পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১৫
সিলেবাস
Exam - 18 Full Model Test - 03
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১] · তারিখ অনির্ধারিত · ১১৫ প্রশ্ন

.
'Amend' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক্ষতিপূরণ দান করা
  2. সংশোধন করা
  3. সংবেদনশীল
  4. পরিবর্ধন করা
ব্যাখ্যা

• 'Amend' এর বাংলা পরিভাষা - সংশোধন করা।

অন্যদিকে,
• 'Amenable' অর্থ - সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত।
• 'Amends' অর্থ - ক্ষতিপূরণ দান করা।
• 'Augmenting' অর্থ - পরিবর্ধন করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. উদক
  2. হিমানী
  3. প্রভঞ্জন
  4. পায়োদ
ব্যাখ্যা

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
• 'পানি' শব্দের সমার্থক শব্দ: অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।
• 'তুষার' শব্দের সমার্থক শব্দ: বরফ; হিমানী; নীহার।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর; জীমূত; বারিদ; নীরদ; পায়োদ; ঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
আঠার শতকের শ্রেষ্ঠ কবি ছিলেন-
  1. বিদ্যাপতি
  2. চণ্ডীদাস
  3. মুকুন্দরাম চক্রবর্তী
  4. ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা

• ভারতচন্দ্র রায়:
- কবি রায়গুণাকর ভারতচন্দ্র আঠার শতকের শ্রেষ্ঠ কবি। তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেও মর্যাদার অধিকারী। মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কাহিনিরও শ্রেষ্ঠ কবি রূপে পরিগণিত।

- কবি ভারতচন্দ্রের প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য। 'কালিকামঙ্গল' ও 'বিদ্যাসুন্দর' এই কাব্যের অংশমাত্র।
- ভারতচন্দ্র ছিলেন 'ব্যাকরণ অভিধান সাহিত্য নাটক অলঙ্কার সঙ্গীত শাস্ত্রের অধ্যাপক এবং পুরাণ-আগম-পারসী-নাগরী -বেত্তা।'

- ভারতচন্দ্রের জন্মকাল নিয়ে মতানৈক্য আছে। ঈশ্বরগুপ্ত কর্তৃক উল্লেখিত ১৭১২ সাল সঠিক জন্মসাল নয়। বিভিন্ন তথ্য ও অনুমান মিলিয়ে সিদ্ধান্ত করা হয়েছে যে, ভারতচন্দ্র আঠার শতকের গোড়ার দিকে ১৭০৫ থেকে ১৭১০ সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ড. আশুতোষ ভট্টাচার্য সর্বশেষ তথ্য বিবেচনা করে ১৭০৭ সালে ভারতচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করেন। রায়গুণাকর ভারতচন্দ্র বর্তমান বর্ধমান বিভাগের ভুরসুট পরগনায় আধুনিক হাওড়া জেলার পেঁড়ো (পান্ডুয়া) গ্রামে জন্মগ্রহণ করেন।

- চল্লিশ বৎসর বয়সে ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি নিযুক্ত হন। তাঁর মাসিক বেতন হয় চল্লিশ টাকা। কবি মহারাজ কৃষ্ণচন্দ্রকে প্রতিদিন কবিতা রচনা করে শোনাতেন। তাঁর কবিত্বে মুগ্ধ হয়ে রাজা তাঁকে 'গুণাকর' উপাধি প্রদান করেন এবং প্রচুর ভূসম্পত্তি উপহার দেন।

- ভারতচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন। কবি গ্রন্থোৎপত্তি সম্পর্কে বলেছেন যে, একদিকে দেবীর আদেশ, অন্যদিকে রাজার আদেশে কাব্য রচনা করেছেন।

অন্যদিকে,
• বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়। তিনি ছিলেন ব্রজবুলি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

• চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন। চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।

• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবিকঙ্কন।মধ্যযুগের বাংলা সাহিত্যে মানব রসের তিনি প্রথম এবং একমাত্র স্রষ্টা। মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখ-বর্ননার কবি হিসাবেও আখ্যায়িত করা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।

.
যোগতন্ত্রশাস্ত্র মতে 'মীননাথ' চর্যাপদের কোন কবির অপর নাম?
  1. কাহ্নপা
  2. ভুসুকুপা
  3. লুইপা
  4. শবরপা
ব্যাখ্যা

• লুইপা:
- 'চয্যাচর্যবিনিশ্চয়'-এর প্রথম কবি লুইপা। তিব্বতি ঐতিহ্যে প্রাপ্ত চুরাশি জন সিদ্ধাচার্যের নামের তালিকায় লুইয়ের নাম আদিতম। অনেক পণ্ডিত লুইপাকে প্রথম চর্যাগীতি রচয়িতা বলে মনে করেন। তাঁর জীবনকাল ৭৩০-৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে। সে সময় ছিল রাজা ধর্মপালের রাজত্বকাল। হিন্দিভাষীরা লুইপাকে মগধ বা বিহারের অধিবাসী বলে দাবি করেন।

- যোগতন্ত্রশাস্ত্রেও লুইপার উল্লেখ রয়েছে। তন্ত্রশাস্ত্রের লুইপার অন্য নাম মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। মৎস্যের সঙ্গে নামের মিল থাকায় কোনো কোনো পণ্ডিত লুইকে শবরপা-এর শিষ্য ও ধীবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন। এ লুইপা আদি সিদ্ধাচার্য (সকল সিদ্ধাচার্যের গুরু) বলে অনেকের ধারণা।

- লুইপাকে সংস্কৃত টীকাকার মুনি দত্ত আদি সিদ্ধাচার্য বলে উল্লেখ করেছেন। তবে, তারানাথের মতে, লুইপা চতুর্থ সিদ্ধাচার্য, আর সরহ হলেন আদি সিদ্ধাচার্য। তাঁর মতে, লুইপা ছিলেন উড্ডীয়ান-রাজ উদয়নের কর্মচারী। তিনি শবর পা-র শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। চর্যাগীতির লুইপা আর তন্ত্রশাস্ত্রের লুইপা অভিন্ন নয় বলেই মনে করা হয়। কেননা বলা হয়েছে, লুইপা ছিলেন গৌড় অঞ্চলের অধিবাসী। আর তন্ত্রশাস্ত্রের মীননাথ বা মৎস্যেন্দ্রনাথের বাড়ি দক্ষিণবঙ্গে। তিনি ছিলেন গোরক্ষনাথের গুরু। তাই ধারণা করা হয়, লুইপা ও মীননাথ অভিন্ন ব্যক্তি নয়।

- হরপ্রসাদ শাস্ত্রীর ধারণা লুইপা ছিলেন বাঙালি। রাহুল সাংস্কৃত্যায়নের মতে, লুইপা রাজা ধর্মপালের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

- লুইপা বহু গ্রন্থ রচনা করেছেন। তিব্বতি অনুবাদের মাধ্যমে লুইয়ের বৌদ্ধ দর্শন বিষয়ক তিনটি গ্রন্থের নাম পাওয়া যায়। এগুলো হলো: 'শ্রীভগবদভিসময়', 'অভিসময়বিভঙ্গ' ও 'তত্ত্বস্বভাবদোহাকোষগীতিকাদৃষ্টিনাম'। প্রথম দুটি বই দর্শনের এবং তৃতীয়টি দোঁহা ও গানের।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।

.
"সবাই এসো আলোর মিছিলে হে নবীন তরুণ দল।" এখানে 'মিছিল' কোন ভাষার শব্দ?
  1. বাংলা
  2. ফারসি
  3. ওলন্দাজ
  4. ফরাসি
ব্যাখ্যা



মিছিল (বিশেষ্য পদ),
- এটি ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- শোভাযাত্রা (মহরমের মিছিল)।
- মোকদ্দমা ও তৎসম্বন্ধীয় নথিপত্র।
- বিন্যাস, সিজিল।
- সমান, সমকক্ষ।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
ধ্বনি উৎপাদনের মূল উৎস-
  1. নাসিকা
  2. মুখ
  3. ফুসফুস
  4. কণ্ঠ
ব্যাখ্যা

• ধ্বনি:
- ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, তা-ই ধ্বনি। মানুষের বাগ্‌যন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি। বস্তুত ভাষাকে বিশ্লেষণ করলে চারটি মৌলিক উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো হলো-ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।

- মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য 'কথা' বলে। মানুষের 'কথা' হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলা হয়। বস্তুত অর্থবোধক ধ্বনিসমূহই মানুষের বিভিন্ন ভাষার বাধ্বনি। ধ্বনিই ভাষার মূল ভিত্তি।

- ধ্বনি নির্গত হয় মুখ দিয়ে। ধ্বনি উৎপাদনে মুখ, নাসিকা, কণ্ঠ প্রভৃতি বাক্-প্রত্যঙ্গ ব্যবহৃত হলেও ধ্বনি উৎপাদনের মূল উৎস হলো ফুসফুস। ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ ও ত্যাগ করি। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বিভিন্ন বাক্-প্রত্যঙ্গের সংস্পর্শে আসে। ফুসফুস থেকে বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা খায়। এই ঘর্ষণের ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়।

- অর্থাৎ ফুসফুস নির্গত বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে মুখগহ্বরে প্রবেশের পর বিভিন্ন বাক্-প্রত্যঙ্গের সংস্পর্শে আঘাত লাগার দরুন ধ্বনি গঠিত বা তৈরি হয়। ধ্বনি গঠনে বিভিন্ন বাক্- প্রত্যঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

.
'ঘরানা' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  2. বাংলা তদ্ধিত প্রত্যয়
  3. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  4. বিদেশি তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা

• আনা (য়ানা) -আনি (য়ানি) বিদেশি তদ্ধিত প্রত্যয়: ভাব, অভ্যাস বা আচরণ অর্থে বিশেষ্য শব্দ গঠন করে।
যেমন:
ঘর + আনা = ঘরানা,
গরিব + আনা = গরিবানা,
বাবু + আনা = বাবুয়ানা,
বিবি + আনা = বিবিয়ানা ইত্যাদি।

আবার,
বাবু + আনি = বাবুআনি > বাবুয়ানি।

• এরূপ কিছু বিদেশি তদ্ধিত প্রত্যয় হলো-
-ওয়ান, -খানা, -খোর, -গর, -গিরি, -চা > চি, -চী > চি, -তর (তরো), -দান, -দানি, -সার, -নবিশ, -বন্দি, -বাজ /-বাজি, -সহি, সই, -স্তান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
যুক্তবর্ণের অশুদ্ধ গঠন কোনটি?
  1. জ্‌ + ঞ = জ্ঞ
  2. ঞ্‌ + ক = ঙ্ক
  3. ঞ্‌ + জ = ঞ্জ
  4. ঞ্‌ + চ = ঞ্চ
ব্যাখ্যা

• যুক্তবর্ণের অশুদ্ধ গঠন- ঞ্‌ + ক = ঙ্ক।
- শুদ্ধরূপ: ঙ্‌ + ক = ঙ্ক।

---------------
• যুক্তবর্ণ:

একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো-
- জ্‌ + ঞ = জ্ঞ;
- ঞ্‌ + জ = ঞ্জ;
- ঞ্‌ + চ = ঞ্চ;
- ঞ্‌ + ছ = ঞ্ছ;
- ষ্‌ + ণ = ষ্ণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।' বাক্যে কোন ধরনের অশুদ্ধি ঘটেছে??
  1. বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল
  2. বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি
  3. সমাস ঘটিত অশুদ্ধি
  4. বাচ্যজনিত অশুদ্ধি
ব্যাখ্যা

• বিশেষ্যের জায়গায় বিশেষণের কিংবা বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল:
বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদকে বিশেষণ কিংবা বিশেষণ পদকে বিশেষ্য ভেবে পদ পরিবর্তন করলে এ ধরনের ভুল হয়।
যেমন- আবশ্যক শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর বদলে ঈয় প্রত্যয় যোগ করে আবশ্যকীয় শব্দের ব্যবহার যথাযথ নয়।
যেমন
অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

অশুদ্ধ: ইহার আবশ্যক নাই।
শুদ্ধ: হার আবশ্যকতা নাই।

অশুদ্ধ: রাঙ্গামাটি পার্বতীয় এলাকা।
শুদ্ধ: রাঙ্গামাটি পার্বত্য এলাকা।

অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
বিশেষণ পদ নয় কোনটি?
  1. নিখুঁত
  2. সুকঠিন
  3. দুঃসহ
  4. সততা
ব্যাখ্যা

• বিশেষণ পদ নয়- সততা।
- 'সততা' গুণবাচক বিশেষ্য পদ।

• আদ্য প্রত্যয় বা উপসর্গযুক্ত বিশেষণ: এ ধরনের বিশেষণ আদ্যপ্রত্যয় বা উপসর্গযোগে গঠিত হয়।
যেমন:
- নিখুঁত (নি + খুঁত) কাজ।
- সুকঠিন (সু + কঠিন) প্রতিজ্ঞা।
- দুঃসহ (দুঃ + সহ) দারিদ্র্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. প্রশস্ত
  2. অভ্যস্ত
  3. গৃহস্ত
  4. ব্যস্ত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: গৃহস্থ।
- এটি বিশেষ্য পদ।
- সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ:
- সংসার ধর্ম পালন করে এমন,
- গৃহী।

অন্যদিকে,
• প্রশস্ত, অভ্যস্ত ও ব্যস্ত বানানগুলো শুদ্ধ।

• এরূপ কিছু শুদ্ধ শব্দ- ঠোঁটস্থ, মুখস্থ, দ্বারস্থ, অস্ত, কণ্ঠস্থ, গ্রস্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২.
১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রচিত উপন্যাস কোনটি?
  1. কালো ঘোড়া
  2. কালো বরফ
  3. খেলাঘর
  4. একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা

• 'কালো বরফ' উপন্যাস:
- ১৯৭৭ সালের ২১-৩০ আগস্ট মাহমুদুল হক রচনা করেন 'কালো বরফ' উপন্যাসটি, কিন্তু এর প্রকাশকাল অনেক পরে ১৯৯২ সালে।
- এটি ছেচল্লিশের দাঙ্গা ও ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রচিত।
- উপন্যাসটিতে হিন্দু-মুসলমানের বিরোধ-দাঙ্গা, দ্বেষ-ক্ষোভ এবং মিলন-বিরহ পরিস্ফুটিত হয়েছে।
- উপন্যাসের প্রধান চরিত্র- আব্দুল খালেক।

অন্যদিকে,
-----------------
• 'খেলাঘর' (১৯৮৮): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। চরিত্র: রেহানা, মুকল ও ইয়াকুব। ২০০৬ সালে উপন্যাসটির চলচ্চিত্রায়ন করা হয়।

• 'একটি কালো মেয়ের কথা' উপন্যাস: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'। এটি প্রকাশিত হয় ১৯৭১ খ্রিষ্টব্দে। এটি তাঁর সর্বশেষ উপন্যাস।

