ব্যাখ্যা
• 'উপাধান' শব্দের অর্থ - বালিশ।
অন্যদিকে,
'অবিরাম' শব্দের অর্থ - অনবরত,বিরামহীন।
'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।
'অভিরাম' শব্দের অর্থ - সুন্দর।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৮২ প্রশ্ন
• 'উপাধান' শব্দের অর্থ - বালিশ।
অন্যদিকে,
'অবিরাম' শব্দের অর্থ - অনবরত,বিরামহীন।
'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।
'অভিরাম' শব্দের অর্থ - সুন্দর।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
'নীলদর্পণ' নাটক:
- দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ।
- এটি বাংলা সাহিত্যে একটি বিখ্যাত নাটক।
- ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন।
- অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
দীনবন্ধু মিত্র:
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- এটি নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে দিনবন্ধু মিত্রের নাটক।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮৬১ সালে A Native ছদ্মনামে Nil Darpan or The Indigo Planting Mirror নামে “নীল- দর্পণ” নাটকটি অনুবাদ করেন।
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর “নীল দর্পন” নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় “নীল দর্পন” নাটকটিকে uncle toms cabin এর সাথে তুলনা করেছেন।
- ১৮৭৩ সালের ১ নভেম্বর তাঁর অকাল মৃত্যু ঘটে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল।
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীতশতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেমপ্রবাহিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
- 'গির্জা' শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- খ্রিষ্টধর্মাবলম্বীদের উপাসনালয়।
অন্যদিকে,
তুর্কি শব্দ - চাকু, কলগি, এবং মুচলেকা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপডিয়া।
• 'হনন (হত্যা) করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
অন্যদিকে,
বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা।
জয়ের ইচ্ছা - জিগীষা।
শ্রবণ (শোনার) করার ইচ্ছা - শ্রবণেচ্ছা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
বিভক্তি:
- যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি।
বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার।
যথা:
- প্রথমা বা শূণ্য বিভক্তি: ০, অ।
- দ্বিতীয়া বিভক্তি : কে, রে।
- তৃতীয়া বিভক্তি : দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
- চতুর্থী বিভক্তি : কে, রে।
- পঞ্চমী বিভক্তি: হইতে (হতে), থেকে, চেয়ে।
- ষষ্ঠী বিভক্তি: র, এর।
- সপ্তমী বিভক্তি: এ, য়, তে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• 'শাপে বর' বাগ্ধারার অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ।
অন্যদিকে,
মগের মল্লুক - অরাজক দেশ।
রাবণের চিতা - চির অশান্তি।
ফটো পয়সার লড়াই - সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
'ঢাকা প্রকাশ' পত্রিকা:
- 'ঢাকা প্রকাশ' হলো ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।
- এটির সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার।
- পত্রিকাটি ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের ‘বাঙালা যন্ত্র’ থেকে প্রথম প্রকাশিত হয়। ঢাকা প্রকাশ প্রায় ১০০ বছর টিকে ছিলো।
- ঢাকা প্রকাশের প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। পরিচালকগণের মধ্যে প্রধান ছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ। ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী। তাঁর ছন্দনাম “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।
• বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র। সাহিত্যক্ষেত্রে প্যারীচাঁদের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব আলালের ঘরের দুলাল যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত। রচনারীতি ও ভাষাগত দিক থেকে এ উপন্যাস বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে।
- প্যারীচাঁদ মিত্রকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়ে থাকে। তাই তাকে, বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয়।
উৎস: বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
বৃন্দাবন দাস ও জীবনীকাব্য:
- বাংলা সাহিত্যে জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বৃন্দাবন দাস।
- বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনীকাব্য বৃন্দাবন দাস রচিত 'চৈতন্যভাগবত'।
- তাঁর কাব্য প্রথমত 'চৈতন্যামঙ্গল' নামে পরিচিত ছিল।
- পরে এ কাব্যে ভাগবতের প্রভাব ও লীলা পর্যায় দেখে এর নাম চৈতন্যভাগবত রাখা হয়।
- কাব্যটির রচনাকাল সম্ভবত ১৫৪৮ সাল।
উৎস: বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• 'Certified' এর বাংলা পরিভাষা - প্রত্যয়িত।
অন্যদিকে,
Attested - সত্যায়িত।
Attestation - সত্যায়ন, প্রত্যয়ন।
