পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা – ১৫ টপিক: ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, পীথাগোরাসের উপপাদ্য [Live Class – 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ১২√৩ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ৩৬ বর্গমিটার
  4. ২৭ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = ৬ মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a বর্গ একক
= (√৩/৪) × ৬
= (√৩/৪) × ৩৬ 
= ৯√৩ বর্গমিটার

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = ৯√৩ বর্গমিটার

.
রাহাত তার বাসা থেকে ৬ মাইল পশ্চিমে যায় এবং পরবর্তীতে ৮ মাইল দক্ষিণে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত? 
  1. ১৪ মাইল
  2. ১২ মাইল
  3. ১০০ মাইল
  4. ১০ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: রাহাত তার বাসা থেকে ৬ মাইল পশ্চিমে যায় এবং পরবর্তীতে ৮ মাইল দক্ষিণে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?

সমাধান:

রাহাতের হাঁটার পথটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছে।

পশ্চিম দিকে যাওয়া ৬ মাইল হলো ত্রিভুজের একটি লম্ব।
 দক্ষিণ দিকে যাওয়া ৮ মাইল হলো ত্রিভুজের ভূমি।
সর্বশেষ অবস্থান থেকে বাসার সর্বনিম্ন দূরত্ব হলো অতিভুজ।

আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
⇒ (দূরত্ব) = ৬ + ৮
⇒ (দূরত্ব) = ৩৬ + ৬৪
⇒ (দূরত্ব) = ১০০
⇒ দূরত্ব = √১০০
⇒ দূরত্ব = ১০ মাইল

∴ তার বাসার সর্বনিম্ন দূরত্ব হলো ১০ মাইল।

.
ABC ত্রিভুজে AB = 8 মিটার, BC = 10 মিটার এবং ক্ষেত্রফল 20√3 বর্গমিটার হলে, ∠B = ?
  1. 90°
  2. 30°
  3. 45°
  4. 60°
ব্যাখ্যা

প্রশ্ন: ABC ত্রিভুজে AB = 8 মিটার, BC = 10 মিটার এবং ক্ষেত্রফল 20√3 বর্গমিটার হলে, ∠B = ? 

সমাধান:
দেওয়া আছে,
AB = 8 মিটার
BC = 10 মিটার
এবং ABC ত্রিভুজে ক্ষেত্রফল = 20√3 বর্গমিটার


আমরা জানি, 
একটি ত্রিভুজের সন্নিহিত বাহুদ্বয় a, b হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ হলে,
ক্ষেত্রফল = (1/2)ab sinθ
∴ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = (1/2) × AB × BC × sinθ 
⇒ 20√3 = (1/2) × 8 × 10 × sin ∠B
⇒ 20√3 = 40 × sin ∠B  
⇒ sin ∠B = 20√3/40
⇒ sin ∠B = √3/2 
⇒ sin ∠B = sin 60°
⇒ ∠B = 60°

.
একটি ত্রিভুজের বাহু ৫ সে.মি., ১২ সে.মি. এবং ১৩ সে.মি.। এটি কোন ধরনের ত্রিভুজ? 
  1. স্থূলকোণী
  2. সমকোণী
  3. সমদ্বিবাহু
  4. সূক্ষ্মকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের বাহু ৫ সে.মি., ১২ সে.মি. এবং ১৩ সে.মি.। এটি কোন ধরনের ত্রিভুজ? 

সমাধান:
দেওয়া আছে, 
তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে,
a = ৫ সে.মি., b = ১২ সে.মি. এবং c = ১৩ সে.মি.

সবচেয়ে বড় বাহু = ১৩ সে.মি.  
অন্য দুই বাহুর যোগফল = ৫ + ১২ = ১৭ সে.মি.
∴ ১৭ > ১৩ ⇒ ত্রিভুজ গঠন সম্ভব।

এখন ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করি,
১৩ = ১৬৯  
এবং
 + ১২ = ২৫ + ১৪৪ = ১৬৯

∴ ১৩ = ৫ + ১৩ 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যে ত্রিভুজে সবচেয়ে বড় বাহুর বর্গ = অন্য দুই বাহুর বর্গের যোগফল, সেটি সমকোণী ত্রিভুজ।
∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে।  

.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 25° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? 
  1. 30°
  2. 40.5°
  3. 35°
  4. 32.5°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 25° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি,
অপর দুইটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ = x°
তাহলে বৃহত্তম কোণ = (x + 25)°

প্রশ্নমতে,
x° + (x + 25)° + 90° = 180°
⇒ 2x° + 25° + 90° = 180°
⇒ 2x° + 115° = 180°
⇒ 2x° = 180° - 115° = 65°
⇒ x° = 65°/2
x = 32.5°

সুতরাং, ক্ষুদ্রতম কোণ = 32.5°

.
একটি ২০ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে? 
  1. ১৬ মিটার
  2. ২২ মিটার
  3. ১৮ মিটার
  4. ১৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ২০ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ১২ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?

সমাধান:
ধরি,
মইয়ের অপর প্রান্ত দেয়ালের 'ক' মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

দেওয়া আছে,
মইয়ের দৈর্ঘ্য = ২০ মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব = ১২ মিটার

যেহেতু দেয়াল মাটির সাথে ৯০° কোণ উৎপন্ন করে।

∴ পিথাগোরাসের সূত্রানুসারে,
(দেয়ালের উচ্চতা) + (১২) = (২০)
⇒ (দেয়ালের উচ্চতা) + ১৪৪ = ৪০০
⇒ (দেয়ালের উচ্চতা) = ৪০০ - ১৪৪ = ২৫৬
⇒ দেয়ালের উচ্চতা = √২৫৬ = ১৬

সুতরাং, মইয়ের অপর প্রান্ত দেয়ালের ১৬ মিটার উচ্চতায় স্পর্শ করেছে।

.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
  1. 180°
  2. 540°
  3. 720°
  4. 360°
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি, যেকোনো ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণের সমষ্টি 180°।

যদি একটি ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণ যথাক্রমে A, B এবং C হয়, তবে,
A + B + C = 180°
একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা তার অন্তঃস্থ সন্নিহিত কোণের সাথে 180° কোণ তৈরি করে।
সুতরাং, বহিঃস্থ কোণ = 180° - অন্তঃস্থ কোণ।

সকল বহিঃস্থ কোণের সমষ্টি = 3 × 180° - (A + B + C) 
= 540° - 180° = 360° 

∴ যেকোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি সর্বদা 360°।

.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ২০ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৩/৪ অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ৮√৫ বর্গমিটার
  2. ১৬√৫ বর্গমিটার
  3. ১০√৩ বর্গমিটার
  4. ৮০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ২০ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৩/৪ অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, ত্রিভুজটির ভূমি, b = ক মিটার
∴ ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য a = (৩/৪)ক মিটার

প্রশ্নমতে,
ক + (৩/৪)ক + (৩/৪)ক = ২০
⇒ (৪ক + ৩ক + ৩ক)/৪ = ২০
⇒ ১০ক/৪ = ২০
⇒ ১০ক = ২০ × ৪
⇒ ১০ক = ৮০ 
⇒ ক = ৮০/১০
⇒ ক = ৮

∴ ত্রিভুজটির ভূমি b = ৮ মিটার
এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a = (৩/৪) × ৮ = ৬ মিটার

এখন, ত্রিভুজটির ক্ষেত্রফল = (b/৪) × √(৪a - b)
= (৮/৪) × √{৪(৬) - (৮)}
= ২ × √(৪ × ৩৬ - ৬৪)
= ২ × √(১৪৪  - ৬৪)
= ২ × √৮০
= ২ × √(১৬ × ৫) 
= ২ × ৪√৫ 
= ৮√৫  বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল ৮√৫ বর্গমিটার।

.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৪ হলে বৃহত্তম কোণ কত? 
  1. ৮৮°
  2. ৬০°
  3. ৮০°
  4. ১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৪ হলে বৃহত্তম কোণ কত?

সমাধান:
দেওয়া আছে, 
কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৪  
ধরি কোণগুলো যথাক্রমে ২x, ৩x এবং ৪x  

আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের যোগফল = ১৮০°  
⇒ ২x + ৩x + ৪x = ১৮০°  
⇒ ৯x = ১৮০°  
⇒ x = ২০°  

∴ বৃহত্তম কোণ = ৪x = ৪ × ২০° = ৮০°

১০.
PQR ত্রিভুজের PN একটি মধ্যমা এবং M ভরকেন্দ্র। যদি মধ্যমা PN-এর দৈর্ঘ্য ২৭ সে.মি. হয়, তাহলে PM-এর দৈর্ঘ্য কত?
  1. ৯ সে.মি.
  2. ২১ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ১৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: PQR ত্রিভুজের PN একটি মধ্যমা এবং M ভরকেন্দ্র। যদি মধ্যমা PN-এর দৈর্ঘ্য ২৭ সে.মি. হয়, তাহলে PM-এর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
কোনো ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

এখানে,
PN মধ্যমা এবং M ভরকেন্দ্র।
∴ PM : MN = ২ : ১

মোট অনুপাত = ২ + ১ = ৩
মধ্যমা PN-এর দৈর্ঘ্য = ২৭ সে.মি.
ভরকেন্দ্র M, মধ্যমা PN-কে দুটি অংশে বিভক্ত করেছে: PM এবং MN।

∴ PM-এর দৈর্ঘ্য = ২৭ এর (২/৩) অংশ
= ২৭ × (২/৩) সেমি
= ১৮ সে.মি.

সুতরাং, PM-এর দৈর্ঘ্য ১৮ সে.মি.।

১১.
ত্রিভুজের ক্ষেত্রফল ১২৬ বর্গ মি. এবং ভূমি ১৮ মি. হলে উচ্চতা কত?
  1. ১২ মি.
  2. ১৬ মি.
  3. ২২ মি.
  4. ১৪ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের ক্ষেত্রফল ১২৬ বর্গ মি. এবং ভূমি ১৮ মি. হলে উচ্চতা কত?  

সমাধান:
দেওয়া আছে,  
ক্ষেত্রফল = ১২৬ বর্গ মি.  
ভূমি = ১৮ মি.

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
১২৬ = (১/২) × ১৮ × উচ্চতা
১২৬ = ৯ × উচ্চতা  
উচ্চতা = ১২৬/৯ = ১৪ মি

সুতরাং, উচ্চতা ১৪ মি.

১২.
ত্রিভুজের তিনটি বাহু ৭ সে.মি., ৮ সে.মি. এবং ১৫ সে.মি. হলে ত্রিভুজ গঠন সম্ভব কি?
  1. সম্ভব
  2. সমকোণী
  3. অসম্ভব
  4. সমদ্বিবাহু
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের তিনটি বাহু ৭ সে.মি., ৮ সে.মি. এবং ১৫ সে.মি. হলে ত্রিভুজ গঠন সম্ভব কি?  

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজ গঠনের শর্ত হতে,
দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে।

এখানে বাহু তিনটি যথাক্রমে, ৭ সে.মি., ৮ সে.মি. এবং ১৫ সে.মি.  
সবচেয়ে বড় বাহু = ১৫ সে.মি.  
অন্য দুটির যোগফল = ৭ + ৮ = ১৫ সে.মি.  
∴ ১৫ = ১৫ (বেশি নয়, সমান)  

যেহেতু অন্য দুটির যোগফল সবচেয়ে বড় বাহুর সমান হয়েছে, তাই তিনটি বিন্দু একই সরলরেখায় পড়বে।  
অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে।  

সুতরাং ত্রিভুজ গঠন সম্ভব নয়।

১৩.
ত্রিভুজের বহিঃকোণ ও তার বিপরীত অন্তঃকোণের সমষ্টি কত?
  1. ৯০°
  2. ১২০°
  3. ৩৬০°
  4. ১৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের বহিঃকোণ ও তার বিপরীত অন্তঃকোণের সমষ্টি কত?  

সমাধান:
যেকোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হয়, সেই বহিঃকোণ এবং তার বিপরীত অন্তঃকোণ (যে অন্তঃকোণের সাথে বহিঃকোণ লাগানো) দুটি একই সরলরেখার উপর অবস্থিত।  

সুতরাং,  
বহিঃকোণ + তার বিপরীত অন্তঃকোণ = ১৮০°  

সুতরাং, ত্রিভুজের বহিঃকোণ ও তার বিপরীত অন্তঃকোণের সমষ্টি ১৮০°। 

১৪.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৬, ৮, ১২ 
  2. ৪, ৬, ১০
  3. ৪, ৭, ১০ 
  4. ৫, ৭, ১১
ব্যাখ্যা

প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে।

এখানে, আমরা প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই:

ক) ৬ + ৮ = ১৪ > ১২; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।
খ) ৪ + ৬ = ১০ = ১০; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
গ) ৪ + ৭ = ১১ > ১০; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।
ঘ) ৫ + ৭ = ১২ > ১১; ∴ ত্রিভুজ আঁকা সম্ভব।

সুতরাং, সঠিক উত্তর খ) ৪, ৬, ১০

১৫.
ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলে? 
  1. পরিকেন্দ্র
  2. বহিঃকেন্দ্র
  3. অন্তঃকেন্দ্র
  4. ভরকেন্দ্র
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে কী বলে? 

সমাধান:
ভরকেন্দ্র: ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।


চিত্রে G বিন্দুটি হলো ভরকেন্দ্র।

উল্লেখ্য,
• অন্তঃকেন্দ্র: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
• পরিকেন্দ্র (Circumcentre): ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, তাকে পরিকেন্দ্র বলা হয়।
• বহিঃকেন্দ্র: একটি ত্রিভুজের একটি অন্তঃস্থ কোণের সমদ্বিখণ্ডক এবং অপর দুটি বহিঃস্থ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, তাকে বহিঃকেন্দ্র বলে।

১৬.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৬√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ৬ মিটার
  3. ১০ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৬√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = ক মিটার
∴ এর ক্ষেত্রফল = (√৩/৪)ক বর্গ মিটার

বাহুর দৈর্ঘ্য ৪ মিটার বাড়ালে, নতুন বাহুর দৈর্ঘ্য = (ক + ৪) মিটার
∴ নতুন ক্ষেত্রফল = (√৩/৪) × (ক + ৪) বর্গ মিটার

প্রশ্নমতে,
(√৩/৪) × (ক + ৪) - (√৩/৪)ক = ১৬√৩
⇒ (√৩/৪) × {(ক + ৪) - ক} = ১৬√৩
⇒ (ক + ৪) - ক = ১৬√৩ × (৪/√৩)
⇒ ক + ৮ক + ১৬ - ক = ৬৪
⇒ ৮ক + ১৬ = ৬৪ 
⇒ ৮ক = ৬৪ - ১৬ 
⇒ ৮ক = ৪৮
⇒ ক = ৪৮/৮ 
⇒ ক = ৬

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৬ মিটার।

১৭.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. 110 মিটার
  2. 120 মিটার
  3. 169 মিটার
  4. 210 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে  a = 20 মিটার, b = 21 মিটার, c = 29 মিটার, 21m,
অর্ধপরিসীমা, s = (a + b + c​)/2 
= (20 + 21 + 29​)/2
= 70/​2
= 35

আমরা জানি, 
ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
= √{35 × 15  × 14  × 6}
= √44100
= 210 মিটার 

১৮.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. 10 সে.মি
  2. 12 সে.মি
  3. 16 সে.মি
  4. 8 সে.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ভূমি = x সে.মি
∴ লম্ব = x - 2 সে.মি
এবং অতিভুজ = x + 2 সে.মি

প্রশ্নমতে,
x2 + (x - 2)2 = (x + 2)2
⇒ x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
⇒ x2 - 8x = 0
⇒ x (x - 8) = 0
হয়, x = 0 (গ্রহনযোগ্য নয়)
অথবা,
x = 8

∴ অতিভুজ = 8 + 2 = 10 সে.মি