পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ২৮ অক্টোবর, ২০২০সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জনপ্রশাসন মন্ত্রনালয়ের (গ্রেড-৯) পদের নাম: পিএসসির সহকারী পরিচালক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০৩.২০১৬ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ২৮ অক্টোবর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) বর্ণ
  2. খ) পদ
  3. গ) অক্ষর
  4. ঘ) ধ্বনি
সঠিক উত্তর:
ঘ) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনি
ব্যাখ্যা
ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) দারিদ্রতা
  2. খ) উপযোগিতা
  3. গ) রুগ্ণ
  4. ঘ) কাহিনি
সঠিক উত্তর:
ক) দারিদ্রতা
উত্তর
সঠিক উত্তর:
ক) দারিদ্রতা
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে দারিদ্রতা বানানটি অশুদ্ধ। সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা, দারিদ্র।
.
'ক্ষ'- এর বিশ্লিষ্ট রূপ-
  1. ক) ক+খ
  2. খ) ক+ঘ
  3. গ) ক+ষ
  4. ঘ) ক+ষ+অ
সঠিক উত্তর:
গ) ক+ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক+ষ
ব্যাখ্যা
হ্+ম= হ্ম। অন্যদিকে ক্+ষ= ক্ষ (ক্ষুধা), ষ্+ণ= ষ্ণ (উষ্ণ) এবং ঞ্+জ= ঞ্জ (গঞ্জ)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী
.
'রূপসী বাংলা' র কবি কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশকে ‘রূপসী বাংলার কবি, ধূসরতার কবি’ প্রভৃতি উপাধী দেয়া হয়েছে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নিশিথিনী
  2. খ) নীশিথিনী
  3. গ) নিশীথিনী
  4. ঘ) নিশিথিরি
সঠিক উত্তর:
গ) নিশীথিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) নিশীথিনী
ব্যাখ্যা
বাংলা একাডেমী অনুসারে নিশীথিনী শব্দটি সঠিক। নিশীথিনী (বিশেষ্য) - রাত্রি; রজনী। {(তৎসম বা সংস্কৃত) নিশীথ+ইন্‌(ইনি)+ঈ(ঙীষ্‌)}
.
'ভানুসিংহ ঠাকুরের পদাবলি'-এর রচয়িতা কে?
  1. ক) ভানু বন্দ্যোপাধ্যায়
  2. খ) চণ্ডীদাস
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) ভারতচন্দ্র
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত ব্রজবুলিতে রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ রচনা করেন।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
নেমেসিস কোন জাতীয় রচনা?
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) গীতি কবিতা
সঠিক উত্তর:
খ) নাটক
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটক
ব্যাখ্যা
নেমেসিস’ নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক। ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
  1. ক) সমাস
  2. খ) সন্ধি
  3. গ) প্রত্যয়
  4. ঘ) উপসর্গ
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলা একাডেমি অনুসারেঃ
নবান্ন (বিশেষ্য) - ১ নতুন অন্ন।
২ দুধ গুড় নারকেল কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চাল খাওয়ার উৎসববিশেস-হৈমন্তী ধান কাটার পর অগ্রহায়ণ মাসে (বিশেষ করে হিন্দু সমাজে) অনুষ্ঠিত একটি উৎসব।
ব্যুৎপত্তি - {(তৎসম বা সংস্কৃত) নব+অন্ন; কর্মধারয় সমাস; বহুব্রীহি সমাস}
সন্ধি এবং সমাস দুটোই উত্তর হয়

.
'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) দীনবন্দু মিত্র
  3. গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- চতুরঙ্গ (১৯১৬)। এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। উল্লেখ্য হুমায়ুন কবির ‘চতুরঙ্গ' নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করতেন। বলাইচাঁদ মুখােপাধ্যায় রচিত কাব্য ‘চতুর্দশী' (১৯৪৭), মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘চতুষ্কোণ' (১৯৪৮)।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'সারমেয়' শব্দের অর্থ-
  1. ক) হরিণ
  2. খ) খরগোশ
  3. গ) কুকুর
  4. ঘ) সারস
সঠিক উত্তর:
গ) কুকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) কুকুর
ব্যাখ্যা
সারমেয় (বিশেষ্য) - কুকুর
সারমেয়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) সরমা+এয়(ঢক্‌)}
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১১.
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
  1. ক) মধুসূদন দত্ত
  2. খ) তারাচরন শিকদার
  3. গ) গিরীশ চন্দ্র ঘোষ
  4. ঘ) রামনারায়ণ তর্করত্ন
সঠিক উত্তর:
খ) তারাচরন শিকদার
উত্তর
সঠিক উত্তর:
খ) তারাচরন শিকদার
ব্যাখ্যা

১৮৫২ সালে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন' প্রকাশিত হয়।
- নাটকটির রচয়িতা - তারাচরণ শিকদার। এটি একটি কমেডি নাটক।

১৮৫২ সালেই প্রকাশিত হয় প্রথম ট্রাজেডি নাটক। এর নাম - কীর্তিবিলাস
- কীর্তিবিলাসের রচয়িতা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত।

১৮৬১ সালে প্রকাশিত হয় - বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি
- এর নাম - কৃষ্ণকুমারী। রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

১২.
বাংলা ভাষায় খাটিঁ উপসর্গ কয়টি?
  1. ক) ঊনিশ
  2. খ) বিশ
  3. গ) একুশ
  4. ঘ) চৌত্রিশ
সঠিক উত্তর:
গ) একুশ
উত্তর
সঠিক উত্তর:
গ) একুশ
ব্যাখ্যা
বাংলা উপসর্গ মোট ২১টি। যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, রাম, স, সা, সু, হা, বি, ভর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৩.
'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা-
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৯
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
ক) ১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয়। এতে মোট ১২ টি কবিতা রয়েছে। এগুলো হলো- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার পাশা, রণভেরী, শাত ইল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি ও মোহররম। শিকল পড়ার গান নজরুলের বিষের বাঁশি কাব্যের অন্তর্গত কবিতা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৪.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোটগল্প কোনটি?
