পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা – ১ বাস্তব সংখ্যা, ল.সা.গ ও গ.সা.গু [Live Class – 1]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
দুইটি ক্রমিক ঋণাত্বক জোড় পূর্ণ সংখ্যার গুণফল ২৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. - ৬
  2. - ৪
সঠিক উত্তর:
- ৪
উত্তর
সঠিক উত্তর:
- ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক ঋণাত্বক জোড় পূর্ণ সংখ্যার গুণফল ২৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
যেহেতু, সংখ্যাদ্বয় ক্রমিক ঋণাত্বক জোড় পূর্ণ সংখ্যা, 
- ৬ × - ৪ = ২৪

এখানে, বৃহত্তম সংখ্যা - ৪
.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে? 

সমাধান:
এখানে,
২৮ - ৪ = ২৪,
৪১ - ৫ = ৩৬
৬৬ - ৬ = ৬০

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যা = ১২ 
.
x ও y উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. (x + 2y + 1)
  2. xy
  3. xy + 2
  4. 2(x + 1)
সঠিক উত্তর:
(x + 2y + 1)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2y + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি বিজোড় সংখ্যা হবে?

সমাধান:
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 2 এবং y = 4, 
অপশন অনুসারে, 
ক) x + 2y + 1 = (2 + 2 × 4 + 1) = 11 (বিজোড় সংখ্যা)। 
খ) xy = (2 × 4) = 8 (জোড় সংখ্যা)।
গ) xy + 2 = (2 × 4) + 2 = 8 + 2 = 10 (জোড় সংখ্যা)।
ঘ) 2(x + 1) = 2(2 + 1) = 6 (জোড় সংখ্যা)।
.
2/3, 5/9, 7/27 এর ল.সা.গু কত?
  1. 70/3
  2. 3/70
  3. 7/3
  4. 1/27
সঠিক উত্তর:
70/3
উত্তর
সঠিক উত্তর:
70/3
ব্যাখ্যা
প্রশ্ন: 2/3, 5/9, 7/27 এর ল.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব = 2, 5, 7
ভগ্নাংশগুলোর হর = 3, 9, 27
2, 5, 7 এর ল.সা.গু = 70
3, 9, 27 এর গ.সা.গু = 3

আমরা জানি,
নির্ণেয় ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
= 70/3
.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু. কত?
  1. ৪৮
  2. ৭২
  3. ১৪৪
  4. ১২
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু. কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা ৩ক এবং
অপর সংখ্যাটি ৪্ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
ল.সা.গু = ১২ক

শর্তমতে, 
ক = ৪

∴ ল.সা.গু. = ১২ × ৪ = ৪৮
.
পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক নিচের কোনটি হতে পারে না?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• যে সংখ্যার সর্ব ডানদিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮ তা পূর্ণবর্গ নয় ।
• যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, ঐ সংখ্যা পূর্ণবর্গ নয়।
• একক স্থানীয় অঙ্ক ১ বা ৪ বা ৫ বা ৬ বা ৯ হলে, ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ৮১, ৬৪, ২৫, ৩৬, ৪৯ ইত্যাদি বর্গসংখ্যা ।
আবার সংখ্যার ডানদিকে জোড়সংখ্যক শূন্য থাকলে ঐ সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন : ১০০, ৪৯০০ ইত্যাদি বর্গসংখ্যা ।
.
একটি বাক্সে ২৮০টি পেন্সিল আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো পেন্সিল যোগ করলে সেগুলো ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ২টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ২৮০টি পেন্সিল আছে। এর সাথে কমপক্ষে আরো কতগুলো পেন্সিল যোগ করলে সেগুলো ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু. = ১২
২৮০ ÷ ১২ = ভাগফল ২৩, ভাগশেষ ৪
 
অর্থাৎ, আরো ১২ - ৪ = ৮টি পেন্সিল যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। 
.
কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?
  1. ১২৫
  2. ৬২৫
  3. ২২৫
  4. ১২২৫
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?

সমাধান
ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যাটি হবে ৯, ১৫, ২৫ এর ল.সা.গু 
৯ = ৩ × ৩
১৫ = ৩ × ৫
২৫ = ৫ × ৫

৯, ১৫, ২৫ এর ল.সা.গু = ৩ × ৩ × ৫ × ৫ = ২২৫
.
বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক বিজোড় সংখ্যা।
  2. বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
  3. পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
  4. সবগুলো
সঠিক উত্তর:
বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
উত্তর
সঠিক উত্তর:
বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
ব্যাখ্যা

বাস্তব সংখ্যার ক্ষেত্রে
- দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা।
-বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
যেমন: 1 বর্গ = 12 = 1 এবং 3 বর্গ = 32 = 9
- পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
যেমন √২, √৩ যা অমূলদ সংখ্যা।

১০.
৪০ সংখ্যাটি m হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. m + ৪০ = ১১
  2. m = ৪০ + ১
  3. m + ১১ = ৪০
  4. m = ৪০ + ১১
সঠিক উত্তর:
m = ৪০ + ১১
উত্তর
সঠিক উত্তর:
m = ৪০ + ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ সংখ্যাটি m হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে?

