ব্যাখ্যা
- সূর্য্য-এর শুদ্ধরূপ সূর্য। কারণ, রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না।
- রামায়ণ, পরায়ণ বানানে ণ হলেও ণত্ব বিধি অনুযায়ী পলায়ন বানানে ন হবে।
- নিপুণ, চিক্কণ বানান ঠিক থাকলেও লবণ বানানে ণ হবে।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি।
বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন
- সূর্য্য-এর শুদ্ধরূপ সূর্য। কারণ, রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না।
- রামায়ণ, পরায়ণ বানানে ণ হলেও ণত্ব বিধি অনুযায়ী পলায়ন বানানে ন হবে।
- নিপুণ, চিক্কণ বানান ঠিক থাকলেও লবণ বানানে ণ হবে।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি।
কোণ = সংস্কৃত, তাই ণ হয়েছে।
কোনা = তদ্ভব, নাই ন হবে।
নিক্বণ বানানে ক্ব হবে, ক্ক হবে না।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
রূপায়ণ শব্দে ণ-ত্ব বিধি অনুযায়ী ণ হবে।
সুতরাং এখানে রূপায়ন বানানটি ভুল।
অপশনের অন্যান্য বানান শুদ্ধ।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- প্রথম অপশনের অপরাহ্ন বানান ভুল। শুদ্ধরূপ হবে অপরাহ্ণ।
- দ্বিতীয় অপশনে সব বানান ঠিক।
- তৃতীয় অপশনে ঝান্ডা, গুন্ডা ঠিক আছে, কিন্তু ঠাণ্ডা বানান ভুল। শুদ্ধ রূপ : ঠান্ডা। কারণ, এটি তৎসম শব্দ না, অতৎসম শব্দ। তাই ট বর্গের সঙ্গে বসলেও ণ হয়নি, ন হবে।
- চতুর্থ অপশনে পরায়ণ, ঋণ ণত্ব বিধি অনুযায়ী ঠিক, কিন্তু ঝর্ণা শব্দটি অতৎসম বলে ভুল। শুদ্ধরূপ হবে : ঝরনা।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান
- পরগণা ফারসি শব্দ, সুতরাং নিয়ম অনুযায়ী বিদেশি শব্দে ণ হবে না।
তাই শুদ্ধরূপ হবে পরগনা।
- দূরবিন ফারসি শব্দ, তাই ঊ-কার হবে না।
শুদ্ধরূপ দুরবিন।
- অন্তরিণ ইংরেজি শব্দ, সুতরাং ণ হবে না।
শুদ্ধরূপ অন্তরিন।
- ভান্ডার খাঁটি বাংলা বলে ট-বর্গের সঙ্গে যুক্ত হয়েও ন হয়েছে।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান
ণ-ত্ব বিধি অনুযায়ী পূষণ বানানে ণ হবার কথা, কিন্তু বাংলা একাডেমি আধুনিক বানান অভিধানে ন দেওয়া হয়েছে।
তাই সঠিক উত্তর পূষন।
রূপবান, প্রহমান, শ্রীমান শব্দে ণ হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমি যেহেতু ন দিয়েছে, তাই ন দিয়েই লিখতে হবে।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
ণ-ত্ব বিধি অনুসারে নির্গমন শব্দে ণ হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমির অভিধানে নির্গমন বানানে ‘ন’ দেওয়া আছে।
-----------
পর্ন, কর্নার, কর্নেল বিদেশি শব্দ বলে ন হয়েছে।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- অঘ্রাণ তৎসম শব্দ, এর অর্থ ঘ্রাণহীন, তাই ণ হয়েছে।
- অঘ্রান তদ্ভব শব্দ। অগ্রহায়ণ থেকে অঘ্রান। তাই ন হয়েছে।
- শিহরণ শব্দটি অতৎসম বলে ণ হবে না। শুদ্ধরূপ হবে শিহরন।
- গৃহায়ন অতৎসম শব্দ, তাই ন হয়েছে।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- নির্নিমেষ, ত্রিনয়ন, পরনিন্দা - সমাসবন্ধ শব্দ।
- পূর্বপদ ও পরপদের সংযোগ স্থলে ন এসেছে বলে ণ-ত্ব বিধি প্রযোজ্য নয়। তাই ন হয়েছে।
ত্রিহায়ণ শব্দটিও সমাসবদ্ধ শব্দ। পূর্বপদ ত্রি ও পরপদ হায়ন এর সংযোগস্থলে ন আসেনি।
যেহেতু পরপদের শেষে ন আছে, তাই ণ-ত্ব বিধি অনুযায়ী ন পরিবর্তন হয়ে ণ হয়েছে।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- আষাঢ়, পুষ্প, নিকষ বানানে স্বভাবতই ষ হয়েছে।
- বিষম শব্দে ষত্ব বিধি অনুযায়ী ষ হয়েছে।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- এষণ, ভীষণ, দূষণ - বানানে ষ-ত্ব বিধি অনুযায়ী ষ হয়েছে।
- বিশেষণ শব্দের বানানে স্বভাবতই ষ হয়েছে।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- প্রথম অপশনের সব বানান ঠিক।
- দ্বিতীয় অপশনের নিষুপ্ত ও ভাস্কর ঠিক। পরিস্কার ভুল, শুদ্ধ হবে পরিষ্কার।
- তৃতীয় অপশনে অভিষেক, নিষ্পন্ন ঠিক। নিস্পাপ ভুল, শুদ্ধরূপ হবে নিষ্পাপ।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
ষ-ত্ব বিধি অনুসারে, মান্যবরাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়েষু সঠিক।
- মাননীয়েসু ভুল। শুদ্ধরূপ হবে - মাননীয়েষু।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- আত্মসাৎ শব্দে সাৎ প্রত্যয় যুক্ত হয়েছে বলে স হয়েছে।
- আপস ও মাস্টার বিদেশি শব্দ বলে স হয়েছে।
- ষ্টিল বিদেশি শব্দ। তাই স হবে। শুদ্ধরূপ - স্টিল।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
অপশনগুলোর মধ্যে ঘ) বিষ্ময় বানানটি ভুল।
- বিষ্ময় শব্দটি ষ-ত্ব বিধি অনুসারে ষ হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমি স দিয়ে দিখেছে। তাই বিস্ময় ঠিক।
অন্যদিকে,
- স্পৃহ ও স্পন্দ ধাতুর সঙ্গে স হয়। তাই নিঃস্পৃহ ও নিস্পন্দ ঠিক।
- বিস্বাদ বানানে ষ-ত্ব বিধি অনুসারে ষ হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমি স দিয়ে লিখেছে। তাই বিস্বাদ ঠিক।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
------------------
লাইভ পরীক্ষার প্রশ্নে নিচের কোন বানানটি ঠিক নয় - হলে প্রশ্নটি ঠিক ছিলো।
প্রশ্নে ভুল থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
- সু উপসর্গ গঠিত সুস্মিতা শব্দটি ঠিক।
- শুচিস্মিতা শব্দে ষ-ত্ব বিধি অনুসারে ষ হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমি অভিধানে স দিয়ে লেখা আছে।
তাই সঠিক বানান - শুচিস্মিতা।
- অভিসন্ধি শব্দে ষ-ত্ব বিধি অনুসারে ষ হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমি অভিধানে স দিয়ে লেখা আছে।
তাই সঠিক বানান - অভিসন্ধি।
- অভিষম্পাত ষ-ত্ব বিধি অনুসারে ষ হওয়ার কথা থাকলেও বাংলা একাডেমি অভিধানে স দিয়ে লেখা আছে।
তাই সঠিক বানান - অভিসম্পাত।
উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।