• "কালো ঘোড়া" লেখক ইমদাদুল হক মিলন রচিত একটি উপন্যাস। ১৯৮১ সালে পশ্চিম জার্মানির সিনডেল ফিঙেন শহরে বসে তিনি এই উপন্যাসটি রচনা করেন এবং এটি বাংলাদেশের একটি নিবিড় গ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়। ‘কালোঘোড়া’ মুক্তিযুদ্ধের উপন্যাস। ১৯৭১ এর সেই জেগে ওঠার দিনে বাংলাদেশের একটি গ্রামে কেমন চেহারা নিয়েছিল মুক্তিযুদ্ধ, কেমন করে মুক্তিযুদ্ধ প্রভাবিত করেছিল গ্রামের প্রতিটি মানুষকে, কেমন করে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় পায় এক বালকের কাছে, কেমন করে প্রাণ হারায় এব বোবা যুবতী, স্বাধীনতা বিরোধী চক্রের হোতা কেমন করে নিহত হয় মুক্তেোদ্ধাদের হাতে আর কেমন করেই বা মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা সেই বালক নিজের অজান্তে হয়ে ওঠে এক মহান মুক্তিযোদ্ধা, প্রাণের বিনিময়ে যে রক্ষা করতে চায় সহযোদ্ধাদের কে, এরকম অনেকগুলো বিষয়কে ‘কালোঘোড়া’ উপন্যাসে উপজীব্য করেছেন ইমদাদুল হক মিলন।

উৎস: 'কালো বরফ' ও "কালো ঘোড়া" উপন্যাস; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৩.
'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র?
  1. ডাকঘর
  2. মুক্তধারা
  3. বিসর্জন
  4. প্রায়শ্চিত্ত
ব্যাখ্যা

• 'বিসর্জন' নাটক:
- 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। 'রাজর্ষি' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়।

- 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চসফল এবং জনপ্রিয় নাটকগুলির অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই নাটকের প্রধান দুটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন সময়ে অভিনয় করেন।

- উদার ধর্মবোধ এবং সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব যেমন এই নাটকের প্রধান উপকরণ, তেমনই বিশ্বাসের উগ্রতা এবং মানব সম্পর্কের নিবিড়তা এই নাটকের প্রধান বৈশিষ্ট্য।
- রবীন্দ্রনাথ রচিত বিসর্জন নাটকে গোমতী নদীর কথা উল্লেখ আছে। নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।

উল্লেখযোগ্য চরিত্র:
- রঘুপতি,
- জয়সিংহ,
- অপর্ণা,
- গুণবতী,
- গোবিন্দমাণিক্য।

অন্যদিকে,
• 'ডাকঘর' নাটকের উল্লেখযোগ্য চরিত্র: অমল, সুধা, ঠাকুর্দা প্রমুখ।
• 'মুক্তধারা' নাটকের উল্লেখযোগ্য চরিত্র: অভিজিৎ, রণজিত, সুমন, অম্বা, বিভূতি।
• "প্রায়শ্চিত্ত" নাটকের চরিত্রগুলো: ধনঞ্জয়, সুরমা, উদয়াদিত্য, বিভা ইত্যাদি।

-------------------
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- রুদ্র চন্দ্র,
- বাল্মিকী প্রতিভা,
- কালের যাত্রা,
- তাসের দেশ,
- ডাকঘর,
- মালিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৪.
নিম্নের কত তারিখে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ২০ সেপ্টেম্বর, ২০২৫
  2. ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  3. ২২ সেপ্টেম্বর, ২০২৫
  4. ২১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

• ফিলিস্তিনকে স্বীকৃতি:
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা।
- এর পর দিন ২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স।
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের দেড় শ’র বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- এর মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশই বেশি।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি।

সূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

১৫.
যুক্তরাষ্ট্রের 'ফেডারেল সিভিল সার্ভিস কমিশন' কত সালে গঠিত হয়?
  1. ১৮৮৩ সালে
  2. ১৮৮৫ সালে
  3. ১৮৮৭ সালে
  4. ১৮৮৯ সালে
ব্যাখ্যা

• ফেডারেল সিভিল সার্ভিস কমিশন:
- মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধিবদ্ধভাবে ফেডারেল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় ১৮৮৩ সালে।
- The Pendleton Civil Service Reform Act-1883 এর মাধ্যমে।
- ১৯৭৮ সালে ফেডারেল সিভিল সার্ভিস কমিশনে সংস্কার করে একে তিনটি প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ করা হয়। এগুলো হলো:
- অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।

উৎস: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট।

১৬.
‘জাপাদ-২০২৫’ নামক সামরিক মহড়া চালিয়েছে -
  1. রাশিয়া ও চীন
  2. জাপান ও ভারত
  3. চীন ও পাকিস্তান
  4. রাশিয়া ও বেলারুশ
ব্যাখ্যা

• জাপাদ-২০২৫:
- জাপাদ-২০২৫ হলো রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া।
- এই মহড়া ১২ সেপ্টেম্বর, ২০২৫ শুরু হয় এবং ১৭ সেপ্টেম্বর, ২০২৫ শেষ হয়।
- এই মহড়ায় প্রায় ১ লাখ সেনা অংশগ্রহণ করে, যার মধ্যে ভারী অস্ত্র, বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং প্যারাট্রুপারদের সমন্বয়ে ব্যাপক সামরিক কৌশল প্রদর্শন করা হয়।
- যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন।
- মহড়ার মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য প্রস্তুতি প্রদর্শন।

তথ্যসূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

১৭.
Which type of reproduction is somatic embryogenesis? (সোমাটিক এমব্রায়োজেনেসিস কোন ধরনের প্রজনন?)
  1. Sexual (যৌন)
  2. Asexual (অযৌন)
  3. Mixed (মিশ্র)
  4. Cross reproduction (ক্রস প্রজনন)
ব্যাখ্যা

- সোমাটিক এমব্রায়োজেনেসিস (Somatic embryogenesis) হলো অযৌন প্রজননের (Asexual reproduction) একটি ধরন।
- কোষের উৎস: এখানে উদ্ভিদের দেহকোষ (somatic cell) যেমন পাতা, কাণ্ড, শিকড় বা টিস্যু কালচারের কলাস কোষ—থেকে নতুন এমব্রিও তৈরি হয়।
- সোমাটিক এমব্রায়োজেনেসিস: সম্পূর্ণ দেহকোষ থেকে গ্যামেট ছাড়াই সৃষ্টি হয়, তাই এটি অযৌন প্রজননের উদাহরণ।

১৮.
What is meant by autopolyploidy? (অটোপলিপ্লয়েডি বলতে কী বোঝায়?)
  1. Polyploidy involving same species (একই প্রজাতির মধ্যে সম্পূর্ণ সেট বৃদ্ধি)
  2. Gain of one chromosome (একটি ক্রোমোজোম বৃদ্ধি)
  3. Polyploidy involving two different species (দুই প্রজাতির মধ্যে সম্পূর্ণ সেট বৃদ্ধি)
  4. Loss of chromosomes (ক্রোমোজোম হারানো)
ব্যাখ্যা

Autopolyploidy হলো এমন একটি পলিপ্লয়েডি (polyploidy) যেখানে কোনো উদ্ভিদের একই প্রজাতির ক্রোমোজোম সেটের সংখ্যা দ্বিগুণ বা আরও বেশি হয়।

উদাহরণ: একটি diploid (2n) উদ্ভিদ থেকে tetraploid (4n) উদ্ভিদ তৈরি হলে সেটি autopolypoid।

এটি সাধারণত মিউটেশন বা কলসিসিন (colchicine) প্রয়োগের মাধ্যমে ঘটে।

Autopolyploid উদ্ভিদ সাধারণত বড় আকারের পাতা, ফুল বা ফল তৈরি করে এবং কিছু ক্ষেত্রে উর্বরতা বৃদ্ধি পায়।

সংক্ষেপে:

Autopolyploidy = একই প্রজাতির ক্রোমোজোম সেটের দ্বিগুণ বা অতিরিক্ত
সংখ্যা।

১৯.
The functional unit of heredity is- (বংশগতির কার্যকরী একক হলো-)
  1. Chromosome
  2. DNA
  3. Nucleus
  4. Gene
ব্যাখ্যা

- জিন হলো DNA-এর একটি নির্দিষ্ট অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। এটি প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে এবং বংশগত বৈশিষ্ট্য প্রজন্মান্তরে পরিবহণ করে।

- ক্রোমোজোম হলো জিন ধারণকারী গাঠনিক একক।

- DNA হলো জিনের রাসায়নিক উপাদান।

- নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রস্থল, যেখানে ক্রোমোজোম ও জিন অবস্থান করে। তবে জিনই হল বংশগতির প্রকৃত কার্যকরী একক।

২০.
How does the greenhouse effect increase? (গ্রীনহাউস প্রভাব কীভাবে বৃদ্ধি পায়?)
  1. Afforestation (বনায়ন)
  2. Use of fossil fuels (জীবাশ্ম জ্বালানি ব্যবহার)
  3. River water (নদীর পানি)
  4. Sea level reduction (সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কমানো)
ব্যাখ্যা

- জ্বালানির পোড়ায় কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, যা তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন ঘটায়।
- গ্রীনহাউস প্রভাব (Greenhouse Effect) বৃদ্ধি পায় যখন বায়ুমণ্ডলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায়। এর প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল, গ্যাস) পোড়ালে CO₂, CH₄, N₂O ইত্যাদি নির্গত হয়। এরা পৃথিবীর তাপ বিকিরণ শোষণ করে পুনরায় বিকিরণ করে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। এর ফলেই গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন ঘটে।

- অন্যদিকে, বনায়ন (Afforestation) → CO₂ শোষণ করে গ্রীনহাউস প্রভাব কমায়। নদীর পানি ও সমুদ্রপৃষ্ঠ হ্রাস সরাসরি গ্রীনহাউস প্রভাব বাড়ায় না।

২১.
Which abnormality results in extra genetic material in a chromosome? (কোন অস্বাভাবিকতায় ক্রোমোসোমে অতিরিক্ত জিনেটিক উপাদান তৈরি হয়?)
  1. Translocation
  2. Deletion
  3. Duplication
  4. Inversion
ব্যাখ্যা

Duplication (ডুপ্লিকেশন): এখানে ক্রোমোসোমের একটি অংশের অনুলিপি হয়ে একই ক্রোমোসোমে আবার যুক্ত হয়। ফলে extra genetic material যোগ হয়।

Deletion (ডিলিশন): কোনো অংশ হারিয়ে যায়, অর্থাৎ genetic material কমে যায়।

Inversion (ইনভার্শন): ক্রোমোসোমের অংশ উল্টে যায়, কিন্তু কোনো অংশ যোগ বা বাদ হয় না।

Translocation (ট্রান্সলোকেশন): এক ক্রোমোসোমের অংশ অন্য ক্রোমোসোমে চলে যায়, এতে genetic material এর অবস্থান পরিবর্তিত হয়, কিন্তু সরাসরি extra copy
হয় না।

২২.
What shows the complete set of chromosomes of an organism? (কোন জীবের সম্পূর্ণ ক্রোমোসোম সেটকে কী বলা হয়?)
  1. Heteromorphism
  2. Karyotype
  3. Polyploidy
  4. Idiogram
ব্যাখ্যা

- কেরিওটাইপ হলো কোন জীবের সব ক্রোমোসোমের আকার, সংখ্যা ও বিন্যাসের সারসংক্ষেপ। এটি ক্রোমোসোম বিশ্লেষণে ব্যবহার হয়।
- Heteromorphism (হেটেরোমরফিজম): সমজাতীয় (homologous) ক্রোমোসোম জোড়ার মধ্যে আকৃতি/আকারের পার্থক্য বোঝায়।

- Karyotype (কেরিওটাইপ): কোনো জীবের সমস্ত ক্রোমোসোমের পূর্ণ সেট (সংখ্যা, আকার, গঠন, বিন্যাস) এর একটি সজ্জিত উপস্থাপনা।

-:Idiogram (ইডিওগ্রাম): কেরিওটাইপের চিত্র বা ডায়াগ্রাম্যাটিক রূপ, যেখানে ক্রোমোসোমগুলো আকার অনুযায়ী আঁকা হয়।

- Polyploidy (পলিপ্লয়ডি): কোনো জীবের ক্রোমোসোম সেট স্বাভাবিকের চেয়ে একাধিকবার উপস্থিত থাকা (যেমন triploid, tetraploid)।

২৩.
Which of the following is an essential fatty acid? (নিম্নের কোনটি একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড?)
  1. Stearic acid
  2. Palmitic acid
  3. Butyric acid
  4. Linoleic acid
ব্যাখ্যা

- Linoleic acid একটি Essential Fatty Acid, যা শরীর তৈরি করতে পারে না, তাই খাদ্য থেকে গ্রহণ করতে হয়। এটি কোষের গঠন, হরমোন উৎপাদন ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পাওয়া যায় বিভিন্ন তেলে। যেমন: সূর্যমুখী, সয়াবিন, ভুট্টার তেল ইত্যাদিতে।
- Linoleic acid, Linolenic acid, Arachidonic acid হলো প্রধান Essential fatty acids।

- Stearic, Palmitic, Butyric acid দেহ নিজেই তৈরি করতে পারে →তাই এগুলো non-essential ফ্যাটি এসিড।

২৪.
What type of vascular bundle is found in Dracaena?
(Dracaena তে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?)
  1. Hadrocentric
  2. Conjoint bicollateral
  3. Radial
  4. Leptocentric
ব্যাখ্যা

- Dracaena একটি একবীজপত্রী উদ্ভিদ, যেখানে ভাস্কুলার বান্ডল লেপ্টোসেন্ট্রিক প্রকৃতির হয়। এতে ফ্লোয়েম ভেতরে এবং জাইলেম চারপাশে থাকে। এটি কিছু একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, বিশেষ করে ড্রাসিনা ও অন্যান্য কিছু পাতলা কাণ্ডবিশিষ্ট গাছপালায়।
- ফ্লোয়েম ভেতরে এবং জাইলেম বাইরের দিকে অবস্থান করে, যা একে হ্যাড্রোসেন্ট্রিকের বিপরীত করে তোলে। এই ধরণের গঠন কিছু একবীজপত্রী উদ্ভিদের পাতায় বা কাণ্ডে দেখা যায়।
- হ্যাড্রোসেন্ট্রিক: জাইলেম কেন্দ্রীয়, ফ্লোয়েম চারপাশে।
- রেডিয়াল: মূলে দেখা যায়, জাইলেম ও ফ্লোএম রেডিয়ালি সজ্জিত।
- সমদ্বিপার্শ্বীয় (Conjoint bicollateral): সাধারণত কুমড়া জাতীয় উদ্ভিদে দেখা যায়

২৫.
Which of the following is a coccobacillus bacterium?
(নিচের কোনটি কক্কোব্যাসিলাস ব্যাকটেরিয়া?)
  1. Lactobacillus
  2. Bacillus
  3. কিছু Mycobacterium
  4. Lampropedia
ব্যাখ্যা

• Bacillus → সরল দণ্ডাকার (rod-shaped) ব্যাকটেরিয়া।
• Lactobacillus → দণ্ডাকার, দই/ফারমেন্টেড খাবারে পাওয়া যায়।
• Lampropedia → কক্কয়েড আকারে কলোনি গঠন করে, তবে কক্কোব্যাসিলাস নয়।
• কিছু Mycobacterium → আকারে দণ্ডাকার হলেও অনেক প্রজাতি short rod (coccoid form) হয়, তাই কক্কোব্যাসিলাস বলা যায়।

২৬.
Alkaloids are- (অ্যালকালয়েড হলো-)
  1. Carbohydrates (কার্বোহাইড্রেট)
  2. Proteins (প্রোটিন)
  3. Nitrogenous basic compounds (নাইট্রোজেনযুক্ত ক্ষারধর্মী যৌগ)
  4. Lipids (লিপিড)
ব্যাখ্যা

