি ২ নং চাকা থেকে ঘড়ির  কাঁটার দিকে বল প্রাপ্ত হবে।
অর্থাৎ, চাকাগুলো ঘড়ির কাঁটার দিকে ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে সমান বল প্রাপ্ত হবে। ফলস্বরূপ চাকাগুলো কোন দিকেই ঘুরবে না।
.
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে-
  1. ট্রান্সফর্মার
  2. ডায়নামো
  3. তড়িৎ মোটর
  4. ট্রান্সজিস্টর
সঠিক উত্তর:
তড়িৎ মোটর
উত্তর
সঠিক উত্তর:
তড়িৎ মোটর
ব্যাখ্যা
প্রশ্ন: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে-

সমাধান:
- যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে।
- যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।
.
যেকোনো একটি বাতি জ্বালাতে সর্বনিম্ন কত গুলো সুইচ বন্ধ করতে হবে?
  1. ২ টি
  2. ১ টি
  3. ৪ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যেকোনো একটি বাতি জ্বালাতে সর্বনিম্ন কত গুলো সুইচ বন্ধ করতে হবে?

সমাধান:
এখানে, সর্বনিম্ন ২ টি সুইচ বন্ধ করলে বর্তনী পূর্ণ হবে এবং যেকোনো একটি বাতি জ্বলবে।