পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ২৩: বিষয়: গণিত বিষয়: টপিক: শতকরা, লাভ ও ক্ষতি। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
ফারাবীর আয় রফিকের আয় অপেক্ষা ৫০% বেশি। রফিকের আয় ফারাবীর আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ১৬.৬৭%
  2. ৩৩.৩৩%
  3. ৭৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
৩৩.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: ফারাবীর আয় রফিকের আয় অপেক্ষা ৫০% বেশি। রফিকের আয় ফারাবীর আয় অপেক্ষা শতকরা কত কম?

সমাধান:
ধরি,
রফিকের আয় = ১০০ টাকা
তাহলে, ফারাবীর আয় = ১০০ + ৫০ = ১৫০ টাকা

ফারাবীর আয় ১৫০ টাকা হলে রফিকের আয় কম হবে = ৫০ টাকা
∴ ফারাবীর আয় ১ টাকা হলে রফিকের আয় কম হবে = ৫০/১৫০ টাকা
∴ ফারাবীর আয় ১০০ টাকা হলে রফিকের আয় কম হবে = (৫০ × ১০০)/১৫০ টাকা
= ১০০/৩ টাকা
= ৩৩.৩৩ টাকা বা ৩৩.৩৩%
.
একটি ঘড়ি ১০% লাভে বিক্রয় করা হয়। ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে এতে ১৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ১৮০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ২৪০০ টাকা
  4. ৮০০ টাকা
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% লাভে বিক্রয় করা হয়। ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে এতে ১৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = ১১৫ - ১১০ = ৫ টাকা

বিক্রয়মূল্য ৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৫ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৫ টাকা
= ১২০০ টাকা
.
একটি বই ২৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির লিখিত মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ৯০ টাকা
  2. ৯৬ টাকা
  3. ১০২ টাকা
  4. ৮০ টাকা
সঠিক উত্তর:
৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ২৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির লিখিত মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?

সমাধান:
২০% কমিশনে ,
বইটির ক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা

প্রকৃত বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য = ৭৫ টাকা
প্রকৃত বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ৭৫/১০০ টাকা
প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = (৭৫ × ১২০)/১০০ টাকা
= ৯০ টাকা
.
১০ টাকায় ৪টি লিচু বিক্রয় করায় ২০% লাভ হয়। ৪০% লাভ করতে হলে ৩৫ টাকায় কয়টি লিচু বিক্রয় করতে হবে?
  1. ১০ টি
  2. ৬ টি
  3. ১২ টি
  4. ১৬ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ৪টি লিচু বিক্রয় করায় ২০% লাভ হয়। ৪০% লাভ করতে হলে ৩৫ টাকায় কয়টি লিচু বিক্রয় করতে হবে?

সমাধান:
২০% লাভে,
৪টি লিচুর ক্রয়মূল্য = ১০ × (১০০/১২০) টাকা
= ২৫/৩ টাকা

আবার, ৪০% লাভে,
৪টি লিচুর বিক্রয়মূল্য = (২৫/৩) × (১৪০/১০০) টাকা
= ৩৫/৩ টাকা

 ৪০% লাভ করতে হলে,
৩৫/৩ টাকায় বিক্রয় করতে হবে = ৪ টি লিচু
১ টাকায় বিক্রয় করতে হবে = (৪ × ৩)/৩৫ টি লিচু
৩৫ টাকায় বিক্রয় করতে হবে = (৪ × ৩ × ৩৫)/৩৫ টি লিচু
= ১২ টি লিচু
 
.
এক ব্যক্তির বেতন ১ মাসে ২০% বৃদ্ধি পেল। কিন্তু পরের মাসে ২০% কমে গেল। এতে ঐ ব্যক্তির বেতন শতকরা কত হ্রাস পায়?
  1. ২%
  2. ৮%
  3. ৬%
  4. ৪%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন ১ মাসে ২০% বৃদ্ধি পেল। কিন্তু পরের মাসে ২০% কমে গেল। এতে ঐ ব্যক্তির বেতন শতকরা কত হ্রাস পায়?

সমাধান:
ধরি,
ব্যক্তির মাসিক বেতন = ১০০ টাকা

২০% বৃদ্ধিতে মাসিক বেতন দাঁড়ায় = ১০০ × (১২০/১০০) টাকা
= ১২০ টাকা

২০% হ্রাসে মাসিক বেতন দাঁড়ায় = ১২০ × (৮০/১০০) টাকা
= ৯৬ টাকা

∴ শতকরা হ্রাস পায় = ১০০ - ৯৬ = ৪ টাকা
.
৪০ টাকায়  দুই ডজন কলা ক্রয় করে প্রতিটি ২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১২%
  2. ১৫%
  3. ২৪%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায়  দুই ডজন কলা ক্রয় করে প্রতিটি ২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২ টি
∴ ২৪ টি কলার ক্রয়মূল্য = ৪০ টাকা

১ টি কলার বিক্রয়মূল্য = ২ টাকা
২৪ টি কলার বিক্রয়মূল্য = (২ × ২৪) টাকা
= ৪৮ টাকা

লাভ = ৪৮ - ৪০ = ৮ টাকা

সুতরাং, লাভের হার = (৮/৪০) × ১০০ টাকা
= ২০%
.
কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?
  1. ২০০
  2. ৩৩০
  3. ৪০০
  4. ৫০০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
শর্তমতে,
ক × ৩০% × ১৫% = ১৮
⇒ ক × (৩০/১০০) × (১৫/১০০) = ১৮
⇒ ক = ১৮ × (১০০/৩০) × (১৫/১০০)
∴ ক = ৪০০
.
প্রতি মিটার কাপড় ১২০ টাকা দরে ক্রয় করে ১৪৫ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ১৫০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করে ছিলেন?
  1. ৫০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৭০ মিটার
  4. ৪০ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি মিটার কাপড় ১২০ টাকা দরে ক্রয় করে ১৪৫ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ১৫০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করে ছিলেন?


সমাধান:
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ১৪৫ টাকা
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ১২০ টাকা

∴ ১ মিটার কাপড়ে লাভ হয় = (১৪৫ - ১২০) = ২৫ টাকা

২৫ টাকা লাভ হয় = ১ মিটারে
১ টাকা লাভ হয় = ১/২৫ মিটারে
১৫০০ টাকা লাভ হয় = (১ × ১৫০০)/২৫ মিটারে
= ৬০ মিটারে

সুতরাং, ৬০ মিটার কাপড় ক্রয় করেছিলেন।
.
কোনো গ্রামের জনসংখ্যা ৫% বৃদ্ধি পাওয়ায় ১৫৭৫ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?
  1. ১৪৫০ জন
  2. ১৪৫৫ জন
  3. ১৫০০ জন
  4. ১৫০৫ জন
সঠিক উত্তর:
১৫০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের জনসংখ্যা ৫% বৃদ্ধি পাওয়ায় ১৫৭৫ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?

সমাধান:
৫% বৃদ্ধিতে,
পূর্বে জনসংখ্যা ১০০ জন হলে বর্তমানে = ১০০ + ৫ = ১০৫ জন

বর্তমান জনসংখ্যা ১০৫ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৫ জন
∴ বর্তমান জনসংখ্যা ১৫৭৫ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ১৫৭৫)/১০৫ জন
= ১৫০০ জন
১০.
৪০ টাকায় একটি জ্যামিতি বক্স ক্রয় করে ৪৮ টাকায় বিক্রয় করা হলে, শতকরা কত লাভ হবে?
  1. ১৬ টাকা
  2. ১৮ টাকা
  3. ২০ টাকা
  4. ২২ টাকা
সঠিক উত্তর:
২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায় একটি জ্যামিতি বক্স ক্রয় করে ৪৮ টাকায় বিক্রয় করা হলে, শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = ৪৮ - ৪০ = ৮ টাকা

৪০ টাকায় লাভ হয় = ৮ টাকা
১ টাকায় লাভ হয় = ৮/৪০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৮ × ১০০)/৪০ টাকা
= ২০ টাকা
১১.
৭৫ এর কত শতাংশ ৪৫?
  1. ৫৩%
  2. ৫৫%
  3. ৬০%
  4. ৬৫%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ এর কত শতাংশ ৪৫?

সমাধান:
ধরি,
৭৫ এর ক শতাংশ ৪৫

প্রশ্নমতে,
৭৫ এর ক% = ৪৫
⇒ ৭৫ এর ক/১০০ = ৪৫
⇒ ক = (৪৫ × ১০০)/৭৫
∴ ক = ৬০
১২.
বাজেট প্রকাশের আগে ও পরে একটি পণ্যের মূল্যের অনুপাত ১০ : ১৩ হলে, পণ্যটির দাম শতকরা কি পরিমাণ বেড়েছে?
  1. ১৫%
  2. ২০%
  3. ৩০%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: বাজেট প্রকাশের আগে ও পরে একটি পণ্যের মূল্যের অনুপাত ১০ : ১৩ হলে, পণ্যটির দাম শতকরা কি পরিমাণ বেড়েছে?

সমাধান:
বাজেট প্রকাশের পূর্বের মূল্য ১০ টাকা হলে বর্তমান মূল্য ১৩ টাকা।
তাহলে, মূল্য বেড়েছে = ১৩ - ১০ = ৩ টাকা

১০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩ টাকা
১ টাকায় মূল্য বৃদ্ধি পায় = ৩/১০ টাকা
১০০ টাকায় মূল্য বৃদ্ধি পায় = (৩ × ১০০)/১০ টাকা
= ৩০ টাকা বা ৩০%
১৩.
সাফিন সাহেব তার মাসিক আয়ের ১৫% বাড়ি ভাড়া দেন, ৪৫% বিভিন্ন খরচে ব্যয় করেন এবং অবশিষ্ট ৭০,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। তার মাসিক আয় কত?
  1. ১৬০০০০ টাকা
  2. ১৮০০০০ টাকা
  3. ১৭৫০০০ টাকা
  4. ১৯০০০০ টাকা
সঠিক উত্তর:
১৭৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৭৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সাফিন সাহেব তার মাসিক আয়ের ১৫% বাড়ি ভাড়া দেন, ৪৫% বিভিন্ন খরচে ব্যয় করেন এবং অবশিষ্ট ৭০,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। তার মাসিক আয় কত?

সমাধান:
বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট ব্যয় করেন = (১৫ + ৪৫)% = ৬০%
ব্যাংকে জমা রাখেন থাকে = ১০০ - ৬০% = ৪০%

প্রশ্নমতে,
৪০% = ৭০০০০ টাকা
⇒ ১% = ৭০০০০/৪০ টাকা
⇒ ১০০% = (৭০০০০ × ১০০)/৪০ টাকা
= ১৭৫০০০ টাকা

সুতরাং, সাফিন সাহেবের মাসিক আয় ১৭৫০০০ টাকা।
১৪.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১২ টাকা
  2. ৮ টাকা
  3. ১৬ টাকা
  4. ১৪ টাকা
সঠিক উত্তর:
১২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য = ২৫ টাকা

২ হালি ডিমের ক্রয়মূল্য = ৫৬ টাকা
১ হালি ডিমের ক্রয়মূল্য = ৫৬/২ টাকা

∴ লাভ হয় = (২৮ - ২৫) টাকা 
= ৩ টাকা

২৫ টাকায় লাভ হয় = ৩ টাকা
১ টাকায় লাভ হয় = ৩/২৫ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩ × ১০০)/২৫ টাকা
= ১২ টাকা
১৫.
রুমি বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেয়া ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: রুমি বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেয়া ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?

সমাধান:
কমিশন = (১২০ - ৮৪) টাকা
= ৩৬ টাকা

১২০ টাকায় কমিশন পেল = ৩৬ টাকা
১ টাকায় কমিশন পেল = ৩৬/১২০ টাকা
১০০ টাকায় কমিশন পেল = (৩৬ × ১০০)/১২০ টাকা
= ৩০ টাকা

সুতরাং, ৩০% কমিশন পেল।