পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১০৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০৫
সিলেবাস
৪৪তম বি.সি.এস. ফাইনাল মডেল টেস্ট-১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০৫ প্রশ্ন

.
"মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন,
হয়েছেন প্রাতঃস্মরনীয়,
সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা করে 
আমরাও হব বরণীয়।"  - পঙক্তিটির রচয়িতা কে? 
  1. ক) মহাদেব সাহা
  2. খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. গ) অদ্বৈত মল্লবর্মণ
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
"মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন,
হয়েছেন প্রাতঃস্মরনীয়,
সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা করে 
আমরাও হব বরণীয়।" - পঙক্তিটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'জীবন সঙ্গীত' কবিতার অংশ।
- 'জীবন সঙ্গীত' কবিতা মার্কিন কবি 'Henry Wadsworth Longfellow' এর 'A Psalm of Life' শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ।
-------------
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়(১৮৩৮-১৯০৩)  
- কবি, আইনজীবী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ে জন্ম ১৮৩৮ সালের ১৭ এপ্রিল হুগলির গুলিটা গ্রামে মাতামহের বাড়িতে।
- হেমচন্দ্রের প্রধান পরিচয় একজন দেশপ্রেমিক কবি হিসেবে।
- হিন্দু জাতীয়তাবাদের আদর্শে তিনি তাঁর রচনায় দেশপ্রেমকে তুলে ধরেন।
- ১৮৭২ সালের জুলাই মাসে এডুকেশন গেজেট-এ তাঁর ‘ভারতসঙ্গীত’ কবিতাটি প্রকাশিত হলে ব্রিটিশ সরকার তাঁর প্রতি রুষ্ট হন, এমনকি পত্রিকার সম্পাদক ভূদেব মুখোপাধ্যায়কেও এজন্য জবাবদিহি করতে হয়।
- হেমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ চিন্তাতরঙ্গিণী ১৮৬১ সালে প্রকাশিত হয়।
- কিন্তু তাঁর শ্রেষ্ঠ রচনা হচ্ছে বৃত্রসংহার (২ খন্ড, ১৮৭৫-৭) মহাকাব্য। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত এ কাব্যে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে। 
- হেমচন্দ্রের অপর বিশিষ্ট কাব্য
- বীরবাহু কাব্য (১৮৬৪)
- আশাকানন (১৮৭৬),
- ছায়াময়ী (১৮৮০),
- দশমহাবিদ্যা (১৮৮২),
- চিত্তবিকাশ (১৮৯৮) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২০ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।
.
'রুপজালাল' কী জাতীয় রচনা?
  1. ক) আত্মজীবনী
  2. খ) প্রবন্ধ
  3. গ) ছোটগল্প
  4. ঘ) ভ্রমণকাহিনী
ব্যাখ্যা
'রুপজালাল' নওয়াব ফয়জুন্নেসার গদ্য ও কবিতায় আত্মজীবনী মূলক রচনা।  

নবাব ফয়জুন্নেসা (১৮৩৪-১৯০৩)  
- জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি নবাব ফয়জুন্নেসা কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন।
- ফয়জুন্নেসা জমিদারি লাভের পূর্ব থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড এবং দীন-দরিদ্রের কল্যাণে আত্মনিয়োগ করেন। 
- ফয়জুন্নেসার জনহিতৈষণার পুরস্কার স্বরূপ মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে তাঁকে ‘নবাব’ উপাধিতে ভূষিত করেন।
- তিনিই বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন।
-  বান্ধব,  ঢাকা প্রকাশ, মুসলমান বন্ধু,  সুধাকর, ইসলাম প্রচারক প্রভৃত বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করে।
- সাহিত্যিক হিসেবেও ফয়জুন্নেসার পরিচিতি আছে।
- গদ্যে-পদ্যে রচিত তাঁর রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা।এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনী স্থান পেয়েছে।
- এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দুখানি কাব্যের কথাও জানা যায়।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘ওকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে’ - কোন প্রকারের গান?
  1. ক) ভাটিয়ালি
  2. খ) জারি
  3. গ) ভাওয়াইয়া
  4. ঘ) সারি
ব্যাখ্যা
‘ওকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়ারে’ - ভাওয়াইয়া গানের উদাহরণ- 
- ভাওয়াইয়া  উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার  লোকগীতি।
- রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গান সুরলালিত্যে ভরপুর এবং এর একটি নিজস্ব গীতরীতি আছে।
- এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়।
- মৈশাল, গাড়োয়ান, মাহুত প্রমুখ এই প্রণয়গীতির নায়ক।
- আধ্যাত্মিক চেতনাসমৃদ্ধ ভাওয়াইয়া গানও পরিলক্ষিত হয়।
যেমন: ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘ছাড় রে মন ভবের খ্যালা’ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'মহাশ্মশান' মহাকাব্যের রচয়িতা কে?
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) কায়কোবাদ
  3. গ) নবীনচন্দ্র সেন
  4. ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
মুসলমানদের গৌরবময় ইতিহাসের কাহিনী অবলম্বনে 'মহাশ্মশান' মহাকাব্যের রচনা করেন মহাকবি কায়কোবাদ।
- মোহাম্মদ কাজেম আল কোরেশী সাহিত্যক্ষেত্রে কায়কোবাদ নামে পরচিত। 
 - তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয়-পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে ‘মহাশ্মশান’।
- এটি তাঁর শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবিরূপে খ্যাতি অর্জন করেন।
- তাঁর গীতিকবিতায় প্রেম, প্রকৃতি, স্বদেশ ও আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে।
- কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)  আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। 
- কায়কোবাদ বাংলার অপর দুই মহাকবি  হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন।
- অতি অল্পবয়স থেকে কায়কোবাদের সাহিত্য-প্রতিভার স্ফুরণ ঘটে।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ (১৮৭০) প্রকাশিত হয়।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে:
- কুসুম কানন (১৮৭৩),
- অশ্রুমালা (১৮৯৫),  
- মহাশ্মশান (১৯০৪),
- শিব-মন্দির (১৯২২),
- অমিয়ধারা (১৯২৩),
- শ্মশান-ভস্ম (১৯২৪) ও
- মহরম শরীফ (১৯৩২)।  

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
'নাবালক' কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) উপপদ তৎপুরুষ
  2. খ) নঞ্‌ তৎপুরুষ
  3. গ) অলুক তৎপুরুষ
  4. ঘ) ষষ্ঠী তৎপুরুষ
ব্যাখ্যা
নঞ্‌ তৎপুরুষ: 
না বাচক নঞ্‌ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নঞ্‌ তৎপুরুষ সমাস বলে। 
- যথা ন আচার = অনাচার
         ন কাতর = অকাতর 
- অনুরূপ, অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, বেতাল, অভাব ইত্যাদি। 
- খাঁটি বাংলায় অ, আ, না ইত্যাদি অনা হয়। 
যেমন- ন কাল = অকাল। তদ্রুপ - আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৮ সংস্করণ)।
.
নিম্নের কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
  1. ক) গায়ক
  2. খ) প্রভাত
  3. গ) বাবুয়ানা
  4. ঘ) রাজপুত
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থের মধ্যে পার্থক্য রয়েছে এমন উপসর্গ ও প্রত্যয় যোগে গঠিত শব্দকে রূঢ়ি শব্দ বলে। 

রূঢ়ি শব্দের কয়েকটি উদাহরণ- 

মূল শব্দ                                ব্যুৎপত্তিগত অর্থ                                         ব্যবহারিক অর্থ

হস্তী                                    হাত আছে যার                                       একটি বিশেষ প্রানী, হাতি 
গবেষণা                                গরু খোঁজা                                         ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা 
বাঁশি                                   বাঁশি দিয়ে তৈরি                                         বাঁশ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র 
প্রভাত                            প্রকৃষ্টভাবে আলোকিত                                     সকাল বেলা 


উৎস:
উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'র' কোন প্রকার ব্যঞ্জনধ্বনির উদাহরণ ?
  1. ক) কম্পিত ব্যঞ্জন
  2. খ) তাড়িত ব্যঞ্জন
  3. গ) পার্শ্বিক ব্যঞ্জন
  4. ঘ) উষ্ম ব্যঞ্জন
ব্যাখ্যা
কম্পিত ব্যঞ্জন
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে। কর, ভার, হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

তাড়িত ব্যঞ্জন
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতাে করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে। বাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ড়, ঢ় তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

পার্শ্বিক ব্যঞ্জন
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। লাল শব্দেল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উষ্ম ব্যঞ্জন
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্‌প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে, সেগুলােকে উষ্ম ব্যঞ্জন বলে। সালাম, শসা, হুঙ্কার প্রভৃতি শব্দের স, শ, হ উষ্ম ধ্বনির উদাহরণ।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'এ ব্যাপারে আমাকে দায়ী করা অনুচিত' বাক্যটি কোন বাচ্যের অন্তর্ভূক্ত?
  1. ক) কর্তৃবাচ্য
  2. খ) কর্মবাচ্য
  3. গ) ভাববাচ্য
  4. ঘ) কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা
ভাববাচ্য:
যে বাচ্যে কর্ম থাকে না ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। 
- ভাববাচ্য এর ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যে কর্তায় সর্বদাই ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি হয়
যেমন - আমার বাড়ি যাওয়া হল না। 

 - কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে। 
যেমন- এ পথে চলা দুষ্কর। 

- মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ এবং বিভিন্ন অর্থে বাচ্যের ক্রিয়া গঠিত হয়। 
যেমন- এ ব্যাপারে আমাকে দায়ী করা অনুচিত।

উৎস:
উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'অপ্রাসঙ্গিক কাজ করা' নিম্নের কোন প্রবাদ প্রবচন দ্বারা বুঝানো হয়েছে?
  1. ক) ম্যাও ধরা
  2. খ) ধান ভানতে শিবের গীত
  3. গ) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
  4. ঘ) বজ্র আটুনি ফস্‌কা গেরো
ব্যাখ্যা
কিছু প্রচলিত প্রবাদ প্রবচনের উদাহরণ- 
→ ধান ভানতে শিবের গীত = অপ্রাসঙ্গিক কাজ করা। 

→ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে = দুর্ভাগ্য সর্বত্রগামী।
→ ছোট মুখে বড় কথা = ছোটদের দ্বারা বা অযোগ্য লোকের দ্বারা মানী লোকের অসম্মান করা। 
→ ম্যাও ধরা = তোষামোদ করা। 
→ বজ্র আটুনি ফস্‌কা গেরো = বড় বড় কথা বা পরিকল্পনা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
১০.
'যশোলাভ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
  1. ক) যশ + লাভ
  2. খ) যশঃ + লাভ
  3. গ) যশো + লাভ
  4. ঘ) যোশ + লাভ
ব্যাখ্যা
'যশোলাভ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ যশঃ + লাভ।

বিসর্গ যুক্ত অ-কার কখনো কখনো ও-কারে পরিবর্তিত হয়ে যায়। 
যেমন - মনঃ + যোগ = মনোযোগ
            অহঃ + রাত্র = অহোরাত্র 
            যশঃ + লিপ্সা = যশোলিপ্সা
            পুরঃ + হিত = পুরোহিত 

উৎস: বাংলা লেখার নিয়ম কানুন, হায়াৎ মাহমুদ।
১১.
শুদ্ধ বাক্য কোনটি ?
  1. ক) বিপদ হতে সতর্ক থাকিও।
  2. খ) ব্যাকুলিত চিত্তে আমি তাকে দেখতে পেলাম।
  3. গ) মাদকাশক্তি ভালো নয়।
  4. ঘ) তাহার সৌজন্যেতায় মুগ্ধ হয়েছি।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ- 
- ব্যাকুল চিত্তে আমি তাকে দেখতে পেলাম। 
- মাদকাসক্তি ভালো নয়।
- তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'বাহ্যদৃষ্টি' এর সঠিক উচ্চারণ-
  1. ক) বাজ্‌ঝোদ্রিশ্‌টি
  2. খ) বাজ্‌ঝদৃশ্‌টি
  3. গ) বাজ্‌ঝোদৃশ্‌টি
  4. ঘ) বাজ্‌ঝোদৃস্‌টি
ব্যাখ্যা

বাহ্যদৃষ্টি (বাজ্‌ঝোদৃশ্‌টি):
[স. বাহ্য+√দৃশ্‌+তি]
(বিশেষ্য)
অর্থ:
- চর্মচক্ষুর সাহায্যে দর্শন,
- আপাতদৃষ্টি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩.
অনুক্ত ক্রিয়ার উদাহরণ কোনটি?
  1. ক) জাহানারা আমার খালাতো বোন।
  2. খ) সে বই পড়ছিল।
  3. গ) বাবা আমাকে ডাকছেন।
  4. ঘ) খালা আমাকে বইটি দিয়েছেন।
ব্যাখ্যা
অনুক্ত ক্রিয়া: 
- বাংলায় ক্রিয়াহীন বাক্যও হয়, তাদের অনুক্ত ক্রিয়া বলে। 
যেমন- জাহানারা আমার খালাতো বোন। 
- নিত্য বর্তমান কালে কখনো অতীত কালেও 'আছা' 'থাকা' ইত্যাদি অস্তিবাচক ক্রিয়া উহ্য থাকে।
- অন্যান্য কালে তা মূর্ত থাকে। যেমন - জাহানারা আমার খালাতো বোন ছিল।  

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
১৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) দীর্ঘজীবি
  2. খ) দৌরাত্ম্য
  3. গ) নিশীথিনি
  4. ঘ) পরিনীত
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
দীর্ঘজীবী (দির্‌ঘোজিবি) 

[স. দীর্ঘ+√জীব্‌+ইন্‌]
বিশেষণ
- দীর্ঘায়ু

নিশীথিনী (নিশিথিনি)
[স. নিশীথ+ইন্‌+ঈ]
বিশেষ্য
- গভীর রাত
- রজনি

পরিণীত (পোরিনিতো)
[স. পরি+ √নী+তৃ]
বিশেষণ
- বিবাহিত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'Interval' শব্দের পারিভাষিক শব্দ কী?
  1. ক) বাঁধা
  2. খ) বিরাম
  3. গ) ছেদ
  4. ঘ) বিচ্ছিন্ন
ব্যাখ্যা
'Interval' শব্দের পারিভাষিক শব্দ বিরাম, অন্তর

→ Intersection - ছেদ 
→ Intermediate - মধ্যবর্তী 
→ Intellect - বুদ্ধি 
→ Intern - অন্তরীণ করা
→ Internship - অন্তরীণতা
→ Interaction - মিথষ্ক্রিয়া 
→ Interrupt - ব্যাহত করা

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৬.
Might is right. Here 'Might' means -
  1. ক) Possibility
  2. খ) Power
  3. গ) Ability
  4. ঘ) Correct
ব্যাখ্যা
Might [মাইট্] (noun) [uncountable noun]
প্রবল ক্ষমতা; বল; জোর; শক্তি: strength; power.
Might is right - জোর যার মুল্লুক তার।

Mighty [মাইটি] (adjective) 
(১) (সাহিত্যিক) পরাক্রমশালী: a mighty nation. 
(২) প্রকাণ্ড ; বিরাট; অত্যন্ত অহংকারী। 

Mightily (adverb)
প্রবলভাবে; (কথ্য) চরমভাবে; একেবারে।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৭.
'Subject-Verb Agreement' deals with- 
  1. ক) Person only
  2. খ) Number, person and gender
  3. গ) Number and person
  4. ঘ) Number only
ব্যাখ্যা
Subject–Verb Agreement Rules:
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.

2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.

3. When the subject of the sentence is composed of two or more nouns or pronouns connected by and, use a plural verb.
- The doctoral student and the committee members write every day.

অর্থাৎ, Subject–Verb Agreement 'Gender' নিয়ে আলোচনা করে না।
তাই সঠিক উত্তর হবে Number and person.
১৮.
They should refrain ____ there.
  1. ক) from going
  2. খ) of going
  3. গ) to go
  4. ঘ) to going
ব্যাখ্যা
• Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পর from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

• Refrain from doing something - নিজেকে কোন কিছু থেকে বিরত রাখা।
১৯.
Very few students were as hard-working as Jamal. (make it superlative)
  1. ক) No other students was the most hard-working like Jamal.
  2. খ) Jamal was one of the most hard-working student.
  3. গ) Jamal was the most hard-working student.
  4. ঘ) Jamal was one of the most hard-working students.
ব্যাখ্যা
Very few থাকলে- Superlative করার সময়-
1. Subject- predicate এবং Predicate – Subject হয়।
2. one of the +Superlative degree + Plural noun বসে।

তাই সঠিক উত্তর হবে ঘ) Jamal was one of the most hard-working students.
২০.
When Rajib went out, Rubel woke up. (make it simple)
  1. ক) After Rajib's going out, Rubel woke up.
  2. খ) Rajib went out and Rubel woke up.
  3. গ) Rubel woke up then Rajib went out.
  4. ঘ) After Rajib's wenting out, Rubel woke up.
ব্যাখ্যা
ভিন্ন ভিন্ন subject বিশিষ্ট clause এর মধ্যে conjunction যুক্ত clause টির subject pronoun বা ব্যক্তিবাচক noun হলে এগুলো possessive case এ পরিণত করতে হয় এবং এদের পূর্বে প্রয়োজন অনুযায়ী preposition বাসাতে হবে।
সে অনুসারে সঠিক উত্তর হবে - After Rajib's going out, Rubel woke up.
২১.
He did lots of work toward the relief of indigence. The word 'indigence' can be replaced by -
  1. ক) Hardship
  2. খ) Shrink
  3. গ) Provoke
  4. ঘ) Unemployed
ব্যাখ্যা
Indigence [ইনডিজান্‌স্] (noun) [uncountable noun]

English Meaning: A state of extreme poverty.
Bangla Meaning: দারিদ্র, নির্ধনতা, অকিঞ্চনত্ব।

Synonyms: Penury (দীনতা), Destitution (দুঃস্থতা; চরম দারিদ্র্য), Hardship (দুর্ভোগ; কষ্ট).
Antonyms: Wealth (বিশাল সম্পদ; বিশাল সম্পদের মালিকানা বা অধিকার; বিত্ত).

Indigence এর synonym হচ্ছে Hardship. তাই Hardship দ্বারা Indigence কে replace করা যাবে। 
-----------------------------

Shrink - সংকুচিত হওয়া বা করা।
Provoke - খ্যাপানো।
Unemployed - নিষ্কর্মা; বেকার।

Source: Live MCQ Lecture
২২.
The word 'Facsimile' means -
  1. ক) Something burdensome
  2. খ) The leaves of a plant
  3. গ) A large group
  4. ঘ) An exact copy
ব্যাখ্যা
Facsimile [noun] [countable noun]
Bangla Meaning: লেখা, মুদ্রণ, ছবি প্রভৃতির অবিকল প্রতিরূপ।
English Meaning: A copy of anything made, either so as to be deceptive or so as to give every part and detail of the original; an exact copy or likeness.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Shakespeare's each play consists of -
  1. ক) Three acts
  2. খ) Four acts
  3. গ) Five acts
  4. ঘ) Six acts
ব্যাখ্যা
- William Shakespeare composed much of his plays in the form of poetry. Often in a meter called iambic Pentameter. 
- He wrote total 37 plays. 
- His plays have 5 acts.
- He composed much of his play in iambic pentameter.
- Iambic Pentameter: A rhythmic Pattern. Pentameter means a group or unit of five people or five things. 

Source: Britannica.com and Live MCQ upcoming content
২৪.
Which of the following poems is written by William Wordsworth?
  1. ক) Tintern Abbey
  2. খ) Ozymandias
  3. গ) Isabella
  4. ঘ) Christabel
ব্যাখ্যা
William Wordsworth is an English poet whose ‘Lyrical Ballads’ (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement.

Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Tintern Abbey,
- Rainbow,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc.

Source: Encyclopedia Britannica
২৫.
'Octavius Robinson' is an important character of-
  1. ক) Arms and the Man
  2. খ) Twelfth Night
  3. গ) Man and Superman
  4. ঘ) Man of Destiny
ব্যাখ্যা
Man and Superman is a famous play which is written by G. B. Shaw.
Important character of Man and Superman:
- John Tanner,
- Hector Malone,
- Ann Whitefield,
- Mendoza,
- Roebuck Ramsden,
- Octavius Robinson,
- Violet Robinson,
- Susan Ramsden etc.

Source: Man and Superman by G. B. Shaw.
২৬.
A public speech or published text in praise of someone or something is called
  1. ক) Panegyric
  2. খ) Hymn
  3. গ) Lyric
  4. ঘ) Denouement
ব্যাখ্যা
Panegyric - A public speech or published text in praise of someone or something.
SYNONYMS: Eulogy, speech of praise, paean, accolade, tribute, testimonial, commendation, acclamation.

------------------------------
- hymn: A religious song or poem of praise to God is called a hymn.
- Lyric: the words of a popular song
- Denouement: the end of a play, book, etc., in which everything is explained or settled; the end result of a situation.

Source: Oxford Dictionary
২৭.
a4 + 6a2 - 7 এর উৎপাদক গুলো হলো-
  1. ক) (a2 + 5)(a + 2)(a - 2)
  2. খ) (a2 - 7)(a + 3)(a - 3)
  3. গ) (a2 + 7)(a + 1)(a - 1)
  4. ঘ) (a2 + 3)(a + 2)(a - 2)
ব্যাখ্যা
a4 + 6a2 - 7 
= (a2)2 + 2.a2 .3 + 32 - 16
= (a2 + 3)2 - 42
= (a2 + 3 + 4) (a2 + 3 - 4)
= (a2 + 7) (a2 - 1)
= (a2 + 7)(a + 1)(a - 1)
২৮.
৪০ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্য দুটির গড় কত? 
  1. ক) ৬৯
  2. খ) ৭০
  3. গ) ৭১
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
৪০ থেকে ১০০ পর্যন্ত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা =৪১ 

নির্ণেয় গড় = (৯৭ + ৪১)/২ 
                 = ১৩৮/২ 
                 =৬৯
২৯.
৬ সে.মি. বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল এবং ৬ সে.মি. বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. ক) ৩ : √৩
  2. খ) ৮ : √৩
  3. গ) ৬ : √৩
  4. ঘ) ৪ : √৩
ব্যাখ্যা
দেয়া আছে, 
বর্গের একবাহুর দৈর্ঘ্য ৬ সে.মি.
বর্গের ক্ষেত্রফল = ৬ × ৬ বর্গ সে.মি. 
                         = ৩৬ বর্গ সে.মি.
আবার,
সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য a = ৬ সে.মি.
 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × ৬
                                           =(√৩/৪) × ৩৬
                                            =৯√৩

বর্গের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত = ৩৬ : ৯√৩
                                                                                          = ৪ : √৩
৩০.
যদি 22x - 6 = 1/8x - 3 হয়, তবে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
22x - 6 = 1/8x - 3  
22x - 6 = 1/(23)x - 3
22x - 6 = 1/23(x - 3)
22x - 6 = 2-3(x - 3)
2x - 6 = -3(x - 3)
2x - 6 =- 3x + 9
2x + 3x = 9 + 6 
5x = 15
x= 15/5 
x = 3
৩১.
চারটি সংখ্যার ল.সা.গু ৮৪০ এবং অনুপাত ২ : ৩ : ৫ : ৭। চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ও ছোট সংখ্যার সমষ্টি কত? 
  1. ক) ১৫
  2. খ) ২৭
  3. গ) ৩৬
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যাগুলো ২ক, ৩ক, ৫ক এবং ৭ক 

এখানে 
২ক, ৩ক, ৫ক এবং ৭ক এর ল.সা.গু = ২১০ক 

প্রশ্নমতে,
২১০ক = ৮৪০ 
ক = ৮৪০/২১০
ক = ৪ 

অতএব,
সংখ্যাগুলো ২ × ৪ = ৮, ৩ × ৪ =১২, ৫ × ৪ =২০ এবং ৭ × ৪ =২৮ 

সবচেয়ে বড় ও ছোট সংখ্যার সমষ্টি = ২৮ + ৮ = ৩৬
৩২.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OF = OE , AB = 6 সে. মি. হলে CD= কত? 
  1. ক) 3 সে.মি.
  2. খ) 4 সে.মি.
  3. গ) 5 সে.মি.
  4. ঘ) 6 সে.মি.
ব্যাখ্যা


আমরা জানি, 
বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।

O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB ও CD দুটি জ্যা। কেন্দ্র O থেকে AB ও CD জ্যা দুটির দূরত্ব যথাক্রমে OE ও OF।
OF = OE হলে AB = CD 
CD= 6 সে.মি.
৩৩.
x2 + 1/x2 = 3 হলে (x6 + 1)/x3 এর মান কত?
  1. ক) 5√5
  2. খ) 2√5
  3. গ) 3√5
  4. ঘ) 4√5
ব্যাখ্যা
দেয়া আছে, 
x2 + 1/x2 = 3 
(x)2 + (1/x)2 = 3
(x + 1/x)2 - 2. x. (1/x) = 3
(x + 1/x)2 - 2 = 3 
(x + 1/x)2 = 3 + 2
(x + 1/x)2 = 5
x + 1/x = √5

(x6 + 1)/x3 = x6/x3 + 1/x3
                  = x3 + 1/x
                   = (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
                   = (√5)3 - 3√5
                   =5√5 - 3√5
                   = 2√5
৩৪.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে অন্তত দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 3/8
  3. গ) 1/3
  4. ঘ) 1/8
ব্যাখ্যা
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
= 8 টি

অন্তত দুইটি টেল পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HTT, THT, TTH, TTT}
= 4 টি।

সুতরাং অন্তত দুইটি টেল পাওয়ার সম্ভাবনা, = 4/8 
                                                                 = 1/2
৩৫.
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 784 হলে, n এর মান কত? 
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
দেয়া আছে, 
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = 784
অর্থাৎ 
13 + 23 + 33 +...........+n3 = 784
{n(n + 1)/2}2 = 784
n(n + 1)/2 = 28
n(n + 1) =56
n2 + n - 56 = 0
n2 + 8n - 7n - 56 = 0
n(n + 8) - 7(n + 8) = 0
(n - 7)(n + 8) = 0

হয়                     অথবা
n - 7= 0                   n + 8 = 0
n = 7                         n = - 8 [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
৩৬.
'MATHEMATICS' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ক) 142360
  2. খ) 132096
  3. গ) 100800
  4. ঘ) 120960
ব্যাখ্যা
'MATHEMATICS' শব্দটিতে মোট বর্ণ আছে 11টি 
Vowel আছে 4টি 
Vowel চারটিকে একটি ধরে মোট বর্ণ 8টি 
8টি বর্ণকে সাজানো যায় = 8!/2!2!   [M = 2টি, T = 2টি]
                                     = 40320/4
                                     = 10080

Vowel  চারটিকে সাজানো যায় =4!/2!  [A = 2টি]
                                              = 12

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 10080 × 12
                                                                           =120 × 6 
                                                                            = 120960
৩৭.
এক বালক এক দিনে একটি বইয়ের 3/8 অংশ পড়ে এবং পরের দিন অবশিষ্ট অংশের 4/5 অংশ পড়ে।  যদি বইটিতে 30 পৃষ্ঠা পড়া না হয় তাহলে বইটিতে মোট কত পৃষ্ঠা রয়েছে? 
  1. ক) 220 পৃষ্ঠা
  2. খ) 240 পৃষ্ঠা
  3. গ) 260 পৃষ্ঠা
  4. ঘ) 280 পৃষ্ঠা
ব্যাখ্যা
মনেকরি ,
বইটিতে মোট পৃষ্ঠা রয়েছে = x টি 

প্রথম দিন পড়ে = x এর 3/8 অংশ
                        = 3x/8 অংশ 

অবশিষ্ট অংশ = x  - 3x/8
                      = (8x - 3x)/8
                      = 5x/8

পরের দিন পড়ে  = 5x/8 এর 4/5 অংশ
                           = x /2

প্রশ্নমতে, 
(3x/8) + (x/2) + 30 = x 
x - (3x/8) -  (x/2) = 30
(8x - 3x - 4x)/8 = 30
x/8 = 30
x = 30 × 8 
x = 240
৩৮.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত? 
  1. ক) ৩%
  2. খ) ৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা
আসল + ৫ বছরের সুদ =৫০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৪৬০ টাকা

∴ ২ বছরের সুদ =(৫০০ - ৪৬০) = ৪০ টাকা
   ১ বছরের সুদ =৪০/২ টাকা 
  ৫ বছরের সুদ = (৪০×৫)/২ টাকা 
                        = ১০০টাকা

আসল = (৫০০ - ১০০) = ৪০০টাকা

৪০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (১০০×১০০)/(৪০০×৫)
                                       = ৫%
৩৯.
৮০° সম্পূরক কোণের অর্ধেক কত ডিগ্রি? 
  1. ক) ১০০°
  2. খ) ৫০°
  3. গ) ৬০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
দুটি কোণের সমষ্টি ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।  
৮০° এর সম্পূরক কোণ =  ১৮০° - ৮০°= ১০০°
১০০° এর অর্ধেক = ১০০°/২ = ৫০°
৪০.
নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ?
  1. ক) কঠিন কার্বন ডাই-অক্সাইড
  2. খ) খাদ্য লবণ
  3. গ) তুঁতে
  4. ঘ) সোডা অ্যাস
ব্যাখ্যা
যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো ভরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।
- নিশাদল (NH4CI), 
- কর্পূর (C10H160), 
- ন্যাপথলিন (C10H8), 
- কঠিন কার্বন ডাই-অক্সাইড (CO2)
- আয়োডিন (I2), 
- অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3
এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। 
এই পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। 
যেমন—কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে সেটি তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়।
 
উৎস: নবম-দশম শ্রেণি; রসায়ন বোর্ড বই। 
৪১.
গাজরের মূলে নিচের কোনটি থাকে?
  1. ক) ক্রোমোপ্লাস্ট
  2. খ) লিউকোপ্লাস্ট
  3. গ) ক্রোমোপ্লাস্ট
  4. ঘ) কোনটি নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
ক্রোমোপ্লাস্ট (Chromoplast): 
- এগুলো রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়। 
- এসব প্লাস্টিডে জ্যাবলি, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায়। 
- এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। 
- রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। 
- ফুলকে আকর্ষণীয় করে পরাপায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। 
- এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে।
 
উৎস: নবম-দশম শ্রেণি; জীববিজ্ঞান বোর্ড বই। 
৪২.
নিচের কোনটি ঘূর্ণিঝড়ের প্রচণ্ড শক্তি হিসেবে কাজ করে?
  1. ক) সুপ্ত তাপ
  2. খ) আপেক্ষিক তাপ
  3. গ) লীন তাপ
  4. ঘ) বিকীর্ণ তাপ
ব্যাখ্যা
- পানির বাষ্পায়নের সময় পানি যে রকম তার বাষ্পীভবনের সুপ্ততাপটুকু নিয়ে নেয়, এর উল্টোটাও সত্যি। 
- যদি কোনো প্রক্রিয়ায় বাষ্প পানিতে রূপান্তরিত হয় তখন সেটি তাপ সরবরাহ করে। 
- ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের জলীয় বাষ্পে ভরা বাতাস উপরে উঠে যখন জলকণায় রূপান্তরিত হয় তখন বাষ্পীভবনের সুপ্ততাপটা শক্তি হিসেবে বের হয়ে আসে। 
- এই শক্তিটা ঘূর্ণিঝড়ের প্রচণ্ড শক্তি হিসেবে কাজ করে।
 
 উৎস: নবম-দশম শ্রেণি; পদার্থবিজ্ঞান বোর্ড বই। 
৪৩.
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করার কারণ কোনটি?
  1. ক) ক্ষারধর্মী মাটির pH কমানো
  2. খ) অম্লধর্মী মাটির pH বাড়ানো
  3. গ) ক্ষারধর্মী মাটির pH বাড়ানো
  4. ঘ) অম্লধর্মী মাটির pH কমানো
ব্যাখ্যা
অম্লধর্মী মাটির pH বাড়াতে চুন এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতির কার্বনেট ব্যবহৃত হয়।
এখানে pH বাড়ানোর অর্থই হচ্ছে মাটির অম্লতা হ্রাস করা।

উৎসঃ রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, হাজারী স্যার ও নাগ স্যার।
৪৪.
মানুষের বৃদ্ধি হরমোন কোন গ্রন্থিতে উৎপন্ন হয়?
  1. ক) থাইরয়েড
  2. খ) থাইমাস
  3. গ) পিটুইটারি
  4. ঘ) এড্রেনাল
ব্যাখ্যা
- মানুষের বৃদ্ধি হরমোন (Human Growth Hormone, HGH) সাধারণভাবে সোমাটোট্রপিন (Somatotrophin) নামে পরিচিত। 
- এটি এক ধরনের পেপটাইড হরমোন যা প্রায় ২০০ টি অ্যামিনো এসিডে গঠিত। 
- মানবদেহের বৃদ্ধির সঙ্গে জড়িত এ হরমোন শরীরে স্বাভাবিকভাবেই উৎপন্ন হয়। 
- মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে এটি উৎপন্ন হয়।
-  বিশেষজ্ঞদের মতে, ৩০ বছর বয়সের পরে বৃদ্ধি হরমোনের ক্ষরণ কমে যায়। 
- পরবর্তী প্রতি ১০ বছরে ক্ষরণ প্রায় ১৪% হারে হ্রাস পায়। 
- বৃদ্ধি হরমোন যত কমবে, শরীরে ততই বয়সের ছাপ বাড়বে। 
- এ সময় দেহে বৃদ্ধি হরমোন প্রয়োগ করলে বয়সের ছাপ মিলিয়ে যাবে কিংবা ছাপ পড়ার গতি কমে যাবে।
 
উৎস: প্রাণী বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৫.
Variola নামের ভাইরাসটি কোন রোগের জন্য দায়ী?
  1. ক) হেপাটাইটিস
  2. খ) গুটিবসন্ত
  3. গ) পোলিও
  4. ঘ) ডেঙ্গুজ্বর
ব্যাখ্যা
- পক্সভাইরাস দলের Variola নামের ভাইরাসটি মানুষের গুটিবসন্তের জন্য দায়ী, যা দীর্ঘদিন ছিল অসহনীয় দুর্ভোগ ও যন্ত্রণাময় এক রোগ। 
- এ দলের কম ক্ষতিকর কতিপয় ভাইরাস মানুষের আরো কয়েকটি রোগের কারণ হলেও সেসব অতটা তীব্র নয়। এসব ভাইরাস থেকেই গুটি বসন্তের টীকা উদ্ভাবিত হয়েছিল।
- ১৯৬৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সর্ব প্রথম সারা বিশ্বে গুটি বসন্ত নির্মূলের প্রচারণা চালায় এবং সফলভাবে এ কর্মসূচি বাস্তবায়িত করে।
-  ফলে অল্প কয়েক বছরের মধ্যেই পৃথিবী থেকে গুটি বসন্ত তিরোহিত হয়। 
- বাংলাদেশে সর্বশেষ গুটি বসন্তের ঘটনা লিপিবদ্ধ হয়েছে ১৯৭৫ সালে। সোমালিয়ায় গুটি বসন্তে আক্রান্ত শেষ রোগী মারা যায় ১৯৭৭ সালে। 
- Institute of Public Health (IPH) বাংলাদেশে সফলভাবে বসন্ত নির্মূল কার্যক্রমে এবং টীকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
 
উৎস: বাংলাপিডিয়া। 
৪৬.
বিজারকের ধর্ম -
  1. ক) ইলেকট্রন গ্রহণ
  2. খ) একই সাথে ইলেক্ট্রন গ্রহণ ও বর্জন
  3. গ) ইলেকট্রন বর্জন
  4. ঘ) প্রোটন গ্রহণ
ব্যাখ্যা
জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন ঘটে এবং বিজারণে গ্রহণ হয়।
যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক (Oxidant) এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক (Reductant) বলে।
জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়,
বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়।

সোডিয়াম ও ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়া (2Na+Cl2=2NaCl) এধরনের জারণ প্রক্রিয়ার একটি উদাহরণ।
জারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া।
এটি বিজারণ বিক্রিয়ার সাথে একইসাথে সংঘটিত হয়।
যেমন উপরের উদাহরণে একইসাথে ক্লোরিনের বিজারণ ঘটেছে।
উক্ত বিক্রিয়ায় সোডিয়াম একটি ইলেকট্রন দান করে এবং যুগপৎভাবে ক্লোরিন সেটি গ্রহণ করে।
ফলে বিক্রিয়ায় সোডিয়াম বিজারক ও ক্লোরিন জারক

Na -e→Na+ (ইলেকট্রন দান বা জারণ)

Cl+e→Cl (ইলেকট্রন গ্রহণ বা বিজারণ)

এভাবে মনে রাখতে হবে,
জারণ = ইলেক্ট্রন ত্যাগ
জারক = ইলেক্ট্রন গ্রহণ
বিজারণ = ইলেক্ট্রন গ্রহণ
বিজারক = ইলেক্ট্রন ত্যাগ

উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৪৭.
গামা রশ্মি নিচের কোনটি ভেদ করতে পারে না?
  1. ক) কাগজের পৃষ্ঠা
  2. খ) পুরু সিসার পাত
  3. গ) পুরু অ্যালুমিনিয়াম
  4. ঘ) সবগুলো ভেদ করতে পারে
ব্যাখ্যা
আলফা রশ্মি খুব বেশি আয়নিত করে শক্তি ক্ষয় করতে পারে বলে একটা কাগজের পৃষ্ঠা দিয়েই এটাকে থামানো সম্ভব। 
বিটা রশ্মি বা ইলেকট্রনকে থামাতে কয়েক মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম দরকার হয়। 
গামা রশ্মির চার্জ নেই বলে এটিকে থামাতে পুরু সিসার পাতের দরকার হয়।
 
 
উৎস: নবম-দশম শ্রেণি; পদার্থবিজ্ঞান বোর্ড বই। 
৪৮.
মানব দেহের রক্তে রক্তকণিকা ও রক্তরসের অনুপাত -
  1. ক) ৯ : ১১
  2. খ) ৫ : ৪
  3. গ) ৪ : ৩
  4. ঘ) ৯ : ৭
ব্যাখ্যা
- মানব দেহের রক্ত প্রধানতঃ রক্তরস ও রক্ত কণিকা নিয়ে গঠিত। 
- স্থিতি অবস্থায় কিছুক্ষণ রাখলে রক্ত দুই স্তরে বিভক্ত হয়ে পড়ে। 
- উপরের হালকা হলুদ বর্ণের প্রায় ৫৫% যে অংশ থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলে এবং 
- নিচের গাঢ়তর বাঁকি ৪৫% অংশকে রক্ত কণিকা (Blood corpuscles) বলে। 
- প্রকৃতপক্ষে রক্ত কণিকাগুলো রক্ত রসে ভাসমান অবস্থায় থাকে। 
- লোহিত রক্ত কণিকার উপস্থিতিতে রক্ত লাল দেখায়। 
 
 উৎস: প্রাণী বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৯.
শিশুর বয়স কত হলে পিসিভি ভ্যাকসিন দেওয়া হয়?
  1. ক) ৯ সপ্তাহ
  2. খ) ৬ সপ্তাহ
  3. গ) ৯ মাস
  4. ঘ) ১৫ মাস
ব্যাখ্যা
- পিসিভি ভ্যাকসিন দেওয়া হয় নিউমোকক্কাল নিঊমোনিয়ার বিরুদ্ধে। 
- এর ডোজের সংখ্যা  ৩ টি। 
- শিশুর বয়স ৬ সপ্তাহ পূর্ণ হলে এই টিকা দিতে হয়। 
 
উৎস: স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট। 
৫০.
শরীরকে সারা দিন গাঢ় রঙের কাপড়ে ঢেকে রাখলে কোন ভিটামিনের অভাব দেখা যেতে পারে?
  1. ক) ভিটামিন ই
  2. খ) ভিটামিন সি
  3. গ) ভিটামিন ডি
  4. ঘ) ভিটামিন কে
ব্যাখ্যা
- সূর্যালোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে শরীরে কোলেস্টেরল থেকে ভিটামিন ‘ডি’ তৈরি হয়। 
- নিয়মিতভাবে সারা শরীর সারা দিন কালো বা গাঢ় রঙের কাপড়ে ঢেকে রাখলে কিংবা দীর্ঘদিন ধরে ঘরের বাইরে না বের হলে ত্বক পর্যাপ্ত সূর্যালোক পায় না এবং এ কারণে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি দেখা দিতে পারে।
 
উৎস: নবম-দশম শ্রেণি; জীববিজ্ঞান বোর্ড বই। 
৫১.
ইউনিকোড সিস্টেমের UTF-8 এ প্রতিটি বর্ণের জন্য কয় বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা আছে?
  1. ক) 8 বাইট
  2. খ) 4 বাইট
  3. গ) 16 বাইট
  4. ঘ) 32 বাইট
ব্যাখ্যা
- ইউনিকোডের বাইটগুলো প্রক্রিয়া করার জন্য কয়েক ধরণের পদ্ধতি রয়েছে:
- তার মাঝে UTF-8 এবং UTF-16 (UTF: Unicode Transformation Format) হচ্ছে সবচেয়ে প্রচলিত পদ্ধতি। 
- UTF-8 এ প্রতি বর্ণের জন্য এক থেকে চার বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা আছে।
- UTF-16 এ প্রতি বর্ণের জন্য কমপক্ষে ২ বাইট স্থান সংরক্ষণ করা আছে ।
 
উৎস: আইবিএম ওয়েবসাইট 
৫২.
লাইভ-ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির সাহায্যে?
  1. ক) WebEx
  2. খ) Zoom
  3. গ) Webinar
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- ২০২০ সালে সারা পৃথিবীব্যাপি কোভিড-19 সংক্রমণের সময় পৃথিবীর বেশিরভাগ স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাক্রম বন্ধ না রেখে অনলাইন শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেছেন। 
- শিক্ষকেরা নিজ ঘরে থেকেই অনলাইনের বিভিন্ন অ্যাপ (যেমন Google meet, WebEx, webinar, Facebook messenger, imo, Skype, Whatsapp, Zoom ইত্যাদি) ব্যবহার করে লাইভ-ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করেছেন। 
- অনেক সময় বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরির পর অনলাইনে শেয়ার, ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে, বিভিন্ন সামাজিক মিডিয়ার সাহায্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
৫৩.
টুইটার প্রতিষ্ঠার সাথে কে জড়িত নয়?
  1. ক) জ্যাক ডরসি
  2. খ) কেভিন সিস্ট্রোম
  3. গ) নোয়ান গ্লাস
  4. ঘ) বিজ স্টোন
ব্যাখ্যা
- টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
- টুইটারে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (টুইট করতে পারেন)।
- ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারের বর্তমান সিইও জ্যাক ডরসি।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
 
 অন্যদিকে, ২০১০ সালে কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিয়েজার ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন।
 
উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট
৫৪.
কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম WWWW নামে পরিচিত?
  1. ক) 5G
  2. খ) 3G
  3. গ) 4G
  4. ঘ) 2G
ব্যাখ্যা
- 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ।
- এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Wireless Web) বা সংক্ষেপে WWWW নামে পরিচিত। 
- এ ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR (New Radio Technology), RAT (Radio Access technology), MIMO (Multiple input multiple output) অন্যতম। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
৫৫.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) MS-DOS
  2. খ) CP/M
  3. গ) ADA
  4. ঘ) XENIX
ব্যাখ্যা
- কম্পিউটার প্রোগ্রামের একটি ল্যাংগুয়েজ এর নাম C,
- এছাড়া আরও কয়েকটি কম্পিউটার ল্যাংগুয়েজ হলোঃ FORTAN, BASIC, ADA, C++.

অন্যদিকে, MS-DOS, CP/M, XENIX ইত্যাদি হচ্ছে অপারেটিং সিস্টেম।
৫৬.
WLAN এর উদাহরণ নিচের কোনটি?
  1. ক) Bluetooth
  2. খ) WiMAX
  3. গ) Wi-Fi
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
 
৫৭.
OSI মডেলের কোন স্তরে ইমেইল কাজ করে?
  1. ক) Network layer
  2. খ) Application layer
  3. গ) Transport layer
  4. ঘ) Datalink layer
ব্যাখ্যা
- ইমেইল OSI মডেলের Application layer স্তরে কাজ করে। 
- অ্যাপ্লিকেশন স্তরে ব্যবহারকারীকে অ্যাপ্লিকেশন এর নেটওয়ার্ক অ্যাক্সেস দিয়ে থাকে। 
- এই স্তরের অধীনে রয়েছে ফাইল ট্রান্সফার সফটওয়্যার, ডাটাবেস এক্সেস ও ইমেইল। 
 
OSI মডেলের স্তর ৭ টি:
- Application layer
- Presentation layer
- Session layer
- Transport layer
- Network layer
- Datalink layer
- Physical layer
৫৮.
দশমিক সংখ্যা 10 এর হেক্সাডেসিমেল মান নিচের কোনটি?
  1. ক) A
  2. খ) 8
  3. গ) D
  4. ঘ) F
ব্যাখ্যা
 
৫৯.
জিওস্টেশনারি নির্মাণের জন্য ভূপৃষ্ঠ থেকে কত কি.মি উপরে স্যাটেলাইট স্থাপন করতে হয়?
  1. ক) ৩০০০০ কিমি
  2. খ) ৩৪০০০ কিমি
  3. গ) ৩১০০০ কিমি
  4. ঘ) ৩৩০০০ কিমি
ব্যাখ্যা
- মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভে সিগন্যাল আদান-প্রদান করা শুরু হয়।
- একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৩৪০০০ কিমি ঊর্ধ্বাকাশে স্থাপিত করা হলে সেটি জিওস্টেশনারি হয়, অর্থাৎ পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে এই স্যাটেলাইট পৃথিবীকে পরিক্রমণ করে।
- পৃথিবী থেকে তখন এই স্যাটেলাইটকে আকাশের নির্দিষ্ট বিন্দুতে স্থির মনে হয়। 
- সেজন্য ভূমিতে স্থাপিত VSAT (Very Small Apeture Terminal) কে একটি নির্দিষ্ট দিকে আকাশমুখী করে স্থাপন করা হয়। 
- বঙ্গবন্ধু-১ একটি জিওস্টেশনারি স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশন থেকে এন্টেনাগুলো আকাশের সেই বিন্দুর দিকে মুখ করে স্থাপন করা হয়। 
- বিশ্বব্যাপী টি.ভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
৬০.
Internet Information Services (IIS) কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত ওয়েব সার্ভার?
  1. ক) গুগল
  2. খ) মাইক্রোসফট
  3. গ) আমাজন
  4. ঘ) আলফাবেট
ব্যাখ্যা
Internet Information Services (IIS) হলো মাইক্রোসফট কর্তৃক উদ্ভাবিত ওয়েব সার্ভার। 
Internet Information Services (IIS) for Windows® Server is a flexible, secure and manageable Web server for hosting anything on the Web.
From media streaming to web applications, IIS's scalable and open architecture is ready to handle the most demanding tasks.

Source: IIS.net
৬১.
দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোনটির সাথে সংযুক্ত হবে?
  1. ক) SEA-ME-WE-8
  2. খ) SEA-ME-WE-7
  3. গ) SEA-ME-WE-6
  4. ঘ) SEA-ME-WE-3
ব্যাখ্যা
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে - কক্সবাজারে।
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-6 এর সাথে সংযুক্ত হবে।
- এটি বাস্তবায়িত হবে ২০২৪ সালে।
- এর আগে  ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-5 এর সাথে সংযুক্ত হয়।
- ২০০৬ সালে বাংলাদেশ প্রথম  সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-4 এর সাথে সংযুক্ত হয়।
- SEA-ME-WE এর পূর্নরূপ South East Asia-Middle East-Western Europe)

উৎস: দৈনিক পত্রিকা।
৬২.
স্ট্যাকে ডেটা রাখাকে কী বলা হয়?
  1. ক) Pull
  2. খ) Pop
  3. গ) Push
  4. ঘ) Array
ব্যাখ্যা
স্ট্যাকের দুটি অপারেশন বা প্রক্রিয়া রয়েছে। যথা- Push এবং Pop.
স্ট্যাকে ডেটা রাখাকে বলা হয় Push এবং স্ট্যাক হতে ডেটা তুলে নেয়াকে বলা হয় Pop.
৬৩.
1 Gbps বলতে বোঝায় -
  1. ক) প্রতি সেকেন্ডে ১০ বিলিয়ন বাইট
  2. খ) প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বাইট
  3. গ) প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট
  4. ঘ) প্রতি সেকেন্ডে ১০ বিলিয়ন বিট
ব্যাখ্যা
- ইন্টারনেট’ -এর গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। 
- প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। 
- ব্যান্ডউইথ সাধারণত bit per second (bps) -এ হিসাব করা হয়। 
- তবে ইদানীং নেটওয়ার্কে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায় বলে
- বিপিএস (bps) - এর পরিবর্তে কেবিপিএস (kbps: প্রতি সেকেন্ডে এক হাজার বিট) বা 
- এমবিপিএস (Mbps: প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বিট) 
- এমনকি জিবিপিএস (Gbps: প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট) অনেক বেশি ব্যবহৃত হয়। 
- আট বিটকে এক বাইট বলা হয় বলে এক MBps বলতে আট Mbps বোঝানো হয়।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
 
৬৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
22, 24, 28, ?, 52, 84
  1. ক) 34
  2. খ) 36
  3. গ) 38
  4. ঘ) 42
ব্যাখ্যা
ধারাটির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য  + 2, + 4, + 8, + 16,.... [দ্বিগুণ করে বাড়ছে]
এখানে, 
22 + 2 = 24
24 + 4 = 28
28 + 8 = 36
36 + 16 = 52
52 + 32 = 84
৬৫.
শরীফ পূর্ব দিকে 5 কি.মি. হাঁটে এবং তারপর বাম দিকে ঘুরে 6 কি.মি. হাঁটে। আবার সে ডানদিকে মোড় নেয় এবং 9 কি.মি. হাঁটে। অবশেষে সে তার ডানদিকে মোড় নেয় এবং 6 কি.মি. হেঁটে যায়। তিনি যাত্রাস্থান থেকে কত দূরে?
  1. ক) 10 কি. মি.
  2. খ) 12 কি. মি.
  3. গ) 14 কি. মি.
  4. ঘ) 16 কি. মি.
ব্যাখ্যা
যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 

দূরত্ব = (5 + 9) কি.মি.
         = 14 কি. মি.

৬৬.
যদি NATURE দিয়ে OAUUSE বোঝায়, তবে FAMINE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) FBMJND
  2. খ) GANIOE
  3. গ) EZMHND
  4. ঘ) GALIME
ব্যাখ্যা
N → O
A → A
T → U
U → U
R → S
E → E  
এখানে,
১ম, ৩য় এবং ৫ম বর্ণগুলো পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসছে।  
২য়, ৪র্থ এবং ৬ষ্ঠ বর্ণগুলো কোনো পরিবর্তন হয় নি।  

F → G
A → A
M → N
I → I
N → O
E → E
FAMINE = GANIOE
৬৭.
তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল তাদের গড় থেকে 44 বেশি। তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 
  1. ক) 24
  2. খ) 25
  3. গ) 26
  4. ঘ) 27
ব্যাখ্যা
মনেকরি, 
সবচেয়ে বড় জোড় সংখ্যাটি  = a
অপর দুইটি জোর সংখ্যা = a - 2 , a - 4

প্রশ্নমতে, 
a + a - 2 + a - 4 = {(a + a - 2 + a - 4)/3} + 44 
3a - 6 = {(3a - 6)/3} + 44 
3a - 6 = a - 2 + 44 
3a - a = 42 + 6
2a = 48
a = 48/2 
a = 24
৬৮.
একজন বিক্রেতা একটি পণ্য বিক্রয় করলো এতে তার ১২.৫% ক্ষতি হল। ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত? 
  1. ক) ২ : ৭
  2. খ) ৯ : ৮
  3. গ) ৮ : ৭
  4. ঘ) ৮ : ৯
ব্যাখ্যা
১২.৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১২.৫) টাকা 
                                                      = ৮৭.৫ টাকা 


ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত = ১০০ : ৮৭.৫ 
                                                        = ১০০ × ২ : ৮৭.৫× ২
                                                         = ২০০ : ১৭৫ 
                                                         = (২০০/২৫) : (১৭৫/২৫)
                                                         = ৮ : ৭
৬৯.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি? 
  1. ক) বিদুষি
  2. খ) বিদুষী
  3. গ) বিদূষী
  4. ঘ) বিদূষি
ব্যাখ্যা
শুদ্ধ রূপে লেখা বানান : বিদুষী 
এর অর্থ উচ্চশিক্ষিত 
এটি সংস্কৃত ভাষার শব্দ। 

[উৎস: ;বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
৭০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 26
  2. খ) 28
  3. গ) 30
  4. ঘ) 32
ব্যাখ্যা
(2)2 + (4)2 = 20
(3)2 + (9)2 = 90
(1)2 + (5)2 = 26
৭১.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 
 
৭২.
যদি পহেলা অক্টোবর রবিবার হয় তবে পহেলা নভেম্বর কী বার হবে? 
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
১লা অক্টোবর থেকে ১লা নভেম্বর  = ৩২ দিন 
৩২ দিন =( ৪ × ৭ + ৪ ) দিন 
আমরা জানি,
৭ এর গুণিতকের পরের দিন একই বার হয়।  
অর্থাৎ 
২৯তম দিন = রবিবার 
৩০তম দিন =সোমবার 
৩১তম দিন =মঙ্গলবার 
৩২তম দিন = বুধবার
৭৩.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) Sparrow
  2. খ) Swan
  3. গ) Parrot
  4. ঘ) Koel
ব্যাখ্যা
Swan is the only water bird in the group.
৭৪.
একটি মেয়েকে দেখিয়ে আসিফ বলেন, এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে। ঐ মেয়ের সঙ্গে আসিফের স্ত্রীর কী সম্পর্ক?
  1. ক) বোন
  2. খ) মা
  3. গ) দাদি
  4. ঘ) চাচী
ব্যাখ্যা
আমার বাবার একমাত্র সন্তান মানে 'আসিফ' নিজেই।
ঐ মেয়েটি আসিফের মেয়ে।
তাই আসিফের স্ত্রী মেয়েটির মা।
৭৫.
কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩.৪ কিমি
  2. খ) ৩.৫ কিমি
  3. গ) ৩.৬ কিমি
  4. ঘ) ৩.৮ কিমি
ব্যাখ্যা

- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুরঙ্গপথ বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে।
- এর দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার।
- চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করে এটি নির্মিত হচ্ছে।
- দীর্ঘ টানেলটি নির্মাণে মোট ব্যয় প্রায় দশ হাজার চারশ কোটি টাকা।
- এটি নির্মাণে চীনা সরকার আর্থিক ও কারিগরি সহায়তা করছে। চায়না কমিউনিকেন্স কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে।
- ২০২২ সালে ডিসেম্বরে এটি যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।

তথ্যসূত্র- সেতু কর্তৃপক্ষ ও প্রথম আলো।

৭৬.
‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ অর্জনকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
  3. গ) বিদ্যুৎ বিভাগ
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা

- ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ লাভ করে - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) ও বিদ্যুৎ বিভাগ।
- ১৮ মার্চ, ২০২২ তারিখে জাতীয় পর্যায়ে গৌরবােজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২' প্রদান করে বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ।
- ‘স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।
- দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।

তথ্যসূত্র:- মন্ত্রীপরিষদ বিভাগ।

৭৭.
মুক্তিযুদ্ধের সময় ৮ নং সেক্টরের অধীনে ছিলো-
  1. ক) চট্টগ্রাম
  2. খ) রাজশাহী
  3. গ) সুন্দরবন
  4. ঘ) মুজিবনগর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
চট্টগ্রাম - ১নং সেক্টর,
ঢাকা - ২ নং সেক্টর,
রাজশাহী - ৭ নং সেক্টর,
মুজিবনগর - ৮ নং সেক্টর,
সুন্দরবন - ৯ নং সেক্টর।
নৌ-বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)। ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।

উৎস:- বাংলাপিডিয়া।
৭৮.
বর্তমান 'পাবনা' প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত ছিল?
  1. ক) হরিকেল
  2. খ) চন্দ্রদ্বীপ
  3. গ) বরেন্দ্র
  4. ঘ) সমতট
ব্যাখ্যা
- বর্তমান বগুড়া , দিনাজপুর , পাবনা ও রাজশাহী জেলার অনেক অঞ্চল বরেন্দ্র জনপদের অন্তর্গত ছিল।
- বর্তমান সিলেট , চট্রগ্রাম , পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে হরিকেল নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল।
- বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।
৭৯.
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন-
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) অধ্যাপক ইউসুফ আলী
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) ব্যারিস্টার আমিরুল ইসলাম
ব্যাখ্যা

- অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন - সৈয়দ নজরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং
- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনা সংযুক্ত করা হয়।
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। 
- মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন ইউসুফ আলী।

তথ্যসূত্র - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।

৮০.
প্রথম তৈরি শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়-
  1. ক) ২৩শে ফেব্রুয়ারি, ১৯৫২
  2. খ) ২৪শে ফেব্রুয়ারি, ১৯৫২
  3. গ) ২৫শে ফেব্রুয়ারি, ১৯৫২
  4. ঘ) ২৬শে ফেব্রুয়ারি, ১৯৫২
ব্যাখ্যা
- ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগে বর্তমান শহিদ মিনারের দক্ষিণ-পূর্ব পাশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়।
-এটি ২৪ ফেব্রুয়ারি শহিদ শফিউরের পিতা মাহবুবুর রহমান অনানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
- ২৬ ফেব্রুয়ারি দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিক ভাবে এই শহীদ মিনার উদ্বোধন করেন। ঐ দিন বিকেলবেলা পুলিশ এটি ভেঙে ফেলে।
- এরপর ১৯৬৩ সালে হামিদুর রহমানের নকশায় নির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম।

সূত্র- বাংলাপিডিয়া।
৮১.
সরকারি দল ও মন্ত্রিসভাকে চাপে রাখার জন্যে বিরোধী দল কর্তৃক গঠিত মন্ত্রিসভাকে কী নামে অভিহিত করা হয়?
  1. ক) বিরোধীদলীয় মন্ত্রিসভা
  2. খ) ট্যাকনোক্রাট মন্ত্রিসভা
  3. গ) ছায়া মন্ত্রিসভা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার হলো বিরোধীদল।
- গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া হল বিরোধী দলের কাজ ।
- বিরোধী দলের সমালোচনার ভয়ে সরকার জনকল্যাণমুখী কাজে নিয়োজিত থাকে।
- গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদে বিরোধী দল কর্তৃক গঠিত মন্ত্রিসভা ‘ছায়া মন্ত্রিসভা’ নামে পরিচিত।
- সরকারি দল ও মন্ত্রিসভাকে চাপে রাখার জন্যে বিরোধী দল কর্তৃক ছায়া মন্ত্রিসভা গঠিত হয়।
- সরকারের মন্ত্রিসভার আদলে বিরোধী দলের বিভিন্ন সাংসদের সমন্বয়ে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করা হয়।
- অধিকাংশ দেশে ছায়া মন্ত্রিসভার সদস্যকে ছায়া মন্ত্রী বলা হয়ে থাকে।
- বাংলাদেশে এখনো এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠে নি।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮২.
সংসদীয় পরিভাষায় 'বুলেটিন' বলতে কী বুঝায়?
  1. ক) সংসদের প্রত্যেক বৈঠকের কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরন
  2. খ) সরকারি ঘোষণা বা ইশতেহার
  3. গ) এক প্রকার আপত্তি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- সংসদের প্রত্যেক বৈঠকের কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরনকে বুলেটিন বলে।
- সরকারি ঘোষণা বা ইশতেহারকে গেজেট বলে । কিন্তু সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী গেজেট মানে দাঁড়ায় বাংলাদেশ গেজেট। 
- Point of Order হলো এক প্রকার আপত্তি । নিয়ম বহির্ভূত কোনো কিছু হলে এর জন্য অনির্ধারিত  আলোচনার দাবি জানানোকে Point of Order বলে।

তথ্যসূত্র:- বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
৮৩.
রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের কারন নয় কোনটি?
  1. ক) রাজনৈতিক দলটি সরকার কর্তৃক নিষিদ্ধ হলে
  2. খ) পর পর দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করলে
  3. গ) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনকারী কমিটি কর্তৃক দলকে বিলুপ্ত ঘোষণা করা হলে
  4. ঘ) পূর্ববর্তী নির্বাচনে ১৫০ টি আসন না পেলে
ব্যাখ্যা
কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন নিম্নোক্ত কারনে বাতিল হতে পারে:-
১। দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনকারী কমিটি কর্তৃক দলকে বিলুপ্ত ঘোষণা করা হলে কিংবা নিবন্ধন বাতিলের জন্য দলের প্রধান ও সাধারন সম্পাদক পদাধিকারী কর্তৃক দলীয় সিদ্ধান্তের কার্যবিবরনিসহ আবেদন করা হলে;
২। নিবন্ধিত কোনো রাজনৈতিক দল সরকার কর্তৃক নিষিদ্ধ হলে ;
৩। এই আইন ও বিধিমালার অধীনে কমিশনে প্রেরিত কোনো তথ্য পর পর ৩ বছর প্রেরন করতে ব্যর্থ হলে;
৪। রাজনৈতিক দলটি পর পর দুইটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন না করলে।

তথ্যসূত্র:- বাংলাদেশ নির্বাচন কমিশন।
৮৪.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন-
  1. ক) এম মনসুর আলী
  2. খ) এ.এইচ.এম. কামরুজ্জামান
  3. গ) খন্দকার মোশতাক আহমেদ
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।
- এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান;
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
- ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

উৎস:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮৫.
'মূসক' চালু হয় কোন অর্থবছর থেকে?
  1. ক) ১৯৯০-১৯৯১
  2. খ) ১৯৯১-১৯৯২
  3. গ) ১৯৯২-১৯৯৩
  4. ঘ) ১৯৯৮-১৯৯৯
ব্যাখ্যা
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। 
- বাংলাদেশে ১৯৯১-১৯৯২ অর্থবছরে অর্থাৎ ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।

- এখান থেকেই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।

তথ্যসূত্র;- জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৮৬.
নিচের কোনটি প্রথম 'Poverty Reduction Strategy Papers' এর মেয়াদকাল?
  1. ক) ২০০১-২০০৪
  2. খ) ২০০৫-২০০৮
  3. গ) ২০০৬-২০১০
  4. ঘ) ২০০৯-২০১১
ব্যাখ্যা
- 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Poverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র)।
- আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP.
- বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

তথ্যসূত্র:- IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৮৭.
দেশের সর্বশেষ স্থাপিত সরকারি ইপিজেড কোনটি?
  1. ক) উত্তরা ইপিজেড
  2. খ) কর্ণফুলী ইপিজেড
  3. গ) মংলা ইপিজেড
  4. ঘ) ঈশ্বরদী ইপিজেড
ব্যাখ্যা
- দেশের সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড।
- এটি ২০০৬ সালে ২০৯.০৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। 
- এর অবস্থান উত্তর পতেঙ্গা, চট্রগ্রাম। 

- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীনে দেশে বর্তমানে ৮টি সরকারি ইপিজেড চালু রয়েছে।
এগুলো হলো:-
- চট্টগ্রাম ইপিজেড (প্রথম ও বৃহত্তম)
- ঢাকা ইপিজেড (দ্বিতীয়)
- মংলা ইপিজেড
- কুমিল্লা ইপিজেড
- ঈশ্বরদী ইপিজেড
- উত্তরা ইপিজেড (কৃষিভিত্তিক)
- আদমজী ইপিজেড
- কর্ণফুলী ইপিজেড (সর্বশেষ)।

তথ্যসূত্র:- BEPZA ওয়েবসাইট।
৮৮.
বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়?
  1. ক) ঈশ্বরদী, পাবনা
  2. খ) নশিপুর, দিনাজপুর
  3. গ) শিবগঞ্জ, বগুড়া
  4. ঘ) জয়দেবপুর, গাজীপুর
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন গবেষনা কেন্দ্র সমূহঃ
১. কন্দাল ফসল গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
২. উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৩. তৈল বীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৪. উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৫. ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা
৬. মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ, বগুড়া

তথ্যসূত্র:- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৮৯.
বাংলাদেশের সরকার ব্যবস্থা -
  1. ক) এককেন্দ্রিক
  2. খ) একদলীয়
  3. গ) সংসদীয়
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
- বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক এবং সংসদীয়।
- এই ব্যবস্থায় দেশে কেবল কেন্দ্রিয় সরকার বিদ্যমান এবং দেশের শাসনভার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার উপর ন্যস্ত।
- আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
- আইনসভা সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারি।

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণি।
৯০.
আলট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৩য়
  2. খ) ৫ম
  3. গ) ৭ম
  4. ঘ) ১৩ তম
ব্যাখ্যা
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় , এশিয়ায় ৭ম আর বিশ্বের ১৩ তম দেশ হিসেবে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তির ব্যবহার শুরু হলো বাংলাদেশে।
- পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে দেশ প্রবেশ করল ‘সুপার ক্রিটিক্যাল ক্লাবে’।
- জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ক্লিন কোল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রটির দক্ষতা ৪৪ দশমিক ২৯ শতাংশ।
- সালফার নিঃসরণ নিয়ন্ত্রণে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি) স্থাপন করা হয়েছে।
- ফ্লাইঅ্যাশ কমাতে ৯৯ শতাংশ দক্ষতাসম্পন্ন ইলেক্ট্রো স্ট্যাটিক প্রেসিপিটেটর (ইএসপি) বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংযোজিত হয়েছে।

তথ্যসূত্র - বাংলা ট্রিবিউন , প্রথম আলো এবং সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২২।
৯১.
বিশ্ব আবহাওয়া সংস্থা - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন, যুক্তরাজ্য
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) বন, জার্মানি
  4. ঘ) বার্লিন, জার্মানি
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO):
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization. এটি অবহাওয়া সংক্রান্ত একটি বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৫০ সালের ২৩শে মার্চ প্রতিষ্ঠিত হয়।
- WMO এর সদরদপ্তর সুজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান মোট সদস্য সংখ্যা ১৯৩টি (১৮৭টি দেশ + ৬টি বিশেষ অঞ্চল)
- বর্তমান মহাসচিব - Petteri Taalas (ফিনল্যান্ড) -- [১ জানুঃ ২০১৬ - ১ জানুঃ ২০২০ এ দ্বিতীয় বার – ৪ বছর মেয়াদে নির্বাচিত]

- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।

সূত্র: WMO এর ওয়েবসাইট।
৯২.
নিচের কোন দেশটি কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ নয়?
  1. ক) বেলারুশ
  2. খ) ইউক্রেন
  3. গ) জর্জিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশের সংখ্যা - ৬টি।
দেশগুলো হলো -
- রাশিয়া
- ইউক্রেন
- জর্জিয়া
- রোমানিয়া
- বুলগেরিয়া
- তুরস্ক।

বেলারুশ কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ নয়।

উৎস: ব্রিটানিকা।


৯৩.
সম্প্রতি কোন দ্বীপ রাষ্ট্রে যুক্তরাষ্ট্র তার দূতাবাস পুনঃচালু করার ঘোষণা দেয়?
  1. ক) মাইক্রোনেশিয়া
  2. খ) পালাউ
  3. গ) সলোমন দ্বীপপুঞ্জ
  4. ঘ) মার্শাল দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
ওশেনিয়ার দেশ সলোমন দ্বীপপুঞ্জে ২৯ বছর পর আবারও দূতাবাস চালু করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
- ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্র দেশটিতে দূতাবাস খুলে এবং ১৯৯৩ সালের ৩০ জুলাই বন্ধ করে দেয়।
- সম্প্রতি ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি পুনরায় দূতাবাস খোলার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

উৎস: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৯৪.
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া রুশ রণতরীটির নাম কী?
  1. ক) আকুলা
  2. খ) কুরস্ক
  3. গ) মস্কভা
  4. ঘ) বাটিস্লাভা
ব্যাখ্যা
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ১৩ এপ্রিল, কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর নেতৃত্ব দেওয়া যুদ্ধ জাহাজ "মস্কভা"তে বিস্ফোরণ ঘটে।
- এর ফলে সেটি কয়েক ঘন্টা পর সাগরে ডুবে যায় বলে বিবৃতি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- কৃষ্ণসাগরে রাশিয়ার এই ফ্লাগশীপ জাহাজটিকে বন্দরের দিয়ে নিয়ে আসা হচ্ছিলো। কিন্তু সাগর উত্তাল হওয়ায় সেটি ডুবে যায় বলে মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়।
- রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ৫১০ ক্রুসহ মিসাইলবাহী এ রণতরীটির নাম মস্কভা এবং এটি ইউক্রেন যুদ্ধে তাদের নৌ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলো।
- অন্যদিকে, ইউক্রেন দাবি করে যে মিসাইল দিয়ে তাঁদের বাহিনী সাবমেরিনটি ডুবিয়ে দেয়।

উৎস: বি.বি.সি বাংলা প্রতিবেদন।
৯৫.
"Citizenship in a Republic" - কার লেখা বই?
  1. ক) আব্রাহাম লিঙ্কন
  2. খ) প্লেটো
  3. গ) থিওডর রুজভেল্ট
  4. ঘ) জিমি কার্টার
ব্যাখ্যা
থিওডর রুজভেল্ট:
- যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট। তিনি - ১৯০১ থেকে ১৯০৯ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।
- ইতিহাসবিদ ও লেখক। তার বিখ্যাত বই - Citizenship in a Republic (বক্তৃতা), The Rough Riders, The Naval War of 1812, The Strenuous Life (বক্তৃতা) ইত্যাদি।
মূলত এগুলো তার বিভিন্ন সময়ে প্রদত্ত বকৃতা।
- তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নোবেল বিজয়ী প্রেসিডেন্ট।

উৎস: Whitehouse ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৯৬.
Economist Intelligence Unit - এর মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ নগরী কোনটি?
  1. ক) অকল্যান্ড
  2. খ) সিঙ্গাপুর সিটি
  3. গ) কোপেনহেগেন
  4. ঘ) বার্লিন
ব্যাখ্যা
নিরাপদ নগরী সূচক:
আগস্ট ২০২১ এ The Economist Intelligence Unit (EIU) ৬০টি শহরকে অন্তর্ভুক্ত করে Safe Cities Index 2021 প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে -
- নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর - কোপেনহেগেন (ডেনমার্ক)
- সর্বনিম্ন শহর - ইয়াঙ্গুন (মিয়ানমার)।
- ঢাকার অবস্থান - ৫৪ তম।

উৎস: EIU ওয়েবসাইট।
৯৭.
জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কয়টি দেশ?
  1. ক) ১৩৪
  2. খ) ১২০
  3. গ) ১৫৫
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ন্যাম প্রতিষ্ঠার সাথে মিশরের - গামাল আবদেল নাসের, ভারতের - জহরলাল নেহরু, ইন্দোনেশিয়ার - আহমদ সুকর্ণ, যুগোস্লাভিয়ার - মার্শাল টিটো ও ঘানার - কাউমে নক্রুমা নাম গুলো জড়িত।

- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।

- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।
৯৮.
"Ecology" - শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?
  1. ক) ল্যাটিন
  2. খ) ফরাসি
  3. গ) গ্রীক
  4. ঘ) জার্মান
ব্যাখ্যা
বাস্তুবিদ্যা (Ecology):
‘বাস্তুবিদ্যা’ শব্দের ইংরেজি প্রতিশব্দ - ‘Ecology’।
- ‘Ecology’ - শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ - “house” বা ঘর
- বাস্তুবিদ্যা বা Ecology - জীব বিজ্ঞানের একটি শাখা।

⤇ জীববিজ্ঞানের যে শাখায় কোন অঞ্চলের জৈব ও অজৈব পরিবেশের মধ্যকার পারস্পারিক সম্পর্ক এবং উক্ত সম্পর্কের বিষয়গুলো আলোচনা করা হয় তাকে ‘বাস্তুবিদ্যা’ বা ‘ইকোলজি’ বলা হয়।

⤇ ১৮৬৯ সালে জার্মান প্রাণিবিজ্ঞানী “আর্নেস্ট হেইকেল” (Ernst Haeckel) সর্বপ্রথম “Ecology” শব্দটি ব্যবহার করেন।

উৎস: Oxford Dictionary ও ব্রিটানিকা।
৯৯.
কোন সময়ে আকস্মিক বন্যা দেখা দেয়?
  1. ক) এপ্রিল-মে
  2. খ) জুন-জুলাই
  3. গ) সেপ্টেম্বর-নভেম্বর
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
- বাংলাদেশেরে উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ী নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে।
- এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-নভেম্বর মাসে বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ী নদীর উপচে পড়া পানির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়।
- আকস্মিক বন্যায় হাওরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

তথ্যসূত্র:- বন্যা সাড়াদান ও প্রস্তুতি পরিকল্পনা : বাংলাদেশ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
১০০.
নিচের কোন জ্বালানিটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে?
  1. ক) প্রাকৃতিক গ্যাস
  2. খ) তেল
  3. গ) কয়লা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী জেলায় অবস্থিত।
- এতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লা।
- ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন।
১০১.
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প 'তিস্তা সেচ প্রকল্পের' নির্মাণ কাজ শুরু হয় কত সালে?
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮৫ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প।
- ১৯৭৯ সালে নীলফামারি-লালমনিরহাট সীমান্তে এর নির্মাণ কাজ শুরু হয়।
- ১৯৯০ সালে বাঁধ নির্মাণসহ এর প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হয়।
- এই প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের আটটি জেলায় সাড়ে সাত লক্ষ হেক্টর জমিতে সেচের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও ভারত কর্তৃক ভারতীয় অংশে গজলডোবা বাঁধ নির্মাণের ফলে পানির অভাবে তিস্তা প্রকল্প কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না।
- সম্প্রতি বাংলাদেশ সরকার তিস্তায় স্থায়ী জলাধার নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে।

সূত্র:- রংপুর বিভাগীয় ওয়েবসাইট এবং প্রথম আলো।
১০২.
নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী?
  1. ক) শিক্ষা বিস্তার
  2. খ) পররাষ্ট্র সংক্রান্ত কাজ
  3. গ) জনস্বাস্থ্য সংরক্ষণ
  4. ঘ) জনহিতকর কার্যাবলী
ব্যাখ্যা
- আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের কাজকে দু’ভাগে ভাগ করেছেন − অপরিহার্য কার্যাবলী ও ঐচ্ছিক কার্যাবলী।
- রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী:-
(১) দেশরক্ষা সংক্রান্ত কাজ
(২) পররাষ্ট্র সংক্রান্ত কাজ
(৩) অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষ
(৪) প্রশাসন পরিচালনা
(৫) আইন প্রণয়ন সংক্রান্ত কাজ
(৬) বিচার সংক্রান্ত কার্যাবলী

ঐচ্ছিক কার্যাবলী:-
(১) শিক্ষা বিস্তার
(২) জনস্বাস্থ্য সংরক্ষণ
(৩) যোগাযোগ রক্ষা
৪) শিল্প ও বাণিজ
(৫) কৃষির উন্নতি
(৬) শ্রমিক কল্যাণ সংক্রান্ত কাজ
(৭) সামাজিক নিরাপত্তা
(৮) জনহিতকর কার্যাবলী

তথ্যসূত্র:- পৌরনীতি , এইচ এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৩.
নৈরাজ্যবাদের মূল কথা কী?
  1. ক) রাষ্ট্র ও সরকারের প্রয়োজন নেই
  2. খ) রাষ্ট্র ও সরকার অপরিহার্য
  3. গ) ব্যক্তিকে অধিক মাত্রায় স্বাধীনতা দান
  4. ঘ) রাষ্ট্রের কার্যক্ষেত্রকে সংকুচিত করতে হবে
ব্যাখ্যা
- নৈরাজ্যবাদের মূলকথা হচ্ছে, রাষ্ট্র ও সরকারের প্রয়োজন নেই।
- নৈরাজ্যবাদীদের মতে রাষ্ট্র ও সরকার নিপীড়নের যন্ত্র মাত্র। তারা মনে করেন রাষ্ট্রকে ধ্বংস করতে হবে।
- রাষ্ট্র যখন থাকবে না তখন একটি সংঘ সরকারের দায়িত্ব পালন করবে। সংঘের কাজ হবে চুক্তি বাস্তবায়ন করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং প্রতিরক্ষার ব্যবস্থা করা।
- গডউইন, প্র“ধোঁ, প্রিন্স ক্রপটকিন, টলষ্টয় প্রমুখ নৈরাজ্যবাদের সমর্থক।
- ক্রপটকিনের মতে, “কোন আইন কিংবা কোন সরকার থাকবে না।” 
- ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলতে রাষ্ট্রের কার্যসংক্রান্ত সেই মতবাদকে বুঝায় যা রাষ্ট্রের কার্যক্ষেত্রকে সংকুচিত করে এবং ব্যক্তিকে অধিক মাত্রায় স্বাধীনতা দান করে।

তথ্যসূত্র:- পৌরনীতি , এইচ এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৪.
‘Power Corrupts, absolute Power tends to corrupt absolutely’ - উক্তিটি কার?
  1. ক) উড্রো উইলসন
  2. খ) লর্ড ব্রাইস
  3. গ) আব্রাহাম লিংকন
  4. ঘ) লর্ড অ্যাক্টন
ব্যাখ্যা
- ‘Power Corrupts, absolute Power tends to corrupt absolutely’ অর্থাৎ ‘ক্ষমতা দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং নিরংকুশ ক্ষমতা দুর্নীতিকেও নিরংকুশ করে তুলে’ উক্তিটি করেছেন - লর্ড অ্যাক্টন।
- Lord Acton was an English Catholic historian, politician and writer.

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক।
১০৫.
অন্যায়বােধের উৎস হলো -
  1. ক) জ্ঞান
  2. খ) অহংবোধ
  3. গ) মিথ্যা
  4. ঘ) অজ্ঞতা
ব্যাখ্যা
- নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ ‘Morality'।
- ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন ‘Moralitas’ থেকে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
- গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরােপ করেন।

- সক্রেটিস বলেছেন, সৎ গুণই জ্ঞান’ (Virtue is knowledge)।
- তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায় বােধের উৎস হচ্ছে ‘জ্ঞান’ (knowledge) এবং অন্যায়বােধের উৎস হচ্ছে ‘অজ্ঞতা’ (ignorance)।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক।