পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
সমাস, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ—
  1. ক) বীচি, লহরী
  2. খ) তরঙ্গ, সলিল
  3. গ) ফেনিল, অম্বর
  4. ঘ) বীচি, অরবিন্দ
ব্যাখ্যা

- ঢেউ’ শব্দের প্রতিশব্দ বীচি, লহরী, উর্মি।

- অম্বর এর সমার্থক শব্দ আকাশ, নভঃ, ব্যোম, শূন্যলোক, আসমান, দ্যুলোক, শূন্য।

- অরবিন্দ এর সমার্থক শব্দ পদ্ম ,কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ।

উৎস : ভাষা শিক্ষা বই (হায়াৎ মামুদ)

.
‘বামা’ শব্দের অর্থ -
  1. ক) পাখি
  2. খ) পিতা
  3. গ) ঘন
  4. ঘ) নারী
ব্যাখ্যা

বামা শব্দের অর্থ হলো নারী।
- বামা শব্দের সমার্থক শব্দ গুলো হল: নারী, স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্ত, পত্নী, রামা, ললনা, মহিলা, কামিনী।
- পাখি শব্দের সমার্থক শব্দ সমূহ: বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ ,অণ্ডজ, খেচর, পক্ষী, পতগ, পত্রী, পক্ষধর ।
- পিতা এর সমার্থক শব্দ গুলো: জনক, বাপ, তাত, বাবা, জন্মদাতা।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

.
Accede শব্দের পরিভাষা কী?
  1. ক) প্রতিরক্ষা
  2. খ) যোগ দেয়া
  3. গ) দাতা
  4. ঘ) ধোকা
ব্যাখ্যা

Accede শব্দের পরিভাষা হল যোগ দেয়া।
- Defense শব্দের অর্থ হলো প্রতিরক্ষা।
- Donor শব্দের অর্থ দাতা ।
- Deception শব্দের অর্থ ধোকা বা প্রতারণা ।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

.
‘হোমি’ শব্দের অর্থ কি ?
  1. ক) মনজিল
  2. খ) অংশু
  3. গ) ঋত্বিক
  4. ঘ) বাঞ্ছা
ব্যাখ্যা

 ঋত্বিক শব্দের প্রতিশব্দ :যাজ্ঞিক, যজ্ঞকর্তা, যাজক, হোমী, হোমক, হোত্রী।
- ইচ্ছা শব্দের অর্থ বাঞ্ছা।
- অংশ শব্দের অর্থ প্রভা।
- মনজিল শব্দের অর্থ গন্তব্য।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা(সৌমিত্র শেখর)

.
‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি ?
  1. ক) কান্ত
  2. খ) দয়িত
  3. গ) নাথ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

স্বামী শব্দের প্রতিশব্দ গুলি হল:কান্ত, নাথ, পতি, অধিপতি, দয়িত, প্রভু, মালিক, মনিব।
উৎস : ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

.
কোনটি ভিন্নার্থক শব্দ-
  1. ক) অরি
  2. খ) অহি
  3. গ) বৈরী
  4. ঘ) রিপু
ব্যাখ্যা

অহি এখানে ভিন্নার্থক শব্দ। অহি শব্দের অর্থ সাপ।
- অহি এর সমার্থক শব্দ গুলি হল:সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর ।
- শত্রু শব্দের সমার্থক শব্দ :অরি, দুশমন, অমিত্র, অবন্ধু, বিরোধী, বৈরী, রিপু, প্রতিপক্ষ, অরাতি।

উৎস : ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ)

.
শম্বর শব্দের অর্থ কি?
  1. ক) ব্যাঘ্র
  2. খ) জলহস্তী
  3. গ) হরিণ
  4. ঘ) সিংহ
ব্যাখ্যা

শম্বর শব্দের অর্থ হরিণ । 
- হরিণ এর সমার্থক শব্দ গুলো হলো: শম্বর, মৃগ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য, সারঙ্গ, এণ ।
- সিংহ শব্দের সমার্থক শব্দগুলো:পশুরাজ,কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হর্যক্ষ, মৃগপতি, হরি ।
- বাঘের সমার্থক শব্দ- ব্যাঘ্র, শের, শার্দুল, দ্বীপী, বাঘ, গুহাশয়, হিংস্র পুরূষ।