  1. ক) ঘাটের কথা
  2. খ) ভিখারিণী
  3. গ) দেনা-পাওনা
  4. ঘ) সুভা
সঠিক উত্তর:
খ) ভিখারিণী
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিখারিণী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প দেনাপাওনা। এটি সামাজিক সমস্যা সংক্রান্ত ছোট গল্প। ভিখারিনী রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোটগল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৫.
'বঙ্গ দর্শন' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ১৮৬৫
  2. খ) ১৮৮২
  3. গ) ১৮৯১
  4. ঘ) ১৮৭২
সঠিক উত্তর:
ঘ) ১৮৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৭২
ব্যাখ্যা
বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে মাসিক 'বঙ্গদর্শন' পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যের প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যে বঙ্কিমচন্দ্র একটি শক্তিশালী লেখকগােষ্ঠী গড়ে তুলেছিলেন। বঙ্কিমচন্দ্র ছাড়াও এই পত্রিকার বিশিষ্ট চারজন লেখক হলেন- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার ও হরপ্রসাদ শাস্ত্রী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং শীকর, বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১৬.
'বড়ায়ি' কোন কাব্যের চরিত্র?
  1. ক) চণ্ডীমঙ্গল
  2. খ) অন্নদা মঙ্গল
  3. গ) শ্রীকৃষ্ণকীতর্ন
  4. ঘ) মনসামঙ্গল
সঠিক উত্তর:
গ) শ্রীকৃষ্ণকীতর্ন
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীকৃষ্ণকীতর্ন
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চন্ডিদাস। তার আসল নাম অনন্ত বড়ু। শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের আদি নির্দশন। এটি বাংলা ভাষায় কোন একক লেখক কর্তৃক লিখিত প্রথম গ্রন্থ। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় এটি পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক ব্রাহ্মণের গোয়াল ঘর থেকে আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় এটি প্রকাশিত হয়। এটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক একটি গ্রন্থ। এতে কৃষ্ণ, রাধা ও বড়ায়ি তিনটি চরিত্র রয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৭.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
  2. খ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
  3. গ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন
  4. ঘ) তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ দিলেন
সঠিক উত্তর:
খ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
ব্যাখ্যা
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন - বাক্যটি অশুদ্ধ। শুদ্ধ বাক্য - তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। সাক্ষ, স্বাক্ষ বানান দুটিই ভুল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৮.
কোনটি 'যোগরূঢ়' শব্দের উদাহরণ?
  1. ক) জলধি
  2. খ) হস্তী
  3. গ) সন্দেশ
  4. ঘ) বাশিঁ
সঠিক উত্তর:
ক) জলধি
উত্তর
সঠিক উত্তর:
ক) জলধি
ব্যাখ্যা
যোগরূঢ় শব্দ: সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন: ‘পঙ্কজ’ শব্দের আপেক্ষিক অর্থ হলো যা পঙ্কে জন্মে তা, অর্থাৎ শৈবাল, পদ্মফুল, কেঁচো প্রভৃতি। কিন্তু পঙ্কজ বললে শুধু পদ্মফুলকেই বোঝায়। কাজেই ‘পঙ্কজ’ যোগরূঢ় শব্দ। তেমন রাজপুত, মহাযাত্রা, জলধি ইত্যাদি।
হস্তী, বাশি, গবেষণা, তৈল, প্রবীণ, সন্দেশ এগুলো রুঢ়ি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
'মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ?
  1. ক) ণিজন্ত
  2. খ) দ্বিকর্মক
  3. গ) ধন্যাত্মক
  4. ঘ) যৌগিক
সঠিক উত্তর:
ক) ণিজন্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) ণিজন্ত
ব্যাখ্যা
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া বলে। যেমন: 'মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া, 'মা' প্রযোজক কর্তা এবং 'শিশুকে' প্রযোজ্য কর্তা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
২০.
'নাজ্জামাই' শব্দের যথার্থ সান্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) নাতি+জামাই
  2. খ) নাত+ জামাই
  3. গ) নাজ+জামাই
  4. ঘ) নাতিন+জামাই
সঠিক উত্তর:
খ) নাত+ জামাই
উত্তর
সঠিক উত্তর:
খ) নাত+ জামাই
ব্যাখ্যা
চ বর্গীয় ধ্বনির আগে যদি ত বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ বর্গীয় ধ্বনীর দ্বিত্ব হয়৷ যেমনঃ নাত + জামাই = নাজ্জামাই, বদ + জাত = বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২১.
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- কোন কবির রচনা?
  1. ক) মুকুন্দরাম চক্রবতী
  2. খ) কানাহরি দত্ত
  3. গ) ভারতচন্দ্র রায় গুণাকর
  4. ঘ) আলাওল
সঠিক উত্তর:
গ) ভারতচন্দ্র রায় গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারতচন্দ্র রায় গুণাকর
ব্যাখ্যা
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”- ভারতচন্দ্র রায়গুণাকর রচিত আন্নদামঙ্গল কাব্যের অমর এই উক্তি তথা প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনী। যখন দেবী অন্নদা তার খেয়া নৌকায় নদী পার হয়ে বর চাইতে বলে ঈশ্বরী পাটনীকে, তখন ঈশ্বরী পাটনি এই প্রার্থনাটি করে।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ।
২২.
'বেতাল পঞ্চবিংশতি' কার রচিত গ্রন্থ?
  1. ক) ঈশ্বরচন্দ্র শুপ্ত
  2. খ) বিহারীলাল চক্রবতী
  3. গ) অক্ষয় কুমার দত্ত
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ। এটি হিন্দি বৈতাল পচ্চীসীর অনুবাদ। এ গ্রন্থেই প্রথম তিনি যতিচিহ্ন ব্যবহার করেন। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। ভ্রান্তিবিলাস তাঁর অনুবাদ গ্রন্থ এবং ব্রজবিলাস তাঁর মৌলিক গ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর
২৩.
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা--
  1. ক) আলাওল
  2. খ) কোরেশী সুলতানা
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) সৈয়দ সুলতানা
সঠিক উত্তর:
গ) দৌলত কাজী
উত্তর
সঠিক উত্তর:
গ) দৌলত কাজী
ব্যাখ্যা
দৌলত কাজী 'লৌকিক ধারার প্রথম কবি'। তিনি আরাকান রাজা শ্রী সুধর্মার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে ও পৃষ্ঠপােষকতায় হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে ‘সতীময়না ও লাের চন্দ্রানী রচনা করেন। এ কাব্য রচনার মাধ্যমে তিনিই প্রথম মানুষকে সাহিত্যে স্থান দিয়েছেন। এর পূর্বে সাহিত্যে শুধু দেবদেবীরই প্রাধান্য ছিল।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
টি, টা, খানা, খানি ইত্যাদি-
  1. ক) পদাশ্রিত নির্দেশক
  2. খ) প্রকৃতি
  3. গ) বিভাক্তি
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা
টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি পদাশ্রিত নির্দেশক যা একবচনে ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
২৫.
কাজী নজরুল ইসলাম রচিত কোনটি?
  1. ক) পদ্মরাগ
  2. খ) পদ্মগোখরা
  3. গ) পদ্মপুরাণ
  4. ঘ) পদ্মাবতী
সঠিক উত্তর:
খ) পদ্মগোখরা
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্মগোখরা
ব্যাখ্যা
'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলাম রচিত গল্প।
বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। তবে সাহিত্য সমালােচকগণ একে উপন্যাস না বলে উপন্যাসােপম গদ্য-আখ্যায়িকা বলে অভিহিত করেছেন।‌
'পদ্মাবতী' (১৬৪৮) মধ্যযুগের কবি‌ আলাওল রচিত কাব্য।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
২৬.
What is the meaning of 'diehard'?
  1. ক) A dead soul
  2. খ) A dead cow
  3. গ) A strong supporter
  4. ঘ) A weak suporter
সঠিক উত্তর:
গ) A strong supporter
উত্তর
সঠিক উত্তর:
গ) A strong supporter
ব্যাখ্যা
Diehard - someone who is unwilling to change or give up their ideas or ways of behaving, even when there are good reasons to do so.
২৭.
Which one of the following is an adverb?
  1. ক) Somebody
  2. খ) something
  3. গ) someone
  4. ঘ) sometime
সঠিক উত্তর:
ঘ) sometime
উত্তর
সঠিক উত্তর:
ঘ) sometime
ব্যাখ্যা
Somebody, someone , something - pronoun; Sometime, Sometimes - adverb.
Source: Oxford
২৮.
Who is an essayist?
  1. ক) J,S Mill
  2. খ) Charles Dickens
  3. গ) Francis Bacon
  4. ঘ) W.H. Newman
সঠিক উত্তর:
গ) Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
গ) Francis Bacon
ব্যাখ্যা
Francis Bacon (1561 – 1606):
- He was a natural philosopher.
- Father of Essay.
Works: Essays (1597), The Adventure of Learning, Novum Organum.
Source: Live MCQ Lecture
২৯.
Who is not a romantic poet?
  1. ক) P.B.Shelley
  2. খ) S.T. Coleridge
  3. গ) John Keats
  4. ঘ) T. S. Eliot
সঠিক উত্তর:
ঘ) T. S. Eliot
উত্তর
সঠিক উত্তর:
ঘ) T. S. Eliot
ব্যাখ্যা
Jane Austen, William Blake, Charles Lamb, Lord Byron, William Hazlitt, William Wordsworth S.T. Coleridge, John Keats, PB Shelley etc. are poets of the Romantic Age.
T.S. Eliot is a modern poet.
Source: Live MCQ lecture and An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩০.
Which of the following dramas is not a tragedy?
  1. ক) Julius Caesar
  2. খ) The Tempest
  3. গ) Othello
  4. ঘ) King Lear
সঠিক উত্তর:
খ) The Tempest
উত্তর
সঠিক উত্তর:
খ) The Tempest
ব্যাখ্যা
Shakespeare's Tragedy: Julius Caesar (1599), Antony and Cleopatra (1606), Titus Andronicus, Romeo and Juliet (1594), Hamlet (1601), Troilus and Cressida, Othello (1604), Macbeth (1605), King lear (1605). Timon of Athens.
The Tempest is a comedy.
Source: LiveMCQ Lecture
৩১.
What is an epic?
  1. ক) A heroic depiction
  2. খ) A historical fiction
  3. গ) A long narrative poems
  4. ঘ) A collection of poems
সঠিক উত্তর:
গ) A long narrative poems
উত্তর
সঠিক উত্তর:
গ) A long narrative poems
ব্যাখ্যা
Epic- a long poem, typically one derived from ancient oral tradition, narrating the deeds and adventures of heroic or legendary figures or the past history of a nation.
৩২.
What is the sound made by a goat?
  1. ক) Hooting
  2. খ) cooing
  3. গ) squeaking
  4. ঘ) Bleating
সঠিক উত্তর:
ঘ) Bleating
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bleating
ব্যাখ্যা
Bleating- the weak, wavering crying of a sheep, goat, or calf.
৩৩.
Fill in the gap: Early rising is conducive ____ health.
  1. ক) for
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) on
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
If one thing is conducive to another thing, it makes the other thing likely to happen.
Example: -Sometimes the home environment just isn't conducive to reading.
-Early rising is conducive to health.
৩৪.
Who is the writer of 'The Good Earth'?
  1. ক) Virginia Woolf
  2. খ) George Eliot
  3. গ) Pearl S. Buck
  4. ঘ) Leo Tolstoy
সঠিক উত্তর:
গ) Pearl S. Buck
উত্তর
সঠিক উত্তর:
গ) Pearl S. Buck
ব্যাখ্যা
Pearl S. Buck(1892 - 1973):
-She is an American novelist and writer.
-She was awarded the Nobel prize in 1938 for her rich and truly epic description of peasant life in China.
-Pearl S. Buck was the first American woman to win the Nobel prize for literature.
Works: The good earth, Pavilion of women, Imperial women, A House Divided.
Source: Live MCQ lecture.
৩৫.
What is the meaning of 'Renaissance'?
  1. ক) The revival of learning
  2. খ) The revival of hard tasks
  3. গ) The revival of life
  4. ঘ) The revival of a new country
সঠিক উত্তর:
ক) The revival of learning
উত্তর
সঠিক উত্তর:
ক) The revival of learning
ব্যাখ্যা
Renaissance is a French word meaning “rebirth.” It refers to a period in European civilization that was marked by a revival of Classical learning and wisdom.
