পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৬২
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১৩ পরীক্ষার টপিক: ১) ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো /একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’- গানটি প্রথম কোন সংকলনে প্রকাশিত হয়?
  1. একুশের গান
  2. একুশে ফেব্রুয়ারী
  3. একুশের কথা
  4. অমর একুশে
ব্যাখ্যা
• আবদুল গাফফার চৌধুরীর অমর-কর্ম হচ্ছে ভাষা আন্দোলনের শহিদের স্মরণে রচিত (একুশের গান) শিরোনামের গান: আমার ভাইয়ের রক্তে রাঙানো /একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।
• হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) সংকলন গ্রন্থে গানটি প্রথম প্রকাশিত হয়।
• গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। সেটি এখন বলবৎ আছে।
• ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বলতে বোঝানো হয়েছে- যে একুশে ফেব্রুয়ারিতে বহু মানুষের রক্ত ঝরেছে।

--------------------------
আবদুল গাফ্‌ফার চৌধুরী:
- ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন। 
- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি -গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'ডানপিটা শওকত'।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'কৃষ্ণপক্ষ'। 
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম 'চন্দ্রদ্বীপের উপাখ্যান'। 

• আবদুল গাফ্‌ফার চৌধুরী রচিত উপন্যাস:
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম),
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

• গল্পগ্রন্থ:
- সম্রাটের ছবি,
- কৃষ্ণপক্ষ,
- সুন্দর হে সুন্দর।

• শিশুতোষ গ্রন্থ:
- ডানপিটে শওকত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
  1. শেষ লেখা
  2. শেষের কবিতা
  3. শেষের পরিচয়
  4. শেষ কথা
ব্যাখ্যা
• শেষের পরিচয়:
- 'শেষের পরিচয়' (১৯৩৯) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুর পূর্বে শেষ করতে পারেন নি।
- পঞ্চদশ পরিচ্ছেদের 'রাখাল এ প্রশ্নে নীরবে বাহির হইয়া গেল' পর্যন্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।
- বাকি অংশ রাধারানী দেবী কর্তৃক রচিত।
- উপন্যাসটি ধারাবাহিকভাবে 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
-  তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তিমানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তাঁর রচনায়। 
- তবে তাঁর উপন্যাসে ব্যক্তিবর্গের ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে তাঁকে রক্ষণশীলও বলা হয়ে থাকে। 
- তবে নারীর প্রতি সামাজিক নির্যাতন ও তার সংস্কারবন্দি জীবনের রূপায়ণে তিনি বিপ্লবী লেখক, বিশেষত গ্রামের অবহেলিত ও বঞ্চিত বাঙালি নারীর প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও শ্রদ্ধা তুলনাহীন। 
- সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ।
- বার্মায় বসবাসকালে তাঁর অঙ্কিত ‘মহাশ্বেতা’ অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- বড়দিদি,
- পরিণীতা, 
- বিরাজ বৌ, 
- পণ্ডিত মশাই, 
- পল্লী সমাজ, 
- দেবদাস, 
- চরিত্রহীন, 
- দত্তা, 
- গৃহদাহ, 
- বামুনের মেয়ে, 
- দেনা পাওনা, 
- পথের দাবী, 
- শেষ প্রশ্ন, 
- বিপ্রদাস ইত্যাদি।

অন্যদিকে,
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ - শেষ লেখা।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প - শেষ কথা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস - শেষের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘পক্ষপাত দুষ্ট’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চক্ষুদান করা
  2. এক চোখা
  3. আমি-আমি করা
  4. চোখের বালি
ব্যাখ্যা
• ‘এক চোখা ’বাগ্‌ধারার অর্থ - পক্ষপাত দুষ্ট।
• বাক্য: তার ওই এক চোখা ব্যবহারের জন্যে সবাই তাকে অপছন্দ করে।

অন্যদিকে,
‘চক্ষুদান করা’ বাগ্‌ধারার অর্থ - চুরি করা। 
‘আমি-আমি করা’ বাগ্‌ধারার অর্থ - আত্মপ্রশংসা করা।
‘চোখের বালি’ বাগ্‌ধারার অর্থ - চক্ষুশূল।
.
‘ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।’- বাক্যে ‘ঝমঝম’ কোন ধরনের শব্দ দ্বিত্বের উদাহরণ?
  1. অনুকার দ্বিত্ব
  2. বিভক্তিযুক্ত দ্বিত্ব
  3. পুনরাবৃত্ত দ্বিত্ব
  4. ধ্বন্যাত্মক দ্বিত্ব
ব্যাখ্যা
• ‘ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।’- বাক্যে ‘ঝমঝম’ ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ।

শব্দদ্বিত্ব তিন ধরনের। যথা:

১. অনুকার দ্বিত্ব,
২. ধ্বন্যাত্মক দ্বিত্ব,
৩. পুনরাবৃত্ত দ্বিত্ব।

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।

⇒ কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ: কুট কুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপর শোঁ শোঁ ইত্যাদি।

⇒ কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। এ ধরনের কোনো কোনো ধ্বন্যাত্মক শব্দে প্রথম অংশের পরে আ-এর বিধান ঘটার ফলে আর-এক ধরনের অব্যাহত ব্যাপ্তির অর্থ সূচিত হয়।

যেমন: খপাখপ, টাপুর-টুপুর, হবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ণ-ত্ব বিধান অনুসারে কোনটি শুদ্ধ?
  1. কাণ্ড
  2. লণ্ঠন
  3. দুর্ণিবার
  4. দুর্ণীতি
ব্যাখ্যা
⇒ ণ-ত্ব বিধান:
• বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।যেমন: ইংরেজি শব্দ- লন্ঠন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে “সহজ ভাষায় সহজ ভাবের কবি” বলে অভিহিত করেছেন?
  1. চণ্ডীদাস
  2. জ্ঞানদাস
  3. গোবিন্দদাস
  4. বিদ্যাপতি
ব্যাখ্যা
♦ চণ্ডীদাস:
-  চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন।
- চণ্ডীদাসকে বাংলার ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- তিনি ‘শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই' বলে জাত-পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেছেন বলে তাকে মানবতার কবি বলা হয়। তাছাড়া ব্যক্তিজীবনেও তিনি জাত-সংস্কারের ঊর্ধ্বে ছিলেন।
- চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছেন “চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি-এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি”।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
‘নগণ্য লোক কর্তৃক অপমান’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ব্যাঙের ছাতা
  2. ব্যাঙের আধুলি
  3. ব্যাঙের লাথি
  4. ব্যাঙের সর্দি
ব্যাখ্যা
• ‘ব্যাঙের লাথি’ বাগ্‌ধারার অর্থ - হীন বা নগণ্য লোক কর্তৃক অপমান।

অন্যদিকে,
• ‘ব্যাঙের আধুলি’ বাগ্‌ধারার অর্থ - সামান্য পুঁজি হলেও যা গর্বের / অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়।
• ‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারার অর্থ - অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘হিরণবালা’ মুনীর চৌধুরী রচিত কোন নাটকের অন্তর্ভুক্ত চরিত্র?
  1. তারাবাঈ
  2. নূরজাহান
  3. দণ্ডকারণ্য
  4. রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা
 ⇒ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক: 
- মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি ইতিহাস-আশ্রিত নাটক। 
- ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি। নাটকে উক্তিটি বলেছেন নবাব সুজাউদ্দৌলা।
- চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা ইত্যাদি।

⇒ মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক: 
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

অন্যদিকে,
দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক:
- নূরজাহান,
- তারাবাঈ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘চতুর্দশপদী কবিতাবলী' সনেটে সংকলনটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
  1. ১৮৬১ সালে
  2. ১৮৬৪ সালে
  3. ১৮৬৫ সালে
  4. ১৮৬৬ সালে
ব্যাখ্যা
• ‘চতুর্দশপদী কবিতাবলী':
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
- মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয় নি।
- সে বিচারে বাংলা সনেটের আদি গ্রন্থ এটি।
- গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা, অগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলি প্রবাসে রচিত ।
- সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং বেশির ভাগ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
- মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয়বিদ ছন্দের চতুর্দশ পঙক্তিতে রচিত কবিতাসংকলন এটি।

----------------
⇒ মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
He tried to blow ________ the candles on his birthday cake in one breath.
  1. away
  2. off
  3. out
  4. up
ব্যাখ্যা
Complete Sentence: He tried to blow out the candles on his birthday cake in one breath.

• blow out - আগুন নেভানো।

অপশন আলোচনা:
→ Blow away - এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে)।
→ Blow off - অবস্থান সরানো (বাতাসে)।
→ Blow up - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
The athlete's performance seemed to defy the laws of physics, but no one could ________ his natural ability.
  1. deny
  2. admire
  3. esteem
  4. None of these
ব্যাখ্যা
Complete Sentence: The athlete's performance seemed to defy the laws of physics, but no one could deny his natural ability.
→ বাক্যটির context অনুযায়ী শুন্যস্থানে 'deny' বসেছে।

• deny - অস্বীকার করা।

অপশন আলোচনা:
→ admire - প্রশংসা করা,
→ esteem - উচ্চ ধারণা পোষণ করা; অত্যন্ত শ্রদ্ধা করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
_________ the restaurant had excellent reviews, the food didn't meet their expectations.
  1. If
  2. Although
  3. Because
  4. Since
ব্যাখ্যা
Complete Sentence: Although the restaurant had excellent reviews, the food didn't meet their expectations.

•  Although - যদিও, যদ্যপি।
→ Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে ।
→ Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে শুধু  comma ব্যবহৃত হয় ।
→ অন্য কোনো conjunction বসে না।
→ Although যুক্ত বাক্য Complex Sentence হয়।

More Example Sentence:
1. Although she is tired, she continues to work diligently.
2. Although they are young, they are incredibly skilled.
3. Although the restaurant is crowded, the service is efficient.
১৩.
A celebration is planned for couples who __________ for over fifty years.
  1. has been married
  2. married
  3. were been married
  4. have been married
ব্যাখ্যা
Complete Sentence: A celebration is planned for couples who have been married for over fifty years.
 
