পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
ভূগোল ও নৈতিকতা সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
বায়ুমন্ডলের স্তর কয়টি?
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৭ টি
ব্যাখ্যা
ভূপৃষ্ঠ থেকে উর্ধ্বে ১০০০০ কি.মি. পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত। তবে বায়ুমন্ডলের ৯৭ ভাগ উপাদানই ৩০ কি.মি. এর মধ্যে অবস্থিত। বায়ুমন্ডলে মোট ৫ টি উপাদান রয়েছে। এগুলো হলো ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমডল এবং এক্সোমন্ডল। প্রথম তিনটি সমমন্ডল এবং শেষের দুইটি বিষমমন্ডলে অবস্থিত। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
কোন বায়ুতে জলীয়বাষ্প থাকে না?
  1. ক) আর্দ্র বায়ু
  2. খ) শুষ্ক বায়ু
  3. গ) সম্পৃক্ত বায়ু
  4. ঘ) পরিপৃক্ত বায়ু
ব্যাখ্যা
শুষ্ক বায়ুতে জলীয়বাষ্প থাকে না। আর্দ্র বায়ু জলীয়বাষ্প পূর্ণ থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু হলো সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
নিরক্ষীয় অঞ্চলে কোন প্রক্রিয়ায় সারাবছর বৃষ্টি হয়?
  1. ক) শৈলোৎক্ষেপ
  2. খ) ঘূর্ণি
  3. গ) পরিচলন
  4. ঘ) বিকিরণ
ব্যাখ্যা
পরিচলন প্রক্রিয়ায় উত্তাপে পানি জলীয়বাষ্প হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় এবং সেখানে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় সারাবছরই সকালে অথবা সন্ধ্যায় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টি হয়। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
কোনটি স্থানীয় বায়ু-
  1. ক) পশ্চিমা বায়ু
  2. খ) মৌসুমি বায়ু
  3. গ) সায়মুম বায়ু
  4. ঘ) মেরুবায়ু
ব্যাখ্যা
সায়মুম হলো আরব মালভূমিতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু। আরো কয়েকটি স্থানীয় বায়ু হলোঃ খামসিন (মরক্কো), সিরক্কো (উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালি), মিস্ট্রাল (ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি), চিনুক (রকি পর্বত), পাম্পেরু (আর্জেন্টিনা ও উরুগুয়ে), লু (ভারতীয় উপমহাদেশ) ইত্যাদি।
.
বিগত এক শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে?
  1. ক) ২°
  2. খ) ১°
  3. গ) ০.৮°
  4. ঘ) ০.৬°
ব্যাখ্যা
বিজ্ঞানীদের হিসাবমতে বিংশ শতাব্দীর শুরুর তুলনায় একবিংশ শতাব্দীর প্রারম্ভে বৈশ্বিক তাপমাত্রা ০.৬° সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। একবিংশ শতাব্দীর শেষে বৈশ্বিক তাপমাত্রা ২.৫° থেকে ৫.৫° বৃদ্ধি পেতে পারে। এতে মেরুঅঞ্চল ও গ্রিনল্যান্ডে সঞ্চিত থাকা বরফ গলে পৃথিবীর নিম্নাঞ্চল সমুদ্রে বিলিন হয়ে যেতে পারে। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
অর্থকরী ফসল নয় কোনটি?
  1. ক) ফুল
  2. খ) তুলা
  3. গ) তামাক
  4. ঘ) তেলবীজ
ব্যাখ্যা
যেসব ফসল সরাসরি বিক্রির জন্যে চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থকরী ফসলগুলো হলোঃ পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল। অন্যদিকে ধান, গম, ভুট্টা, তেলবীজ, আলু, সবজী, ফলমূল ইত্যাদি হলো খাদ্যশস্য। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
বাংলাদেশে সম্প্রতি কোন খনিজ সম্পদটি আবিষ্কৃত হয়?
  1. ক) তেল
  2. খ) লোহা
  3. গ) সোনা
  4. ঘ) তামা
ব্যাখ্যা
সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে দেশের প্রথম লোহা খনি আবিষ্কার করে ভূতাত্ত্বিক জরিপ অদিদপ্তর বা জিএসবি। ১৮ জুন ২০১৯ এ খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে উন্নত মানের ম্যাগনেটাইট রয়েছে বলে জিএসবি জানায়। বাংলাদেশে সোনা বা তামার খনি নেই। ১৯৮৬ সালে দেশে প্রথম সিলেটের হরিপুরে তেল আবিষ্কৃত হয়।(সূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৮ জুন ২০১৯ এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
  1. ক) যমুনা ফার্টি. কো. লি.
  2. খ) চিটাগাং ইউরিয়া ফার্টি. ফ্যাক্টরি লি.
  3. গ) শাহজালাল ফার্টি. কো. লি.
  4. ঘ) পলাশ ইউরিয়া ফার্টি. লি.
ব্যাখ্যা
উৎপাদন অনুসারে দেশের সবচেয়ে বড় সার কারখানা হলো সিলের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এর উৎপাদন ক্ষমতা ৫৮১,০০০ মেট্রিক টন। এটি ২০১৬ সালে স্থাপিত হয়। বর্তমানে দেশে ১৭ টি সার কারখানা রয়েছে। প্রথম ১৯৫১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে সার কারখানা স্থাপিত হয়। চট্টগ্রামে অবস্থিত কাফকো জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগে স্থাপিত একমাত্র রপ্তানিমুখী সার কারখানা। (সূত্রঃ শিল্প মন্ত্রণালয় এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়-
  1. ক) কয়লা
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) এলএনজি
  4. ঘ) তেল
ব্যাখ্যা
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী জেলায় অবস্থিত। এতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লা। ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। (সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
১০.
গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে দেশের কোন জেলা জলমগ্ন হবে?
  1. ক) রংপুর
  2. খ) বগুড়া
  3. গ) মানিকগঞ্জ
  4. ঘ) নড়াইল
ব্যাখ্যা
গ্রিনহাউস প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের নিম্নভূমি তলিয়ে যাবার আশংকা রয়েছে। এক্ষেত্রে সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, নোয়াখালী জেলা নিম্নাংশসহ উপকূলবর্তী নিম্নভূমি প্লাবিত হতে পারে। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১১.
পরিবেশ ও বন মন্ত্রণালয় গঠিত হয় কবে?
  1. ক) ১৯৮২ সালে
  2. খ) ১৯৮৯ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ২০০১ সালে
ব্যাখ্যা
১৯৮৯ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় গঠিত হয়। এর পূর্বে তা কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভাগ ছিলো। ২০১৮ সালের ১৪ মে এর নামকরণ করা হয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। (সূত্রঃ দৈনিক প্রথম আলো এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওয়েবসাইট)
১২.
কোনটি ওজনস্তরের সুরক্ষার সাথে সম্পর্কিত?
  1. ক) কার্টাগেনা প্রোটোকল
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) কিয়োটো প্রোটোকল
  4. ঘ) বাসেল কনভেনশন
ব্যাখ্যা
১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনাতে জাতিসংঘের উদ্যোগে ওজনস্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়। এটি ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর কার্যকর হয়। মন্ট্রিয়াল প্রোটোকলও (১৬ সেপ্টেম্বর ১৯৮৭) ওজনস্তর বিষয়ক আরেকটি প্রোটোকল। কার্টেগেনা প্রোটোকল জৈব নিরাপত্তা, বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা এবং কিয়োটো প্রোটোকল উষ্ণতা নিয়ন্ত্রণজনিত।(সূত্রঃ ইউএন ওয়েবসাইট)
১৩.
সিএফসি গ্যাস নয় কোনটি?
  1. ক) ক্লোরিন
  2. খ) কার্বন
  3. গ) ফ্লোরিন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন হলো ওজনস্তররের ক্ষতি সাধনকারী কতগুলো গ্যাস। এগুলোর মধ্যে রয়েছে- কার্বন, ক্লোরিন, ফ্লোরিন, মিথেন, ফ্রেয়ন ইত্যাদি। এদের মধ্যে ক্লোরিন সবচেয়ে বেশি ক্ষতিকর। (সূত্রঃ দ্য ওজনহোল ওয়েবসাইট)
১৪.
প্রবাহমান দুটো নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হয়-
  1. ক) দোয়াব
  2. খ) উপত্যকা
  3. গ) অববাহিকা
  4. ঘ) নদীগর্ভ
ব্যাখ্যা
প্রবাহমান দুটো নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলা হয়। যে উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলা হয়। নদীর উপত্যকার তলদেশকে নদীগর্ভ বলে। উৎপত্তি স্থান থেকে শাখাপশাখার মাধ্যমে যে বিস্তৃর্ণ অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হয়ে সমুদ্র বা হ্রদে পতিত হয় সেই সমগ্র অঞ্চলকে নদী অববাহিকা বলে। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৫.
নদীর গতির কোন পর্যায়ে ক্ষয় সাধন প্রধান কাজ-
  1. ক) নিম্নগতি
  2. খ) উর্ধ্বগতি
  3. গ) সমগতি
  4. ঘ) মধ্যগতি
ব্যাখ্যা
উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিকে তিন ভাগে ভাগ করা হয়। উর্ধ্বগতি হলো প্রাথমিক অবস্থা যেখানে ক্ষয় সাধন হলো প্রধান কাজ এবং এতে নদীর স্রোতের গতিবেগ সবচেয়ে বেশি থাকে। মধ্যগতি শুরু হয় যখন নদী সমভূমি দিয়ে প্রবাহিত হয়। এ সময় সঞ্চয় সাধন প্রধান কাজ। স্রোতের বেগ পূর্বের তুলনায় অনেক কমে যায়। সর্বশেষ হলো নিম্নগতি যেখানে স্রোতের বেগ একেবারেই কমে যায়। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৬.
ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত?
  1. ক) আগ্নেয়
  2. খ) ভঙ্গিল
  3. গ) ল্যাকোলিথ
  4. ঘ) স্তূপ
ব্যাখ্যা
জার্মানিতে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট একটি চ্যূতি-স্তূপ পর্বতের উদাহরণ। ভূআলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তরে সংকোচন-প্রসারণ ঘটে কোথাও ফাটল সৃষ্টি হয় আবার কোথাও ভূমি উপরের দিকে উত্থিত হয়। এভাবে যে পর্বতের সৃষ্টি হয় তা হলো স্তূপ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত, পাকিস্তানের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত ইত্যাদি স্তূপ পর্বতের উদাহরণ। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৭.
মহীসোপানের গড় গভীরতা-
  1. ক) ১২০ মিটার
  2. খ) ১৪০ মিটার
  3. গ) ১৫০ মিটার
  4. ঘ) ৩৭০ মিটার
ব্যাখ্যা
সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। এর গড় গভীরতা ১৫০ মিটার এবং গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। এটি ১° কোণে ঢালু থাকে। ইউরোপের উত্তর-পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৮.
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত পাহাড়সমূহের গড় উচ্চতা কত?
  1. ক) ৯০ মিটার
  2. খ) ১৫৫ মিটার
  3. গ) ২৭০ মিটার
  4. ঘ) ২৪৪ মিটার
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় অবস্থিত। এদের গড় উচ্চতা ২৪৪ মিটার। এগুলো টারশিয়ারী আমলের। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত যাদের গড় উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার। পার্বত্য চট্টগ্রামের পাহাড়সমূহের গড় উচ্চতা ৬১০ মিটার। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৯.
হরমুজ প্রণালিতে অবস্থিত সমুদ্রবন্দর হলো-
  1. ক) এডেন
  2. খ) জেদ্দা
  3. গ) বন্দর আব্বাস
  4. ঘ) চাবাহার
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত বন্দর আব্বাস ইরানের একটি সমুদ্রবন্দর। চাবাহার আরব সাগরের তীরে অবস্থিত ইরানের আরেকটি সমুদ্রবন্দর। লোহিত সাগরের তীরে অবস্থিত এডেন ও জেদ্দা যথাক্রমে ইয়েমেন ও সৌদি আরবের সমুদ্রবন্দর। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২০.
বাংলাদেশের পূর্বে অবস্থিত নয় –
  1. ক) মেঘালয়
  2. খ) মিজোরাম
  3. গ) আসাম
  4. ঘ) ত্রিপুরা
ব্যাখ্যা
বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য অবস্থিত। উত্তরে মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গ এবং পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। তবে বাংলাদেশের সীমান্তবর্তী নয় এরূপ ভারতের মনিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল রাজ্য বাংলাদেশের পূর্বে অবস্থিত। (সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস এবং বাংলাপিডিয়া)
২১.
বাংলাদেশের সমুদ্র অঞ্চলের মোট আয়তন কত বর্গ কি.মি.?
  1. ক) ১০৫,১২০ বর্গ কিমি
  2. খ) ১১৮,৮১৩ বর্গকিমি
  3. গ) ১৩৮,৪৭০ বর্গকিমি
  4. ঘ) ১৬৭,৮৯০ বর্গকিমি
ব্যাখ্যা
মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সমুদ্র অঞ্চলের বর্তমান মোট আয়তন হলো ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার। ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক সমুদ্রসীমার পাশাপাশি চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের উপর বাংলাদেশের দাবীও স্বীকৃত। (সূত্রঃ বিবিসি বাংলা, ৯ জুলাই ২০১৪)
২২.
জয়পুরহাট জেলা কোন বিভাগে অবস্থিত?
  1. ক) রংপুর
  2. খ) রাজশাহী
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগে অবস্থিত। রাজশাহী বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে। এগুলো হলো রাজশাহী, বগুড়া, নওগা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। (সূত্রঃ এলজিআরডি মন্ত্রণালয় ওয়েবসাইট)
২৩.
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) সুদান
  2. খ) কঙ্গো
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) মৌরিতানিয়া
ব্যাখ্যা
আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হলো আলজেরিয়া (২৩ লক্ষ ৮২ হাজার বর্গ কি.মি. প্রায়)। পূর্বে সুদান ছিলো বড় দেশ। কিন্তু দক্ষিণ সুদান স্বাধীন হয়ে সুদান থেকে পৃথক হয়ে যাওয়ায় সুদানের আয়তন কমে যায়। আয়তনে সবচেয়ে ছোট আফ্রিকান দেশ সিচেলিস (৪৯১ বর্গ কিমি প্রায়)। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ নাইজেরিয়া (১৯ কোটি ৬০ লক্ষ প্রায়) এবং সবচেয়ে ছোট দেশ সিচেলিস (প্রায় ১ লক্ষ)। মিসর আফ্রো-এশিয়ান রাষ্ট্র। মিসরের সিনাই উপদ্বীপ এশিয়ায় অবস্থিত। (সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং ব্রিটানিকা ডটকম)
২৪.
৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা রেখা এবং কর্কটক্রান্তি রেখা কোথায় মিলিত হয়েছে?
  1. ক) চুয়াডাঙ্গা
  2. খ) মানিকগঞ্জ
  3. গ) কুমিল্লা
  4. ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২৩.৫° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এই রেখা দুটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের ধোপাডাঙ্গা মৌজার একটি ফসলি ক্ষেতের উপর মিলিত হয়েছে। এই স্থানকে কেন্দ্র করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির' নির্মাণ করতে যাচ্ছে। (সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ৩ জুলাই ২০১৯)
২৫.
ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকরের ফলে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়েছে-
  1. ক) ৯৭০০ একর
  2. খ) ১০০৪১ একর
  3. গ) ১৩০০০ একর
  4. ঘ) ১৭১১০ একর
ব্যাখ্যা
২০১৫ সালের ১ আগস্ট ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে উভয় দেশের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলো সংশ্লিষ্ট দেশের অন্তর্ভুক্ত হয়। এতে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১৭১৬০ একর জমি বাংলাদেশের সাথে যুক্ত হয় এবং ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৭১১০ একর জমি ভারতের সাথে যুক্ত হয়। যার ফলে সার্বিকভাবে বাংলাদেশের ভূখন্ডে বাড়তি ১০০৪১.২৫ একর জমি যুক্ত হয়। (সূত্রঃ বিবিসি বাংলা, ৩১ জুলাই ২০১৫)
২৬.
বাংলাদেশে উপকূলীয় বনায়ন কার্যক্রম কোন সাল থেকে শুরু হয়?
  1. ক) ১৮৭২
  2. খ) ১৯৫১
  3. গ) ১৯৬৬
  4. ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৬৬ সাল থেকে উপকূলীয় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলা জুড়ে ১,৯৬,০০০ হেক্টর উপকূলীয় ভূমি বিশেষত চরাঞ্চলে উপকূলীয় বনায়ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে । এটি দেশের মোট আয়তনের প্রায় ১.৩৬ ভাগ। (সূত্রঃ বন বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)
২৭.
ভূগোলের আলোচ্য বিষয় নয় কোনটি?
  1. ক) প্রকৃতি
  2. খ) পরিবেশ
  3. গ) সমাজ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Geography যা geo ও graphy শব্দ দুটোর সমন্বয়ে গঠিত। এদের মধ্যে Geo অর্থ পৃথিবী এবং graphy অর্থ বর্ণনা। তাই Grography অর্থ পৃথিবীর বর্ণনা। ভূগোল একদিকে যেমন প্রাকৃতিক বিজ্ঞান অন্যদিকে তা পরিবেশ ও সমাজ বিজ্ঞান। যার কারণে ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হলো প্রকৃতি, পরিবেশ ও সমাজ। (সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২৮.
সুশাসন বলতে বোঝায়-
  1. ক) কঠোর হাতে শাসন
  2. খ) সৃজনশীল শাসন
  3. গ) নৈতিকভাবে শাসন
  4. ঘ) নিরপেক্ষভাবে শাসন
ব্যাখ্যা
সুশাসন মানে হলো উত্তমরূপে শাসন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শাসনকার্য পরিচালনা করা। স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতমূলকভাবে শাসন না করা। সুশাসনের ক্ষেত্রে সৃজনশীলতা কিংবা নৈতিকতা ঐচ্ছিক বিষয়। (সূত্রঃ বিশ্বব্যাংক)
২৯.
ব্যক্তি স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে?
  1. ক) ২৭
  2. খ) ৩২
  3. গ) ৩০
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার বর্ণনা করা হয়েছে।যেখানে বলা হযেছে, “আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না।” ২৭, ৩০ ও ৩৪ নং ধারায় যথাক্রমে আইনের দৃষ্টিতে সমতা, বিদেশী খেতাবগ্রহণ নিষিদ্ধগ্রহণ এবং জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান)
৩০.
সুনাগরিকের গুণাবলি নয় কোনটি?
  1. ক) বুদ্ধি
  2. খ) সহিষ্ণুতা
  3. গ) বিবেক
  4. ঘ) আত্মসংযম
ব্যাখ্যা
লর্ড ব্রাইস সুনাগরিকের ৩ টি গুণাবলির উল্লেখ করেছেন। তার মতে যার মধ্যে বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম থাকবে এবং এসবের প্রয়োগ থাকবে সেই সুনাগরিক। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৩১.
'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' উক্তিটি কার?
  1. ক) সক্রেটিস
  2. খ) স্বামী বিবেকানন্দ
  3. গ) এরিস্টটল
  4. ঘ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
ব্যাখ্যা
'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' এটি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের উক্তি। 'জ্ঞানই পূণ্য' এবং 'নিজেকে জানো' উক্তি দুটি সক্রেটিসের। (সূত্রঃ ব্রিটানিকা)
৩২.
কোন অধিকার সমাজ ভেদে ভিন্ন হতে পারে?
  1. ক) মানবাধিকার
  2. খ) রাজনৈতিক অধিকার
  3. গ) নৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এরূপ অধিকারের মধ্যে রয়েছে মানবাধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, নৈতিক অধিকার ইত্যাদি। এদের মধ্যে নৈতিক অধিকার সমাজ ভেদে ভিন্ন হতে পারে। এই অধিকার আইন দ্বারা স্বীকৃত নয়। এটি ব্যক্তির বিবেক এবং ন্যায়বোধ থেকে উদ্ভূত। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৩৩.
নাগরিকের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়-
  1. ক) আনুগত্য পোষণ
  2. খ) আইন মান্য করা
  3. গ) কর প্রদান করা
  4. ঘ) দুঃস্থকে সাহায্য করা
ব্যাখ্যা
রাষ্ট্রের বা সমাজের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা, আইন মেনে চলা, প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত কর প্রদান করা প্রভৃতি আইন দ্বারা নির্ধারিত নাগরিকের পালনীয় কর্তব্য। এসব পালন না করলে রাষ্ট্র নাগরিককে আইনের মুখোমুখি করতে পারে। অন্যদিকে দুঃস্থকে সাহায্য করা হলো নৈতিক কর্তব্য যা আইন দ্বারা নির্ধারিত নয়। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৩৪.
রাষ্ট্রের চতুর্থ কলাম বলা হয় কোনটিকে?
  1. ক) সামরিক বাহিনী
  2. খ) সুশীল সমাজ
  3. গ) গণমাধ্যম
  4. ঘ) এনজিও
ব্যাখ্যা
সংবাদমাধ্যম তথা গণমাধ্যমকে রাষ্ট্রের অঘোষিত চতুর্থ স্তম্ভ বা কলাম বা বিভাগ বলা হয়। গণমাধ্যম রাষ্ট্রের তিনটি অঙ্গ তথা শাসন, আইন ও বিচার বিভাগকে নজরদারির মাধ্যম এবং জনগণের সাথে সরকারের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে রাষ্ট্রের সুশৃঙ্খল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (সূত্রঃ গণযোগাযোগ তত্ত্ব ও প্রযোগ : শায়ন্তী হায়দার ও সাইফুল সামিন)
৩৫.
সামাজিকীকরণের সূত্রপাত ঘটে-
  1. ক) প্রাথমিক বিদ্যালয়ে
  2. খ) সমাজে
  3. গ) পরিবারে
  4. ঘ) গণমাধ্যমে
ব্যাখ্যা
সামাজিকীকরণ হলো শিশুর সামাজিক হয়ে উঠার প্রক্রিয়া। এটি একটি শিখন প্রক্রিয়া যা মৃত্যু পর্যন্ত চলমান থাকে। শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে পরিবারে। পরবর্তীতে বিদ্যালয়, সমাজ, সঙ্গী-সাথী, গণমাধ্যমে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
৩৬.
সুবর্ণ-মধ্যক কী?
  1. ক) একটি নক্ষত্র
  2. খ) একটি দার্শনিক ধারণা
  3. গ) গাণিতিক পরিভাষা
  4. ঘ) সমবাহু ত্রিভূজের মধ্যমা
ব্যাখ্যা
সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন (Golden Mean) হলো একটি দার্শনিক মতবাদ যা গ্রিক দার্শনিক এরিষ্টটল ব্যাখ্যা করেন। দুটি চরম পন্থার মধ্যবর্তী কোন পন্থাকে সুবর্ণ মধ্যক বলে। (সূত্রঃ ব্রিটানিকা)
৩৭.
Ethics যে গ্রিক শব্দ থেকে উদ্ভূত তার অর্থ হলো-
  1. ক) উত্তম আচরণ
  2. খ) আবশ্যিক আচরণ
  3. গ) ঐচ্ছিক আচরণ
  4. ঘ) সামষ্টিক আচরণ
ব্যাখ্যা
ইংরেজি Ethics. শব্দটি গ্রিক শব্দ Ethos থেকে উদ্ভূত। Ethos শব্দটির অর্থ হলো ঐচ্ছিক আচরণ। অর্থাৎ Ethics বা নীতিবিদ্যা হলো মানুষের আচরণের রীতিনীতি সম্পর্কিত বিজ্ঞান।নীতিবিদ্যা মানুষের ঐচ্চিক আচরন নিযে আলোচনা করে। (সূত্রঃ নীতিবিদ্যা : মুহম্মদ আবদুল বারী)
৩৮.
কোনটি সাধারণ সাংস্কৃতিক আদর্শ-
  1. ক) নৈতিকতা
  2. খ) মূল্যবোধ
  3. গ) পরশ্রীকাতরতা
  4. ঘ) আত্মভরিতা
ব্যাখ্যা
মূল্যবোধ হলো সাধারণ সাংস্কৃতিক আদর্শ যা সমাজের নাগরিকদের মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম প্রভৃতি গুণাবলি স্পষ্ট করে তোলে। মূল্যবোধের শিক্ষা ব্যক্তি সমাজ থেকে লাভ করে এবং সমাজ তা ব্যক্তির নিকট থেকে প্রত্যাশা করে। (সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
৩৯.
রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলি হলো-
  1. ক) আইন প্রণয়ন
  2. খ) নিরাপত্তা রক্ষা
  3. গ) রাজস্ব আদায়
  4. ঘ) জনকল্যাণ
ব্যাখ্যা
রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক অধিকার নিশ্চিত করণের জন্যে রাষ্ট্র যেসব কাজ করে থাকে তা হলো রাষ্ট্রের আবশ্যক কাজ। যেমনঃ আইন প্রণয়ন, নিরাপত্তা বিধান, অর্থসংক্রান্ত ইত্যাদি। অন্যদিকে নাগরিকদের জন্য কল্যাণমূলক কার্যাবলি সমূহ হলো ঐচ্ছিক কাজ। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৪০.
Greatest Happiness Principle নীতির প্রবক্তা কে?
  1. ক) ইমানুয়েল কান্ট
  2. খ) বার্ট্রান্ড রাসেল
  3. গ) জেরেমি বেন্থাম
  4. ঘ) সক্রেটিস
ব্যাখ্যা
ব্রিটিশ দার্শনিক জেরেমি বেন্থাম Greatest Happines Principle নীতির (১৭৮৯) প্রবক্তা। এই নীতির অর্থ হলো কোন কিছু বা কোন কাজকে উদ্দেশ্য নয়, বরং ফলাফল দ্বারা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ কোন কিছু ভালো কি মন্দ তা ফলাফলের উপর নির্ভরশীল। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪১.
সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনয়নে কোনটি গ্রহণ করা হয়েছে?
  1. ক) E-TP
  2. খ) E-GP
  3. গ) E-T
  4. ঘ) E-G
ব্যাখ্যা
সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অবাধ প্রতিযোগিতা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল প্রকিউমেন্ট ইউনিট এর অধীনে e-gp চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারের যাবতীয় ক্রয় কর্মকাণ্ড অনলাইনে পরিচালিত হয়। (সূত্রঃ eprocure.gov.bd)
৪২.
'The Elements of Ethics' বইটি কার?
  1. ক) জি ই মুর
  2. খ) জেএস মিল
  3. গ) থমাস হবস
  4. ঘ) বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা
'The Elements of Ethics' বইটি বার্ট্রান্ড রাসেল লেখেন। এটি নীতি বিষয়ক তার কতগুলো রচনার বা প্রবন্ধের সমাহার। এটি ১৯১০ সালে প্রকাশিত হয়। (সূত্রঃ ইন্টারনেট এনসাইক্লোপিডিয়া অব ফিলোসফি)
৪৩.
সৎ প্রতিবেশি নীতি'র প্রবক্তা কে?
  1. ক) আব্রাহাম লিঙ্কন
  2. খ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  3. গ) কিম দামে জং
  4. ঘ) মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সৎ প্রতিবেশি নীতির প্রবক্তা। ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির বিপরীতে এই নীতি প্রবর্তন করে। ১৯৩৩ সালে প্রথম এ বিষয়ে ধারণা দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের এন্টি-কমিউনিষ্ট নীতির ফলে সৎ প্রতিবেশি নীতি গুরুত্ব হারায়। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪৪.
সুশাসন মূল্যায়নে বিশ্বব্যাংক প্রদত্ত চারটি স্তম্ভ বা নির্দেশকের একটি নয় –
  1. ক) সরকারি খাত ব্যবস্থাপনা
  2. খ) জবাবদিহিতা
  3. গ) স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ
  4. ঘ) সমঅংশীদারিত্ব
ব্যাখ্যা
১৯৯৪ সালে বিশ্বব্যাংক ''Governance : The World Bank Experience' '' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সুশাসনকে মূল্যায়নের জন্যে চারটি বিষয়ের উল্লে করা হয়। এগুলো হলোঃ সরকারি খাত বা প্রশাসন ব্যবস্থাপনা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা, উন্নয়নের বৈধ বা আইনি কাঠামো এবং স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ। (সূত্রঃ বিশ্বব্যাংক)
৪৫.
বাংলাদেশে ন্যায়পাল আইন প্রণীত হয় কবে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৭৮ সালে
  4. ঘ) ১৯৮০ সালে
ব্যাখ্যা
ন্যায়পাল হলো রাষ্ট্র নিযুক্ত কর্মকর্তা বা কমিশনার যিনি সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করতে পারেন। বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পালের বিধান রয়েছে। সেই বিধান অনুসারে ১৯৮০ সালের ন্যায়পাল আইন প্রণয়ন করা হয়। কিন্তু এ যাবৎ কখনো ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৪৬.
সকল অন্যায় ও পাপ থেকে মানুষকে দূরে রাখে-
  1. ক) উচ্চ শিক্ষা
  2. খ) নৈতিক শিক্ষা
  3. গ) বিজ্ঞান শিক্ষা
  4. ঘ) কর্মমুখী শিক্ষা
ব্যাখ্যা
নৈতিক শিক্ষা মানুষকে সকল প্রকার অন্যায় ও পাপ থেকে বিরত রাখে। নৈতিক শিক্ষা ন্যায়বোধ ও বিবেককে জাগ্রত করে যা মানুষকে মন্দ পরিহার করে ভালো দিকে ধাবিত করে।(সূত্রঃ নীতিবিদ্যা : মুহাম্মদ আবদুল বারী)
৪৭.
আইনের শাসন, বিকেন্দ্রীকরণ, জনকল্যাণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা কে সুশাসনের মূল নিয়ামক হিসেবে অভিহিত করে-
  1. ক) IDA
  2. খ) ADB
  3. গ) UNDP
  4. ঘ) UNO
ব্যাখ্যা
Asian Development Bank বা ADB সুশাসন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এর চারটি উপাদান চিহ্নিত করে। এগুলো হলোঃ আইনের শাসন, বিকেন্দ্রীকরণ, জনকল্যাণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা। (সূত্রঃ এশীয় উন্নয়ন ব্যাংক)
৪৮.
নৈতিক সমস্যা কে সর্বপ্রথম তুলে ধরে-
  1. ক) আর্যরা
  2. খ) প্লেটো
  3. গ) সোফিস্টরা
  4. ঘ) সক্রেটিস
ব্যাখ্যা
জীবনের ভালো-মন্দের নিহিতভাব অনুসন্ধান করতে গিয়ে সোফিস্টরাই সর্বপ্রথম নৈতিক সমস্যাকে সামনে নিয়ে আসেন। সোফিস্টদের মতে মানুষই সবকিছুর পরিমাপক অর্থাৎ নৈতিকতার কোন মানদণ্ড নেই, এটি ব্যক্তি নির্ভর৷ (সূত্রঃ নীতিবিদ্যা : মুহাম্মদ আবদুল বারী)
৪৯.
মধ্যযুগে নীতিবিদ্যা কি দ্বারা প্রভাবিত ছিল?
  1. ক) সোফিস্ট
  2. খ) ধর্ম
  3. গ) সংশয়বাদী
  4. ঘ) স্বজ্ঞাবাদী
ব্যাখ্যা
অন্যান্য বিষয়ের মতো মধ্যযুগের নীতিবিদ্যাও ধর্ম দ্বারা প্রভাবিত ছিলো। ভালো-মন্দ কিংবা ন্যায়-অন্যায় নির্ধারণে তখন ধর্মীয় বিধি-বিধান এবং ধর্মগুরুদের বক্তব্যই মুখ্য ভূমিকা পালন করতো। সেন্ট অগাস্টিন, ইবনে খালদুন, থমাস একুইনাস প্রমুখ দার্শনিক মধ্যযুগের ধর্মপ্রভাবিত নীতিবিদ্যার প্রতিনিধিত্ব করেন।(সূত্রঃ নীতিবিদ্যা : মুহাম্মদ আবদুল বারী)