Source: Encyclopaedia Britannica
৩৬.
What is the verb of 'peace'?
  1. ক) Impeace
  2. খ) peace-loving
  3. গ) pacify
  4. ঘ) peaceful
সঠিক উত্তর:
গ) pacify
উত্তর
সঠিক উত্তর:
গ) pacify
ব্যাখ্যা
The verb of peace is 'pacify'. And 'peace' is a noun. Peace - freedom from disturbance; tranquillity.
৩৭.
When one is pragmatic, he is being-
  1. ক) Wasteful
  2. খ) productive
  3. গ) practical
  4. ঘ) Spendthrift
সঠিক উত্তর:
গ) practical
উত্তর
সঠিক উত্তর:
গ) practical
ব্যাখ্যা
Pragmatic- Dealing with things sensibly and realistically in a way that is based on practical rather than theoretical considerations.
৩৮.
A person who reads and think a lot is called-
  1. ক) Spiritual
  2. খ) Intellectual
  3. গ) Witty
  4. ঘ) angry
সঠিক উত্তর:
খ) Intellectual
উত্তর
সঠিক উত্তর:
খ) Intellectual
ব্যাখ্যা
Intellectual - A person possessing a highly developed intellect.
৩৯.
I water the garden. The underlined word is-
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) pronoun
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
খ) Verb
উত্তর
সঠিক উত্তর:
খ) Verb
ব্যাখ্যা
I water the garden - আমি বাগানে পানি দেই। এখানে water পানি দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এখানে water একটি verb.
৪০.
'Maiden Speech' means-
  1. ক) Final Speech
  2. খ) First Speech
  3. গ) Last Speech
  4. ঘ) Important Speech
সঠিক উত্তর:
খ) First Speech
উত্তর
সঠিক উত্তর:
খ) First Speech
ব্যাখ্যা
A maiden speech is the first speech given by a newly elected or appointed member of a legislature or parliament.
৪১.
Which one is the plural number?
  1. ক) School
  2. খ) Oxen
  3. গ) Leaf
  4. ঘ) Mathematics
সঠিক উত্তর:
খ) Oxen
উত্তর
সঠিক উত্তর:
খ) Oxen
ব্যাখ্যা
School এর plural noun schools, leaf এর plural noun leaves; Oxen এর singular form হচ্ছে Ox. Mathematics singular plural দুইই হতে পারে। কিন্তু Oxen অবশ্যই plural noun.
৪২.
Fill in the gap : 'He is good ____ fishing.'
  1. ক) in
  2. খ) about
  3. গ) at
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) at
উত্তর
সঠিক উত্তর:
গ) at
ব্যাখ্যা
কোন বিষয়ে বা কাজে ভালো বুঝাতে at বসে।
যেমনঃ
He is good at fishing.
Rina is good at reading.
৪৩.
Fill in the gap : John is as cunning as-
  1. ক) lion
  2. খ) fox
  3. গ) hare
  4. ঘ) tiger
সঠিক উত্তর:
খ) fox
উত্তর
সঠিক উত্তর:
খ) fox
ব্যাখ্যা
Fox is cunning animal. 'John is as cunning as fox' অর্থাৎ জন শেয়ালের মতই ধুর্ত। তাই সঠিক উত্তর হবে 'fox'.
৪৪.
Which one is present perfect tense?
  1. ক) I am reading
  2. খ) I have read
  3. গ) I read
  4. ঘ) I have been reading
সঠিক উত্তর:
খ) I have read
উত্তর
সঠিক উত্তর:
খ) I have read
ব্যাখ্যা
Structure of present perfect tense:
Subject ( I, You, We, You, They ) + HAVE + V3 ( third form of main verb – past participle )
Subject ( He, She, It ) + HAS + V3 ( third form of main verb – past participle)
৪৫.
The word 'genocide 'means-
  1. ক) mass grave
  2. খ) mass gathering
  3. গ) mass killing
  4. ঘ) mass attendance
সঠিক উত্তর:
গ) mass killing
উত্তর
সঠিক উত্তর:
গ) mass killing
ব্যাখ্যা
Genocide- The deliberate killing of a large group of people, especially those of a particular ethnic group or nation.
৪৬.
NEC stands for-
  1. ক) Non Economic
  2. খ) National Economic council
  3. গ) No Exchange currency
  4. ঘ) Never Ending crisis
সঠিক উত্তর:
খ) National Economic council
উত্তর
সঠিক উত্তর:
খ) National Economic council
ব্যাখ্যা
National Economic Council (NEC) is the highest political authority for consideration of development activities reflective of long-term national policies and objectives.
৪৭.
Justice delayed is justice denied -was stated by-
  1. ক) Shakespeare
  2. খ) Churchill
  3. গ) Gladstone
  4. ঘ) Disraeli
সঠিক উত্তর:
গ) Gladstone
উত্তর
সঠিক উত্তর:
গ) Gladstone
ব্যাখ্যা
Famous quotation of Gladstone- Justice delayed, justice denied, justice hurried, justice buried.
৪৮.
A poem of fourteen line is called-
  1. ক) Elegy
  2. খ) Ode
  3. গ) Sonnet
  4. ঘ) Ballad
সঠিক উত্তর:
গ) Sonnet
উত্তর
সঠিক উত্তর:
গ) Sonnet
ব্যাখ্যা
A poem of fourteen iambic pentameter lines is called sonnet. It is of three types: Petrarchan, Shakespearean, Spenserian.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৪৯.
‘The Merchant of Venice’ is written by-
  1. ক) Shakespeare
  2. খ) Milton
  3. গ) John Webster
  4. ঘ) John Kyd
সঠিক উত্তর:
ক) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ক) Shakespeare
ব্যাখ্যা
Notable comedy of William Shakespeare: Twelfth night, The Taming of the Shrew, Two gentlemen of Verona, The Merchant of Venice, As you like it, All's well that ends well, A Midsummer Night Dreams, The Tempest.
Source: Britannica
৫০.
Identify the adjective of the word 'tax'.
  1. ক) Taxable
  2. খ) Taxation
  3. গ) Taxing
  4. ঘ) Taxability
সঠিক উত্তর:
ক) Taxable
উত্তর
সঠিক উত্তর:
ক) Taxable
ব্যাখ্যা
Noun- taxation; adjective - taxable, taxing; verb- tax.