Alkaloids হলো নাইট্রোজেন-সমৃদ্ধ জৈব যৌগ, যাদের ক্ষারধর্মী প্রকৃতি আছে। এরা সাধারণত উদ্ভিদজাত (যেমন → Morphine, Quinine, Nicotine, Caffeine)। চিকিৎসায় অনেক অ্যালকালয়েড ব্যবহৃত হয় analgesic, stimulant, antimalarial ইত্যাদি ওষুধ তৈরিতে।

২৭.
The linkage in cellulose is- (সেলুলোজের লিঙ্কের ধরন হলো-)
  1. β-1,4 glycosidic
  2. β-1,6 glycosidic
  3. α-1,4 glycosidic
  4. α-1,6 glycosidic
ব্যাখ্যা

- সেলুলোজে প্রতিটি গ্লুকোজ অণু β-1,4 glycosidic bond দ্বারা যুক্ত থাকে। এই β-linkage এর কারণে সেলুলোজ একটি linear chain আকারে গঠিত হয়। অনেকগুলো linear chain একত্রিত হয়ে microfibril তৈরি করে, যা সেলুলোজকে অত্যন্ত শক্তিশালী করে তোলে।
- α-1,4 bond থাকে স্টার্চ ও গ্লাইকোজেনে, আর β-1,4 bond বিশেষভাবে সেলুলোজে পাওয়া যায়।

২৮.
Which group has multicellular rhizoids?
(কোনটিতে বহুকোষী রাইজয়েড বিদ্যমান?)
  1. Hepaticopsida
  2. Bryopsida
  3. Anthocerotopsida
  4. None of these
ব্যাখ্যা

- Hepaticopsida (Liverworts) → এককোষী (unicellular) রাইজয়েড থাকে।
- Anthocerotopsida (Hornworts) → এককোষী (unicellular) রাইজয়েড থাকে।
- Bryopsida (Mosses) → বহুকোষী (multicellular) রাইজয়েড থাকে।
- Liverworts ও Hornworts → রাইজয়েড সবসময় unicellular।
- Mosses (Bryopsida) → রাইজয়েড হলো multicellular এবং branched, যা মাটির সাথে দৃঢ়ভাবে যুক্ত করে।

২৯.
Which type of farming is required to prevent desertification? (মরুভূমি সৃষ্টি রোধে কোন ধরনের চাষাবাদ প্রয়োজন?)
  1. Unscientific farming (অবৈজ্ঞানিক চাষাবাদ)
  2. Modern and planned farming (আধুনিক ও পরিকল্পিত চাষাবাদ)
  3. Deforestation-based farming (বন উজাড় নির্ভর চাষাবাদ)
  4. Wasteful irrigation-based farming (অপচয়মূলক সেচ নির্ভর চাষাবাদ)
ব্যাখ্যা

- আধুনিক ও পরিকল্পিত চাষাবাদে পানি সংরক্ষণ, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের দিকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে মাটির ক্ষয়, আর্দ্রতার হ্রাস এবং গাছপালা বিনষ্ট কমে, যা মরুভূমি বিস্তার রোধে কার্যকর।
- মরুকরণ (Desertification) প্রতিরোধে আধুনিক ও পরিকল্পিত কৃষি ব্যবস্থা অপরিহার্য। এতে, ফসল আবর্তন (Crop rotation) করা হয়, সেচের পানির সঠিক ব্যবহার নিশ্চিত হয়, মাটির উর্বরতা বজায় থাকে, বৃক্ষরোপণ ও মাটির আর্দ্রতা সংরক্ষণ করা যায়।
- অন্যদিকে, অবৈজ্ঞানিক চাষ (Unscientific farming) যেমন অতিরিক্ত জমি চাষ, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার ও অতিরিক্ত সেচ মরুকরণকে বাড়ায়।

৩০.
Which is the first step of somatic embryogenesis?
(সোমাটিক এমব্রায়োজেনেসিসের প্রথম ধাপ কোনটি?)
  1. Seed germination (বীজ অঙ্কুরোদগম)
  2. Pollination (পরাগায়ন)
  3. Callus formation (কলাস গঠন)
  4. Fertilization (নিষেক)
ব্যাখ্যা

- এক্সপ্লান্ট থেকে অগোছালো কোষগুচ্ছ বা কলাস তৈরি হওয়াই প্রাথমিক ধাপ।
- উদ্ভিদের নির্বাচিত এক্সপ্ল্যান্ট (explant) থেকে অগোছালো কোষগুচ্ছ বা কলাস (callus) তৈরি হয়। এই কলাস হলো ডিডিফারেনশিয়েশন (dedifferentiation) প্রক্রিয়ার ফল, যেখানে বিশেষায়িত কোষ আবার বিভাজনক্ষম হয়ে যায়। পরবর্তী ধাপে কলাস থেকে এম্ব্রিওজেনিক কোষ গঠিত হয়, যা সোমাটিক এমব্রিওতে পরিণত হয়।

৩১.
Which of the following is a short-day plant?
(নিচের কোনটি স্বল্প দিনের উদ্ভিদ?)
  1. Wheat (গম)
  2. Rice (ধান)
  3. Pea (মটরশুঁটি)
  4. Barley (যব)
ব্যাখ্যা

Short-day plants হলো সেই উদ্ভিদ যেগুলি ফুল ফোটানোর জন্য দিনের আলো কম (short photoperiod) এবং রাত দীর্ঘ (long night) প্রয়োজন। উদ্ভিদগুলো দিনের দৈর্ঘ্য অনুযায়ী ফুল ফোটানো নিয়ন্ত্রণ করে। এখানে মূল নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর হলো night length (রাত্রির দৈর্ঘ্য)। উদাহরণ: Rice (ধান), Tobacco (তামাক), Chrysanthemum (ক্রিসান্থেমাম), Soybean (সয়াবিন) ইত্যাদি। অন্যদিকে, গম (Wheat), যব (Barley) প্রভৃতি দীর্ঘ দিনের উদ্ভিদ (long-day plants)।

৩২.
Vernalization is mainly required in which type of plants? (ভার্নালাইজেশন প্রধানত কোন ধরনের উদ্ভিদে প্রয়োজন হয়?)
  1. Perennial plants
  2. Annual plants
  3. Biennial plants
  4. Xerophytes
ব্যাখ্যা

Biennial plants: প্রথম বছরে কেবল পাতা ও কাণ্ড তৈরি করে। ফুল ফোটানোর জন্য দ্বিতীয় বছরে ঠান্ডা আবহাওয়া (cold treatment) দরকার, এটিই হল Vernalization। উদাহরণ: Carrot (গাজর), Turnip (শলগম), Beet ইত্যাদি।

Annual plants: এক বছরের মধ্যে ফুল ফোটে, ভার্নালাইজেশন প্রয়োজন হয় না।

Perennial plants: বহু বছরের জন্য বৃদ্ধি পায়, নির্দিষ্ট ঠান্ডার প্রয়োজন কম।

৩৩.
Example of symbiotic nitrogen fixation is-
(Symbiotic nitrogen fixation এর উদাহরণ হলো-)
  1. Azotobacter
  2. Rhizobium
  3. Cyanobacteria
  4. Clostridium
ব্যাখ্যা

Symbiotic nitrogen fixation: মাটির ব্যাকটেরিয়া এবং উদ্ভিদের মধ্যে সহজীবী সম্পর্ক থাকে।‌ Rhizobium → Legume উদ্ভিদের root nodules-এ বাস করে এবং N₂ হতে NH₃ পরিবর্তন করে। উদ্ভিদ সরাসরি usable nitrogen পায়। অন্য ব্যাকটেরিয়া যেমন Azotobacter, Clostridium → free-living nitrogen fixers, উদ্ভিদ সঙ্গে symbiosis করে না। Cyanobacteria → aquatic বা মাটির উপর থাকে, symbiosis নির্ভরশীল না।

৩৪.
According to the Law of Segregation, alleles remain-
(বিচ্ছেদের সূত্র অনুসারে, অ্যালিল সবসময় থাকে—)
  1. Mixed
  2. Blended
  3. Pure
  4. Absent
ব্যাখ্যা

- Law of Segregation (বিচ্ছেদের সূত্র) মেন্ডেল প্রবর্তন করেছিলেন।

- এই সূত্রটি বলে: প্রতিটি জেনের জোড়া (allele pair) গ্যামেটে পৃথক হয়। গ্যামেটে অ্যালিল থাকে পৃথক ও বিশুদ্ধ (pure), মিশ্রিত বা মিশে যাওয়া নয়। উদাহরণ: যদি একটি উদ্ভিদে Rr (R=Red, r=white) জিন থাকে, তাহলে গ্যামেটে হয় R বা r, কিন্তু R ও r একসাথে মিশে যায় না।

- সংক্ষেপে: বিচ্ছেদের সূত্র অনুযায়ী, alleles গ্যামেটে পৃথক ও বিশুদ্ধ থাকে।

৩৫.
Which karyotype causes Klinefelter’s syndrome? (ক্লাইনফেলটার সিনড্রোম কোন ক্রোমোজোম সেটের কারণে হয়?)
  1. 47, XXY
  2. 47, XY+21
  3. 45, XO
  4. 48, XXXY
ব্যাখ্যা

- Klinefelter’s syndrome হলো এক ধরণের sex chromosome disorder, যা মূলত পুরুষদের মধ্যে ঘটে।

- আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোম সংখ্যা সাধারণ 46, XY-এর পরিবর্তে 47, XXY হয়। অর্থাৎ, একটি অতিরিক্ত X ক্রোমোজোম রয়েছে।

- এর ফলে দেখা দিতে পারে:
• পুরুষদের secondary sexual characteristics অপ্রকৃতভাবে বিকাশিত হওয়া (যেমন স্তন বৃদ্ধি)
• কম বীর্য উৎপাদন বা বন্ধ্যত্ব
• উচ্চতা বেশি হওয়া এবং হালকা মানসিক বা শেখার সমস্যা

সংক্ষেপে: Klinefelter’s syndrome = 47, XXY → অতিরিক্ত X ক্রোমোজোমের কারণে পুরুষদের মধ্যে ঘটে।

৩৬.
Which plant is Hermaphrodite? (কোন উদ্ভিদটি Hermaphrodite?)
  1. Tomato (টমেটো)
  2. Date palm (খেজুর)
  3. Papaya (পেঁপে)
  4. Spinach (পালংশাক)
ব্যাখ্যা

Hermaphrodite (উভলিঙ্গী) ফুল: একটি ফুলে উভয় লিঙ্গের অঙ্গ থাকে।
Androecium (পুংকেশর) – পুরুষ অঙ্গ
Gynoecium (গর্ভকেশর/স্ত্রী অঙ্গ) – স্ত্রী অঙ্গ

Tomato ফুল হলো bisexual, অর্থাৎ একই ফুলে পুং ও স্ত্রী অঙ্গ উপস্থিত। তাই Tomato উদ্ভিদ Hermaphrodite উদাহরণ।

Date palm, Papaya = Dioecious (male ও female ফুল আলাদা গাছে)

Spinach = Monoecious (male ও female আলাদা ফুল একই গাছে)

সংক্ষেপে: Tomato = Hermaphrodite উদ্ভিদ, কারণ ফুলে উভয় লিঙ্গের অঙ্গ থাকে।

৩৭.
Desertification occurs most in which type of soil? (মরুভূমি সৃষ্টি কোন ধরনের মাটিতে বেশি হয়?)
  1. Fertile soil
  2. Saline soil
  3. Sandy soil
  4. Clay soil
ব্যাখ্যা

- মরুভূমি সৃষ্টি (Desertification) মূলত বালুকাময় মাটিতে বেশি ঘটে। কারণ বালুমাটি পানি ধারণ করতে পারে না, বাতাসে সহজে উড়ে যায়, বৃষ্টিতে ধুয়ে যায়, জৈব পদার্থ ও পুষ্টি উপাদান কম থাকে, শুষ্ক জলবায়ু ও অতিরিক্ত চাষাবাদে দ্রুত উর্বরতা হারায়।
- অন্যদিকে, উর্বর মাটি (Fertile soil) মরুভূমি গঠনে সহায়ক নয়, লবণাক্ত মাটি (Saline soil) মরুকরণে অবদান রাখতে পারে, তবে প্রধান কারণ নয়। দোআঁশ মাটি (Clay soil) পানি ও পুষ্টি ধরে রাখতে পারে, তাই মরুকরণের ঝুঁকি কম।

৩৮.
Which gas is released during photorespiration? (শ্বসনে কোন গ্যাস নিঃসৃত হয়?)
  1. CO₂
  2. N₂
  3. H₂O
  4. O₂
ব্যাখ্যা

Photorespiration: যখন Rubisco এনজাইম O₂ কে CO₂-এর পরিবর্তে ফিক্স করে, তখন গ্লুকোজ সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এই প্রক্রিয়ায় ATP এবং NADPH অপচয় হয়। মূলত CO₂ মুক্ত হয়, ফলে উদ্ভিদের শর্করা উৎপাদন কমে যায়। Photorespiration মূলত C₃ উদ্ভিদে বেশি দেখা যায়, যেমন wheat, rice, soybean।

৩৯.
Which process is required for flowering in winter wheat? (শীতকালীন গমে ফুল ফোটার জন্য কোন প্রক্রিয়া প্রয়োজন?)
  1. Photoperiodism
  2. Reproduction
  3. Vernalization
  4. Dormancy
ব্যাখ্যা

- শীতকালীন গমে ফুল ফোটাতে হলে বীজ বা চারাকে নির্দিষ্ট সময় কম তাপমাত্রায় রাখা লাগে। এই প্রক্রিয়াকেই ভর্নালাইজেশন বলে।
- আলোক পর্যায়বৃত্তি (Photoperiodism): দিনের দৈর্ঘ্য ও আলোর সময় ফুল ফোটায় প্রভাব ফেলে, কিন্তু শীতকালীন ফসলের জন্য প্রধান শর্ত নয়।
- সুপ্তাবস্থা (Dormancy): এটি বীজ বা কুঁড়ির অস্থায়ী নিষ্ক্রিয় অবস্থা, ফুল ফোটার প্রক্রিয়া নয়।
- প্রজনন (Reproduction): এটি উদ্ভিদের সামগ্রিক প্রজনন প্রক্রিয়া বোঝায়, তবে শীতকালীন ফসলের ফুল ফোটার জন্য বিশেষভাবে ভার্নালাইজেশন জরুরি।

৪০.
In which type of algae are motile cells absent in the life cycle? (কোন ধরনের শৈবালের জীবনচক্রে সচল কোষ অনুপস্থিত থাকে?)
  1. Chlorophyceae
  2. Phaeophyceae
  3. Chrysophyceae
  4. Rhodophyceae
ব্যাখ্যা

Rhodophyceae বা লাল শৈবাল হলো এমন একটি শৈবাল গোষ্ঠী, যাদের জীবনচক্রের কোনো পর্যায়েই সচল কোষ (motile cell/flagellated cell) পাওয়া যায় না। অর্থাৎ এদের গ্যামেট ও স্পোর উভয়ই নিশ্চল (non-motile)। এজন্যই লাল শৈবালের নিষেক (fertilization) প্রক্রিয়া সম্পূর্ণভাবে পানির স্রোতের উপর নির্ভরশীল। উদাহরণ: Polysiphonia, Gelidium, Gracilaria
- Chlorophyceae (সবুজ শৈবাল): এদের অধিকাংশের গ্যামেট বা জাইগোট চলনশীল।
- Phaeophyceae (বাদামী শৈবাল): স্পোর ও গ্যামেট সচল (flagellated)।
- Chrysophyceae (সোনালি শৈবাল): সাধারণত দুই ফ্ল্যাজেলাযুক্ত চলনশীল কোষ থাকে।

৪১.
Which part of the stele may be absent in some types? (স্টিলির কোন অংশ কিছু স্টিলিতে অনুপস্থিত থাকতে পারে?)
  1. Pericycle
  2. Xylem
  3. Phloem
  4. Pith
ব্যাখ্যা

- Stele হলো মূলভাবে রুট ও স্টেমের কেন্দ্রীয় সন্নিবেশকৃত টিস্যু, যেখানে xylem, phloem, pericycle, এবং মাঝে মাঝে pith থাকে।

- স্টিলির ধরন অনুসারে এর গঠন ভিন্ন হয়:
১. Protostele: সবচেয়ে প্রাচীন ধরনের স্টিলি। কেন্দ্রে শুধু xylem, তার চারপাশে phloem। Pith নেই।
২. Siphonostele: মাঝখানে একটি pith থাকে। Phloem সাধারণত বাইরের দিকে থাকে।
- তাই সব ধরনের স্টিলিতে pith থাকে না, কিন্তু xylem, phloem সাধারণত থাকে।

৪২.
Which one is known as True moss? (True moss হিসেবে পরিচিত কোনটি?)
  1. Anthocerotae
  2. Hepaticae
  3. Hornworts
  4. Bryopsida
ব্যাখ্যা

- Bryophyta বিভাগের তিনটি প্রধান শ্রেণি আছে: Hepaticae (লিভারওয়ার্ট), Anthocerotae (হর্নওয়ার্ট) এবং Bryopsida (মস)।
- Bryopsida হলো True moss নামে পরিচিত শ্রেণি। এরা Bryophyta বিভাগের অন্তর্গত সবচেয়ে বড় গোষ্ঠী। এদের দেহে leafy gametophyte ও multicellular rhizoids থাকে। উদাহরণ: Funaria, Polytrichum।

- Hepaticae (লিভারওয়ার্ট): লিভারের মতো থ্যালাসযুক্ত, True moss নয়।

- Anthocerotae (হর্নওয়ার্ট সদৃশ): sporophyte শৃঙ্গাকার, কিন্তু moss নয়।

- Hornworts: এরা Anthocerotae-এর অন্তর্গত, True moss নয়।

- তাই Bryopsida-কেই বলা হয় True moss।

৪৩.
Plectostele occurs in- (Plectostele কোথায় পাওয়া যায়?)
  1. Adiantum
  2. Pteris
  3. Lycopodium
  4. Marsilea
ব্যাখ্যা

- Plectostele হলো এক বিশেষ ধরনের protostele, যেখানে xylem ও phloem ফিতার মতো (band বা plate আকারে) একটির পর একটি পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। এটি protostele-এর একটি উন্নত রূপ, যাকে derived form বলা হয়। এ ধরনের গঠন Lycopodium (বিশেষত কিছু species যেমন Lycopodium clavatum)-এ পাওয়া যায়।

- অন্যদিকে, Adiantum, Pteris, Marsilea → এগুলোতে siphonostele বা এর পরিবর্তিত রূপ পাওয়া যায়, plectostele নয়।

৪৪.
Which tissue is responsible for increase in length of plants? (উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী?)
  1. Lateral meristem
  2. Apical meristem
  3. Permanent tissue
  4. Secondary meristem
ব্যাখ্যা

- Apical meristem মূল (root tip) ও কাণ্ডের (shoot tip) শীর্ষে অবস্থান করে। এটি সক্রিয়ভাবে বিভাজনশীল কোষ নিয়ে গঠিত এবং primary growth বা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। এর ফলে মূল মাটির গভীরে প্রবেশ করে এবং কাণ্ড উপরের দিকে বাড়তে থাকে।

ক) Lateral meristem → ব্যাস বৃদ্ধির জন্য (secondary growth)।

গ) Secondary meristem → এটিও ব্যাস বৃদ্ধির (secondary tissues যেমন vascular cambium, cork cambium)।

ঘ) Permanent tissue → বিভাজন ক্ষমতা হারিয়ে স্থায়ী হয়ে যায়, বৃদ্ধি ঘটায় না।

- তাই দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী হলো
Apical meristem।

৪৫.
Which technology should be reduced to protect the ozone layer? (ওজোন স্তর ক্ষয় রোধের জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার কমানো উচিত?)
  1. Hydropower
  2. Solar energy
  3. CFC-containing refrigerators and air conditioners
  4. Wind energy
ব্যাখ্যা

- ওজোন স্তর ক্ষয় হওয়ার প্রধান কারণ হলো CFC (Chlorofluorocarbons)। এগুলো ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্প্রে-এরোসোল এবং কিছু শিল্পজাত দ্রব্যে ব্যবহার করা হতো।

- CFC বায়ুমণ্ডলে উঠে গিয়ে UV রশ্মির প্রভাবে ভেঙে ক্লোরিন মুক্ত করে, যা হাজার হাজার ওজোন অণু ধ্বংস করতে সক্ষম। ফলে ওজোন স্তর পাতলা হয় এবং ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, যা ত্বকের ক্যান্সার, চোখের ছানি এবং ফসলের ক্ষতি ঘটায়।

- তাই ওজোন স্তর রক্ষার জন্য CFC-সমৃদ্ধ প্রযুক্তির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প (HFC, HCFC, Green refrigerants) ব্যবহার করতে
হবে।

৪৬.
Which is an example of a wetland ecosystem? (জলাভূমি বাস্তুতন্ত্রের একটি উদাহরণ হলো-)
  1. Tundra
  2. Soil
  3. Lake and soil combined area
  4. Desert
ব্যাখ্যা

- Wetland ecosystem (জলাভূমি প্রতিবেশ ব্যবস্থা) হলো এমন একটি পরিবেশ যেখানে স্থায়ী বা ঋতুভিত্তিকভাবে জল জমে থাকে এবং সেই জায়গায় জলজ ও স্থলজ উভয় ধরনের জীব একসাথে বসবাস করে।
- Wetland (জলাভূমি) হলো এমন একটি ecosystem, যেখানে পানি (স্থায়ী বা ঋতুভিত্তিক) এবং মাটি উভয়ই বিদ্যমান থাকে। এখানে পানির স্তর এতটাই বেশি থাকে যে উদ্ভিদ ও প্রাণীর জীবনযাত্রা ভেজা পরিবেশের সাথে অভিযোজিত। উদাহরণ: হাওর, বিল, জলাশয়, নদীর তীরবর্তী এলাকা, পুকুর সংলগ্ন জমি ইত্যাদি।
- জলাভূমির গুরুত্ব: জীববৈচিত্র্যের আবাসস্থল, প্রাকৃতিক পানি পরিশোধক, বন্যা ও ক্ষয় নিয়ন্ত্রণ, কার্বন সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে।

৪৭.
What is the main advantage of vivipary in mangroves? (ম্যানগ্রোভে জরায়ুজ অঙ্কুরোদগমের প্রধান সুবিধা কী?)
  1. Seeds can remain dormant for a long time (বীজ দীর্ঘদিন সুপ্ত থাকে)
  2. Better pollination (ভালো পরাগায়ন)
  3. Seedlings can quickly establish roots in muddy, tidal soil (কাদামাটির জোয়ার-ভাটা মাটিতে দ্রুত শিকড় গেড়ে বসতে পারে)
  4. Prevention of seed dispersal (বীজ বিস্তার রোধ)
ব্যাখ্যা

ম্যানগ্রোভ অঞ্চলে মাটি সাধারণত কাদাযুক্ত, নরম, অক্সিজেন-স্বল্প এবং জোয়ার-ভাটার প্রভাবে অস্থিতিশীল। এ কারণে সাধারণ বীজ সহজে অঙ্কুরিত হতে পারে না বা ভেসে যায়।

Vivipary (জরায়ুজ অঙ্কুরোদগম)-এ বীজ গাছেই অঙ্কুরিত হয়ে চারা আকারে মাটিতে পড়ে। ফলে
- চারা ভারী হওয়ায় ভেসে যায় না।
- নরম কাদামাটিতে সহজেই ঢুকে দ্রুত শিকড় গেড়ে বসে।
- প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়।

তাই ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য vivipary একটি বেঁচে থাকার অভিযোজন (adaptation)।

৪৮.
Which pyramid shows total mass of organisms? (কোন পিরামিড জীবের মোট ভর দেখায়?)
  1. Pyramid of numbers
  2. Pyramid of age
  3. Pyramid of biomass
  4. Pyramid of energy
ব্যাখ্যা

• Ecological pyramid হলো খাদ্যশৃঙ্খলের বিভিন্ন trophic level-এ জীবের সংখ্যা, ভর বা শক্তির গ্রাফিক্যাল উপস্থাপনা।

- Pyramid of numbers (সংখ্যার পিরামিড): প্রতিটি স্তরে জীবের সংখ্যা দেখায়।

- Pyramid of biomass (জীবভর পিরামিড): প্রতিটি trophic level-এ জীবের মোট ভর (total mass) প্রদর্শন করে।

- Pyramid of energy (শক্তির পিরামিড): শক্তির প্রবাহ বা উৎপাদন দেখায় (সব সময় সোজা থাকে, উল্টো হয় না)।

- Pyramid of age (বয়সের পিরামিড): একটি জনসংখ্যার বিভিন্ন বয়সের গঠন দেখায়।
• তাই জীবের মোট ভর প্রদর্শনের জন্য ব্যবহৃত pyramid হলো Pyramid of biomass।
• Pyramid of biomass প্রদর্শন করে প্রতিটি trophic level-এ জীবের মোট ভর।

৪৯.
How many bases form a codon? (একটি কোডন কতটি বেস নিয়ে গঠিত হয়?)
  1. 1 টি
  2. 2 টি
  3. 3 টি
  4. 4 টি
ব্যাখ্যা

Codon হলো mRNA-এর তিনটি ক্রমাগত (consecutive) nucleotide bases। প্রতিটি codon একটি amino acid নির্ধারণ করে protein synthesis-এ। উদাহরণ: AUG-Methionine (Start codon)।

- 1 base → single nucleotide
- 2 bases → di-nucleotide (genetic info-র জন্য অপ্রচলিত)
- 3 bases → codon (একটি amino acid নির্ধারণ করে)
- 4 bases → প্রচলিত নয় codon হিসেবে।

৫০.
What does F-plasmid mainly carry? (F-plasmid প্রধানত কি বহন করে?)
  1. Fertility factor (লিঙ্গ-সংক্রান্ত তথ্য)
  2. Virulence factor (জীবাণুর ক্ষতিকারক উপাদান)
  3. Colicin protein gene (কলিসিন প্রোটিন জিন)
  4. Antibiotic resistance gene (অ্যান্টিবায়োটিক প্রতিরোধ জিন)
ব্যাখ্যা

F-plasmid কে Fertility plasmid বলা হয়। এটি conjugation প্রক্রিয়ায় এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে plasmid transfer করতে সাহায্য করে। এর মাধ্যমে genetic material আদান-প্রদান সম্ভব হয়।

৫১.
Which enzyme cuts DNA in recombinant DNA technology? (রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে কোন এনজাইম ডিএনএ কেটে দেয়?)
  1. DNA polymerase
  2. RNA polymerase
  3. Ligase
  4. Restriction enzyme
ব্যাখ্যা

- Restriction enzyme (endonuclease) নির্দিষ্ট recognition site চিনে DNA কেটে দেয়। এগুলোকে molecular scissors বলা হয়। উদাহরণ: EcoRI, HindIII
- এই কাটার ফলে sticky ends বা blunt ends তৈরি হয়, যেখানে foreign DNA সহজে যুক্ত করা যায়।

৫২.
The physiological role of alkaloids in plants is mainly- (উদ্ভিদে অ্যালকালয়েডের প্রধান ভূমিকা হলো-)
  1. Growth regulation (বৃদ্ধি নিয়ন্ত্রণ)
  2. Defense against herbivores (তৃণভোজীদের বিরুদ্ধে প্রতিরক্ষা)
  3. Respiration (শ্বসন)
  4. Photosynthesis (সালোকসংশ্লেষণ)
ব্যাখ্যা

অ্যালকালয়েড সাধারণত তিক্ত ও বিষাক্ত স্বভাবের। এগুলো উদ্ভিদকে তৃণভোজী প্রাণী ও কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে। এভাবে অ্যালকালয়েড উদ্ভিদের রক্ষাকারী মাধ্যম (protective secondary metabolite) হিসেবে কাজ করে। উদাহরণ: Nicotine (তামাক), Quinine (সিঙ্কোনা), Morphine (আফিম)।

৫৩.
Which community of Bangladesh holds rich traditional medicinal knowledge in the Chittagong Hill Tracts? (চট্টগ্রাম পার্বত্য জেলায় কোন জনগোষ্ঠী সমৃদ্ধ ভেষজ জ্ঞান ধারণ করে?)
  1. Chakma (চাকমা)
  2. Garo (গারো)
  3. Santal (সাঁওতাল)
  4. Oraon (ওরাঁও)
ব্যাখ্যা

চাকমা জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে ভেষজ উদ্ভিদ ব্যবহার ও লোকজ চিকিৎসা পদ্ধতি সংরক্ষণ করে আসছে। তারা পার্বত্য অঞ্চলের বিভিন্ন রোগ নিরাময়ে প্রাকৃতিক ও উদ্ভিদভিত্তিক ঔষধ ব্যবহার করে।

৫৪.
Which plant is traditionally used to purify blood? (রক্ত বিশুদ্ধকরণে কোন উদ্ভিদ ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়?)
  1. Ocimum sanctum
  2. Azadirachta indica
  3. Aloe barbadensis
  4. Centella asiatica
ব্যাখ্যা

- নিম পাতার অ্যান্টিসেপ্টিক এবং রক্ত বিশুদ্ধকরণ গুণ রয়েছে। এটি চর্মরোগ, ব্রণ, ত্বকের সংক্রমণ নিরাময়ে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত। সাধারণত রক্তে ক্ষতিকারক জীবাণু দূর করতে এবং স্বাস্থ্য উন্নয়নে নিমকে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়।
- Neem (Azadirachta indica) ঐতিহ্যগতভাবে রক্ত বিশুদ্ধকরণ, চর্মরোগ ও সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি ভারত, বাংলাদেশ ও অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রাচীন ভেষজ চিকিৎসায় খুব পরিচিত।
- তুলসী, থানকুনি ও ঘৃতকুমারীরও medicinal গুণ আছে, কিন্তু রক্ত শোধন বা রক্ত বিশুদ্ধকরণে প্রধানত নিম ব্যবহৃত হয়।

৫৫.
Which is commonly observed in haploid plants? (হ্যাপ্লয়েড উদ্ভিদে সাধারণত কোনটি দেখা যায়?)
  1. Increased fertility
  2. Polyploidy
  3. Reduced vigor
  4. Triploidy
ব্যাখ্যা

Haploid plants-এর কোষে এক সেট (n) ক্রোমোজোম থাকে। ফলে গঠন ও বৃদ্ধি দুর্বল হয়, ফুল ও বীজ উৎপাদন কম হয়। সাধারণত হ্যাপ্লয়েড উদ্ভিদে জীবনশক্তি ও শক্তি সীমিত, তাই reduced vigor দেখা যায়।

৫৬.
What is the characteristic of Fritillaria type embryo sac? (Fritillaria ধরনের ভ্রূণথলির বৈশিষ্ট্য কোনটি?)
  1. Diploid egg cell present (ডিপ্লয়েড ডিম্বক থাকে)
  2. Tetraploid secondary nucleus present (টেট্রাপ্লয়েড গৌণ নিউক্লিয়াসবিশিষ্ট)
  3. Haploid synergids present (হ্যাপ্লয়েড প্রতিপাদ কোষ থাকে)
  4. Two-nucleate embryo sac (২ নিউক্লিয়াসবিশিষ্ট ভ্রূণথলি)
ব্যাখ্যা

- Fritillaria type embryo sac হলো 4-nucleate (tetraploid) embryo sac।

- এতে থাকে: ১টি egg cell (haploid), ২টি synergids (haploid), ১টি secondary nucleus (tetraploid) → 2n + 2n = 4n

- এটি মোনোকোট উদ্ভিদের একটি সাধারণ embryo sac type।

- অন্যান্য ধরনের embryo sac যেমন Polygonum type এ থাকে 8-nucleate।

৫৭.
What is the main function of cytokinin? (সাইটোকিনিনের প্রধান কাজ কী?)
  1. Fruit ripening (ফল পাকানো)
  2. Dormancy induction (সুপ্ত অবস্থা সৃষ্টি)
  3. Leaf abscission (পাতা ঝরানো)
  4. Cell division and shoot branching (কোষ বিভাজন ও শাখা বৃদ্ধি)
ব্যাখ্যা

Cytokinin কোষ বিভাজন (cytokinesis) উদ্দীপ্ত করে এবং নতুন shoot/shoot proliferation তৈরি করতে সাহায্য করে। এটি অক্সিনের সাথে মিলিত হয়ে টিস্যু কালচারে নতুন অঙ্কুর সৃষ্টি করে। পাশাপাশি পাতা সবুজ রাখার জন্য anti-senescence হরমোন হিসেবেও কাজ করে।

৫৮.
Which vitamin is fat-soluble? (কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয়?)
  1. Vitamin B1
  2. Vitamin C
  3. Vitamin B12
  4. Vitamin A
ব্যাখ্যা

• Fat-soluble vitamins: A, D, E, K → দেহে চর্বির সাথে মিশে সংরক্ষিত হয়।
• Water-soluble vitamins: B-complex, C → দেহে অতিরিক্ত মূত্রের মাধ্যমে বের হয়।

৫৯.
Which conservation method preserves medicinal plants in their natural habitat? (প্রাকৃতিক আবাসস্থলে ঔষধি গাছ সংরক্ষণের পদ্ধতি কোনটি?)
  1. Ex-situ conservation (প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ)
  2. Tissue culture (টিস্যু কালচার)
  3. In-situ conservation (প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ)
  4. Seed bank (বীজ ব্যাংক)
ব্যাখ্যা

In-situ conservation হলো উদ্ভিদকে তার নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ করার পদ্ধতি। উদাহরণ: জাতীয় উদ্যান (National parks), সংরক্ষিত বনাঞ্চল (Reserved forests), বন্যপ্রাণী অভয়ারণ্য (Wildlife sanctuaries)। এর মাধ্যমে উদ্ভিদ শুধু সংরক্ষিতই থাকে না, বরং প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধি ও প্রজননও করতে পারে।

৬০.
What can be produced from cell suspension culture? (সেল সাসপেনশন কালচার থেকে কী তৈরি করা যায়?)
  1. Secondary metabolites
  2. Protoplast
  3. Embryogenic callus
  4. All of the above
ব্যাখ্যা

- Secondary metabolites: যেমন অ্যালকালয়েড, ফ্ল্যাভোনয়েড, টেরপেনয়েড → যা ওষুধ ও শিল্পকার্যে ব্যবহৃত।

- Embryogenic callus: উদ্ভিদের পুনর্জন্ম (plant regeneration) বা ক্লোনাল propagation-এর জন্য।

- Protoplast: কোষের cell wall সরিয়ে genetic manipulation বা somatic hybridization-এর কাজে লাগে।

- তাই cell suspension culture থেকে এই সবগুলোই উৎপন্ন করা সম্ভব।

৬১.
The discovery of somatic embryogenesis gave strong proof of which concept? (সোমাটিক এমব্রায়োজেনেসিসের আবিষ্কার কোন ধারণার শক্ত প্রমাণ দেয়?)
  1. Mutation theory
  2. Hybrid vigor
  3. Totipotency of plant cells
  4. Polyploidy
ব্যাখ্যা

Somatic embryogenesis মানে হলো somatic (দেহকোষ) থেকে embryo তৈরি হওয়া। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, একটি একক উদ্ভিদ কোষ সঠিক পরিবেশ পেলে সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হতে পারে। এই ক্ষমতাকেই বলা হয় totipotency। F.C. Steward এর carrot culture পরীক্ষায় প্রথম এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়।

৬২.
Major threat to ethnobotanical knowledge in Bangladesh is— (বাংলাদেশে ইথনোবোটানিক জ্ঞান হারানোর প্রধান কারণ-)
  1. Rapid urbanization (দ্রুত নগরায়ণ)
  2. Overfishing (অতিরিক্ত মাছ ধরা)
  3. Industrial pollution only (শুধু শিল্প দূষণ)
  4. Excess rainfall (অতিরিক্ত বৃষ্টি)
ব্যাখ্যা

তরুণ প্রজন্ম শহরে চলে যাওয়ায় গ্রামীণ ও উপজাতীয় উদ্ভিদ জ্ঞান বিলুপ্তির পথে। গ্রামীণ জনগোষ্ঠী ও উপজাতীয়রা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঔষধি উদ্ভিদ ও লোকজ চিকিৎসা পদ্ধতি সংরক্ষণ করে, কিন্তু নগরায়ণ ও আধুনিক জীবনের কারণে তা হারিয়ে যাচ্ছে।

৬৩.
Which of the following is an example of a detritivore? (নিচের কোনটি ডিট্রিটিভোরের উদাহরণ?)
  1. Earthworm (কেঁচো)
  2. Rabbit (খরগোশ)
  3. Grasshopper (ফড়িং)
  4. Crow (কাক)
ব্যাখ্যা

- Detritivores (ডিট্রিটিভোর) হলো সেই প্রাণী যা মৃত উদ্ভিদ ও প্রাণীর পদার্থ (detritus) খায় এবং তা পুনঃচক্র (decomposition) করে পরিবেশে পুষ্টি ফিরিয়ে দেয়।

- Earthworm (কেঁচো): মৃত পাতা, শিকড় এবং মাটিতে থাকা জৈব পদার্থ খেয়ে তা ভেঙে মাটিতে পুষ্টি ঘনীভূত করে।

- Grasshopper (ফড়িং), Rabbit (খরগোশ), Crow (কাক): এগুলো উদ্ভিদ বা প্রাণী খায়, তবে মৃত পদার্থ ভাঙে না; তাই ডিট্রিটিভোর নয়।

- কেঁচো পরিবেশের প্রাকৃতিক 'রিসাইক্লার' হিসেবে কাজ করে।
- ডিট্রিটিভোর হল এমন জীব যা মৃত উদ্ভিদ ও প্রাণীর পদার্থ খায় এবং পরিবেশে পুনঃচক্রের জন্য তা ভেঙে দেয়। কেঁচো মৃত পাতা, গাছের শিকড়, ও মাটি মিশ্রিত জৈব পদার্থ খেয়ে তা ভাঙে। ফলে মাটিতে পুষ্টি ঘনীভূত হয় এবং উদ্ভিদ সহজে তা ব্যবহার করতে পারে। ফড়িং, খরগোশ ও কাক শিকারের মাধ্যমে বা সরাসরি উদ্ভিদ খায়, তাই তারা ডিট্রিটিভোর নয়।

৬৪.
Which pigment is responsible for photoperiodism in plants? (আলোকপর্যায়বৃত্তির জন্য উদ্ভিদে কোন রঞ্জক পদার্থটি দায়ী?)
  1. Carotenoid
  2. Chlorophyll
  3. Xanthophyll
  4. Phytochrome
ব্যাখ্যা

Photoperiodism হলো উদ্ভিদে ফুল ফোটার সময়কাল নিয়ন্ত্রণের প্রক্রিয়া, যা দিনের দৈর্ঘ্য বা রাতের দৈর্ঘ্য দ্বারা নির্ধারিত হয়।

Phytochrome হলো একটি রঞ্জক পদার্থ (pigment) যা লাল ও দূর-লাল আলো শোষণ করে।

উদ্ভিদ phytochrome এর মাধ্যমে আলোর উপস্থিতি ও অনুপস্থিতি শনাক্ত করে এবং ফ্লোরিজিন (flowering hormone) উৎপাদন শুরু করে।

অন্য রঞ্জক পদার্থ যেমন chlorophyll, carotenoid, xanthophyll প্রধানত photosynthesis-এ কাজ করে, photoperiodism এ নয়।

৬৫.
When F₁ hybrid is crossed with recessive parent to check genotype, it is called-
(জিনোটাইপ পরীক্ষার জন্য F₁ হাইব্রিডকে Recessive parent এর সাথে ক্রস করলে একে বলা হয়-?)
  1. Back cross (ব্যাক ক্রস)
  2. Reciprocal cross (রিসিপ্রোকাল ক্রস)
  3. Out cross (আউট ক্রস)
  4. Test cross (টেস্ট ক্রস)
ব্যাখ্যা

Test cross হলো এমন একটি জিনোটাইপ নির্ণয়ের পদ্ধতি, যেখানে অজানা জিনোটাইপের F₁ হাইব্রিডকে recessive parent (homozygous recessive) সঙ্গে ক্রস করা হয়।

উদ্দেশ্য: F₁ হাইব্রিডের জিনোটাইপ (হেটেরোজাইগাস বা হোমোজাইগাস) নির্ধারণ করা। ফলাফল বিশ্লেষণ করে বোঝা যায় কোন অ্যালিল গুলো উপস্থিত। উদাহরণ:
- যদি F₁ = Rr (Red) হাইব্রিড এবং recessive parent = rr (white)। Test cross → F₂: 50% Rr (Red), 50% rr (White) → হাইব্রিড হেটেরোজাইগাস।

- যদি F₁ = RR → সব progeny Red → হাইব্রিড হোমোজাইগাস।

সংক্ষেপে: Test cross = F₁ হাইব্রিড × recessive parent → Genotype পরীক্ষা করার পদ্ধতি।

৬৬.
Cocaine is obtained from- (কোকেইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়-)
  1. Erythroxylum coca
  2. Nicotiana tabacum
  3. Papaver somniferum
  4. Cinchona officinalis
ব্যাখ্যা

Cocaine হলো একটি Tropane alkaloid। এটি মূলত Erythroxylum coca উদ্ভিদের পাতা থেকে পাওয়া যায়। Cocaine একটি শক্তিশালী উত্তেজক (stimulant) ও মাদকদ্রব্য, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে। চিকিৎসায় এর সীমিত ব্যবহার আছে, তবে অপব্যবহারজনিত কারণে এটি আসক্তি সৃষ্টি করে।

৬৭.
Which ecosystem occupies the largest area on Earth? (পৃথিবীর সবচেয়ে বড় আয়তনের ইকোসিস্টেম কোনটি?)
  1. Forest
  2. Grassland
  3. Desert
  4. Marine ecosystem
ব্যাখ্যা

- পৃথিবীর প্রায় ৭১% অংশ পানি দ্বারা আচ্ছাদিত, যার বড় অংশই সমুদ্র।

সামুদ্রিক বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য:
- আয়তনে সবচেয়ে বড়।
- জীববৈচিত্র্যে সমৃদ্ধ: মাছ, শামুক, কাঁকড়া, ম্যানগ্রোভ, প্ল্যাঙ্কটন ইত্যাদি।
- Phytoplankton হলো প্রধান প্রাথমিক উৎপাদক, যা বৈশ্বিক অক্সিজেনের প্রায় অর্ধেক উৎপাদন করে।
- জলজ খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- Grassland (ঘাসভূমি), Desert (মরুভূমি), Forest (বন) – আয়তনে সামুদ্রিক বাস্তুতন্ত্রের তুলনায় অনেক ছোট।
- তাই পৃথিবীর সবচেয়ে বড় ইকোসিস্টেম হলো Marine ecosystem।

৬৮.
Where does RNA participate in protein synthesis? (RNA কোন প্রক্রিয়ায় প্রোটিন তৈরিতে অংশ নেয়?)
  1. Transcription
  2. Replication
  3. Translation
  4. Splicing
ব্যাখ্যা

- RNA (mRNA, tRNA, rRNA) প্রোটিন তৈরিতে translation প্রক্রিয়ায় অংশ নেয়।

- mRNA: DNA থেকে কোড নিয়ে ribosome-এ আনে।

- tRNA: নির্দিষ্ট amino acid ribosome-এ পৌঁছে দেয়।

- rRNA: Ribosome গঠন করে এবং প্রোটিন সিন্থেসিসে সাহায্য করে।

- Transcription (ট্রান্সক্রিপশন) হলো DNA থেকে mRNA তৈরি হওয়ার ধাপ।

- Translation (ট্রান্সলেশন) হলো mRNA কোড অনুযায়ী amino acid সংযোজন করে প্রোটিন তৈরি করার ধাপ।

৬৯.
Which vector is mainly used for making recombinant DNA? (রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য প্রধানত কোন ভেক্টর ব্যবহার করা হয়?)
  1. Mitochondria
  2. Plasmid
  3. Lysosome
  4. Ribosome
ব্যাখ্যা

Plasmid হলো ছোট, বৃত্তাকার DNA যা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকে। rDNA প্রযুক্তিতে plasmid ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়, কারণ এতে foreign gene সহজে ঢোকানো যায়। ব্যাকটেরিয়ার মধ্যে plasmid প্রতিলিপি (replicate) হয়, ফলে বিপুল পরিমাণে প্রোটিন বা জিন উৎপাদন সম্ভব।

৭০.
Cell division involved in somatic embryogenesis is: (সোমাটিক এমব্রায়োজেনেসিসে কোন কোষ বিভাজন ঘটে?)
  1. Binary fission
  2. Meiosis
  3. Amitosis
  4. Mitosis
ব্যাখ্যা

- Somatic embryogenesis দেহকোষ (somatic cell) থেকে নতুন ভ্রূণ (embryo) গঠন প্রক্রিয়া। এখানে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে (2n → 2n)। সুতরাং এটি mitotic cell division দ্বারা সম্পন্ন হয়, meiosis নয়।
- Somatic embryogenesis: এটি এমন একটি প্রক্রিয়া যেখানে দেহকোষ (somatic cell) থেকে কোনো যৌন প্রজনন ছাড়াই নতুন ভ্রূণ (embryo) তৈরি হয়। অর্থাৎ, গ্যামেট (ডিম্বাণু বা শুক্রাণু) ব্যবহার ছাড়াই দেহকোষ থেকে সরাসরি embryonic structure গঠিত হয়।

- কেন মাইটোসিস ঘটে?
১. Somatic cell diploid (2n) অবস্থায় থাকে।
২. নতুন ভ্রূণ (embryo) গঠনের জন্য ঐ কোষগুলিকে অনেকবার বিভাজিত হতে হয়।
৩. এখানে chromosome সংখ্যা অপরিবর্তিত থাকে → 2n → 2n → 2n …
৪. তাই বিভাজন Mitosis (equational division) দ্বারা সম্পন্ন হয়, Meiosis (reduction division) দ্বারা নয়।

- Stages of Somatic Embryogenesis:
১. Induction stage (প্ররোচনা ধাপ): দেহকোষকে হরমোন (auxin, cytokinin) দ্বারা embryogenic pathway-তে আনা হয়।
২. Cell division & callus formation: কোষগুলি দ্রুত mitotic division করে এবং callus tissue তৈরি করে।
৩. Embryo formation: globular → heart-shaped → torpedo → cotyledonary embryo ধাপে ভ্রূণ তৈরি হয়।
৪. Plantlet development: ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ গড়ে ওঠে।

৭১.
How many fusions occur during double fertilization? (দ্বিনিষেকের সময় কয়টি fusion ঘটে?)
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৪ টি
ব্যাখ্যা

দ্বিনিষেকে ২ টি fusion ঘটে। যথা-
১. Syngamy → একটি পুরুষ গ্যামেট (n) ও ডিম্বাণু (n) মিলিত হয়ে zygote (2n) তৈরি করে।
২. Triple fusion → অপর পুরুষ গ্যামেট (n) দুটি polar nuclei (n+n)-এর সাথে মিলিত হয়ে endosperm (3n) তৈরি করে।

তাই মোট ২টি fusion হয়।

৭২.
What is the genetic characteristic of plants produced by clonal propagation? (ক্লোনাল প্রপাগেশনে উদ্ভিদের জেনেটিক বৈশিষ্ট্য কী?)
  1. Identical (অভিন্ন)
  2. Different (ভিন্ন)
  3. Unknown (অজানা)
  4. Hybrid (সংকর)
ব্যাখ্যা

Clonal propagation হলো এমন প্রক্রিয়া যেখানে নতুন উদ্ভিদ মূল উদ্ভিদের জেনেটিক কপি হিসেবে তৈরি হয়। ফলে প্রতিটি উদ্ভিদের জীববৈজ্ঞানিক বৈশিষ্ট্য অভিন্ন থাকে। উদাহরণ: কাঁঠাল, আলু, নারকেল গাছের কিছু প্রজাতি।

৭৩.
On which structure is the sporophyte of moss dependent? (মসের স্পোরোফাইট কোনটির উপর নির্ভরশীল?)
  1. Rhizome
  2. Independent
  3. Frond
  4. Gametophyte
ব্যাখ্যা

ব্রায়োফাইটস (যেমন mosses, liverworts, hornworts)-এ গ্যামেটোফাইট প্রজন্ম প্রধান ও স্বতন্ত্র, যা খাদ্য প্রস্তুত করতে সক্ষম (photosynthetic)। অন্যদিকে স্পোরোফাইট প্রজন্ম দুর্বল ও পরজীবী প্রকৃতির। এটি গ্যামেটোফাইট থেকে পুষ্টি ও সাপোর্ট গ্রহণ করে টিকে থাকে। তাই moss-এর sporophyte সবসময় গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল।

৭৪.
Dictyostele is characterized by- (Dictyostele এর বৈশিষ্ট্য হলো-)
  1. Single cylindrical xylem core
  2. No vascular tissue
  3. Multiple leaf gaps forming lobes
  4. Only in seed plants
ব্যাখ্যা

Dictyostele হলো একটি উন্নত ধরণের siphonostele। এর মূল বৈশিষ্ট্য হলো একাধিক leaf gap থাকা, যার কারণে stem-এর cross-section লোবের মতো দেখায়। এই leaf gaps-এর মাধ্যমে vascular bundles পাতা (leaf) পর্যন্ত যায়। Dictyostele সাধারণত fern-এর stem-এ দেখা যায়।

- Protostele: xylem কেন্দ্রবিন্দুতে → leaf gaps নেই।

- Siphonostele: xylem-ring-এর চারপাশে → single বা multiple leaf gaps।

- Dictyostele: multiple leaf gaps → lobed stem.

৭৫.
The main structural unit of starch is- (স্টার্চের প্রধান গঠন উপাদান হলো-)
  1. Lactose (ল্যাকটোস)
  2. Fructose (ফ্রুক্টোজ)
  3. Galactose (গ্যালাকটোজ)
  4. Glucose (গ্লুকোজ)
ব্যাখ্যা

স্টার্চ হলো এক ধরনের storage polysaccharide বা সঞ্চিত শর্করা, যা মূলত উদ্ভিদে পাওয়া যায়। এটি অসংখ্য গ্লুকোজ মনোমার এর সংযোগে তৈরি হয়। গ্লুকোজ অণুগুলো ADP-glucose আকারে সক্রিয় হয়ে polymerization প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ শৃঙ্খল গঠন করে। তাই স্টার্চের মৌলিক গঠন উপাদান হলো গ্লুকোজ।

৭৬.
In which stage are chromosomes most condensed and visible? (কোন ধাপে ক্রোমোজোম সবচেয়ে ঘন ও দৃশ্যমান হয়?)
  1. Prophase
  2. Telophase
  3. Anaphase
  4. Metaphase
ব্যাখ্যা

- মাইটোসিসের মেটাফেজ ধাপে ক্রোমোজোম সবচেয়ে ঘন, ছোট ও স্পষ্ট দেখা যায়, এজন্যই কেরিওটাইপ বিশ্লেষণের জন্য এই ধাপ ব্যবহার করা হয়।
- Prophase (প্রোফেজ): এখানে ক্রোমোসোমগুলো ঘনীভূত (condensed) হতে শুরু করে, কিন্তু এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

- Metaphase (মেটাফেজ): এ সময় ক্রোমোসোমগুলো সবচেয়ে বেশি ঘনীভূত, ছোট ও স্পষ্টভাবে দৃশ্যমান থাকে এবং সমতল রেখায় (metaphase plate) সারিবদ্ধ হয়। এজন্য ক্যারিওটাইপ বিশ্লেষণ (karyotyping) এই ধাপেই করা হয়।

Anaphase (অ্যানাফেজ): বোন ক্রোমাটিডগুলো আলাদা হয়ে বিপরীত মেরুর দিকে টানা হয়।

Telophase (টেলোফেজ): ক্রোমোসোমগুলো পুনরায় অস্পষ্ট হয়ে chromatin এ পরিণত হয়।

৭৭.
Which of the following is a non-biodegradable pollutant? (নিচের কোনটি অজৈব বা অবিচ্ছিন্ন দূষক?)
  1. Cotton cloth
  2. Paper
  3. Vegetable peels
  4. Plastic
ব্যাখ্যা

- Non-biodegradable pollutants (অজৈব/অবিচ্ছিন্ন দূষক) হলো সেই পদার্থ যা প্রাকৃতিকভাবে মাইক্রোবস বা অণুজীব দ্বারা সহজে ভেঙে যায় না।

- Plastic (প্লাস্টিক): শতাব্দীকাল ধরে মাটিতে, নদী ও সমুদ্রে থেকে যায়। এটি পরিবেশে জমে জলদূষণ, মাটি দূষণ এবং প্রাণীর খাদ্য চেইনে প্রবেশ করে বিপদ সৃষ্টি করে।

- Biodegradable materials (জৈব/সহজে ক্ষয়প্রাপ্ত পদার্থ): Paper (কাগজ), Vegetable peels (সবজির খোসা), Cotton cloth (সুতির কাপড়) এগুলো সহজে মাটিতে বা পানিতে অণুজীব দ্বারা ভেঙে যায়।

- তাই Plastic হলো non-biodegradable pollutant।

৭৮.
What is the educational importance of a herbarium? (হারবেরিয়ামের শিক্ষামূলক গুরুত্ব কী?)
  1. উদ্ভিদের তত্ত্বগত জ্ঞান দেয়
  2. কেবল বই পড়ায়
  3. বাস্তব উদ্ভিদ দেখে শেখার সুযোগ দেয়
  4. শুধু ছবি সরবরাহ করে
ব্যাখ্যা

হারবেরিয়ামে সংরক্ষিত উদ্ভিদ নমুনা থেকে শিক্ষার্থীরা প্রতক্ষভাবে প্রকৃত উদ্ভিদের বৈশিষ্ট্য, গঠন ও প্রজাতি সম্পর্কে জানতে পারে। এটি তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সাথে সংযুক্ত করে, যা শেখার জন্য অত্যন্ত কার্যকর।
- উদ্ভিদের তত্ত্বগত জ্ঞান দেয়: আংশিক সত্য, কিন্তু প্রধান লক্ষ্য সরাসরি পর্যবেক্ষণ।
- শুধু ছবি সরবরাহ করে: ভুল, কারণ specimen বাস্তব।
- কেবল বই পড়ায়: ভুল, হারবেরিয়াম
বই নয়।

৭৯.
According to Fritsch (1935), which of the following is not a criterion for the classification of algae? (ফ্রিটশ (১৯৩৫) এর শ্রেণিবিন্যাসে কোনটি ভিত্তি হিসেবে ব্যবহার হয়নি?)
  1. Pigmentation
  2. Type of thallus organization
  3. Reserve food material
  4. Mode of sexual reproduction
ব্যাখ্যা

Fritsch শৈবালের শ্রেণিবিন্যাসের জন্য মূলত ব্যবহার করেছিলেন:
- Pigmentation (রঙ)
- Reserve food material (সংরক্ষিত খাদ্য পদার্থ)
- Flagellar structure (ফ্ল্যাজেলার গঠন)
- Nuclear organization (নিউক্লিয়াসের গঠন)
- তবে sexual reproduction-এর ধরন তিনি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেননি।

৮০.
What is it called when a cluster of flagella is present at one end? (এক প্রান্তে একগুচ্ছ ফ্ল্যাজেলা থাকলে সেটিকে কী বলা হয়?)
  1. লোফোট্রিকাস
  2. সেফালোট্রিকাস
  3. পারিট্রিকাস
  4. অ্যাম্ফিট্রিকাস
ব্যাখ্যা

Lophotrichous ব্যাকটেরিয়ায় একপাশে একগুচ্ছ ফ্ল্যাজেলা থাকে। এই ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়াকে দ্রুত চলাচল করতে সাহায্য করে। উদাহরণ: Pseudomonas।

Cephalotrichous: মাথার দিকে একাধিক ফ্ল্যাজেলা (একপ্রান্তে কিছুটা আলাদা) থাকে।

Peritrichous: সারির চারপাশে ছড়িয়ে থাকা ফ্ল্যাজেলা।

Amphitrichous: দুই প্রান্তেই ফ্ল্যাজেলা থাকে।

৮১.
In which class of algae is phycoerythrin pigment present?(কোন শৈবাল শ্রেণিতে ফাইকোইরেথ্রিন পিগমেন্ট থাকে?)
  1. Chlorophyta
  2. Chrysophyta
  3. Rhodophyta
  4. Phaeophyta
ব্যাখ্যা

Rhodophyta বা লোহিত শৈবাল প্রধানত লাল রঙের হয়। এর রঙের প্রধান কারণ হলো ফাইকোইরেথ্রিন (phycoerythrin) এবং ফাইকোসায়ানিন (phycocyanin) নামক রঞ্জক।

Phycoerythrin: লাল রঙের পিগমেন্ট, আলো শোষণ করে মূলত সবুজ ও নীল আলো, যা শৈবালকে গভীর পানির আলো শোষণে সহায়তা করে।

Phycocyanin: নীল রঙের পিগমেন্ট, যা আলো শোষণে সাহায্য করে।

এই রঞ্জকগুলো ক্লোরোফিলের সাথে সংযুক্ত থেকে photosynthesis-এ অংশগ্রহণ করে।

ফলস্বরূপ, Rhodophyta গভীর পানিতে বসবাস করলেও আলো শোষণ করতে সক্ষম, এবং এর লাল রঙ সহজেই চেনা যায়।

Chlorophyta: সবুজ শৈবাল, মূল পিগমেন্ট ক্লোরোফিল-এ ও ক্লোরোফিল-বি।

Chrysophyta: সোনালি-হলুদ শৈবাল, কারোটিন পিগমেন্ট থাকে।

Phaeophyta: বাদামী শৈবাল, মূল পিগমে
ন্ট ফুকক্সানথিন।

৮২.
Which of the following organisms are tertiary consumers? (নিচের কোন প্রাণী তৃতীয় শ্রেণীর খাদক?)
  1. Rabbit (খরগোশ)
  2. Cow (গরু)
  3. Deer (হরিণ)
  4. Lion (সিংহ)
ব্যাখ্যা

- Producers (উৎপাদক): উদ্ভিদ, শৈবাল (plants, algae)
- Primary consumers (প্রাথমিক খাদক): উদ্ভিদভোজী প্রাণী, যেমন গরু, খরগোশ, হরিণ
- Secondary consumers (দ্বিতীয় শ্রেণীর খাদক): ছোট মাংসাশী প্রাণী, যেমন শিয়াল, ছোট পাখি
- Tertiary consumers (তৃতীয় শ্রেণীর খাদক): Apex predators, যারা secondary consumers খায়, যেমন সিংহ, বাঘ, সাপ ইত্যাদি।
- সুতরাং Lion (সিংহ) হলো তৃতীয় শ্রেণীর খাদক।

৮৩.
Which of the following is a double-stranded RNA virus? (নিচের কোনটি ডাবল স্ট্রান্ডেড আরএনএ ভাইরাস?)
  1. Rabies virus
  2. MERS virus
  3. West Nile virus
  4. Rotavirus
ব্যাখ্যা

- Rotavirus হলো double-stranded RNA (dsRNA) ভাইরাস। এটি প্রধানত শিশুদের ডায়রিয়ার কারণ।

- Rabies virus → single-stranded RNA, negative-sense (ssRNA-)

- West Nile virus → ssRNA+, flavivirus

- MERS virus → ssRNA+, c
oronavirus।

৮৪.
Who is called the father of genetics? (বংশগতির জনক বলা হয় কাকে?)
  1. Charles Darwin
  2. Morgan
  3. Gregor Mendel
  4. Hugo de Vries
ব্যাখ্যা

গ্রেগর জোহান মেন্ডেল (Gregor Johann Mendel) হলো বংশগতির জনক। তিনি ২০ জুলাই, ১৮২২, অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। মেন্ডেল ১৮৬৬ সালে মটরগাছের উপর পরীক্ষা করে উত্তরাধিকার সূত্রের সূত্রাবলি দেন। এজন্য তাকেই বংশগতির জনক বলা হয়।

৮৫.
Which instrument is used to see viruses? (ভাইরাস দেখতে হলে কোন যন্ত্র ব্যবহার করতে হয়?)
  1. Light microscope (সাধারণ অণুবীক্ষণ যন্ত্র)
  2. Naked eye (নগ্ন চোখ)
  3. Electron microscope (ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র)
  4. Magnifier (ম্যাগনিফায়ার)
ব্যাখ্যা

ভাইরাসের আকার অত্যন্ত ক্ষুদ্র (২০–৩০০ nm), তাই সাধারণ লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না। ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করলে ভাইরাসের গঠন বিস্তারিতভাবে দেখা যায়। নগ্ন চোখ বা ম্যাগনিফায়ার ভাইরাস পর্যবেক্ষণে ব্যর্থ।

৮৬.
Using disease-resistant rice varieties is an example of which type of control? (রোগমুক্ত ধানের জাত ব্যবহার কি ধরনের নিয়ন্ত্রণ?)
  1. Chemical
  2. Preventive
  3. Physical
  4. Biological
ব্যাখ্যা

রোগমুক্ত বা রোগ-প্রতিরোধী ধানের জাত ব্যবহার করলে রোগ সংক্রমণ প্রতিরোধ করা যায়। এটি রোগ বিস্তার হওয়ার আগেই কার্যকর হয়, তাই এটি Preventive (প্রতিরোধমূলক) কৌশল হিসেবে গণ্য হয়।

Chemical: রাসায়নিক পদ্ধতি, যেমন ফাঙ্গিসাইড ব্যবহার।

Physical: শারীরিক পদ্ধতি, যেমন ক্ষয়প্রাপ্ত অংশ অপসারণ।

Biological: জীববৈজ্ঞানিক পদ্ধতি, যেমন রোগপ্রতিরোধী পদ্ধতিতে উপকারী জীবাণু ব্যবহার।

৮৭.
Which bacterium is comma-shaped? (কোন ব্যাকটেরিয়া কমা আকারের?)
  1. Bacillus subtilis
  2. Staphylococcus aureus
  3. Vibrio cholerae
  4. Spirillum volutans
ব্যাখ্যা

- Vibrio cholerae হলো কমা-আকৃতির ব্যাকটেরিয়া, যা কলেরার জন্য দায়ী।
- Bacillus subtilis: ছড়ানো ছড়ানো লম্বা (rod-shaped)।
- Spirillum volutans: spiral বা সর্পিল আকৃতি।
- Staphylococcus aureus: গোলাকার (coccus), ক্লাস্টার আকারে থাকে।

৮৮.
Plasmids are mainly located in which part of the cell? (Plasmid মূলত কোষের কোন অংশে অবস্থান করে?)
  1. Ribosome
  2. Nucleus
  3. Cytoplasm
  4. Cell wall
ব্যাখ্যা

Plasmid হলো একটি extrachromosomal DNA molecule, যা সাধারণত সাইটোপ্লাজমে থাকে। ব্যাকটেরিয়ার কোনো nucleus নেই, তাই plasmid ক্রোমোজোমাল DNA থেকে আলাদা থেকে স্বাধীনভাবে প্রতিলিপি করতে পারে। Plasmid প্রায়শই genetic advantages বহন করে, যেমন antibiotic resistance, fertility factor ইত্যাদি।

৮৯.
Which gas is the major component of biogas? (বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস?)
  1. হাইড্রোজেন
  2. ইথেন
  3. প্রোপেন
  4. মিথেন
ব্যাখ্যা

Biogas (বায়োগ্যাস) হলো গৃহস্থালি বর্জ্য, গবাদিপশুর গোবর বা অর্গানিক পদার্থের অ্যানায়েরোবিক (অক্সিজেনবিহীন) পচন প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাস।

উপাদান:
- প্রধানত Methane (CH₄): প্রায় ৫০–৭০%
- Carbon dioxide (CO₂): প্রায় ৩০–৫০%
- Trace amounts of hydrogen, hydrogen sulfide, moisture

ব্যবহার:
- রান্না (উচ্চ জ্বলনশীল)
- বিদ্যুৎ উৎপাদন
- হিটিং

তাই বায়োগ্যাসের প্রধান গ্যাস হলো Methane (মিথেন)।

৯০.
Who is called the father of modern cytology? (আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কাকে?)
  1. Waldeyer
  2. Robert Hooke
  3. Altmann
  4. Strasburger
ব্যাখ্যা

- Strasburger কোষ বিভাজন (Mitosis) নিয়ে গবেষণা করেন এবং আধুনিক সাইটোলজির ভিত্তি স্থাপন করেন। এজন্য তাকেই আধুনিক সাইটোলজির জনক বলা হয়।

- Strasburger: উদ্ভিদ কোষের বিভাজন (Mitosis) এবং নিউক্লিয়াসের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখান যে কেন্দ্রীয় দানার (nucleus) মধ্যে বিভাজন ঘটে এবং তা পরবর্তী প্রজন্মে গিয়ে পৌঁছায়। এই গবেষণার কারণে তাকে আধুনিক সাইটোলজির জনক বলা হয়।

- Waldeyer: Chromosome শব্দটি প্রবর্তন করেছেন।

- Altmann: Mitochondria বা কোষের শক্তিকোষ (cell organelle) নিয়ে কাজ করেছেন।

- Robert Hooke: প্রথম কোষ (cell) শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু আধুনিক cytology-এর ভিত্তি স্থাপন করেননি।

৯১.
Which type of stele is the most primitive in pteridophytes? (টেরিডোফাইটে সবচেয়ে আদিম স্টিলি কোনটি?)
  1. Polycyclic stele
  2. Protostele
  3. Siphonostele
  4. Dictyostele
ব্যাখ্যা

- Protostele হলো স্টিলির সবচেয়ে আদিম ও প্রাচীন রূপ, যেটি প্রথম দিকের ভাসকুলার উদ্ভিদে পাওয়া যেত।

- গঠন: কেন্দ্রে massive solid xylem থাকে।চারপাশে phloem। বাইরের দিকে pericycle ও endodermis। Pith অনুপস্থিত। এটি থেকে ধীরে ধীরে siphonostele → dictyostele → polycyclic stele এ বিবর্তন ঘটেছে। উদাহরণ: Lycopodium, Psilotum, Selaginella এর কিছু প্রজাতি।

৯২.
In C4 plants, where does the Calvin cycle occur?‌ (C4 উদ্ভিদের কোন অংশে ক্যালভিন চক্র ঘটে?)
  1. Mesophyll cells (মেসোফাইল কোষ)
  2. Epidermis (এপিডার্মিস)
  3. Bundle sheath cells (বান্ডেল শিথ কোষ)
  4. Stomata (স্টোমাটা)
ব্যাখ্যা

- CO₂ Fixation: প্রথমে Mesophyll cells-এ CO₂ ফিক্স হয় 4-carbon compound (oxaloacetate, malate) তৈরি হয়।
- Calvin Cycle: মূলত Bundle sheath cells-এ ঘটে।
- উদ্দেশ্য: Rubisco photorespiration কমানো এবং efficiency বৃদ্ধি করা।

Advantages: High light, high temperature, low CO₂ পরিবেশে photosynthesis বেশি কা
র্যকর।

C4 উদ্ভিদে CO₂ প্রথমে mesophyll cells-এ fix হয় এবং 4-carbon compound হিসেবে bundle sheath cells-এ পৌঁছায়। Calvin cycle মূলত bundle sheath cells-এ হয়, যেখানে Rubisco photorespiration কমায়।
C4 plants: উদাহরণ: Maize, Sugarcane, Sorghum।

৯৩.
Which plant is Monoecious? (কোন উদ্ভিদটি Monoecious?)
  1. Papaya (পেঁপে)
  2. Date palm (খেজুর)
  3. Maize (ভুট্টা)
  4. Spinach (পালংশাক)
ব্যাখ্যা

Monoecious উদ্ভিদ: একই গাছে male এবং female ফুল থাকে, কিন্তু প্রত্যেকটি ফুল আলাদা। উদাহরণ: Maize (ভুট্টা)

Male flower = Tassel (গাছে উপরের দিকে)

Female flower = Cob (গাছে নীচের দিকে)
এতে pollination-এর মাধ্যমে বীজ তৈরি হয়।

Papaya, Date palm = Dioecious (male ও female ফুল আলাদা গাছে)

Spinach = Monoecious বা Hermaphrodite নির্ভর প্রজাতির উপর

সংক্ষেপে: Maize = Monoecious উদ্ভিদ, যেখানে একই গাছে আলাদা male ও female ফুল থাকে।

৯৪.
How many days does it usually take to dry a plant specimen?(উদ্ভিদ নমুনা শুকানোর জন্য সাধারণত কত দিন লাগে?)
  1. ১০-১২ দিন
  2. ১-২ দিন
  3. ২৫-৩০ দিন
  4. ৫-৭ দিন
ব্যাখ্যা

উদ্ভিদ নমুনা (plant specimen) হারবেরিয়ামে সংরক্ষণের আগে শুকানো হয় যাতে পচন না ঘটে। সাধারণত একটি উদ্ভিদ specimen পুরোপুরি শুকাতে ৫-৭ দিন সময় লাগে। তবে শুকানোর সময় পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে।
- উচ্চ আর্দ্রতা: শুকানোর সময় বেশি লাগতে পারে।
- শুকনো ও উষ্ণ পরিবেশ: সময় কম লাগে।
- সঠিকভাবে শুকানো specimen হারবেরিয়ামে দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষিত থাকে।
- উদ্ভিদ নমুনা সম্পূর্ণভাবে শুকাতে সাধারণত ৫-৭ দিন সময় লাগে। তবে এটি পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। উচ্চ আর্দ্রতায় শুকানোর সময় বেশি লাগতে পারে।

৯৫.
Which gas is released during photosynthesis? (সালোকসংশ্লেষণের সময় কোন গ্যাস নিঃসৃত হয়?)
  1. Nitrogen (N₂)
  2. Oxygen (O₂)
  3. Carbon dioxide (CO₂)
  4. Methane (CH₄)
ব্যাখ্যা

Photosynthesis (সালোকসংশ্লেষণ) হলো উদ্ভিদ, শৈবাল ও কিছু ব্যাকটেরিয়ার প্রক্রিয়া, যার মাধ্যমে তারা সূর্যালোকের শক্তি ব্যবহার করে CO₂ ও পানি থেকে খাদ্য (গ্লুকোজ) তৈরি করে।

রাসায়নিক সমীকরণ:

6 CO₂ + 6 H₂O + sunlight → C₆H₁₂O₆ + 6O₂

- এখানে Oxygen (O₂) বাতাসে নিঃসৃত হয়।
- Carbon dioxide (CO₂) এবং water (H₂O) খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার হয়।
- সুতরাং সালোকসংশ্লেষণের সময় অক্সিজেন (O₂) গ্যাস নিঃসৃত হয়।

- তাই Photosynthesis-এর সময় উদ্ভিদ সূর্যালোক ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন বাতাসে নিঃসৃত হয়।

৯৬.
Which aberration involves exchange between non-homologous chromosomes? (কোন জিনগত বিচ্যুতি নন-হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আদান-প্রদান ঘটায়?)
  1. Duplication
  2. Inversion
  3. Translocation
  4. Deletion
ব্যাখ্যা

- Translocation (ট্রান্সলোকেশন): দুটি অসমজাতীয় (non-homologous) ক্রোমোসোম এর মধ্যে অংশ বিনিময় হয়। এতে ক্রোমোসোম সংখ্যা একই থাকে, তবে gene এর অবস্থান বদলে যায়।

- Duplication (ডুপ্লিকেশন): কোনো অংশ বারবার অনুলিপি হয়ে একই ক্রোমোসোমে যুক্ত হয় → extra genetic material তৈরি হয়।

- Deletion (ডিলিশন): কোনো অংশ হারিয়ে যায় → genetic material কমে যায়।

- Inversion (ইনভার্শন): ক্রোমোসোমের ভেতরে অংশ উল্টে যায় → কিন্তু কোনো অংশ যোগ বা বাদ হয় না।

৯৭.
What is the protein coat of a virus called? (ভাইরাসের প্রোটিন আবরণকে কী বলা হয়?)
  1. Nucleotide (নিউক্লিওটাইড)
  2. Capsid (ক্যাপসিড)
  3. Flagella (ফ্ল্যাজেলা)
  4. Chitin (কাইটিন)
ব্যাখ্যা

Capsid হল ভাইরাসের প্রোটিন আবরণ, যা ভাইরাসের nucleic acid (DNA বা RNA) কে ঘিরে রাখে। Capsid ভাইরাসকে রক্ষণাবেক্ষণ ও সংক্রমণ ক্ষমতা দেয়।

Nucleotide: নিউক্লিক অ্যাসিডের উপাদান।

Flagella: ব্যাকটেরিয়ার চলাচলের অঙ্গ।

Chitin: প্রোটিন নয়, কীটপতঙ্গ ও ফাঙ্গিতে পাওয়া পলিস্যাকারাইড।

৯৮.
What is a viroid? (ভিরয়েড কী?)
  1. প্রোটিনজাত জীবাণু (Proteinaceous pathogen)
  2. DNA ভাইরাস (DNA virus)
  3. সংক্রামক RNA কণিকা (Infectious RNA particle)
  4. ব্যাকটেরিয়া (Bacteria)
ব্যাখ্যা

- ভিরয়েড হল সংক্রামক RNA কণিকা, যা প্রোটিন ছাড়াই উদ্ভিদের রোগ সৃষ্টি করে।
- ভিরয়েড (Viroid) হল এক ধরনের ছোট, যা উদ্ভিদে রোগ সৃষ্টি করে। এতে প্রোটিন থাকে না, তাই এটি ভাইরাসের মতো প্রোটিন আবরণ নেই। এটি সাধারণত উদ্ভিদ রোগের জন্য দায়ী। উদাহরণ: Potato spindle tuber viroid (PSTVd), Citrus exocortis viroid।

৯৯.
Which fungus causes blast disease in rice? (ধানের ব্লাস্ট রোগের কারণ কোন ছত্রাক?)
  1. Puccinia graminis
  2. Phytophthora infestans
  3. Pyricularia oryzae
  4. Colletotrichum falcatum
ব্যাখ্যা

ধানের ব্লাস্ট রোগ (Blast disease) ঘটে Pyricularia oryzae ছত্রাকের সংক্রমণে। এই ছত্রাক ধানকে আক্রমণ করে পাতা, কাণ্ড ও দানা নষ্ট করে।

Puccinia graminis: গমের দাগ রোগ (Rust)

Phytophthora infestans: আলুর পচন ও টমেটোর ব্লাইট

Colletotrichum falcatum: গুঁড়ো গাছের রোগ (Sugarcane red rot)

১০০.
Biosystematics is also known as- (Biosystematics আরও যে নামে পরিচিত-)
  1. Numerical taxonomy (সংখ্যাতাত্ত্বিক শ্রেণিবিন্যাস)
  2. Experimental taxonomy (প্রায়োগিক শ্রেণিবিন্যাস)
  3. Natural taxonomy (প্রাকৃতিক শ্রেণিবিন্যাস)
  4. Artificial taxonomy (কৃত্রিম শ্রেণিবিন্যাস)
ব্যাখ্যা

Biosystematics বা Experimental taxonomy হলো এমন একটি আধুনিক শ্রেণিবিন্যাস যেখানে শুধু বাহ্যিক গঠন (morphology) নয়, বরং—
- Genetics (জেনেটিক বৈশিষ্ট্য): ক্রোমোজোম সংখ্যা, gene flow
- Cytology (কোষতত্ত্ব): ক্রোমোজোমের গঠন
- Reproductive behavior (প্রজনন আচরণ): interbreeding ক্ষমতা
- Ecology (পরিবেশগত অভিযোজন)
- Population studies (জনসংখ্যাগত গবেষণা) ইত্যাদি সবকিছুকে বিবেচনায় নিয়ে প্রজাতি চিহ্নিত করা হয়।

Biosystematics-এ species concept-এর ওপর গুরুত্ব দেওয়া হয় (যেমন: এক প্রজাতির সদস্যরা পরস্পর প্রজনন করে fertile offspring উৎপাদন করতে সক্ষম)। উদাহরণ: Oenothera (Evening Primrose)-এর biosystematic গবেষণায় প্রকৃত প্রজাতি নির্ধারণ করা হয়েছে। Brassica প্রজাতিগুলোর genetic সম্পর্ক নির্ধারণেও Biosystematics ব্যবহার করা হয়।

১০১.
Volvox is an example of—
(Volvox কিসের একটি উদাহরণ?)
  1. Motile unicellular algae (সচল এককোষী শৈবাল)
  2. Motile colonial algae (সচল কলোনিয়াল শৈবাল)
  3. Non-motile unicellular algae (নিশ্চল এককোষী শৈবাল)
  4. Filamentous algae (সুতোসদৃশ শৈবাল)
ব্যাখ্যা

Volvox হলো এক ধরনের সবুজ শৈবাল (Chlorophyceae), যা গোলাকার কলোনি আকারে পাওয়া যায়।

প্রতিটি কলোনিতে অসংখ্য ছোট কোষ থাকে এবং প্রতিটি কোষে দুটি ফ্ল্যাজেলা থাকে।

ফ্ল্যাজেলার সাহায্যে পুরো কলোনি সচল অবস্থায় পানিতে ভেসে বেড়ায়।

নির্দিষ্ট সংখ্যক কোষের এই ধরনের সুশৃঙ্খল কলোনিকে বলা হয় Coenobium (সিনোবিয়াম)।

Volvox যৌন ও অযৌন উভয় প্রকার প্রজনন করতে পারে।

তাই Volvox হলো Motile colonial algae-এর সেরা উদাহরণ।

১০২.
At which stage does a fungus form hyphae? (ছত্রাকে হাইফা গঠন কোন ধাপে হয়?)
  1. Inoculation
  2. Growth & Reproduction
  3. Infection
  4. Dissemination
ব্যাখ্যা

- স্পোর ইনোকুলেশনের পর germ tube বের করে ধীরে ধীরে হাইফা (hyphae) তৈরি করে।হাইফাগুলো শাখা-প্রশাখা হয়ে mycelium (মাইসেলিয়াম) গঠন করে। তাই হাইফা গঠন ঘটে Growth & Reproduction ধাপে।

- Inoculation, Dissemination, ও Infection হাইফা গঠনের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- জীবনচক্র সাধারণত কয়েকটি ধাপে বিভক্ত করা যায়,

১. Inoculation (ইনোকুলেশন): স্পোর হোস্ট বা সাবস্ট্রেটের উপর পড়ে। এটি কেবল সংক্রমণ শুরু করে, কিন্তু তখনো হাইফা তৈরি হয়নি।
২. Growth & Reproduction (বৃদ্ধি ও প্রজনন): এই ধাপে স্পোর অঙ্কুরোদগম (germination) হয়। স্পোর থেকে জার্ম টিউব (germ tube) বের হয়ে ধীরে ধীরে হাইফা (hyphae) গঠন করে। হাইফাগুলো ক্রমশ শাখা-প্রশাখা হয়ে জালিকাসদৃশ কাঠামো তৈরি করে, যাকে mycelium (মাইসেলিয়াম) বলা হয়।মাইসেলিয়াম গড়ে ওঠার পর ছরাক প্রজনন (যৌন/অযৌন) করে।
৩. Dissemination (বিস্তার): স্পোর তৈরি হয়ে বাতাস, পানি বা অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়ে।
৪. Infection (সংক্রমণ): নতুন স্পোর অন্য কোনো উপযুক্ত সাবস্ট্রেট বা হোস্টে গিয়ে পুনরায় ইনোকুলেশন শুরু করে।

- হাইফা সবসময় Growth & Reproduction ধাপে গঠিত হয়।

- ইনোকুলেশন কেবল সংক্রমণের সূচনা, আর Dissemination ও Infection ধাপে স্পোর ছড়ায় ও নতুন চক্র শুরু করে।

১০৩.
Where is Oedogonium commonly found? (সাধারণত Oedogonium কোথায় পাওয়া যায়?)
  1. Fresh water (মিঠা পানি)
  2. Sea water (সমুদ্র)
  3. Saline water (লবণাক্ত পানি)
  4. Desert (মরুভূমি)
ব্যাখ্যা

Oedogonium হলো এক ধরনের সবুজ শৈবাল (Chlorophyta)। এটি সাধারণত স্থির মিঠা জলের পুকুর, খাল বা হ্রদে বসবাস করে। শিকড়ের মতো কোন কাঠামো না থাকলেও এটি ফিলামেন্টাস ও হাইফা সদৃশ দেহ গঠন করে। সমুদ্র বা লবণাক্ত পানিতে Oedogonium সাধারণত দেখা যায় না।

১০৪.
In which one is sporocarp not formed? (কোনটিতে স্পোরোকার্প তৈরি হয় না?)
  1. Marsilea
  2. Azolla
  3. Pteridium
  4. Salvinia
ব্যাখ্যা

Marsilea, Azolla ও Salvinia — এগুলো সবই heterosporous জলজ pteridophytes। এরা sporocarp নামক বিশেষ reproductive structure তৈরি করে। কিন্তু Pteridium (bracken fern) sporocarp তৈরি করে না; এর স্পোর সাধারণ sorus আকারে থাকে।

১০৫.
What is the main source of salinity? (লবণাক্ততার প্রধান উৎস কোনটি?)
  1. River freshwater
  2. Rainfall
  3. Afforestation
  4. Sea water
ব্যাখ্যা

- লবণাক্ততার প্রধান উৎস হলো সমুদ্রের পানি। উপকূলীয় অঞ্চলে জোয়ার-ভাটা, ঝড়-জলোচ্ছ্বাস এবং সমুদ্রের লবণাক্ত পানি মাটিতে ও পানিতে প্রবেশ করে লবণাক্ততা বৃদ্ধি করে।

- নদীর মিঠা পানি ও বৃষ্টিপাত লবণাক্ততা হ্রাস করে। বনায়ন (Afforestation) সরাসরি লবণাক্ততার উৎস নয়, তবে এটি লবণাক্ততা কমাতে সাহায্য করতে পারে মাটির ক্ষয় ও জলোচ্ছ্বাসের প্রভাব হ্রাস
করে।
- লবণাক্ততা প্রধানত সমুদ্রের পানির প্রবেশ ও জোয়ার-ভাটার কারণে বৃদ্ধি পায়। নদীর মিঠা পানি বা বৃষ্টিপাত লবণাক্ততা কমাতে সাহায্য করে।

১০৬.
Where do prions cause disease? (প্রিয়ন কোথায় রোগ সৃষ্টি করে?)
  1. ব্যাকটেরিয়ায় (Bacteria)
  2. ছত্রাকে (Fungi)
  3. প্রাণিদেহে (Animal body)
  4. উদ্ভিদকোষে (Plant cell)
ব্যাখ্যা

- প্রিয়ন (Prion) হল এক ধরনের সংক্রামক প্রোটিন যা ভাইরাস ও ভিরয়েডস থেকে আলাদা।

- এটি শুধুমাত্র প্রাণিদেহে রোগ সৃষ্টি করে, যেমন মানুষ, গরু ও ভেড়ায় স্নায়ুবিক রোগ।

- প্রিয়ন শুধু প্রোটিন দিয়ে তৈরি, কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না।

- উদ্ভিদ বা ব্যাকটেরিয়ায় প্রিয়নজনিত রোগ দেখা যায় না।
- উদাহরণ: ক্রুটজফেল্ড-জ্যাকব রোগ (CJD), স্ক্র্যপি (Scrapie) ও গবাদিপশুর BSE।

- প্রিয়নের আকার ভাইরাসের তুলনায় প্রায় ১০০ গুণ ছোট।

১০৭.
In Panama disease, which part of banana is primarily infected? (পানামা রোগে কলার কোন অংশ আক্রান্ত হয়?)
  1. Stem (কাণ্ড)
  2. Fruit (ফল)
  3. Leaf (পাতা)
  4. Root (শিকড়)
ব্যাখ্যা

Fusarium oxysporum f.sp. cubense ছত্রাক মাটির মাধ্যমে কলার শিকড়ে প্রবেশ করে। শিকড়ে সংক্রমণের ফলে পানামা রোগ (Panama disease) সৃষ্টি হয়। রোগ ছড়ালে উদ্ভিদের পানির ও খনিজ পদার্থের শোষণ ব্যাহত হয়, যার ফলে পাতা মরে যায় এবং গাছ মারা যায়।

১০৮.
Chemotaxonomy is based on which of the following? (Chemotaxonomy নিচের কোনটির উপর নির্ভর করে?)
  1. Morphological characters (গঠনগত বৈশিষ্ট্য)
  2. Chemical constituents (রাসায়নিক উপাদান)
  3. Ecological factors (পরিবেশগত কারণ)
  4. Reproductive behavior (প্রজনন আচরণ
ব্যাখ্যা

Chemotaxonomy হলো শ্রেণিবিন্যাসের একটি শাখা যেখানে উদ্ভিদের রাসায়নিক উপাদানকে (যেমন অ্যালকালয়েড, ফ্ল্যাভোনয়েড, টারপেনয়েড, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন প্রোফাইল ইত্যাদি) ভিত্তি করে প্রজাতি শনাক্ত করা হয়। উদাহরণ: Papaveraceae (পপি গোত্র) → আলকালয়েডের উপস্থিতি। Brassicaceae → গ্লুকোসিনোলেট যৌগের উপস্থিতি। এটি morphology দিয়ে চেনা কঠিন প্রজাতিকে সঠিকভাবে আলাদা করতে সাহায্য করে। Evolutionary সম্পর্ক বোঝার জন্যও Chemotaxonomy কার্যকর।

১০৯.
‘Scrapie’ is a disease of which animal? (‘Scrapie’ কোন প্রাণীর রোগ?)
  1. ঘোড়া (Horse)
  2. কুকুর (Dog)
  3. খুরগোশ (Rabbit)
  4. ভেড়া (Sheep)
ব্যাখ্যা

Scrapie হল একটি প্রিয়নজনিত রোগ, যা মূলত ভেড়ার মধ্যে দেখা যায়। প্রিয়ন (Prion) হলো সংক্রামক প্রোটিন যা নিউক্লিয়াসহীন, শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত।

প্রিয়নজনিত মানুষের রোগের উদাহরণ:
- সিম্পাঞ্জীর Kuru – নিউগাইয়ায় দেখা যায়
- Creutzfeldt-Jakob disease (CJD)
- Gerstmann-Straussler-Scheinker (GSS) syndrome
- Fatal familial insomnia
- ভেড়ার Scrapie

১১০.
What term describes an organism having more than two sets of chromosomes? (কোন জীবের দুই সেটের বেশি ক্রোমোসোম থাকলে কী বলা হয়?)
  1. Heteromorphism
  2. Idiogram
  3. Polyploidy
  4. Karyotype
ব্যাখ্যা

• Heteromorphism (হেটেরোমরফিজম): সমজাতীয় (homologous) ক্রোমোসোমের মধ্যে গঠনগত পার্থক্য বোঝায়।

• Karyotype (কেরিওটাইপ): কোনো জীবের সমস্ত ক্রোমোসোমের পূর্ণ সেটের বিশ্লেষণ।

• Polyploidy (পলিপ্লয়ডি): যখন কোনো জীবের দুই সেট (2n) এর বেশি ক্রোমোসোম থাকে। যেমন: Triploid (3n), Tetraploid (4n), Hexaploid (6n), Octaploid (8n)। পলিপ্লয়ডি সাধারণত উদ্ভিদে বেশি দেখা যায় (যেমন: গম, আলু, কলা)।

• Idiogram (ইডিওগ্রাম): কেরিওটাইপের চিত্র
বা ডায়াগ্রাম।

১১১.
Which alkaloid is used in malaria treatment? (ম্যালেরিয়া চিকিৎসায় কোন অ্যালকালয়েড ব্যবহৃত হয়?)
  1. Morphine (মরফিন)
  2. Caffeine (ক্যাফেইন)
  3. Nicotine (নিকোটিন)
  4. Quinine (কুইনাইন)
ব্যাখ্যা

Quinine হলো একটি গুরুত্বপূর্ণ alkaloid। এটি Cinchona গাছের বাকল থেকে প্রাপ্ত। Quinine ঐতিহাসিকভাবে ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়। বর্তমানে আরও কার্যকর ওষুধ আছে (যেমন chloroquine, artemisinin), তবে কুইনাইন এখনও একটি ক্লাসিক অ্যান্টিম্যালেরিয়াল অ্যালকালয়েড।

১১২.
CAM plants are adapted to- (CAM উদ্ভিদ কোন পরিবেশে সবচেয়ে উপযুক্ত?)
  1. Aquatic habitats (জলজ পরিবেশ)
  2. Arid and desert habitats (শুষ্ক ও মরুভূমি)
  3. Cold temperate zones (ঠান্ডা জলবায়ু)
  4. Tropical rainforest (গ্রীষ্মমন্ডলীয় অতিবৃষ্টি অরণ্য)
ব্যাখ্যা

CAM (Crassulacean Acid Metabolism) plants বিশেষ ধরনের photosynthesis করে।রাতের বেলা CO₂ ফিক্স করে এবং দিনে Rubisco দ্বারা শর্করা সংশ্লেষণে ব্যবহার করে।এতে Transpiration কমে, পানি সংরক্ষণ হয়।উদাহরণ: Opuntia, Aloe, Pineapple। তাই CAM উদ্ভিদ শুষ্ক ও মরুভূমি পরিবেশে বেশি টি
কে থাকে।

১১৩.
In Centella asiatica (Thankuni), which plant part is used to heal wounds and boost memory? (ক্ষত সারানো ও স্মৃতিশক্তি বাড়াতে থানকুনি (Centella asiatica) গাছের কোন অংশ ব্যবহৃত হয়?)
  1. Root only (শুধু মূল)
  2. Flower (ফুল)
  3. Whole plant (সমগ্র গাছ)
  4. Seed (বীজ)
ব্যাখ্যা

থানকুনি (Centella asiatica)-এর সম্পূর্ণ গাছ, বিশেষত পাতা ও কাণ্ড, ঔষধি কাজে ব্যবহৃত হয়। এটি ক্ষত সারানো (wound healing) এবং মস্তিষ্কের কার্যকারিতা/স্মৃতিশক্তি বাড়ানো-তে সহায়ক। ঐতিহ্যগতভাবে চা, কুঁচি বা পেস্ট আকারে ব্যবহার করা হয়।

১১৪.
Who regulates the international code of herbaria? (হারবেরিয়ামের আন্তর্জাতিক কোড কে নির্ধারণ করে?)
  1. IUCN
  2. FAO
  3. ICN
  4. CBD
ব্যাখ্যা

- ICN (International Code of Nomenclature) উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ ও হারবেরিয়ামের নিয়মাবলি নির্ধারণ করে।
- শৈবাল, ফানজাই ও উদ্ভিদের আন্তর্জাতিক নামকরণের কোড (ICN) হলো সেই নিয়মাবলী যা উদ্ভিদের নামকরণ, সংগ্রহ, সংরক্ষণ এবং হারবেরিয়ামে রাখা উদ্ভিদের লেবেল বা তথ্যের জন্য মানক নিয়ম স্থির করে। হারবেরিয়াগুলো এই নিয়ম অনুসরণ করে যাতে বিশ্বের যেকোনো জায়গায় একই উদ্ভিদ specimen-এর তথ্য সঠিক ও একরকমভাবে বোঝা যায়।

- IUCN: উদ্ভিদের ও প্রাণীর সংরক্ষণ অবস্থা (Red List) নির্ধারণ করে।

- FAO: কৃষি ও খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে।

- CBD: জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।

- সুতরাং, হারবেরিয়ামের আন্তর্জাতিক নিয়মাবলী ICN (International Code of Nomenclature) দ্বারা নিয়ন্ত্রিত।

১১৫.
Which of the following is a DNA virus? (নিচের কোনটি DNA ভাইরাস?)
  1. HIV
  2. TMV
  3. TIV
  4. None
ব্যাখ্যা

ভাইরাসকে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী দুই প্রকারে ভাগ করা হয়:

১. DNA ভাইরাস: যাদের নিউক্লিক অ্যাসিড DNA, যেমন: T2 ভাইরাস, Vaccinia, Variola, TIV, Herpes simplex তাই TIV (Tipula Iridescent Virus) DNA ভাইরাসের উদাহরণ।

২. RNA ভাইরাস: যাদের নিউক্লিক অ্যাসিড RNA, যেমন: TMV, HIV, ডেঙ্গু, পোলিও, রেবিস।


তাই TIV DNA ভাইরাস, আরHIV ও TMV RNA ভাইরাস।