Attached - সংলগ্ন।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
জীবনস্মৃতি:
- রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থ। ১৯১২ সালে প্রকাশিত হয়।
- বাল্মীকিপ্রতিভা রচনার সময় থেকে কবি সম্পূর্ণভাবে গান ও কাব্য রচনায় মনোনিবেশ করেন।
- তিনি রচনা করেন সন্ধ্যাসংগীত (১৮৮২) ও প্রভাতসংগীত (১৮৮৩)। এ সময়ের অনুভূতি কবির জীবনে একটি স্মরণীয় ঘটনা; জীবনস্মৃতিতে তিনি তা ব্যক্ত করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
‘ভ্রান্তিবিলাস’:
- ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে, বিদ্যাসাগরের প্রথম রচনা বেতালপঞ্চবিংশতির বাইশ বছর পরে।
- ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপীয়রের 'কমেডি অব এররস' নাটক অবলম্বনে রচিত।
- বইয়ের 'বিজ্ঞাপন' শিরোনাম অংশে তিনি লিখেছেন:
'কিছু দিন পূর্বে, ইংলন্ডের অদ্বিতীয় কবি শেক্সপীয়রের প্রণীত ভ্রান্তিপ্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ঐ প্রহসনের উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল।'
- এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য-অংশ শেক্সপীয়রের অন্যান্য নাটকের চেয়ে 'নিকৃষ্ট', কিন্তু এর কাহিনী-অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এই নাটকটি বাংলাভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘ভ্রান্তিবিলাস’ গ্রন্থ।
• “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো” - বাক্যদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের “যোগাযোগ” উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
'যোগাযোগ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস 'বৌঠাকুরানীর হাট' (১৮৮৩)।
- কিন্তু প্রথম লেখা উপন্যাস 'করুণা'।
উৎস: যোগাযোগ উপন্যাস, বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• অশুদ্ধ বানান - প্রোজ্জল।
- শুদ্ধ বানান - প্রোজ্জ্বল।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- বিশেষভাবে উজ্জ্বল।
অন্যদিকে,
- কৌতূহল, মন্ত্রিসভা এবং স্বায়ত্তশাসন - শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থ:
- আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ 'দুধভাতে উৎপাত'। এটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
- আখতারুজ্জামান ইলিয়াসের 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত।
এই গল্পগ্রন্থে মোট চারটি গল্প রয়েছে।
যথা -
মিলির হাতে স্টেনগান,
দুধভাতে উৎপাত,
পায়ের নিচে জল,
দখল।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোঁয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।
উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা; ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থ ও বাংলাপিডিয়া।
বিসর্গ সন্ধি:
- অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• Correct Answer: গ) Mare.
• Mare
- English Meaning: A female horse → Feminine.
- Bangla Meaning: ঘোটকী; মাদি ঘোড়া।
Other options
• Lad
- English Meaning: A young boy → Masculine.
- Bangla Meaning: ছেলে।
• Gander
English Meaning: A male goose → Masculine.
Bangla Meaning: কলহংস।
• Drone
- English Meaning: A male bee → Masculine.
- Bangla Meaning: পুং মৌমাছি।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
• 'The old order changeth, yielding place to new'. This line is written by Alfred Lord Tennyson.
'The old order changeth, yielding place to new' is a quotation by Alfred Lord Tennyson.
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা 'Morte d Arthur' এর অন্তর্গত।
• 'Morte d Arthur':
- It is one of the most famous poetic creation of - Alfred Tennyson.
The central theme of Le Morte d'Arthur is loyalty and its expression in chivalry.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে আনুগত্য এবং বীরত্ব এর অভিব্যক্তি।
কবিতাটিতে বলা হয়েছে রাজার প্রতি আনুগত্যই হচ্ছে একজন নাইট (Knight) এর জীবনের মূল উপাদান এবং উদ্দেশ্য।
- It opens in the wake of Arthur's final battle, where Arthur lies mortally wounded, and is accompanied by Sir Bedivere.'
Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- Born: August 6, 1809, Somersby, Lincolnshire, England.
- Death: October 6, 1892, Aldworth, Surrey), English poet often regarded as the chief representative of the Victorian age in poetry. He was raised to the peerage in 1884.
• Best Works:
- Oenone,
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur,
- The Falcon,
- In Memoriam,
- Queen Mary (Comedy).
• Famous Quotes:
- “The old order changeth, yielding place to new.”
- “'Tis better to have loved and lost than never to have loved at all.”
- “To strive, to seek, to find, and not to yield.”