৫১.
দুটি সংখ্যার অনুপাত ৫ :৬। তাদের ল.সা.গু ৩৬০ হলে সংখ্যা দুটি কী কী?
  1. ক) ৫০, ৬০
  2. খ) ৬০, ৭২
  3. গ) ৪৫,৫৪
  4. ঘ) ৪০,৪৮
সঠিক উত্তর:
খ) ৬০, ৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০, ৭২
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে 5x ও 6x
প্রশ্নমতে, 30x = 360
x = 12
∴ সংখ্যা দুটি 60 ও 72
৫২.
a + 1/a = 2 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a2 + 1/a2 = a3 + 1/a3
  2. খ) a2 + 1/a2 = a4 + 1/a4
  3. গ) a2 + 1/a4 = a2 + 1/a2
  4. ঘ) a2 - 1/a2 = a4 - 1/a4
অনির্ধারিত
ব্যাখ্যা
a + 1/a = 2
⇒ a2 + 1 = 2a
⇒ a2 - 2a + 1 = 0
⇒ (a-1)2 = 0
⇒ a = 1
⇒ a এর মান ব্যবহার করলে প্রতিটি অপশনই সঠিক।
৫৩.
400-এর log4 ভিত্তি কত?
  1. ক) 10
  2. খ) e
  3. গ) 2
  4. ঘ) 2√5
সঠিক উত্তর:
ঘ) 2√5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2√5
ব্যাখ্যা
ধরি, ভিত্তি a
∴ loga400 = 4
⇒a4 = 400
⇒a4 = (2√5)4
∴ a = 2√5
৫৪.
x2 − (p+q)x + pq = 0 এর সমাধান সেট কোনটি?
  1. ক) {p,q}
  2. খ) {p,-q}
  3. গ) {-p,-q}
  4. ঘ) {≠p,q}
সঠিক উত্তর:
ক) {p,q}
উত্তর
সঠিক উত্তর:
ক) {p,q}
ব্যাখ্যা
x2 − (p+q)x + pq = 0
⇒x2 − px - qx + pq = 0
⇒x(x-p) -q(x-p) = 0
⇒ (x-p)(x-q) = 0
∴ x = p, q
∴ সমাধান সেট = {p,q}
৫৫.
যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x - এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
(25)2x+3 = 53x+6
⇒54x+6 = 53x+6
⇒4x + 6 = 3x + 6
∴ x = 0
৫৬.
কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135° হলে এর বাহুর সংখ্যা কত?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
135° = {(n-2)×180°}/n
⇒135°n = 180°n - 360°
⇒45°n = 360°
∴ n = 360°/45°n = 8
৫৭.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে-
  1. ক) 240°
  2. খ) 280°
  3. গ) 290°
  4. ঘ) 360°
সঠিক উত্তর:
ঘ) 360°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 360°
ব্যাখ্যা

মনে করি ΔABC এর ∠X + ∠Y + ∠Z = (∠A + ∠B + ∠A + ∠C + ∠B + ∠C)
= 2(∠A + ∠B + ∠C) = 2 × 180° = 360°
৫৮.
P = {a,b}, Q = {b,c}, R = {3,4} হলে (P∩Q)∪R এর উপাদান সংখ্যা কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
(P∩Q) = {a,b}∩{b,c} = {b}
∴ (P∩Q)∪ ={b} ∪ {3,4} = {b,3,4}
∴ নির্ণেয় উপাদান সংখ্যা = 3
৫৯.
প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ক) ১০০
  2. খ) ৮১
  3. গ) ১০০০
  4. ঘ) ১০৯
সঠিক উত্তর:
ক) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০
ব্যাখ্যা
প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n2
∴ প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল ১০2 = ১০০
৬০.
একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে?
  1. ক) 4
  2. খ) 20
  3. গ) 16
  4. ঘ) 24
সঠিক উত্তর:
গ) 16
উত্তর
সঠিক উত্তর:
গ) 16
ব্যাখ্যা
সেটের উপাদান সংখ্যা, n = 4
∴ পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n = 24 = 16
৬১.
128, 64, 32, .......... ধারাটির ৮ম পদ কোনটি?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রতিক্ষেত্রে ২ দিয়ে ভাগ করে পাই- ১২৮, ৬৪, ৩২, ১৬, ৮, ৪, ২, ১
৬২.
উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য কোনটি?
  1. ক) প্রচুরক
  2. খ) মধ্যমান
  3. গ) পরিসর
  4. ঘ) শ্রেণি ব্যবধান
সঠিক উত্তর:
গ) পরিসর
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিসর
ব্যাখ্যা
পরিসর হচ্ছে উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য।
৬৩.
52 টি তাসের একটি প্যাকেট হতে একটি তাস তোলা হলো। তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/52
  2. খ) 1/26
  3. গ) 3/52
  4. ঘ) 1/13
সঠিক উত্তর:
ঘ) 1/13
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/13
ব্যাখ্যা
52 টি তাসের মধ্যে টেক্কা 4 টি।
∴ উত্তোলিত তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = 4/52 = 1/13
৬৪.
একটি সমবাহু দৈর্ঘ্য 6 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 3√3
  2. খ) 4√3
  3. গ) 6√3
  4. ঘ) 9√3
সঠিক উত্তর:
ঘ) 9√3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9√3
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4(6)2 = 9√3 বর্গ সে.মি.
৬৫.
sinA = 2/3 হলে cosA = কত?
  1. ক) 3/2
  2. খ) 1/3
  3. গ) √5/3
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) √5/3
উত্তর
সঠিক উত্তর:
গ) √5/3
ব্যাখ্যা

sinA = 2/3
∴cosA = √5/3
৬৬.
যদি (a+1/a)2 = 3 হয়, তবে a3+1/a3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 27
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
(a+1/a)2 = 3
∴ a + 1/a = √3
∴ a3+1/a3 = (a + 1/a)3 - 3.a.1/a(a + 1/a)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৬৭.
কোনো একটি বাস্তব সংখ্যা a এর পরম মান |a| কে কোনটি প্রকাশ করে?