→ এখানে, principle clause, present perfect tense বলে subordinate claue টি যে কোনো tense এর হতে পারে।
→ who বাক্যে couples কে represent করছে যা plural.
→ তাই, couples = plural অনুযায়ী who- এর পরে verb = have been married বসেছে।
→  for over fifty years = period of time বা এত বছর যাবত বোঝানোয় "have been married" হয়েছে, "have married" হয় নাই।

Example Sentence:
1. A scholarship is available for students who have demonstrated exceptional academic achievement.
2. There's a special bonus for athletes who have broken records this season.
3. An award ceremony will be held to honor individuals who have contributed significantly to the community.
১৪.
If a substance is cohesive, it tends _________ stick together.
  1. from
  2. to
  3. of
  4. for
ব্যাখ্যা
Complete Sentence: If a substance is cohesive, it tends to stick together.

• tend to someone/something (phrasal verb with tend verb)
English Meaning: to deal with the problems or needs of a person or thing.
Bangla Meaning: কোনো বিশেষ দিকে ঝোঁকা; প্রবণতা দেখানো।

Example Sentence:
1. She tends to arrive early for appointments.
2. Children tend to have boundless energy in the morning.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
The television network will _________ the live event and _________ the winners afterward.
  1. celebrate, organized
  2. welcome, sanctioned
  3. announce, telecast
  4. commemorate, launched
ব্যাখ্যা
Complete Sentence: The television network will announce the live event and telecast the winners afterward.
→ বাক্যটির context অনুযায়ী announce এবং telecast সঠিক উত্তর।

• announce - ঘোষণা করা; জ্ঞাপন করা।
• telecast - টেলিভিশনে অনুষ্ঠান প্রচার করা।

অপশন আলোচনা:
→ celebrate - উদযাপন করা।
→ organized - সুবিন্যস্ত; শৃঙ্খলাবদ্ধ করা।

→ welcome - সাদরে গৃহীত বা অভ্যর্থিত; প্রীতিকর; আনন্দদায়ক
→ sanctioned - অননুমত, অননুমোদিত

→ commemorate - কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা বা ঐ ব্যক্তি বা ঘটনার সম্মানে অনুষ্ঠানাদি করা।
→ launched - শুরু/চালু করেছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
What is the meaning of "Dillydally"?
  1. To hurry or act quickly.
  2. To waste time, procrastinate, or linger unnecessarily.
  3. To carefully plan and execute a task.
  4. To engage in physical exercise or sports.
ব্যাখ্যা
• The meaning of "Dillydally" is to waste time, procrastinate, or linger unnecessarily.

• Dillydally (verb)
English Meaning: to waste time by loitering or delaying.
Bangla Meaning: হেলায়ফেলায় সময় কাটানো: ইতস্তত ঘোরাফেরা করে সময় কাটানো; সময় অপচয় করা।

Example Sentence:
1. Stop dillydallying and get your homework done.
2. The boss doesn't like it when employees dillydally during work hours.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
What term represents "Concrete proof" accurately?
  1. Ambivalence
  2. Fabrication
  3. Authentication
  4. Falsification
ব্যাখ্যা
• The term "Concrete proof" represents Authentication.

→ Concrete proof - বাস্তব প্রমাণ।

অপশন আলোচনা:
→ Ambivalence - পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন।
→ Fabrication - নির্মাণকরণ, মিথ্যাকাহিনি, জাল দলিল।
→ Authentication - প্রমাণীকরণ; সত্যকরণ।
→ Falsification - জালকরণ; মিথ্যা বর্ণনা দেওয়া।

Source:  Accessible Dictionary by Bangla Academy.
১৮.
I studied while __________ for my appointment at the doctor's office.
  1. waited
  2. waiting
  3. to wait
  4. have waited
ব্যাখ্যা
Complete Sentence: I studied while waiting for my appointment at the doctor's office.

Structure:
- While + Past Continuous Tense + Past Indefinite Tense. 

• Main clause, past tense এর হলে subordinate Clause ও past tense এর হয়। দুটি clause while দ্বারা যুক্ত হলে, যে clause টির শুরুতে while থাকবে সেটি continuous tense হবে।

• While (as a noun)
Meaning: the time and effort used (as in the performance of an action).

• While (as a conjunction)
Meaning: during the time that/as long as.

• While (as a preposition)
Meaning: until.

• While (as a verb)
Meaning: to cause to pass especially without boredom or in a pleasant manner → usually used with away.

Bangla Meaning: যখন; ক্ষণ।

Source: merriam-webster.
১৯.
Which of the following is the correct spelling?
  1. Disagreable
  2. Disagreeble
  3. Disagreebl
  4. Disagreeable
ব্যাখ্যা
• Disagreeable is the correct spelling. (অপশন 'ঘ')

• Disagreeable (adjective)
English Meaning: causing discomfort/marked by ill temper.
Bangla Meaning: বিসদৃশ; বেমানান; ভিন্নমতসম্পন্ন; বিরোধী; অনুপযোগী।

Other forms:
- disagreeableness (noun).
- disagreeably (adverb).

Example Sentence:
1. Despite his disagreeable demeanour, he was surprisingly effective at his job.
2. The disagreeable weather made outdoor activities nearly impossible.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
What is a synonym for 'Enthusiastic'?
  1. Bored
  2. Eager
  3. Apathetic
  4. Reluctant
ব্যাখ্যা
• A synonym for 'Enthusiastic' is - Eager.

• Enthusiastic (adjective)
English Meaning: filled with or marked by enthusiasm (strong excitement of feeling).
Bangla Meaning: অত্যুৎসাহী।

অপশন আলোচনা:
→ Bored - একঘেয়েমি দ্বারা ক্লান্ত বা বিরক্ত এমন। 
→ Eager - পরিশ্রমী ও (অতি) উৎসাহী ব্যক্তি।
→ Apathetic - সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন।
→ Reluctant - অনিচ্ছুক; বিমুখ; অনীহ; নারাজ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Anger, even when it is ___________ has one virtue, it overcomes __________.
  1. sinful, sloth
  2. unnecessary, malice
  3. intense, hate
  4. inevitable, desire
ব্যাখ্যা
Complete Sentence: Anger, even when it is sinful has one virtue, it overcomes sloth.

→ The conjunctions but/although/though/even when/even though connect ideas that contrast.
→ অর্থাৎ, এখানে positive এবং negative দুইটি expression ব্যবহার করতে হবে।

→ sinful - অন্যায়; অনাচারী; পাপময়।
→ sloth - আলস্য; কুঁড়েমি; ঢিলেমি।

অপশন আলোচনা:
• inevitable - অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য।
• desire - কামনা; ইচ্ছা; বাসনা; স্পৃহা; অভিলাষ।

→ unnecessary - অপ্রয়োজনীয়; অনাবশ্যক; বাহুল্য; অহেতুক।
→ malice - অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ।

→ intense - তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র।
→ hate - ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
The Great Wall of China is said _____________ built over several centuries.
  1. to have become
  2. to have been
  3. to have begun
  4. to have had begun
ব্যাখ্যা
Complete Sentence: The Great Wall of China is said to have been built over several centuries.

• infinitive যুক্ত বাক্যকে passive করার জন্য to এর পর be বা, have been যোগ করতে হয়।
structure: to be/to have been + verb এর past participle.

Example Sentence:
1. Stonehenge is believed to have been constructed around 2500 BC.
2. The Mona Lisa is thought to have been painted by Leonardo da Vinci in the early 16th century.
3. Machu Picchu is said to have been built by the Inca Empire in the 15th century.
২৩.
What is the antonym of 'Hearken'?
  1. Listen
  2. Attend
  3. Respond
  4. Ignore
ব্যাখ্যা
• The antonym of 'Hearken' is - Ignore.

• Hearken (verb)
English Meaning: to give respectful attention/to bring to mind something in the past.
Bangla Meaning: কর্ণপাত/শ্রবণ করা।

অপশন আলোচনা:
→ Listen - মনোযোগে শোনা; শোনার চেষ্টা করা। 
→ Attend - মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা; যত্নবান হওয়া; যত্ন নেওয়া।
→ Respond - কোনো কথা অথবা ক্রিয়ার জবাব সক্রিয়ভাবে দেওয়া।
→ Ignore - উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Which of the following is the correct spelling?
  1. Intelegual
  2. Intellektuaal
  3. Intellectual
  4. Intelectual
ব্যাখ্যা
• Intellectual is the correct spelling. (অপশন 'গ')

• Intellectual (adjective + noun)
English Meaning: given to study, reflection, and speculation + an intellectual person.
Bangla Meaning: ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক + মনীষী ব্যক্তি; বুদ্ধিজীবী।

Example Sentence:
1. She possessed a keen intellectual curiosity, constantly seeking to expand her knowledge.
2. The debate was characterized by intellectual discourse and thoughtful arguments.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
The workload was divided __________ the members of the group.
  1. between
  2. among
  3. in between
  4. in among
ব্যাখ্যা
Complete Sentence: The workload was divided among the members of the group.

• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে between এবং দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।

Example Sentence:
1. The responsibilities were divided among the team members to ensure fairness.
2. The cookies were shared among the children at the party.
3. The decision was made to distribute the tasks evenly between the two teams.
২৬.
চেরনোবিল ভাইরাস কী নামে পরিচিত? 
  1. সিআইএইচ
  2. ট্রোজান হর্স
  3. ভিবিএস
  4. ভিয়েনা
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। 
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। 
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। 
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। 
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়। 
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। 
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। 

