পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়29 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পরীক্ষা - ১৬: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'Fair Daffodils, we weep to see. You haste away so soon'' - These lines are written by -
  1. William Wordsworth
  2. John Donne
  3. Ted Hughes
  4. Robert Herrick
সঠিক উত্তর:
Robert Herrick
উত্তর
সঠিক উত্তর:
Robert Herrick
ব্যাখ্যা
• 'Fair Daffodils, we weep to see.
You haste away so soon;' - These lines are written by - Robert Herrick.

• লাইন গুলো তাঁর বিখ্যাত কবিতা 'To Daffodils' এর প্রথম দুই লাইন।
- In the poem ‘To Daffodils’ the poet weeps over short-lived human life.
- The theme of this poem is Life is short, so live to the fullest.

• Robert Herrick:
- তিনি Caroline যুগের একজন বিখ্যাত কবি।
- The Greatest Cavalier poet is Robert Herrick.

• Notable work:
- To Daffodils,
- Delight in Disorder,
- The Night Piece of Julia,
- The Slitany to the Holy Spirit.

• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth (- 'The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes

Source: Britannica
.
'Brutus' is famous character from -
  1. Doctor Faustus
  2. Paradise Lost
  3. Julius Caesar
  4. Volpone
সঠিক উত্তর:
Julius Caesar
উত্তর
সঠিক উত্তর:
Julius Caesar
ব্যাখ্যা
• 'Brutus' is a famous character from William Shakespeare's 'Julius Caesar'.
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Ceasar এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্র কারীরা Ceasar এর বন্ধু Brutus কেও Ceasar এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- To stop Caesar from gaining too much power, Brutus and the conspirators kill him on the Ides of March.
- Mark Antony drives the conspirators out of Rome and fights them in a battle.
- Brutus and his friend Cassius lose and kill themselves, leaving Antony to rule in Rome.

• Important characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia etc.

• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে - 
- "Cowards die many times before death
   The valiant never taste of death but once." 
- 'Veni, Vidi, Vici (I came, I saw, I conquered')
- 'Brutus, you too!'.

Source: Britannica.
.
‘শকুন্তলা’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• প্রাচীন সংস্কৃত মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলা নাটক অবলম্বনে ১৮৫৪ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি আখ্যান কাহিনী লিখে তার নাম দেন শকুন্তলা।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।
- তার আত্মজীবনীর নাম বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৩) লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন কে?
  1. বুদ্ধদেব বসু
  2. বিষ্ণু দে
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী  আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল। 

বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেম প্রবাহিণী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
  1. 12
  2. 16
  3. 24
  4. 36
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
.
1 + 3 + 5 + ............ ধারাটির কোন পদ 385 হবে?
  1. 189
  2. 193
  3. 191
  4. 192
সঠিক উত্তর:
193
উত্তর
সঠিক উত্তর:
193
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + ............ ধারাটির কোন পদ 385 হবে?

সমাধান:
ধারাটির,
প্রথম পদ = 1
সাধারণ অন্তর = 2

∴ পদসংখ্যা = (শেষ পদ + 1)/2
= (385 + 1)/2
= 193

∴ ধারাটির 193 তম পদ 385 হবে।
.
log3√545 এর মান কত?
  1. √5
  2. 2√5
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: log3√545 এর মান কত?

সমাধান:
log3√545
= log3√5(9 ⋅ 5)
= log3√5(32 ⋅ 5)
= log3√5(3√5)2
= 2 log3√53√5
= 2 ⋅ 1
= 2
.
2 - 4 + 8 - 16 + ........ ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত?
  1. - 128
  2. 170
  3. 128
  4. - 170
সঠিক উত্তর:
- 170
উত্তর
সঠিক উত্তর:
- 170
ব্যাখ্যা
প্রশ্ন: 2 - 4 + 8 - 16 + ........ ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 4/2 = - 2   [r < 1]
পদসংখ্যা, n = 8

প্রথম 8টি পদের সমষ্টি = {a(1 - r8)}/(1 - r)
= {2(1 - (- 2)8}/{(1 - (-2)}
= {2(1 - 256)}/(1 + 2)
= {2(- 255)}/3
= - (2 × 255)/3
= - 510/3
= - 170
.
13 + 23 + 33 + ........... + 403 = কত?
  1. 472600
  2. 672400
  3. 835800
  4. 398500
সঠিক উত্তর:
672400
উত্তর
সঠিক উত্তর:
672400
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ........... + 403 = কত?

সমাধান:
ধারার যোগফল ={n(n + 1)/2}2
= {40(40 + 1)/2}2
= {(40 × 41)/2}2
= (1640/2)2
= (820)2
= 672400
১০.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 1 এবং 1/2 হলে ধারাটির 11তম পদ কত?
  1. 1/512
  2. 1/256
  3. 1/1024
  4. 1/726
সঠিক উত্তর:
1/1024
উত্তর
সঠিক উত্তর:
1/1024
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 1 এবং 1/2 হলে ধারাটির 11তম পদ কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 1
ধারাটির দ্বিতীয় পদ, ar2 - 1 = ar = 1/2

অতএব সাধারণ অনুপাত, r = (1/2)/1 = 1/2

∴ 11তম পদ, ar11 - 1
= 1(1/2)10
 = 1/210
 = 1/1024
১১.
যদি (27)2/3 + (529)1/2 = 3k হয় তবে k এর মান কত?
  1. 3/10
  2. 29/9
  3. 7/29
  4. 32/3
সঠিক উত্তর:
32/3
উত্তর
সঠিক উত্তর:
32/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (27)2/3 + (529)1/2 = 3k হয় তবে k এর মান কত?

সমাধান:
(27)2/3 + (529)1/2 = 3k 
⇒ (33)2/3 + (232)1/2 = 3k
⇒ 32 + 23 = 3k
⇒ 9 + 23 = 3k
⇒ 3k = 32
∴ k = 32/3
১২.
3 + 6 + 9 + ........... ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত?
  1. 234
  2. 264
  3. 315
  4. 336
সঠিক উত্তর:
315
উত্তর
সঠিক উত্তর:
315
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + ........... ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 6 - 3 = 3

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (14/2){2 ⋅ 3 + (14 - 1)3}
= 7(6 + 39)
= 7 × 45
= 315
১৩.
সন্ধি বিচ্ছেদ করুন - 'অক্ষৌহিণী'
  1. অক্ষ + উহিণী
  2. অক্ষ + ঊহিণী
  3. আক্ষ + উহিণী
  4. আক্ষ + ঊহিণী
সঠিক উত্তর:
অক্ষ + ঊহিণী
উত্তর
সঠিক উত্তর:
অক্ষ + ঊহিণী
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
কোনটি সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ?
  1. আড়াই, তেহাই 
  2. দুই, তিন
  3. দোসরা, তেসরা
  4. দ্বিতীয়, তৃতীয়
সঠিক উত্তর:
দ্বিতীয়, তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়, তৃতীয়
ব্যাখ্যা
সংখ্যাবাচক শব্দ:
- যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায়, সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাশব্দ বলে
- সংখ্যাশব্দ দুই রকমের। যথা:
• ক্রমবাচক - এক, দুই, তিন, চার ইত্যাদি।
• পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি।

• পূরণবাচক সংখ্যাশব্দ তিন ধরনের হয়। যথা:
- সাধারণ পূরণবাচক: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি।
- তারিখ পূরণবাচক: পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি।
- ভগ্নাংশ পূরণবাচক: আধ, সাড়ে, পোয়া, দেড়, আড়াই, তেহাই।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৫.
কোন পদাশ্রিত নির্দেশকযুক্ত শব্দটি সংখ্যা বা পরিমাণের স্বল্পতা নির্দেশ করছে?
  1. আমগুলি
  2. তিনটে চাল
  3. চারটি ভাত দাও
  4. বইটা
সঠিক উত্তর:
তিনটে চাল
উত্তর
সঠিক উত্তর:
তিনটে চাল
ব্যাখ্যা
পদাশ্রিত নির্দেশক:
যে সব অব্যয় বা প্রত্যয় বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করার জন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে পদাশ্রিত নির্দেশক বলা হয়। 
 
বাংলা ভাষায় ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক:
বাংলা ভাষার ব্যবহৃত পদাশ্রিত নির্দেশকের মধ্যে টি, টা, টো, টুকু, টুকুন, টু, টুক, খান, খানা, খানি, খানেক, খানিক, গাছ, গাছি, গাছা, গোটা, গুলি, গুলো, গুলান ইত্যাদি বহুল প্রচলিত। 

বাংলা পদাশ্রিত নির্দেশকের ধরন:
বাংলা ভাষায় বচনভেদে পদাশ্রিত নির্দেশক বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন -

ক. একবচন প্রকাশে: টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি। 
যেমন - কলমটি, বইটা, বৈঠকখানা, ইত্যাদি।

খ. বহুবচন প্রকাশে: গুলি, গুলা, গুলো ইত্যাদি। 
যেমন - আমগুলি, ফলগুলো, গরুগুলো, কুকুরগুলো, বিড়ালগুলা প্রভৃতি। 

গ. কোনো সংখ্যা বা পরিমাপের স্বল্পতা প্রকাশে: টে, টুকু, টুকুন ইত্যাদি। 
যেমন - তিনটে চাল, ভাতটুকু, পায়েস টুকুন, এতটুকুন মেয়ে প্রভৃতি। 

ঘ. অনির্দেশক প্রত্যয়: টি, টা, এক, জন, খান ইত্যাদি দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না। তাই এসব প্রত্যয় অনির্দেশক প্রত্যয় হিসেবে গণ্য করা হয়েছে। 
যেমন - একটা গল্প বলি, চারটি ভাত দাও, জন চারেক লোক হলেই চলবে, এক যে ছিল রাণী, গোটা কয়েক সমস্যা ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, একক দেশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার -
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
দেশ হিসেবে রপ্তানি:
- একক দেশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাণিজ্যের অংশীদার দেশ: যুক্তরাষ্ট্র।  
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।

অন্যদিকে - 
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র: জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: জাপানে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।

১৭.
কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়?
  1. রংপুর
  2. দিনাজপুর
  3. বরিশাল
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
বরিশাল
ব্যাখ্যা
বাংলাদেশের শস্য ভাণ্ডার:
- বরিশাল জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়।
- বিপুল পরিমাণ কৃষিজমি ও আমন ধানের জন্য এই খ্যাতি ছিল।
- কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। 
- এ রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল ‘বাকলা' নামে পরিচিত ছিল।
- ‘বাকলা' অর্থ শস্য ব্যবসায়ী যা আরবী শব্দ থেকে আগত। 
- বাংলার শস্য ভান্ডার বরিশাল একদা ‘এগ্রিকালচারাল ম্যানচেস্টার' হিসেবে পরিচিত ছিল।
- প্রাচীনকাল থেকে পলি গঠিত উর্বর এ অঞ্চল ছিল কৃষির জন্য উৎকৃষ্ট এবং বসবাসের জন্য উত্তম।
- কৃষিই ছিল এ দেশের অর্থনীতির মূল উৎস।
- পর্যটক রালফ ফিস ১৫৮০ সালে বাকলাকে অত্যন্ত সম্পদশালী আখ্যায়িত করে এখানকার প্রচুর চাল, কার্পাস, রেশমবস্ত্র ও সুবৃহৎ ঘরের কথা উল্লেখ করেছেন। 

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ২ ডিসেম্বর ২০২১, প্রথম আলো।
১৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, বাংলাদেশে কয়টি চিনিকল রয়েছে?
  1. ১৪টি
  2. ১৫টি
  3. ১৬টি
  4. ১৭টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):
- BSFIC এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ১৫টি চিনিকল, ১টি ডিস্টিলারি ইউনিট, ১টি ইঞ্জিনিয়ারিং কারখানা, ১টি জৈবসার কারখানা ও ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে কর্মকান্ড পরিচালনা করছে।
- চিনিকলগুলোতে ২০২২-২৩ অর্থবছরে ৫২,৯৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২১,৩১৩ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১৯.
WTO-এর বর্তমান সদস্য -
  1. ১৬৩টি
  2. ১৬৪টি
  3. ১৬৫টি
  4. ১৬৬টি
সঠিক উত্তর:
১৬৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৬টি
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে। 

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
২০.
GATT চুক্তির সমস্যা সমাধানে মোট কয়টি রাউন্ড সম্পন্ন হয়?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
WTO প্রতিষ্ঠা:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: WTO ওয়েবসাইট।
২১.
Bretton Woods Conference-এ কয়টি দেশ অংশগ্রহণ করেছিল?
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৬টি
  4. ৪৭টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ১৯৪৪ সালে।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF- এর Founding Fathers বলা হয়৷
- এই সম্মেলনের ফলে IBRD, IMF গঠিত হয়।

উৎস: i) World Bank Group.
         ii) U.S. Department of State (.gov).
২২.
নিচের কোনটি বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য?
  1. ইতালি
  2. তুরস্ক
  3. মাল্টা
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
মাল্টা
উত্তর
সঠিক উত্তর:
মাল্টা
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

অন্যদিকে -
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)। 

উৎস: UN Security Council ওয়েবসাইট। [link]
২৩.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংস্থা নয়?
  1. IBRD
  2. IMF
  3. IFC
  4. IDA
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।

অন্যদিকে -
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

উৎস: World Bank ওয়েবসাইট।