  1. ক) √(a2)
  2. খ) ±√(a2)
  3. গ) −√(a2)
  4. ঘ) ±a
সঠিক উত্তর:
ক) √(a2)
উত্তর
সঠিক উত্তর:
ক) √(a2)
ব্যাখ্যা
a এর পরম মান সবসময়ই ধনাত্বক হবে কখনোই ঋণাত্বক হতে পারবে না। যেহেতু + বা - চিহ্ন বর্জিত বর্গমূলচিহ্ন শুধুমাত্র ধনাত্বক বর্গমূলকে নির্দেশ করে সুতরাং |a| = √a2
৬৮.
যথাক্রমে x এবং y একক দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের পরিসীমা 96 একক। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তবে কোনটি সঠিক?
  1. ক) x+y=24
  2. খ) x+y=48
  3. গ) x+y=12
  4. ঘ) 4x+2y=96
সঠিক উত্তর:
খ) x+y=48
উত্তর
সঠিক উত্তর:
খ) x+y=48
ব্যাখ্যা
2(x+y) = 96
⇒x + y = 48
⇒2y + y = 48 [যেহেতু, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ]
⇒3y = 48
∴y = 16
সুতরাং, x = 32
উত্তর হবে, x + y = 16 + 32 = 48
৬৯.
y = x+3 এবং y = -x-3 রেখাদ্বয়ের ছেদবিন্দু কোনটি?
  1. ক) (-3, 0)
  2. খ) (3, 0)
  3. গ) (0, 3)
  4. ঘ) (0, -3)
সঠিক উত্তর:
ক) (-3, 0)
উত্তর
সঠিক উত্তর:
ক) (-3, 0)
ব্যাখ্যা
y = x + 3
⇒-x - 3 = x + 3
⇒2x = - 6
∴x = - 3
∴y = - 3 + 3 = -0
৭০.
ক, যে কাজ x দিনে করতে পারে 'খ' সে কাজ 5x দিনে সম্পন্ন করে। একই সময়ে 'খ' 'ক' - এর কতগুণ কাজ করে?
  1. ক) 5 গুন
  2. খ) 1/5 গুন
  3. গ) 5/2 গুন
  4. ঘ) 2/5 গুন
সঠিক উত্তর:
খ) 1/5 গুন
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/5 গুন
ব্যাখ্যা
খ, ক এর x/5x = 1/5 গুণ কাজ করে।
৭১.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা
বর্গের বাহু a হলে, কর্ণের দৈর্ঘ্য = a√2
∴a√2 = 4√2
∴a = 4
∴a2 = 16
৭২.
পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর। পিতা, মাতা ও ঐ ২ সন্তানের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত বছর?
  1. ক) ৩৩
  2. খ) ৩৪
  3. গ) ৩৫
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ক) ৩৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৩
ব্যাখ্যা
পিতা, মাতা ও ২ সন্তানের বয়সের সমষ্টি ১৪৪ বছর।
পিতা ও ২ সন্তানের বয়সের সমষ্টি ১১১ বছর।
সুতরাং মায়ের বয়স = ১৪৪ - ১১১ = ৩৩
৭৩.
0.15×10p/0.3×10q = 5×107 হলে p-q = ?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
0.15×10p/0.3×10q = 5×107
⇒0.5×10p-q = 5×108
⇒10p-q = 5×108 / 0.5
⇒10p-q = 5×108
∴ p - q = 8
৭৪.
১ বর্গমিটার = কত বর্গফুট?
  1. ক) ১০.৭৬
  2. খ) ৯.৭৬
  3. গ) ১০.১৪
  4. ঘ) ৯.১৪
সঠিক উত্তর:
ক) ১০.৭৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০.৭৬
ব্যাখ্যা
১ বর্গমিটার = ১০.৭৬৩৯ বর্গফুট।
৭৫.
5% বৃদ্ধিতে x-এর বর্ধিত মান কত?
  1. ক) x + x/500
  2. খ) x(5/100)
  3. গ) x(1 + 1/20)
  4. ঘ) x/20
সঠিক উত্তর:
গ) x(1 + 1/20)
উত্তর
সঠিক উত্তর:
গ) x(1 + 1/20)
ব্যাখ্যা
5% বৃদ্ধিতে x এর বর্ধিত মান (x + x×5/100) = x(1 + 1/20)
৭৬.
নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) সমতট
  2. খ) বাংলা
  3. গ) চন্দ্রদ্বীপ
  4. ঘ) হরিকেল
সঠিক উত্তর:
ক) সমতট
উত্তর
সঠিক উত্তর:
ক) সমতট
ব্যাখ্যা
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল প্রাচীন বাংলায় সমতট জনপদ নামে পরিচিত ছিলো। অন্যদিকে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত এলাকা হরিকেল, বৃহত্তর ফরিদপুর ও ঢাকা বঙ্গ এবং উত্তরবঙ্গের পাবনা, রাজশাহী, দিনাজপুর ও বগুড়ার অংশবিশেষ বরেন্দ্র নামে পরিচিত ছিলো।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৭.
কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল?
  1. ক) সম্রাট হুমায়ুন
  2. খ) সম্রাট আকবর
  3. গ) সম্রাট জাহাঙ্গীর
  4. ঘ) সম্রাট আওরঙ্গজেব
সঠিক উত্তর:
ক) সম্রাট হুমায়ুন
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্রাট হুমায়ুন
ব্যাখ্যা
আফগান নেতা শের শাহ হুমায়ুনের রাজত্বকালে ১৫৩৭ সালে দুইবার বাংলা আক্রমন করেন। পরবর্তীতে হুমায়ুন শের খানকে বাংলা থেকে বিতারিত করে রাজধানী গৌড়ে ৬ মাস অবস্থান করেন। পরে প্রাসাদ ষড়যন্ত্রের খবর পেয়ে দিল্লী যাত্রা করেন। চৌসা পৌছালে অপ্রস্তুত হুমায়ুনের বাহিনীকে শের খান এই সময় আক্রমণ ও পরাজিত করে (১৫৩৯)। যুদ্ধে জয়লাভ করে শের খান নিজেকে বিহারের স্বাধীন সুলতান ঘোষনা করেন। ১৫৪০ সালে বাংলায় মুঘল শাসনকর্তা আলী কুলী খানকে পরাজিত করে শের খান বাংলা দখল করে নেন। এই বছরেই কনৌজের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুন কে চুড়ান্ত রূপে পরাজিত করে শের খান দিল্লীর সিংহাসন দখল করে নেন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।
৭৮.
বাংলায় '৭৬ -এর মন্বন্তর 'এর সময়কাল-
  1. ক) ১৭৭০
  2. খ) ১৭৫২
  3. গ) ১৭৬৫
  4. ঘ) ১৭৫৭
সঠিক উত্তর:
ক) ১৭৭০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭৭০
ব্যাখ্যা
১৭৭০ খ্রিষ্টাব্দে বাংলায় ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষ দেখা দেয়। বাংলা ১১৭৬ সনে সংঘটিত হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এতে তৎকালীন বাংলার মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মারা যায়। দ্বৈতশাসন ব্যবস্থা এবং পরপর তিনবছর অনাবৃষ্টিজনিত খরার কারণে ফসল উৎপাদন কম হওয়ায় এই দুর্ভিক্ষ দেখা দেয়। তখন বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার। অন্যদিকে ১৯৪৩ খ্রিস্টাব্দে (বাংলা ১৩৫০ সন) সংঘটিত দুর্ভিক্ষ পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৯.
বঙ্গভঙ্গের সুপারিশ করেন-
  1. ক) লর্ড কার্জন
  2. খ) লর্ড রিপন
  3. গ) লর্ড হার্ডিঞ্জ
  4. ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন
সঠিক উত্তর:
ক) লর্ড কার্জন
উত্তর
সঠিক উত্তর:
ক) লর্ড কার্জন
ব্যাখ্যা
১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয়। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু কংগ্রেস ও বর্ণহিন্দুদের বিরোধিতা ও সহিংস আন্দোলনের জন্যে ব্রিটিশ সরকার ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ১৯১১ সালের ১২ ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৮০.
লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় ছিল-
  1. ক) ব্রিটিশ ভারতের মুসলমান সংখ্যা গরিষ্ঠদের নিয়ে একটি দেশ গঠন করা
  2. খ) শুধুমাত্র একটি মুসলিম দেশ গঠন করা
  3. গ) একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা
  4. ঘ) শুধুমাত্র একটি স্বাধীন দেশ গঠন করা
অনির্ধারিত
ব্যাখ্যা
১৯৪০ সালের ২৩শে মার্চ মুসলিমলীগের লাহোর অধিবেশনে শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে কেবল পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহিত হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৮১.
১৯৫৪ সালের পূর্বে বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফায় ১ম দফা ছিল-
  1. ক) বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া
  2. খ) সকল রাজবন্দীর মুক্তি দাবি
  3. গ) পূর্ব বাংলার বন্যা নিয়ন্ত্রণ
  4. ঘ) পশ্চিম পাকিস্তানের সম্পদের উপর বাংলার অধিকার প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
ক) বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া
ব্যাখ্যা
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নেতাগণ ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মৃতি অম্লান করে রাখার জন্য শ্রদ্ধাভরে তাদের কর্মসূচীকে ২১ দফায় লিপিবদ্ধ করেন। যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা ছিল- 'বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে।'
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
৮২.
৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) লাহোর
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) কাহমারী
সঠিক উত্তর:
খ) লাহোর
উত্তর
সঠিক উত্তর:
খ) লাহোর
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।
- ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৮৩.
প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর ছিল-
  1. ক) ৮ নং থিয়েটার রোড,কলকাতা
  2. খ) মেহেরপুরের বৈদ্যনাথ তলায়
  3. গ) নয়াদিল্লিতে
  4. ঘ) আগরতলা
সঠিক উত্তর:
ক) ৮ নং থিয়েটার রোড,কলকাতা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ নং থিয়েটার রোড,কলকাতা
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠনের মাত্র দুই ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমা বর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়। তখন মুজিবনগর সরকারের সদরদপ্তর কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা- নবম-দশম শ্রেণী
৮৪.
মধ্যপ্রাচ্যের কোন মুসলমান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরাক
  3. গ) কুয়েত
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরাক
ব্যাখ্যা
প্রথম আফ্রিকান, প্রথম মুসলিম এবং প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে। আলজেরিয়া ১৬ জুলাই ১৯৭৩ সালে স্বীকৃতি দেয়।
অন্যদিকে ৬ ডিসেম্বর ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে) এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তবে ২৯তম এবং ১৭তম বিসিএসের প্রশ্ন অনুযায়ী বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।
উৎসঃ ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট এবং বাংলাদেশ প্রতিদিন
৮৫.
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি- গানটি প্রথম রেকর্ড করেন-
  1. ক) আব্দুল জব্বার
  2. খ) আপেল মাহমুদ
  3. গ) আবদুল হাদী
  4. ঘ) মাহমুদুন্নবী
সঠিক উত্তর:
খ) আপেল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আপেল মাহমুদ
ব্যাখ্যা
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার গোবিন্দ হালদার। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়। এতে কণ্ঠ দেন আপেল মাহমুদ।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৮৬.
রোপা আমন কাটা হয়-
  1. ক) আষাঢ়-শ্রাবণে
  2. খ) ভাদ্র-আশ্বিনে
  3. গ) কার্তিক-অগ্রাহায়ণে
  4. ঘ) অগ্রাহায়ণ-পৌষ
সঠিক উত্তর:
গ) কার্তিক-অগ্রাহায়ণে
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্তিক-অগ্রাহায়ণে
ব্যাখ্যা
আমন ধান মূলত দুই প্রকার; রোপা আমন ও বোনা আমন।
রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে, সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম।
রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক-অগ্রহায়ণ-পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়।
Source: ais.gov.bd
অধিক গ্রহণযোগ্য হিসেবে গ) কার্তিক-অগ্রাহায়ণ কে সঠিক উত্তর হিসেবে নেয়া যায়। তাছাড়া, আমরা জানি যে, কার্তিক-অগ্রাহায়ণ হচ্ছে হেমন্তকাল। এবং, এই সময়েই মুলত আমন ফসল কাটা হয়। তবে, কিছু অঞ্চলে পৌষ মাস পর্যন্তও ফসল কাটা হয়ে থাকে।
৮৭.
