পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৯ জানুয়ারি, ২০২৪সময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পদের নাম: হিসাব সহকারী/কার্য সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.০১.২০২৪ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৯ জানুয়ারি, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মৌল বিষয় কি?
  1. মুক্তিযুদ্ধ
  2. গৃহযুদ্ধ
  3. বিশ্বযুদ্ধ
  4. ভাষা আন্দোলন
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্য: 
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য।
- এটি রচিত হয়েছে ১৯৭৫ সালে।
- এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।
- কাব্যনাট্যের উল্লেখযোগ্য চরিত্র: মাতব্বর, পির সাহেব, মাতব্বরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণদল ও মুক্তিযোদ্ধারা।

সৈয়দ শামসুল হক: 
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

তাঁর রচিত কাব্যনাট্য:
- নুরুলদীনের সারাজীবন।
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- এখানে এখন।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

সৈয়দ শামসুল হকের প্রবন্ধ:
- হৃৎকলমের টানে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?
  1. 5, 18
  2. 10, 9
  3. 2, 45
  4. 6, 15
সঠিক উত্তর:
10, 9
উত্তর
সঠিক উত্তর:
10, 9
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
মনেকরি,
 সংখ্যা দুটি x  ও  y 

প্রশ্নমতে
x2 + y2 = 181
xy = 90

আমরা জানি
(x + y)2 = x2 + y2 + 2xy
(x + y)2 = 181 + 2 × 90
(x + y)2 = 181 + 180
(x + y)2 = 361
(x + y)2 = 192
(x + y) = 19..................(1)

আবার
(x - y)2 = x2 + y2 - 2xy
(x - y)2 = 181 - 2 × 90
(x - y)2 = 1
x - y = 1......................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 19 + 1
2x = 20
x = 10

(1) ⇒
x + y = 19
10 + y = 19
y = 9

সংখ্যা দুইটি 10, 9
.
দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়?

সমাধান:

- দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়।
- দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ৪টি কোণ তৈরী হয়।
.
1 - (1/x) = 3 হলে, (x2 + 1)/x2 এর মান কত?
  1. 5
  2. 10
  3. 9
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 1 - (1/x) = 3 হলে, (x2 + 1)/x2 এর মান কত?

সমাধান:
1 - 1/x = 3
1 - 3 = 1/x
- 2 = 1/x
x = 1/- 2

(x2 + 1)/x2 = {(1/- 2)2 + 1}/(1/- 2)2
= {(1/4) + 1}/(1/4)
= (5/4)/(1/4)
= 5/4 × 4/1
= 5 
.
চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
  1. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. বিধু শেখর শাস্ত্রী
  3. হরপ্রসাদ শাস্ত্রী
  4. প্রবোধকুমার বাগচী
সঠিক উত্তর:
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
 চর্যাপদ:
- চর্যাপদের ভাষাকে বলা হয় 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা'।
- এ ভাষা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট।
- তাই একে 'আলো-আঁধারি' ভাষাও বলা হয়।
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভপর নয়৷ তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য৷

চর্যপদ বিষয়ক গবেষণা:
• বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।
• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত।
১৯২৬ সালে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'অরিজিন অ্যান্ড ডেভেলোপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।
• ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. সুকুমার সেন, ড. শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে- চর্যাপদ বাংলা ভাষায় রচিত।
• ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
• ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অর্ন্তনিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
• বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচর্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড এ পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৩০ লিটার
  2. ৪০ লিটার
  3. ৫০ লিটার
  4. ৬০ লিটার
সঠিক উত্তর:
৪০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন- ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান-
এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১ / (৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
⇒ ক = ৪০
.
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?
  1. ১৯৯২-১৯৯৭
  2. ১৯৭৩-১৯৭৮
  3. ১৯৭৪-১৯৭৯
  4. ১৯৭৫-১৯৮০
সঠিক উত্তর:
১৯৭৩-১৯৭৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩-১৯৭৮
ব্যাখ্যা
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- ১৯৭২ সালের জানুয়ারি মাসে নবীন রাষ্ট্র হিসেবে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য সরকার পরিকল্পনা কমিশন গঠন করে। 
- যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, দারিদ্র হ্রাস, প্রবৃদ্ধির হার ৩% থেকে ৫.৫%-এ উন্নীত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। 
- খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং ক্রমান্বয়ে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করার উদ্যোগ গ্রহণ করা হয়। 
- এ ছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) ১৯৭৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
.
বাংলাদেশের আর্থিক বছর কোনটি?
  1. জানুয়ারি-ডিসেম্বর
  2. ডিসেম্বর-জানুয়ারি
  3. জুন-জুলাই
  4. জুলাই-জুন
সঠিক উত্তর:
জুলাই-জুন
উত্তর
সঠিক উত্তর:
জুলাই-জুন
ব্যাখ্যা
বাংলাদেশের আর্থিক বছর:
- বাংলাদেশের আর্থিক বছর ধরা হয় জুলাই-জুন।

উল্লেখ্য,
জাতীয় বাজেট ২০২৩-২৪
- বাংলাদেশের অর্থবছর: ১ জুলাই থেকে ৩০ জুন।
- এ বছরের বাজেট: ৫২তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)।
- বাজেটের আকার: ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP): ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
- করমুক্ত আয়সীমা: সাড়ে ৩ লাখ টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬ শতাংশ।

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪।
.
‘খনার বচন’ এর মূলভাব কি?
  1. শুদ্ধ জীবন যাপন রীতি
  2. সামাজিক মঙ্গলবোধ
  3. রাষ্ট্রপরিচালনার নীতি
  4. লৌকিক প্রণয় সঙ্গীত
সঠিক উত্তর:
শুদ্ধ জীবন যাপন রীতি
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধ জীবন যাপন রীতি
ব্যাখ্যা
• খনার বচন এর মূলভাব - শুদ্ধ জীবনযাপন রীতি। 

- খনার বচন বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি। 
- মুখে মুখে প্রচলিত থাকার ফলে তার ভাষাও হয়ে পড়েছে আধুনিক যুগের মত।
- বিষয় হিসেবে ডাক ও খানার বচন পুরানো এবং ছড়া জাতীয় এসব নমুনাকে লোক সাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
- ড. দীনেশচন্দ্র সেন ডাক ও খনার বচন রচনার কাল অষ্টম থেকে দ্বাদশ শতক বিবেচনা করেছেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ এর কতকগুলোকে বৌদ্ধ যুগের রচনা বলে ধারণা করেছেন।


উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১০.
‘সার্বভৌম’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ষ্ণ + সর্বভূমি
  2. সর্বভূমি + ষ্ণ
  3. সার্বভৌম + ম
  4. সার্ব + ভৌম
সঠিক উত্তর:
সর্বভূমি + ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
সর্বভূমি + ষ্ণ
ব্যাখ্যা
- 'সার্বভৌম' শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
- 'সার্বভৌম' শব্দটির প্রকৃতি প্রত্যয় - সর্বভূমি + ষ্ণ।

- দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গসহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়।
যথা:
- পরলোক + ষ্ণিক = পারলৌকিক;
- সুভগ + ষ্য = সৌভাগ্য;
- সর্বভূমি + ষ্ণ = সার্বভৌম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
Which one is a verb?
  1. Advise
  2. Dream
  3. Beautify
  4. All of those
সঠিক উত্তর:
All of those
উত্তর
সঠিক উত্তর:
All of those
ব্যাখ্যা
• Advise (verb)
English Meaning: to give (someone) a recommendation about what should be done.
Bangla Meaning: পরামর্শ/উপদেশ দেওয়া; সুপারিশ করা।

Example: I advise you to reconsider your decision.

→ অন্যদিকে, 'advice' হচ্ছে Noun.

• Dream (noun) (verb)
English Meaning:  to have a series of thoughts, images, or emotions while sleeping: to have a dream.
Bangla Meaning: স্বপ্ন দেখা; কল্পনা করা।

Example: Stop dreaming and get to work!

→ অন্যদিকে, 'dream' Noun হিসেবেও ব্যবহার হয়।

• Beautify (verb)
English Meaning: to make beautiful or add beauty to.
Bangla Meaning: সুন্দর করা।

Example: Planting flowers along the boulevards will help to beautify the town.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?
  1. জিহ্বা
  2. শ্বাসনালী
  3. ফুসফুস
  4. ওষ্ঠ
সঠিক উত্তর:
জিহ্বা
উত্তর
সঠিক উত্তর:
জিহ্বা
ব্যাখ্যা
বাগযন্ত্র: 
- ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলােকে একত্রে বাগযন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত। 

জিভ:
- মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান।
- বাগযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ।
- জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং
- মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১৩.
‘ভুল করা মানুষের স্বভাব’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে-
  1. To err is human.
  2. To err is a human.
  3. To err is humans.
  4. To err are human.
সঠিক উত্তর:
To err is human.
উত্তর
সঠিক উত্তর:
To err is human.
ব্যাখ্যা
• ভুল করা মানুষের স্বভাব।
• বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে- To err is human.

→ to err is human (idiom)
→ Meaning: it is normal for people to make mistakes.

Example Sentence: 
1. To err is human, and we all make mistakes from time to time.
2. It's important to remember that to err is human, and forgiveness is divine.

Source: merriam-webster.
১৪.
x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
  1. 3, - 4
  2. - 3, 4
  3. 3, 4
  4. - 3, - 4
সঠিক উত্তর:
- 3, 4
উত্তর
সঠিক উত্তর:
- 3, 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?

সমাধান:
x2 - x - 12 = 0
x2 - 4x + 3x - 12 = 0
x(x - 4) + 3(x - 4) = 0
(x - 4)(x + 3) = 0

হয় 
x - 4 = 0 
x = 4

অথবা
x + 3 = 0
x = - 3

সমীকরণের মূলদ্বয় 4, - 3
১৫.
‘চেতন’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?
  1. সচেতন
  2. অচেতন
  3. অবচেতন
  4. আসচেতন
সঠিক উত্তর:
অচেতন
উত্তর
সঠিক উত্তর:
অচেতন
ব্যাখ্যা
• ‘চেতন’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে - অচেতন

গুরত্বপূর্ণ বিপরীতশব্দ সমূহ: 
• ধৃষ্ট - নম্র,
• পণ্ড - সফল,
• হরণ - পুরণ,
• স্বমত - পরমত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১৬.
‘স্টপ জেনোসাইড’ কার লেখা?
  1. জহির রায়হান
  2. মুনীর চৌধুরী
  3. অমিয় চক্রবর্তী
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
- 'স্টপ জেনোসাইড' প্রামাণ্যচিত্রের মূল বিষয়বস্তু- 'মুক্তিযুদ্ধ'  
- জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্থানি হানাদার বাহিনীর গণহত্যার যে প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন তার নাম 'স্টপ জেনোসাইড'।

জহির রায়হান:
- তিনি ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন। 
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
- জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।
- তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’।
- তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’।
- তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে। 
 
তাঁর উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস:
১) সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩) বাংলাপিডিয়া। 
১৭.
Which parts of speech is 'Book'?
  1. noun
  2. verb
  3. both noun and verb
  4. adjective
সঠিক উত্তর:
both noun and verb
উত্তর
সঠিক উত্তর:
both noun and verb
ব্যাখ্যা
• 'Book' is both a noun and a verb.
• 'Book' ক্ষেত্রবিশেষে adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে। তবে, এখানে অপশন (গ) = both noun and verb, best answer হিসেবে দাগাতে হবে।

→ book (as a noun)
English Meaning: a set of written sheets of skin or paper or tablets of wood or ivory.
Bangla Meaning: বই; পুস্তক; খাতা।

→ book (as a verb)
English Meaning: to register (something, such as a name) for some future activity or condition (as to engage transportation or reserve lodgings).
Bangla Meaning:  লিপিবদ্ধ করা; খাতায় তোলা।

→ book (as an adjective)
English Meaning: derived from books and not from practical experience.
Bangla Meaning: বই থেকে প্রাপ্ত কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে নয়।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
  1. আর্থ-সামাজিক
  2. ভূ-রাজনৈতিক
  3. সামাজিক- সাংস্কৃতিক
  4. সামাজিক-মানসিক
সঠিক উত্তর:
সামাজিক- সাংস্কৃতিক
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক- সাংস্কৃতিক
ব্যাখ্যা
বাগ্‌ধারা:
- বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্‌ধারা বলে।
- বাগ্‌ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।
- বাগ্‌ধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগ্‌ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা-ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।
- বাগ্‌ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
১৯.
I cannot _____ to pay such high prices.
  1. able
  2. but
  3. try
  4. afford
সঠিক উত্তর:
afford
উত্তর
সঠিক উত্তর:
afford
ব্যাখ্যা
Complete Sentence: I cannot afford to pay such high prices.

• afford (verb)
English Meaning: to manage to bear without serious detriment/ to be able to bear the cost of.
Bangla Meaning: সামর্থ্য থাকা; জোগানো; দেওয়া।

→ Able means the ability to do something and afford means the ability to spend.
→ তাই, এখানে বাক্যের context (অর্থ ব্যয় করার সামর্থ্য না থাকা) অনুযায়ী শূন্যস্থানে afford বসবে।
Example: He'll be able to afford a house next year.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Find the correct sentence:
  1. We write by ink.
  2. We write in ink.
  3. We write with ink.
  4. We write to ink.
সঠিক উত্তর:
We write in ink.
উত্তর
সঠিক উত্তর:
We write in ink.
ব্যাখ্যা
• The correct sentence is - We write in ink.

→ write in (as a noun)
Meaning: a candidate whose name is written in.

→ write in (as a verb)
Meaning: to insert in a document or text.

• write in ink অর্থ কালি ব্যবহার করে/কালি দ্বারা।

write in vs write with:
 → write in something: Please write in pen on both sides of the paper.
 → write with something: I haven't got anything to write with.

আবার,
→ Please write in pen. or Please write in pencil. = This is how I want the writing to appear on the paper—that is, in ink (which is in general not erasable) or pencil writing (which is generally erasable/changeable).

→ Please write with a pen. or Please write with a pencil. = This is the writing implement I want you to use.

Source: 
1. merriam-webster.
2. Oxford Dictionary.
২১.
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২৪০
  2. ৩০০
  3. ৩৬০
  4. ৪৮০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কিলোমিটার। ঐ ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
৩৬০০ সেকেন্ডে যায় ৪৮০০০ মিটার 
∴ ৩০ সেকেন্ডে যায় (৪৮০০০ × ৩০)/৩৬০০ মিটার 
= ৪০০ মিটার

প্রশ্নমতে,
ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৪০০
বা, ১০০ + সেতুর দৈর্ঘ্য = ৪০০
∴ সেতুর দৈর্ঘ্য = ৪০০ - ১০০ = ৩০০ মিটার
২২.
‘ব্রায়ান লারা’ কোন দেশের খেলোয়ার?
  1. অস্ট্রেলিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. জিম্বাবুয়ে
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
ব্রায়ান লারা:
- ব্রায়ান লারা একজন আন্তর্জাতিক ক্রিকেটার।
- তিনি শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।
- তিনি ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটার।

উল্লেখ্য,
- ১৯৮৭–৮৮ সেশনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ব্রায়ান চার্লস লারার।

উৎস: Britannica.
২৩.
‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে সম্পাদনা করেছেন?
  1. ড. আনিসুজ্জামান
  2. ড. আনোয়ার হোসেন
  3. হাসান হাফিজুর রহমান
  4. ড. মুনতাসির মামুন
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ': 'দলিলপত্র  বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর পনেরো খন্ডে রচিত একটি দালিলিক প্রকাশনা।
- এ দলিলপত্রাদি ইতিহাসবিদ অধ্যাপক মফিজুল্লাহ কবীর ও সাংবাদিক হাসান হাফিজুর রহমানের যৌথ নেতৃত্বে একটি প্রামাণ্যকরণ কমিটি কর্তৃক প্রণীত।
- প্রায় সাড়ে তিন লাখ পৃষ্ঠাব্যাপী বিপুলায়তন ও সংগৃহীত উপাত্ত থেকে নির্বাচন করে প্রামাণ্যকরণ কমিটি কর্তৃক অনুমোদনের পর কালপঞ্জি অনুসারে বিভিন্ন খন্ডে প্রকাশ করা হয়।
- বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের উদ্যোগে ১৯৭৩ সালে বাংলা একাডেমীর মাধ্যমে প্রথম স্বাধীনতা যুদ্ধের তথ্য সংগ্রহের প্রকল্প শুরু হয়।
- প্রকাশনা প্রকল্পে কাজ করেছেন দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠিত এক প্রামাণ্যকরণ কমিটি।
- এ খণ্ডগুলোতে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ ও তথ্য-উপাত্ত, স্মৃতিচারণা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি রয়েছে ১৯০৫-৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের বিশাল পটভূমিও।
- সব মিলিয়ে প্রায় ১৫ হাজার পৃষ্ঠার সংকলন। 

উৎস: বাংলাপিডিয়া। 
২৪.
সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?
  1. ১০১
  2. ১০০
  3. ১০২
  4. ১০৪
সঠিক উত্তর:
১০২
উত্তর
সঠিক উত্তর:
১০২
ব্যাখ্যা
রিট:
- রিট শব্দটির অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত আদেশ।
- রিট হল এমন এক আদেশ যার মাধ্যমে আদালত কোন ব্যক্তিকে কোন কাজ করতে বা করা হত বিরত থাকতে নির্দেশ প্রদান করে।

উল্লেখ্য,
- সংক্ষুব্ধ কোন ব্যক্তি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিকার প্রাপ্তির জন্য যে পিটিশন দায়ের করে, তা রিট পিটিশন নামে পরিচিত।
- সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্টতা বলবত করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যাচোলনাকে কার্যকর করতে পারে যা হাইকোর্ট বিভাগের রিট এখতিয়ার নামে পরিচিত।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২৫.
I spent _____ with the patient.
  1. sometimes.
  2. sometime.
  3. some times
  4. some time
সঠিক উত্তর:
some time
উত্তর
সঠিক উত্তর:
some time
ব্যাখ্যা
Complete Sentence:  I spent some time with the patient.

• some time (adverb)
Meaning: কিছু সময়, খানিকটা সময়।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে:
→ sometimes - মাঝে মাঝে;
→ sometime - কোন এক সময়;
→ some times বলে কোনো শব্দ নেই। (অপশন 'গ')
→ সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে some time বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
'His is poor but honest'. In this sentence which is conjunction?
  1. poor
  2. honest
  3. but
  4. he
সঠিক উত্তর:
but
উত্তর
সঠিক উত্তর:
but
ব্যাখ্যা
• 'His is poor but honest'.
• In this sentence but is conjunction.
→ প্রশ্নে উল্লিখিত বাক্যটি একটি Compound Sentence.

Compound Sentence:
- যে বাক্যে একাধিক Principal Clause 'Coordinating Conjunction' দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।

Compound Sentence গঠনের শর্ত হচ্ছে-
- বাক্যে একের অধিক Principal Clause থাকবে।
- বাক্যে এক বা একাধিক Coordinating Conjunction থাকবে।
- and, or, but, both, fewer than, neither, and, not only.... but also, no less than, neither... nor, either... or, otherwise, still, yet, else, nevertheless, on the contrary, while, whereas, only, so, therefore, consequently, for- ইত্যাদি Coordinating Conjunction দ্বারা Compound Sentence গঠিত হয়।
২৭.
Everybody likes flowers, _______?
  1. does he
  2. doesn't
  3. can he
  4. don't they
সঠিক উত্তর:
don't they
উত্তর
সঠিক উত্তর:
don't they
ব্যাখ্যা
Complete Sentence: Everybody likes flowers, don't they?

• Tag question করার নিয়ম- 
→ সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লিখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
→ Statement 'positive' হলে tag question টা 'negative' হবে।
→ আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।
→ Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
→ Tag question এর নিয়ম অনুযায়ী বাক্যটি affirmative- এ আছে তাই, tag question- এ তা negative হয়েছে এবং subject যদি Everyone, Everybody ইত্যাদি থাকে তাহলে they বসে। তাই, এখানে উত্তর হবে don't they.

Example Sentence:
1. She's coming to the party, isn't she?
2. You enjoyed the movie, didn't you?
3. They haven't met before, have they?
4. We can rely on him, can't we?
২৮.
কোন পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো। যদি আরো ১৪ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার ৭৫% হতো। পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ২০০ জন
  2. ১৫০ জন
  3. ২৫০ জন
  4. ৩০০ জন
সঠিক উত্তর:
২০০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো। যদি আরো ১৪ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার ৭৫% হতো। পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
শতকরা বেশি পাশ =৭৫ -৬৮ = ৭%

৭ জন বেশি পাশ করলে পরীক্ষার্থী হয় ১০০ জন
১ জন বেশি পাশ করলে পরীক্ষার্থী হয় ১০০/৭ জন
১৪ জন বেশি পাশ করলে পরীক্ষার্থী হয় (১০০ × ১৪)/৭
= ২০০ জন
২৯.
Which is a correct sentence?
  1. I shall avail myself of the opportunity.
  2. I shall avail of the opportunity.
  3. I shall avail for the opportunity.
  4. I shall avail the opportunity.
সঠিক উত্তর:
I shall avail myself of the opportunity.
উত্তর
সঠিক উত্তর:
I shall avail myself of the opportunity.
ব্যাখ্যা
Correct Sentence: I shall avail myself of the opportunity.

• avail yourself of something
(phrasal verb)
English Meaning: to make use of something.
Bangla Meaning: কাজে লাগানো বা (সুযোগের) সদ্ব্যবহার করা।

→ Enjoy, avail, absent ইত্যাদি verb গুলোর পর subject অনুযায়ী reflexive pronoun বসাতে হয়।
৩০.
The antonym of the word 'Private' is
  1. Covert
  2. Personal
  3. Public
  4. Concealed
সঠিক উত্তর:
Public
উত্তর
সঠিক উত্তর:
Public
ব্যাখ্যা
• The antonym of the word 'Private' is Public.

• Private (adjective) (noun)
English Meaning: intended for or restricted to the use of a particular person, group, or class.
Bangla Meaning: এক ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি সম্বন্ধীয় কিংবা তাদের ব্যবহারের জন্য, সাধারণভাবে সকলের জন্য নয়; একান্ত; প্রাতিজনিক; ব্যক্তিগত।


অন্যদিকে,
→ Covert - লুক্কায়িত; চাপা; ঝোপঝাড়।
→ Personal -  ব্যক্তিগত; নিজস্ব; কোনো বিশেষ ব্যক্তির।
→ Public - জনসাধারণ বা সর্বসাধারণ সম্বন্ধীয়।
→ Concealed - গ্রথিতকরণ; পরস্পর সংগ্রথিত বস্তু বা ঘটনা মালা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
‘পদ্মা সেতু’ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
  1. মুন্সিগঞ্জ ও মাদারীপুর।
  2. শরীয়তপুর ও মুন্সিগঞ্জ।
  3. মাদারীপুর ও শরীয়তপুর।
  4. কোনটি নয়।
সঠিক উত্তর:
শরীয়তপুর ও মুন্সিগঞ্জ।
উত্তর
সঠিক উত্তর:
শরীয়তপুর ও মুন্সিগঞ্জ।
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার ।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: i) ২৫ জুন, ২০২২, The Daily Star বাংলা।
         ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৩২.
Which of the following spelling correct?
  1. Awetism
  2. Auotism
  3. Autism
  4. Auestim
সঠিক উত্তর:
Autism
উত্তর
সঠিক উত্তর:
Autism
ব্যাখ্যা
• The correct spelling is- Autism. (অপশন 'গ')

• Autism (noun).
English Meaning: a variable developmental disorder that appears by age three and is characterized especially by difficulties in forming and maintaining social relationships, by impairment of the ability to communicate verbally or nonverbally, and by repetitive behaviour patterns and restricted interests and activities.
Bangla Meaning: শিশুদের কঠিন মানসিক পীড়াবিশেষ- এতে শিশুরা অস্বাভাবিকভাবে নিজের মধ্যে গুটিয়ে থাকে; আত্মসংবৃতি।

Example Sentence:
- Autism is a neurodevelopmental disorder that affects social interaction, communication, and behaviour.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Fill in the blank: I wish, I _______ the wings of a bird.
  1. have
  2. had
  3. were
  4. was
সঠিক উত্তর:
had
উত্তর
সঠিক উত্তর:
had
ব্যাখ্যা
Complete Sentence: I wish, I had the wings of a bird. 

• I wish (exclamation)
Meaning: spoken used to say that something is not true, but you wish it was.

wish + past simple is used to express that we want a situation in the present (or future) to be different.

Example Sentence:
1. I wish I spoke Italian. (I don't speak Italian)
2. I wish I had a big car. (I don't have a big car)
3. I wish I had the wings of a bird. (I don't have it) 
4. I wish I met you ten years earlier. (I meet you today)
৩৪.
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
  1. নাফ নদীতে
  2. যমুনা নদীতে
  3. সন্দ্বীপ চ্যানেলে
  4. বঙ্গোপসাগর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড:
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)  খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।
- সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। 
- গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
-  সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত। 

উৎস: বাংলাপিডিয়া। 
৩৫.
'ডাক্তার ডাক' বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে?
  1. Call to doctor.
  2. Call in a doctor.
  3. Call in doctor.
  4. Call doctor.
সঠিক উত্তর:
Call in a doctor.
উত্তর
সঠিক উত্তর:
Call in a doctor.
ব্যাখ্যা
• ডাক্তার ডাক।
Translation: Call in a doctor.

• Call someone in
(phrasal verb).
English Meaning - To ask someone to come to help in a difficult situation. 
Bangla Meaning - কাউকে ডাকা, বা তলব করা।

এছাড়াও, 
Call for - প্রয়োজনীয়/আবশ্যক হওয়া।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
x + y = 7 এবং xy = 12 হলে, x3 + y3 এর মান কত?
  1. 91
  2. 81
  3. 101
  4. 85
সঠিক উত্তর:
91
উত্তর
সঠিক উত্তর:
91
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 12 হলে, x3 + y3 এর মান কত?

সমাধান:
x + y = 7
xy = 12 

x3 + y3  = (x + y)3 - 3xy(x + y)
= 73 - 3 × 12 × 7
= 343 - 252
= 91 
৩৭.
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ৪১৮৫
  2. ৪৫৭৫
  3. ৪২৬৫
  4. ৪৩৬৫
সঠিক উত্তর:
৪১৮৫
উত্তর
সঠিক উত্তর:
৪১৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৫২১০
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ৪ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৫

পার্থক্য = ৫২১০ - ১০২৫
= ৪১৮৫
৩৮.
শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
  1. বিধ্বস্ত নীলিমা
  2. কালে ধূলোয় খেলা
  3. বন্দী শিবির থেকে
  4. নিজ বাসভূমে
সঠিক উত্তর:
কালে ধূলোয় খেলা
উত্তর
সঠিক উত্তর:
কালে ধূলোয় খেলা
ব্যাখ্যা
'কালের ধুলোয় লেখা’ আত্মস্মৃতি:
- 'কালের ধুলোয় লেখা' (২০০৪) শামসুর রাহমান রচিত একটি আত্মস্মৃতি।
- 'কালের ধুলোয় লেখা' তাঁর আত্মজীবনীতে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি শুধু নয়, বৈশ্বিক পটভূমিতে কাছ থেকে দেখা বাঙালির গণ-সংস্কৃতির ইতিহাস যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রতিভাত হয়েছে তার কাব্যসত্তার ভেতর- বাহির।
- এই গ্রন্থে জীবনে ঘটেছে এমন কোনো ঘটনাকে লুকোতে চান নি তিনি। মুখোমুখি হয়েছেন বারবার।
- বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুর রাহমান অনেক অজানা ইতিহাসকে খোলসা করেছেন স্পষ্টভাবে যার মধ্য দিয়ে বিশুদ্ধ সত্যাশ্রয়ী আত্মজীবনী লেখার একটি সংস্কৃতি চালু করেন।

শামসুর রাহমান:
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩৯.
‘লিসবন’ কোন দেশের রাজধানী?
  1. ইউক্রেন
  2. ইসরাইল
  3. পর্তুগাল
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
রাজধানী:
- পর্তুগালের রাজধানী লিসবন।

উল্লেখ্য,
- ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইসরায়েলের রাজধানী জেরুসালেম।
- মিয়ানমারের রাজধানী নাইপিদো।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।
- ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি।
- ইয়েমেনের রাজধানী সানা।

উৎস: Britannica.
৪০.
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. ΒΕΡΖΑ
  2. BIDA
  3. BEZA
  4. BAZA
সঠিক উত্তর:
BEZA
উত্তর
সঠিক উত্তর:
BEZA
ব্যাখ্যা
BEZA:
- BEZA-এর পূর্ণরূপ: Bangladesh Economic Zones Authority.
- বেজা বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন- ২০১০ অধ্যাদেশ দ্বারা গঠিত।
- এটি একটি সরকারি প্রতিষ্ঠান। 
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর বিধানানুসারে ৯ নভেম্বর ২০১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠিত হয়।
- দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উত্‍পাদন এবং রপ্তানী বৃদ্ধি ও বহুমুখীকরণে উত্‍সাহ প্রদানের লক্ষ্যে পশ্চাত্‍পদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সকল এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করাই হলো বেজার মূল লক্ষ্য।
- দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধানের জন্য একজন নির্বাহী চেয়ারম্যান এবং তিন জন নির্বাহী সদস্য সমন্বয়ে বেজার নির্বাহী বোর্ড গঠিত। 

উৎস: বেজা ওয়েবসাইট। 
৪১.
সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. কাতার
  2. রাশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৪২.
What is the verb of 'ability'?
  1. Ableness
  2. Enable
  3. Ably
  4. Able
সঠিক উত্তর:
Enable
উত্তর
সঠিক উত্তর:
Enable
ব্যাখ্যা
• The verb of 'ability' is - Enable.

• Ability (Noun)
Meaning: সামর্থ্য; সক্ষমতা।

অপশন আলোচনা:
→ Ableness (noun) - সক্ষমতা।
→ Enable (verb) - সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
→ Ably (Adverb) - দক্ষ; পটু।
→ Able (Adjective) - কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৩.
৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১,২০০
  2. ৬০০
  3. ১,০০০
  4. ৮০০
সঠিক উত্তর:
৬০০
উত্তর
সঠিক উত্তর:
৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার
বাগানের প্রস্থ = ২০ মিটার।

বাগানের ক্ষেত্রফল =  ৩০ × ২০ মিটার
= ৬০০ বর্গ মিটার

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + ( ২ × ৫) = ৪০ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + ( ২ × ৫) = ৩০ মিটার

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩০  ×  ৪০ বর্গমিটার
= ১২০০ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (১২০০ - ৬০০) বর্গমিটার
৪৪.
কে বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদ নন?
  1. সালাম
  2. জব্বার
  3. বরকত
  4. আসাদ
সঠিক উত্তর:
আসাদ
উত্তর
সঠিক উত্তর:
আসাদ
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেনসঃ
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।

উল্লেখ্য,
- শহিদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহিদ ছাত্রনেতা।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
         ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৪৫.
Finding the correct spelling:
  1. Leutenant
  2. Leftenant
  3. Lieutenant
  4. Leiutenant
সঠিক উত্তর:
Lieutenant
উত্তর
সঠিক উত্তর:
Lieutenant
ব্যাখ্যা
• The correct spelling is- Lieutenant. (অপশন 'গ')

• Lieutenant (noun).
English Meaning: (the title of) an officer of middle rank in the armed forces.
Bangla Meaning: নির্দিষ্ট পদমর্যাদার সেনাবাহিনীর অফিসার।