উৎস : ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ), বাংলা একাডেমি অভিধান। 

.
সমুদ্র এর সমার্থক শব্দ নয় -
  1. ক) বারিধি
  2. খ) পয়োধি
  3. গ) অর্ণব
  4. ঘ) তটিনী
ব্যাখ্যা

সমুদ্র এর সমার্থক শব্দ নয় তটিনী।
- সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হল: অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।
- তটিনী এর সমার্থক শব্দ সমূহ: প্রবাহিনী নদী স্রোতস্বিনী ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

.
Rule of pleading - শব্দটির বাংলা পরিভাষা কি ?
  1. ক) আদালতের স্থায়ী আদেশ
  2. খ) সওয়ালের নিয়ম
  3. গ) শপথ বাক্য
  4. ঘ) বিচার কক্ষ
ব্যাখ্যা

- Rule of pleading - শব্দটির অর্থ সওয়ালের নিয়ম ।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

১০.
Bungler - শব্দের পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) ভিক্ষুক
  2. খ) ছারপোকা
  3. গ) বিকলাঙ্গ
  4. ঘ) আনাড়ী
ব্যাখ্যা

Bungler - শব্দের পারিভাষিক অর্থ আনাড়ী ।
-Begger অর্থ ভিক্ষুক।
- Bedbug অর্থ ছারপোকা।
- Handicapped অর্থ বিকলাঙ্গ।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

১১.
Impeachment - শব্দের অর্থ কি?
  1. ক) অভিযোজন
  2. খ) নিষেধাজ্ঞা
  3. গ) মামলা
  4. ঘ) অভিশংসন
ব্যাখ্যা

Impeachment - শব্দের অর্থ অভিশংসন ।
- Injunction শব্দের অর্থ নিষেধাজ্ঞা ।
- Litigation অর্থ মামলা।
- Adaptation শব্দের অর্থ অভিযোজন।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা)

১২.
সংস্কারের ইংরেজি পরিভাষা কি ?
  1. ক) Sabotage
  2. খ) Sacrament
  3. গ) Rebate
  4. ঘ) prerogative
ব্যাখ্যা

সংস্কারের ইংরেজি পরিভাষা Sacrament।
- Rebate অর্থ বার্তা।
- Sabotage শব্দের অর্থ অন্তর্ঘাত।
-prerogative শব্দের অর্থ বিশেষ অধিকার।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা)

১৩.
Ordnance-শব্দের পরিভাষা -
  1. ক) সমরাস্ত্র
  2. খ) অধ্যাদেশ
  3. গ) আদেশ
  4. ঘ) কোষাগার
ব্যাখ্যা

Ordnance-শব্দের পরিভাষা সমরাস্ত্র ।
- অধ্যাদেশ হল Ordinance ।
- Order এর অর্থ আদেশ। 
- Treasury অর্থ কোষাগার । 

উৎস :বাংলা ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ)

১৪.
Pleadings এর অর্থ কি ?
  1. ক) আর্জি
  2. খ) জবাব
  3. গ) আর্জি ও জবাব
  4. ঘ) উকিলের বক্তব্য
ব্যাখ্যা

Pleadings এর অর্থ আর্জি  ও  জবাব।
- প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বিভিন্ন আইন বিষয়ক কাজে প্রদত্ত শব্দটি ব্যবহার হয়।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

১৫.
নিচের বিপরীত শব্দ গুলোর মধ্যে অশুদ্ধ-
  1. ক) কুটিল - সরল
  2. খ) আসমান - জমিন
  3. গ) সিক্ত - রিক্ত
  4. ঘ) ঐচ্ছিক - আবশ্যিক
ব্যাখ্যা

সিক্ত - রিক্ত এই শব্দযুগল সঠিক নয়।
- সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক
- এবং রিক্ত এর বিপরীত শব্দ পরিপূর্ণ ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

১৬.
তস্কর ও নিন্দুক শব্দদ্বয়ের বিপরীত শব্দ কোনগুলো?
  1. ক) কঠিন, নির্দয়
  2. খ) সাধু, স্তাবক
  3. গ) কপটতা, বিষাদ
  4. ঘ) দস্যু, অহংকার
ব্যাখ্যা

তস্কর ও নিন্দুক শব্দগুলোর বিপরীত শব্দ সাধু এবং স্তাবক। 
- অন্যান্য শব্দগুলোর বিপরীত শব্দ গুলো হল:
- কঠিন - কোমল, নির্দয় - সদয় ।
- কপটতা - সরলতা, বিষাদ- হর্ষ।
- অহংকার - নিরহংকার, দস্যু - ঋষি।

উৎস: বাংলা ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ)

১৭.
'ফিকানীল' কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা

ফিকানীল (ঈষৎ নীল) অব্যয়ীভাব সমাসের উদাহরণ।

অব্যয়ীভাব সমাস:
পূর্বপদে অব্যয়যােগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযােগে ব্যাসবাক্যটি রচিত হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]

১৮.
‘নাতিদূর’ কোন সমাস ?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) নঞ বহুব্রীহি
  4. ঘ) নঞ তৎপুরুষ
ব্যাখ্যা

নাতিদূর/ অনতিদূর (ন অতিদূর) নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ।
- পরপদের অর্থ প্রাধান্য রেখে নঞ অব্যয়( ন, না, নাই, নেই ইত্যাদি) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকেই নঞ তৎপুরুষ সমাস বলে।
- উদাহরণ: অক্ষত, অবিশ্বাস্য, বেআইনি, অমিল ইত্যাদি।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

১৯.
নিচের কোনটি বিপরীতার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস নয়?
  1. ক) আয় - ব্যয়
  2. খ) অহি - নকুল
  3. গ) লাভ - লোকসান
  4. ঘ) সবগুলোই বিপরীতার্থক
ব্যাখ্যা

যে সমাসে প্রতেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো -
অহি - নকুল, দা - কুমড়া, স্বর্গ - নরক ইত্যাদি।

বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
জমা – খরচ, আয় – ব্যয়, ছোট – বড়, লাভ – লোকসান ইত্যাদি।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী

২০.
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস ?
  1. ক) দিবানিদ্রা
  2. খ) খোশমেজাজ
  3. গ) ভিক্ষান্ন
  4. ঘ) আজীবন
ব্যাখ্যা

ভিক্ষান্ন = ভিক্ষা লব্ধ অন্ন; মধ্যপদলোপী কর্মধারয় সমাস ।
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
- দিবায় নিদ্রা = দিবানিদ্র; তৎপুরুষ সমাস ।
- খোশ মেজাজ যার = খোশমেজাজ; বহুব্রীহি সমাস ।
- আজীবন (জীবন পর্যন্ত) অব্যয়ীভাব সমাস ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা [ড. সৌমিত্র শেখর]

২১.
কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
  1. ক) চরণপদ্ম
  2. খ) করকমল
  3. গ) বাহুলতা
  4. ঘ) কুসুমকোমল
ব্যাখ্যা

 কুসুমকোমল = কুসুমের ন্যায় কোমল; উপমান কর্মধারয় সমাস।
- সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
- চরণপদ্ম, করকমল, বাহুলতা উপমিত কর্মধারয় সমাস। 

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা শিক্ষা বই।

২২.
সমাস সাধিত পদ কোনটি?
  1. ক) মানবী
  2. খ) দম্পতি
  3. গ) বিদ্যালয়
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

সমাস সাধিত পদ হলো: দম্পতি, দম্পতী - পতি-পত্নী; স্বামীও স্ত্রী।
- {(তৎসম বা সংস্কৃত) জায়া + পতি; (দ্বন্দ্ব সমাস)}

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৩.
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কোনটি ?
  1. ক) দ্বীপ
  2. খ) কমলাক্ষ
  3. গ) ক্রোধানল
  4. ঘ) চতুর্ভুজ
ব্যাখ্যা

দ্বীপ = দুই দিকে অপ যার; নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। 
- চার ভূজ বিশিষ্ট যার = চতুর্ভুজ( সংখ্যাবাচক বহুব্রীহি)। 
- কমলাক্ষ = কমলের ন্যায় অক্ষি যার; মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। 
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল; রূপক কর্মধারয় সমাস। 

উৎস : বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

২৪.
আশীবিষ কোন সমাস ?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) কর্মধারয়
ব্যাখ্যা

আশিতে বিষ যার = আশীবিষ; বহুব্রীহি সমাস।
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
- যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
- বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]

২৫.
তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান থাকে ?
  1. ক) পূর্বপদ
  2. খ) পরপদ
  3. গ) উভয় পদ
  4. ঘ) অন্য পদ
ব্যাখ্যা

যে সমাসে পূর্বপদের কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থই প্রধান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে ।
- যেমন: রথকে দেখা = রথ দেখা
- দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]

২৬.
কোনটি অলুক দ্বন্দ্ব সমাস ?
  1. ক) কৃষ্ণ সর্প
  2. খ) নির্মল
  3. গ) বনেবাদাড়ে
  4. ঘ) অনুতাপ
ব্যাখ্যা

বনেবাদাড়ে হলো অলুক দ্বন্দ্ব সমাস।
- অনুতাপ = অনু( পশ্চাৎ) তাপ ; প্রাদি সমাস।
- নির্মল বহুব্রীহি সমাসের উদাহরণ।
- কৃষ্ণ সর্প (একজাতীয় কাল সাপ) নিত্য সমাস।

উৎস :বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)

২৭.
কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস ?
  1. ক) ভাই-বোন
  2. খ) ছেলে - বুড়ো
  3. গ) নাম-ডাক
  4. ঘ) আকাশ-পাতাল
ব্যাখ্যা

ছেলে - বুড়ো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস।
- আকাশ - পাতাল বিরোধার্থক দ্বন্দ্ব সমাস।
- নাম - ডাক সমার্থক দ্বন্দ্ব সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]

২৮.
কোনটি সংখ্যাবাচক বহুব্রীহি উদাহরণ নয়?
  1. ক) দশগজি
  2. খ) চৌচালা
  3. গ) সেতার
  4. ঘ) তেমাথা
ব্যাখ্যা

তেমাথা = তিন মাথার সমাহার; দ্বিগু সমাসের উদাহরণ।
- পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটির বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।
- এ সমাসে সমস্তপদে 'আ', 'ই' বা 'ঈ' যুক্ত হয়।
- যেমন- দশ গজ পরিমাণ যার = দশগজি, চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা। এরূপ- চারহাতি, তেপায়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]

২৯.
প্রতিনিধি অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
  1. ক) প্রতিচ্ছায়া
  2. খ) প্রতিপক্ষ
  3. গ) প্রতিবাদ
  4. ঘ) পরিপূর্ণ
ব্যাখ্যা

প্রতিনিধি অর্থে অব্যয়ীভাব সমাস হল প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি এবং প্রতিবিম্ব ।
- প্রতিপক্ষ (প্রতিদ্বন্দী অর্থে অব্যয়ীভাব সমাস)।
- পূর্ণ বা সমগ্র অর্থে অব্যয়ীভাব সমাস হলো পরিপূর্ণ।
- বিরোধ অর্থে অব্যয়ীভাব সমাস হল প্রতিবাদ, প্রতিকূল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]

৩০.
ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলে ____সমাস হয়।
  1. ক) দ্বিতীয়া তৎপুরুষ
  2. খ) তৃতীয়া পুরুষ
  3. গ) পঞ্চমী তৎপুরুষ
  4. ঘ) ষষ্ঠী তৎপুরুষ
ব্যাখ্যা

ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলে তৃতীয়া পুরুষ সমাস হয় ।
যথা:
এক দ্বারা ঊন = একোন,
- জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য,
- বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ [নবম দশম শ্রেণি]