- “Knowledge comes, but wisdom lingers.”
- “Hope smiles from the threshold of the year to come.”
- “My strength is as the strength of ten, because my heart is pure.”
- “Cannon to right of them, Cannon to left of them, Cannon in front of them...” (from “The Charge of the Light Brigade”)
- “I am a part of all that I have met.”
- “Authority forgets a dying king.”
- “Ring out the old, ring in the new.”
Source: Britannica.
সঠিক উত্তর - Shortage ও Dearth.
দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
Abundance (adjective)
- English Meaning: A very large quantity of something.
- Bangla Meaning: অতিপ্রাচুর্য, প্রয়োজনাধিক পরিমাণ; প্রাচুর্য।
- Example sentence: There was an abundance of food at the wedding.
• Dearth (noun)
- English Meaning: A scarcity or lack of something.
- Bangla Meaning: অভাব; অনটন; আকাল।
- Example sentence: The region is suffering from a dearth of medical specialists.
Other options -
• Lose (verb)
- English Meaning: to miss from one's possession or from a customary or supposed place.
- Bangla Meaning: হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া।
• Poverty (noun)
- English Meaning: The condition of being extremely poor
- Bangla Meaning: দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা।
- Example sentence: Some 80% of Haitians live in poverty, and few have proper jobs.
• Shortage (noun)
- English Meaning: A situation in which there is not enough of something:
- Bangla Meaning: কমতি; ঘাটতি; অনটন; অভাব।
- Example sentence: There's a shortage of food and shelter in the refugee camps.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
• Complete Sentence: If I had known you were coming, I would have prepared your favorite dish.
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - I would have prepared your favorite dish.
- Complete Sentence: If I had known you were coming, I would have prepared your favorite dish.
- If + Sub + Present perfect = 3rd conditional.
- যেহেতু sentence টি 3rd conditional -
- তাই এর ২য় clause এ - Sub + would/could/might + have + verb এর past participle + extension হবে।
- Structure: If + Sub + Present perfect + Sub + would/could/might + have + verb
এর past participle + extension.
Other options:
ক) I would prepare your favorite dish.
→ This is a second conditional (present/future unreal), not suitable here.
খ) I had prepared your favorite dish.
→ Incorrect tense and missing the conditional auxiliary "would".
গ) I would be preparing your favorite dish.
→ This is a conditional continuous tense, less appropriate here.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
Correct Answer: ক) Changing frequently.
• Fluctuating (verb/adjective):
- Bangla Meaning: পরিবর্তনশীল।
- English Meaning: changing frequently and uncertainly.
- Example: The prices of oil are constantly fluctuating.
• Other Options:
• Willing to cooperate : সহযোগিতা করতে ইচ্ছুক।
• Easily irritated : সহজে বিরক্ত হয় এমন।
• Causing havoc : বিশৃঙ্খলা বা ধ্বংস ঘটানো।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
- শূন্যস্থানে সঠিক উত্তর হবে -cast off.
- Complete Sentence: After the breeding season, the antlers are cast off by the moose.
• Cast (something) off -
- Bangla Meaning: (নৌকার) বাঁধন খুলে ভাসিয়ে দেওয়া;পরিত্যাগ করা।
- English Meaning: to get rid of as useless or unwanted.
অন্য অপশন গুলোর মধ্যে -
Fall off
- Bangla Meaning: ক্ষুদ্রতর হওয়া; কম হওয়া।
- English Meaning: a decline especially in quantity or quality.
Put off
- (নৌকা ইত্যাদি) যাত্রা শুরু করা।
- স্থগিত করা: The marriage was put off by a week.
- (পোশাক) খুলে ফেলা; সন্দেহ, ভয় ইত্যাদি থেকে মুক্ত হওয়া: put off all your doubts.
Break off :
- Bangla Meaning: কথা বলতে বলতে থেমে যাওয়া।
- English Meaning: to stop abruptly.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
• Answer: Adverb phrase.
- He answered the question with great confidence.
- সে প্রশ্নটির উত্তর দিলো গভীর আত্মবিশ্বাসে।
- এখানে "with great confidence" অংশটি একটি Adverb Phrase.
