পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
Exam - 48 Daily Quiz English: Topic: Voice, Narration.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
The news shocked him. (Make it passive)
  1. He was shocked with the news.
  2. He is shocked by the news.
  3. He was shocked at the news.
  4. He had been shocked at the news.
সঠিক উত্তর:
He was shocked at the news.
উত্তর
সঠিক উত্তর:
He was shocked at the news.
ব্যাখ্যা

Active: The news shocked him.
Passive: He was shocked at the news.

• Past Indefinite Tense যুক্ত Active Sentence কে Passive করার নিয়ম:
- Active voice এর Object টি Subjective form বসবে। 
- Subjective অনুসারে was/were বসবে। 
- Verb এর past participle form বসবে। 
- by/at/with বসবে।
- Active voice এর subject টির objective form বসবে।
- কিন্তু এখানে shocked থাকায় 'by' এর পরিবর্তে 'at' বসবে। 

Other options:

ক) He was shocked with the news.
- এটি ভুল কারণ,"shocked" শব্দটির সাথে "with" preposition বসে না।

খ) He is shocked by the news.
- এটি ভুল কারণ, এখানে Present Indefinite Tense ("is") ব্যবহার করা হয়েছে, কিন্তু মূল বাক্যটি ছিল Past Indefinite Tense-এ। Past Indefinite Tense-এর Voice পরিবর্তনের ক্ষেত্রে was/were এর পর verb এর past participle form বসবে। 

ঘ) He had been shocked at the news.
- এটি ভুল। এখানে Past Perfect Tense (had been) ব্যবহার করা হয়েছে। কিন্তু মূল বাক্যটি Past Indefinite Tense-এ ছিল। Past Indefinite Tense-এর Voice পরিবর্তনের ক্ষেত্রে was/were এর পর verb এর past participle form বসবে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

.
He said, "They played football yesterday". (Make it indirect speech) 
  1. He said that they played football the previous day.
  2. He said that they had played football yesterday.
  3. He said that they had played football the previous day.
  4. He said that they have played football the previous day.
সঠিক উত্তর:
He said that they had played football the previous day.
উত্তর
সঠিক উত্তর:
He said that they had played football the previous day.
ব্যাখ্যা

Direct speech: He said, "They played football yesterday". 
Indirect speech: He said that they had played football the previous day.
- Direct speech-এর বাক্যটি Past Indefinite Tense-এ আছে তাই Indirect speech এ tense-ও পরিবর্তন হয়ে Past Perfect Tense এ রূপান্তরিত হবে। Direct speech-এর "yesterday" শব্দটি পরিবর্তন হয়ে "the previous day" বা "the day before" হবে।

-  Assertive sentence -এর Narration - change করার ক্ষেত্রে,
- প্রথমে Reporting verb -এর subject বসে এবং তারপর Reporting verb - say/said, tell/told (যদি থাকে) বসে।
- তারপর assertive sentence -এর ক্ষেত্রে Inverted comma উঠে Conjunction হিসেবে that বসে।
- তারপর Reported speech -এর person পরিবর্তন করতে হয়।
- Reported speech - এর person - Reporting verb - এর subject, object - এর number, person, ও gender অনুযায়ী পরিবর্তন হয়।
- তবে, Reported speech -এ third person থাকলে তা পরিবর্তন হয় না।
- তারপর Direct speech- এর Reported speech যদি past indefinite tense -এ থাকে তাহলে Indirect speech -এ past perfect tense এ পরিবর্তিত হয়।
- তারপর বাকি অংশ বসে।

Other options:
ক) He said that they played football the previous day.
- ভুল কারণ, Direct speech-এর বাক্যটি Past Indefinite Tense-এ আছে তাই Indirect speech এ tense-ও পরিবর্তন হয়ে Past Perfect Tense এ রূপান্তরিত হবে। 

খ) He said that they had played football yesterday.
- ভুল কারণ, Direct speech-এর "yesterday" শব্দটি পরিবর্তন হয়ে "the previous day" বা "the day before" হবে।

ঘ) He said that they have played football the previous day.
- ভুল কারণ, Direct speech-এর বাক্যটি Past Indefinite Tense-এ আছে তাই Indirect speech এ tense-ও পরিবর্তন হয়ে Past Perfect Tense এ রূপান্তরিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Who painted this picture? (Make it passive)
  1. By whom is this picture painted?
  2. By whom was this picture painted?
  3. By whom has this picture been painted?
  4. By whom has this picture painted?
সঠিক উত্তর:
By whom was this picture painted?
উত্তর
সঠিক উত্তর:
By whom was this picture painted?
ব্যাখ্যা