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২৭.
'শুষ্ক বরফ' বলা হয় - 
  1. হিমায়িত কার্বন মনোক্সাইডকে
  2. ক্যালসিয়াম অক্সাইডকে
  3. হিমায়িত অক্সিজেনকে
  4. হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে
ব্যাখ্যা
- শুষ্ক বরফ( Dry ice ) হলো হিমায়িত কার্বন ডাই-অক্সাইড (CO2). 
- শুষ্ক বরফের উর্দ্ধপাতন হয়, যার অর্থ এটি তার কঠিন রূপ থেকে সরাসরি তার গ্যাসীয় অবস্থায় চলে যায়। 
- "শুষ্ক বরফ" আসলে কঠিন হিমায়িত কার্বন ডাই অক্সাই, যা ঠাণ্ডা -78.5 °C (-109.3° ফারেনহাইট) তাপমাত্রায় পরমানন্দ বা গ্যাসে পরিণত হয়। 
- তাই এর নাম 'শুষ্ক বরফ' বা 'ড্রাই আইস'। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
২৮.
যানবাহন থেকে নির্গত কালো বিষাক্ত গ্যাসটির নাম কী? 
  1. ফেরিক অক্সাইড
  2. মিথেন
  3. কার্বন মনোক্সাইড
  4. ইথেন
ব্যাখ্যা
- যানবাহন থেকে নির্গত কালো বিষাক্ত গ্যাসটির নাম হচ্ছে কার্বন মনোক্সাইড
- এই গ্যাসটি বায়ু দূষণের জন্য দায়ী। 
- যেসব সংক্রামক উপাদান বায়ু পরিবেশের ভারসাম্য নষ্ট করে সেইসব উপাদানকে বলা হয় দূষক। 
- পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় দূষণ।

বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ - 
১. কার্বন মনোক্সাইড এর প্রভাবে মাথাধরা, ঝিমুনি, শারীরিক শক্তি হ্রাস পায়। 
২. সালফার অক্সাইড-এর প্রভাবে শ্বাসনালির জ্বালা, হাঁপানি, কাশি, নাকজ্বালা। 
৩.  নাইট্রোজেন অক্সাইড-এর প্রভাবে শ্বাসনালির স্ফীতি ও ফুসফুসের জ্বালা। 
৪. সূক্ষ্মণার প্রভাবে চোখ, নাক ও গলার জ্বালা, রােগ প্রতিরােধ ক্ষমতা হ্রাস। 

উৎস: Texas Commission on Environmental Quality Website [লিঙ্ক]
২৯.
মানবদেহে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম কতটি? 
  1. ০২টি
  2. ২২টি
  3. ৪৪টি
  4. ৪৬টি
ব্যাখ্যা
- মানবদেহে লিঙ্গ নির্ধারণকারী সেক্স-ক্রোমোজোম- ০২টি। 

ক্রোমোজোম: 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে। 
- এই ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। 
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালী ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই। 
- বাকি এক জোড়া বা ২টি ক্রোমোজোমকে বলা হয় সেক্স-ক্রোমোজোম যা মানবদেহে লিঙ্গ নির্ধারণ করে থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩০.
দর্পণ প্রধানত কত প্রকার?
  1. ৫ প্রকার
  2. ৩ প্রকার
  3. ২ প্রকার
  4. ৪ প্রকার
ব্যাখ্যা
দর্পণ: 
- যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। 
- দর্পণ প্রধানত দুই প্রকার। যথা- 
১। সমতল দর্পণ ও 
২। গোলীয় দর্পণ। 

- আবার গোলীয় দর্পণ ২ প্রকার। যথা- 
১। উত্তল দর্পণ ও 
২। অবতল দর্পণ। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩১.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৯ টায় ছেড়ে গিয়ে দুপুর ৩ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ৪৫ কি.মি.
  2. ৫০ কি.মি.
  3. ৫৫ কি.মি.
  4. ৬০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৯ টায় ছেড়ে গিয়ে দুপুর ৩ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
ট্রেনটি যেতে মোট সময় লাগে ৬ ঘন্টা।

৬ ঘন্টায় অতিক্রম করে ৩০০ কি.মি.
১ ঘন্টায় অতিক্রম করে (৩০০/৬) কি.মি.
= ৫০ কি.মি.
৩২.
x ও y এর মানের গড় ১১ এবং z = ১৪ হলে x, y, z এর মানের গড় কত? 
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ১১ এবং z = ১৪ হলে x, y, z এর মানের গড় কত? 

সমাধান:
দেওয়া আছে, 
x ও y এর মানের গড় = ১১ 
∴  x ও y এর মানের সমষ্টি = ১১ × ২ 
∴ x + y = ২২ 

এখন, 
x, y ও z এর মানের সমষ্টি = x + y + z 
= ২২ + ১৪ 
= ৩৬ 
∴ x, y ও z এর মানের গড় = ৩৬/৩ 
= ১২ 
৩৩.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল 4y/x হবে?
  1. (y2 - x2)/xy
  2. (4y2 - x2)/xy
  3. (2y2 - x2)/xy
  4. (4y2 - x2)/2xy
ব্যাখ্যা
প্রশ্ন: x/y এর সাথে কত যোগ করলে যোগফল 4y/x হবে?

সমাধান:
যোগ করতে হবে = 4y/x - x/y 
= (4y2 - x2)/xy
৩৪.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?
  1. (৫০/৩)% 
  2. (১০০/৩)% 
  3. (৭০/৩)% 
  4. (৮০/৩)% 
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান: 
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ দিনে
= ১৬

পূর্বের চেয়ে সময় বেশি লাগে =(১৬ - ১২) = ৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)% 
৩৫.
২০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মা কত টাকা পাবে?
  1. ৩০০ টাকা
  2. ৩২০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মা কত টাকা পাবে?

সমাধান : 
ক : খ = ১ : ৪
অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫
খ পায় = ২০০০ এর (৪/৫) = ১৬০০ টাকা

খ : মা : মেয়ে = ২ : ১ : ১
অনুপাতের যোগফল = (২ + ১ + ১) = ৪

মা পায় = ১৬০০ এর (১/৪) = ৪০০ টাকা
৩৬.
বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৪৪ টাকা হবে?
  1. ৬০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৮১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৪৪ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৪) টাকা =১৮ টাকা

সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০ টাক
∴ সুদাসল ৯৪৪ টাকা হলে আসল = (১০০ × ৯৪৪)/১১৮ টাকা
=  ৮০০ টাকা।
৩৭.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। বড় সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৬
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪ 
ক = ২ 

অতএব
সংখ্যা দুইটি ৫ × ২ = ১০  ও ৮ × ২ = ১৬ 
৩৮.
এক দোকানদার ২১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ২০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ২২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ৪,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?
  1. ৮০ কেজি 
  2. ১৬০ কেজি 
  3. ১২০ কেজি 
  4. ১৪০ কেজি 
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ২১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ২০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ২২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ৪,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?

সমাধান:
ধরি,
২১০ টাকা দামের চা = ক কেজি
২০০ টাকা দামের চা = ২ক কেজি 

প্রশ্নমতে,
২২০(ক + ২ক) - (২১০ক + ২০০× ২ক)  = ৪০০০
বা, ৬৬০ক - ৬১০ক = ৪০০০
বা, ৫০ক = ৪০০০
বা, ক = ৪০০০/৫০
ক = ৮০ 

দোকানদার দ্বিতীয় প্রকারে চা ক্রয় করেছিল = (২ × ৮০) কেজি = ১৬০ কেজি 
৩৯.
একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-পঞ্চমাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ১০
  2. ১৫
  3. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-পঞ্চমাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ = (x/5)2
= x2/25

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের 25 গুণ।
৪০.
x2 + y2 = 13 এবং xy = 6 হলে (x + y)2 এর মান কত?
  1. 5
  2. 3
  3. 9
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 13 এবং xy = 6 হলে (x + y)2 এর মান কত?

 সমাধান:
(x + y)2
= x2 + y2 + 2xy
= 13 + 2 × 6
= 25
৪১.
একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

সমাধান:
মোট ব্যায় = (১/১০) + (১/২) + (১/৫) অংশ 
= ৮/১০ অংশ
= ৪/৫ অংশ 

বাকি থাকে = ১ - (৪/৫) অংশ
= ১/৫ অংশ

শতকরা বাকী থাকে = [(১/৫) × ১০০]℅ = ২০%
৪২.
বাংলাদেশে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত?
  1. ১৮ বছর
  2. ২১ বছর
  3. ২৫ বছর
  4. ৩৫ বছর
ব্যাখ্যা
₻ নির্বাচনী প্রার্থী
- বাংলাদেশ সংবিধানের ১২২(২) অনুচ্ছেদ বলা হয়েছে - বাংলাদেশের একজন ভোটারের সর্রনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর। 
- ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর।
- রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪৩.
জাতিসংঘের সদর দপ্তর কোন নদীর তীরে অবস্থিত?
  1. হোয়াংহো নদী
  2. আমুদারিয়া নদী
  3. ইস্ট নদী
  4. ভলগা নদী
ব্যাখ্যা
 ₻ জাতিসংঘ
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স।
- এটি ১৬ একর জমিতে ১৯৪৯ হতে ১৯৫০ সালের মধ্যে নির্মাণ করা হয়।
- ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত।
- সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন।
- তিনি জাতিসংঘকে এই জমি দান করেন।

উৎস: ইউএন ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৪৪.
সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে কোন কোম্পানি?
  1. হোয়াইট হল পেট্রোলিয়াম কর্পোরেশন
  2. বার্মা অয়েল কোম্পানি
  3. টার্নার মরিসন অ্যান্ড কোম্পানি
  4. শেল অয়েল কোম্পানি
ব্যাখ্যা
₻ গ্যাসক্ষেত্র
-  বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে বার্মা অয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে।
- ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯ টি।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজ তেল প্রভৃতি উল্লেখযোগ্য।

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পেট্রোবাংলা, প্রথম আলো।
৪৫.
বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি রজত জয়ন্তী পালিত হয়েছে কত সালে?
  1. ২০২১ সালে
  2. ২০২২ সালে
  3. ২০২৩ সালে
  4. ২০২৪ সালে
ব্যাখ্যা
  ₻ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি
- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, ১৯৯৭ বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০২২ সালে ২ ডিসেম্বর এই চুক্তিটির ২৫ বছর পালন করা হয়েছে।
- ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী (Silver Jubilee)। 

উৎস: বাংলাপিডিয়া।
৪৬.
কৃষি বিজ্ঞানী প্রফেসর নরম্যান বোরলগ কত সালে বাংলাদেশ সফর করেন?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
₻ নরম্যান বোরলগ
- নরম্যান বোরলগ ১৯৯৯ সালে বাংলাদেশ সফর করেন। 
- এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
- বোরলগ খাদ্য সুরক্ষা এবং টেকসই কৃষি অর্জন এবং প্রচারের জন্য তাঁর স্বপ্নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।

সূত্র: দ্য ডেইলি স্টার।
৪৭.
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে?
  1. অধ্যাপক সৌমিত্র শেখর
  2. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ
  3. অধাপক এমদাদুল হক চৌধুরী
  4. অধ্যাপক মোহিত উল আলম
ব্যাখ্যা

₻ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ঃ 

- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
- এটি ময়মনসিংহ শহরে অবস্থিত।
- দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভূক্ত। 
-কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ছিলেন ড. ওসমান গণি। 
- বর্তমান উপাচার্য এমদাদুল হক চৌধুরী।

উৎস:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
৪৮.
মানব শিশুর ক্লোন নিষিদ্ধ করেছে কোন সংস্থা?
  1. WHO
  2. NATO
  3. IFC
  4. UNICEF
ব্যাখ্যা

- কোনো জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ায় হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে।
- ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে একটি ভেড়ার জন্ম দেন।
- সর্বপ্রথম যুক্তরাজ্যে Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম দেওয়া হয়েছিল তার নাম ডলি।
- ডব্লিউ.এইচ.ও (WHO) বর্তমানে মানব শিশুর ক্লোন নিষিদ্ধ করেছে।

উৎস: WHO website.
৪৯.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
  1. ১১টি
  2. ২১টি
  3. ৫৪টি
  4. ৬৪টি
ব্যাখ্যা
  ₻ মুক্তিযুদ্ধ
- ১৯৭১ সালের ১১ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টর ও ৬৪ টি সাবসেক্টরে ভাগ করে।
- এর মধ্যে নৌ সেক্টর ছিলো ১০নং সেক্টর।
- ঢাকা শহর ২নং সেক্টর এবং মুজিবনগর ৮নং সেক্টরের অধীন ছিলো।
-সেক্টর প্রধানরা সেক্টর কমান্ডার নামে পরিচিত। 

সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী। 
৫০.
ইউনেস্কো সুন্দরবনকে কততম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়?
  1. ৭৫৫তম
  2. ৭৭৮তম
  3. ৭৮০তম
  4. ৭৯৮তম
ব্যাখ্যা
₻ সুন্দরবন
- সুন্দরবনের মোট আয়তন ৩৮৬০ বর্গমাইল বা ১০০০০ বর্গকি.মি প্রায়।
- এর মধ্যে ৩/৫ অংশ বা ২৩১৮ বর্গমাইল বা ৬০০০ বর্গকি.মি বাংলাদেশ অংশে পড়েছে।
উল্লেখ্য,
- ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়।
- এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন।

উৎস: প্রথম আলো। 
৫১.
দ্বাদশ জাতীয় সংসদে সরকার দলীয় হুইপের সংখ্যা কত জন?
  1. ৩জন
  2. ৪জন
  3. ৫জন
  4. ৬জন
ব্যাখ্যা
₻ সরকার দলীয় হুইপ 
- ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজন সংসদ সদস্যকে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। 
- আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি ছাড়া অন্য হুইপরা হলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)। 

সূত্র: প্রথম আলো,  প্রতিবেদন ,২৩ জানুয়ারি ২০২৪।  
৫২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রশাসনিক কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. সাতক্ষীরায়
  2. মেহেরপুরে
  3. চুয়াডাঙ্গায়
  4. নবাবগঞ্জে
ব্যাখ্যা
₻ প্রথম প্রশাসনিক কেন্দ্র
- মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকারের সদরদপ্তর বা প্রশাসনিক কেন্দ্র।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রারম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৃহত্তর কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং ১৪ এপ্রিল চুয়াডাঙ্গার মুক্তাঞ্চলে সরকারের শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বিষয়টি অত্যন্ত গোপনীয় হওয়া সত্ত্বেও আকাশবাণীসহ আরও দু’একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য ফাঁস হয়ে যায়।
- পরিবর্তিত পরিস্থিতিতে ১৭ এপ্রিল মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণের স্থান নির্ধারিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৫৩.
“জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি” কে ঘোষণা করেন?
  1. তিতুমীর
  2. হাজী মোহাম্মদ মহসীন
  3. দুদু মিয়া
  4. হাজী মোহাম্মদ দানেশ
ব্যাখ্যা
₻ দুদু মিয়া 
• হাজী শরীয়তুল্লাহ ১৭৮১ খ্রিস্টাব্দে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
• ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলায় এবং তার নেতৃত্বে এটি শুরু হয়।
• হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর পুত্র দুদু মিয়া।
• তিনি ধর্মীয় সংস্কারমূলক এ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেন।
• দুদু মিয়া ঘোষণা করেন, “জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি”।

উৎস : পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
৫৪.
বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. নেপাল
  4. চীন
ব্যাখ্যা
₻ কমনওয়েলথ
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের ৩২-তম সদস্য ও ৩৪-তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল। পরবর্তীতে দেশটি ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৫৫.
মুন্সিগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
  1. পশুর
  2. ধলেশ্বরী
  3. গোমতী
  4. করতোয়া
ব্যাখ্যা
₻ ধলেশ্বরী নদী 
বাংলাদেশের আরো কয়েকটি নদী তীরবর্তী শহর:

• সিরাজগঞ্জ - যমুনা। 
• শরীয়তপুর - পদ্মা।
• কুমিল্লা - গোমত। 
• পঞ্চগড় - করতোয়া।
• মুন্সিগঞ্জ - ধলেশ্বরী । 
• মংলা - পশুর।
• রাজবাড়ী - পদ্মা।
• ঢাকা - বুড়িগঙ্গা
৫৬.
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
  1. রাজশাহী
  2. কুমিল্লা
  3. নারায়ণগঞ্জ
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
₻ বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর
- সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ  ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।

তথ্যসূত্র: নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট।
৫৭.
বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
  1. রাঙ্গামাটি
  2. সিলেট
  3. রংপুর
  4. কুমিল্লা
ব্যাখ্যা
₻ মনিপুরী
- বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।
- মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী।
- নৃত্য ও সঙ্গীত মণিপুরীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হচ্ছে মণিপুরী নৃত্য।
- মণিপুরী ভাষায় নৃত্যের প্রতিশব্দ হচ্ছে জাগই (Jagoi)।
এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্ত সৃষ্টি করা হয়।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে রাসা (Rasa) নৃত্য। ভারতীয় সংস্কৃতিতে রাসার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য।

সূত্র: বাংলাপিডিয়া।
৫৮.
জিসিসির সদস্যদেশ হচ্ছে -
  1. সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত।
  2. বাহরাইন এবং ওমান।
  3. কাতার, কুয়েত।
  4. সবগুলোই
ব্যাখ্যা
₻ GCC:  
- Gulf Cooperation Councilহলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- জিসিসির সদস্যদেশগুলো হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।

উৎস: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা। 
৫৯.
বাংলাদেশ সরকারি কর্মবিভাগ পুনর্গঠন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
  1. ১২৫ নং অনুচ্ছেদ
  2. ১৩৬ নং অনুচ্ছেদ
  3. ১৩৭ নং অনুচ্ছেদ
  4. ১৩৯ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
₻ কর্মবিভাগ
- বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে বাংলাদেশের জন্যে আইনের দ্বারা এক বা একাধিক কর্মকমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। এই বিধান অনুসারে ‘বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)’ গঠিত হয়েছে।
অন্যদিকে,
- ১৩৬ নং অনুচ্ছেদ : কর্মবিভাগ পুনর্গঠন
- ১৩৮ নং অনুচ্ছেদ : কর্মকমিশন সদস্যদের নিয়োগ।
- ১৩৯ নং অনুচ্ছেদ : কর্মকমিশনের সদস্যদের পদের মেয়াদ।

তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান।
৬০.
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির দৈর্ঘ্য কত?
  1. ৪০০ ফুট
  2. ৪৫০ ফুট
  3. ৫০০ ফুট
  4. ৫৫০ ফুট
ব্যাখ্যা
  কুরস্ক সাবমেরিন
- রাশিয়ান Kursk submarine এর দৈর্ঘ্য - ৫০০ ফুট।

- এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সাবমেরিন ছিলো।
- এর ওজন হচ্ছে - ২৪০০০ টন।
- এটির গতি ছিলো ঘন্টায় ২৮ নট।
- ২০০০ সালের ১২ আগস্ট ব্যারেন্ট সাগরে এক দুর্ঘটনায় সাবমেরিনটিতে বিস্ফোরণ ঘটে এবং ডুবে যায়।
- এতে সাবমেরিনে থাকা ১১৮ জন ক্রু সবাই নিহত হয়।

তথ্যসূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৬১.
এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ -
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
₻ এশিয়া মহাদেশ:
- এশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ।
- এই মহাদেশের আয়তন সারা বিশ্বের মোট ভূমির - ৩০% এবং মোট জনসংখ্যার - প্রায় ৬০% বসবাস করে।
- এশিয়া মহাদেশের আয়তন - ১৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার বা ৮,৮১,৯৩, ১৯০ বর্গ মাইল।
- এশিয়ার পূর্বে - প্রশান্ত মহাসাগর; উত্তরে - আর্কটিক মহাসাগর/ উত্তর মহাসাগর; দক্ষিণে - ভারত মহাসাগর ও পশ্চিমে - ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ - চীন এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ - জাপান

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৬২.
ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
₻  ময়মনসিংহ বিভাগ
- বর্তমানে বাংলাদেশের বিভাগ সংখ্যা আটটি। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩টি জেলা আছে।
- জেলা গুলো হলো - ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর ও টাঙ্গাইল।
- ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হওয়ার আগে ঢাকা বিভাগে জেলার সংখ্যা ছিল - ১৭টি।
- ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা - ৪ টি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।