- এটি "answered" কে modify করে এবং বোঝায় কীভাবে সে উত্তর দিয়েছে।
- এই Phrase-টি একটি preposition ("with") এবং noun phrase ("great confidence") নিয়ে গঠিত।
- যদিও এতে noun আছে, কিন্তু এটি পুরোটা মিলে adverb-এর মতো কাজ করে, কারণ এটি একটি verb কে modify করছে।
- তাই, "with great confidence" হলো একটি Adverb Phrase যেটি কর্ম কীভাবে ঘটেছে তা বোঝায়।
• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে।
- সাধারণত বাক্যকে কখন (when), কোথায় (where), কেন (why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverbial phrase.
Other Options:
ক) Noun phrase
- "confidence" is a noun, but the whole phrase modifies a verb, not acts as a subject/object.
গ) Adjective phrase
- It does not describe a noun or pronoun; it modifies a verb.
ঘ) Participle phrase
- There’s no participle (verb form ending in -ing, -ed) here. So not applicable.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Active: Who is looking for me?
• Passive: By whom am I being looked for?
• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- এরপর Tense ও Person অনুযায়ী modal auxiliary Verb বসাতে হয়।
- Object টি Subject হয়
- Tense অনুযায়ী কর্তার পরে be/being/been বসাতে হয়।
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
• Active: Who is looking for me?
- Present Continuous Tense passive voice করার structure নিম্ন রূপ:
- Active form এর object + am/is/are + being + verb এর past participle + Active form এর
Subject এর Objective form + extension.
• Passive: By whom am I being looked for?
Other options:
ক) By whom am I looked?
→ Incorrect tense, and missing "for".
খ) By whom I am looked for?
→ Wrong word order for a question.
গ) By whom am I being looked at?
→ "look at" হবে না "look for"; meaning is different.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• 'Death is the golden key that opens the place of eternity,' is said by - John Milton.
• Paradise Lost:
- Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost or 'Paradise Lost' attempted to - Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
Notable quotations of Paradise Lost:
- "Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe.". (First line).
- Better to reign in Hell than serve in Heaven.
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.
- Awake, arise or be forever fallen.
এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ-
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.
John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
Of Education (Prose);
- Lycidas (Elegy);
Comus (masque/ a type of theatre entertaining poetry)
- On Shakespeare (First published poem).
Source: Britannica.
• "An Essay on Man" is a philosophical poem written by Alexander Pope.
• An Essay on Man:
- “An Essay on Man” হলো Alexander Pope রচিত একটি দার্শনিক কবিতা, যা 1733–34 সালে heroic couplet ছন্দে প্রকাশিত হয়।
- এটি চারটি Epistles আকারে বিভক্ত, যেখানে প্রথমটি মানব ও মহাবিশ্বের সম্পর্ক, দ্বিতীয় ব্যক্তি স্বতন্ত্রতা, তৃতীয় সমাজের সঙ্গে মানুষের যোগ, এবং চতুর্থ সুখ ও নৈতিকতার ধারণা নিয়ে আলোচনা করে।
- সামগ্রিকভাবে এই কবিতাটি মানুষের অবস্থান, কর্তব্য, সৃজনশীলতা ও নৈতিকতা নিয়ে একটি বিবেচনামূলক বিমর্শ, যা দিয়ালেকটিক ভাবনার মধ্য দিয়ে বিশ্ব ও ঈশ্বরের সঙ্গে মানব সম্পর্ককে ব্যাখ্যা করে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.
Source: Britannica.
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং ল.সা.গু ৫৪ হলে সংখ্যাগুলোর যোগফল কত?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু ৫৪ এবং অনুপাত = ২ : ৩
ধরি,
সংখ্যাগুলো হলো ২ক ও ৩ক
∴ ল.সা.গু = ৬ক
প্রশ্নমতে,
৬ক = ৫৪
⇒ ক = ৫৪/৬
⇒ ক = ৯
∴ একটি সংখ্যা = (২ × ৯) = ১৮
এবং অপর সংখ্যা = (৩ × ৯) = ২৭
∴ সংখ্যাগুলোর যোগফল = ১৮ + ২৭ = ৪৫
প্রশ্ন: দুপুর ৩ : ২০ মিনিটের সময় একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটার মধ্যবর্তী কোণের মান কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
ঘণ্টার মান = ৩
মিনিটের মান = ২০
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (ঘণ্টা × ৬০)}/২
= {(১১ × ২০) - (৩ × ৬০)}/২
= (২২০ - ১৮০)/২
= ৪০/২
= ২০°
প্রশ্ন: আটার মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে আটার ব্যবহার শতকরা কত কমালে ঐ পরিবারে আটা বাবদ খরচের কোন পরিবর্তন হবে না?
সমাধান:
ধরি,
আটার পূর্বমূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১০০ এর ২৫% = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
∴ মূল্য বৃদ্ধি পেয়েছে = (১২৫ - ১০০) টাকা = ২৫ টাকা
১২৫ টাকায় আটা বাবদ খরচ কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় আটা বাবদ খরচ কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় আটা বাবদ খরচ কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা = ২০ টাকা
অর্থাৎ আটার ব্যবহার শতকরা কমাতে হবে = ২০%
প্রশ্ন: ১৫টি বল ৭২০ টাকায় বিক্রয় করার ফলে ৩ টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। প্রতিটি বলের ক্রয়মূল্য কত?
সমাধান:
দেওয়া আছে,
১৫টি বলের বিক্রয়মূল্য = ৭২০ টাকা
ধরি,
প্রতিটি বলের ক্রয়মূল্য = ক টাকা
∴ ১৫ টি বল বিক্রয়ে ক্ষতি = ১৫ টি বলের ক্রয়মূল্য - ১৫ টি বলের বিক্রয়মূল্য
= ১৫ক - ৭২০
প্রশ্নমতে,
১৫ক - ৭২০ = ৩ক
⇒ ১৫ক - ৩ক = ৭২০
⇒ ১২ক = ৭২০
⇒ ক = ৭২০/১২
⇒ ক = ৬০
∴ প্রতিটি বলের ক্রয়মূল্য = ৬০ টাকা
প্রশ্ন: একজন ব্যক্তি ভ্রমণে বের হয়ে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যান। শুরুর স্থান থেকে তিনি কত মাইল দূরে আছেন?
সমাধান:
ধরি,
উত্তরদিকে E থেকে D বিন্দুতে গেলেন ৪ মাইল
পূর্বদিকে D থেকে B বিন্দুতে গেলেন ১২ মাইল
উত্তরদিকে B থেকে A বিন্দুতে গেলেন ১২ মাইল
∴ AB = ১২
DE = BF = ৪
BD = EF = ১২
AF = AB + BF = ১২ + ৪ = ১৬
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE২ = AF২ + EF২
⇒ AE২ = (১৬)২ + (১২)২
⇒ AE২ = ২৫৬ + ১৪৪
⇒ AE২ = ৪০০
⇒ AE = ২০
∴ যাত্রা শুরুর স্থান E থেকে শেষ স্থান A এর দূরত্ব ২০ মাইল।
প্রশ্ন: একটি পার্টিতে ১০০ জন অতিথির মধ্যে ৫৫ জন কোল্ডড্রিঙ্ক, ৪০ জন কফি নিয়েছে এবং ২০ জন কোনটিই নেয় নি। কতজন অতিথি শুধুমাত্র একটি পানীয় নিয়েছে?
সমাধান:
ধরি,
উভয় পানীয় নিয়েছে = ক জন
∴ শুধু কোল্ডড্রিঙ্ক নিয়েছে = (৫৫ - ক) জন
∴ শুধু কফি নিয়েছে = (৪০ - ক) জন
দেওয়া আছে,
কোনো পানীয় নেয় নি = ২০ জন
প্রশ্নমতে,
(৫৫ - ক) + ক + (৪০ - ক) + ২০ = ১০০
⇒ ৯৫ - ক = ১০০ - ২০
⇒ ৯৫ - ক = ৮০
⇒ ক = ৯৫ - ৮০
⇒ ক = ১৫
শুধু কোল্ডড্রিঙ্ক নিয়েছে নিয়েছে = (৫৫ - ১৫) জন = ৪০ জন
শুধু কফি নিয়েছে = (৪০ - ১৫) জন = ২৫ জন
∴ শুধুমাত্র একটি পানীয় নিয়েছে = (৪০ + ২৫) জন = ৬৫ জন
প্রশ্ন: শতকরা বার্ষিক 7% হারে সরল সুদে 650 টাকায় কত বছরে 273 টাকা সুদ পাওয়া যাবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল, p = 650 টাকা
সুদ, I = 273 টাকা
সুদের হার, r = 7%
সময়, n = ?
আমরা জানি,
সরল সুদ, I = pnr/100
⇒ n = (I × 100)/pr
⇒ n = (273 × 100)/(650 × 7)
⇒ n = 6
প্রশ্ন: THEREFORE শব্দটির পানিতে প্রতিবিম্ব কোনটি?
সমাধান:
সঠিক উত্তর-
অর্থাৎ
প্রশ্ন: 14 সদস্যের দল থেকে খেলোয়াড়দেরকে নিয়ে কতভাবে একাদশ সাজানো যাবে যেখানে প্রতিবার একজন অধিনায়ক হিসেবে নির্দিষ্ট থাকবেন?
সমাধান:
14 সদস্যের দলে 1 জন অধিনায়ক নির্দিষ্ট থাকলে বাকি খেলোয়াড় সংখ্যা হবে = (14 - 1) = 13 জন
একাদশে অধিনায়ক নির্দিষ্ট থাকলে খেলোয়াড় বাছাই করতে হবে = 11 - 1 = 10 জন
∴ সমাবেশ সংখ্যা = 13C10
= 13!/{10! × (13 - 10)!}
= 13!/(10! × 3!)
= (13 × 12 × 11 × 10!)/(10! × 3!)
= (13 × 12 × 11)/(3 × 2 × 1)
= 286
প্রশ্ন: এক ব্যক্তি মোটরসাইকেলে ঘণ্টায় ৩০ মাইল বেগে ২ ঘণ্টা ভ্রমন করার পর পরবর্তী ৩ ঘণ্টায় ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য ঐ মোটরসাইকেলের গড় গতিবেগ কত?
সমাধান:
লোকটি প্রথম ২ ঘণ্টায় অতিক্রম করেন = (৩০ × ২) মাইল = ৬০ মাইল
পরবর্তী ৩ ঘণ্টায় অতিক্রম করেন = ৬০ মাইল
(২ + ৩) বা ৫ ঘণ্টায় অতিক্রম করে = (৬০ + ৬০) মাইল = ১২০ মাইল
∴ মোটরসাইকেলের গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়) মাইল/ঘণ্টা
= (১২০/৫) মাইল/ঘণ্টা
= ২৪ মাইল/ঘণ্টা
প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৬৫। দ্বিতীয় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে ক, (ক + ২) এবং (ক + ৪)
প্রশ্নমতে,
ক+ (ক + ২) + (ক + ৪) = ১৬৫
⇒ ৩ক + ৬ = ১৬৫
⇒ ৩ক = ১৬৫- ৬
⇒ ৩ক = ১৫৯
⇒ ক = ১৫৯/৩
⇒ ক = ৫৩
∴ দ্বিতীয় সংখ্যাটি = (৫৩ + ২) = ৫৫
প্রশ্ন: যদি CLAIM = 3121913 হয় তবে STAND = ?
সমাধান:
যদি CLAIM = 3121913 হয় তবে STAND = 19201144
CLAIM শব্দটিতে,
C = 3,
L = 12,
A = 1,
I = 9,
M = 13
অনুরূপভাবে,
STAND হবে,
S = 19,
T = 20,
A = 1,
N = 14,
D = 4
∴ STAND = 19201144
প্রশ্ন: কোনো গুণোত্তর ধারার তৃতীয় পদ 4 এবং সাধারণ অনুপাত 1/2 হলে ধারাটির প্রথম পদ কত?
সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r
n-তম পদ = arn - 1
দেওয়া আছে,
ধারার সাধারণ অনুপাত, r = 1/2
এবং
তৃতীয় পদ = 4
প্রশ্নমতে,
a × (1/2)3 -1 = 4
⇒ a × (1/2)2 = 4
⇒ a × (1/4) = 4
⇒ a = 4 × 4
⇒ a = 16
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?
সমাধান:
সঠিক বানানটি হলো- Viceroy
এর অর্থ হলো-
- কোনো সার্বভৌম শাসকের প্রতিনিধি হিসেবে যিনি রাজ্যশাসন করেন (যেমন সাবেক ভারতবর্ষ);
- উপরাজ।
উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
বেলারুশ:
- বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ।
- রাজধানী: মিনস্ক।
- মুদ্রা: রুবল।
অন্যদিকে,
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- আজারবাইজানের রাজধানী বাকু।
- পর্তুগালের রাজধানী লিসবন।
উৎস: Britannica.
বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান:
- ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল – তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
- যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে এবং সোভিয়েত ইউনিয়ন তিন বার ই ভেটো দেয়।
- এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করে।
- তার পাল্টা ভারত মহাসাগরে অবস্থিত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়।
- চীন ও যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল তখন ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- অস্ট্রিয়া বাল্টিক সাগরের তীরে অবস্থিত নয়।
• বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহের নাম:
- ডেনমার্ক,
- এস্তোনিয়া,
- ফিনল্যান্ড,
- জার্মানি,
- লাটভিয়া,
- লিথুয়ানিয়া,
- পোল্যান্ড,
- রাশিয়া (কালিনিনগ্রাদ ও সেন্ট পিটার্সবার্গ অঞ্চলের মাধ্যমে),
- সুইডেন।
উল্লেখ্য,
- মোট ৯টি দেশ বাল্টিক সাগরের তীরবর্তী।
- এর মধ্যে এস্তোনিয়া, লাটভিয়া, ও লিথুয়ানিয়া-কে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।
বঙ্গভঙ্গ:
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ভারতের ভাইসরয় লর্ড কার্জনের সময় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়।
- এ বিভক্তির মাধ্যমে সমগ্র বাংলাকে 'পূর্ববাংলা ও আসাম' এবং 'পশ্চিমবঙ্গ' নামে দুটি প্রদেশে পরিণত করা হয়।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে লা ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ১৯৪৭ সালের ভারত ভাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
মুক্তিযুদ্ধ পরিচালনা:
- ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- তখন সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে।
- ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এ ছাড়াও ৩টি ব্রিগেড ফোর্স গঠিত হয়।
- এগুলো হলো জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স।
- এই তিনটি ব্রিগেড ফোর্সের নামকরণ করা হয়েছিল তাদের নিজ নিজ অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে।
- জেড ফোর্স-এর নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান,
- কে ফোর্সের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ।
- এবং এস ফোর্সের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
- ’গোলাপী শহর’ নামে পরিচিত ভারতের জয়পুর।
অন্যদিকে,
- The city of flowering trees: জিম্বাবুয়ের হারারেকে।
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- বিশ্বের নিষিদ্ধ শহর: লাসা।
উৎস: Britannica.
- আদমশুমারি:
- আদমশুমারি অনুষ্ঠিত হয় দশ বছর পরপর।
- স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় – ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে যথা: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারির নাম হয় 'জনশুমারি ও গৃহগণনা'।
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হয়।
উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
•V- 20 বা Vulnerable Twenty Group:
- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল (climate-vulnerable) দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)।
- প্রথম সদস্য দেশ ২০টি।
- প্রথম সদস্য দেশ:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভ্যালু, তানজানিয়া, ভিয়েতনাম।
- বর্তমান সদস্য দেশ: ৭০টি। [আগস্ট, ২০২৫]
উৎস: V- 20 ওয়েবসাইট।
- ভূমিকম্প মানবসৃষ্ট আপদ (hazard) নয়।
'আপদ (Hazard):
- আপদ একটি অস্বাভাবিক ঘটনা যা প্রাকৃতিক, মানব সৃষ্ট বা কারিগরি ত্রুটির কারণে ঘটতে পারে এবং মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি সাধন করে।
- এর ফলস্বরূপ বিপর্যয় সংঘটনের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপদ ও হুমকির মধ্যে নিপতিত করে।
দুর্যোগ যেমন ভূমিকম্প, বন্যা ইত্যাদির প্রাথমিক এবং প্রত্যক্ষ প্রভাব পড়ে অবকাঠামোর উপর যার পুনঃনির্মাণ খুব ব্যয়বহুল কাজ।
সব চরম ঘটনাই হচ্ছে আপদ।
উল্লেখ্য,
• প্রাকৃতিক আপদ:
- ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বজ্রঝড়, টর্নেডো, বন্যা, ভূমিকম্প, সুনামি, খরা, নদী ভাঙ্গন, কালবৈশাখী ইত্যাদি।
• মানবসৃষ্ট আপদ:
- ভবনধ্বস, নৌ ও সড়ক দুর্ঘটনা, অগ্নিকান্ড, বায়ু দূষণ, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি।
• কারিগরি আপদ:
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ড, শিল্প ও কলকারখানায় দুর্ঘটনা, পারমানবিক দুর্ঘটনা ইত্যাদি।
উৎস: দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২।
গারো:
- বাংলাদেশে বসবাসকারী উপজাতিসমূহের মধ্যে খাসিয়া এবং গারো সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
- গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে।
- খিয়াং সাঁওতাল এবং মারমা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
উৎস: বাংলাপিডিয়া।
গুয়ানতানামো বে:
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- গুয়ানতানামো বে কিউবায় অবস্থিত।
- আমেরিকান আইন-কানুন এবং মানবাধিকারের ধারাগুলোকে ফাঁকি দিতে হা স্বদেশভূমির বাইরে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার গুয়ানতানামো বে প্রদেশের সামরিক ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করা হয়।
- ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে ওই দ্বীপ এলাকায় মার্কিন এই সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- 'নাইন-ইলেভেন' হামলার পর ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।
উৎস: Britannica.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪:
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান
SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
- সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।
• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।
উৎস: SAARC ওয়েবসাইট।
- মাইকেল অ্যাঞ্জেলো ইতালিয় শিল্পী।
• মাইকেল অ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলো (Michelangelo) ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালিয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
- জন্ম ১৪৭৫ সালের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অব দ্য স্টেপস মাইকেল অ্যাঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেল অ্যাঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধি সৌধের ভাস্কর্য।
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলোকগমন করেন।
উৎস: Britannica.