সমাধান:
প্রশ্নমতে,
৪০ = m - ১১
বা, m = ৪০ + ১১
১১.
0.04, 0.8, 0.016 এর গ.সা.গু কত?
  1. 0.0008
  2. 0.008
  3. 0.08
  4. 0.8
সঠিক উত্তর:
0.008
উত্তর
সঠিক উত্তর:
0.008
ব্যাখ্যা
প্রশ্ন: 0.04, 0.8, 0.016 এর গ.সা.গু কত?

সমাধান:
এখানে,
0.04 = 4/100 = 1/25
0.8 = 8/10 = 4/5
0.016 = 16/1000 = 2/125

এখন, 
1, 4 ও 2 এর গ.সা.গু = 1
25, 5 ও 125 এর ল.সা.গু = 125

1/25, 4/5 ও 2/125 এর গ.সা.গু = লবগুলোর গ.সা.গু./হরগুলোর ল.সা.গু.
= 1/125
= 0.008
১২.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. (৪, ২২)
  2. (৯, ১২)
  3. (৬, ৯)
  4. (৬, ১৩)
সঠিক উত্তর:
(৬, ১৩)
উত্তর
সঠিক উত্তর:
(৬, ১৩)
ব্যাখ্যা
প্র্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

সমাধান:
আমরা জানি,
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে,
৬ ও ১৩ ক্রমজোড়টি সহমৌলিক
৬ = ১ × ২ × ৩
১৩ = ১ × ১৩

কারণ, (৬, ১৩) ক্রমজোড়টির সাধারণ গুণনীয়ক ১,
∴ (৬, ১৩) ক্রমজোড়টি সহমৌলিক
১৩.
১২৮ সংখ্যাটির মোট ভাজক আছে-
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৮ সংখ্যাটির মোট ভাজক আছে-

সমাধান:
১২৮
= ১ × ১২৮
= ২ × ৬৪
= ৪ × ৩২
= ৮ × ১৬

১২৮ এর ভাজকসমূহ: ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮

∴ মোট ভাজক সংখ্যা ৮টি।
১৪.
দুটি সংখ্যার ল.সা.গু ১৩৫ এবং গ.সা.গু ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ২০
  3. ২৭
  4. ২৯
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১৩৫ এবং গ.সা.গু ৯। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক এবং
ছোট সংখ্যাটি = ৩ক/৫

এখন,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
∴ ক × (৩ক/৫) = ১৩৫ × ৯
বা, ৩ক/৫ = ১২১৫ 
বা, ৩ক = ১২১৫ × ৫
বা, ক = ৬০৭৫/৩
বা, ক২ = ২০২৫
বা, ক = √২০২৫
∴ ক = ৪৫

∴ ছোট সংখ্যাটি = (৩ × ৪৫)/৫ = ২৭
১৫.
একটি সংখ্যা ৪৫০ থেকে যত বড়ো ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৬৮৫
  2. ৫৬৫
  3. ৫৮৫
  4. ৫২৫
সঠিক উত্তর:
৫৮৫
উত্তর
সঠিক উত্তর:
৫৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪৫০ = ৭২০ - ক
বা, ২ক = ৭২০ + ৪৫০
বা, ২ক = ১১৭০
∴ ক = ৫৮৫

∴ সংখ্যাটি = ৫৮৫
১৬.
দুটি সংখ্যার গুণফল ২৬৪ এবং ল.সা.গু ১৩২। সংখ্যা দুটির গ.সা.গু কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ২৬৪ এবং ল.সা.গু ১৩২। সংখ্যা দুটির গ.সা.গু কত?

সমাধান
আমরা জানি,
দুইটি সংখ্যার ল.সা.গু. × গ.সা.গু = সংখ্যা দুইটির গুণফল
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = সংখ্যা দুইটির গুণফল/সংখ্যা দুইটির গ.সা.গু
= ২৬৪/১৩২
= ২
১৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৮, ২৩, ২৮ এবং ৩৪ ভাগশেষ থাকবে?
  1. ৮৯৮
  2. ৯০০
  3. ৯০২
  4. ৯০৪
সঠিক উত্তর:
৮৯৮
উত্তর
সঠিক উত্তর:
৮৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬  দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৮, ২৩, ২৮ এবং ৩৪ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২০ - ১৮ = ২
২৫ - ২৩ = ২
৩০ - ২৮ = ২
৩৬ - ৩৪ = ২ 

ক্ষুদ্রতম সংখ্যাটি  ২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু  থেকে ২ কম 
 ২০, ২৫, ৩০এবং ৩৬  এর ল.সা.গু  =৯০০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯০০ - ২ 
= ৮৯৮
১৮.
তিনটি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৭০ সে.মি. এবং ৭৫ সে.মি.। সর্বনিম্ন কী পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।
  1. ৪২ মিটার
  2. ৪২০ মিটার
  3. ৪.২ মিটার
  4. ৪২০০ মিটার
সঠিক উত্তর:
৪২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৭০ সে.মি. এবং ৭৫ সে.মি.। সর্বনিম্ন কী পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।

সমাধান:
২৪, ৭০ ও ৭৫ এর ল.সা.গু. = ৪২০০

৪২০০ সে.মি. = ৪২০০/১০০ মিটার
= ৪২ মিটার