Example Sentence:
- He was promoted to the rank of lieutenant.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
  1. 12
  2. 48
  3. 36
  4. 144
সঠিক উত্তর:
144
উত্তর
সঠিক উত্তর:
144
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪৭.
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত?
  1. ফেনী
  2. কক্সবাজার
  3. চট্টগ্রাম
  4. a এবং c
সঠিক উত্তর:
a এবং c
উত্তর
সঠিক উত্তর:
a এবং c
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর:
-চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় প্রায় ৩০,০০০ একর জমির উপর দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অবস্থিত।
- এ শিল্পনগরে বেপজা অর্থনৈতিক অঞ্চল, বিজিএমইএ গার্মেন্টস পার্ক, পিপিপি অর্থনৈতিক অঞ্চল এবং এশিয়ান পেইন্টস, নিপ্পন- ম্যাকডোনাল্ড স্টিল, বিএসআরএমসহ ৫৬টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে এ পর্যন্ত ৬,০৭৯ একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। 
- এখানে প্রায় ৭ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। 
- সুবৃহৎ পরিসরের এ শিল্পনগরকে স্বয়ংসম্পূর্ণ বিনিয়োগ ও ব্যবসা-বান্ধব বহুমাত্রিক শিল্প-বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার জন্য পর্যায়ক্রমে সমুদ্র ও বিমান বন্দর, এলএনজি টার্মিনাল, বাণিজ্যিক কেন্দ্র নির্মাণসহ শিল্প ও বাণিজ্যের নিয়ামক সকল ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।

উৎস: বেপজা ওয়েবসাইট।
৪৮.
বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
  1. রাজা রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. মৃত্যঞ্জয় বিদ্যালংকার
  4. দেবেন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 
- কোলকাতায় সংস্কৃতি কলেজে অধ্যয়নকালে তার অগাধ পান্ডিত্য ও মেধার স্বীকৃতি স্বরুপ শিক্ষক মন্ডলী তাঁকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাগরের অমরকীর্তি হিন্দু বিধবা বিবাহ প্রচলন।
- ১৮২৯ সালে প্রণীত সতীদাহ প্রথা উচ্ছেদ আইনের ফলে হিন্দু বিধবারা সহমরণ থেকে মুক্তি পেলেও বিধবা বিবাহের রীতি না থাকায় বিধবারা মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।
- ১৮৫৫ সালের ৪ঠা অক্টোবর তিনি হিন্দু সমাজের বিভিন্ন স্তরের ৯৮৭ জনের স্বাক্ষরিত একখানা স্মারকলিপি ভারত সরকারের নিকট পেশ করেন। 
- লর্ড ডার্লহৌসীর সহায়তায় ১৮৫৬ সালের ২৬শে জুলাই বিধবা বিবাহ আইন পাস হলেও তা বাস্তবায়ন সহজ হয়নি।
- ১৮৭০ সালের ১১ই আগষ্ট নিজ পুত্র নারায়নচন্দ্র বন্দোপাধ্যায়ের বিয়ের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন।

উল্লেখ্য,
- বহুবিবাহ এবং বাল্য বিবাহ রোধেও তিনি প্রয়াস চালান।

উৎস: সমাজকল্যাণ ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কে বলেছেন?
  1. চণ্ডীদাস
  2. বিদ্যাপতি
  3. রামকৃষ্ণ পরমহংস
  4. বিবেকানন্দ
সঠিক উত্তর:
চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীদাস
ব্যাখ্যা
• সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই' বলেছেন - চণ্ডীদাস

চন্ডীদাস:
- চন্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।
- চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস।
- চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন।
- তিনি চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন এবং জাতিতে ছিলেন ব্রাহ্মণ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০.
বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি
  1. কাহ্নপা
  2. লুইপা
  3. সরহপা
  4. শবরপা
সঠিক উত্তর:
শবরপা
উত্তর
সঠিক উত্তর:
শবরপা
ব্যাখ্যা
- শবরপা এর জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে। 
- সেই সূত্রে শবরপা চর্যাপদের কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি 'বাংলা দেশে'র লোক।
- শবরপা চর্যাপদের প্রথম টিকাকার লুইপা এর গুরু ছিলেন।
- শবরপা নিজে নাগার্জুনের শিষ্য ছিলেন।
- চর্যাপদের ২৮ ও ৫০ নং পদ তাঁর রচনা।

অন্যদিকে,
- চর্যাপদের আদি চর্যাকার/বাংলা সাহিত্যের প্রথম কবি/চর্যাপদের প্রথম পদের রচয়িতা - লুইপা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫১.
বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্নগুলোর মধ্যে ‘উদ্ধারচিহ্ন’ এর কাজ কী?
  1. বিস্ময় প্রকাশ
  2. শব্দসংক্ষেপ
  3. উদাহরণ উপস্থাপন করা
  4. উদ্ধৃত করা
সঠিক উত্তর:
উদ্ধৃত করা
উত্তর
সঠিক উত্তর:
উদ্ধৃত করা
ব্যাখ্যা
উদ্ধারচিহ্ন ('-'), ("-"):
- কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধারচিহ্নের ব্যবহার হয়।
- উদ্ধারচিহ্ন দুই রকম: একক ও দ্বৈত।
যেমন:
- 'সিরাজউদ্দৌলা' একটি ঐতিহাসিক নাটক।
- আমাদের কণ্ঠ শুনে প্রিয়ন্তি ঘর থেকে বেরিয়ে এল, "ও আপনারা এসে গেছেন! বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো?"

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
৫২.
নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
  1. আমানত গ্রহণ
  2. নোট ছাপানো
  3. ঋণদান
  4. মুনাফা অর্জন
সঠিক উত্তর:
নোট ছাপানো
উত্তর
সঠিক উত্তর:
নোট ছাপানো
ব্যাখ্যা
বাণিজ্যিক ব্যাংক:
- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
-  ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত, ৪৩টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী:
- আমানত গ্রহণ,
- অর্থ উত্তোলনের সুযোগ
- ঋণদান,
- বিনিয়োগ,
- ঋণ আমানত সৃষ্টি,
- বিনিময়ের মাধ্যম সৃষ্টি,
- মূলধন গঠন,
- বিল বাট্টাকরণ,
- কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দান,
- অর্থ স্থানান্তর,
- তথ্য সরবরা,
- পরামর্শ প্রদান,
- আধুনিক প্রযুক্তিগত সেবা প্রদান,
- আর্থিক সচ্ছলতার সনদ প্রদান,
- অর্থ ও সম্পদের নিরাপত্তা,
- অর্থ আদায় ও পরিশোধ,
- বৈদেশিক বাণিজ্যে সহায়তা,
- সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়,
- অবলেখক হিসেবে কাজ,
- অছি হিসেবে কাজ,
- কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি,
- গোপনীয়তা রক্ষা।

উল্লেখ্য,
- 'নোট ছাপানো' বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়।

উৎস: i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৫৩.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংকে অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ২৫
  3. ৪৭
  4. ১৪
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংকে অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দশক স্থানীয় অংক ক
একক স্থানীয় অংক (ক + ৩)
∴সংখ্যাটি = ১০ক + (ক + ৩)
= ১১ক + ৩

শর্তানুসারে,
১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪
বা, ১১ক + ৩ = ৩(২ক + ৩) + ৪
বা ১১ক = ৬ক + ৯ + ৪ - ৩
বা ৫ক = ১০
ক = ২

সংখ্যাটি = ১১× ২ + ৩
= ২৫
৫৪.
Smoking is detrimental _____ health.
  1. for
  2. with
  3. to
  4. after
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: Smoking is detrimental to health.

• Detrimental (adjective)
English Meaning:
→ detrimental effect/impact: These chemicals have a detrimental effect/impact on the environment.
→ detrimental to: Their decision could be detrimental to the future of the company.
→ detrimental এর পর preposition 'to' বসে।

Bangla Meaning: ক্ষতিকর।

Example Sentence:
1. Smoking is known to be detrimental to lung health, increasing the risk of respiratory diseases
2. Lack of exercise and a sedentary lifestyle can be detrimental to cardiovascular health.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৫৫.
জাতীয় শোক দিবস-
  1. ২৬ মার্চ
  2. ১৫ আগস্ট
  3. ১৬ ডিসেম্বর
  4. ২১ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
১৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
১৫ আগস্ট
ব্যাখ্যা
জাতীয় শোক দিবস:
- জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
- প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়।
- এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
- তাই এই দিন জাতীয় শোক দিবস পালিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৬.
‘হনন করার ইচ্ছা’- এর বাক্য সংকোচন কোনটি?
  1. হন্তা
  2. দুস্তর
  3. জিঘাংসা
  4. জিতেন্দ্রিয়
সঠিক উত্তর:
জিঘাংসা
উত্তর
সঠিক উত্তর:
জিঘাংসা
ব্যাখ্যা
• 'হনন করার ইচ্ছা'-এর বাক্য সংকোচন - জিঘাংসা

অন্যদিকে,
- 'ইন্দ্রিয়কে জয় করেন যে' এর বাক্য সংকোচন - জিতেন্দ্রিয়।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: 
• 'ধনুকের ধ্বনি' এর বাক্য সংকোচন - টঙ্কার।
• 'অলঙ্কারের ধ্বনি' এর বাক্য সংকোচন - শিঞ্জন।
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর বাক্য সংকোচন - ঝংকার।
• 'নূপুরের ধ্বনি' এর বাক্য সংকোচন - নিক্বণ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৫৭.
১২ জন কৃষকের একটি জমির ফসল কাটতে ১৪ দিন লাগল। ২১ জন কৃষকের ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
  1. ৬ দিন
  2. ৮ দিন
  3. ৯ দিন
  4. ১১ দিন
সঠিক উত্তর:
৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন কৃষকের একটি জমির ফসল কাটতে ১৪ দিন লাগল। ২১ জন কৃষকের ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?

সমাধান:
১২ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে ১৪ দিন
১ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে ১৪ × ১২ দিন
২১ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে (১৪ × ১২)/২১ দিন
= ৮ দিন
৫৮.
১ + ৩ + ৫ + ................ + ১৯ = কত?
  1. ৯৮
  2. ১০১
  3. ৯৯
  4. ১০০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৩ + ৫ + ...................... + ১৯ = কত?

সমাধান: 
এখানে
১ম পদ a = 1
সাধারণ অন্তর d = 3 - 1 = 2
n তম পদ = 19

আমরা জানি
n তম পদ = a + (n - 1)d
19  = 1 + (n - 1)2
19 = 1 + 2n - 2
19 = 2n - 1
2n = 20
n = 10 

n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
10তম পদের সমষ্টি = (10/2){2a + (10 - 1)d}
= 5 {2 . 1 + 9 . 2}
= 5 × 20
= 100
৫৯.
‘তটিনি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. কল্লোলিনী
  2. নির্ঝরনী
  3. প্রবাহিনী
  4. বনিতা
সঠিক উত্তর:
বনিতা
উত্তর
সঠিক উত্তর:
বনিতা
ব্যাখ্যা
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী, নির্ঝরিণী, কল্লোলিনী।

অন্যদিকে,
• 'বনিতা' 
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ। 
অর্থ:
- স্ত্রী, পত্নী, নারী।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬০.
He was _____ to die.
  1. in
  2. since
  3. from
  4. about
সঠিক উত্তর:
about
উত্তর
সঠিক উত্তর:
about
ব্যাখ্যা
Complete Sentence: He was about to die.

→ "be about to die" means "to be close to death."
→ In general "to be about to" is a way to introduce an action that is going to be done very soon.
→ অর্থাৎ, খুব শীঘ্রই কিছু হতে যাচ্ছে বুঝাতে 'about to' ব্যবহৃত হয়।
→ "I'm about to eat." means "I'm going to eat soon"

Example:
1. She was about to leave for the airport.
2. They were about to announce the winner of the competition.
3. The chef was about to add the final touch to the masterpiece dish.
4. We were about to board the train when it suddenly arrived.
৬১.
I congratulated him _____ his success.
  1. for
  2. on
  3. to
  4. at
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Complete Sentence: I congratulated him on his success.

• congratulate (verb)
English Meaning: to express vicarious pleasure to (a person) on the occasion of success or good fortune.
Bangla Meaning:  অভিনন্দন জানানো।

Example Sentence:
1. I'd like to congratulate you on your success.
2. She congratulated us on our test results.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৬২.
Do you mind if I _____ a phone call?
  1. do
  2. make
  3. done
  4. making
সঠিক উত্তর:
make
উত্তর
সঠিক উত্তর:
make
ব্যাখ্যা
Complete Sentence: Do you mind if I make a phone call?

অপশন (ক) "Do you mind if I do a phone call?"
→ The use of "do" in this context is not appropriate. 

b) "Do you mind if I make a phone call?"
→ "Make" is the appropriate verb when referring to the action of initiating or placing a phone call.

অর্থাৎ, এখানে, বাক্যের context অনুযায়ী শূন্যস্থানে make বসবে।

• do you mind
Meaning: used to say to someone that you are annoyed with them because of something they have just done or said.
৬৩.
‘সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে’- কার রচনা-
  1. রজনীকান্ত সেন
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. কামিনী রায়
  4. দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
কামিনী রায়
উত্তর
সঠিক উত্তর:
কামিনী রায়
ব্যাখ্যা

- প্রশ্নে উল্লিখিত লাইন দুটি কবি কামিনী রায় রচিত "সুখ" কবিতা থেকে গৃহীত হয়েছে।

সুখ- কবিতা
কামিনী রায়
"আপনারে লয়ে বিব্রত রহিতে 
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।"

কামিনী রায়: 

- কামিনী রায় কবি ও সমাজকর্মী।
- ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চণ্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক  উপন্যাস লেখক ও পেশায় বিচারক। 
-  তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ সালে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা লিখে দেন।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো:
- নির্মাল্য,
- পৌরাণিকী,
- গুঞ্জন (শিশুকাব্য),
- ধর্ম্মপুত্র (অনুবাদ),
- মাল্য ও নির্মাল্য,
- অশোকসঙ্গীত (সনেট),
- অম্বা (নাটক)।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৬৪.
‘পাখির নীড়ের মত চোখ’ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?
  1. বিষ্ণু দে
  2. অমিয় চক্রবর্তী
  3. সুধীন দত্ত
  4. জীবনানন্দ দাস
সঠিক উত্তর:
জীবনানন্দ দাস
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাস
ব্যাখ্যা
বনলতা সেন
জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- জীবনানন্দ বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক (১৯১৫),  বি এম কলেজ থেকে আই.এ (১৯১৭) এবং কলকাতার  প্রেসিডেন্সি কলেজ       থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ (১৯১৯) ও ইংরেজিতে এম.এ (১৯২১) পাস করেন।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

- জীবনানন্দ দাশের উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।
প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
তিন ভাই বোনের বয়সের গড় ১৬ বছর। যদি পিতাসহ তিন ভাই বোনের বয়সের গড় ২৫ বছর হয়, তাহলে পিতার বয়স কত?
  1. ৪৮ বছর
  2. ৫০ বছর
  3. ৫২ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন ভাই বোনের বয়সের গড় ১৬ বছর। যদি পিতাসহ তিন ভাই বোনের বয়সের গড় ২৫ বছর হয়, তাহলে পিতার বয়স কত?

সমাধান:
তিন ভাই বোনের বয়সের গড় ১৬ বছর
তিন ভাই বোনের বয়সের সমষ্টি = (১৬ × ৩) = ৪৮

 পিতা সহ তাদের বয়সের সমষ্টি = (২৫ × ৪) = ১০০
 পিতার বয়স = (১০০ - ৪৮) বছর
= ৫২ বছর
৬৬.
কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি?
  1. ভাঙ্গার গান
  2. প্রলয় শিখা
  3. বিষের বাঁশি
  4. যুগবানী
সঠিক উত্তর:
যুগবানী
উত্তর
সঠিক উত্তর:
যুগবানী
ব্যাখ্যা
- সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' গ্রন্থে কাজী নজরুলের ৫টি নিষিদ্ধ গ্রন্থের কথা উল্লেখ করেছেন।
- কাজী নজরুল ইসলামের 'যুগবাণী' প্রবন্ধটি ১৯২২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল। 

অন্যদিকে,
- কাজী নজরুল ইসলামের 'বিষের বাঁশি' (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয়- ১৯২৪ সালে। 
- কাজী নজরুল ইসলামের 'ভাঙ্গার গান' (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয়- ১৯২৪ সালে। 
- কাজী নজরুল ইসলামের 'প্রলয়শিখা'  (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয়- ১৯৩০ সালে।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
‘নিবৃত’ ও ‘নিভৃত’ - শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
  1. উচ্চারণে
  2. বানানে
  3. অর্থে
  4. শব্দশ্রেণিতে
সঠিক উত্তর:
উচ্চারণে
উত্তর
সঠিক উত্তর:
উচ্চারণে
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'নিবৃত' ও 'নিভৃত' শব্দজোড়টিতে উচ্চারণে মিল রয়েছে।
- তবে ব্যবহারিকভাবে উভয়ই ভিন্ন অর্থ বহন করে।

- নিবৃত শব্দের অর্থ - আবৃত।
- নিভৃত শব্দের অর্থ - গোপন।
অর্থাৎ উভয় শব্দ উচ্চারণে এক হলেও অর্থের দিক হতে ভিন্ন।

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড়:
বিচি – বীজ
বীচি – ঢেউ

বিত্ত – ধন
বৃত্ত – গোলাকার।

বিনা – ব্যতীত।
বীণা – বাদ্যযন্ত্র বিশেষ।

বিশ – ২০ সংখ্যা।
বিষ – গরল

বিস্মিত – চমৎকৃত।
বিস্মৃত – ভুলে যাওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬৮.
Find the correct spelling:
  1. repitition
  2. repeatition
  3. repetition
  4. ropeatition
সঠিক উত্তর:
repetition
উত্তর
সঠিক উত্তর:
repetition
ব্যাখ্যা
• The correct spelling is- repetition. (অপশন 'গ')

• repetition (noun).
English Meaning: the act or an instance of repeating or being repeated.
Bangla Meaning: পুনরাবৃত্তি; বারবার ঘটা।

Example Sentence:
- Sometimes repetition is necessary to drive a point home.
- Children's songs involve lots of repetition.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৬৯.
পৃথিবীর বৃহত্তম হ্রদ ‘কাস্পিয়ান সাগর’ কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. উত্তর আমেরিকা
  3. এশিয়া
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা
কাস্পিয়ান সাগর:
- কাস্পিয়ান সাগর আয়তনে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির জলাশয়।
- একে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
- এটি এশিয়া মহাদেশে অবস্থিত।
- এটি এশিয়া-ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।
- এর উত্তরে কাজাখস্তান, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং দক্ষিণ-পূর্বে তুর্কমেনিস্তান ঘিরে আছে।
- কাস্পিয়ান সাগরের আয়তন ৩,৮৬,৪০০ বর্গ কিলোমিটার।

উৎস: Britannica.
৭০.
২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কত তম?
  1. ১২
  2. ১১
  3. ১৩
  4. ১০
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে।
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে দলটি।
- টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য সেদিন শপথ নেন ১০ জানুয়ারি।
- নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী।
- মোট মন্ত্রিসভার সদস্য ৩৭ জন।
- প্রধানমন্ত্রী ছাড়াও এবার মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

উৎস: ১১ জানুয়ারি, ২০২৪, কালের কন্ঠ।