১.
সম্প্রতি, বিজ্ঞান সাময়িকী নেচার ‘Nation builder’ হিসেবে আখ্যা দিয়েছে- [ডিসেম্বর, ২০২৪]
সঠিক উত্তর: খ
ড. মুহাম্মদ ইউনূসকে
উত্তর
সঠিক উত্তর: খ
ড. মুহাম্মদ ইউনূসকে
ব্যাখ্যা
নেচার সাময়িকী সেরা দশ ব্যক্তিত্ব তালিকা-২০২৪:
- ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী 'নেচার' জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন শাখায় অবদান রাখা ২০২৪ সালের সেরা দশ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে।
- চলতি বছরের তালিকায় আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতিকে নেতৃত্ব দেয়ার বিষয় স্থান পেয়েছে।
- এ তালিকায় ৭ম স্থানে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- ড. ইউনূসকে ‘নেশন বিল্ডার’ হিসেবে আখ্যায়িত করেছে সাময়িকীটি।
সাময়িকীটি ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বলেছে,
বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছিলেন। এটি ছিল ড. ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, ছয় দশকের পেশাজীবনে তিনি কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি।
উল্লেখ্য,
ড. মুহাম্মদ ইউনূসের যুগান্তকারী উদ্ভাবন হলো ‘ক্ষুদ্র ঋণ’। এই উদ্ভাবনের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে সঠিক ব্যবস্থাপনা থাকলে, ক্ষুদ্রঋণ সমাজের সবচেয়ে দরিদ্র অংশের জীবন বদলে দিতে পারে। ক্ষুদ্র ঋণের ধারণার ওপর ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তীতে তার ক্ষুদ্র ঋণের ধারণা সারা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পায়।
তথ্যসূত্র: নেচার সাময়িকী ওয়েবসাইট।