বাংলাদেশের GDP -এর প্রধান খাত-
  1. ক) সেবাখাত
  2. খ) কৃষিখাত
  3. গ) শিল্পখাত
  4. ঘ) অন্যান্য
সঠিক উত্তর:
ক) সেবাখাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সেবাখাত
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিতে সেবাখাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে ২০১৮-১৯ (সাময়িক) অর্থবছরে জিডিপিতে সেবাখাতের অবদান ৫১.৩৬ শতাংশ। ২০১৭-২০১৮ সময়ে ছিলো ৫২.১১। অন্যদিকে ২০১৮-২০১৯ সময়ে কৃষি ও শিল্পখাতের অবদান ছিলো যথাক্রমে ১৩.৬০ ও ৩৫.১৪। জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রম হ্রাসমান এবং শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
উৎসঃবাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
৮৮.
বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক-
  1. ক) মুন্সীগঞ্জের গজারিয়ায়
  2. খ) গাজীপুরের কালিয়াকৈরে
  3. গ) সাভারের কোনাবাড়ীতে
  4. ঘ) ময়মনসিংহের ভালুকায়
সঠিক উত্তর:
ক) মুন্সীগঞ্জের গজারিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
ক) মুন্সীগঞ্জের গজারিয়ায়
ব্যাখ্যা
দেশের প্রথম ওষুধ পার্ক (নির্মানাধীন) মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অবস্থিত। ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ২০০৮ সালে সরকার এই শিল্প পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ২০০ একর জমিতে গড়ে ওঠছে এই প্রকল্পটি। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই শেষ হবে প্রকল্পের কাজ।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন
৮৯.
হোক্কাইডো দ্বীপটি কোথায়-
  1. ক) চীনে
  2. খ) জাপানে
  3. গ) ফিলিপানে
  4. ঘ) ইন্দোনেশীয়ায়
সঠিক উত্তর:
খ) জাপানে
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপানে
ব্যাখ্যা
জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। ৪ টি বড় দ্বীপ হচ্ছে - হনসু, কিউসু, শিকুকো ও হোক্কাইডো।
Source: Worldatlas.com
৯০.
পৃীথিবীর বৃহত্তম মহাদেশ-
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরেশিয়া
  3. গ) এশিয়া
  4. ঘ) উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
গ) এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) এশিয়া
ব্যাখ্যা
আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার। পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
উৎসঃ মাধ্যমিক ভূগোল।
৯১.
সোনালী আঁশের দেশ-
  1. ক) ভারত
  2. খ) শ্রীলংকা
  3. গ) পাকিস্তন
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
Bangladesh is one of the largest jute producing countries in the world. Jute is called the Golden Fibre of Bangladesh.
Source: dhakatribune.com
৯২.
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ-
  1. ক) গ্রিস
  2. খ) মেসোপটিমিয়া
  3. গ) রোম
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) মেসোপটিমিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মেসোপটিমিয়া
ব্যাখ্যা
History of Mesopotamia, history of the region in southwestern Asia where the world’s earliest civilization developed. The name comes from a Greek word meaning “between rivers,” referring to the land between the Tigris and Euphrates rivers, but the region can be broadly defined to include the area that is now eastern Syria, southeastern Turkey, and most of Iraq.
Source: britannica
৯৩.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার-
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) কামরুল হাসান
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) হাশেম খান
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) কামরুল হাসান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন। এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৯৪.
চন্দ্রে অবতরণকারী ১ম মানুষ -
  1. ক) গ্যাগারিন
  2. খ) রিচার্ড এনড্রিন
  3. গ) জন প্লেন
  4. ঘ) নীল আর্মস্ট্রং
সঠিক উত্তর:
ঘ) নীল আর্মস্ট্রং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নীল আর্মস্ট্রং
ব্যাখ্যা
বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক - ১। এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন আলড্রিন চাঁদে অবতরণ করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৯৫.
বাংলা নববর্ষ ১লা বৈশাখ চালু করেন-
  1. ক) ফখরুদ্দিন মোবারক শাহ
  2. খ) ইলিয়াস শাহ
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) শের শাহ
সঠিক উত্তর:
গ) সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট আকবর
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার জন্য সম্রাট আকবর ১৫৮৪ সালে ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা তার সিংহাসন আরোহণ (১৫৫৬ সাল) থেকে গণনা করা শুরু হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৯৬.
গ্রিনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য-
  1. ক) ৬ ঘন্টা
  2. খ) ৮ ঘন্টা
  3. গ) ১০ ঘন্টা
  4. ঘ) ৫ ঘন্টা
সঠিক উত্তর:
ক) ৬ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ ঘন্টা
ব্যাখ্যা
Bangladesh Standard Time is 6 hours ahead of Greenwich Mean Time ( GMT+6 ). Bangladesh Daylight Saving Time is 7 hours ahead of Greenwich Mean Time ( GMT+7 ).
Source: greenwichmeantime.com
৯৭.
কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?
  1. ক) উন্নয়ন অথনীতি
  2. খ) কল্যাণ অথনীতি
  3. গ) আন্তজাতিক বাণিজ্য তত্ত্ব
  4. ঘ) মজুরী তত্ত্ব
সঠিক উত্তর:
খ) কল্যাণ অথনীতি
উত্তর
সঠিক উত্তর:
খ) কল্যাণ অথনীতি
ব্যাখ্যা
প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। ১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
উৎসঃ প্রথম আলো
৯৮.
শ্বেত হস্তীর দেশ-
  1. ক) থাইল্যান্ড
  2. খ) সিংগাপুর
  3. গ) কাপুচিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ক) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) থাইল্যান্ড
ব্যাখ্যা
Thailand is called the country of white elephants due to the large population of white elephants found within the country.
Source: worldatlas.
৯৯.
আন্তর্জাতিক পরিবেশ দিবস-
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৮ সেপ্টেম্বর
  3. গ) ৭ এপ্রিল
  4. ঘ) ৫ জুন
সঠিক উত্তর:
ঘ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ জুন
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
১০০.
শিল্পবিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ড
ব্যাখ্যা
আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে। আঠারো শতকের দ্বিতীয়ার্ধের ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন হিসেবে অভিহিত করেন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা