পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
ধ্বনি, বর্ণ, শব্দ ও প্রত্যয়। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
বাংলা বর্ণমালায় মাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
  1. ক) ৩২টি
  2. খ) ১০টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৩৩টি
ব্যাখ্যা
বঞ্জনবর্ণে পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ২৬টি। আর অর্ধমাত্রার সংখ্যা ৭টি। মাত্রাহীন বর্ণের সংখ্যা ৬টি। পূর্ণমাত্রা+অর্ধমাত্রা = মাত্রাযুক্ত। তাই মাত্রাযুক্ত স্বরবর্ণের সংখ্যা ৩৩টি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
.
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি উদাহরণ?
  1. ক) অ+ই
  2. খ) অ+উ
  3. গ) ও+উ
  4. ঘ) আ+উ
ব্যাখ্যা
অপশনের সবগুলোই যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর বা যৌগিক স্বর।
পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলে।
এর সংখ্যা ২৫টি। যেমনঃ আ+ই = আই(ভাই), আ+উ = আউ(লাউ) ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই এবং ভাষা শিক্ষা, ডঃ হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি যোগিক স্বরজ্ঞাপক ধ্বনির সঠিক বিশ্লেষণ?
  1. ক) আ+ই
  2. খ) অ+ই
  3. গ) আ+ও
  4. ঘ) আ+উ
ব্যাখ্যা
যৌগিক স্বরধ্বনি চিহ্নের বা স্বরজ্ঞাপকের সংখ্যা দুটি। ঐ এবং ঔ। ঐ কে বিশ্লেষণ করলে পাওয়া যায় অ+ই=ঐ, এবং ঔ কে বিশ্লেষণ করলে পাওয়া যায় অ/ও+ উ= ঔ।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
.
নিচের কোনটি বর্গীয় বর্ণ নয়?
  1. ক) ঢ়
  2. খ) ঢ
  3. গ) দ
  4. ঘ) ব
ব্যাখ্যা
ক-ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
যথাঃ ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
.
‘ঠাকুর’ কোন ভাষা হতে আগত শব্দ?
  1. ক) পর্তুগিজ
  2. খ) হিন্দি
  3. গ) তুর্কি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দঃ উজবুক, কোর্মা, বন্দুক, বারুদ, বেগম,সওগাত, তোপ,কাবু,তকমা, কাচি,খাতুন, বিবি, বাবা, ঠাকুর, কুলি, খোকা বাবুর্চি, উর্দি ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
‘নমুনা’ কোন ভষা হতে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) তৎসম
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দ হলোঃ খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, রোজা,কারখানা, চশমা, জবানবন্দি, দফতর,আদমি,আমদানি,জিন্দা, নমুনা,বদমাশ, রফতানি হাঙ্গামা। রসদ, নালিশ, বাদশাহ, দোকান,নামায,দরবার, দৌলত ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
.
নিচের কোনটি জাপানি শব্দ?
  1. ক) হরতন
  2. খ) শিখ
  3. গ) চিনি
  4. ঘ) হারিকিরি
ব্যাখ্যা
রিক্সা, হারিকিরি - জাপনি শব্দ। হরতন, রুইতন, ইসকাপন- ইত্যাদি ওলন্দাজ শব্দ। চাহিদা, শিখ- পাঞ্জাবি শব্দ। চা, চিনি – চীনা শব্দ।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
.
গ্রীক শব্দ কোনটি?
  1. ক) তুফান
  2. খ) লুঙ্গি
  3. গ) কুশন
  4. ঘ) সেমাই
ব্যাখ্যা
গ্রীক ভাষা হতে আগত শব্দঃদাম, সেমাই, সুড়ং,ইউনানি ইত্যাদি। তুফান আরবি শব্দ, লুঙ্গি বার্মিজ শব্দ। কুশন ফারসি শব্দ।
রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। শীকর বাংলা প্রশ্ন পাঠ- মোহসীনা নাজিলা।
.
‘সুরুজ’ কোন শব্দ?
  1. ক) তৎসম,
  2. খ) অর্ধতৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) দেশি
ব্যাখ্যা
বাংলা ভাষায় কিছু তৎসম শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় তাকে অর্ধতৎসম শব্দ বলে। যেমনঃ কেষ্ট,গিন্নি, চন্দর, জ্যোছনা, নেমত্নন্ন, বোষ্টম, মোচ্ছব, সুরুজ, ছেরাদ্দ ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০.
‘চোঙ্গা’ কোন শব্দ?
  1. ক) তৎসম,
  2. খ) অর্ধতৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) দেশি
ব্যাখ্যা
বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমনঃ কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমনঃ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই। এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১১.
‘ইশতেহার’ কোন ভাষা হতে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) আরবি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
বাংলায় ব্যবহৃত আরবি শব্দঃ আদালত, আলেম, ইশতেহার, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কিচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহাকুমা, মুন্সেফ, মোক্তার, বায়, ইসলাম, হারাম, হালাল, হজ, জাকাত, তওবা, তসবি ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই। এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
খেয়াল করে দেখুনঃ
কানুন আরবি শব্দ।
তবে, কানুনগো (জমি জরিপকারী বা জমির হিসাবরক্ষক সরকারি কর্মচারী।) শব্দটি {( আরবি) কানূন + (ফারসি) গো} সহযোগে গঠিত
সুত্রঃ বাংলা একাডেমী অভিধান
১২.
নিচের কোনটি বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ?
  1. ক) বহতা
  2. খ) মাতা
  3. গ) দাতা
  4. ঘ) স্বাধীনতা
ব্যাখ্যা
কৃৎ- প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৎ প্রত্যয় ২ প্রকার। ১। বাংলা কৃৎপ্রত্যয় ২। সংস্কৃত কৎ প্রত্যয়। √বহ্ +তা= বহতা(বাংলা কৃৎপ্রত্যয়) √দা+তৃচ= দাতা, √মা+তৃচ= মাতা (সংস্কৃত কৃৎপ্রত্যয়), স্বাধীন+তা= স্বাধীনতা( সংস্কত তদ্ধিত প্রত্যয়)।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৩.
‘মোড়ক' -শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
  1. ক) √মোড়+ অক
  2. খ) √মড় +অক
  3. গ) √মুড়+ণক
  4. ঘ) √মুড়+অক
ব্যাখ্যা
মোড়ক বাংলা কৎ প্রত্যয় সাধিত শব্দ।
√মুড়+অক= মোড়ক।
√ঝল্+অক = ঝলক।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৪.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সংস্কৃত কৃৎ প্রত্যয় উদাহরণ?
  1. ক) উক্তি
  2. খ) শক্তি
  3. গ) মুক্তি
  4. ঘ) ভক্তি
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সংস্কৃত কৃৎপ্রত্যয়ঃ √গৈ +ক্তি=গীতি, √সিধ্+ ক্তি=সিদ্ধি, √বুধ্+ক্তি= বুদ্ধি, √শক্+ক্তি=শক্তি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৫.
‘পানসা’- শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) পান + সা
  2. খ) পানি + সা
  3. গ) পানস + আ
  4. ঘ) পান + অসা
ব্যাখ্যা
ওয়ালা, ওয়ান, আনা, পনা,সা, দার, বাজ, গর,কর, বন্দী, সই ইত্যাদি বিদেশি তদ্ধিত প্রত্যয়। পানি + সা = পানসা > পানসে, কাল+সা = কালসা, এক + সা= একসা।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৬.
‘কুলীন’- শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) কুল + ইন
  2. খ) কুল + ঈন
  3. গ) কুল + নিন
  4. ঘ) কুল + নীন
ব্যাখ্যা
নীন (ঈন) – প্রত্যয়ে গঠিত শব্দঃ সর্বজন + নীন = সর্বজনীন, কুল + নীন = কুলীন, নব + নীন = নবীন ইত্যাদ।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৭.
‘অনা’ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) খেলনা
  2. খ) কাঁদনা
  3. গ) ঝরনা
  4. ঘ) রাঁধনা
ব্যাখ্যা
অনা প্রত্যয় সাধিত শব্দ √খেল + অনা = খেলনা, √দুল্ +অনা = দোলনা। ‘না’ প্রত্যয় সাধিত শব্দঃ √কাঁদ্ + না = কাঁদনা, √রাঁধ্ + না = রাঁধনা, √ঝর্ + না = ঝরনা।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৮.
‘বৈদিক’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) বেধ + ষ্ণিক
  2. খ) বিদ + ষ্ণিক
  3. গ) বেদ + ষ্ণিক
  4. ঘ) বৈধ + ষ্ণিক
ব্যাখ্যা
ষ্ণিক (ইক) – প্রত্যয়ে সাধিত শব্দঃ সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক, বিজ্ঞান + ষ্ণিক= বৈজ্ঞানিক, সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক, নগর + ষ্ণিক =নাগরিক, মাস +ষ্ণিক = মাসিক ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
১৯.
‘ক্রোধ' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √কুধ্ +ঘঞ
  2. খ) √ক্রুদ্ +ঘঞ
  3. গ) √ক্রুধ্‌ + ঘঞ্‌
  4. ঘ) √কুদ্ + ঘঞ
ব্যাখ্যা
ঘঞ প্রত্যয় সাধিত শব্দঃ
√বস + ঘঞ = বাস,
√যুজ্ + ঘঞ = যোগ,
√খুদ্ + ঘঞ = খেদ,
√ভিদ্ + ঘঞ = ভেদ ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২০.
‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?
  1. ক) আদিতে
  2. খ) মধ্যে
  3. গ) অন্তে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
‘এ' ধ্বনির উচ্চারণ দুই রকম। সংবৃত ও বিবৃত। এ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট ও ব্যাট এর মতো। যেমনঃদেখ (দ্যাখ), একা (এ্যাকা)।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২১.
নিচের কোনটি তাড়নজাত বর্ণ?
  1. ক) র
  2. খ) ড়
  3. গ) য়
  4. ঘ) ঢ
ব্যাখ্যা
ড় ও ঢ় - বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়, তাই তাকে তাড়নজাত বর্ণ বলে।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২২.
নিচের কোনটি অন্তঃস্থ বর্ণ নয়?
  1. ক) য
  2. খ) ভ
  3. গ) র
  4. ঘ) ল
ব্যাখ্যা
স্পর্শ বা উষ্ম ধ্বনির অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে য, র,ল, ব- এ ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ বলে।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২৩.
কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরবর্ণ কোনটি?
  1. ক) আ
  2. খ) অ্যা
  3. গ) ঈ
  4. ঘ) ঊ
ব্যাখ্যা
বাংলা আ- ধ্বনি উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে এবং কন্ঠের দিকে আকৃষ্ট হয় এবং মুখের সম্মুখ ও পশ্চাৎ অংশের মাঝামাঝি বা কেন্দ্রীয় অংশে অবস্থিত বলে আ- কে কেন্দ্রীয় নিম্নাবাস্থিত স্বরধ্বনি বলে।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২৪.
পূর্ণরূপ স্বরধ্বনির সংখ্যা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৭ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ২৫ টি
ব্যাখ্যা
স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন বর্ণের সাথে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লিখা হয়। একে বলা হয় প্রাথমিক রূপ বা পূর্ণরূপ। তাই পূর্ণরূপের সংখ্যা ১১ টি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২৫.
বাংলায় কোন কোন বর্ণের দ্যোতিত ধ্বনিদ্বয়ে উচ্চারণে কোনো পার্থক্য লক্ষিত হয় না?
  1. ক) ং, ঁ
  2. খ) ঙ, ং
  3. গ) ঞ, চ
  4. ঘ) ঙ, গ
ব্যাখ্যা
বাংলায় ঙ, এবং ং - বর্ণের দ্যোতিত ধ্বনিদ্বয়ে কোনো পার্থক্য লক্ষিত হয় না। যেমনঃ রঙ/ রং, অহংকার /অহঙ্কার। ণ এবং ন - বর্ণের দ্যোতিত ধ্বনিদ্বয়ে কোনো পার্থক্য লক্ষিত হয় না।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২৬.
অর্ধস্বর বর্ণের সংখ্যা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৭ টি
ব্যাখ্যা
‘য' এবং ‘ব’ কে অর্ধস্বর বর্ণ বলে। প্রথমটি অয় বা ইয় ( Y) এবং দ্বিতীয়টি অব বা অও (W) – এর মতো। যেমনঃ নেওয়া, হাওয়া ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
২৭.
‘চন্দর’ কোন শব্দ?
  1. ক) তৎসম,
  2. খ) অর্ধতৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) দেশি
ব্যাখ্যা
বাংলা ভাষায় কিছু তৎসম শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় তাকে অর্ধতৎসম শব্দ বলে। যেমনঃ কেষ্ট,গিন্নি, চন্দর, জ্যোছনা, নেমত্নন্ন, বোষ্টম, মোচ্ছব, সুরুজ, ছেরাদ্দ, পিরিতি, পত্তর, খিদে, মিত্তির, পুরুত ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২৮.
‘আলু’ কোন শব্দ?
  1. ক) তৎসম,
  2. খ) অর্ধতৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) দেশি
ব্যাখ্যা
আলু দেশি শব্দ। সুত্রঃ বাংলা একাডেমী অভিধান।
তবে, আলুবোখারা ফারসি শব্দ। সুত্রঃ বাংলা একাডেমী অভিধান।
বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমনঃ কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমনঃ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, টক, তেতুল, জলপাই, ঝিঙ্গে ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই। এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২৯.
‘গুজব' কোন ভাষা হতে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফরাসি
  3. গ) ফারসি
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ ফারসি শব্দ- আইন, আজাদ, আফিম, কামান, গোয়েন্দা, কবুতর, দোয়াত, নালিশ, পেয়াজ, পোলাও, সওদাগর, নজরানা, ফরমান, পেরেশান, কারখানা, খোদা, তোশামদ, সফেদ, খতরনাক, ফৌজদারি, মজুর ইত্যাদি।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
খেয়াল করে দেখুনঃ
কানুন আরবি শব্দ।
তবে, কানুনগো (জমি জরিপকারী বা জমির হিসাবরক্ষক সরকারি কর্মচারী।) শব্দটি {( আরবি) কানূন + (ফারসি) গো} সহযোগে গঠিত
সুত্রঃ বাংলা একাডেমী অভিধান
৩০.
‘টুপি’ কোন ভাষা হতে আগত শব্দ?
  1. দেশি
  2. পর্তুগিজ
  3. তুর্কি
  4. ফার্সি
ব্যাখ্যা
টুপি (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ: মাথায় ধারনের আস্তরণ বিশেষ; শিরস্ত্রান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।