জাতীয় স্মৃতিসৌধ:
- সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সম্মিলিত প্রয়াস নামে পরিচিত।
- স্থপতি সৈয়দ – মাইনুল হোসেন।
- ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- তবে মূল সৌধের নির্মাণ শুরু হয় ১৯৭৮ সালে।
- ১৯৮২ সালের ১৬ ডিস্বেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়।
- জাতীয় জাতীয় স্মৃতিসৌধে সাতটি ফলক রয়েছে যা বাঙালির মুক্তি সংগ্রামের সাতটি -গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট (১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১) কে নির্দেশ করে।
- স্মৃতিসৌধের সর্বোচ্চ উচ্চতা ১৫০ ফুট।
উৎস: বাংলাপিডিয়া।
The Asian Drama' গ্রন্থটির রচয়িতা গুনার মিরডাল।
গুনার মিরডাল:
- গুনার মিরডাল (Gunnar Myrdal) ছিলেন একজন সুইডিশ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ.
- উন্নয়নমূলক অর্থনীতিতে তার অবদান যথেষ্ট।
- তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে তার চিন্তাভাবনা উল্লেখযোগ্যভাবে প্রতিফলিত হয় তার বেশ কিছু লেখা ও প্রকাশিত পুস্তকে।
- 'Economic Theory and Underdeveloped Regions' মিরডাল ( লিখিত এরূপ একটি প্রামাণ্য গ্রন্থ।
- উন্নয়নের হাত ধরে যে চক্রাকার ও ক্রমযৌগিক (Circular and cumulative) কার্যকারণ সম্পর্ক রচিত হয় তা প্রতিফলিত হয়েছে তার বর্তমান তত্ত্বে।
উল্লেখ্য,
- ১৯৭৪ সালে তিনি "অর্থনৈতিক ও সামাজিক ও প্রাতিষ্ঠানিক ঘটনাগুলির পারস্পরিক নির্ভরতার তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য অর্থ ও অর্থনৈতিক
বৈষম্যের তত্ত্ব এবং তাদের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য" ফ্রেডরিখ হায়েকের সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
- The Idea Of Justice-গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন।
উৎস: Britannica.
মূল্যবোধের ধারণা:
- মূল্যবোধ একটি মানবিক গুনাবলী।
- এটি একজন মানুষের নীতি-নৈতিকতা ও বিবেকের উপর নির্ভরশীল।
- মূল্যবোধ এর নির্দিষ্ট কোন মাপকাঠি বা যৌক্তিকতা প্রমাণের সুযোগ নেই।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন এর মতে "সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড"।
- ক্লাইড ক্লুখোন বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত”।
সমাজবিজ্ঞানী এফ ই মেরিল:
- "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।
উৎস: পৌরনীতি ও সুশাসন, এসএসসি , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার – শিল্পী কামরুল হাসান।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা'র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
- বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়।
- 'জাতীয় পতাকা' গাঢ় সবুজ রঙের হবে এবং ১০: ৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
FAO:
- পূর্ণ নাম: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।
উৎস: FAO ওয়েবসাইট।
দুদু মিয়া:
- হাজী শরীয়তুল্লাহ ১৭৮১ খ্রিস্টাব্দে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলায় এবং তার নেতৃত্বে এটি শুরু হয়।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর পুত্র দুদু মিয়া।
- তিনি ধর্মীয় সংস্কারমূলক এ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেন।
- দুদু মিয়া ঘোষণা করেন, "জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি”।
উৎস : পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক।
সীমান্তবর্তী স্থান, উপজেলা, জেলা:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা – পঞ্চগড়।
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।
উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
জাতিসংঘ মানবাধিকার কমিশন:
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন 'মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।