Active: Who painted this picture?
Passive: By whom was this picture painted?
- প্রদত্ত বাক্যটি "Past Indefinite Tense" এর হওয়ায় এখানে was এর পর মূল Verb এর Past Participle হয়েছে।

• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে passive করতে হলে:
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb/model verb বসে।
- তারপর subject বসে।
- Model verb এর ক্ষেত্রে Model verb + Subject+ be + মূল Verb এর Past participle বসে।
- এবং অন্যক্ষেত্রে Auxiliary verb +Subject+ মূল Verb এর Past participle বসে।
- এবং সবশেষে object বসবে।
- Structure: By whom + auxiliary verb/modal verb + Subject + verb এর past participle রূপ + object.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

.
He said, "Alas! How worthless I am."(Make it indirect speech) 
  1. He said that he was very worthless.
  2. He exclaimed with joy that he was very worthless.
  3. He exclaimed with sorrow that he was very worthless.
  4. He exclaimed with sorrow that he is very worthless.
সঠিক উত্তর:
He exclaimed with sorrow that he was very worthless.
উত্তর
সঠিক উত্তর:
He exclaimed with sorrow that he was very worthless.
ব্যাখ্যা

• Direct Speech: He said, "Alas! How worthless I am."
• Indirect Speech: He exclaimed with sorrow that he was very worthless.
- যখন direct speech-এ 'Alas!' ব্যবহার করে দুঃখ বা কষ্ট প্রকাশ করা হয়, তখন তাকে indirect speech-এ পরিবর্তন করার সময় reporting verb-এ অবশ্যই 'exclaimed with sorrow', 'exclaimed with grief' বসে।

• Exclamatory Sentence এর Direct Speech এ আনন্দ/ দুঃখ বুঝালে Indirect Speech এ রূপান্তরের নিয়ম:
- Subject + Reporting Verb পরিবর্তিত হয়ে (আনন্দ বুঝালে) exclaim/ exclaimed with joy বসে এবং (দুঃখ বুঝালে) exclaim/ exclaimed with sorrow or grief বসে।
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- Reported speech এর Subject বসে।
- Reporting verb অনুযায়ী Reported speech এর verb বসবে।
- Adjective বসবে।
- বাকি অংশ (যদি থাকে)।

Other options:
ক) He said that he was very worthless.
- ভুল কারণ, Exclamatory Sentence এর Direct Speech এ দুঃখ বুঝালে Reporting verb said এর পরিবর্তে অবশ্যই 'exclaimed with sorrow' বসবে।

খ) He exclaimed with joy that he was very worthless.
-  ভুল কারণ, Exclamatory Sentence এর Direct Speech এ দুঃখ বুঝালে Reporting verb said এর পরিবর্তে অবশ্যই 'exclaimed with sorrow' বসবে।

ঘ) He exclaimed with sorrow that he is very worthless.
- ভুল কারণ, এখানে Tense পরিবর্তন সঠিক হয়নি। Direct Speech টি Present Indefinite tense এ রয়েছে তাই Tense পরিবর্তনের নিয়মানসারে এটি Past Indefinite tense হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
The rose smells sweet. (Make it passive)
  1. The rose was sweet when it was smelled.
  2. The rose is sweet when it smells.
  3. The rose is sweet when it is smelled.
  4. The rose is sweet when it smelled.
সঠিক উত্তর:
The rose is sweet when it is smelled.
উত্তর
সঠিক উত্তর:
The rose is sweet when it is smelled.
ব্যাখ্যা

Active Voice: The rose smells sweet. 
Passive Voice: The rose is sweet when it is smelled.

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Quasi sentence.
- যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায় বোঝায়, তাকে Quasi sentence বলে।

• এই ধরনের sentence কে দুই ভাবে passive করা যায়-
1) Active voice এর subject টিই Passive voice এর subject হিসাবে বসে + Tense অনুযায়ী Auxiliary verb বসে + Adjective টি বসে + when + প্রথম subject অনুযায়ী It/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle.
যেমন:
- Active Voice: The rose smells sweet. 
- Passive Voice: The rose is sweet when it is smelled.

2) Active এর এর Subject টিই Passive Voice এর Subject হিসাবে বসে + Tense অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past Participle + Adjective টি বসে।
যেমন:
- Active Voice: The rose smells sweet. 
- Passive Voice: The rose is smelled sweet.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

.
The teacher said to the students, "Always speak the truth."(Make it indirect speech) 
  1. The teacher advised the students to speak the truth always.
  2. The teacher requested the students to speak the truth always.
  3. The teacher said to the students to speak the truth always.
  4. The teacher forbade the students to speak the truth always.
সঠিক উত্তর:
The teacher advised the students to speak the truth always.
উত্তর
সঠিক উত্তর:
The teacher advised the students to speak the truth always.
ব্যাখ্যা

Direct speech: The teacher said to the students, "Always speak the truth."
Indirect speech: The teacher advised the students to speak the truth always.


• Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার নিয়ম:
- Reporting verb টি আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, তা না হলে tell দ্বারা পরিবর্তিত হয়;
- Inverted comma উঠে গিয়ে to বসে;
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
- Structure: Subject + request/ order/ advise/ tell/ instructed + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

Other Options:
খ) The teacher requested the students to speak the truth always.
- ভুল কারণ, Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার ক্ষেত্রে Reporting verb উপদেশ বুঝালে "said to" এর পরিবর্তে "advise" বসে।

গ) The teacher said to the students to speak the truth always.
- ভুল কারণ, Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার ক্ষেত্রে Reporting verb উপদেশ বুঝালে "said to" এর পরিবর্তে "advise" বসে।

ঘ) The teacher forbade the students to speak the truth always.
- ভুল কারণ, Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার ক্ষেত্রে Reporting verb উপদেশ বুঝালে "said to" এর পরিবর্তে "advise" বসে

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
English is spoken all over the world. (Change the Voice)
  1. People speaks English all over the world.
  2. People speak English all over the world.
  3. People spoke English all over the world.
  4. People are speaking English all over the world.
সঠিক উত্তর:
People speak English all over the world.
উত্তর
সঠিক উত্তর:
People speak English all over the world.
ব্যাখ্যা

Passive: English is spoken all over the world.
Active: People speak English all over the world.
- বাক্যটি Passive Voice-এ আছে। এখানে 'English' Object এবং কাজটি কে করছে তা সরাসরি বলা হয়নি। যেহেতু বাক্যে বলা হচ্ছে, ইংরেজি বলা হয়, স্বাভাবিকভাবেই 'মানুষ' বা 'People' ইংরেজি বলে। তাই "Subject" হিসেবে People বসাতে হবে।

• সাধারণ জনগণের সাথে Related কাজ হলে, Subject হিসেবে People বসাতে হবে।
→ প্রথমে People বসাতে হবে।
→ মূল Verb এর ঠিক আগের 'be' Verb 'is' বাদ যাবে।
→ মূল Verb এর ঠিক আগের 'be' Verb এর গঠন অনুযায়ী মূল Verb বসবে।
→ Active বাক্যে তা Tense অনুযায়ী (Present Indefinite Tense) speak-এ পরিবর্তিত হবে।
→ Subject টি Object হবে।
→ বাকি অংশ বসবে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

.
The dervish said to me," May you shine in life." (Change into indirect speech) 
  1. The dervish told that I might shine in life.
  2. The dervish told that I may shine in life.
  3. The dervish prayed that I may shine in life.
  4. The dervish prayed that I might shine in life.
সঠিক উত্তর:
The dervish prayed that I might shine in life.
উত্তর
সঠিক উত্তর:
The dervish prayed that I might shine in life.
ব্যাখ্যা

Direct speech: The dervish said to me," May you shine in life."
Indirect speech: The dervish prayed that I might shine in life.
- Direct speech-এ যখন কোনো প্রার্থনা (prayer) বা ইচ্ছা (wish) প্রকাশ করা হয়, তখন reporting verb "said to" এর পরিবর্তে "prayed" বা "wished" হয়। এখানে দরবেশ প্রার্থনা করেছেন, তাই "prayed" ব্যবহার করা হয়েছে।

• Optative Sentence এর Direct speech থাকে Indirect speech- এ রূপান্তর এর নিয়ম:
- reporting verb এর পরিবর্তে (wish/wished)/ (pray/prayed) বসে।
- inverted comma উঠে গিয়ে that বসে।
- reported speech এর subject বসে।
- may/ might বসে।
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

.
Write the letter.(change the voice)
  1. Let the letter written.
  2. Let the letter be written.
  3. Let the letter be write.
  4. Let not the letter be written.
সঠিক উত্তর:
Let the letter be written.
উত্তর
সঠিক উত্তর:
Let the letter be written.
ব্যাখ্যা

Active voice: Write the letter.
Passive voice: Let the letter be written.
- মূল Verb দিয়ে শুরু হওয়া Imperative sentence-এর active voice-কে passive voice-এ পরিবর্তন করার ক্ষেত্রে "Passive voice-এর বাক্যটি "Let" দিয়ে শুরু হবে।

• মূল Verb দিয়ে শুরু হওয়া Imperative sentence-এর active voice-কে passive voice-এ পরিবর্তন করার নিয়মাবলী হলো:
- Passive voice-এর বাক্যটি "Let" দিয়ে শুরু হবে।
- Active voice-এর object টি passive voice-এ subject হিসেবে বসবে।
- "be" বসবে।
- মূল verb-এর past participle form বসবে।
- অনেক ক্ষেত্রে active voice-এর verb-এর পর passive voice-এ "by" ছাড়া অন্য preposition (যেমন: to, at, on, with, for ইত্যাদি) বসতে পারে।
- Active voice-এর subject টি passive voice-এ object হিসেবে বসবে।
 
 Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১০.
The wise man said," A rolling stone gathers no moss". (Change into indirect speech) 
  1. The wise man told that a rolling stone gathers no moss.
  2. The wise man said that a rolling stone gathered no moss.
  3. The wise man said that a rolling stone gathers no moss.
  4. The wise man told that a rolling stone gathered no moss.
সঠিক উত্তর:
The wise man said that a rolling stone gathers no moss.
উত্তর
সঠিক উত্তর:
The wise man said that a rolling stone gathers no moss.
ব্যাখ্যা

Direct Narration: The wise man said," A rolling stone gathers no moss". 
Indirect Narration: The wise man said that a rolling stone gathers no moss.
- একটি চিরন্তন সত্য (Universal Truth) বা প্রবাদ বাক্য। Direct speech-এ যদি কোনো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, বা অভ্যাসগত কাজ বোঝায়, তবে indirect speech-এ রূপান্তর করার সময় ভেতরের Tense-এর কোনো পরিবর্তন হয় না।

 • Narration এর নিয়মানুযায়ী,
- Reported speech দ্বারা যদি কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বা ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ পায়, তবে Indirect Narration এ Tense এর কোনো পরিবর্তন হয় না৷
- Reporting verb এর subject এবং verb অপরিবর্তিত ভাবে বসে।
- Inverted comma উঠে that বসে।
- বাকি অংশ অপরিবর্তিত থাকে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১১.
He decided to give up smoking. (Change the voice)
  1. He decided smoking should be given up.
  2. He decided that smoking would be given up.
  3. He decided that smoking should be given up.
  4. He decided that smoking would be given up by him.
সঠিক উত্তর:
He decided that smoking should be given up.
উত্তর
সঠিক উত্তর:
He decided that smoking should be given up.
ব্যাখ্যা

Active voice: He decided to give up smoking.
Passive Voice: He decided that smoking should be given up.

• Decide/ be anxious/ arrange/ determine/ be determined/ decided/ demand ইত্যাদি + infinitive (to) + object যুক্ত active voice কে passive করার নিয়ম হচ্ছে - 
- প্রদত্ত active voice এর subject ও verb বসে,
- এরপর that বসে,
- infinitive (to) এর পরের object বসে,
- এরপর should be বসে,
- infinitive (to) এর পরের verb এর past participle বসে।

Other options:
ক) He decided smoking should be given up.
- ভুল কারণ, decided + infinitive (to) + object যুক্ত active voice কে passive করার ক্ষেত্রে প্রদত্ত active voice এর subject ও verb বসে এবং এরপর that বসে।

খ) He decided that smoking would be given up.
- ভুল কারণ, এখানে "should" এর পরিবর্তে "would" ব্যবহার করা হয়েছে।

ঘ) He decided that smoking would be given up by him.
- ভুল কারণ, এখানে "should" এর পরিবর্তে "would" ব্যবহার করা হয়েছে এবং নিয়মানুসারে এখানে "by him" অংশটি অপ্রয়োজনীয়।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১২.
He has said, "I have done my duty."(Change into indirect speech) 
  1. He has said that he had done his duty.
  2. He has said that he has done his duty.
  3. He has told that he has done his duty.
  4. He has told that he had done his duty.
সঠিক উত্তর:
He has said that he has done his duty.
উত্তর
সঠিক উত্তর:
He has said that he has done his duty.
ব্যাখ্যা

• Direct speech: He has said, "I have done my duty."
• Indirect speech: He has said that he has done his duty.
- উল্লিখিত প্রশ্নে Reporting verb "has said" এখানে present tense এ আছে। তাই reported speech-এ verb এর tense পরিবর্তন হবে না। Reporting verb-এর পরে যেহেতু এখানে object নেই, তাই told  ব্যবহার না করে said ব্যবহারই সঠিক।

• Direct speech এর reporting verb যদি Present tense বা Future tense থাকে,
- তবে reported speech এর verb এর tense পরিবর্তন হয় না।
- কেবল person পরিবর্তিত হয়,
- অর্থাৎ, 1st person (I, we) থাকলে Reporting Verb এর Subject অনুযায়ী পরিবর্তন হয়। 
- 2nd person (you) থাকলে Reporting Verb এর Object অনুযায়ী পরিবর্তন হয়।
- Reported speech এর 3rd person এর কোন পরিবর্তন হয় না। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১৩.
I saw him running in the park. (make it Passive)
  1. He could be seen running in the park by me.
  2. He is seen running in the park by me.
  3. He was seen running in the park by me.
  4. He had seen running in the park by me.
সঠিক উত্তর:
He was seen running in the park by me.
উত্তর
সঠিক উত্তর:
He was seen running in the park by me.
ব্যাখ্যা

Correct answer: He was seen running in the park by me.

• Subject +Verb+ Object + Present participle যুক্ত Active Voice-কে passive Voice-এ পরিবর্তনের নিয়ম:
- প্রদত্ত বাক্যটির Active থেকে Passive করার নিয়ম,
- Active voice Object টির Passive voice এর subject form হবে।
- তারপর Tense ও person অনুসারে auxiliary verb বসে।
- মূল verb এর past participle form বসে।
- Present participle যুক্ত অংশটি বসে।
- by বসে।
- Active voice এ subject এর Passive voice এর object form বসে।
- Structure: Objectটি Subject হয় + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে। + মূল verb-এর past participle বসে + present participle যুক্ত অংশটি বসে + by বসে + Subjectটির objective form বসে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১৪.
My friend said to me, "Good morning."(Change into indirect speech) 
  1. My friend said to me good morning.
  2. My friend told me good morning.
  3. My friend bade me good morning.
  4. My friend wished me good morning.
সঠিক উত্তর:
My friend wished me good morning.
উত্তর
সঠিক উত্তর:
My friend wished me good morning.
ব্যাখ্যা

Correct answer: My friend wished me good morning.
 -"Good morning" যুক্ত Direct Speech কে  indirect speech এ রূপান্তর করার জন্য, reporting verb হিসেবে "wished" ব্যবহার করা হয়। 
 
• Direct speech এ good morning/good evening থাকলে Indirect করার নিয়ম:
- যখন direct speech-এ "Good morning", "Good night", "Happy birthday" বা এই ধরনের কোনো শুভেচ্ছা (wish) জানানো হয়, তখন reporting verb "said to" পরিবর্তন হয়ে "wished" হয়। 
- সাক্ষাৎকালীন সম্ভাষণ Good morning/Good evening ইত্যাদির ক্ষেত্রে "wish" ব্যবহৃত হয়।
- Reporting verb এর subject + wished+ object + good morning/good evening.

Other options:
ক) My friend said to me good morning.
- ভুল কারণ, Good morning" যুক্ত Direct Speech কে  indirect speech এ রূপান্তর করার জন্য, Reporting verb হিসেবে "said to" এর পরিবর্তে "wished" ব্যবহার করা হয়।  

খ) My friend told me good morning.
- ভুল কারণ, Good morning" যুক্ত Direct Speech কে  indirect speech এ রূপান্তর করার জন্য, Reporting verb হিসেবে "said to" এর পরিবর্তে "wished" ব্যবহার করা হয়।  

গ) My friend bade me good morning.
-  ভুল কারণ, Good morning" যুক্ত Direct Speech কে  indirect speech এ রূপান্তর করার জন্য, Reporting verb হিসেবে "said to" এর পরিবর্তে "wished" ব্যবহার করা হয়।  

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain

১৫.
I made him go there. (Make it passive)
  1. He was made to be gone there by me.
  2. He was made going there by me.
  3. He was made go there by me.
  4. He was made to go there by me.
সঠিক উত্তর:
He was made to go there by me.
উত্তর
সঠিক উত্তর:
He was made to go there by me.
ব্যাখ্যা

Active voice: I made him go there.
Passive Voice: He was made to go there by me.


• Make, See, Feel, Let, Know, heed, Bid, Dare, Watch ইত্যাদি Verb থাকলে Active Voice কে Passive Voice রূপান্তরের নিয়ম:
- Active voice এর Object টি Passive voice এর Subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
- মূল verb এর Past participle form বসে।
- Make, See, Feel, Let, Know, heed, Bid, Dare, Watch ইত্যাদি Verb থাকলে Active Voice এ to উহ্য থাকে।
- কিন্তু Passive করার সময় তাদের পর to বসে এবং ২য় verb টির Present form বসে।
- তবে, Let Verb টির পরে Active ও Passive Voice এ To বসে না।
- তারপর by + Object বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.